Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Ayhika Mukherjee: বিশ্ব টিটিতে বাঙালি মেয়ে ঐহিকার হাত ধরেই ঘুরে দাঁড়াল ভারত

    Ayhika Mukherjee: বিশ্ব টিটিতে বাঙালি মেয়ে ঐহিকার হাত ধরেই ঘুরে দাঁড়াল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেবিল টেনিস  চ্যাম্পিয়নশিপে (World TT Championship) দুরন্ত ছন্দে রয়েছে ভারত। টানা তিনটে ম্যাচে জিতে প্লে অফে উঠলেন ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee), মোনিকা বাত্রা (Manika Batra)-রা। ভারতীয় মহিলারা ৩-২ হাঙ্গেরি, উজবেকিস্তানকে ৩-০ ও স্পেনকে ৩-২ হারাল। বুধবার রাউন্ড অফ ৩২-এ ইতালিকে ৩-০ ফলাফলে পরাজিত করে রাউন্ড অফ ১৬ য় পৌছেছে ভারত। এরপর ভারতের প্রতিপক্ষ শক্তিশালী চিনা তাইপেই।

    ছন্দে নৈহাটির ঐহিকা

    স্পেনের বিরুদ্ধে ভারতীয় দলকে টেনে তুলেছিলেন বাংলার মেয়ে ঐহিকা (Ayhika Mukherjee)। তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। এক সময় স্পেনের কাছে ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। সেখান থেকে তৃতীয় সিঙ্গলস খেলতে নেমে জেতেন ঐহিকা। পরের দু’টি ম্যাচও জিতে যায় ভারত। গ্রুপের প্রথম খেলায় চিনের কাছে ৩-২ হারে ভারত। তবে বাংলার নৈহাটির মেয়ে ঐহিকা মুখোপাধ্য়ায় বিশ্বের (World TT Championship) এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড়কে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। হাঙ্গেরির বিরুদ্ধেও হারের জায়গা থেকে ভারতকে উদ্ধার করেছিলেন ঐহিকা। এবার স্পেনের বিরুদ্ধে চাপের মুখে দলকে জেতালেন তিনি। ঐহিকার পরে মণিকা বাত্রা এবং শ্রীজা আকুলা জেতায় স্পেনকে ৩-২ হারায় ভারত। গ্রুপ ১-এ তিনটি জয় এবং একটি হার নিয়ে নকআউটের যোগ্যতা অর্জন করে ভারত। নক আউটের প্রথম ধাপে ইতালির বিপক্ষে অবশ্য ভারতের তিন কন্যাই জয় পায়।

    প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র!

    কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাবে ভারত। কিন্তু ভারতের কাছে কাজ মোটেই সহজ নয়। এবার ভারতের প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা চিনা তাইপেই। সেই দলে শক্তিশালী খেলোয়াড়েরা রয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজেত বিশ্ব দলগত টেবিল টেনিসে (World TT Championship) ৪০টি দেশকে ৮টি গ্রুপে ভাগ করে চলছে গ্রুপ পর্বের খেলা। ৮টি গ্রুপের রানার্স ও তৃতীয় স্থানে থাকা দল প্লে অফে একে অপরের সঙ্গে খেলে শেষ ১৬-তে খেলার যোগ্যতা পাবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ameen Sayani: বিনাকা গীতমালা খ্যাত প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানির জীবনাবসান

    Ameen Sayani: বিনাকা গীতমালা খ্যাত প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানির জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ভারতীয় বেতারের কণ্ঠ, উপস্থাপক আমিন সায়ানি (Ameen Sayani) । মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। রেডিও এবং বিনোদন জগতে আমিন সায়ানির অবদান অপরিসীম। তাঁর অনুষ্ঠান ‘বিনাকা গীতমালা’এক অনবদ্য সৃষ্টি। অল ইন্ডিয়া রেডিয়োতে সম্প্রচারিত আইকনিক অনুষ্ঠান গীতমালার উপস্থাপক ছিলেন আমিন। রেডিয়ো শোটিকে জনপ্রিয়তার উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আমিনের অবদান ভোলার নয়।

