Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    মাধ্যম নিউজ ডেস্ক: চারে-চার! হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চারটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। হিমালয়ের রঙ শুধুই গেরুয়া। দাগ কাটতে পারল না কংগ্রেস। জেতা আসনও হাত থেকে বেরিয়ে গেল! নেপথ্যে বিজেপির বহু চর্চিত তারকা প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মাণ্ডী আসনটিতে ৭৪ হাজারের বেশি ভোটে জিতেছেন বলিউড কুইন। যা পাল্টে দিয়েছে হিমাচলের অঙ্ক। রাজ্যে কংগ্রেস ক্ষমতাসীন থাকলেও ২০১৪ সালের পর থেকে হিমাচলের চারটি লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে সে ভাবে তারা দাগ কাটতে পারেনি।

    হিমাচলের হাওয়া

    হিমাচলের (Himachal Pradesh) চারটি কেন্দ্রেই ২০১৪ এবং ২০১৯ সালে একতরফা জয় পেয়েছিল বিজেপি। দু’বারই ভোটের ফল ছিল চারে চার। তবে এবার লোকসভা নির্বাচনের আগে সমীকরণটা ছিল অন্যরম। বিজেপির দখলে ছিল তিনটি আসন— হামিরপুর, কাংড়া এবং শিমলা। মাণ্ডী আসনটি কংগ্রেসের দখলে। ২০২১ সালে মাণ্ডীর সাংসদ রামস্বরূপ শর্মার মৃত্যুর পর উপনির্বাচনে জিতেছিলেন কংগ্রেসের প্রতিভা সিং। তবে এ বার তিনি প্রার্থী হননি। বদলে কংগ্রেস টিকিট দিয়েছিল প্রতিভার পুত্র বিক্রমাদিত্যকে। তাঁকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা। এই প্রথম বার ভোটে লড়লেন বলিউড কুইন।

    বিজেপির দাপট

    মাণ্ডী ছাড়া হামিরপুর, শিমলা এবং কাংড়া নিয়ে বিশেষ সংশয় ছিল না বিজেপির। হামিরপুরে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১ লক্ষ ৮২ হাজার ভোটে জিতেছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল সৎপাল রায়জাদাকে। কাংড়ায় বিজেপির টিকিটে এবার লড়েছিলেন রাজীব ভরদ্বাজ। তিনি কংগ্রেসের আনন্দ শর্মাকে আড়াই লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন। শিমলায় বিজেপির সুরেশ কুমার কাশ্যপও প্রায় ৯০ হাজারের বেশি ভোটে জিতেছেন।

    আরও পড়ুন: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    অনুরাগে অনুগামী

    হিমাচলে (Himachal Pradesh) গত দুই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলাফল দেখলে বোঝা যাচ্ছে, হামিরপুরে ২০১৪ সালে ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র সিং রানাকে হারিয়ে বিজেপির অনুরাগ জিতেছিলেন ৯৮ হাজারেরও বেশি ভোটে। পরের বার ব্যবধান চোখে পড়ার মতো বাড়িয়ে ফেলেন অনুরাগ। ২০১৯ সালে হামিরপুরে প্রায় ৪ লক্ষ ভোটে জেতে বিজেপি। অনুরাগের বিরুদ্ধে সে বার কংগ্রেসের প্রার্থী ছিলেন রামলাল ঠাকুর। ভোট পড়েছিল ৭০.৮৩ শতাংশ।

    হামিরপুরে এখন মোট ভোটার ১৪.১১ লক্ষ। অনুরাগ বর্তমানে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী। ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রকও সামলান তিনি। ২০০৮ সালে এই কেন্দ্র থেকে প্রথম বার উপনির্বাচনে লড়ে জয় পেয়েছিলেন অনুরাগ। পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালেও জেতেন তিনি। হামিরপুরকে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত করে ফেলেছিলেন অনুরাগ। এবারও তাঁর ব্যতিক্রম হল না। একই কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ হলেন অনুরাগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    PM Modi: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: জোটসঙ্গীদের সঙ্গে মিলে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপিই। আরও একবার দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল সামনে আসতেই মোদিকে শুভেচ্ছা জানালেন সারা বিশ্বের রাষ্ট্রনেতারা। তাঁদের মধ্যে অন্যতম ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডলে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন নেপাল, মরিশাস, ভুটান, মলদ্বীপের রাষ্ট্র প্রধানেরা।

