Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Asian Games 2023:  এশিয়ান গেমসের ফাইনালে ঋতুরাজ-যশস্বীরা! তিরন্দাজির রিকার্ভে পদক ভারতের

    Asian Games 2023: এশিয়ান গেমসের ফাইনালে ঋতুরাজ-যশস্বীরা! তিরন্দাজির রিকার্ভে পদক ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমি ফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিল তরুণ টিম ইন্ডিয়া। এক সঙ্গে সোনা বা রুপো জয়ও নিশ্চিৎ করে ফেলল ঋতুরাজ গায়কোয়াড়ের দল। এদিন সেমি ফাইনালে ব্যাটে-বলে কোনও বিভাগেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভারতের সামনে মাত্র ৯৭ রানের টার্গেট দেয়। যা তিলক বর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে জেতে ভারত। এদিন ঋতুরাজের সঙ্গে ওপেন করেন যশস্বী। কিন্তু এ ম্যাচে রান পাননি তিনি। অন্য সেমিতে আজ পাকিস্তান মুখোমুখি আফগানিস্তানের। তাহলে কি ফাইনালে ভারত-পাক মহারণ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    তিরন্দাজিতে পদক

     ১৩ বছর পর তিরন্দাজির রিকার্ভে পদক পেল ভারত। অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌরের হাত ধরে কাটল খরা। তবে ব্রোঞ্জেই থামতে হয়েছে ভারতের মেয়েদের। অঙ্কিতা, ভজন এবং সিমরনজিৎ ব্রোঞ্জ পদকের প্লে অফ ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে। চার সেটের লড়াইয়ের পর ৬-২ (৫৬-৫২, ৫৫-৫৬, ৫৭-৫০, ৫১-৪৮) ভিয়েতনামকে হারিয়ে পদক জিতে নেন অঙ্কিতারা।

    তবে এদিন কুস্তিতে এখনও পর্যন্ত ভাল ফল করেনি ভারত। বজরং পুনিয়াও সেমিফাইনালে হেরে যান। চতুর্থ ভারতীয় কুস্তিগীর হিসাবে তিনি এদিন সেমিতে হারলেন। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বাউটে ইরানের রহমান আমুজাদখালিলির কাছে ০-৮ হারলেন। এখন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবেন। বজরং-এর আগেই ভারতের কিরণ মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি সেমিফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবারজেনোভাকে ২-৪ হেরে যান। তিনিও এবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Recruitment Scam : সাত লক্ষে টাইপিস্ট, ৪ লাখে ড্রাইভার! জানেন পুরসভায় চাকরি বিক্রির রেট?

    Recruitment Scam : সাত লক্ষে টাইপিস্ট, ৪ লাখে ড্রাইভার! জানেন পুরসভায় চাকরি বিক্রির রেট?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুর দুর্নীতি মামলায় (Recruitment Scam) বহু টাকার লেনদেনের অভিযোগ আনল ইডি। বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয়েছিল রেটচার্ট। ইডির দাবি, ৪ থেকে ৭ লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় চাকরি বিক্রি হয়েছে। বৃহস্পতিবারই পুর দুর্নীতির তদন্তের জন্য রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি চালায় ইডি।  প্রায় সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশির পর রাত পৌনে ২টোয় মন্ত্রীর বাড়ি ছাড়েন তদন্তকারী আধিকারিকেরা।

    কত টাকায় চাকরি

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ” একটি রাজ্যে  ‘ক্যাশ ফর জব’ এর ঘটনা ঘটেছে। যুবসমাজকে ধ্বংস করা হয়েছে। রেস্তরাঁর মতো সরকারি চাকরির সব পদে ‘রেট কার্ড’ রয়েছে সেখানে। সেই রাজ্যে চাপরাশি, ড্রাইভার, শিক্ষক, নার্স— সব পদে চাকরির জন্য বাঁধা দর রয়েছে।” এই রেট কার্ডেই এদিন আলোকপাত করেন ইডির অফিসারেরা। তাঁদের দাবি,  পুরসভায় শ্রমিক, গাড়ির চালক, সাফাইকর্মী, পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ছিল ন্যূনতম ৪ লক্ষ টাকা। গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা। পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ টাকা থেকে।

