Author: নিমাই দে

  • Asim Sarkar- Rudranil Ghosh: গানে-কবিতায় কটাক্ষে এসএসসি নিয়োগ দুর্নীর্তি

    Asim Sarkar- Rudranil Ghosh: গানে-কবিতায় কটাক্ষে এসএসসি নিয়োগ দুর্নীর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিতে সরগরম রাজ্য-রাজনীতি। এবারে তৃণমূল মন্ত্রী গ্রেফতারের পরেই গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসিম সরকার। রীতিমতো হার্মোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গেল হরিণঘাটার বিধায়ককে। গানের প্রত্যেকটি কথায় কথায় পার্থকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। গানের নাম ‘চোর ধরো, জেল ভরো’।

    [yt]https://youtu.be/2X9MAoetQyI[/yt]

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

    হরিনঘাটার এই বিজেপি বিধায়ক রাজনীতি ছাড়াও তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই শনিবার নিজের ইউটিউব চ্যানেলে এসে লাইভ করেন তিনি। সেখানেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ও এরপরই পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করে লেখা একটি গানও শোনান তিনি। এর আগেও নানা সাম্প্রতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে গান করতে দেখা গিয়েছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিজেপি সহ একাধিক বিরোধী শিবির। আর এরই মধ্যে একটু অন্যরকম পদ্ধতিতে, নিজে গান করে তৃণমূলকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসিম সরকার।

    অন্যদিকে ফেসবুকে পার্থ-অর্পিতার ছবি শেয়ার করে , মমতার সরকারের প্রকল্পকে তীব্র আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ। তিনি ‘দুয়ারে গর্ত’ নামে এক কবিতার মাধ্যমে তৃণমূল সহ পার্থ-অর্পিতাকে তীব্র কটাক্ষ করেন। সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের শাসক দলের ‘দুয়ারে’ প্রকল্প প্রসঙ্গ টেনেই রুদ্রনীল কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখানেই থেমে থাকেননি রুদ্রনীল ঘোষ। এর পাশাপাশি তিনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকেও ব্যঙ্গ করে তাঁর ট্যুইটারের প্রসঙ্গ এনে বলেন যে, “এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সবই অপপ্রচার…।” অভিনেতার এই কবিতায় ২১ শে জুলাই-এর ঘটনা থেকে শুরু করে অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের সমস্ত দুর্নীতির কথাই উঠে এসেছে। ফলে এভাবেই বিজেপি নেতারা তৃণমূলকে কটাক্ষ করেছেন।

    আরও পড়ুন: পার্থর শুনানিতে প্রভাবশালী তত্ত্ব, SSKM-এ ডনের মত আচরণ করছেন পার্থ, সওয়াল ইডির

    [fb]https://fb.watch/et0dWu5Rvb/[/fb]

  • SSC Scam: ব্যাঙ্কশালে আনতেই জিজ্ঞাসা ‘টাকা কার?’ নিরুত্তর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

    SSC Scam: ব্যাঙ্কশালে আনতেই জিজ্ঞাসা ‘টাকা কার?’ নিরুত্তর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক “ঘনিষ্ঠের” খোঁজ? রাজ্যের প্রাক্তন শিক্ষ্মমন্ত্রীকে ঘিরে জোর জল্পনা দানা বাঁধছে? তিনিও অধ্যাপিকা। সোস্যাল সাইটে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে হাজারো মিম-মস্করার মাঝেই উঠে এসেছে তাঁর ছবি আর নাম। শিমুরালি বিএস কলেজের এক অধ্যাপিকাকে ঘিরে জোর শোরগোল। অধ্যাপিকা শ্রীমতী চক্রবর্তীকে পেশাগত জীবনের শীর্ষে তুলতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিশেষ অবদান আছে।

    এর আগেও কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোনালিসা দাসের সঙ্গেও পার্থবাবুর বিশেষ যোগাযোগের কথা শোনা যায়। যদিও মোনালিসা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একজন বিভাগীয় প্রধানের সঙ্গে একজন মন্ত্রীর যা সম্পর্ক থাকার কথা ততটাই সম্পর্ক পার্থবাবুর সঙ্গে।

