Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India vs China: প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে নেই সুনীল! এশিয়ান গেমসের জন্য পাড়ি দিল ভারতীয় দল

    India vs China: প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে নেই সুনীল! এশিয়ান গেমসের জন্য পাড়ি দিল ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের হাংঝুতে শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। এশিয়ান গেমস (Asian Games) শুরুর দিনই খেলতে নামবেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। আয়োজক দেশ চিনের বিরুদ্ধেই প্রথম খেলতে নামবে ভারত। ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম দিনেই মুখোমুখি হবে দুই দেশ। ভারতীয় সময় বিকেল পাঁচটার সময়ে শুরু হবে খেলা। 

    কী বললেন স্টিম্যাচ 

    এশিয়ান গেমসের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং মায়ানমারেরর মতো গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই চিনের বিরুদ্ধে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে। রতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্টিম্যাচ বলেন, ‘চিনের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে আমার কোনও মাথাব্যথাই নেই। এই ম্যাচে যদি সন্দেশ ঝিংগান কিংবা সুনীল ছেত্রীর মতো ফুটবলারররা না খেলেন, তাহলে আশ্চর্য্য হওয়ার কিছু থাকবে না। আমি আপাতত বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়েই সবথেকে বেশি চিন্তিত। চিনের এই ফুটবল দল খুব বেশিদিন খেলা শুরু করেনি। ওরা ভারতের বিরুদ্ধে ৪-৪-২ ছকে খেলতে নামবে। ওরা যথেষ্টই কঠিন দল হতে পারে, কিন্তু আমরা এই ম্যাচে নিজেদের সম্পূর্ণ শক্তি অপচয় করব না।’

    কবে কাদের সঙ্গে খেলা

    আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে এবং পরের রবিবার মায়ানমারের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। আসন্ন এশিয়ান গেমস জন্য তাঁর হাতে ফুটবলারদের যে চূড়ান্ত তালিকা এসেছে, তা নিয়েও খুব একটা খুশি নন স্টিম্যাচ। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে দলের সেন্ট্রাল মিডফিল্ড এবং ফুল ব্যাক ডিপার্টমেন্টে যথেষ্ট দুর্বলতা রয়েছে।

    আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    ভারতীয় ফুটবল দল: গুরমিত সিং, ধীরাজ সিং মৈরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, দীপক ট্যাংরি, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবিহ আঞ্জুকান্দান, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি বারেতো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

    সরাসরি দেখবেন: এশিয়ান গেমসের সব খেলা সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি টিভিতে দেখতে পাবেন সোনির স্পোর্টস চ্যানেলে (সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ২, সোনি স্পোর্টস ৩, সোনি স্পোর্টস ৪, সোনি স্পোর্টস ৫)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Parliament Special Session: আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন! কাল নতুন সংসদ ভবনে প্রবেশ

    Parliament Special Session: আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন! কাল নতুন সংসদ ভবনে প্রবেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। আজ সকাল ১১টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। ৮টি বিল পেশ করা হতে পারে সরকারের তরফে। তার মধ্যে রয়েছে এক দেশ এক নির্বাচন এবং দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত রাখা,  মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রভৃতি। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার তীব্র সমালোচনা করে বিজেপি। 

    রবিবার হয় সর্বদলীয় বৈঠক

    বিশেষ অধিবেশনের লক্ষ্যে রবিবার সর্বদলীয় বৈঠক হয়। পুরনো সংসদ ভবনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আলোচনা শুরু হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে। সূত্রের খবর, সোমবার ভারতের সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেই বিশেষ অধিবেশনের সূচনা হবে। মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন হবে। তার আগে পুরানো সংসদ ভবন ও এটির ইতিহাস সম্পর্কে অধিবেশনে আলোচনা হবে। পুরানো সংসদ ভবনে শ্রদ্ধার্ঘ্যও জানানো হবে। এরপর অধিবেশনের দ্বিতীয় দিন, মঙ্গলবার নতুন সংসদ ভবনে যাওয়ার আগে সকাল সাড়ে ৯টায় লোকসভা এবং রাজ্যসভার সব সদস্যদের গ্রুপ ফোটো তোলা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    পুরনো সংসদ ভবনের জন্য লেখা

