Author: subhra-katwa

  • Israel: রমজানে দ্বিতীয় দফায় যুদ্ধ বিরতির মার্কিন প্রস্তাব, সায় ইজরায়েলের

    Israel: রমজানে দ্বিতীয় দফায় যুদ্ধ বিরতির মার্কিন প্রস্তাব, সায় ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি গোষ্ঠী হামাস (Gaza) ও ইজরায়েলের (Israel) মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে গতকাল শনিবার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইজরায়েলের সরকার। এমনটাই জানা গিয়েছে। এই প্রস্তাবের আওতায় পুরো রমজান মাসে যুদ্ধবিরতি বজায় থাকতে চলেছে। ইজরায়েলের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি রমজান মাস এবং ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার (Israel) উৎসব পর্যন্ত বহাল থাকবে।

    চুক্তির প্রথম ধাপে ৪২ দিন গাজায় বন্ধ রাখা হয়েছিল যুদ্ধ

    এর আগে চুক্তির প্রথম ধাপে ৪২ দিন গাজায় বন্ধ রাখা হয়েছিল যুদ্ধ। সেই চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে তা বাস্তবে হয়নি। প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালীন বন্দিবিনিময় পর্ব সম্পন্ন হয় দুই দেশের মধ্যে। নেতানিয়াহুর সরকার জানিয়েছে, গাজা উপত্যকায় (Israel) এখনও পর্যন্ত ২৭ জন জীবিত বন্দী আছে এবং ৩২টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

    যুদ্ধবিরতির মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত (Israel)

    যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে বন্দী বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন করা ও দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য। বর্তমানে অনুমোদিত যুদ্ধবিরতির মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যেদিন ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার শেষ হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিরতির প্রথম দিনেই জীবিত ও মৃত বন্দীদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে। এরপর যুদ্ধবিরতির সময়সীমা শেষে যদি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তবে বাকি বন্দীদেরও মুক্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি পরিকল্পনা, যা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অনুমোদন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের দাবি ইজরায়েল সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলছে, তবে হামাস বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল যুদ্ধ।

  • UP Health Minister: মহাকুম্ভের স্নানে চর্মরোগের গুজব! প্রতিক্রিয়া দিলেন যোগী সরকারের স্বাস্থ্যমন্ত্রী

    UP Health Minister: মহাকুম্ভের স্নানে চর্মরোগের গুজব! প্রতিক্রিয়া দিলেন যোগী সরকারের স্বাস্থ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভের (Mahakumbh) স্নানে নাকি ছড়াচ্ছে চর্মরোগ! এমনই গুজব রটানো হয়। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী (UP Health Minister) তথা স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। শনিবারই এক সাংবাদিক সম্মেলনে ব্রজেশ পাঠক জানান, মহাকুম্ভ চলাকালীন পবিত্র সঙ্গমে স্নান করার পর একজনও ব্যক্তির চর্মরোগের খবর পাওয়া যায়নি।

    শনিবারই লখনউতে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পাঠক

    শনিবারই লখনউতে একটি বেসরকারি অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রজেশ পাঠক (UP Health Minister)। সেখানেই তিনি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ বিরোধী নেতাদের উদ্দেশে এই মন্তব্য করেন। প্রসঙ্গত, সম্প্রতি অখিলেশ যাদব মন্তব্য করেছিলেন সঙ্গমে স্নান করার পর বেশ কয়েকজন তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এনিয়েই ব্রজেশ পাঠক বলেন, ‘‘অনেক সংখ্যক তীর্থযাত্রী হাজির হয়েছিলেন কিন্তু চর্মরোগের কোনও ঘটনা ঘটেনি।’’ গঙ্গার জল যে সম্পূর্ণভাবে বিশুদ্ধ তাও জোর দিয়ে বলেন পাঠক (UP Health Minister)।