    বার্ধক্যজনিত অসুখে  প্রয়াত

    আমিনের পুত্র রাজিল সায়ানি জানান মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ মুম্বইতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ বেতার শিল্পী। তিনি গত ১২ বছর ধরে পিঠে ব্যথা ও বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তাঁকে চলাফেরার জন্য ওয়াকার ব্যবহার করতে হতো। পরিবার থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে আমিনের। কিছু আত্মীয়ের জন্য অপেক্ষা করছে পরিবার। তাঁরা এলেই শেষ বিদায় জানানো হবে আমিনকে। প্রায় ৫৪ হাজার রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিন। বিজ্ঞাপনের জগতেও তাঁর ভয়েসওভারের সংখ্যা ১৯ হাজারেরও বেশি।  তিনি ‘ভূত বাংলা’, ‘তিন দেবিয়ান’ এবং ‘কাতল’-এর মতো চলচ্চিত্রেও ঘোষক হিসেবে কাজ করেছেন।

    আরও পড়ুন: ‘বিরুষ্কা’র কোলে দ্বিতীয় সন্তান, ছেলেন নাম ‘অকায়’, জানালেন কোহলি

    আমিনের কীর্তি

    ১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন আমিন (Ameen Sayani)। বেতার জগতে তাঁর সফর শুরু হয় মূলত ইংরেজি উপস্থাপক হিসেবে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি হিন্দি উপস্থাপনার উপর বেশি জোর দেন। নিজস্ব ব্যারিটোন কণ্ঠস্বরের জন্য শ্রোতাদের মধ্যে অল্প সময়ের মধ্যেই আমিন পরিচিত হয়ে ওঠেন। তবে ১৯৫২ সালে আমিনকে (Ameen Sayani) প্রচারের আলোয় নিয়ে আসে জনপ্রিয় বেতার সঙ্গীতানুষ্ঠান ‘বিনাকা গীতমালা’। সেই সময়ে বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে তাঁর কণ্ঠস্বরের যুগলবন্দি দেশের মানুষের মন জয় করে নেয়। “নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।” তাঁর এই ডাকে সবকিছু ফেলে রেখে রেডিও সেট অন করা ছিল শ্রোতাদের একমাত্র কাজ। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে, ১৯৯৪ সাল পর্যন্ত রেডিয়োতে তা নিয়মিত সম্প্রচারিত হয়। পরবর্তী সময়ে ২০০০ ও ২০০১ সালে কিছু পরিবর্তন করে পুনরায় অনুষ্ঠানটিকে ফিরিয়ে আনা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: শান্তি ফেরানোর আর্জি রাজ্যপালের, সন্দেশখালির মেয়েদের জন্য মিশন ‘সন্তোষ কালী’ 

    Sandeshkhali Incident: শান্তি ফেরানোর আর্জি রাজ্যপালের, সন্দেশখালির মেয়েদের জন্য মিশন ‘সন্তোষ কালী’ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির মা-বোনেদের জন্য মিশন ‘সন্তোষ কালী’ চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সোমবার রাজভবনের তরফে বাংলার জনগণের কাছে রাজ্যপালের পঞ্চমতম রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। সেই রিপোর্ট কার্ডে মিশন ‘সন্তোষ কালী’র বিষয়ে বলা হয়েছে। রাজ্যপালের মতে, “সন্দেশখালি অস্থিরতা, নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে শান্তি ফেরাতে হবে। সন্দেশখালির ব্যথিত মহিলাদের পাশে দাঁড়াতে হবে।” তাঁর আর্জি, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অন্ধকার থেকে জেগে উঠুক সন্দেশখালি (Sandeshkhali Incident) ৷