    সরকারের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১১ টায় পুরানো সংসদে সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। তারপর বেলা সাড়ে ১১ টায় সরকারি সূচি অনুযায়ী সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য হবে। মঙ্গলবার বেলা ১১ টা ৪৫ নাগাদ পুরানো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন সব সাংসদরা। পুরনো সংসদ ভবনের জন্য সুন্দর একটি লেখা লিখেছেন ১০ মহিলা সাংসদ। নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার পাশাপাশি একাধিক নিয়ম জারি হচ্ছে। নতুন করে সাংসদদের পরিচয় পত্র তৈরি করা হয়েছে। তাঁদের নতুন আইডি কার্ড দেওয়া হয়েছে। নতুন সংসদ ভবনে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে সাংসদদের। তাঁদের জন্য তৈরি করা হয়েছে নতুন ডাইনিং হল। সেন্ট্রাল হল।

    আরও পড়ুন: নিউ দিঘার খুব কাছেই আর এক সমুদ্র সৈকতের হাতছানি, ঘুরে আসবেন নাকি?

    কেন সংসদের বিশেষ অধিবেশন

    কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে জল্পনা চলছে। জানা গিয়েছে সংসদের বিশেষ অধিবেশনে ৮টি বিল পেশ করা হবে। তার মধ্যে রয়েছে দ্যা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩, দ্যা প্রেস রেজিস্ট্রেশন অব পিরিওডিকাল বিল ২০২৩, ৩ অগাস্ট রাজ্যসভায় বিলগুলি পাস হয়ে গিয়েছে। এছাড়াও পোস্ট অফিস বিল ২০২৩ ও পেশ করা হবে এই অধিবেশনে। গত ১০ অগাস্ট বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছে। এছাড়াও এক দেশ এক ভোট বিল নিয়েও আলোচনা হতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    Asia Cup 2023: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের স্পেল সিরাজের! এশিয়া কাপের ফাইনালে ইতিহাস লিখেছে ভারত। কলম্বোয় সেই ইতিহাসের নায়ক মহম্মদ সিরাজ। এদিনটাই ছিল সিরাজের। খেলার শুরুতেই এদিন ম্যাচের ইতি টেনে দিয়েছিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে চার রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের জয় প্রায় নিশ্চিত করে দেন সিরাজ। এরপর কাপ জয়টা ছিল সময়ের অপেক্ষা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল সাইটে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    মাঠকর্মীদের সম্মান সিরাজের

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ম্যাচের সেরা হয়ে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। সেই টাকার পুরোটাই কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওঁরা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা ওঁদের হাতে তুলে দিতে চাই।’’ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, ‘‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে।’’

    উইকেট থেকে সাহায্য

    লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার। এই প্রসঙ্গে সিরাজ বলেন, ‘‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’’

    আরও পড়ুন: সিরাজের অগ্নিবর্ষী বলে ছত্রখান শ্রীলঙ্কা, এশিয়া কাপে দ্বীপরাষ্ট্রে নয়া ইতিহাস ভারতের

    সিরাজের গতিতে জরিমানা নেই

    এশিয়া কাপের ফাইনালে সিরাজের গতি দেখে খুশি দিল্লি পুলিশ। তাই গতির জন্য সিরাজকে তারা জরিমানা করবে না বলে জানিয়েছে। আগামী দিনেও এ ভাবেই সিরাজ আগুনে বোলিং করুক, সেটাই চায় তারা।শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের বোলিংয়ের পরে এক্স (সাবেক টুইটার)-এ দিল্লি পুলিশ লিখেছে, ‘‘গতির জন্য সিরাজের চালান কাটা (জরিমানা) হবে না।’’

    কলকাতা পুলিশকেও আগে এই রকম মজার পোস্ট সমাজমাধ্যমে করতে দেখা গিয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নো বল থেকে শুরু করে গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে কেকেআরের রিঙ্কু সিংহের পাঁচ ছক্কা, সবই জায়গা পেয়েছে সেই তালিকায়। এ বার সিরাজকে নিয়ে মজার পোস্ট করল দিল্লি পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: জনপ্রিয়তার শীর্ষে মোদি! পিছনে ফেললেন কোন কোন বড় নেতাদের?

