Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Primary Teacher Recruitment Case: ফের জটিলতা! প্রাথমিকে প্যানেল প্রকাশের পরই মামলা হাইকোর্টে

    Primary Teacher Recruitment Case: ফের জটিলতা! প্রাথমিকে প্যানেল প্রকাশের পরই মামলা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বুধবার প্যানেল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    কেন ফের মামলা

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০২২ সালের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সেই সাড়ে ন’হাজার পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুমন্ত কোলে-সহ ১০ জন চাকরিপ্রার্থী সেই মামলা করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা আদালতের দারস্থ হয়েছে। বিএড গ্রহণ না করা হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেলে যুক্ত করা হল না? প্রশ্ন তুলে মামলা দায়ের করেছেন তাঁরা। 

    আরও পড়ুুন: ‘লাখপতি দিদি’ যোজনা চালু করছে মোদি সরকার, কারা পাবেন সুযোগ?

    মামলাকারীদের দাবি

    মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, যখন ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়, তখন জানানো হয়েছিল যে, ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ফর্ম ফিলআপ করতে পারবেন। মামলাকারী ১০ জন চাকরিপ্রার্থীর বিএড এবং ডিএলএড, উভয় ডিগ্রিই রয়েছে। কিন্তু তাঁদের বিএড-এ প্রাপ্ত নম্বর বেশি হওয়ায়, তাঁরা সেই নম্বর ব্যবহার করে ফর্ম ফিলআপ করেছিলেন। আর সেই কারণেই প্যানেলে তাঁদের নাম নেই। অথচ তাঁদের কাছে ডিএলএডের ডিগ্রিও রয়েছে। তাই তাঁদের নামও প্যানেলে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার তাঁরা কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: বিশাখাপত্তনমে জয়ের লক্ষ্যে রণনীতি তৈরি ভারতের, দল ঘোষণা ইংল্যান্ডের

    India vs England: বিশাখাপত্তনমে জয়ের লক্ষ্যে রণনীতি তৈরি ভারতের, দল ঘোষণা ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টে মুখের গ্রাস কেড়ে নিয়ে গিয়েছে ইংল্যান্ড (India vs England)। একটা ম্যাচ বলা ভাল একটা ইনিংস ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারতীয় দলকে। দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ জয়ের স্ট্র্যাটেজি তৈরি করতে ব্যস্ত ভারত। তারই মধ্যে ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। রোহিতদের চাপে রাখতেই ম্যাকলাম-স্টোকস জুটির এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিকেট মহল।

    ভারতের কৌশল

    দ্বিতীয় ম্যাচে ব্রিটিশ স্পিনাররা যাতে কোনওভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে তাই অনুশীলনে (India vs England) বাড়িত সুইপ ও রিভার সুইপ মারতে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারদের। সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটারদের খুব একটা সুইপ বা রিভার সুইপ মারতে দেখা যায় না। তবে বিশাখাপত্তনমে নামার আগে দেখা গেল লাগাতার সুইপ এবং রিভার্স সুইপ খেলছেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা, শুভমান গিল থেকে শ্রেয়স আইয়ার সহ অন্যান্য ব্যাটাররাও ঝালিয়ে নেন এই শট। দ্বিতীয় ম্যাচের আগে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলদের নেটে স্পিন বোলিং করতেও দেখা গেছে। 

    ইংল্যান্ডের কৌশল

    পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে অনেকটা এগিয়ে যেতে পারবে ইংল্যান্ড (India vs England)। তাই প্রথম ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে তারা দ্বিতীয় ম্যাচে নামছে। প্রত্যাশামতোই এই ম্যাচে অভিষেক হচ্ছে শোয়েব বশিরের। ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ব্রিটিশরা। এই ম্যাচে সবথেকে বড় চমক হচ্ছে জেমস অ্যান্ডারসন। মার্ক উডের জায়গায় তিনি এবার প্রথম একাদশে খেলতে নামবেন। তবে স্পিনার জ্যাক লিচ খেলবেন না। প্রথম ম্যাচে চোট পাওয়ার পর তিনি এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় খেলবেন শোয়েব বশির। এই ম্যাচেও স্পিন আক্রমণে ভরসা রাখছে ইংল্যান্ড। ভারত অবশ্য পুরনো নিয়ম মেনে টসের পরেই দল ঘোষণা করবে। 