    আরও পড়ুন: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    কেন রথীনের বাড়িতে তল্লাশি

    পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার শহরের নানা প্রান্তে ১৪টি জায়গায় হানা দেয় ইডি।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথিতে রথীনের নাম বার বার উঠে এসেছে। ইডির দাবি, ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই খতিয়ে দেখাই তাদের উদ্দেশ্য। রথীনের বাড়ি ছাড়াও বৃহস্পতিবার মধ্যমগ্রাম পুরসভার দফতরে হানা দেন ইডির আধিকারিকেরা। এ ছাড়াও ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় তাদের তল্লাশি অভিযান চলেছে। এই অভিযানের ফলে তদন্তে সহায়ক নানান নথি মিলেছে বলে দাবি ইডির।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    CV Ananda Bose: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জমিদারি’ কটাক্ষের জবাব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের কথায়, ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়। গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার অর্থ তৃণ মূলে পৌঁছে যাওয়া। তৃণমূল কি তাহলে অন্যদের তৃণ মূলে পৌঁছতে বাধা দিতে চায়? কিসের ভয় তাদের? তারা কি নিজেদের জমিদারি হারানোর ভয় পাচ্ছে?’’

    রাজ্যপালের কড়া জবাব

    প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশাল মিছিল করে আজ রাজভবন অভিযান করেছে তৃণমূল। রাজ্যপাল (CV Ananda Bose) তখন ঘুরে দেখেছেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে কাজে ব্যস্ত থাকলেও, রাজ্যের মানুষের কষ্টের কথা শুনেই বাংলায় ফিরেছেন। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে দিল্লি থেকে সোজা সেখানে যান তিনি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ফের দিল্লি ফিরে যান তিনি। রাজভবন সূত্রে খবর, শুক্রবার রাজধানীতে তাঁর কর্মসূচি রয়েছে। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক রাজ্যপালের (CV Ananda Bose) উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘বন্যাবিধ্বস্ত এলাকায় রাজ্যপাল পর্যটক হিসাবে যাচ্ছেন।’’ সেচমন্ত্রীর প্রতি রাজ্যপালের উত্তর, ‘‘মানুষ যেখানে কষ্ট পাচ্ছেন, আমি সেখানে যাব। উনি অন্তত পর্যটক হিসাবে হলেও এখানে থাকতে পারতেন। এখানে এলে উনি বুঝতেন, এখানে রাস্তা নেই। রাস্তা সব ভেসে গিয়েছে। আমি যখনই শুনেছি আমার লোকেরা বন্যায় কষ্ট পাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বিমানে চেপে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে গিয়েছি। সেদিক থেকে দেখতে গেলে, হ্যাঁ আমি উড়ে গিয়েছি সেখানে।’’

    আরও পড়ুন: সীমাহীন দুর্নীতি একশো দিনের কাজে, ২৫ লাখ ভুয়ো জব কার্ডে কত টাকা আত্মসাৎ?

    নব্যজমিদারি অভিমত বোসের

    অভিষেকের কটাক্ষের জবাবে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, ‘‘জমিতে বা মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়। বরং, জমিতে না নেমে শহরের বিলাসী আস্তানায় বসে কৃষকদের নিয়ন্ত্রণ করা হল নব্যজমিদারি। রাজ্যপালের কাছে এই মাটি এবং তার মানুষ পবিত্র।’’ আর তৃণমূলের এই বিক্ষোভের বিরোধিতা করে রাজ্যপাল বোসের বার্তা, ‘ঘেরাও নয়, ঘরে আসুন’। বরাবরই আলোচনা করে সমস্যা সমাধানের পক্ষপাতী রাজ্যপাল। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসের আয়োজক চিন ভারতীয় অ্যাথলিটদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি অঞ্জু ববি জর্জের। প্রাক্তন ভারতীয় লং জাম্পার সরাসরি তোপ দেগেছেন এশিয়ান গেমসের অফিসিয়ালদের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘আমাদের হারিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা (অফিসিয়ালরা)। ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে রীতিমতো প্রতিদিন চক্রান্ত করা হচ্ছে। নীরজের সঙ্গে যেটা হয়েছে, এক ঘটনা তো আগের দিন অন্নু রানির সঙ্গেও হয়েছে! অন্নুর প্রথম থ্রো মাপা হয়নি ইচ্ছাকৃতভাবে। সেটাও খুব ভাল থ্রো ছিল। জ্যোতির সঙ্গে অসদাচরণ করেছিল ওরা। এত কিছুর পরেও জ্যাভলিনে সোনা, রুপো দুটোই জিতেছি আমরা। তবে অফিসিয়ালদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাবই।’