    PM Modi: জনপ্রিয়তার শীর্ষে মোদি! পিছনে ফেললেন কোন কোন বড় নেতাদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’-এর একটি সমীক্ষা অনুসারে জনপ্রিয়তার নিরিখে ৭৬ % মানুষের সমর্থন রয়েছে মোদির ঝুলিতে। বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান পেলেন তিনি। তাঁর ধারে-কাছে নেই জো বাইডেন, ঋষি সুনকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা। এটা দেশবাসীর জীবনযাত্রার মান উন্নীত করার নিঃস্বার্থ প্রচেষ্টা ও তাঁর প্রতি জনগণের আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি বলে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন

    গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার-এর রিপোর্ট অনুসারে, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়েছেন ৭৬ শতাংশ মানুষ। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ১৮ শতাংশ মানুষ। আর ৬ শতাংশ মানুষ কোনও মতামত জানাননি। জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট এবং মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৪ শতাংশ ও ৬১ শতাংশ। 

    আরও পড়ুন: ৫৪০০ কোটি ব্যয়ে নির্মিত ‘যশোভূমি’, রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কী এক বৈশিষ্ট্য?

    আর কে কোথায়

    জনপ্রিয়তার নিরিখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ দ্য সিলভা ৪৯ শতাংশের সমর্থন পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ রয়েছেন পঞ্চম স্থানে। ৪৮ শতাংশের সমর্থন পেয়েছেন তিনি। ৪২ শতাংশ ভোট পেয়ে ইটালির প্রধানমন্ত্রী রয়েছেন ষষ্ঠ স্থানে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছে ৪০ শতাংশের সমর্থন। তিনি আছেন সপ্তম স্থানে। স্পেনের প্রধানমন্ত্রী রয়েছেন অষ্টম স্থানে। তিনি পেয়েছেন ৩৯ শতাংশের সমর্থন। ৩৮ শতাংশের সমর্থনে আয়াল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর নবম স্থান পেয়েছেন। দশম স্থানে রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পেয়েছেন ৩৭ শতাংশের সমর্থন। ঋষি সুনকের রেটিং ২৭%, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমর্থন ২৪ শতাংশ। প্রথম দশে স্থান হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। স্থান হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ-র।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandesh Jhingan: শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের! জাতীয় দলে যোগ দিচ্ছেন সন্দেশ

    Sandesh Jhingan: শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের! জাতীয় দলে যোগ দিচ্ছেন সন্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসের স্কোয়াডে এ বার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। সঙ্গে আরও দুই ফুটবলারকে যোগ করা হল। এশিয়ান গেমসের সঙ্গে চলবে ইন্ডিয়ান সুপার লিগও। প্লেয়ার ছাড়া নিয়ে ক্লাবগুলির সঙ্গে দ্বন্দ্ব চলছে ফেডারেশনের। তবে জাতীয় দলের (Indian Squad) স্বার্থে এবার ফুটবলারদের ছাড়ার কথা জানাল ইস্টবেঙ্গল (East Bengal)।

