Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Hindu Temple Vandalized: ফের হিন্দু মন্দির ভাঙচুর! কড়া পদক্ষেপে করুক কানাডা, দাবি ভারতের

    Hindu Temple Vandalized: ফের হিন্দু মন্দির ভাঙচুর! কড়া পদক্ষেপে করুক কানাডা, দাবি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় এডমন্টের বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে (BAPS Swaminarayan Mandir) ভাঙচুর চালানো এবং ভারত-বিরোধী স্লোগান লেখার কড়া ভাষায় নিন্দা করল দিল্লি। এ নিয়ে কানাডা সরকারকে দ্রুত পদক্ষেপ করার কথা বলা হয়েছে। যদিও বিষয়টি (Hindu Temple Vandalized) নিয়ে এখনও নীরব জাস্টিন ট্রুডো সরকার।

    ভারত-বিরোধী স্লোগান

    ফের কানাডায় হিন্দু মন্দিরের ভাঙচুর চালানোর ঘটনায় অভিযোগের তির খালিস্তানিদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এডমন্টের বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের (BAPS Swaminarayan Mandir) একাধিক জিনিসপত্র নষ্ট করা হয়। মন্দিরের দেওয়ালে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আর্য হিন্দু সন্ত্রাসবাদী ও কানাডার শত্রু।’ এই লেখা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভারত ও কানাডা দুই দেশেই। চন্দ্র আর্য হলেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল। 

    ভারতের প্রতিক্রিয়া

    বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “এডমন্ট এলাকায় মন্দিরের ওপর হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। দিল্লির তরফে কানাডা সরকারকে বলা হচ্ছে তাঁরা যেন এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করেন। আমরা দেখতে চাই যে স্থানীয় প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী কোনও ব্যবস্থা নিচ্ছে। আবারও কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং কোন উদ্দেশ্য নিয়ে কারা করছে তা বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না। তবে সাম্প্রতিকতম এই ঘটনাগুলির বিরুদ্ধে কানাডা সরকার সেভাবে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই উগ্রবাদীদের সমর্থন করে কানাডা সরকার নিজের ভাবমূর্তি নষ্ট করছে।”

    ঘটনার নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের

    এই ঘটনার তীব্র নিন্দা করেছে কানাডায় বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে সেদেশের সরকারের কাছে। বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে এই ঘটনার সমালোচনা করে বলা হয়, ‘এডমন্টনে মন্দিরে ভাঙচুরের ঘটনা ও মন্দিরের বাইরে ভারত বিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এদেশে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মাথাচাড়া দিয়েছে হিন্দু বিরোধী চরমপন্থী মতাদর্শ। এদেশের সরকারকে এই ধরনের কার্যকলাপ বিরোধী কঠোর পদক্ষেপের করার আর্জি জানানো হচ্ছে।’

    আরও পড়ুন: ভারতকে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির মতো মর্যাদা দেওয়ার দাবি, বিল পেশ মার্কিন সেনেটে

    ভারতীয় বংশোদ্ভূত সাংসদকে নিশানা

    এর আগেও একাধিকবার কানাডার মন্দিরে হিন্দু ও ভারত বিরোধী আক্রমণ করে স্লোগান লেখা হয়েছে। গত বছরেও একাধিকবার কানাডার হিন্দু মন্দির ভাঙচুর (Hindu Temple Vandalized) ও মন্দিরের বাইরে ভারত বিরোধী স্লোগান লিখে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তির ছিল খলিস্তানিদের দিকে। শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুনের রোষের মুখে পড়েন কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্যও।

    গোটা ঘটনা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়ে এই সাংসদের অভিযোগ, ‘এডমন্টনের স্বামীনারায়ণ মন্দিরের বিকৃতি নিয়ে কড়া নিন্দা করেছিলেন। কানাডায় খালিস্তান সমর্থকদের ঘৃণা ও হিংসা ছড়ানোর ঘটনার বিরোধিতা করেছিলাম। এর পরই একটি ভিডিও বার্তা দিয়েছে শিখস ফর জাস্টিসের প্রধান গুরুপতবন্ত সিং পান্নুন। সেখানে আমাকে এবং আমার হিন্দু-কানাডিয়ান বন্ধুদের এখনই ভারতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ আমরা নাকি কানাডার মূল্যবোধ ও সনদের বিরুদ্ধে কাজ করি। যা একদমই সত্য নয়। আমরা কানাডার আর্থ-সামাজিক উন্নয়নে সব সময়ই ইতিবাচক অবদান রেখেছি।’  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। যে কোনও সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করবে ভারত। দেশের সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে লাদাখে ‘কার্গিল ওয়ার মেমোরিয়ালে’ পৌঁছন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধে শহিদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 

