Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Copa America 2024: অঘটন! কোপার সেমিতে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল কলম্বিয়া

    Copa America 2024: অঘটন! কোপার সেমিতে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল কলম্বিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কোপা-আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে অঘটন। ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া (Colombia)। ফাইনালে তাঁরা মুখুমুখি হবে মেসির আর্জেন্টিনার। এই ম্যাচে জেমস রদ্রিগেজ গোল না পেলেও নিজেকে নতুন করেই চিনিয়েছেন তিনি। উইদ্রল ফরওয়ার্ড হিসেবে অনবদ্য ফুটবল খেলেন তিনি। পিছন থেকে একের পর এক ফাইনাল থার্ডে পাস বাড়াতে থাকেন এই বর্ষিয়ান স্ট্রাইকার। সেই সুবাদেই শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে দিল তাঁরা। 

    ১০ জনে খেলেও জয় (Copa America 2024)

    ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে। মনে করা হয়েছিল কোপার ফাইনালে (Copa America 2024) উঠবে তারাই। কিন্তু কলম্বিয়ার (Colombia) কাছে হার মানল তারা। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান জেমস রদ্রিগেজ। এ বারের প্রতিযোগিতায় ষষ্ঠ বার গোলের পাস বাড়ালেন তিনি। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করেন লারমা। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের একদম শেষ দিকে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয়েছে কলম্বিয়াকে। কিন্তু ১০ জনের কলম্বিয়াকে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে।

    ফাইনালে সামনে মেসি (Copa America 2024)

    চলতি টুর্নামেন্টে (Copa America 2024) দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay)। কিন্তু বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়) খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই দুই শিবিরের লড়াই ছিল টানটান। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া (Colombia)। ফাইনালে রদ্রিগেজদের খেলতে হবে আরও এক ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে। দুরন্ত ছন্দে থাকা কলম্বিয়া ফাইনালে বিশ্বজয়ীদের কতটা বেগ দেবে তা জানতে অপেক্ষা করতে হবে। যাইহোক প্রতিপক্ষ  আর্জেন্টিনা, সামনে ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Euro Cup 2024: সাউথগেটের চালই সেরা, নেদারল্যান্ডসকে হারিয়ে ফের ইউরো ফাইনালে ইংল্যান্ড

    Euro Cup 2024: সাউথগেটের চালই সেরা, নেদারল্যান্ডসকে হারিয়ে ফের ইউরো ফাইনালে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরো কাপের (Euro Cup 2024) ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন। বুধবার ডর্টমুন্ডে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল হ্যারিকেনরা। ইংল্যান্ড (England) জিতল ২-১ ব্যবধানে। জাভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হ্যারি কেন এবং অলি ওয়াটকিন্সের গোলে জিতল ইংল্যান্ড। থেমে গেল কমলা ঝড়। 

    হ্যারিকেনের দুরন্ত শট (Euro Cup 2024) 

    ম্যাচের (Euro Cup 2024) শুরু থেকে বল নিজেদের পায়ে রেখেছিল ইংল্যান্ড। চেষ্টা করছিল ধীর গতিতে আক্রমণে ওঠার। কিন্তু নেদারল্যান্ডসের পরিকল্পনা ছিল অন্য। তারা শুরু থেকেই আক্রমণের খেলায় নেমেছিল। সাত মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। মাঝমাঠে ডেক্লান রাইসের থেকে বল কেড়ে নিয়েছিলেন সিমন্স। একাই এগিয়ে যান সামনের দিকে। বক্সের ভেতরে ঢুকে পড়ে শট মারেন। শট মারার আগেই পিছলে গিয়েছিলেন। তবু সেই শটের জোর যা ছিল তা আটকাতে পারেননি পিকফোর্ড। জেগে ওঠে ডাচ সমর্থকরা। ১৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারিকেনের নিখুঁত শট আটকাতে পারেননি নেদারল্যান্ডস গোলকিপার ভারব্রুগেন। প্রথমার্ধ ১-১ থাকে। 