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs England: শুরু প্র্যাক্টিস, বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে গেলেন দ্রাবিড়

    India vs England: শুরু প্র্যাক্টিস, বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে গেলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: দলে রয়েছে চোট সমস্যা। ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি। হায়দ্রাবাদে প্রথম টেস্টে হার। ঘরের মাঠে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত পিছিয়ে ১-০। বিশাখাপত্তনমে শুক্রবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ, বুধবার থেকে তাই কঠোর অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। সবার আগে পিচ পরিদর্শনে গিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের গড়া ফাঁদে নিজেরাই পড়তে আর রাজি নন তিনি।

    কেমন হবে বাইশ গজ

    বিশাখাপত্তনমের বাইশ গজে শুধুমাত্র ঘূর্ণিই থাকছে না। থাকবে বাউন্সও। অর্থাৎ হায়দরাবাদের মতো মন্থর-টার্নার নয়। এই পিচে বল পড়ে আরও দ্রুত ঘুরবে। ২০২১-২২ সফরে ঘূর্ণি ও বাউন্সের জোড়া ফলায় ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছিলেন অক্ষর। বিশাখাপত্তনমে থাকছে তাঁরই পছন্দের পিচ। এমন বাইশ গজে রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি সাহায্য পেতে পারেন কুলদীপ যাদবও। ভারত এসপার-ওসপার লড়াইয়ের জন্যই ঝাঁপাচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মনে করছেন, ঘূর্ণি পিচ তৈরি করে নিজেদের ফাঁদ গড়ার প্রয়োজন নেই। কিন্তু একটি ম্যাচ (India vs England) হারলেও এই ভারতীয় দল নেতিবাচক মানসিকতা দেখাতে চায় না। নিজেদের শক্তির সদ্ব্যবহার করার জন্য আবারও ঘূর্ণিমঞ্চ চাওয়া হয়েছে।

    কেমন হবে প্রথম একাদশ

    বিরাট না থাকায় ভারতের মিডল অর্ডার এমনিতেই দুর্বল। তার ওপর লোকেশ রাহুলের চোট সমস্যা আরও বাড়িয়েছে। তবে ভারতীয় শিবিরে সবচেয়ে বড় সমস্য়া রবীন্দ্র জাদেজার না থাকা। বাঁ হাতি স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল রয়েছেন। তৃতীয় স্পিনার নিয়ে ভাবনা বেড়েছে ভারতীয় শিবিরে। অশ্বিন ও কুলদীপ দুজনকে রেখেই প্রথম একাদশ গড়া হতে পারে। আবার অভিষেক ঘটতে পারে ঘরোয় ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সৌরভ কুমারেরও। ব্যাটিংয়ে টপ থ্রি অপরিবর্তিত থাকলে প্রথম টেস্টে চারে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। এই ম্যাচে তিনি নেই। চারে প্রোমোশন দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। পাঁচে কে! রজত পাতিদার আগে টেস্ট টিমে ডাক পেয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধারাবাহিক নজর কাড়ছেন সরফরাজ খান। সরফরাজ যে ছন্দে রয়েছেন তাঁকে বাইরে রাখা কঠিন। তবে অনুশীলনে কোচ ও অধিনায়কের আস্থা অর্জন করতে হবে সরফরাজকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাতেই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন প্রান্তে। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

    জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা , মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

    শীত বিদায়ের পালা

    পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষ, এবার কি তবে শীত বিদায়ের পালা? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০.২ ডিগ্রিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রিতে উঠে যায়। আগামী ৫ দিনে ঠান্ডা ফেরার আশা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mayank Agarwal: বিমানে পানীয় গ্রহণের পরেই অস্বস্তি, ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ মায়াঙ্ক 

    Mayank Agarwal: বিমানে পানীয় গ্রহণের পরেই অস্বস্তি, ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ মায়াঙ্ক 