    মিশন সন্তোষ কালী কী

    সন্দেশখালির নারী-‘লাঞ্ছনা’র পটভূমিতে রাজ্যের তরুণীদের নিয়ে এ দিন ‘মিশন সন্তোষ কালী’ কর্মসূচির ডাক দিয়েছেন বোস। রাজ্যপাল জানান, এই কর্মসূচিতে নারী-শক্তি, নারীর মর্যাদার সচেতনতা ও প্রসার আরও বাড়াতে হবে। তাঁর বক্তব্য, “এ বিষয়ে কেন্দ্র, রাজ্যের প্রকল্প এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উদ্যোগের সদ্ব্যবহার করতে হবে। এর মধ্যে মেয়েদের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য নির্দিষ্ট পদক্ষেপ করতে হবে।” রাজভবনের বেশ কয়েকজন মহিলা কর্মীর উপস্থিতিতে মিশন ‘সন্তোষ কালী’ চালু করা হয়েছে। এই প্রকল্পে নারীদের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। নারীদের স্বনির্ভর করে তোলার কথা বলা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যাঁরা নারীদের নিয়ে কাজ করে তাঁদেরকে মিলিতভাবে কর্মসূচী নেওয়ার কথআও বলা হয়েছে।

    আরও পড়ুন: সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল, হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন রাজ্যপাল

    রাজ্যপালের রিপোর্ট কার্ড

    রাজ্যপাল রিপোর্ট কার্ডে স্পষ্ট লিখেছেন,”নারী শক্তিকে একত্রিত করতে হবে ৷ নারীদের মর্যাদাকে অক্ষুন্ন রাখতে হবে ৷ আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের লক্ষ্য নারীদের উন্নয়ন ৷ নারী শক্তিকে একত্রিত করার প্রচেষ্টার পটভূমিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালি থেকে পাওয়া রিপোর্ট বিরক্তিকর ৷ নারীর মর্যাদা ও সম্মানের ওপর বেপরোয়া আক্রমণ হচ্ছে সেখানে । ঘটনাগুলি সমগ্র জাতির চোখ খুলে দিয়েছে । আমরা বৈদিক ধারণা নিয়ে গর্ব করি ‘যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা’ অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয়, সেখানে দেবতারাও আনন্দ করেন । কিন্তু সন্দেশখালিতে নারীদের শ্লীলতাহানি, হয়রানি ও ভীতি প্রদর্শন বা জমি দখল এবং এলাকার নারীদের অসহায়বোধের রিপোর্ট এসেছে । সন্দেশখালির ক্ষতিগ্রস্থদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে আমি মিশন সন্তোষ কালীকে ভারতের মহিলাদের মর্যাদা ও সম্মানের উপর ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে একটি ঢাল হিসাবে প্রণয়ন করেছি ।”

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে, ছয় নম্বরে চলে আসতে পারে লাল-হলুদ

    ISL 2023-24: শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে, ছয় নম্বরে চলে আসতে পারে লাল-হলুদ

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন কোচ হাবাসের হাত ধরে ঘুৱে দাঁড়িয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। গত বারের আইএসএল চ্যাম্পিয়নদের ঘিরে ফের স্বপ্ন দেখা শুরু সবুজ-মেরুন জনতার। অন্যদিকে, আইএসএলে শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। দুই হারের পরে ফের জয়। একটি জয়ই বদলে দিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।  ইস্টবেঙ্গলের পাখির চোখ এখন জামশেদপুর ম্যাচ। গত ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সে যাওয়ার দৌড়ে চলে এসেছে ইস্টবেঙ্গল। 