    পাকিস্তানকে হুঁশিয়ারি (Kargil Vijay Diwas) 

    ভারত চলতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas)  রজত জয়ন্তী উদযাপন করছে। ২৫ বছর আগে এই দিনে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্ব ও সাহসিকতার এক নজির সৃষ্টি করেছিল। এই উপলক্ষে শুক্রবার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে শহিদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। 

    একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, “আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা ​​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। ৫ অগাস্ট, ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পরে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে।”

    ২৫ বছর আগে কী হয়েছিল (Kargil Vijay Diwas) 

    ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রায় তিনমাস যুদ্ধের পর কার্গিল সেক্টরে ভারতের দিকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দখল করা অংশ পুনরুদ্ধার করে অপারেশন বিজয়ের সাফল্য ঘোষণা করে। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্মরণ করতে দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

    প্রধানমন্ত্রীর বার্তা (PM Modi)

    এদিন, সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘২৬ জুলাই প্রত্যেক ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এবার আমরা ২৫তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) উদযাপন করব। আমাদের দেশকে যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভাবে পালিত হচ্ছে আজকের এই দিন’। 

    স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

    কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ লিখেছেন- ‘দেশ কখনও শহিদদের আত্মত্যাগ ভুলবে না’। আজকের এই বিশেষ দিনে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।

    প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, “আজ কার্গিল বিজয় (Kargil Vijay Diwas) দিবসের ২৫তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা এবং সাহসের কথা স্মরণ করছি। তাদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব এবং দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছে। তাদের সেবা এবং আত্মত্যাগ প্রত্যেক ভারতীয় এবং আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

    শিনকুন লা টানেল উদ্বোধন

    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, মোদি (PM Modi) তাঁর লাদাখ সফরে শিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। লেহ-এর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। কাজ সম্পুর্ণ হলে শিনকুন লা হবে বিশ্বের সর্বোচ্চ টানেল। শিনকুন লা টানেল প্রকল্পটি ৪.১ কিলোমিটার লম্বা টুইন টিউব টানেল নিয়ে গঠিত। এই টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই লেহ উপত্যকার সঙ্গে যোগাযোগ করা যাবে। নিমু-পদুম-দারচা সড়কে প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় তৈরি হবে এই টানেল। টানেলটি হিমাচল প্রদেশের লাহুল উপত্যকাকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে। এদিন কার্গিল যুদ্ধে নিহত সেনা অফিসারদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম বদল, কী হল নয়া পরিচয়?

    Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম বদল, কী হল নয়া পরিচয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আদি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) দুটি গুরুত্বপূর্ণ হলের নাম বদলে দেওয়া হল। দরবার হলের নতুন নাম হল গণতন্ত্র মণ্ডপ। অশোক মণ্ডপ নাম রাখা হয়েছে অশোক হলের।  ‘হল’ শব্দটির সঙ্গ ব্রিটিশ রাজের সম্পৃক্তি আছে তাই এর পরিবর্তে মণ্ডপ অনেক বেশি ভারতীয়ত্ব বহন করে, বলে অনুমান বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই দুই ঐতিহ্যশালী কক্ষের নতুন নামকরণ করেছেন।

    কেন নয়া নামকরণ

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতি ভবন, ভারতের মাননীয় রাষ্ট্রপতির কার্যালয় এবং বাসভবন। এটি জাতীয় প্রতীক এবং জনগণের একটি অমূল্য ঐতিহ্য। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে আমজনতার সম্পর্ক নিবিড় করে তোলার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চলছে। রাষ্ট্রপতি ভবনের পরিবেশে যাতে ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধ এবং আদর্শের প্রতিফলন দেখা যায়, সেই উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।’’ এর মাধ্যমে রাষ্ট্রপতি ভবন থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলা হয়েছে বলে দাবি বিবৃতিতে। 

    দরবার হলের পরিচয়

    রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি ভবনের পরিবেশ ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ ও রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা চলছিল। দরবার বলতে ভারতের এক সময়ের শাসক ও ইংরেজদের সমবেত হওয়ার জায়গাকেই বোঝানো হতো, যার প্রয়োজনীয়তা নেই গণতান্ত্রিক ভারতে। প্রাচীন কাল থেকেই ভারতের সমাজ ব্যবস্থার মূলে নিহিত ছিল গণতন্ত্র। সেই কারণেই দরবার হলের (Durbar Hall and Ashok Hall) নাম বদলে করা হয়েছে গণতন্ত্র মণ্ডপ।’