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরা থেকে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) ম্যাচ খেলে ফিরছিল কর্ণাটক। আগরতলা থেকে দিল্লি যাওয়ার বিমানে উঠেই অসুস্থ হয়ে পড়েন ভারতের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তাঁর গলা-বুক জ্বালা করতে থাকে। দ্রুত মায়াঙ্ককে আগরতলার হাসপাতালে ভর্তি করা হয়। ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব বাসুদেব চক্রবর্তী জানান, মায়াঙ্ক জলের বোতল ভেবে এমন কিছু পান করে ফেলেন, যার পর থেকে তার গলা-বুক মারাত্মক জ্বালা করতে থাকে। হাসপাতালে পৌঁছনোর পর তিনি দেখেন মায়াঙ্কের মুখ পুরো ফুলে রয়েছে। তখন মায়াঙ্ক কথা বলার মত অবস্থায় ছিল না। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তৎক্ষণাৎ তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

    কবে ছাড়া পাবেন মায়াঙ্ক

    কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (Karnataka State Cricket Association) সূত্রে খবর, এই ঘটনার পর দলের ম্যানেজার রমেশ রাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উক্ত জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকের বক্তব্য আপাতত সঙ্কট মুক্ত মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তবে গলায় স্বর আসতে দিন দু’য়েক মতো সময় লাগতে পারে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি কর্ণাটক দলের ম্যানেজমেন্ট। কর্ণাটক রঞ্জি ট্রফি দলের অধিনায়ক মায়াঙ্ক। 

    শীর্ষে কর্ণাটক

    ত্রিপুরার বিরুদ্ধেরঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) এক লো স্কোরিং ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়ক ময়ঙ্ক দুরন্ত অর্ধশতরান হাঁকান। কিষাণ বেদারে এবং বিজয়কুমার বিশাখও হাফসেঞ্চুরি করেন। এই তিন অর্ধশতরানের সুবাদে কর্ণাটক ২৪১ রান তোলে। জবাবে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা ২০০ রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে কর্ণাটককে মাত্র ১৫১ রানে অল আউট করার পর ত্রিপুরার জয়ের বড় সুযোগ তৈরি হয়েছিল। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায় অনবদ্য ৮২ রানের ইনিংসও খেলেন। তা সত্ত্বেও মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় ত্রিপুরা। বিশাখ তিন ও কাভেরাপ্পা চার উইকেট নেন। ২৯ রানে জয় পায় কর্ণাটক। এই জয়ের সুবাদে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রয়েছে কর্ণাটক। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রেলওয়েজের সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    Under 19 World Cup: ৮১ রানে শেষ নিউজিল্যান্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ (Under 19 World Cup) বিশ্বকাপের সুপার সিক্সে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে। ২১৪ রানে ম্যাচ জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ম্যাচে ব্যাটে বলে দাপট দেখাল গতবারের চ্যাম্পিয়নরা। বাইশ গজে ভারতের ছোটদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    মুশির-ম্যাজিক

    ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দাদা সরফরাজ খান। ভাই মুশির (Musheer Khan) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) মাতাচ্ছেন। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় শতরান করলেন মুশির।  ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ানকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড এত দিন ছিল শুধু ধাওয়ানের। সেই তালিকায় এ বার যোগ হল মুশিরের নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে শতরান করেছিলেন মুশির। এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান মুশিরই করেছেন। সেই সংখ্যা আরও বাড়বে। এদিন মুশিরকে সঙ্গত দেন ওপেনার আদর্শ সিং। তিনি ৫২ রান করেন। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান।

    রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কেউই সেভাবে রান পাননি। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন অস্কার জ্যাকসন (১৯)। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। কিউয়িরা শেষ হয়ে যায় মাত্র ৮১ রানে। ম্যাচের সেরা হন মুশির। এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মিশরের ভারতীয় দূতাবাসে পালিত হয়েছে ভারতের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস (Republic day)। সেই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এক মিশরীয় কন্যা (Egypt girl)। যা মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সোশ্যাল মিডিয়ায় ওই মিশরীয় কন্যার গানের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। শেয়ার করেছেন ভিডিও। বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। সারা বিশ্বে প্রবাসী ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। শুক্রবার বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের রাষ্ট্রদূতেরা অমৃতকালের মধ্যে দিয়ে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    দেশাত্মবোধের ছোঁয়া