    কী বলছেন অঞ্জু

    অঞ্জুর অভিযোগ, ‘‘আমার মনে হচ্ছে পরিকল্পনা করেই এ সব করা হচ্ছে। ওরা আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে। নীরজ অলিম্পিক্স চ্যাম্পিয়ন। ও সেরা পারফরম্যান্স করে দেখিয়ে দিয়েছে। জানতাম চিনে সাফল্য পাওয়া কঠিন হবে। কারণ, ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েই থাকে।’’ অ্যাথলেটিক্সের সব ইভেন্টে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অঞ্জু। এশিয়ান গেমসে এদিনও সেপাকটাকরো খেলাতেও ভারতের প্রতিযোগীদের পয়েন্ট না দেওয়ার অভিযোগ ওঠে অফিসিয়ালদের বিরুদ্ধে। রেগে যান ভারতের কোচ।

    নীরজের অভিযোগ

    প্রসঙ্গত বুধবার মোট ৭বার জ্যাভলিন ছুঁড়তে হয়েছে নীরজকে। প্রযুক্তিগত ত্রুটির জন্য নীরজের থ্রো বাতিল করা হয়, যা এশিয়ান গেমসের মতো এতবড় প্রতিযোগিতার মঞ্চে লজ্জাজনক সন্দেহ নেই। এশিয়ান গেমসে পরপর দুবার সোনা জয়ের পর নীরজ জানিয়েছেন, “সাধারণত একটি প্রতিযোগিতায় ছ’বার জ্যাভলিন ছুঁড়তে হয়। কিন্তু এইদিন আমাকে ৭ বার ছুঁড়তে হল। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হতে হয়নি আমাকে। কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ছিল। আমার থ্রোটা ওরা মাপেনি। কী কারণে মাপেনি সেটা ওরাই ভালো বলতে পারবে।”

    হেনস্থার শিকার ইয়ারাজ্জিও

    এর আগে হেনস্থার শিকার হন ইয়ারাজ্জি। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করার অভিযোগে প্রথমে ইয়ারাজ্জিকে বাতিল করে দেওয়া হয়। ইয়ারাজ্জিকে জানানো হয়, তাঁর সময় মাপা হবে না। ভারতীয় দলের প্রতিবাদে রিপ্লে দেখা হয়। তাতে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করেছিলেন আসলে দ্বিতীয় স্থানে শেষ করা চিনের প্রতিযোগীই। দু’জনে পাশাপাশি লেনে থাকায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আয়োজকেরা। শেষ পর্যন্ত অবশ্য চিনের প্রতিযোগীকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হন আয়োজকেরা। রুপো পান ইয়ারাজ্জি।

    আরও পড়ুন: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    শুরু থেকেই ভারতকে গেমসের আসরে বেকায়দায় ফেলতে বদ্ধ পরিকর চিন। অরুণাচলের বাসিন্দা হওয়ায় ভারতের তিন অ্যাথলিটকে ভিসাই দেয়নি বেজিং। ভারত প্রতিবাদ করলেও দেশের অ্যাথলিট ও খেলাধূলার মর্যাদা রাখতে গেমসে অংশ নেয়। ক্রীড়াঙ্গনেও শত্রুতার বাতাবরণ টেনে আনায় চিনের সমালোচনা করেছে ভারত-সহ নানা দেশ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে স্কোয়াশ থেকেও এল সোনা। পদক এল স্কোয়াশে মিক্সড ডাবলসে। সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং সান্ধু। ফাইনালে তাঁরা মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারালেন। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০। অন্যদিকে, টানা পাঁচটা এশিয়াডে স্কোয়াশের সিঙ্গলসে পদক জিতে নজির গড়লেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। স্কোয়াশের সিঙ্গলসের ইভেন্টে ২০০৬ দোহা, ২০১০ গোয়াংঝো এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এরপর ২০১৪ ইনচেওন গেমসে জেতেন রুপো। গতবার, ২০১৮ জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এবারও রুপোতেই খুশি থাকতে হল তাঁকে।