    অশোক হলের নতুন নাম

    একেবারে গোড়ার দিকে অশোক হল বলরুম হিসেবে ব্যবহৃত হতো। রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘অশোক বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি যন্ত্রণা ও শোকমুক্ত। অন্যদিকে, সম্রাট অশোকের নামও, যা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বোঝায়। ভারতীয় প্রজাতন্ত্রের প্রতীক এই অশোকস্তম্ভ। এর গভীর তাৎপর্য রয়েছে ভারতের ধর্মীয় ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিতে। অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ করায় অশোক শব্দটির মূল্যবোধ বজায় থাকল। এছাড়াও ঔপনিবেশিক শাসনের চিহ্নও মুছে গেল।’

    আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

    কী হয় এই দুই হলে

    রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) ঐতিহ্য মেনে দরবার হলে সমস্ত জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অন্য দিকে অশোক হলটি (Durbar Hall and Ashok Hall) মূলত একটি বলরুম। পূর্বতন ইউপিএ জমানা পর্যন্ত সেখানে প্রধানমন্ত্রী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হত। প্রসঙ্গত, আগেই ২০২৩ সালের জানুয়ারিতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসবে’র সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রপতি ভবনের মোঘল উদ্যানের নাম বদলে রাখা হয় অমৃত উদ্যান।  আরও আগে ২০২২ সালে রাষ্ট্রপতি ভবন লাগোয়া রাজপথের নাম বদলে রাখা হয়েছে কর্তব্যপথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক্স ২০২৪ (Paris Olympics 2024)। আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই, শুক্রবার। তার আগে বৃহস্পতিবার তিরন্দাজিতে (Indian Women Archery) মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন। 

    কারা কোথায়

    বৃহস্পতিবার, নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজেরা (Indian Women Archery)। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন। দলগত বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ পয়েন্ট স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া।

    ব্যক্তিগত বিভাগে ফল ভালো না

    দলগত বিভাগে ভালো করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভালো ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা (Indian Women Archery) । ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন বাংলার মেয়ে অঙ্কিতা। ভজন রয়েছেন ২২তম স্থানে। তিনি ৬৫৯ পয়েন্ট স্কোর করেছেন। ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি, তবে তার আগেই ফুটবলে ধুন্ধুমার। অলিম্পিক্স, ক্রীড়া ক্ষেত্রে মেগা ইভেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই নানা ইভেন্ট শুরু হয়ে যায়। প্রথমেই শুরু হয়েছে অলিম্পিক্স ফুটবল। নজর ছিল কোপা আমেরিকা তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের দিকে। বাড়তি উন্মাদনা ছিল ইউরোপ সেরা স্পেনের ম্যাচ ঘিরেও। মরক্কোর বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে ১-২ । গোলে হেরে গেল লিয়োনেল মেসির দেশ। অন্যদিকে জয় দিয়েই শুরু করল স্পেন। উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারাল তারা। 

    আর্জেন্টিনা বনাম মরক্কো (Olympics 2024 Football)

    কোপা জয়ী দল প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম ম্যাচেই হেরে গেল মরক্কোর বিরুদ্ধে। সেই ফুটবল ম্যাচ ঘিরে তৈরি হল নানা নাটক। দু’ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল।  ১-২  মরক্কোর বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সদ্য কোপা জয়ী দেশের বিরুদ্ধে তখন জয়ের স্বপ্ন দেখছিলেন মরক্কোর সমর্থকেরা। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো। কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন মেদিনা। তাঁর করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার পরেই শুরু বোতলবৃষ্টি। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে আসে আতশবাজি। চমকে ওঠেন আর্জেন্টিনার ফুটবলারেরা। অভিযোগ, আর্জেন্টিনা গোল শোধ না করা পর্যন্ত খেলা চালিয়ে যান রেফারি। গ্যালারিতে প্রবল অশান্তি হয়। দীর্ঘ সময় ধরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিরা এই গোল নিয়ে পর্যালোচনা করেন। আর্জেন্টিনার গোল বাতিল করে দেওয়া হয়। মরক্কো ২-১ ব্যবধানে জেতে।