    গত ২৬ জানুয়ারি মিশরে ভারতীয় দূতাবাস, ইন্ডিয়া হাউসে সাড়ম্বরে পালিত হয় ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। ইন্ডিয়া হাউসে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের আধিকারিক থেকে ও মিশরের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানেই দেশাত্মবোধক গান গেয়েছেন মিশরীয় কন্যা কারিম্যান। একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও গয়নায় সেজে দেশাত্মবোধক ‘দেশ রঙ্গিলা’ গানটি গেয়েছেন তিনি। ভারতের সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পোশাকে ও অলঙ্কারে সজ্জিত হয়ে, একেবারে ভারতীয় শৈলিতে কারিম্যানের এই গান উভয় দেশেরই প্রতিনিধির প্রশংসা কুড়িয়েছে।

    মুগ্ধ মোদি

    মিশরে ভারতীয় দূতাবাসের তরফে কারিম্যানের সেই গানের ভিডিয়ো অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ারও করা হয়। মুহূর্তেই ওই  ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে মোদি লেখেন, ‘“মিশর থেকে কারিম্যানের উপস্থাপনা মেলোডিয়াস! তাঁর এই প্রয়াসের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি এবং খুব ভাল ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Divyansh Singh Panwar: অলিম্পিক্সের আগে ইতিহাস, চিনের রেকর্ড ভেঙে শ্যুটিংয়ে সোনা ভারতের দিব্যাংশের

    Divyansh Singh Panwar: অলিম্পিক্সের আগে ইতিহাস, চিনের রেকর্ড ভেঙে শ্যুটিংয়ে সোনা ভারতের দিব্যাংশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar)। পয়েন্টের নিরিখে বিশ্বরেকর্ড করেছেন দিব্যাংশ। এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন চিনের শেং লিহাও। ফাইনালে তাঁর পয়েন্ট ছিল ২৫৩.৩। সেই পয়েন্ট টপকে গিয়েছেন দিব্যাংশ। কাইরোতে হওয়া ফাইনালে ২৫৩.৭ পয়েন্ট স্কোর করেছেন তিনি।

    দুরন্ত দিব্যাংশ

     ২১ বছর বয়সী দিব্যাংশ (Divyansh Singh Panwar) পাঁচ বছর পর ব্যক্তিগত যোগ্যতায় সোনা জিতেছেন। এর আগে ২০১৯ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। দিব্যাংশ শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। বাছাই পর্বে ৬৩২.৪ স্কোর করে ফাইনালে শীর্ষে ওঠেন তিনি। ফাইনালে একবারও ১০ রানের কম স্কোর করেননি। চতুর্থ ও ষষ্ঠ টার্গেট নিখুঁত লক্ষ্য ১০.৯ হিট করেন। জয়ের পর দিব্যাংশ জানালেন, দীর্ঘদিন পর সোনা জিততে পেরে তিনি খুশি। বিশ্বকাপে এটি দিব্যাংশের পঞ্চম সোনা। এই বিশ্বকাপে ভারত দুটি সোনা এবং দুটি রৌপ্য নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।

    প্যারিস অলিম্পিক্সই পাখির চোখ

    সোনা জিতে দিব্যাংশ (Divyansh Singh Panwar) বলেন, ‘‘ফাইনালে আমি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের টেকনিকের উপর ভরসা রেখেছি। অনেক দিন ধরে পরিশ্রম করছি। তার ফল পেলাম।’’জাতীয় ক্রমতালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছেন দিব্যাংশ। ক্রমতালিকায় থাকা প্রথম পাঁচ শুটার সুযোগ পাবেন প্যারিস অলিম্পিক্সের ট্রায়ালে। চলতি বছরের শেষে হবে সেই ট্রায়াল। আপাতত প্যারিস অলিম্পিক্সই পাখির চোখ দিব্যাংশের। তার জন্যই যোগ সাধনা থেকে শরীর চর্চা এবং অনুশীলনে জোর দিচ্ছেন রাজস্থানের তরুণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal FC: বিশৃঙ্খলা ইস্টবেঙ্গল তাঁবুতে! উৎসব শেষ চার মিনিটেই, কুয়াদ্রাতের লক্ষ্য ডার্বি