    সোনার লড়াই দীপিকাদের

    সোনার জন্য কঠিন লড়াই করতে হল দীপিকাদের। মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামাল জুটি শেষ পর্যন্ত লড়াই করল। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকারা একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান। তবু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিলেন দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশ থেকে এ বারের গেমসের দ্বিতীয় সোনা জিতল ভারত। মোট চারটি পদক দিলেন তাঁরা। 

    বঙ্গতনয় সৌরভের নজির

    বয়স একটা সংখ্যা মাত্র! এশিয়াডের মঞ্চে এই প্রবাদ বাক্যটিকে আরও একবার বাস্তবে পরিণত করলেন সৌরভ ঘোষাল। দলগত ইভেন্টে সোনা আগেই জিতেছেন। এবার ব্যক্তিগত ইভেন্টে রুপো পেলেন ভারতীয় এই স্কোয়াশ তারকা। বয়সকে হেলায় হারিয়ে নতুন নজির তৈরি করলেন সৌরভ। শুধু সোনা জেতা হল না তাঁর। মালয়েশিয়ার এমজি ইয়েন ইয়োর কাছে হেরে সৌরভের এবারও এশিয়াডে ব্য়ক্তিগত দক্ষতায় সোনা জেতা হল না। কমনওয়েলথে গেমসে স্কোয়াশে সোনা জেতা প্রথম ভারতীয় সৌরভ। চেয়েছিলেন এদিন অধরা এশিয়াড সোনার পদক গলায় ঝোলাতে। কিন্তু লড়াই করেও পারলেন না সৌরভ।

    আরও পড়ুন: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    সোনা না পেলেও, এদিন ইতিহাস লিখেছেন সৌরভ। পরিসংখ্যান বলছে বাঙালি ছেলে লাগাতার পাঁচ এশিয়াডেই পদক জিতেছেন। যা নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের। কারণ এর আগে দেশের কোনও স্কোয়াশ প্লেয়ার এই নজির গড়তে পারেননি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে মেয়েদের পর কমপাউন্ড তিরন্দাজিতে ছেলেরাও সোনা জিতলেন। বৃহস্পতিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অ্যাথলিটরা যে ১০০র টার্গেট মাথায় নিয়ে প্রতিটা ইভেন্টে নামছেন, তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। 

    দক্ষিণ কোরিয়াকে সমানে টক্কর

    ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।  এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।

    মহিলাদের দলগত বিভাগেও সোনা

    কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কউর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন দুই ভারতীয় তরুণ অভিষেক বর্মা এবং প্রবীণ দেওতালে। 

    হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জ্যোতিদের।  ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ম্যাচে ফিরে আসেন অদিতিরা। অদিতির বয়স মাত্র ১৭। পরনীতের ১৮। টিমের অভিজ্ঞ আর্চার জ্যোতির ২৮। পরনীতের শুরুটা ভালো হয়নি। প্রথম তিনটে শটে নড়বড় করছিল তাঁর ফোকাস। ৯, ৮, ৯ মারেন। অদিতিও ফাইনাল ম্যাচে বুলস আই খুঁজে পাননি দু’বার। কিন্তু পারফেক্ট টেন থেকে নড়ানো যায়নি জ্যোতিকে। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন। টিম ইভেন্ট যেন শুরু করেছিলেন সেখান থেকেই। 

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LPG Cylinder Subsidy: পুজোর আগে ফের সস্তা গ্যাস! উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বাড়াল কেন্দ্র