    মহাকুম্ভের সাংস্কৃতিক তাৎপর্য

    স্বাস্থ্যমন্ত্রী (UP Health Minister) মহাকুম্ভের সাংস্কৃতিক তাৎপর্যের উল্লেখ করে বলেন,  ‘‘ভারত এবং ভারতীয়ত্ববোধের একটি বিশ্বব্যাপী প্রতীক হল মহাকুম্ভ। এই উৎসব ধনী শিল্পপতি থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত সকল স্তরের মানুষকে একত্রিত করতে পেরেছে। কোনও ভেদাভেদ ছাড়াই।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের হিন্দু সংস্কৃতিতে মানুষকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, এমনকি প্রাণী এবং গাছকেও আমাদের পরিবারের অংশ হিসাবে বিবেচনা করা হয়। সমগ্র সৃষ্টি আমাদের পরিবার, এবং এটিই সনাতনের সারমর্ম।’’

    ৬৬ কোটি ভক্তের অংশগ্রহণে মহাকুম্ভ গড়ল নয়া ইতিহাস, জেনে নিন খুঁটিনাটি

    – মহাকুম্ভ নগর তৈরি করা হয়েছিল ৪,০০০ হেক্টর অঞ্চলজুড়ে।
    – এর পাশাপাশি মহাকুম্ভকে ভাগ করা হয়েছিল ২৫টি সেক্টরে।
    – শুধু তাই নয় ১২ কিমি জুড়ে তৈরি করা হয়েছিল শুধু স্নানের ঘাট।
    – ১,৮৫০ হেক্টর জায়গা জুড়ে তৈরি ছিল গাড়ি পার্কিং-এর ব্যবস্থা।
    – এর পাশাপাশি মহাকুম্ভ নগরীজুড়ে ছিল ৬৭ হাজার স্ট্রিট লাইট।
    – দেড় লাখেরও বেশি টয়লেট গড়ে তোলা হয়েছিল।
    – ২৫ হাজারেরও বেশি অস্থায়ী আবাস তৈরি করা হয়েছিল মানুষজনের থাকার জন্য।

  • Tibet: ভূমিকম্পের পরে হয়েছিল বন্ধ, তিব্বতের মাউন্ট কোমোলাংমা অংশ পর্যটকদের জন্য খুলল চিন

    Tibet: ভূমিকম্পের পরে হয়েছিল বন্ধ, তিব্বতের মাউন্ট কোমোলাংমা অংশ পর্যটকদের জন্য খুলল চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে পরপর ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয় তিব্বত (Tibet)। গত জানুয়ারি মাসের ভয়াবহ ভূমিকম্পের পর জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তিব্বত (Tibet) স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত মাউন্ট কোমোলাংমা। এই অঞ্চলের খ্যাতি রয়েছে মনোরম পরিবেশের জন্য। গতকাল শনিবারই মাউন্ট কোমোলাংমা অংশটি পর্যটকদের জন্য খুলে দিয়েছে চিন।

    তিব্বতি ভাষায় (Tibet) মাউন্ট এভারেস্টকে মাউন্ট কোমোলাংমা বলা হয়

    বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের (Mt Everest) ডিংরিতে ৬.৮ রিখটার স্কেলের তীব্র ভূমিকম্পের পর গত ৭ জানুয়ারি এই এলাকাটি বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, তিব্বতের (Tibet) এই ভূমিকম্পে ১২৬ জন নিহত হন। আহত হন ১৮৮ জন। ভূমিকম্পের পরেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই মাউন্ট কোমোলাংমা অংশটি বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, তিব্বতি ভাষায়, মাউন্ট এভারেস্টকে মাউন্ট কোমোলাংমা বলা হয়। এই অংশটি চিন ও নেপালের সীমান্তের অংশ।

    কী বললেন প্রশাসনিক অধিকর্তা

    চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের অধীনে রয়েছে মাউন্ট কোমোলাংমা অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট কম্প্রিহেনসিভ অবজারভেশন অ্যান্ড রিসার্চ স্টেশন। এরই অধিকর্তা মা ওয়েইকিয়াং সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এই এলাকাটি ফের একবার জনগণের জন্য খুলে দিয়েছি আমরা। বর্তমানে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ রয়েছে।’’ জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি স্থানীয় প্রশাসনের তরফ থেকে এলাকাটি পরিদর্শন করা হয়। এর পরে ৩৫ দিন ধরে চালানো হয় পর্যবেক্ষণ। পরে তা খোলা হল ১ মার্চ। পরিসংখ্যান বলছে গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই অঞ্চলে এসেছিলেন ৫৪৭,৬০০ জনেরও বেশি পর্যটক। যার মধ্যে ১৩,৭০০ বিদেশী পর্যটক। এঁরা মূলত এসেছিলেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি এবং ফ্রান্স থেকে। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ছিল মঙ্গলবার। সকাল সাড়ে ৬টা নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। এর প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। সে সময় সংবাদ সংস্থা রয়টার্স জানায়, তিব্বতের শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ।