    স্কোয়াডের শক্তি বাড়ল

    বুধবার এশিয়ান গেমসের (Asian Games) জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেই স্কোয়াডে ছিলেন একমাত্র সুনীল ছেত্রী। ভারতের আক্রমণ ভাগে সুনীলের মতো অভিজ্ঞ প্লেয়ারকে পাওয়ায় স্বস্তি ছিল। কিন্তু চিন্তা ছিল রক্ষণ নিয়ে। সন্দেশ যোগ দেওয়াতে সেই চিন্তা কিছুটা হলেও মিটল। এশিয়ান গেমস মূলত অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্ট হলেও তিনজন সিনিয়র প্লেয়ার রাখা যায়। প্রত্যাশা ছিল সুনীল ছেত্রী, সন্দেশ (Sandesh Jhingan) ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে রাখা হবে। ক্লাব ছাড়তে চাইছিল না তাঁদের। বুধবার দল ঘোষণায় দেখা যায়, স্কোয়াডে রয়েছেন সুনীল ছেত্রী। এ দিন যোগ করা হল সন্দেশ ঝিঙ্গানকে। স্কোয়াডে শক্তি বাড়ল। এশিয়ান গেমসের দলে যোগ করা হয়েছে চিংলেনসানা এবং লালচুননুঙ্গাকেও।

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    সাড়া দিল ইস্টবেঙ্গল

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এফএসডিএল-কে অনুরোধ করেছিল এশিয়ান গেমসের পর যাতে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করা যায়। সেই অনুরোধ যদিও রাখা হয়নি। এশিয়ান গেমস ফিফার নিয়মের আওতায় না থাকায় ক্লাবগুলি প্লেয়ার ছাড়তে বাধ্য নয়। সুতরাং, আলোচনা ছাড়া কোনও পথ ছিল না। একঝাঁক তরুণ ফুটবলারকে পেলেও সিনিয়রদের পাওয়া নিয়ে জটিলতা ছিল। অবশেষে সাড়া দিল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদ শিবির থেকে এশিয়ান গেমসের দলে যোগ দিতে চলেছেন লালচুননুঙ্গা।  এ ছাড়া, ফেডারেশনের তরফে নাওরেম মহেশ সিংহের শারীরিক পরীক্ষা চলছে। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। গোয়া থেকে দলে যোগ দিচ্ছেন সন্দেশ। আগেই তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গোয়া তাঁকে ছাড়তে রাজি হয়নি। শেষ মুহূর্তে সমস্যার সমাধান হয়েছে। একই জিনিস দেখা গিয়েছে হায়দরাবাদের চিংলেসানার ক্ষেত্রেও। আলোচনার পর সমাধানসূত্র মেলে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল ভারত। অলরাউন্ডার অক্ষর প্যাটেল চোট পেলেন। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে রোহিতরা। আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া ভারত। গত বছরের এশিয়া কাপ চ্যাম্পিয়‌ন শ্রীলঙ্কা এইবারেও ঘরের মাঠে ট্রফি ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিশ্বকাপের আগে এই ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে‌ টিম ইন্ডিয়া। এদিন বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে হারে ভারত। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারেননি রেহিতরা। বিফলে গেছে শুভমান গিলের অনবদ্য শতরান।

    অক্ষরের বদলে ওয়াশিংটন

    শুক্রবার সুপার ফোর পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইবে না। চোট পাওয়ার কারণে ফাইনালে অক্ষরের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটনের অন্তর্ভুক্তি আশ্চর্যজনক নয়। কারণ শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটের টপ অর্ডারের শীর্ষে কয়েকজন বাঁ-হাতি রয়েছে, সে ক্ষেত্রে সুন্দরের অফ-ব্রেকগুলি কাজে আসবে এবং তাঁকে প্রথম পাওয়ারপ্লে ওভারগুলিতেও ব্যবহার করা যেতে পারে।  

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    চোটের কবলে থিকশানা

    অন্যদিকে ফাইনালের আগে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। সুপার ফোরের ম্যাচে দাসুন শনাকার দলের স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মাহিশ থিকশানা। চেন্নাই সুপার কিংসের অফ স্পিনারকে ফাইনালে পাবে না শ্রীলঙ্কা। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। শনিবার ক্রিকেট শ্রীলঙ্কা এই খবর জানিয়েছে।

    পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন থিকশানা। এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য বড় ক্ষতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Anantnag Encounter: বাক্সবন্দি বাবার দেহ! কর্নেল মনপ্রীত সিংকে ‘স্যালুট’ ৬ বছরের ছেলের, নকল করল বোন

    Anantnag Encounter: বাক্সবন্দি বাবার দেহ! কর্নেল মনপ্রীত সিংকে ‘স্যালুট’ ৬ বছরের ছেলের, নকল করল বোন

    মাধ্যম নিউজ ডেস্ক: পরনে জলপাই উর্দি। পাশে দাঁড়িয়ে ছোট বোন। দাদাকে নকলের চেষ্টা করছে। একজনের বয়স ৬, অন্যজনের ২। দাদা-বোন কারও বোঝার ক্ষমতা তেমন হয়নি। বাড়ির সামনে রাখা আছে তাদের বাবার দেহ! সবাই কাঁদছেন, কিন্তু দুই ছেলেমেয়ের চোখে কোনও জল নেই। তারা বুঝতেই পারছে না ‘বাবা নেই’! এত লোক দেখে কিছুটা ভয় চোখে মুখে ফুটে উঠেছিল তাদের। তবে থিকথিকে ভিড়ের মধ্যে ঠিক বাবার দেহের কাছে গিয়ে টানটান ‘স্যালুট’ জানাল ৬ বছরের ছেলে। জন্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantnag Encounter) সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির তুমুল লড়াইয়ে নিরাপত্তারক্ষীদের যে  ৪ জন প্রাণ হারিয়েছেন, তাঁদেরই একজন কর্নেল মনপ্রীত সিং (Colonel Manpreet Singh)। শুক্রবার, পঞ্জাবের মোহালি জেলার মুল্লানপুরের গ্রামের বাড়িতে কর্নেল সিংয়ের দেহ এসে পৌঁছয়। ভিড়ে ভেঙে পড়ে এলাকা। 

    ‘শান্তিপূর্ণ’ জায়গায় পোস্টিং নেননি কর্নেল

    জঙ্গি দমনে বিভিন্ন অভিযানে যেতেই পছন্দ করতেন কর্নেল সিং। তাই এককথায় ‘পিস পোস্টিং’-এর সুযোগ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তাঁর একটাই কথা, সন্ত্রাসবাদীদের ধরে ধরে খতম করবেন। পদোন্নতি পেয়েও ‘শান্তিপূর্ণ’ জায়গায় পোস্টিং নিয়ে চলে যাননি কর্নেল সিং। ভারতীয় সেনার ১৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল ছিলেন মনপ্রীত। এই ব্যাটালিয়ন হিজবুল মুজাহিদিনের পোস্টার বয় বুরহান ওয়ানি সহ একাধিক হাই প্রোফাইল জঙ্গি নিধনের কান্ডারি। সেইসব অভিযানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বছর চল্লিশের কর্নেল সিং। পুরস্কার হিসেবে পেয়েছেন সেনা মেডেলও।

    আরও পড়ুন: এদেশেই গোপনে গড়ে উঠেছে আইসিস-এর প্রশিক্ষণ শিবির! ৩০টি জায়গায় হানা এনআইএ-র

