Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • ICC World Cup 2023: ‘টাইমড আউট’ম্যাথুজ! শাকিবের আবেদনে অবাক ক্রিকেট বিশ্ব, আইন কী বলছে?

    ICC World Cup 2023: ‘টাইমড আউট’ম্যাথুজ! শাকিবের আবেদনে অবাক ক্রিকেট বিশ্ব, আইন কী বলছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বিশ্বযুদ্ধে অবাক ঘটনা। সোমবার দিল্লির কোটলায় শ্রীলঙ্কা-বাংলাদেশ গুরুত্বহীন ম্যাচ হঠাতই খবরের শিরোনামে। সৌজন্যে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ মাঠে নামতে দেরি করায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে এমসিজি-র আইন মেনে ম্যাথুজকে টাইমড আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনও ব্যাটার ‘টাইমড আউট’ হলেন।

    ক্রিকেটের নিয়ম

    মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪০.১ ধারায় ‘টাইমড আউট’-র বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনও উইকেট পড়লে বা কোনও ব্যাটার রিটায়ার করে গেলে পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে হবে। যদি সেই সময়ের মধ্যে নয়া ব্যাটার স্ট্রাইক না নেন, তাহলে তিনি ‘আউট’ বলে বিবেচিত হবেন। সেটা ‘টাইমড আউট’ দেওয়া হবে বলে ৪০.১.১ ধারায় জানানো হয়েছে। কোনও ব্যাটার ‘টাইমড আউট’ হলে কার নামে সেই উইকেট যুক্ত হবে? মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪০.২ ধারা অনুযায়ী, কোনও ব্যাটার যদি ‘টাইমড আউট’ হন, তাহলে বোলার কোনও কৃতিত্ব পাবেন না। 

    ম্যাথুজ বনাম শাকিব

    এদিন সমরা়বিক্রমা আউটের পর প্যাভিলিয়ন থেকে ছুটতে ছুটতেই মাঠে নামেন ম্যাথুজ। কিন্তু হেলমেট সমস্যার কারণে ম্যাথুজ আম্পায়ারের সঙ্গে কথা বলতে গিয়ে তিন মিনিটের বেশী সময় নিয়ে ফেলেন। এটা বুঝতে পেরে স্পোর্টিং স্পিরিট ভুলে টাইম আউটের আবেদন করেন শাকিব। নিয়মের বেড়াজালে বন্দি আম্পয়ার ম্যাথুজকে আউট দেন। কোনও বল না খেলে, ক্রিজে না নেমেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন ম্যাথুজ। এদিন শ্রীলঙ্কার ইনিংসের ২৫ তম ওভারে হয় এই ঘটনা। সেই ওভারে বল করছিলেন অধিনায়ক শাকিব নিজে। যদিও বাংলাদেশের সমর্থকরাও তাদের অধিনায়কের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের! রিভিউ নিয়ে নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডকে

    ICC World Cup 2023: ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের! রিভিউ নিয়ে নিশানা ভারতীয় ক্রিকেট বোর্ডকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত (Indian Cricket Team)। ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে অসাধারণ সমন্বয়, তার পাশাপাশি নিখুঁত ফিল্ডিং-এ ভর করে টানা আটটি ম্যাচ জিতেছে ভারত। তবে, চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান যেন কোনওভাবেই ভারতের জয়যাত্রা মেনে নিতে পারছে না। বিশেষ করে প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। 

    কী অভিযোগ রাজার

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২৪৩ রানের ব্যবধানে জয় পাওয়া মাত্র রাজা ভারতের বিরুদ্ধে চিটিং-এর অভিযোগ তুলেছেন। তিনি এবার থার্ড আম্পায়ার এবং ডিআরএস সিস্টেমকে ভারতের পক্ষপাতিত্ব করার জন্য অভিযুক্ত করেছেন। তার মূল সমস্যা ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে। শামির বলে আউট হন তিনি। মাঠে উপস্থিত আম্পায়ার তাকে নট আউট দেন। কিন্তু ভারত রিভিউ নেওয়ার পর দেখা যায় যে বল উইকেটে হিট করছে। তিনি বলেন, ‘‘এই ম্যাচে (রবীন্দ্র) জাডেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাডেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কী ভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।’’