  • Daily Horoscope 02 March 2025: নতুন ব্যবসা নিয়ে সংশয় বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 02 March 2025: নতুন ব্যবসা নিয়ে সংশয় বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় সুখবর আসতে পারে।

    ২) প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে।

    ৩) দিনটি অনকূল।

    বৃষ

    ১) অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কাজ করতে হতে পারে, যা নিয়ে পরে অনুতাপ হবে।

    ২) ভালো কাজে সময় ব্যয় হতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে।

    মিথুন

    ১) নতুন ব্যবসা নিয়ে সংশয় বাড়তে পারে।

    ২) সকাল থেকে কোনও জটিল সমস্যার ভিতর পড়তে হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    কর্কট

    ১) কোনও বন্ধুর উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন।

    ২) সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    সিংহ

    ১) ব্যবসায় শান্তির পরিবেশ পেতে পারেন।

    ২) কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার কাজে আসবে।

    ৩) ধর্মস্থানে যাত্রা করতে পারেন।

    কন্যা

    ১) কোনও ভালো জিনিস আপনার হাতে নষ্ট হতে পারে।

    ২) অতিরিক্ত পরিশ্রমের মূল্য পাবেন না।

    ৩) ধৈর্য ধরুন।

    তুলা

    ১) দুপুরের পরে কোনও ভালো খবর আসতে পারে।

    ২) ব্যবসা ভালো চলবে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভও ভালো হবে।

    ২) সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।

    ৩) কাজে সাফল্য আসবে।

    ধনু

    ১) শুভকাজ থাকলে সেরে ফেলুন।

    ২) সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) শত্রুভয় কাজ করতে পারে।

    ২) গৃহনির্মাণের পরিকল্পনা সফল হতে পারে।

    ৩) সবাই প্রশংসা করবে।

    কুম্ভ

    ১) নতুন বন্ধু হতে পারে।

    ২) চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মীন

    ১) সকালের দিকে ভ্রমণের ইচ্ছা বাড়তে পারে।

    ২) কারও কাছে অপদস্থ হতে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Mahakumbh: মহাকুম্ভ গতি বাড়িয়েছে আধ্যাত্মিক পর্যটনের, ভক্তদের সুবিধায় যোগী সরকার গড়ছে ৫ করিডর

    Mahakumbh: মহাকুম্ভ গতি বাড়িয়েছে আধ্যাত্মিক পর্যটনের, ভক্তদের সুবিধায় যোগী সরকার গড়ছে ৫ করিডর

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Mahakumbh) ব্যাপকভাবে বাড়িয়েছে যোগী রাজ্যের আধ্যাত্মিক পর্যটনকে। বিশ্বের বৃহত্তম উৎসবের কারণে আধ্যাত্মিক পর্যটনের মানচিত্রে উত্তরপ্রদেশ একেবারে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে বলে খবর। ১৪৪ বছর পরে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ২০২৫ সালে। শুরু হয় গত ১৩ জানুয়ারি, সম্পন্ন হয় ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন। এই আবহে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার পাঁচটি আধ্যাত্মিক করিডরকে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। যার ফলে রাজ্যের আধ্যাত্মিক পর্যটন আরও নতুন মাত্রা পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই করিডর গুলির মাধ্যমে যোগী রাজ্যের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করা যাবে।