    ছেলেকে দেখে রাখার আর্জি

    অনন্তনাগ এনকাউন্টারে জখম হয়েছিলেন ডেপুটি সুপারিন্টেডেন্ট হুমায়ুন ভাট। এরপর তিনি নিজেই স্ত্রীকে ভিডিয়ো কল করেছিলেন বলে খবর। বলেন, “মনে হচ্ছে আর বাঁচব না। যদি আমি মারা যাই আমাদের ছেলেকে তুমি দেখ…। ” এই শেষ কথা। তারপর সব শেষ। স্ত্রী ফতিমার সঙ্গে গত বছরই বিয়ে হয়েছিল হুমায়ুন ভাটের। মাত্র ২৯ দিন আগে তাঁদের পুত্র সন্তান হয়েছিল। স্ত্রী, সন্তানকে বাড়িতে রেখে তিনি এগিয়ে গিয়েছিলেন দেশ রক্ষায়। কর্তব্যের প্রতি অবিচল। গত ১০ সেপ্টেম্বর কোকেরনাগ এলাকায় একটি তল্লাশি অভিযান (Anantnag Encounter) চালানোর সময় জঙ্গিরা গ্রেনেড ছুড়েছিল মনপ্রীত সিং ও তাঁর বাহিনীর জওয়ানদের উপর। সেই অভিযানে মৃত্যু হয় কর্নেল সিং ও তাঁর সঙ্গী মেজর আশিস ধনচাকেরও। পানিপথের বিনঝোল গ্রামের বাসিন্দা আশিসের দেহও এদিন এসে পৌঁছয় তাঁর বাড়িতে। হাজার হাজার শোকার্ত মানুষের ভিড় জমেছিল মেজরের বাড়ির সামনে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hilsa Fish: রান্নাপুজোয় ইলিশের আকাল! দুর্গাপুজোয় বাংলাকে ৫ হাজার টন ইলিশ উপহার হাসিনার

    Hilsa Fish: রান্নাপুজোয় ইলিশের আকাল! দুর্গাপুজোয় বাংলাকে ৫ হাজার টন ইলিশ উপহার হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে এল রান্না পুজো। শনিবার রান্না পুজোর বাজার করতে গিয়ে পকেটে টান বাঙালির। বাজারে ইলিশ (Hilsa Fish) অমিল। যা গুটি-কয়েক রয়েছে, তাতে হাত দেওয়া যাচ্ছে না। নিম্নচাপ ও কৌশিকী অমাবস্যার ভরা কোটালের জোড়া ফলায় উত্তাল সমুদ্র। যার জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাত্রার ওপর নিষেধাজ্ঞার জারি করা হয়েছে। ফলে রান্না পুজোর আগে বাজারে ইলিশ মিলছে না। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় (Durgapuja) এবার জমিয়ে পেটপুজো করা যাবে ইলিশ (Hilsa) দিয়ে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী শুক্রবার জানিয়েছেন সম্প্রতি ভারতের সঙ্গে ইলিশ রফতানি নিয়ে কথা হয়েছে তাদের। সেই মতো পশ্চিমবঙ্গকে ৫ হাজার টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। 

    রান্না পুজোয় পাতে ইলিশ নেই

    ক্যালেন্ডার বলছে বর্ষা পেরিয়ে শরৎ এসে গিয়েছে। তবুও ইলিশের (Hilsa Fish) দাম কমছে না। দিঘা, শঙ্করপুর, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ডহারবার থেকে ইলিশের জোগান নেহাতই কম। যেটুকু ইলিশ মিলছে বাজারে, তার দাম আকাশছোঁয়া।ভাদ্রমাসের সংক্রান্তিতে যন্ত্রদেবতা বিশ্বকর্মার আরাধনা করা হয়। আর রান্নাঘরে যাঁরা হাতা-খুন্তি নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন, বিশ্বকর্মা পুজোর আগের দিন তাঁরা মাতেন রান্নাপুজো বা অরন্ধন উৎসবে। এই উৎসবের মধ্যমণি অবশ্যই ইলিশ। তবে এবছর ইলিশের তেমন জোগান নেই। পাইকারি বাজারে কেজি প্রতি ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা। খুচরো বাজারে যার দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকা। এদিকে, ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের খোকা ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। 

    আরও পড়ুন: ভোকাট্টা! বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির লড়াই কেন?