    নেপালের বার্তা

    মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদিজিকে ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা। তৃতীয়বার আপনার নেতৃত্বে, বৃহত্তম গণতন্ত্র এগিয়ে যাবে। মরিশাস-ভারত বিশেষ সম্পর্ক দীর্ঘজীবী হোক।”  অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। তাঁর কথায়, “টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনে বিজেপি এবং এনডিএ-র সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। আমরা ভারতের জনগণের উৎসাহী অংশগ্রহণের সাথে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলনের সফল সমাপ্তি লক্ষ্য করতে পেরে আনন্দিত।”

    ভুটানের বার্তা

    ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেছেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছেন। “বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনে ঐতিহাসিক টানা তৃতীয় জয়ের জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-জি এবং এনডিএ-কে অভিনন্দন। যেহেতু তিনি ভারতকে মহান উচ্চতায় নিয়ে যাচ্ছেন, আমি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য তাঁর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রত্যেক শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন।

    মলদ্বীপের অভিনন্দন

    অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টও। এমনকি সম্প্রতি যে মলদ্বীপের সঙ্গে ভারতের কুটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল, সেখানকার প্রেসিডেন্ট মুইজ্জুও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ভারত মলদ্বীপ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উৎসাহী বলে অভিমত মুইজ্জুর।

    ইটালির শুভেচ্ছা

    ইটালির প্রধানমন্ত্রী মেলোনি লিখেছেন, ‘নির্বাচনে জয়ের শুভেচ্ছা। এবং আরও ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে কাজ করে বন্ধুত্বকে আরও মজবুত করব যাতে ইটালি ও ভারত ঐক্যবদ্ধ থাকে। আমাদের জাতি এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে যা আমাদের আরও বন্ধনে আবদ্ধ রাখবে।’ মেলোনির (Giorgia Meloni) বার্তা পেয়ে আপ্লুত মোদিও (PM Modi)। তিনি সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আপনার সহৃদয় বার্তার জন্য ধন্যবাদ মেলোনি। আমরা ভারত-ইটালি কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। বিশ্বকল্যাণের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নজরে পিচ-টিম কম্বিনেশন! আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, জানেন কখন ম্যাচ?

    T20 World Cup 2024: নজরে পিচ-টিম কম্বিনেশন! আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, জানেন কখন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে আজ প্রথম ম্যাচ ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিতরা। ২০০৭ সালে প্রথমবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে আর ট্রফি জেতা হয়নি। এবার খেতাব জিততে মরিয়া রোহিত-কোহলিরা। তার জন্য ভারতের (Team India) চিন্তা দলের কম্বিনেশন এবং নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ। কারণ এই পিচ কী আচরণ করবে তা বোঝা দায়।

    অলরাউন্ড পারফরম্যান্সে জোর

    বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরুর আগে দলের অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, এবারের ভারতীয় (Team India) দলে দুইজন পেস-বোলিং অলরাউন্ডার রয়েছেন যারা হলেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। এর পাশাপাশি দুই বাঁহাতি স্পিনার, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলও রয়েছেন যারা ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাঁর কথায়,  ‘আমরা দেখেছি অলরাউন্ডাররা টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা বড় ভূমিকা রাখতে পারে। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, সব ফর্ম্যাটেই তাদের ভূমিকা বাকি খেলোয়াড়দের থেকে বেশি হয়ে থাকে। আমাদের চার অলরাউন্ডারকে পুরো টুর্নামেন্টে কীভাবে ব্যবহার করা যায় সেটাই দেখতে হবে।’

    পিচ নিয়ে চিন্তা

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনুগুলির মধ্যে মূল আকর্ষণ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখনও অবধি একটি ম্যাচই হয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচটি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হতে পারে। ড্রপ ইন সেট হতে এমনিতেই বেশ কিছুটা সময় লাগে। শ্রীলঙ্কা ম্যাচের পিচ যে পুরোপুরি সেট হয়নি বলের বাউন্স দেখেই পরিষ্কার। বেশ কিছু ডেলিভারি কোনওরকমে হাঁটু অবধি উঠছিল। হাতে গোনা কিছু ডেলিভারিই ব্যাটারদের পছন্দ হতে পারে এতটা বাউন্স হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে তুলনামূলক ভাবে ভালো পিচ ছিল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচে ব্যবহার হতে পারে অন্য পিচ। এখানেই ধোঁয়াশা। সেই পিচ কেমন আচরণ করবে বলা কঠিন। 