    ২৮ ফেব্রুয়ারি প্রয়াগরাজ সফর করেন যোগী

    গত ২৮ ফেব্রুয়ারি প্রয়াগরাজ পরিদর্শন করেন উত্তরপ্রদেশের (Mahakumbh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি পুলিশকর্মী, সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, নৌকোর মাঝি, সাংবাদিক এবং পরিবহণ বিভাগকে কৃতজ্ঞতা জানান। মহাকুম্ভকে (Mahakumbh) সফলভাবে সম্পন্ন করার জন্য। সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৫ আধ্যাত্মিক করিডরের কথা বলেন।

    এই পাঁচটি করিডর কোনগুলি (Spiritual Tourism)

    প্রয়াগরাজ-বিন্ধ্যাঞ্চল-কাশী করিডর

    এই করিডরের মাধ্যমে ভক্তরা প্রয়াগরাজ থেকে বিন্ধ্যাঞ্চলে দেবী ধাম এবং তারপরে কাশীর বিশ্বনাথ ধাম পর্যন্ত সফর করতে পারবেন। এটি একটি উল্লেখযোগ্য করিডর। কারণ এখানে শক্তি এবং শিব এই দুটি তীর্থ সম্পন্ন হবে।

    প্রয়াগরাজ-অযোধ্যা-গোরক্ষপুর করিডর

    এই করিডরের মাধ্যমে ভক্তরা অযোধ্যার রাম মন্দির থেকে গোরক্ষপুর ধাম পর্যন্ত সফর করতে পারবেন। মাঝখানে (Spiritual Tourism) তাঁরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুবও দিতে পারবেন।

    প্রয়াগরাজ-লখনৌ-নৈমিষারণ্য করিডর

    এই করিডরের মাধ্যমে ভক্তরা প্রয়াগরাজ থেকে নৈমিষারণ্য পর্যন্ত যেতে পারবেন ভায়া লখনউ হয়ে। প্রসঙ্গত, নৈমিষারণ্য ভারতবর্ষের ৮৮টি পবিত্র তীর্থস্থানের মধ্যে অন্যতম। এই তীর্থস্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের ভগবান ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এবং দেবী সতীর কাহিনী।

    প্রয়াগরাজ-রাজাপুর-চিত্রকূট করিডর

    এই করিডরের মাধ্যমে ভক্তরা তুলসী দাসের জন্মভূমি রাজাপুর থেকে চিত্রকূট ধাম পর্যন্ত পৌঁছাতে পারবেন। প্রসঙ্গত, গোস্বামী তুলসীদাস রামচরিত মানস সহ একাধিক হিন্দু শাস্ত্রের রচয়িতা।

    প্রয়াগরাজ-মথুরা-বৃন্দাবন-শুক করিডর (ভায়া বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে)

    এই করিডরের মাধ্যমে ভক্তরা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের মাধ্যমে মথুরা বৃন্দাবন সহ শুক তীর্থ দর্শন করতে পারেন। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শুক তীর্থ বিখ্যাত হয়ে রয়েছে মহর্ষি শুক্রাচার্যের ভূমি হিসেবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত স্থান হল মথুরা ও বৃন্দাবন।

  • Weather Update: বসন্তেই তাপপ্রবাহ! মার্চেই কলকাতার পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি, পূর্বাভাস আবহবিদদের

    Weather Update: বসন্তেই তাপপ্রবাহ! মার্চেই কলকাতার পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি, পূর্বাভাস আবহবিদদের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার এক ধাক্কায় তাপমাত্রা (Weather Update) বাড়ল ৩ ডিগ্রি। হাওয়া অফিস ইতিমধ্য়েই জানিয়েছে, এভাবেই আরও কয়েক ডিগ্রি করে নিয়মিতভাবে বাড়তে পারে পারদ। এর ফলে মার্চ মাসের মাঝামাঝিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতরের (আইএমডি) একজন অভিজ্ঞ আধিকারিকের। তাঁর কথায়, যেভাবে দূষণ বাড়ছে তাতে আবহাওয়ার ওপর প্রভাব পড়াটাই স্বাভাবিক।

    বাড়তেই থাকবে পারদ (Weather Update)

    হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, গতকাল শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির আশেপাশে। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। কলকাতার আজকের তাপমাত্রা ৩১.২ ডিগ্রি। তবে তা অনুভূত হচ্ছে ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আগামিকাল, রবিবার তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে আগামী সপ্তাহেই