    সাউথগেটের চাল

    দ্বিতীয়ার্ধে দুই দলই নেমেছিল গোল করার লক্ষ্যে। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত আর গোল হয়নি। ম্যাচের ৮০ মিনিটে জোড়া পরিবর্তন করেন ইংল্যান্ড (England) কোচ গ্যারেথ সাউথগেট। গোলদাতা হ্যারি কেনকে তুলে নিয়ে নামালেন অলি ওয়াটকিন্সকে। কোল পামার এলেন ফিল ফোডেনের জায়গায়। সংযুক্তি সময়ে সেই ওয়াটকিন্সের গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ইংল্যান্ড। খেটে গেল সাউথগেটের চাল। স্বপ্ন ভাঙল কমলা ব্রিগেডের কোচ রোনাল্ড কোম্যানেরও। ১৯৮৮ সালে ইউরোপসেরা হয়েছিল ডাচরা। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বর্তমান ডাচ কোচ। খেলোয়াড় হিসেবে ইউরো জেতার পাশাপাশি কোচ হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় কোম্যানকে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে। 

    ফের একবার

    এই নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর (Euro Cup 2024) ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড (England)। আগামী রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে সাউথগেটের ছেলেরা। গতবার ফাইনালে ইটালির কাছে হেরে যাওয়ায় কাপ যায়নি বিলেতে। এবার আরও একটা সুযোগ পাচ্ছেন সাউথগেট। তবে, তরুণ ইয়ামেলের গতি আর স্পেনের টিকিটাকা-কে কীভাবে সামলাবেন হ্যারিকেনরা তা সময় বলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Population Day: আজ বিশ্ব জনসংখ্যা দিবস, জানেন এর ইতিহাস ও গুরুত্ব

    World Population Day: আজ বিশ্ব জনসংখ্যা দিবস, জানেন এর ইতিহাস ও গুরুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ১১ জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)। সারা পৃথিবীতে প্রায় প্রতিনিয়তই দ্রুত হারে বেড়ে চলেছে জনসংখ্যা। এর ফলে একদিকে যেমন স্থিতাবস্থা নষ্ট হচ্ছে তেমনই বাড়ছে উদ্বেগ। এর ভালো মন্দ দু’রকমের প্রভাবই পড়ছে। বাড়তে থাকা জনসংখ্যার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস।

    বিশ্ব জনসংখ্যা দিবসের ইতিহাস (World Population Day)

    এই দিনটি পালন করার পরামর্শ দিয়েছিলেন ড. কিসী। ১০০০ খ্রিস্টাব্দে বিশ্বের জনসংখ্যা ছিল ৪০ কোটি এবং ১৮০৪ সালের মধ্যে এই সংখ্যা পৌঁছেছিল ১ বিলিয়নে। এরপর ১৯৬০ সালে এই সংখ্যাটি পৌঁছায় ৩ বিলিয়ন এবং ১৯৮৭ সালে এই সংখ্যাটি পৌঁছায় ৫ বিলিয়নে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নেরও বেশি। ১৯৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন গভর্নিং কাউন্সিল এই দিনটি পালন করার কথা বিবেচনা করেন। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম এই দিনটি পালন করা হয়। প্রথম বছরই বিশ্বের ৯০টির বেশি দেশ এই দিনটি পালন করে। তারপর থেকেই সারা বিশ্বে প্রতি বছর ১১ জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)।

    কেন পালন করা হয় (World Population Day)

    এই মুহূর্তে সারা বিশ্বের জনসংখ্যা প্রায় ৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত জনসংখ্যার নেতিবাচক প্রভাব পরছে পরিবেশের ওপর। বাড়তে থাকা জনসংখ্যার কারণে দ্রুত পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং যার ফলে প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, শিক্ষার ওপর। এই বিষয়টি নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।

    আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ার সাফল্য! প্রথম বার স্নাইপার রাইফেল রফতানির বরাত পেল ভারত

    ভারতে এর গুরুত্ব (World Population Day)

    বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জনসংখ্যার দিকে সবথেকে এগিয়ে রয়েছে ভারত (India), জনসংখ্যা প্রায় ১৪১.৭২ কোটি। সব থেকে কম জনসংখ্যা রয়েছে ভ্যাটিকান সিটির, জনসংখ্যা প্রায় ৯০০ জন। তবে প্রতিবছর দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। এর ভালো মন্দ দুইই রয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ২০৫০ সালে চিনের সম্ভাব্য জনসংখ্যা হবে ১৩১ কোটিরও বেশি। ওই সময়ে অনেকটাই এগিয়ে যাবে ভারত সম্ভাব্য জনসংখ্যা ১৬৬ কোটিরও বেশি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মনে। এক্ষেত্রে দেশে পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ প্রকল্প আবশ্যিক ভাবে কার্যকর করা উচিত বলে অভিমত অনেকের। খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থান নিয়ে এমনিতেই রয়েছে নানা সমস্যা। দেশে কমছে চাষযোগ্য জমির পরিমাণও। জন বিস্ফোরণ হলে, সেক্ষেত্রে খাদ্য সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হলেও জনসংখ্যা নিয়ন্ত্রণ ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    মোহন ভাগবতের মত

    এ বিষয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত জনসংখ্যার স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে কথা বলেন। তিনি জানান, জনসংখ্যার ভারসাম্য যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের সকলের জন্য জনসংখ্যা নীতি প্রযোজ্য হওয়া উচিত, বলে মনে করেন তিনি। জনসংখ্যা (India) ভারসাম্য হারালে ভৌগলিক সীমারেখার ওপর প্রভাব পড়বে। ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এই বিষয়টি আর অগ্রাহ্য করা উচিত হবে না বলেও তাঁর মত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • SSS Defence: মেড ইন ইন্ডিয়ার সাফল্য! প্রথম বার স্নাইপার রাইফেল রফতানির বরাত পেল ভারত

    SSS Defence: মেড ইন ইন্ডিয়ার সাফল্য! প্রথম বার স্নাইপার রাইফেল রফতানির বরাত পেল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে ফের মেড ইন ইন্ডিয়ার সাফল্য। দেড় কিলোমিটার দূর থেকে নিশানা করতে সক্ষম .৩৮৮ লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল (Sniper Rifles) তৈরি হচ্ছে ভারতে। শুধু তৈরিই নয় বেঙ্গালুরুর ছোট অস্ত্র প্রস্তুতকারক এসএসএস ডিফেন্স তা রফতানিও শুরু করেছে। ইতিমধ্যেই এসএসএস ডিফেন্স (SSS Defence) বিদেশে স্নাইপার রাইফেল রফতানির বরাত পেয়েছে বলে খবর। যার অঙ্ক ৫ কোটি ডলার (প্রায় ২১৭ কোটি টাকা)।

    স্নাইপার রাইফেল কী (Sniper Rifles)

    এই রাইফেল প্রায় দেড় কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে। এক গুলিতেই করতে পারে ধরাশায়ী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে প্রায় এক দশক আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল প্রথম স্নাইপার রাইফেল (Sniper Rifles) ‘ঘাতক’। বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় আধাসেনা এই রাইফেল ব্যবহার করে। ভারতীয় সেনা রুশ ড্রাগোনভ, ইজরায়েলের আইএমআই গালিল, জার্মান সংস্থা ‘হেকলার অ্যান্ড কখ্’ নির্মিত পিএসজি১, জার্মানির মাউসার সংস্থার এসপি৬৬-র পাশাপাশি ব্যবহার করে এসএসএস ডিফেন্সের .৩৮৮ লাপুয়া ম্যাগনাম।

    আরও পড়ুন: আধুনিক জীবনেও প্রাসঙ্গিক আয়ুর্বেদ! পেশির জোর বাড়ায় প্রকৃতির যে যে উপাদান

    মোদি সরকারের আত্মনির্ভর ভারত (SSS Defence)