    গত শনিবার তল্লাশি চালানোর পর ‘মন্ত্রী-ঘনিষ্ঠ’ এক অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে সাড়ে ২২ কোটি টাকা, দেড় কেজি সোনার গয়না,সম্পত্তির দলিল-সহ লক্ষাধিক ডলার মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি।

    অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে এত টাকা এল কি করে? কী করতেন অর্পিতা? পার্থের সঙ্গেই বা তাঁর সম্পর্ক কেমন? এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সোস্যাল সাইটে অর্পিতার দাবি তিনি অভিনেত্রী। ২০০৫-এ কিছু মডেলিং-এর কাজ করতে করতেই অভিনয়ের জগতে পা। ২০১১ সালে একটি সিরিয়ালে কাজ করতে গিয়েই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। গত এগারো বছরে দুজনের ঘনিষ্ঠতা বেড়েছে। বাংলা ছাড়াও ওড়িশা তামিল ছবিতেও অভিনয় করতেন তিনি। নাকতলা উদয়নের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা মূল মুখ ছিলেন তিনি। পার্থ অর্পিতা দুজনকে একসঙ্গে একাধিক জায়গায় দেখা যেত। সে সব ছবি এখন প্রকাশ্যে ঘুরছে সোস্যাল সাইটে। 

    রবিবারে অর্পিতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হল। শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’ রবিবার সকালে আবারও তাঁকে জোকার ওই হাসপাতালে নিয়ে যায় ইডি। তিনটের সময় তাঁকে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল কোর্টে। সাংবাদিকদের জিজ্ঞাসা ‘টাকা কার?’ যদিও সে প্রশ্নের উত্তর দেননি অর্পিতা। অর্পিতার মন্তব্য “আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে” গতকাল সাংবাদিক বৈঠকে যে কথা বলেছিল তৃণমূল মুখপাত্র। তবে অর্পিতা জানিয়েছেন তিনি কোন দল করেন না। প্রায় চারটের সময় শুনানি শেষ হয়। ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘‘যা পাওয়া গিয়েছে, তা পেঁয়াজের মতো। খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’’ তাঁর অর্থ আরও বেশি সম্পত্তির সন্ধান থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যোগ সাজসে।

    মডেলিং জীবনে অর্পিতা কিছু বি়জ্ঞাপনেও কাজ করেছেন। পাশাপাশি, নেল আর্ট (নখের উপর নেলপালিশ দিয়ে বিভিন্ন ধরনের নকশা করার কলা) করার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন অর্পিতা। তবে ইডি সূত্রে দাবি, এই সমস্ত কাজ করে এই টাকা উপার্জন সম্ভব নয়। কিভাবে কোথা থেকে এল এত  টাকা? কত তিনি উপার্জন করেছেন, তার কোন সদুত্তর দিতে পারেননি অর্পিতা।

    সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা তদন্তকারীরা উদ্ধার করলেও তাঁদের দাবি, যে পরিমাণ টাকা ও সম্পত্তি উদ্ধার করা হয়েছে, তা সামান্য। মন্ত্রীর ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি করলে আরও টাকার খোঁজ মিলতে পারে বলেই ইডির দাবি।

  • Health Tips: হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে ‘নর্ডিক ওয়াকিং’-এর গুরুত্ব জেনে নিন…

    Health Tips: হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে ‘নর্ডিক ওয়াকিং’-এর গুরুত্ব জেনে নিন…

    মাধ্যম নিউজ ডেস্ক: হাঁটার জন্য আলাদা কোনও কিছুর প্রয়োজন পড়ে না। আপনি যেখানে যেভাবে আছেন সেখান থেকেই হাঁটা শুরু করতে পারেন। আসলে হাঁটা হল খুবই সহজ একটি এক্সারসাইজ। তাই সুস্থ থাকার জন্য ও হার্ট ভালো রাখার ক্ষেত্রেও হাঁটার জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। তবে জানেন কী ঠিক কতটা হাঁটা দরকার? কারণ অতিরিক্ত হাঁটালেও অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তাই দিনে কতক্ষণ হাঁটা আপনার হার্টের জন্য উপযুক্ত, সেটি জানা দরকার।