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) ইতিমধ্যে জানিয়েছে, রাজস্থানে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মরুরাজ্য থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরেই অসম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে, ধীরে ধীরে গরম হচ্ছে হাওয়া। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আজ শনিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে।

    ২ মার্চ ঢুকবে ঝঞ্ঝা, বৃষ্টি হবে দেশের একাধিক রাজ্যে (West Bengal)

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, ২ মার্চ আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করবে নতুন করে। যার প্রভাবে রাজধানী দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, কেরালা, তামিলনাডু, পুদুচেরি, অরুণাচল প্রদেশ ও লক্ষদ্বীপেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একইভাবে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে কর্নাটকেও। মৌসুম ভবন জানিয়েছে, কঙ্কন, গোয়া, কেরালাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে।

  • Bangladesh: ’৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে অস্বীকার! তথ্য-বিকৃতি বাংলাদেশের ৪৪১ পাঠ্যপুস্তকে

    Bangladesh: ’৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে অস্বীকার! তথ্য-বিকৃতি বাংলাদেশের ৪৪১ পাঠ্যপুস্তকে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্ট মাসেই পদচ্যুত হন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান রূপে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস (Yunus Regime)। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা যেমন বাড়তে থাকে, একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে অস্বীকার করার মতো বিভিন্ন পদক্ষেপও করতে থাকে ইউনূস সরকার। এ নিয়ে ভারতেরই একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খবর। ওই খবরগুলোতে উঠে এসেছে বাংলাদেশের (Bangladesh) জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে অবমূল্যায়ন করার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের জাতীয় পাঠক্রমে যেভাবে পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে একটি উদ্দেশ্য স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, সে দেশের মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটিকে অবমূল্যায়ন করা ও ভারতের সেনাবাহিনীকে খাটো করা। এর পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের ভুলিয়ে দেওয়া, ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি সেনাকে পরাস্ত করতে সরাসরি যুদ্ধে নেমেছিল ভারতের সেনা।

    ৪৪১টি বইতে পরিবর্তন, অবমূল্যায়ন করা হয়েছে ভারতের ভূমিকা

    বাংলাদেশ (Bangladesh) নিয়ে চাঞ্চল্যকর তথ্য আরও সামনে এসেছে। তথ্য বলছে, গত অগাস্ট মাসের পর থেকেই বাংলাদেশের পাঠ্য পুস্তকগুলিতে এ ধরনের পরিবর্তন করা হতে থাকে। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে সিলেবাসের ৪৪১টি বইতে এই ধরনের পরিবর্তন আনা হয়েছে। যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পূর্ণভাবে ভারতের ভূমিকাকে খাটো করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের ষষ্ঠ শ্রেণির একটি ইংরেজি বই ছিল। এই বইতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ২টি ছবি ছিল। এই দুটি ছবি ১৯৭২ সালের তোলা। ইউনূস সরকারের জমানায় এই ছবি দুটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দুটি ছবির মধ্যে একটি ছিল কলকাতার সমাবেশে ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমানের একসঙ্গে তোলা ফটো। অপরটি ছিল ঢাকা বিমানবন্দরে ইন্দিরা গান্ধীকে স্বাগত জানাচ্ছেন মুজিবুর রহমান, এমন একটি ছবি।

    কী বলছেন বাংলাদেশের (Bangladesh) শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান

    এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম প্রশ্ন জিজ্ঞেস করে সে দেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসানকে। তিনি স্পষ্টত স্বীকার করেন যে এই ছবিগুলি ২০২৩-২৪ সালের পাঠক্রমের অংশ ছিল। কিন্তু বর্তমানে তা বাতিল করা হয়েছে। এর পাশাপাশি এনসিটিভির চেয়ারপার্সন একেএম রিয়াজুল হাসান এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “পুরোনো বইগুলিতে বলা হয়েছে যে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে ভারতই প্রথম বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দেয়। তবে, আমরা জানি ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। চলতি বছরে সময় কম থাকায় আমরা এটি সংশোধন করতে পারিনি। আমরা পরের বছর এটি সংশোধন করব।” এখানেই থামেননি রিয়াজুল হাসান। আরও জানিয়েছেন যে, পাঠ্যপুস্তকে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঘটনাটাই রাখা হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকা কিংবা জাতীয় সংগীত নিয়ে কিছু ছিল না। এ প্রসঙ্গে তিনি অভিযোগ তোলেন যে এগুলি ভারত, বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছিল এবং তাঁরা তা সংশোধন করছেন।