    LPG Cylinder Subsidy: পুজোর আগে ফের সস্তা গ্যাস! উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বাড়াল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবে উপহার স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রীসভা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি ১০০ টাকা বাড়াল। আগে যেখানে ২০০ টাকা ভর্তুকি ছিল, তা এখন বেড়ে হচ্ছে ৩০০ টাকা। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় থাকা সাধারণ মানুষ। তাঁদের এলপিজি সিলিন্ডার পিছু দিতে হবে মাত্র ৬০০ টাকা। বুধবার উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য নতুন ঘোষণা করেছে কেন্দ্র। 

    গ্যাসের দাম কত কমল

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানান, সামনেই দুর্গাপুজো, নবরাত্রি, দেশজুড়ে উৎসবের মরশুম। বাজারে এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। উজ্জ্বলার উপভোক্তাদের সেই সিলিন্ডার কিনতে হত ৭০৩ টাকায়। বুধবারের সিদ্ধান্তের পর তাঁদের সিলিন্ডার প্রতি ৬০৩ টাকা দিতে হবে। তবে মেট্রো শহর ভেদে দামের হেরফের হবে। যেমন, দিল্লিতে যে সিলিন্ডার ৬০৩ টাকায় পাওয়া যাবে, ওই একই সিলিন্ডারের জন্য কলকাতায় গুনতে হবে ৬২৯ টাকা। আবার মুম্বই এবং চেন্নাইতে তার দাম হবে যথাক্রমে ৬০২.৫০ টাকা এবং ৬১৮ টাকা।

    আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস! পড়াশোনায় কতখানি প্রভাব ফেলছে?

    কত টাকা ভর্তুকি

    রাখির সময় গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল, ৭৫ লক্ষ নতুন গরিব পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হবে। গত মাসেই তার জন্য ১৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছিল মন্ত্রিসভা। বুধবার অনুরাগ জানান, ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আরও ৭৬৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

    কারা পেতেন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা’ চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না। এই সংযোগ পেতে বিপিএল কার্ডধারক পরিবারের যেকোনও মহিলা আবেদন করতে পারবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) আবার সোনা পেলেন নীরজ চোপড়া। বুধবার ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা পেয়ে গেলেন তিনি। জ্যাভলিনে রুপোও এল ভারতের ঘরে। ওড়িশার কিশোর জেনা ছুড়লেন ৮৭.৫৪ মিটার। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। এর ঠিক ৮ মিনিটের মধ্যে আরও একটি সোনা আসে ভারতের ঝুলিতে। নীরজ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ৪০০X৪ মিটার দৌড়ে জয়ী হয় ভারতের রিলে দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮টি সোনা, ৩১টি রুপো, ৩২টি ব্রোঞ্জ সহ মোট ৮১টি পদক নিয়ে, তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। 

    জ্যাভলিনে সোনা-রুপো ভারতের

    জ্যাভলিনে গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি ৮০ মিটার পেরোলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন। পদক জয়ের পর নীরজকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কিশোর। দুই ভারতীয়ের এই সেলিব্রেশন সকলের মনে জায়গা করে নিয়েছে। 

    জাকার্তা গেমসে (Asian Games 2023) নীরজের বর্শায় বিঁধেছিল সোনা। হানঝাউতেও সোনাই পেলেন নীরজ। টোকিও অলিম্পিক থেকে সোনা, বিশ্ব মিটে সোনা, ডায়মন্ড লিগে হিরে— কোনও কিছুই বাদ দেননি নীরজ। এ বার নীরজের পাশাপাশি ভারত থেকে উঠে এল আরও এক জ্যাভলিন থ্রোয়ার। হানঝাউ থেকে নীরজের পাশাপাশি জ্যাভলিনে রুপো পেলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো পাওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন কিশোর।

    আরও পড়ুন: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    রিলে-রেসে সোনা

    ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে। গত বার ভারত এই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। ৪৩.৬০ সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জাকোবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত। এই ইভেন্টে রুপো পায় কাতার এবং ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। মেয়েদের ৪০০X৪ মিটার দৌড়েও রুপো জেতে ভারত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অর্জিত মোট মেডেল তালিকায় সব রেকর্ড ভেঙে দিল ভারত। হানঝাউ গেমস থেকে ১০০টা পদক আনার লক্ষ্য ভারতের। পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে ১৬টা সোনা সহ ৭০টা পদক এসেছিল। জ্যোতি-প্রবীণ ১৬তম সোনা এনে দিলেন। সেই সঙ্গে ৭১টা পদক। জাকার্তার সাফ্যকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা।