    মোহনবাগানের প্রস্তুতি

    চেনা ছন্দে ফিরেছে সবুজ-মেরুন।  লিগ জেতার দাবিদার হয়ে উঠেছে মোহনবাগান। সামনে শুধু ওড়িশা এফসি। হাবাসের হাতে পড়তেই চেনা মোহনবাগানকে দেখা যাচ্ছে মাঠে। স্প্যানিশ কোচের অনুশাসনে ভাল খেলছে দল। কাকে কখন দরকার, কাকে কোথায় দরকার সেটাও তিনি জানেন। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। নর্থ ইস্ট ম্যাচ জেতার পর ফুটবলারদের দুদিনের ছুটি দিয়েছেন হাবাস। ওড়িশাকে হারালে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওড়িশা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে বাগান। গত ৩ ফেব্রুয়ারি বড় ম্যাচে আনোয়ারের মতোই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রেন্ডন হ্যামিল। এরপর তিনটি ম্যাচ কেটে গেলেও মাঠে নামা তো দূর সবুজ মেরুনের স্কোয়াডেও জায়গা করে নিতে পারেনি এই বিদেশি ‌ডিফেন্ডার। ফলে হ্যামিল না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। সেন্ট্রাল ডিফেন্সে একা খেলছেন হেক্টর। সম্ভবত ওড়িশা ম্যাচেও তারকা বিদেশির সার্ভিস পাবে না দল।

    ইস্টবেঙ্গলের প্রস্তুতি

    আগামী ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের ঘরের মাঠে খেলা ইস্টবেঙ্গলের। তিন দিন আগেই জামশেদপুর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। সোমবারই হায়দরাবাদ থেকে জামশেদপুরে পৌঁছেছে ইস্টবেঙ্গল। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্তিচ। হোসে পার্দোর পরিবর্তে তাঁকে নেওয়া হয়েছে। পার্দো, ডিফেন্স ও মিডফিল্ড দু’জায়গাতেই সাবলীল ছিলেন। কোচ পার্দোকে দলের পরিস্থিতি অনুযায়ী কখনও রক্ষণে, কখনও মাঝমাঠে ব্যবহার করেছেন। পার্দোও নিজের সেরাটাও দিয়েছেন। সেই একই কাজটা করতে হবে পান্তিচকে। জামশেদপুর ম্যাচে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন নাওরেম মহেশ সিং, লালচুংনুঙ্গা। পূর্ণশক্তির দল নিয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামতে পারবে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। জামশেদপুরকে হারালে হবে ১৮। ইস্টবেঙ্গল ম্যাচের আগের দিন খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। প্রতিপক্ষ গোয়া এফসি। নর্থ ইস্ট হারলে আর ইস্টবেঙ্গল জিতলে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চলে আসবে লাল-হলুদ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: সন্দেশখালির নির্যাতিতার নাম কেন প্রকাশ্যে? জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তর

    Sandeshkhali Incident: সন্দেশখালির নির্যাতিতার নাম কেন প্রকাশ্যে? জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ, এই অভিযোগে জাতীয় মহিলা কমিশনকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া চিঠিতে সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন, রাজ্য পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সন্দেশখালির নির্যাতিতার পরিচয় গোপন না-রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারের গ্রেফতারের দাবিও জানিয়েছেন সুকান্ত।

    জাতীয় মহিলা কমিশনকে চিঠি

    সন্দেশখালিতে এক নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ শাহজাহান অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত করেছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমার জানিয়েছিলেন, ওই মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন, তার ভিত্তিতেই ওই ধারায় মামলা দায়ের হয়েছে। তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেআইনি। রাজ্য পুলিশের এই কাজের তীব্র নিন্দা করে সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে চিঠি দেন সুকান্ত। তাঁর দাবি, মহিলা কমিশন এ বিষয়ে হস্তক্ষেপ করুক।

    আরও পড়ুন: ‘পাকিস্তানের মতো অবস্থা বাংলার মহিলাদের’, সন্দেশখালি নিয়ে মমতাকে আক্রমণ লকেটের