    স্পেন বনাম উজবেকিস্তান (Olympics 2024 Football) 

    একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে দল গড়ে ইউরো কাপে নজর কেড়েছিল স্পেন। তাদের দ্রুতগতির পাসিং ফুটবল, প্রতিপক্ষকে বিব্রত করে ছেড়েছিল। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অলিম্পিক্সে অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানোর নিয়ম। তবে ২৩-এর বেশি বয়সি তিন ফুটবলারকে রাখা যায়। স্পেন কার্যত ইউরো জয়ী স্কোয়াডকেই অলিম্পিক্সে (Paris Olympics 2024) নামিয়েছে। তাঁর সুফলও পেল। অলিম্পিক্সে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India’s Electricity Demand: ভারতে বিদ্যুতের চাহিদা বাড়বে আট শতাংশ! কেন জানেন?

    India’s Electricity Demand: ভারতে বিদ্যুতের চাহিদা বাড়বে আট শতাংশ! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছর ভারতে বিদ্যুতের চাহিদা (India’s Electricity Demand) আট শতাংশ বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। শুধু ভারতে নয় বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা (Electricity Demand) ২০২৪ সালে প্রায় চার শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার (IEA) ইলেক্ট্রিসিটি মিড-ইয়ার আপডেটে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

    কেন বাড়ছে বিদ্যুতের চাহিদা (Electricity Demand)

    গবেষকদের দাবি, মানুষের সক্ষমতা যখন কম ছিল, তখন কম বিদ্যুৎ হলেও চলত। এখন সক্ষমতা বেড়েছে মানুষের, তাই বিদ্যুতের চাহিদাও (Electricity Demand) বেড়েছে। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। এই অবস্থায় বাতানুকূল যন্ত্রের শরণাপন্ন হওয়া ছাড়া গত্যন্তর নেই। বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত শতক থেকে কায়িক শ্রমের ঘরোয়া সামগ্রীগুলো বৈদ্যুতিক যন্ত্রে রূপান্তরিত হয়েছে। এসেছে বৈদ্যুতিক আলো-পাখা, মিক্সি-গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, রেডিয়ো, টেলিভিশন, এসি। জীবনযাপনে এগুলো অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠেছে। ফলে শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে বিদ্যুতের চাহিদা ও ব্যবহার ক্রমবর্ধমান। 

    আরও পড়ুন: দেশ ছেয়ে যাবে ইলেকট্রিক গাড়িতে! প্রয়োজন ১২০০ কোটি, বললেন বিজ্ঞানী

    ভারতে বিদ্যুতের চাহিদা (India’s Electricity Demand) 

    গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে-তে ভারতে বিদ্যুৎ চাহিদা (India’s Electricity Demand) প্রায় ১৫% বেড়ে ১৫৬.৩১ বিলিয়ন ইউনিট হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় চলা তাপপ্রবাহের কারণে এসি ও এয়ার কুলারের অতিরিক্ত ব্যবহারের জন্যেই বিদ্যুৎ চাহিদা এতটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত বছর মে মাসে ভারতে বিদ্যুতের চাহিদা ছিল ১৩৬.৫০ বিলিয়ন ইউনিট। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয় জুন মাসে দৈনিক বিদ্যুতের চাহিদা ছিল ২২৪.১০ গিগাওয়াটে। আইইএ-এর পরিচালক কেইসুকে সাদামোরি বলেছেন, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের ফলেও উষ্ণ হচ্ছে পৃথিবী। তাই কয়লা থেকে বিদ্যুতের উৎপাদনে একটু লাগাম টেনে সৌর বিদ্যুৎ বা জলবিদ্যুৎ উৎপাদনে জোর দিতে হবে। নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Electric Car: দেশ ছেয়ে যাবে ইলেকট্রিক গাড়িতে! প্রয়োজন ১২০০ কোটি, বললেন বিজ্ঞানী

    Electric Car: দেশ ছেয়ে যাবে ইলেকট্রিক গাড়িতে! প্রয়োজন ১২০০ কোটি, বললেন বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: দূষণ এবং তেল আমদানির খরচ কমাতে দ্রুত দেশে বৈদ্যুতিক গাড়ির (Electric Car) ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। গাড়ি শিল্পের একাংশের আশা, ২০৩০ সালের মধ্যে দুই, তিন ও চার চাকার যাত্রিবাহী বৈদ্যুতিক গাড়ির বাজারও উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। ২০৩০ সালে মোট গাড়ির ৩০% হবে বৈদ্যুতিক এমনই অনুমান বিশেষজ্ঞদের। এরই মধ্যে ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় ​​কুমার সুদ জানান, খুব শীঘ্রই পেট্রোল এবং ডিজেলে চলমান গাড়িগুলি হারিয়ে যাবে। তাঁর কথায়, ভারত সরকার যদি বৈদ্যুতিন গাড়ি রাস্তায় নামানোর জন্য ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে তাহলে পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে, দেশে ইলেকট্রিক গাড়ি ছেয়ে যাবে।