    ছন্দে রয়েছে দল

    বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু আগে আইপিএলের জন্য প্রস্তুতির বেশি সময় পায়নি টিম ইন্ডিয়া। তবে আইপিএল যেহেতু একই ফরম্যাটে খেলা হয়, তাই বলাই যায় সেখানেই নিজেদের প্রস্তুত করেছেন বিরাট, যশস্বীরা। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বেশি ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম রোহিত। ঋষভ পন্থের অর্ধশতরান নজর কেড়েছিল। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন হার্দিক। এমনকী বল হাতেও উইকেট তুলেছেন বরোদার অলরাউন্ডার। রান পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। 

    আরও পড়ুন: কাপ জয়ের কথা ভাবছেনই না দ্রাবিড়! ওপেনিং জুটি নিয়ে কী বললেন হেড-কোচ?

    কখন দেখবেন ম্যাচ

    বুধবার ভারত ও আয়ারল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় (Team India) সময় রাত ৮ টায়, তার ৩০ মিনিট আগে টস হবে। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে অনলাইনে হটস্টার ডিজিটালে খেলা দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nishant Agarwal: পাকিস্তানের গুপ্তচর! ব্রহ্মস অ্যারোস্পেসের তরুণ ইঞ্জিনিয়ার নিশান্তের যাবজ্জীবন

    Nishant Agarwal: পাকিস্তানের গুপ্তচর! ব্রহ্মস অ্যারোস্পেসের তরুণ ইঞ্জিনিয়ার নিশান্তের যাবজ্জীবন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের প্রাক্তন ইঞ্জিনিয়ার (Ex-Brahmos Engineer) নিশান্ত অগরওয়ালকে (Nishant Agarwal) যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করেছেন তিনি। সোমবার নাগপুরের জেলা আদালত নিশান্ত আগরওয়ালকে এই সাজা দেয়। পাশাপাশি, তাঁকে সরকারি গোপনীয়তা আইনে ১৪ বছরের কারাদণ্ড এবং ৩০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

    কী অভিযোগ

    ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিডেটের মেধাবী কর্মী তথা কৃতি বিজ্ঞানী (Ex-Brahmos Engineer) ছিলেন নিশান্ত (Nishant Agarwal)। নাগপুরের ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিডেটের প্রযুক্তি সংক্রান্ত গবেষণার অন্যতম বিজ্ঞানী ছিলেন তিনি। অভিযোগ, সেখানে চার বছর কাজ করার সময় গুপ্তচর বৃত্তিতে জরিয়ে পড়েন নিশান্ত। পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নেহা শর্মা এবং পূজা রঞ্জন নামে দুটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করেছিলেন নিশান্ত। তদন্তকারীরা জানতে পারেন, দুটিই ছিল ফেক প্রোফাইল। পিছনে ছিল পাকিস্তানি গোয়েন্দারা। ইসলামাবাদ থেকে আইএসআই এজেন্টরাই ওই প্রোফাইল দুটি চালাত। 

    আরও পড়ুন: এনডিএ জোট এগিয়ে ২৯২ আসনে, দিল্লির মসনদে ফের মোদি?

    কীভাবে টার্গেট নিশান্ত

    পুলিশ সূত্রে খবর, অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করছেন, সেই বিষয়ে উদাসীন ছিলেন নিশান্ত (Nishant Agarwal)। এর ফলেই তিনি আইএসআই-এর সহজ টার্গেট হন। ২০১৮ সালে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করে তাঁকে। নাগপুর দায়রা আদালতে বিচারক এম ভি দেশপাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে সোমবার দোষী সাব্যস্ত করে নিশান্ত আগরওয়ালকে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Ex-Brahmos Engineer) সেরা তরুণ বিজ্ঞানীর পুরস্কার জিতেছিলেন নিশান্ত। তিনি এই কাজ করতে পারেন, তা তাঁর সহকর্মীরা ভাবতেই পারছেন না। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক এমভি দেশপাণ্ডে জানিয়েছেন, ফৌজদারি বিধির ২৩৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে নিশান্তকে। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: গরমে ভোট দানের হার কম! আগামী নির্বাচন এপ্রিলে শেষের ইঙ্গিত 