    ব্যাপক মিথ্যাচার! বঙ্গবন্ধু নয়, স্বাধীনতার ঘোষক নাকি জিয়াউর রহমান

    ২০২৫ সালের জানুয়ারি মাসে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়ুয়ারদের জন্য নয়া পাঠ্য পুস্তকের প্রবর্তন করে। কিন্তু সেখানে ব্যাপক মিথ্যাচার করা হয় বলে অভিযোগ। এখানেই দাবি করা হয় যে, বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। যদিও আসল সত্য হল যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে ১৯৭১ সালের ২৬ মার্চ গ্রেফতার করে পাকিস্তানের সেনাবাহিনী। গ্রেফতারের আগে তিনি একটি ওয়ারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ওই বার্তাতে বঙ্গবন্ধু বলেন, “এটিই আমার শেষ বার্তা হতে পারে, তবে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে, আপনারা যেখানেই থাকুন না কেন পাকিস্তানি সেনাবাহিনীকে শেষ পর্যন্ত প্রতিরোধ করুন। পাকিস্তানের দখলদার সেনাবাহিনীর শেষ সৈনিককে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে।” এই বার্তাটি বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ তফশিলের একটি অংশ। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৬ মার্চ দুবার সম্প্রচারিত হয়েছিল। জানা যায় সে সময়ে এ নিয়ে খবরও করেছিল ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম। যেমন দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক স্তরে খবর করে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস। তা সত্ত্বেও সম্পূর্ণভাবে মিথ্যাচার করে ইউনূস সরকারের অধীনে অন্তর্বর্তী সরকার জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তক থেকে স্বাধীনতার প্রথম ঘোষণাটি জিয়াউর রহমানের নামে করে দেয়।

    স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে জিয়াউরের নাম পাওয়া যায়না

    প্রকৃতপক্ষে ১৯৭১ সালে ২৬ মার্চ এমন কোনও ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান, এক্ষেত্রে কোনও প্রমাণ মেলেনি। তবে এটা নথিভুক্ত রয়েছে যে তার একদিন পরে জিয়াউর রহমান একটি ঘোষণা করেন। কালুরঘাট যা চট্টগ্রাম শহরের উত্তর দিকে অবস্থিত সেখান থেকে দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর। কী বলেছিলেন ওই ঘোষণায়? ১৯৭১ সালের ২৭ মার্চ তিনি রেডিওতে ঘোষণা করেন, “আমি, মেজর জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে, এতদ্বারা ঘোষণা করছি যে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমি প্রজাতন্ত্রের অস্থায়ী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি সকল বাঙালিকে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আল্লাহর রহমতে, বিজয় আমাদের।”

    ভারতের ভূমিকাকে অবমূল্যায়ন ও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা

    অর্থাৎ দেখা যাচ্ছে একদিকে যেমন ভারতের ভূমিকাকে অবমূল্যায়ন ও খাটো করা হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধুকে মুছে ফেলারও এক ব্যাপক প্রয়াস বাংলাদেশ জুড়ে শুরু করেছে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। স্কুলের পাঠক্রমগুলিতে এভাবেই মিথ্যাচার করা হচ্ছে। তথ্য বিকৃত করা হচ্ছে। প্রসঙ্গত বাংলাদেশের স্বাধীনতার সময় সেনাবাহিনীতে ছিলেন জিয়াউর রহমান। পরবর্তীকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি স্থাপন করেন। বাংলাদেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন জিয়াউর রহমান। জানা যায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বাঙালি পরিচয়কে আগে রেখেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ইসলামের ওপর ভিত্তি করে একটি আলাদা পরিচয় প্রচার করেছিলেন। শুধু তাই নয় জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদেরও কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন হন। তাঁর প্রধানমন্ত্রীত্ব কালে বাংলাদেশে উগ্র ইসলামিক সংগঠনগুলির বাড়বাড়ন্ত বাড়তেই থাকে। এর পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক অনুপ্রবেশ বৃদ্ধি পায়। ভারতে বাড়ে জঙ্গি কার্যকলাপ। বাংলাদেশে হিন্দু সমাজের মানুষজনের ওপরে অসংখ্য হামলার অভিযোগ ওঠে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতা

    প্রসঙ্গত এ কথা বলার অপেক্ষা রাখে না ২০২৪ সালের অগাস্ট মাসে শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করা হয়। দখল করা হয় গণভবন। তারপর থেকেই ভারতের সঙ্গে একেবারে শত্রুতাপূর্ণ মনোভাব নিয়ে চলতে দেখা যায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ উপদেষ্টা ভারত সরকারকে সরাসরি হুমকি দেয়। ওই হুমকিতে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশের তীব্র প্রতিবাদ শুরু হবে। একইসঙ্গে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচ্ছন্ন হুমকি দিতে শোনা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমকে। সারজিস আলম ওই সময় বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে, এটা গুজরাট নয় এটা বাংলাদেশ। গুজব ছড়িয়ে এবং মানুষ হত্যা করে আপনি এখানে ক্ষমতায় আসতে পারবেন না। একইসঙ্গে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিও জানিয়েছিলেন সারজিস। এমন একাধিক ঘটনা সামনে আসতে থাকে।

  • JP Nadda: ‘‘২০২৫ সালেই ভারত থেকে যক্ষ্মাকে নির্মূল করা সম্ভব’’, লক্ষ্যপূরণে প্রত্যয়ী জেপি নাড্ডা

    JP Nadda: ‘‘২০২৫ সালেই ভারত থেকে যক্ষ্মাকে নির্মূল করা সম্ভব’’, লক্ষ্যপূরণে প্রত্যয়ী জেপি নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই ভারতবর্ষ থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) জেপি নাড্ডা (JP Nadda)। শুক্রবার, জেপি নাড্ডা হাজির ছিলেন নবম জাতীয় সম্মেলন সামিট অন গুড অ্যান্ড রেপ্লিকেবল প্র্যাকটিস অ্যান্ড ইনোভেশন-এ। সেখানেই তিনি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়সীমার পাঁচ বছর আগেই যক্ষ্মামুক্ত ভারত গড়া সম্ভব।

    যক্ষ্মামুক্ত ভারত ২০২৫ সালেই

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘‘Sustainable development goals-এর কর্মসূচি অনুযায়ী, ভারতবর্ষকে যক্ষ্মামুক্ত করার কথা ২০৩০ সালের মধ্যে। কিন্তু আমরা মনে করছি, সেই লক্ষ্যমাত্রা ২০২৫ সালের মধ্যেই আমরা পূরণ করে নেব।’’ জেপি নাড্ডা (JP Nadda) যদি নিজের বক্তব্যে সম্পূর্ণ তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলেন, ‘‘২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতবর্ষে ১৭.৭ শতাংশ টিবি বা যক্ষ্মা রোগীর সংখ্যা কমেছে। প্রসঙ্গত, এই সময়ের মধ্যে বিশ্বজুড়ে যক্ষ্মা রোগের সংখ্যা কমেছে ৮.৩ শতাংশ।’’ একথা জানিয়ে জেপি নাড্ডা বলেন, ‘‘পৃথিবীর যে গড় তার চেয়ে দ্বিগুণ হারে আমরা যক্ষ্মা রোগীর সংখ্যা কমাতে পেরেছি। একথা উল্লেখ্য, ২০১৪ সালেই ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকেই এই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। নিজের বক্তব্যে জেপি নাড্ডা আরও বলেন, ‘‘করোনা কালে সারা ভারত যখন লকডাউন আক্রান্ত ছিল, তখনও আমাদের যক্ষ্মা রোগীর নির্মূলের কর্মসূচি চলেছিল।’’