    চিকিৎসকদের মতে, নিয়মিত হাঁটার অভ্যাসে শরীরের সব অঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক রোগ দূরে থাকে। এর পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটার অভ্যাস হার্টও সুস্থ রাখে। হৃদরোগের কারণে অকালে বহু মানুষ প্রাণ হারান। হার্ট অ্যাটাক, স্ট্রোক- এসবের মাত্রাও বর্তমানে ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে হৃদরোগ দূরে রাখতে নিয়মিত হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরাও।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    বিশেষজ্ঞদের মতে, যদি প্রতি সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা হাঁটা যায়, তবে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়, অর্থাৎ হার্ট সুস্থ রাখতে প্রতিদিন মাত্র ২১ মিনিট হাঁটলেই যথেষ্ট। তাদের মতে, সুস্থ থাকার জন্য যেমন খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হয়। তেমনই শরীরচর্চা করাও খুবই জরুরি। কিন্তু অনেক মানুষই কাজের চাপে শরীরচর্চায় বিশেষ নজর দিয়ে উঠতে পারেন না। সে ক্ষেত্রে নিয়ম করে প্রতিদিন কিছুক্ষণ হাঁটার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

    এছাড়াও এক নতুন গবেষণায় দেখা গিয়েছে, ওয়ার্কআউটের চেয়েও নর্ডিক হাঁটা (Nordic Walking) আপনার হার্টের ক্ষেত্রে বেশি কার্যকর। নর্ডিক ওয়াকিং-এ লাঠি নিয়ে একটি বিশেষ পদ্ধতিতে হাঁটতে হয়। আর এইভাবে হাঁটলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে, উচ্চ রক্তচাপকেও  নিয়ন্ত্রণে আনা যায়।

    আরও পড়ুন: হার্ট ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকোলেট! কি বলছেন বিশেষজ্ঞরা?

  • World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) পদক জয় করল ভারত (India)। এই পদক ভারতের সোনার ছেলে (Golen Boy) নীরজ চোপড়ার (Neeraj Chpra) হাত ধরেই এসেছে। আজ জ্যাভলিন থ্রোয়ে রুপো জয় করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন তিনি। স্বর্ণপদক না পেলেও ভারতীয় হিসেবে তিনি দেশকে রূপো এনে দিয়েছেন। এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালের শুরুটা ভাল ছিল না নীরজের। প্রথমটি ফাউল থ্রো করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ৮২.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেন। তৃতীবারের চেষ্টায় সেই দূরত্ব বেড়ে হয় ৮৬.৩৭ মিটার এবং চতুর্থবারে থ্রো করতে গিয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ। আজকের ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। তিনি প্রথম থ্রোতেই ৯০.২১ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনবারই ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি এবং ফাইনালে ৯০.৫৪ মিটারে থ্রো করে সোনা জিতে নেন অ্যান্ডারসন পিটার্স। আর ৮০.০৯ মিটারে জ্যাভলিন থ্রো করে ব্রোঞ্জ জিতে নেন জাকুব (Jakub Wadlesch)।

    প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) গত বছর সোনা জিতেছিলেন নীরজ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। রবিবার সকাল সকাল নীরজের এই জয়ে আনন্দে মেতে উঠেছে পুরো দেশবাসী। সম্প্রতি ঘটে যাওয়া আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু এবারে ৯০-এর গন্ডি পেরোবে, দেশবাসী এই আশা করে থাকলেও শেষপর্যন্ত তা হয়ে উঠল না। তবে দেশকে রূপো এনো দিতে পেরেছে, তাঁর এই অবদানেই খুশী দেশবাসী। তাঁর জয়লাভে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজকে শুভেচ্ছা জানান তিনি ও এই জয়কে ঐতিহাসিক জয় বলেও বর্ণনা করেন তিনি।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। গতকাল থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে।

    কীভাবে রিচেক বা রিভ্যালুয়েশন-এর জন্য অ্যাপ্লাই করবেন?