    ভিত্তিহীন দাবি

    রাজা অভিযোগ করলেও, তিনি ঠিকঠাক খেলা দেখেছেন কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। রাজা বলেছেন, জাদেজার বলে আউট হয়েছেন ডুসেন আদপে ডুসেনের উইকেট নেন শামি। এর আগে রাজা অভিযোগ করেছিলেন, বাকি দলের বোলারেরা যে বলে বল করেন ও ভারতীয় বোলরেরা যে বলে বল করেন তা আলাদা। সেই কারণেই ভারতীয় বোলারদের বল এত ভাল হচ্ছে। বলে চিপ লাগানো আছে বলে অভিযোগ করেন তিনি। বিসিসিআইয়ের পাশপাশি আইসিসির বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও রাজার সব দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করল শ্রীলঙ্কা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা (Sri Lanka)। অনেক দলই তা পারেনি। তবে ভারতের কাছে শ্রীলঙ্কা যেভাবে পর্যুদস্ত হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারেনি সেদেশের সরকরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। তার পরেই কড়া অবস্থান নিল শ্রীলঙ্কা সরকার। দেশের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে। যা সত্যিই নজিরবিহীন।

    গড়া হল অন্তর্বর্তী কমিটি

    শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। কিন্তু বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) কথা মাথায় রেখে এই ব্যাপারে শ্রীলঙ্কা সরকার তেমন কোনও কড়া পদক্ষেপ নেয়নি। কিন্তু কাপযুদ্ধে দলের জঘন্য পারফরম্যান্স মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। তাই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে হয়েছে তাঁকে। গড়া হয়েছে অন্তর্বর্তী কমিটি। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুন রণতুঙ্গা। সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে এবং এক প্রাক্তন বোর্ড সভাপতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আরও পড়ুন: বিরাটকে অভিনন্দন প্রধানমন্ত্রীর! জানেন কী কী রেকর্ড করলেন কোহলি?

    কেন এমন সিদ্ধান্ত

    গত ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka)। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা তুলেছিলেন ৮ উইকেটে ৩৫৭ রান। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের পেসের সামনে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা হারার পর প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেদেশে। কলম্বোর রাস্তায় আছড়ে পড়ে বিক্ষোভ। তাই সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের পদত্যাগ করার নির্দেশ দেশের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ওরা দুর্নীতি ছাড়া কিছুই জানে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের পদে থাকার কোনও অধিকার নেই। শ্রীলঙ্কাবাসীর কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত।’ সরকারের অবস্থান বোঝার পরেই ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা পদত্যাগ করতে শুরু করেন। যাঁরা অনঢ় ছিলেন, তাঁদের বরখাস্ত করা হয় সোমবার। আপাতত শ্রীলঙ্কার সামনে সেমি-ফাইনালে ওঠার কোনও সম্ভাবনা নেই। তবে বাকি দু’টি ম্যাচ জিতে দেশবাসীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে কুশল পেরেরাদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিনে ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন। ইডেনে রবিবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচের আগে এমনই অভিমত কোচ রাহুল দ্রাবিড়ের। হেড কোচ বলেছেন, “বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে।”

    শীর্ষস্থান দখলের লড়াই

    রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।

    এগিয়ে কারা

    মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা সেটাই দেখার। সেমির লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চের প্লোয়ারদের এই ম্যাচে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ইডেনের ২২ গজের চরিত্র বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। অপরদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ বাদ দিলে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন তুলোধনা করছেন প্রতিপক্ষের বোলারদের।

    কী বললেন দ্রাবিড়

    কোহলির শতরান নিয়ে এদিন দ্রাবিড় বলেন, “বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    হার্দিকের বদলি হিসেবে দলে প্রসিদ্ধ কেন? এ প্রসঙ্গে দলের কোচ বলেন, ‘‘আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। এক জন স্পিনের, এক জন ব্যাটারের ও এক জন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ এই ভারসাম্যের কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্রাবিড়। দ্রাবিড় বলেন, ‘‘শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তা হলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।’’

    টিকিট ফেরালেন রাজ্যপাল

    ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফেরত পাঠালেন রাজ্যপাল। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। কিন্তু, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রায় সবসময় ওয়াকিবহাল থাকা রাজ্যপাল সেই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলেই রাজভবন সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে ‘বিরাট’ চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।