    Lok Sabha Election 2024: গরমে ভোট দানের হার কম! আগামী নির্বাচন এপ্রিলে শেষের ইঙ্গিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা (Lok Sabha Election 2024)। ভোটগ্রহণ চলেছে প্রায় দেড়মাস ধরে। গত ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এরপর ১৯ এপ্রিল প্রথম দফা ভোটপর্ব শুরু হয়। একে একে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন সাত দফা ভোট সম্পন্ন হয়। প্রবল গরম এবং ভয়ংকর তাপপ্রবাহের মধ্যে রাজ্যের মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে। ভোটের হারও কম হয়েছে। তাই আাগমী লোকসভা নির্বাচন এপ্রিলের মধ্যেই শেষ করার ইঙ্গিত দিল জাতীয় নির্বাচন কমিশন।

    কী বললেন রাজীব কুমার

    সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘হিটওয়েভের কারণে একাধিক রাজ্যে কম ভোটের (Lok Sabha Election 2024) হার দেখা গিয়েছে। সে কারণে পরবর্তী লোকসভা ভোট অর্থাৎ ২০২৯ সালের সাধারণ নির্বাচন এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।’ তবে এর ফলে ভোটের দফা কমবে কি না, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা  দেননি রাজীব কুমার।

    কেন ভোটের হার কম

    উল্লেখ্য, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোট হয়েছিল শীতকালে। ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ভোট, প্রক্রিয়া শেষ হয় মার্চ মাসে। ২০১৯ সালের থেকে চলতি নির্বাচনে অধিকাংশ দফাতেই ভোটের হার অত্যন্ত কম। প্রায় প্রতিটি দফাতেই দেখা গিয়েছে ভোটারদের উপস্থিতি কম। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লির মত রাজ্যে কম ভোটের হার রীতিমতো চোখে পড়েছে। আসলে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে নাজেহাল মানুষ ভোট দিতে আর ঘরের বাইরে যাননি। বরং ঘরের ভিতরেই ছুটি কাটিয়েছেন। 

    আরও খবর: ‘‘কোর্ট, এক্সিট পোল মানেন না, ৪ তারিখ তো মানতেই হবে’’, মমতাকে তোপ দিলীপের

    রাজীব কুমার বলেন, ‘চলতি ভোটের মরশুমে ভারত এবার ৬৪২ মিলিয়ন নিবন্ধিত ভোটার নিয়ে বিশ্বরেকর্ড করেছে। ২০২৪ সালের সাত পর্বের লোকসভা নির্বাচনে সমস্ক রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ৩১২ মিলিয়ন মহিলাও ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Milk Price: আমূলের পর  দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, জানেন কেন বাড়ছে দাম?

    Milk Price: আমূলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, জানেন কেন বাড়ছে দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমূলের পর মাদার ডেয়ারি (Mother Dairy)। ভোটের পর সোমবার থেকে দুধের দাম লিটার প্রতি ২টাকা করে বাড়াল মাদার ডেয়ারিও। বর্ধিত মূল্য (Milk Price) দিল্লি এবং এনসিআর এলাকার জন্য প্রযোজ্য। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছে সংস্থা।

    কেন বাড়ল দাম

    মাদার ডেয়ারি (Mother Dairy) সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকে মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মাস পর মাদার ডেয়ারি দুধের দাম বাড়াল। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি (Milk Price) পেয়েছে। উৎপাদনের খরচ বাড়লেও, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি। এবার দাম বাড়ালেও, তা মাত্র ৩ থেকে ৪ শতাংশই বৃদ্ধি করা হয়েছে। যা কিনা খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম।  

    আরও পড়ুন: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    কোথায় কত দাম

    দাম বাড়ার (Milk Price) পর মাদার ডেয়ারির (Mother Dairy) ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা হবে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে। উল্লেখ্য, সোমবার থেকে আমুলেরও সব রকমের দুধের দাম লিটারে ২ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। সংস্থার তরফে আরও জানানো হয়, মূলত দুধ প্রস্তুতিকরণ ও সরবরাহের কারণেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। দাম বাড়ালে উৎপাদনকারীরা লাভবান হবে। অন্যদিকে গ্রাহকদের কথা মাথায় রেখে খুব কমই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়ে দুধ প্রস্তুতকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Maniktala: মানিকতলায়  উপনির্বাচনের জট কাটল, শীঘ্রই ভোটের দিন ঘোষণা