    বিশেষজ্ঞের মত (Electric Car) 

    অধ্যাপক সুদ জানান, খুব শীঘ্রই ভারতে বৈদ্যুতিন যানবাহনগুলি পছন্দের মাধ্যম হয়ে উঠবে। সুদ বলেন, “২০২৪ সালের প্রথমার্ধে, ভারতে প্রায় ৯ লক্ষ বৈদ্যুতিক যানবাহন (Electric Car) বিক্রি হয়েছিল, কিন্তু ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে চলে যাবে।” বৈদ্যুতিক যানবাহন সাশ্রয়ী এবং জনপ্রিয় হয়ে উঠবে, বলে আশা সুদের। তবে এর জন্য প্রয়োজন চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাওয়া। বৈদ্যুতিক যানের জন্য  ব্যাটারি প্রযুক্তিতে অগ্রগতির প্রয়োজন রয়েছে। অধ্যাপক সুদ বলেন, “সোডিয়াম-আয়ন ব্যাটারি এবং অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারির উপর গবেষণা আশার সঞ্চার করেছে।” সস্তা, হালকা, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করাই ইলেকট্রিক যানের আসল চাবিকাঠি।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    বাজেটে অটো-মোবাইল ক্ষেত্র

    ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবার কমানো হচ্ছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি মূলত বৈদ্যুতিন গাড়ি (Electric Car) তৈরিতে ব্যবহৃত হয়। আর এই ব্যাটারির দাম কমে গেলে গাড়ির দামও অনেকটাই কমে যাবে। দেশে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে কেন্দ্র সরকার একের পর এক পদক্ষেপ করছে। এমনকী এই ধরনের বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়াতে সরকার একটি নতুন ইভি নীতিও ঘোষণা করেছে। এই নতুন ইভি নীতিতে কোনও বৈদেশিক সংস্থা যদি ৫০ কোটি ডলারের বেশি এই দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে এবং ৩ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করে, তাহলে সেই সংস্থা সম্পূর্ণরূপে আমদানি করে ছাড় পাবে। প্রফেসর সুদ বলেন যে ভারতের অটোমোবাইল সেক্টর দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। বৈদ্যুতিন যানের ক্ষেত্রে বর্তমান আমদানি-নির্ভর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে বিশৃঙ্খলা! মমতার মন্তব্যে ক্ষুব্ধ হাসিনা সরকার, কেন্দ্রকে চিঠি ঢাকার

    Bangladesh: বাংলাদেশে বিশৃঙ্খলা! মমতার মন্তব্যে ক্ষুব্ধ হাসিনা সরকার, কেন্দ্রকে চিঠি ঢাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অশান্ত প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। সম্প্রতি ২১ জুলাই-এর সভা থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা নিয়ে নিজের মত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই তাঁর মন্তব্যে বিরোধিতা করে ঢাকা। এ নিয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছে হাসিনা সরকার। ঢাকার দাবি, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য দেশের আভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলতে পারেন না। তাঁর মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে।

    কেন্দ্রের প্রতিক্রিয়া

    সম্প্রতি মমতা বলেছিলেন, বাংলাদেশের (Bangladesh) মানুষ দরজায় কড়া নাড়লে রাজ্যে তাঁদের আশ্রয় দেবেন। মমতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, “সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।” রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমার মনে হয়, এ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য ওঁর একার নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে দেশে।” এবার বাংলাদেশের তরফেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করা হল।

    বাংলাদেশের চিঠি

    মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) মন্তব্যের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, ওঁর সঙ্গে ভাল সম্পর্ক আমাদের। তবে ওঁর মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে যথেষ্ট।  তাই ভারত সরকারকে এ নিয়ে নোট দিয়েছি আমরা।” বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা মন্তব্য করেছেন বলেও জানান হাসান। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি। তবে ঢাকার চিঠি নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    রিপোর্ট তলব রাজভবনের

    বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর বাংলাদেশ (Bangladesh) নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন। রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রকাশ্যে অন্য দেশ থেকে আসা মানুষজনকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নিয়েছেন। সংবিধান লঙ্ঘন করেছেন উনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের মুখে হাসি ফোটাল কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ (Union Budget 2024)। মোদি সরকারের অন্যতম প্রকল্প মুদ্রা যোজনায় বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল কেন্দ্র। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে। আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে। একই সঙ্গে উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

    ২০ লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা-ঋণ

    প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে মুদ্রা ঋণ (Mudra Loan)। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman) বলেন, ‘সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।’ এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে। এগুলির ঋণ (Union Budget 2024) দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক। এই যোজনায় মূলত অ-কর্পোরেট এবং অ-কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধার জন্য ঋণ দেওয়া হয়। এই ক্ষেত্রের সুবিধার জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। MSME-এর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা বলা হয়েছে। এই শিল্পক্ষেত্রের জন্য যন্ত্র কিনতে এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করার জন্য় টার্ম লোনের সুবিধাও থাকছে। এছাড়া, এমএসএমই-দের (MSME) জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। এদিন অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে। 

    ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহার

    মোদি ৩.০ সরকারের বাজেটে স্টার্টআপগুলির উপর থেকে ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ (Angel Tax) প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার বছরের পর বছর ধরে স্টার্টআপগুলির জন্যে নানাবিধ উদ্যোগ নিলেও ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ বাতিলের ক্ষেত্রে সেভাবে নজর দেয়নি। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে (Union Budget 2024) এই বিতর্কিত কর অপসারনের দাবি জানিয়ে স্টার্টআপগুলি জোরালো আওয়াজ তুলেছিল। ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ হল এমন একটি কর যা স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজার মূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই নির্দিষ্ট স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: নামমাত্র সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বাজেটে বিশেষ ঘোষণা নির্মলার

    Union Budget 2024: নামমাত্র সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, বাজেটে বিশেষ ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বাজেটে (Union Budget 2024) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন জানিয়েছেন, উচ্চ শিক্ষায় এই ঋণ প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে দেওয়া হবে। আর এই ঋণ মিলবে খুবই অল্পসুদে। মাত্র ৩ শতাংশ সুদের হারে এই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে পড়ুয়াদের। 

    শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ (Union Budget 2024)

    এবারের বাজেটে (Union Budget 2024) শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য মোট ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩-২৪ সালের শিক্ষার বাজেটে কেন্দ্র বরাদ্দ করেছিল মোট ১ লাখ ১২ হাজার ৮৯৯ কোটি টাকা। শিক্ষাই দেশের ভিত্তি তাই বাজেটে শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, বলে মনে করছে শিক্ষামহল।

    কেন্দ্রের আশা (Union Budget 2024)

    দেশে রমরম করে বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। চাকরিক্ষেত্রে নিজেদের পরিসর বাড়াতে ম্যানেজমেন্ট ছাড়াও একাধিক কোর্সের ওপর ঝুঁকছেন ছাত্রছাত্রীরা। স্কুল জীবন শেষ করার পরই ইঞ্জিনিয়ারিং ছাড়াও, প্রযুক্তিগত শিক্ষার ওপরেই বেশি নজর দিচ্ছেন বর্তমান যুব সমাজ। এক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের ভরসা শিক্ষা ঋণ (Education Loan)। তাতে বিশেষ নজর দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলো ৬.৮৫ থেকে ৯.৩৫ শতাংশের বিচারে শিক্ষাঋণ দিয়ে থাকে। সেত্রে ৩ শতাংশ সুদে ঋণ মিললে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশাবাদী কেন্দ্র।

    বাজেটে শিক্ষা নিয়ে ঘোষণা 

    দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার জন্য ৩ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ (Education Loan)দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। এর জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে। কেন্দ্রের অর্থ সাহায্যে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র একটি প্রকল্প আনার কথা বলেছে এই বাজেটে (Union Budget 2024)। সেখানে পাঁচ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। প্রতি বছর ২৫ হাজার পড়ুয়াকে সাহায্য করার জন্য মডেল স্কিল স্কিমের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কেন্দ্র সরকার ৫০০টি প্রথমসারির সংস্থায় ১ কোটি যুবকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করবে। যার মাধ্যমে প্রতি মাসে ৫ হাজার টাকা ইন্টার্নশিপ এবং ৬ হাজার টাকার এককালীন সহায়তা করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share