    রাজীব কুমারকে গ্রেফতারের দাবি 

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ করা এক মহিলার নাম প্রকাশ করেছে পুলিশ। শুধু তাই নয়, মহিলার একটি ভিডিও স্যোশাল মিডিয়ার আপলোড করা হয়েছে ৷ জবানবন্দি দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিল ওই নির্যাতিতা। তার আগে পুলিশ তার একটি ছোট্ট ভিডিও বানায়। গোপন জবানবন্দির জন্য পুলিশ তাকে নিয়ে গিয়েছে। এই কথা পুলিশ তাকে বলতে বাধ্য করেছে। শুধু তাই নয়, এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এই কাজ সম্পূর্ণ আইনবিরুদ্ধ। পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে। নির্যাতিতার পরিচয় প্রকাশ কখনও করা যায় না। কিন্তু সেই কাজ করেছে পুলিশ। এ প্রসঙ্গে সুকান্তর দাবি, পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে গ্রেফতার করতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Issue: ‘পাকিস্তানের মতো অবস্থা বাংলার মহিলাদের’, সন্দেশখালি নিয়ে মমতাকে আক্রমণ লকেটের 

    Sandeshkhali Issue: ‘পাকিস্তানের মতো অবস্থা বাংলার মহিলাদের’, সন্দেশখালি নিয়ে মমতাকে আক্রমণ লকেটের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরাক, ইরান, পাকিস্তানের সঙ্গে এবার সন্দেশখালির (Sandeshkhali Issue) তুলনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তুলোধোনা করেন লকেট  (Locket Chatterjee)। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার চলছে এবং তা নিরসন না করে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে চলেছেন। 

    সন্দেশখালির অবস্থা

    দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, ‘আপনারা ভাবতেই পারবেন না এখন সন্দেশখালির অবস্থা কি! আমরা আইসিএস জঙ্গিগোষ্ঠীর কথা শুনেছি। আমরা ইরাক, ইরানের কথা শুনছি, আমরা পাকিস্তানের কথা শুনেছি। সেখানে কী ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়। আজ সেটাই পশ্চিমবঙ্গে হচ্ছে।’ তাঁর কথায়, ওই এলাকায় হিন্দু মহিলাদের বেছে বেছে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। তাঁরা সেই কারণে কাপড় দিয়ে মুখ ঢেকে তাঁদের অত্যাচারের কথা বলে যাচ্ছে। তাঁদের পরিচয় মানুষের সামনে আনতে পারছে না ভয়ের কারণে। এমনকি, পুলিশ ইচ্ছে করেই শেখ শাহজাহানকে খুঁজে বের করছে না বলে দাবি লকেটের। 

    কোথায় শেখ শাহজাহান

    সন্দেশখালি (Sandeshkhali Issue) প্রসঙ্গ তুলে লকেটের (Locket Chatterjee) অভিযোগ, সেখানে শাসকের ছত্রছায়ায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করতেই কোনও ব্যবস্থা নিচ্ছেন না মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকেটের কটাক্ষ, ‘ওখানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, শেখ শাহজাহানকে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না? কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকিয়ে রাখা হয়েছে তাঁকে। সামনেই লোকসভা নির্বাচন আছে? ওঁর তো ৩০ শতাংশ মহিলা ভোট দরকার। তাতে, হিন্দু মহিলাদের যা কিছু হয়ে যাক। তাঁদের তো ওঁরা পাঁচশো টাকা দিচ্ছে। ৫০০ টাকা দিয়ে হিন্দু মহিলাদের কিনে নেওয়া হচ্ছে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে রেকর্ড জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। পয়েন্ট টেবিলে  দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সারা জাগিয়েছিল ইংল্যান্ড। তাঁদের বাজবল ক্রিকেটকে কুর্নিশ করছিল সকলে। কিন্তু পরপর দুটি টেস্টে ব্যর্থ বাজবল। দ্বিতীয় ইনিংসে ইংরেজদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই মুখে একগাল হাসি নিয়ে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা খোঁচা দিলেন বাজবল ক্রিকেটকে।