    প্রতিরক্ষা সূত্রে খবর, স্নাইপার রাইফেলের (Sniper Rifles) পাশাপাশি এসএসএস ডিফেন্স (SSS Defence) বিদেশ থেকে অন্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের বরাত পেয়েছে। বেঙ্গালুরুর ওই সংস্থা প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ সরবরাহের জন্য চুক্তি করেছে। এর ফলে মোদি সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্প সাড়া ফেলেছে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ২০২৩-২৪ সালে প্রায় ১.২৭ লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম থেকে এমনই আশা করছে মোদি সরকার। একটি সূত্র জানিয়েছে, “ভারত এখন বন্দুক থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ছোট অস্ত্রের মতো বিপুল সংখ্যক সরঞ্জাম তৈরি ও রফতানি করছে। এতদিন ভারত এই সিস্টেমগুলির আমদানিকারক ছিল, কিন্তু এখন আমরা সেগুলি রফতানি শুরু করেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rahul Dravid: দ্রাবিড়ে মুগ্ধ বিসিসিআই! পুরস্কারের অতিরিক্ত টাকা ৩ সহকারীর সঙ্গে ভাগ করলেন রাহুল

    Rahul Dravid: দ্রাবিড়ে মুগ্ধ বিসিসিআই! পুরস্কারের অতিরিক্ত টাকা ৩ সহকারীর সঙ্গে ভাগ করলেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: বরাবরই অন্যরকম মানুষ তিনি। অতীতেও দেখা গিয়েছে, কখনও অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পছন্দ করেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অতীতে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তখনও কোচের হটসিটে ছিলেন রাহুল দ্রাবিড়ই। তবে বাকি সাপোর্ট স্টাফদের সমান পুরস্কার অর্থ বা ইনসেন্টিভ নিয়েছিলেন তিনি। বোর্ডের তরফে কোচের জন্য যে স্পেশাল প্যাকেজ বা পুরস্কার দেওয়া হয়, তা নিয়ে অস্বীকার করেছিলেন দ্রাবিড়। এবারও টি-টোয়েন্টি বিশ্বজয়ী  ভারতীয় ক্রিকেটদলের হেড কোচ তিনি। তাঁর জন্য রোহিত-বিরাটদের সমান ৫ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছিল বিসিসিআই কিন্তু তা নিতে অস্বীকার করলেন দ্রাবিড়। সকলের সঙ্গে সমানভাবে ভাগ করে নিলেন পুরস্কার মূল্য। তাই তো তিনি সকলের থেকে আলাদা। 

    দ্রাবিড়ের যুক্তি মানল বোর্ড (Rahul Dravid)

    বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে রোহিত শর্মাদের। ১৫ জন ক্রিকেটারের মতো কোচ রাহুল দ্রাবিড়ও পেয়েছেন ৫ কোটি টাকা। কিন্তু তিন সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা করে। এই সিদ্ধান্ত পছন্দ হয়নি দ্রাবিড়ের। তাই পুরস্কারের অর্ধেক টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়। পুরস্কার নিতে অস্বীকার করেননি দ্রাবিড়। তাঁর বক্তব্য, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনও অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের থেকে আড়াই কোটি টাকা বেশি নিতে পারবেন না। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চার জন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
    দ্রাবিড় এবং তিন জন সহকারী কোচ পাচ্ছেন ৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা করে। 

    এবারই প্রথম নয় (Rahul Dravid)

    ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। সে বার বিশ্বকাপ জেতার পর বিসিসিআই দ্রাবিড়কে আর্থিক পুরস্কার হিসাবে ৫০ লাখ টাকা এবং সহকারী কোচদের ২০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে বারও সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হননি দ্রাবিড়। বোর্ডকে অনুরোধ করেছিলেন, মোট টাকা সকলকে সমান ভাবে ভাগ করে দিতে। বোর্ড কর্তারা দ্রাবিড়ের এই সিদ্ধান্তে মুগ্ধ। 

    আরও পড়ুন: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    কী করবেন দ্রাবিড়

    ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড় (Rahul Dravid) আর কাজ করবেন না। টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে বোর্ড ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে। শ্রীলঙ্কা সফর থেকেই দলের দায়িত্ব নেবেন তিনি। গম্ভীর কোচ হওয়ার আগে বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, কোচ হলে দলের সহকারী বাছাই করবেন তিনিই। সেই হিসেবে পরশ মামরে, বিক্রম রাঠোরদের যুগও শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরের জায়গায় রাহুল দ্রাবিড়কে মেন্টর করতে পারে  কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতীয় দল ফেরার পরেই দ্রাবিড়ের সঙ্গে নাকি কথা বলেছেন নাইটের শীর্ষ আধিকারিকরা। কেকেআর সূত্র খবর, নাইট অধিপতি শাহরুখ খানও নাকি ভারতের প্রাক্তন কোচের সঙ্গে কথা বলেছেন। 

     

    শের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vinayak Damodar Savarkar: স্বাধীনতার জন্য ভূমধ্যসাগরের ঠান্ডা জলে ঝাঁপ! জানেন বীর সাভারকরের কথা?

    Vinayak Damodar Savarkar: স্বাধীনতার জন্য ভূমধ্যসাগরের ঠান্ডা জলে ঝাঁপ! জানেন বীর সাভারকরের কথা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির অন্যতম যোদ্ধা হিসেবে উঠে আসে বিনায়ক দামোদর সাভরকরের (Vinayak Damodar Savarkar) নাম। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁকে জীবনের ১১ বছর কাটাতে হয়েছিল দ্বীপান্তরে। সকলের থেকে আলাদা করে সাভরকরকে রাখা হয়েছিল কালাপানির সেলুলার জেলে। 

    সাভারকরের ছোটবেলা (Vinayak Damodar Savarkar)

    ১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের নাসিকের ভগুর গ্রামে জন্মগ্রহণ করেন বিনায়ক দামোদর সাভারকর। তাঁর মা ছিলেন রাধাবাই সাভারকর এবং পিতা ছিলেন দামোদর পন্ত সাভারকর। রাধাবাই এবং দামোদর পন্ত সাভারকরের চার সন্তান ছিল, তিন ছেলে এবং এক মেয়ে। বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন নাসিকের শিবাজি স্কুলে। তিনি শৈশব থেকেই ব্রিটিশ-বিরোধী আন্দোলনে লিপ্ত হন। ১১ বছর বয়সে মাঙ্কি আর্মি গঠন করেন তিনি। পরে স্বদেশী আন্দোলনে যোগ দেন তিনি। 

    ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন (Vinayak Damodar Savarkar)

    ১৯০৫ সালে দশেরার দিনে বিদেশ থেকে নিয়ে আসা সমস্ত জিনিসপত্র এবং কাপড় পোড়ানো শুরু করেন সাভারকর। এরপর আইন নিয়ে পড়তে লন্ডন পাড়ি দেন সাভারকর (Vinayak Damodar Savarkar)। কিন্তু ব্রিটিশদের ঘরে থেকে তাঁদের বিরুদ্ধে যুদ্ধ কৌশল রপ্ত করতে থাকেন তিনি। গঠন করেন অভিনব ভারত সোসাইটি, ফ্রি ইন্ডিয়া সোসাইটি নামে দুই সংগঠন। ১৯১০ সালে তাঁকে লন্ডনে গ্রেফতার করা হয়। নাসিকের জেলা কালেক্টর জ্যাকসনকে হত্যার জন্য নাসিক ষড়যন্ত্র মামলার অভিযোগে ১৯১১ সালের ৭ এপ্রিল কালাপানির সাজা দেওয়া হয় বিনায়ককে। ১৯১১ সালের ৪ জুলাই থেকে ১৯২১ সালের ২১ মে পর্যন্ত পোর্ট ব্লেয়ার জেলে ছিলেন তিনি।

    আরও পড়ুন: আধুনিক জীবনেও প্রাসঙ্গিক আয়ুর্বেদ! পেশির জোর বাড়ায় প্রকৃতির যে যে উপাদান

    স্বাধীনতার জন্য সমুদ্রে ঝাঁপ (Vinayak Damodar Savarkar)