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in. -এ যান।
    • হোমপেজে গিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির টার্ম ২ রিভ্যালুয়েশনের লিঙ্গে ক্লিক করুন।
    • এরপর শ্রেণি বেছে নিয়ে রেল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর দিয়ে এন্টার করুন।
    • এবারে ‘প্রসিড’ -এ ক্লিক করুন।
    • যে সাবজেক্ট রিচেক করতে চান সেই পেপার বেছে নিন ও তার জন্য ধার্য করা  ফি দিয়ে দিন।

    আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%

     

  • National Flag: অমৃত-মহোৎসবে বড়সড় বদল, কিভাবে উত্তোলন করবেন জাতীয় পতাকা?

    National Flag: অমৃত-মহোৎসবে বড়সড় বদল, কিভাবে উত্তোলন করবেন জাতীয় পতাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় পতাকা ওড়ানোর নিয়মে বদল। ১৩ থেকে ১৫ অগাস্ট রাতে আর নামাতে হবে না জাতীয় পতাকা। স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে গোটা দেশে ২০কোটি ঘরে ১০০কোটি মানুষ ওড়াবেন জাতীয় পতাকা। ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেরো থেকে পনের অগাস্ট দেশ জুড়ে উড়বে জাতীয় পতাকা। দিনে রাতে সর্বক্ষণ। রাতেও নামাতে হবে না পতাকা।  এতদিন নিয়ম ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই পতাকা দণ্ডের ওপর সুসজ্জিত থাকত জাতীয় পতাকা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তা নামিয়ে আনা হত। আবার পরদিন সূর্যোদয়ের সঙ্গে উত্তোলন করা যেত জাতীয় পতাকা।

    স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে আনা হল বদল। এই বদল অনেকটাই নাগরিকদের দেশের পতাকা সম্পর্কে সচেতন আর দায়িত্ববোধ সম্পন্ন করার জন্য। এই সপ্তাহের শুরুতেই জাতীয় পতাকা সংক্রান্ত সংশোধনী আনা হল “দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ২০০২”-র নিয়মাবলীতে। সংশোধনীতে বলা হয়েছে, “Where the flag is displayed in open or displayed on the house of a member of the public, it may be flown day and night”, অর্থাৎ (জাতীয়)পতাকাটি খোলা জায়গায় উড্ডীয়মান হয় বা যে কোন সাধারণে গৃহে বা বাড়িতে ওড়ানো হলে, সেখানে জাতীয়পতাকাকে দিনরাত ওড়ানো যেতে পারে। আগে নিয়ম ছিল, প্রকাশ্যে বা জনসাধারণের বাড়িতে ছাদে বা গৃহে জাতীয় পতাকা ওড়ানো হলে, জাতীয় পতাকাকে, যে কোন আবহাওয়াতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উড্ডিয়মান রাখতে হবে। অর্থাৎ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে। 

    আরও পড়ুন: এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

    এর আগে ২০২১ সালের ৩০ ডিসেম্বর আরেক সংশোধনীতে আরও একটু উদারিকরণ করা হয়েছিল জাতীয় পতাকা ব্যবহারের বিধি নিষেধে। বলা হয়েছিল, জাতীয় পতাকার কোন রকম অসম্মান না করে, সাধারণ সরকারি ক্ষেত্র ছাড়াও, সাধারণ মানুষও, জাতীয় অনুষ্ঠান বা বিশেষ বিশেষ দিনে, জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন করতে পারে। কিন্তু এমন ভাবে উত্তোলন করতে হবে যাতে, তা জাতীয় সম্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। জাতীয় পতাকার যেন কোন রকম অসম্মান না করা হয়। তুলা, উল, সিল্ক, খাদি ছাড়াও পতাকার কাপড়ে পলিয়েস্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।  

    অতএব স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলন করুন। নিজের বাড়িতে লাগান। জাতীয় রঙে সেজে উঠুন সাজিয়ে তুলুন নিজের পাড়া গ্রাম শহরকে। শুধু মনে রাখতে হবে। এই পতাকা ব্যবহারের এই স্বাধীনতা আসলে আপনার ভারতীয় মন আর শিক্ষাকে আরও বেশি দায়িত্ববোধ সম্পন্ন করার।

  • Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”  

    [tw]


    [/tw] 

    অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“

    [tw]


    [/tw]

    অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।

     অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

  • WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও ‘কেপ্ট মেসেজ’ (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘Disappearing Kept Messages’।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ ‘কেপ্ট মেসেজ’ সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।

  • iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।

    আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া  খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।

    রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share