    East Bengal FC: বিশৃঙ্খলা ইস্টবেঙ্গল তাঁবুতে! উৎসব শেষ চার মিনিটেই, কুয়াদ্রাতের লক্ষ্য ডার্বি

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। এক যুগ পর আবার ট্রফি নিয়ে শহরে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপে টিমকে চ্যাম্পিয়ন করলেন কার্লেস কুয়াদ্রাত। সোমবার বিকেলে লাল-হলুদ টিম কলকাতায় পা দিতেই শুরু হয়ে গেল মাত্রাছাড়া উৎসব। বিমানবন্দরের রঙ লাল-হলুদ। টিমকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য় লাল-হলুদ আবির, স্মোকবম্ব,পতাকায় ছেয়ে দেওয়া হয় বিমানবন্দর। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রায় হাজার দশেক সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় কুয়াদ্রাত, ক্লেটন, গিলদের। অবশেষে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশি তৎপরতায় এক-একজনকে এসকর্ট করে বের করে নিয়ে আসা হয় বিমানবন্দর থেকে।

    লক্ষ্য ডার্বি

    সবেমাত্র সুপার কাপ জয় করেছে ইস্টবেঙ্গল। কিন্তু, এখন দলের আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। কারণ সামনেই আবার ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি। জয়ের আনন্দেও ডার্বি ম্যাচের চিন্তা লাল-হলুদের কোচ কার্লেস কুয়াদ্রাতের। তিনি বলেন, “মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের জন্য আমাদের একেবারে প্রস্তুত থাকতে হবে। আমরা আপাতত খুব ভালো পারফরম্যান্স করছি। অনেকদিন পর আমরা আবার জিততে পেরেছি। তবে এরপর কলকাতায় ঘরের মাঠে মোহনবাগানের সামনে আমদের লড়াই যে কঠিন হবে, সেটা আমরা খুব ভালো করেই জানি। ডার্বি ম্যাচে জয়লাভ করা সত্যিই খুব কঠিন। তবে আমরা এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করব।”

    ক্লাব তাঁবুতে বিশৃঙ্খলা

    সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠের উৎসব ক্ষণিকেই মিলিয়ে গেল। সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে দ্রুত উৎসব শেষ করতে বাধ্য হলেন ক্লাব কর্তারা। সোমবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ইস্টবেঙ্গল মাঠে পা রাখেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তার চার মিনিট আগে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (নিতু) সুপার কাপ ট্রফিটি নিয়ে গিয়ে রাখেন সাজানো চারটি টেবিলের মাঝখানে। কোচের পিছু পিছুই মাঠে ঢোকেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোরা। ব্যস! অমনি দেখা যায় র‌্যাম্পার্টের দিকের কর্নার ফ্ল্যাগের সামনে দিয়ে কিছু ইস্টেবঙ্গল সমর্থক মাঠে ঢুকছেন। কয়েক সেকেন্ডের ম‌ধ্যে তা যেন গ্যালারিতে সংক্রামিত হয়ে যায়। কেউ ফেন্সিং টপকান, তো কেউ উচ্ছ্বাসের ঠেলায় গ্রিলে লাগানো পলকা তালা ভেঙে দেন। বাঁধ ভেঙে যায়। কুয়াদ্রাতদের ঘিরে ফেলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। কোনওরকমে কেক কেটে উৎসবে ইতি টানেন কর্তারা। তবে চার মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল টিম মাঠ থেকে তাঁবুতে চলে গেলেও আবেগের উদযাপন চলতেই থাকে। আতসবাজি, আবিরে দোল-দীপাবলী একাকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share