    সাভারকরকে (Vinayak Damodar Savarkar) যখন লন্ডন থেকে ভারতে আনা হচ্ছিল তখন তিনি ব্রিটিশদের হাত থেকে পালানোর জন্য এসএএস মোরিয়া জাহাজের শৌচালয়ের জানলা দিয়ে ভূমধ্যসাগরের ঠান্ডা জলে ঝাঁপ দেন। মৃত্যুভয় তাঁর ছিল না। শুধু স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলে যে কোনও উপায়ে তিনি মুক্তির চিন্তা করেছিলেন। ভূমধ্যসাগরের দীর্ঘ জলপথ সাঁতরে তিনি ফরাসি উপকূলে পৌঁছেছিলেন। চেয়েছিলেন আশ্রয়। কিন্তু ব্রিটিশ বিরোধিতায় রাজি হয়নি ফ্রান্স। তাঁরা সাভারকরকে ইংরেজদের হাতে তুলে দেয়। এরপর তাঁর ঠিকানা হয় আন্দামানের সেলুলার জেল। যেখানে অন্ধকারে চলে নির্যাতন।  কিন্তু জেল থেকেও স্বাধীনতার জন্য কবিতা-প্রবন্ধ লিখতে থাকেন তিনি। স্বাধীনতার জন্য চলে তাঁর নিরলস সংগ্রাম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরোয় ফরাসি দুর্গ ভাঙল স্প্যানিশ আর্মাডা, মেসির গোলে কোপা ফাইনালে আর্জেন্টিনা 

    UEFA Euro 2024: ইউরোয় ফরাসি দুর্গ ভাঙল স্প্যানিশ আর্মাডা, মেসির গোলে কোপা ফাইনালে আর্জেন্টিনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরো কাপে (Euro Cup 2024) ফুল ফোটাচ্ছে স্পেন। এর আগে স্পেন বনাম জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচকে অনেকে এবারের ইউরোর সেরা ম্যাচ বলছিলেন। স্পেন বনাম ফ্রান্স (Spain vs France) সেমিফাইনাল উত্তেজনায় আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মেজাজ সেই ম্যাচকেও ছাপিয়ে গেল। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ফরাসি দলের। ২-১ গোলে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল স্পেন। অন্যদিকে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকায় (Copa America 2024) গোল পেলেন লিওনেল মেসি (Lionel Messi)।  কানাডার বিরুদ্ধে কোপা আমেরিকার সেমিফাইনালে গোল পেলেন আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ তারকা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা (Argentina vs Canada)। ফাইনালে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। 

    ফ্রান্স-স্পেন টক্কর (Euro Cup 2024)

    ইউরোয়  (Euro Cup 2024) প্রথমবার ফিল্ড গোল ফ্রান্সের। পালটা দিতে নজির গড়া গোল স্পেনের। মঙ্গলবার রাতে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠল ইউরো সেমিফাইনাল। ৯০ মিনিটের দুরন্ত ম্যাচ শেষে জয়ের হাসি স্পেনের মুখে। টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। সেই সঙ্গে পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে নামার নজির গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে গোলও করলেন তরুণ স্প্যানিশ তারকা। সেমিফাইনালের মরণবাঁচন ম্যাচে মাস্ক খুলে মাঠে নেমেই দুরন্ত পারফরম্যান্স ফরাসি তারকার। তাঁর দুরন্ত ক্রসে মাথা ছুঁইয়েই টুর্নামেন্টে ‘প্রথম’ গোল করল ফ্রান্স। ৯ মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে গোল খাওয়ার পরে দুরন্ত কামব্যাক স্পেনের, নেপথ্যে সেই রেকর্ড গড়া ইয়ামাল।