    পুজোর প্লেটে ইলিশ থাকার সম্ভাবনা

    বাঙালির এই প্রিয় মাছ নিয়ে রীতিমতো শঙ্কার মেঘ তৈরি হলেও শেষমেশ দরাজ মনে ইলিশ (Hilsa Fish) পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ। পুজোর আগেই বাংলা তথা ভারতে ঢুকবে ৫ হাজার টন ইলিশ।  বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “গত বছর আমরা পাঁচ হাজার টন ইলিশ ভারতে পাঠিয়েছিলাম। এই বছরও সেই পরিমাণ ইলিশই রফতানি করা হবে।” যদিও বাংলাদেশের বাজারে এর জন্য আলাদা করে কোনও প্রভাব পড়বে না বলেই জানান তিনি। তাঁর কথায়, “আমরা ইলিশ নিয়মিত দিই না। কিন্তু, দুর্গাপুজোয় বহু বাঙালি ইলিশ খেতে থাকেন। তাঁদের জন্য আমরা এই উৎসবে ইলিশ পাঠিয়ে থাকি। ঠিক যেমন আমের মরশুমে আম। উৎসবের সময় ১৫ দিনের জন্য তাই ইলিশ রফতানিতে সম্মতি দেওয়া হচ্ছে।” বাংলাদেশ থেকে ইলিশ ঢুকলে দেশের বাজারে ইলিশের চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। নিপার সংক্রমণে মৃত্যুর হার কোভিডের তুলনায় অনেকটাই বেশি। সতর্কতা জারি করে এই বার্তা দিল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’(ICMR)। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব বহল শুক্রবার জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। অন্য দিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার নিপার তুলনায় অনেকটাই কম। মাত্র ২-৩ শতাংশ।

    আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি

    কেরলে নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সে রাজ্যে এখনও পর্যন্ত ছ’জন নিপায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। কেরলের কোঝিকোড়, কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। নিপা ভাইরাসের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আরও অন্তত ২০টি ডোজ আনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। এর আগে ২০১৮ সালে ওই অ্যান্টবডি আনা হয়েছিল। তার মধ্যে বর্তমানে যতটুকু আছে, তাতে ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে বলে জানা যাচ্ছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হলে একেবারে শুরুর দিকেই রোগীকে এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তবেই ফল পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতে কাউকে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজীব বাহল তথ্য তুলে ধরে বলেন, দেশের বাইরে ১৪ জন নিপা ভাইরাস আক্রান্ত রোগীকে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে এই অ্যান্টিবডি ব্যবহারের সিদ্ধান্ত কেরল সরকার, ডাক্তার এবং রোগীদের পরিবারের উপর ছেড়ে দেওয়া হবে, বলেছেন রাজীব।

    আরও পড়ুন: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    সতর্কতা বিভিন্ন রাজ্যে

    শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শুধু তাই-ই নয়, যাঁরা ওই সব রোগীদের সংস্পর্শে এসেছেন, এমন ব্যক্তিদেরও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাঁদেরও একান্তবাসে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেরলের পাশাপাশি কর্নাটক এবং রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান সরকার বৃহস্পতিবার নিপা নিয়ে নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে, সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকেও নিপা ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের অনুভূতির কথা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে, ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। শুক্রবার স্পষ্ট জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

    কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

    এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে আবার মুখোমুখি হবে তারা। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার কবে হবে, তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে দু’দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। এ বিষয়ে সরকারের মতামত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “বোর্ড বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। এই দেশের যে কোনও সাধারণ মানুষ এটাই চায়।” সম্প্রতি অনন্তনাগে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। সেই সূত্র ধরে এদিন এই বার্তা দেন অনুরাগ।

    পাকিস্তানে খেলা নয়

    প্রসঙ্গত, চলতি এশিয়া কাপের সমস্ত ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ভারত সরকারের অনুমতি না মেলায় পড়শি দেশে খেলতে যাওয়া সম্ভব নয়। পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বারংবার। এদিন অনুরাগ (Anurag Thakur) বলেন,  “পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত।” 

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কেন ফের এই জল্পনা

    এশিয়া কাপ শুরুর পর পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এর ফলে দুই দেশের মধ্যে খেলা হওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু গত বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিকদের। জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টও জঙ্গিদের গুলিতে নিহত হন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে পাক মদত পুষ্ট রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। এরপরই পরিস্থিতি ফের খারাপ হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share