    কোথায় গেল বাজবল

    রাজকোটে তৃতীয় টেস্টের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের শেষ বলটা জো রুট ডিফেন্ড করার পরে আম্পায়ারের থেকে নিজের টুপি নিতে যাওয়ার সময় কোনও সতীর্থের উদ্দেশ্যে বুমরা বলেন যে ‘অব তো মার হি নে রাহে হ্যা’। সেইসময় বুমরার মুখে একরাশ হাসি লেগেছিল। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ২৮ রান। আউট হয়ে গিয়েছেন প্রথম ইনিংসে ১৫৩ রান করা বেন ডাকেট। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন জ্যাক ক্রলি এবং ওলি পোপও। ক্রিজে সদ্য এসেছেন রুট এবং বেয়ারস্টো। প্রথম ইনিংসে যে রুটের একটা শটের পরই ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। বুমরার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক নেটিজেন বলেন, ‘লাইভ সম্প্রচারের সময় এটা খেয়াল করিনি। স্লেজিংয়ের সময়ও উনি কীভাবে এতটা বিনয়ী থাকতে পারেন!’ অপর একজন বলেন, ‘এটা ক্রিকেটের ইতিহাসে নিশ্চিতভাবে অন্যতম সেরা মুহূর্ত।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়

    রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ৯ টেস্ট খেলিয়ে দেশের মধ্যে আট নম্বরে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। নিউজিল্যান্ড – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ৩টি, হার ১টি। পয়েন্ট ৩৬। ৭৫ শতাংশ পয়েন্ট। কিউইরা রয়েছে শীর্ষে। ভারত – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলেছে। জয় ৪টি, হার ২টি ও ড্র ১টি। পয়েন্ট ৫০। ৫৯.৫২ শতাংশ পয়েন্ট। রোহিতদের স্থান দ্বিতীয়। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ১০টি ম্যাচ খেলেছে অজিরা। জয় ৬টি, হার ৩টি ও ড্র ১টি। পয়েন্ট ৬৬। ৫৫ শতাংশ পয়েন্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নিতেই মেজাজে সবুজ-মেরুন। আইএসএল-এ (ISL 2023-24) জয়ের ধারাও বজায় রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবার যুবভারতীতে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৪-২ ব্যবধানে হারাল মোহনবাগান।  দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাসের ছেলেরা। 

    ম্যাচে শুধুই মোহনবাগান

    এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে মোহনবাগান। নর্থইস্টকে জায়গাই দেয়নি। গোল না করলেও মোহনবাগানের নেপথ্যনায়ক জনি কাউকো। চারটি গোলের মধ্যে তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে তাঁর। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। জুরিচ দ্বিতীয় গোল করেন। বক্সের মধ্যে জুরিচকে পাস দিয়েছিলেন নেস্তর আলবিয়াখ। জুরিক বল নিজের পায়ে রাখেন। সময় নিয়ে জোরালো শটে গোল করেন। এগিয়ে যেতে সময় নেয়নি মোহনবাগান। কামিংস পাস দেন পেত্রাতোসকে। তাঁর সামনে ছিলেন শুধু বিপক্ষের গোলকিপার মিরশাদ মিচু। ঠান্ডা মাথায় মিরশাদকে পরাস্ত করে গোল করেন পেত্রাতোস। চার মিনিট পরে মোহনবাগানের চতুর্থ গোল সাহাল সামাদের। এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এবার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: যশস্বীর শতরান, সিরাজের চার উইকেট, বড় রানের লিড নিতে চলেছে ভারত

    India vs England: যশস্বীর শতরান, সিরাজের চার উইকেট, বড় রানের লিড নিতে চলেছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ফের শতরান যশস্বী জয়সওয়ালের। দ্বিতীয় ইনিংসে ১২২ বলে কেরিয়ারের তৃতীয় শতরান পূর্ণ করলেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডকে (India vs England) প্রথম ইনিংসে ৩১৯ রানে মুড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। অধিনায়ককে হারালেও, গিলকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান যশস্বী। দিনেরে শেষে ৩২২ রানে এগিয়ে রয়েছে ভারত। ৬৫ রানে ক্রিজে রয়েছেন শুভমন গিল। সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব।  