    ম্যাচের বয়স ২১ মিনিট গড়াতেই বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শট নেন ১৬ বছর বয়সি তারকা। গোলকিপারের মাথার পাশ দিয়ে জালে জড়িয়ে যায় বল। চার মিনিট পরে ফ্রান্সকে দ্বিতীয় ধাক্কা দেয় স্পেন। জেসুস নাভাসের কাছ থেকে বল পান ড্যানি অলমো। বল নিজের নিয়ন্ত্রণে রেখে গোল লক্ষ্য করে শট মারেন। বল বাঁচানোর চেষ্টা করেন ফ্রান্সের জুলস কুন্ডে। কিন্তু বল তাঁর পায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমে কুন্ডের আত্মঘাতী গোল দিলেও পরে অলমোর নামেই সেই গোল দেওয়া হয়। ০-১ পিছিয়ে থেকে চার মিনিটের ঝড়ে ২-১ এগিয়ে যায় স্পেন। কিন্তু লড়াই চালিয়ে গেলেও আর গোলমুখ খুলতে পারেনি ফ্রান্স।

    দাপট আর্জেন্টিনার (Copa America 2024)

    রেকর্ড সংখ্যক সপ্তমবার কোপা আমেরিকা টুর্নামেন্টে (Copa America 2024) খেলছেন তিনি। যে নজির বিশ্বের আর কোনও ফুটবলারের নেই। তবে ভক্ত-অনুরাগীদের আক্ষেপ ছিল, এবারের কোপা আমেরিকায় (Copa America 2024) এখনও পর্যন্ত কোনও গোল পাননি প্রিয় নায়ক। অবশেষে চলতি কোপা আমেরিকায় প্রথম গোল করলেন লিয়োনেল মেসি। তাঁর আর্জেন্টিনাও কানাডাকে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে। বুধবার সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা জিতল ২-০ ব্যবধানে। আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ। ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা। তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে।

    দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ৮০ হাজার ১০২ জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে কানাডা সমানে সমানে লড়াই করলেন। তবু বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পারলেন না। প্রথম মিনিট ৮-১০ প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়টা নিজেদের মতো করে মেসিরা নিয়ন্ত্রণ করলেন খেলার গতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরকেই (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অবশেষে মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএলে মেন্টর হিসাবে সাফল্য, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়ে ছিলেন। এবার সিল মোহর পড়ল।

    আবেগ ভরা পোস্ট গম্ভীরের (Gautam Gambhir) 

    সব ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার রাতে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানান গম্ভীরকে (Gautam Gambhir) ।

    নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতি। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর।

    শাহরুখ ফ্যাক্টর

    সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে একান্তে বৈঠক হয় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখের। দীর্ঘ বৈঠকের পর দেশের স্বার্থে গম্ভীরকে ছাড়তে রাজি হন শাহরুখ। তাঁর সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর। তাঁকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে। কেকেআর কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়। নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন। সূত্রের খবর, কমিটির সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছিলেন তিনি। গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই কর্তারা। 

    কেন গম্ভীর (Gautam Gambhir) 

    গম্ভীরের (Gautam Gambhir) নির্বাচন নিয়ে নির্বাচক (BCCI) কমিটির গুরুত্বপূর্ণ সদস্য যতীন পরাঞ্জপে বলছেন, ‘ দলের মধ্যে কোচের প্রতি গ্রহণযোগ্যতা আর সম্মান আসে তখনই যখন তাঁর অতীতের ট্র্যাক রেকর্ড ভালো হয়। আর গৌতম গম্ভীরের ট্র্যাক রেকর্ড অসাধারণ। যুব ক্রিকেটারদের সব সময়ই গৌতম গম্ভীর খুব সাহায্য করে। আর ক্রিকেটারদের মধ্যে ওর জন্য আলাদা একটা সম্মানের জায়গা রয়েছে কারণ গম্ভীর সব সময় বড় ম্যাচের ক্রিকেটার। এখনকার ক্রিকেটারদের মনে আছে ওর ২০০৭ আর ২০১১ সালের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা। ‘উল্লেখ্য, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর।