    Maniktala: মানিকতলায়  উপনির্বাচনের জট কাটল, শীঘ্রই ভোটের দিন ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট গণনার প্রস্তুতির মধ্যেই  মানিকতলা উপনির্বাচনের (Maniktala By Election) তোড়জোড় শুরু হয়ে গেল। উপনির্বাচনের সম্ভাব্য তারিখ এবং সংশ্লিষ্ট সূচি মুখবন্ধ খামে সুপ্রিমকোর্টে জমা দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, যে কোনও সময় নির্বাচনী নির্ঘণ্ট ও বিধি ঘোষণা হতে পারে।

    বিধায়ক শূন্য মানিকতলা কেন্দ্র

    কলকাতা উত্তর লোকসভার মধ্যে পড়ে মানিকতলা বিধানসভা কেন্দ্র (Maniktala By Election)। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সেই থেকে মানিকতলা কেন্দ্রটি বিধায়ক শূন্য। অথচ ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন বলে, কোনও বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হওয়ার ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে। তবে মানিকতলার ক্ষেত্রে তা হয়নি।

    আরও পড়ুন: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    কেন দেরিতে উপনির্বাচন

    ২০২১ সালে বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। নির্বাচনের পর তিনি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিষয়টি শীর্ষ আদালতে পৌঁছায়। মামলার কারণে ওই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থমকে থাকে নির্বাচন। সম্প্রতি বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ প্রশ্ন তোলে, একটি কেন্দ্রের উপনির্বাচনে কেন এত দেরি হচ্ছে, যেখানে চব্বিশের লোকসভা ভোটের সঙ্গে বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, সেখানে মানিকতলায় (Maniktala By Election) কেন ভোট নেওয়া হচ্ছে না? কমিশন ও মামলাকারীদের থেকে হলফনামা চায় শীর্ষ আদালত এবং দুমাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমাও বেঁধে দেয়। মামলাকারীর আবেদন ছিল, ৩০ জুনের মধ্যে উপনির্বাচন হলে ভালো হয়। ৩১ মে সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ জানায় কমিশন। বিচারপতি কেভি বিশ্বনাথন জানান, কমিশনের সক্রিয়তা সন্তোষজনক। এই মামলার আর ভিত্তি নেই, তাই তা খারিজ করা হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা! কোহলি-রোহিতদের চলাফেরায় নেই নিষেধাজ্ঞা 

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা! কোহলি-রোহিতদের চলাফেরায় নেই নিষেধাজ্ঞা 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস (ISIS Threat)। এ বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না মার্কিন প্রশাসন। তবে এ নিয়ে  ক্রিকেটারদের উপর বাড়তি চাপও দিতে চাইছে না সেখানকার পুলিশ। তাই আপাতত ভারতীয় ক্রিকেটারদের ঘোরাঘুরিতে কোনও বাধা নেই। নাসাউ কাউন্টির মাঠে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। তার আগে সেখানকার পুলিশ কমিশনার প্যাট্রিক জে রাইডার বলেন, “আমি নিশ্চিত করছি, ৯ জুন এখানকার সবচেয়ে সুরক্ষিত জায়গা হবে স্টেডিয়ামের ভিতর।”

    কোহলির বিশেষ নিরাপত্তা

    বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না আমেরিকার প্রশাসন। ক্রিকেটপ্রেমীদের থেকে সুরক্ষিত রাখতে বিরাট কোহলির (Virat Kohli) জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় দলের হোটেল, যাত্রা পথে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে নিউ ইয়র্কের প্রশাসন। কোহলি এবং ভারতীয় দলের নিরাপত্তায় রয়েছে বিশেষ বাহিনীও। রয়েছে ঘোড়সওয়ার পুলিশের ব্যবস্থাও। সমাজমাধ্যমে কোহলির মাঠে ঢোকার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় অত্যাধুনিক অস্ত্র-সহ একাধিক নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে। 