    বিধ্বংসী সিরাজ

    শনিবার থেকে রাজকোট টেস্টে খেলতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দু’দিন খেললেও হঠাৎ তাঁর মায়ের শরীর খারাপ হওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন তিনি। কিন্তু অশ্বিনের অভাব ঢেকে দিলেন ভারতের বাকি বোলারেরা। শুরুটা করেছিলেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। শেষ করলেন সিরাজ। মধ্যাহ্নভোজে যাওয়ার সময় ইংল্যান্ডের ২৯০ রান ছিল। হাতে তখনও ৫ উইকেট। সেখান থেকে ৩১৯ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। মধ্যাহ্নভোজের পর ফিরে এসে ২৯ রানে ৫ উইকেট হারানোটাই চাপ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। মধ্যাহ্নভোজের পরই সিরাজের বিধ্বংসী বোলিংয়ে শেষ হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় ইংরেজদের বাজবল ক্রিকেট। ধরে খেলার সময়, চালিয়ে খেলতে গিয়ে পরপর আউট হয় ইংল্যান্ডের ব্যাটাররা। ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট তুলে নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

    যশস্বীর যাদু

    প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিতে সমালোচকদের জবাব ফিরিয়ে দিলেন শুভমন গিল। তবে, তৃতীয় দিনে সবাইকে ছাপিয়ে গেল যশস্বীর ব্যাট। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছিলেন যশস্বী। কিন্তু তার পরের দুই ইনিংসে রান করতে পারেননি। রাজকোটে প্রথম ইনিংসে স্লিপে খোঁচা গিয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই ভুলটা করলেন না যশস্বী। রোহিত শর্মা রান করতে না পারায় ইনিংস ধরার দরকার ছিল। শুরুতে সেই কাজটা করলেন তিনি। প্রথম ৫০ বলে মাত্র ১৮ রান করেন এই বাঁ হাতি ব্যাটার। একবার জমে যাওয়ার পর চালিয়ে খেলেন যশস্বী। ১০৪ রান করে চোট পেয়ে মাঠের বাইরে যান যশস্বী। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anjana Bhowmick: টলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

    Anjana Bhowmick: টলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক।  শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে সকাল ১০.৩০টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

    অঞ্জনা ভৌমিকের অভিনয় 

    ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় অঞ্জনা ভৌমিকের উজ্জ্বল উপস্থিতি ছিল। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। তাঁর এবং উত্তম কুমারের পর্দার রসায়ন দর্শকের ছিল খুব প্রিয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও ‘মহাশ্বেতা’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। প্রসঙ্গত, অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি তিনি।  অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু শেষ সময়ে তাঁর পাশে ছিলেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ টলিপাড়ার প্রথম সারির ব্যক্তিত্বরা এই মুহূর্তে যিশু-নীলাঞ্জনার পাশে রয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। গত ৫-৬ মাস ধরে তিনি একপ্রকার বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা। মাকে হাারিয়ে ভেঙে পড়েছেন দুজনই।

    আরও পড়ুন: লোকসভা ভোটের লক্ষ্যে দিল্লিতে শুরু বিজেপির নীতি নির্ধারক কমিটির বৈঠক

    ১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তাঁর আসল নাম হল আরতি ভৌমিক, আর ডাক নাম বাবলি। অভিনেত্রী বাবার নাম ছিলো বিভুতিভুষন ভৌমিক। কোচবিহারের সুনীতি একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তিনি। পরবর্তী সময় তিনি কলকাতায় এসে দমদমের সরোজিনী নাইডু কলেজ থেকে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০ বছর বয়সে বাংলা সিনেমায় তাঁর অভিষেক হয় ‘অনুষ্টুপ চন্দ’ ছবির মাধ্যমে। তবে প্রথম ছবি মুক্তির আগেই তিনি নাম বদলে হন অঞ্জনা। নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করেছিলেন অঞ্জনা। বিয়ের পর থেকেই অভিনয় জগতের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। আশির দশকের পর সে ভাবে আর কোনও দিনই পর্দায় দেখা যায়নি তাঁকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share