    যতীন পরাঞ্জপে আরও বলেন, ‘ উঠতি প্রতিভাদের জন্য ক্যালেন্ডার প্ল্যান করার চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও জোর দিতে বলা হয়েছে, আর দলের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে গম্ভীর। আমরা আগেই ওর নাম ঘোষণা করলে ভুল বার্তা যেত, তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। বিশ্বকাপের সময় কোচের নাম ঘোষণা করলে দলের ফোকাস নষ্ট হতে পারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই এখন ভারতীয় দলের লক্ষ্য, বলে জানান গম্ভীর। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ’

  • Accident in Unnao: দুধের গাড়িতে ধাক্কা, উল্টে গেল বাস, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

    Accident in Unnao: দুধের গাড়িতে ধাক্কা, উল্টে গেল বাস, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোরবেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের উন্নাওয়ে (Accident in Unnao)। প্রাণ গেল অন্তত ১৮ জনের। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বহু যাত্রীর। জখম হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী দোতলা বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। 

    কীভাবে ঘটল দুর্ঘটনা (Accident in Unnao)

    প্রশাসনিক সূত্রে খবর, বুধবার ভোরে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। ভোরবেলা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে (Uttar Pradesh) দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার (Accident in Unnao) কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষও। প্রথমে স্থানীয়রাই নীয়েরা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করা হয়।

    মৃত ও আহতরা অধিকাংশই বিহারের (Accident in Unnao)

    ঘটনাস্থলে আসেন এসডিএম নম্রতা সিং। দুর্ঘটনাস্থলে (Accident in Unnao) পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, আহতদের উন্নাওয়ের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নম্রতা জানান, কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ। তিনি বলেন, ‘‘বিহার থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টাও চলছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: অস্ট্রিয়ায় পৌছলেন প্রধানমন্ত্রী মোদি, চ্যান্সেলরের সঙ্গে নৈশভোজ, আজ কূটনৈতিক বৈঠক

    PM Modi: অস্ট্রিয়ায় পৌছলেন প্রধানমন্ত্রী মোদি, চ্যান্সেলরের সঙ্গে নৈশভোজ, আজ কূটনৈতিক বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া সফর শেষে, মঙ্গলবার রাতে অস্ট্রিয়ায় (Austria) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৪১ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েনা গেলেন। আজ, বুধবার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফর মোদির৷ 

    ৪১ বছর পর অস্ট্রিয়ায় (PM Modi)

    ১৯৮৩ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে এসেছিলেন। এরপর নরেন্দ্র মোদিই (PM Modi) প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি অস্ট্রিয়া (Austria) সফরে গেলেন। প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছতেই তাঁকে স্বাগত জানাতে আসেন সে দেশের চ্যান্সেলর। তাঁকে ধন্যবাদ জানিয়ে ছবিও পোস্ট করেন মোদি। মঙ্গলবার বিমানমন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী আলেকজেন্ডার শ্যালেনবার্গ এবং সেদেশে ভারতের রাষ্ট্রদূত শম্ভু কুমারন৷ এদিন মোদিকে স্বাগত জানানো হয় ‘বন্দে মাতারম’ গানের সঙ্গে। প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ গান পরিবেশন করেন অস্ট্রিয়ান শিল্পীরা। 


    চ্যান্সেলরের সঙ্গে নৈশভোজ (PM Modi)

    মঙ্গলবারই ভিয়েনা পৌঁছে দেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে নৈশভোজ সারেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। তাঁরা দুজনে সেলফিও তোলে। কার্লকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ৷ আগামিকালের আলোচনার জন্য অপেক্ষা করছি৷ ভবিষ্যতে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে৷”

    এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার৷ এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছি। দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের (Austria-India Relation) মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমার আশা দু’দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে৷” 

    আরও পড়ুন: আধুনিক জীবনেও প্রাসঙ্গিক আয়ুর্বেদ! পেশির জোর বাড়ায় প্রকৃতির যে যে উপাদান

    প্রধানমন্ত্রীর সারাদিন

    আজ, বুধবার অস্ট্রিয়ার (Austria) প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দ্বিপাক্ষিক বৈঠক সারবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে। পাশাপাশি ভারত ও অস্ট্রিয়ার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও অস্ট্রিয়ার চ্যান্সেলর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share