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা

    এদিন সকালেই তিরন্দাজিতে (Archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস প্রবীণ দেওতালে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। ভারতের দুই প্রতিযোগী শুরুটা খুব ভাল করেন। প্রথম রাউন্ডে ২০তে ২০ স্কোর করেন তাঁরা। অন্য দিকে কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।তার পর টান টান খেলা চলছিল। দু’দলই নিজেদের তির ১০ পয়েন্টেই মারছিলেন। শেষ পর্যন্ত  ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি, ওজাস।

    আরও পড়ুন: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    পদক জয়ের রেকর্ড

    এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) আর্চারির কম্পাউন্ড বিভাগে ভারতের দুরন্ত সাফল্যের পিছনে রয়েছেন সর্জিও পাগ্নি। ইতালির কোচ নিজেও ছিলেন কিংবদন্তি আর্চার। প্রচুর সাফল্য ও অভিজ্ঞতার কারণে ভারতীয় আর্চারদের মানসিকতা বদলে দিয়েছেন তিনি। পাগ্নিকে পাশে নিয়েই সোনার মঞ্চে উঠে পড়লেন প্রবীণ ও জ্যোতি। ২০১৮ তে রেকর্ড ৭০ টি পদক এশিয়ান গেমসের মঞ্চ থেকে জিতেছিল ভারত৷ ২০২৩ এ সেই সংখ্যাকে ছাড়িয়ে গেল টিম ইন্ডিয়া৷ বুধবার সকালে সেই সংখ্যা ৭১ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল নতুন সেরা হওয়ার ইতিহাস৷ এদিকে এদিন ব্যাডমিন্টনেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু৷

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NewsClick: খবরের আড়ালে চিনের প্রচার! গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ 

    NewsClick: খবরের আড়ালে চিনের প্রচার! গ্রেফতার নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ বিরোধী আইনে নিউজক্লিকের সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিনভর তল্লাশির পর, অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ-সহ দুজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ শাখা। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন বা ইউপিএ (UAPA)-র আওতায় এই নিউজ পোর্টালের বিরুদ্ধে তদন্ত করছে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে সংস্থার এইচআর প্রধান অনিন্দ্য চক্রবর্তীকেও। চিনের হয়ে প্রচারের জন্য বিদেশ থেকে তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে এই অনলাইন পোর্টালটির বিরুদ্ধে। তল্লাশির পর ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয় এবং নিউজক্লিকের অফিসও সিল করে দেওয়া হয়েছে।

    কী বলছে পুলিশ

    দিল্লি পুলিশ বলেছে, “মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষকে জেরা করা হয়েছে। পাশাপাশি ৯ জন সন্দেহভাজন মহিলার বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, নথিপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।” তদন্তের অংশ হিসেবেই প্রবীর পুরকায়স্থ এবং অনিন্দ্য চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাদের প্রথমে  জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের দক্ষিণ দিল্লির এক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দিল্লি পুলিশের এক ফরেনসিক দলও উপস্থিত ছিল।

    কত টাকা এসেছিল চিন থেকে

    সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস একটি অন্তর্তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল চিনের পক্ষে প্রচার করার জন্য তারা ফান্ডিং পাচ্ছে। এরপরই শুরু হয় অভিযান। এর আগে দিল্লি এনসিআর, মুম্বইতে অন্তত ২০টি জায়গায় পুলিশ অভিযানে নামে। দিল্লি পুলিশ জানিয়েছে, নিউজ ক্লিক প্রায় ৩৮ কোটি টাকা চিনের এক সূত্র থেকে পেয়েছিল। এই ওয়েবসাইটটি মূলত চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ২৯ কোটি এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল এই সংস্থা। আর ৯ কোটি পেয়েছিল এফডিআই হিসাবে। এই ফান্ড তিস্তা শীতলাবাদ ও গৌতম নবলাখার মধ্যেও ভাগ করা হয়েছিল বলে খবর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share