    রোহিতের কাছে সমর্থক

    ভারত-পাকিস্তান (T20 World Cup 2024) ম্যাচ চলাকালীন নিউ ইয়র্কের নতুন স্টেডিয়ামে এক দর্শক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দেখা করার জন্য ভেন্যুর নিরাপত্তা ভাঙেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের রান তাড়া করার সময়ই এই ঘটনা ঘটে। দু’জন পুলিশ তাকে ট্যাকল করে হাতকড়া পরিয়ে দেওয়ার আগে ভক্তটি ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরতে সক্ষম হয়েছিল, এই ঘটনা দেখে রোহিত আঁতকে ওঠেন এবং তাকে আঘাত না করতে বলেন।

    ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি

    ভারত-পাকিস্তান ম্যাচে (T20 World Cup 2024) হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস (ISIS Threat)। একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিয়োয় বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। রাইডার এই হুমকির কথা জানিয়ে বলেছেন, সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “একটি ভিডিয়োবার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না।”

    আরও পড়ুন: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন দেখা গিয়েছে। তাতে ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’ লেখা। এর পরেই নড়চড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গণনার দিনও বৃষ্টি চলবে বঙ্গে। সোমবার সকাল থেকেই শহরের আকাশে চলছে রোদ-ছায়ার খেলা। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। উত্তরবঙ্গেই আপাতত আটকে থাকছে বর্ষা। দক্ষিণে কবে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটবে তা বলেনি আবহাওয়া দফতর। গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। কিন্তু তা হচ্ছে না। 

    শহরের তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, সোমবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Monsoon)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এক্ষেত্রে তাপমাত্রা বিশেষভাবে না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই থাকবে ঘামে প্যাচপ্যাচে গরম। তবে বিকেল বা সন্ধ্যায়র দিকে ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। 

    ভোট গণনার দিন বৃষ্টি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে,বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি (Monsoon) চলতে পারে। সোমবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া ও নদিয়াতেও থাকছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনকী মঙ্গলবার ভোট গণনার দিনও উপকূলবর্তী জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতেই ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

    আরও পড়ুন: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    দেশের নানা প্রান্তে গরম 

    তবে সারা ভারতের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কমবে তাপপ্রবাহের দাপট। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে রাতও হবে গরম। তবে তাপমাত্রা সামান্য কমলেও, তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ, কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি। তবে ইতিমধ্যেই বর্ষা (Monsoon) প্রবেশ করেছে কেরলে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের রাজ্যে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mizoram Landslides: মিজোরামে পাথর খাদানে ধস, মৃত অন্তত ১৫, বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

    Mizoram Landslides: মিজোরামে পাথর খাদানে ধস, মৃত অন্তত ১৫, বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মিজোরামে পাথর খাদানে ধস (Mizoram Landslides) নেমে মৃত্যু হল অন্তত ১৫ জনের। আরও অনেকে ওই খাদানে আটকে পড়েছেন বলে খবর। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে মিজোরামে। এর কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

    বিপর্যস্ত মিজোরাম

    ঘূর্ণিঝড় রেমাল শক্তি খুইয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে মিজোরামে। এর প্রভাবেই রাজধানী আইজলের একটি পাথর খাদানে হঠাতই ধস (Mizoram Landslides) নামে। ভূমিধসের কারণে রাজ্যের একাধিক ছোটবড় রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ করে দিতে হয়েছে স্কুল। এমনকি সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ধস নামার কারণে মিজোরামের উপর দিয়ে যাওয়া ৬ নম্বর জাতীয় সড়কের একাংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে স্থলপথে বাকি ভারতের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই রাজ্যটি। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী লালডুহোমা।

    মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হ্লিমেনের মধ্যবর্তী একটি এলাকায় পাথর খাদানে ধস (Mizoram Landslides) নামে। সে সময় সেখানে কাজ চলছিল। ডিজিপি অনিল শুক্লা বলেছেন, “অবিরাম বৃষ্টির মধ্যে মিজোরামের আইজলে পাথর খনি ধসে অনেকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷ তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হুন্টারে ৬ নং জাতীয় সড়কে ভূমিধসের কারণে আইজল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়কেও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। মিজোরাম সরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ধসে যে বিপুল ক্ষতি হয়েছে, তার জন্য ১৫ কোটি টাকা খরচ করার কথা বলেছে মিজোরাম সরকার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share