    ম্যাচের জন্য বিশেষ পরিষেবা

    আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।

    ইডেনে নিরাপত্তা বলয়

    ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পু‌লিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহ‌নের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    ICC World Cup 2023: শেষ চারের লড়াইয়ে রইল বাবররা! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাগ্য সহায় বাবরদের, ডাকওয়ার্থ-লুইসে ম্যাচ জিতে বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলে পাকিস্তান। তারপর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতে যায় পাকিস্তান।

    অনবদ্য রচিন রবীন্দ্র

    টসে জিতে পাকিস্তান প্রথমে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায়। পিচ যে ব্যাটিং স্বর্গ, তার আভাস মিলেছিলো গোড়া থেকেই। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। হাসান আলি’র বলে কনওয়ে ফিরলে রবীন্দ্রের (Rachin Ravindra) সাথে জুটি বাঁধেন কেন উইলিয়ামসন। তরুণ রচিন ও অভিজ্ঞ কেন-এর জুটির বিরুদ্ধে দিশাহারা লাগলো পাক বোলিং-কে। স্কোরবোর্ডে ১৮০ রান যোগ করেন দুজনে। প্রত্যাবর্তনের ম্যাচে ৯৫ রান করে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন (Kane Williamson)।  রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) তৃতীয় শতরান করলেন। 

    ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড এই প্রথম ৪০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে তারা। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৬ উইকেটে ৩৯৩ রানের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে চারশো রানের দোরগোড়ায় থেমে যেতে হয় কিউয়িদের।

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ঝড়ো শতরান ফখর জামানের

    পাল্টা ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে পাকিস্তান। অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান (৬/১)। টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। এরপর বাবর আজমকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন ফখর। বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর জামান। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি। ৫২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বাবর আজম। বৃষ্টি থামলে পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএস মেথডে ২১ রানে জেতে পাকিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। তার জায়গায় বদলিও ঘোষণা করে দিল বিসিসিআই। হার্দিক পান্ডিয়ার বদলে বিশ্বকাপে ভরতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই ডান হাতি পেসার।

    মন দলের সঙ্গে থাকবে

    বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া নিজেও। এই টুর্নামেন্টের শুরুর দিকে তিনি নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।  লেখেন, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, বিশ্বকাপের বাকি পর্যায়ে আমি আর থাকতে পারব না। তবে ম্যাচে না থাকলেও আমি সব সময় দলের সঙ্গে থাকব। প্রতিটি বলের আগে বোলারদের উৎসাহ দেব। আমার পক্ষ্য থেকে দলের প্রত্যেকটি সদস্যকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ভালবাসা এবং পুরোপুরি সমর্থন রয়েছে। এটা দলটা সত্যি স্পেশাল। আমি আশা করি এই দল আমাদের দেশকে গর্বিত করবে।’

    সুযোগ পেলেন প্রসিদ্ধ কৃষ্ণা

    বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে। শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনও সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    ICC Cricket World Cup 2023: নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাবর আজমদের পিছনে ফেলে এগিয়ে গেছে আফগানিস্তান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। একইসঙ্গে সেমি ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রাশিদ খান-মহম্মদ নবিরা।

    শেষ চারের লড়াই

    পাকিস্তান ও আফগানিস্তান দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সেই দৌড়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও। ভারত একমাত্র দল যারা সেমির টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকারও সুযোগ স্পষ্ট। একটা ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান, এই তিন দলের পয়েন্ট এখন ৮। তবে এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, বাকিদের ৭টি করে ম্যাচ হয়ে গেছে। আর পাকিস্তানের পয়েন্ট ছয়।  

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    দুরন্ত আফগান

    নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড করল আফগানিস্তান। কোনও একদিনের ম্যাচে এই প্রথমবার কোনও দলের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ জনের মধ্যে চারজনই রান আউট হলেন। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথম পাঁচ জনের মধ্যে শুধু প্রথম উইকেট পড়ে এলবিডব্লুউতে। ওয়েসলি বারেসি ১ রান করে আউট হন। এরপর টানা চার উইকেট নেদারল্যান্ডসের পরে রান আউটের মাধ্যমে। আফগানিস্তানের দুরন্ত ফিল্ডিং সকলের নজর কাড়ে।

    ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেট। আফগানদের সর্বোচ্চ ৩টি উইকেট নেম মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে হাসমাতুল্লাহ শাহিদির ৫৬ ও রহমত শাহ-র ৫২ রানের ইনিংসের সৌজন্যে ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে আফগানিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার ম্যাচ। চলতি বিশ্বকাপে সমানে সমানে পাল্লা দিচ্ছে দুই দল।  এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি। টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগও উঠেছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।

    টিকিট বিক্রি নিয়ে জেরা পুলিশের

    ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থাকে ও সিএবিকে নোটিস পাঠিয়েছিল ময়দান থানা। সেই নোটিসের প্রেক্ষিতে শুক্রবার দুপুরেই ময়দান থানায় হাজিরা দিয়েছেন অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা। এদিন দীর্ঘক্ষণ ময়দান থানায় জেরা করা হয় এই দুই ব্যক্তিকে। বিকেলে তাঁদের জেরা করার জন্য পৌঁছয় লাল বাজারের গোয়েন্দা বিভাগের সাত সদস্যের একটি দল। এই জেরা পর্বের ভিডিও করা হয়। এ ছাড়া টিকিট কালোবাজারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ১৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৯৪টি টিকিট। সূত্রের খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। সিএবি সভাপতিকে কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে থানায় এসে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে বলে সূত্রের দাবি।

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    পুলিশের নজরদারি

    আজ, শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অনুশীলন করবে ইডেনে। শনিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত ন’টা পর্যন্ত অনুশীলন করবে ভারত। এই ম্যাচ ঘিরে বেশ কিছু দিন আগে থেকেই কালোবাজারিদের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ময়দান চত্বরে। শুক্রবারও কালোবাজারিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অভিযোগ উঠেছে, ৯০০ টাকার টিকিট ৯০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অবস্থায় কালোবাজারি রুখতে  ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন করেছে লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় আড়াইশো জন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ-জ্বরে ভুগছে কলকাতা। ইডেন মাতাতে শহরে উপস্থিত বিরাট-রোহিত-শামি-সিরাজরা। তবে শুক্রবার সন্ধ্যায় ঝিরি ঝিরি বৃষ্টিতে চিন্তায় পড়ে গেলেন শহরের ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারেও। তবে রবিবার আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরে পা রেখে  দলের ক্রিকেটাররা যখন হোটেলমুখী হলেন, তখন দ্রাবিড় ছুটলেন ইডেনে। বোলিং কোচকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন। কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গেও। 

    পিচ দেখলেন দ্রাবিড়

     প্রোটিয়াদের বিরুদ্ধে জেতা যে খুব একটা সহজ নয়, তা ভাল করেই জানেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাই কলকাতায় নেমেই বোলিং কোচ পরশ মামরেকে নিয়ে রাহুল পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। দু’জনে মিলে পিচ পর্যবেক্ষণ করলেন। জানা গিয়েছে, দু’টি ট্র্যাক তৈরি রাখা হয়েছে ম্যাচের জন্য। কোনটিতে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। রাহুলকে দেখে মনে হয়, সেমিফাইনালে ভারত চলে গেলেও পরের দু’টি ম্যাচ একেবারেই হাল্কাভাবে নিতে চান না তিনি। তারপর বিপক্ষ যদি হয়, দক্ষিণ আফ্রিকা তবে বাড়তি চাপ তো থাকবেই। প্রোটিয়াদের গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, এই সেমিফাইনালে আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনেও জয়ের ধারা বজায় রাখতে চায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কাজটা সহজ নয়, সেটা সকলেই জানেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুরন্ত ফর্মে আছে। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক স্বপ্নের ফর্মে আছেন। তাঁকে আউট করতে বুমরারা কী পন্থা নেন, সেটাই এখন দেখার।

    দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং

    দুই দলের শেষ ৬টা ওডিআই সাক্ষাতে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালের জানুয়ারি মাসে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে জিতেছিল। অন্যদিকে একই বছর ফিরতি লিগে ভারত নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এই পরিস্থিতিতে রবিবার লড়াই হবে, দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং। প্রোটিয়াদের টপ অর্ডারকে ফেরানোর মত বোলার এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে। বোলারের ওভার শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং অর্ডার শেষ হয় না। অন্যদিকে ভারতের বোলিং খেলার জন্য ব্য়াটারের অভাব দেখা গিয়েছে চলতি বিশ্বকাপে। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের খেলতে পারছেন না কেউই। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share