    ১০০ দিনে পাঁচ লাখেরও বেশি যক্ষ্মা রোগী চিহ্নিত

    নিজের বক্তব্যে জেপি নাড্ডা (JP Nadda) বলেন, ‘‘বিগত ১০০ দিনে আমরা এখনও পর্যন্ত পাঁচ লাখেরও বেশি যক্ষ্মা রোগীকে চিহ্নিত করেছি। তাঁদের যথাযোগ্য চিকিৎসা চলছে। এর পাশাপাশি যক্ষ্মা মুক্ত ভারতের প্রচার অভিযানও চলছে। ৪৫৫টি জেলাতে যক্ষ্মা মুক্ত ভারতের প্রচার অভিযান চলছে। আমরা ব্লক স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছি এবং সেখানেও টিবি মুক্ত ভারতের প্রচার অভিযান চলছে। ২০২৫ সালের মধ্যেই যক্ষ্মা মুক্ত ভারত নির্মাণে আমরা সংকল্পবদ্ধ।’’ প্রসঙ্গত, এই সম্মেলন দুদিন ধরেই চলবে এবং আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই সম্মেলনে হাজির ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ও ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মাহালিং। এর পাশাপাশি হাজির ছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র যিনি পুরী লোকসভার সাংসদ।

    কমেছে ম্যালেরিয়াও

    এই সম্মেলনে বিভিন্ন গবেষকরা নিজেদের প্রদর্শনী দেখান এবং যক্ষ্মা মুক্ত ভারত নির্মাণ করতে তাঁরা কী কী উদ্যোগ নিয়েছেন, সেই সমস্ত নথিও তাঁরা দেখান। নিজের বক্তব্যে জেপি নাড্ডা (JP Nadda) তুলে ধরেন মোদি জমানায় ভারতবর্ষের উল্লেখযোগ্য পরিবর্তনগুলিকে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজের বক্তব্যে আরও তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। তিনি জানান যে বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে ম্যালেরিয়া সংক্রান্ত যে রিপোর্ট তৈরি করা হচ্ছে সেখানেও ভারতবর্ষে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। এদেশে কমেছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা। মোদি জমানায় ২০১৪ সাল থেকে ভারত স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি লাভ করছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭ সালের কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৭-র নীতি অনুযায়ী আমরা প্রিভেন্টিভ প্রোমোটিভ ও কম্প্রিহেনসিভ পদ্ধতিতে দেশের মানুষের স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করছি।

    আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কথাও উঠে আসে নাড্ডার বক্তব্যে

    জেপি নাড্ডা (JP Nadda) নিজের বক্তব্য বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সর্বদাই দায়বদ্ধ হয়ে রয়েছে সারা দেশ জুড়ে সকলকে একটি ভালো স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য।’’ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কথা। জাতীয় স্বাস্থ্য মিশনের এই প্রকল্পের মাধ্যমে কীভাবে দেশবাসীর প্রাথমিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, সে কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘ভারতবর্ষে শিশু মৃত্যুর ঘটনা কমেছে মোদি জমানায়।’’ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্যে উঠে আসে আশা কর্মীদের কথা এবং একেবারে নিচুস্তরে যাঁরা স্বাস্থ্য কর্মী আছেন তাঁদের কথা তুলে ধরেন তিনি। জেপি নাড্ডা বলেন, ‘‘পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করা হবে। যে রোগগুলি সংক্রামিত নয় সেগুলি সম্পর্কে বলতে গিয়ে জেপি নাড্ডা বলেন, ‘‘এক্ষেত্রে আমাদেরকে জীবনশৈলীর বদল করতে হবে।’’ এ প্রসঙ্গে জেপি নাড্ডা উল্লেখ করেন যে কীভাবে তাঁরা ডায়াবেটিস, হাইপারটেনশন ও তিন ধরনের ক্যান্সার এর মোকাবিলা করছেন। জেপি নাড্ডা আরও বলেন, ‘‘এদেশের প্রতিটি জেলাতে একটি করে ক্যান্সার সেন্টার গড়ে তোলা হবে আগামী তিন বছরের মধ্যে। আমরা লক্ষ্যমাত্রারে রেখেছি যে ২০০ জেলাকে এর আওতায় আনব।’’

  • Daily Horoscope 01 March 2025: উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 01 March 2025: উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মায়ের তরফ থেকে কষ্ট পেতে পারেন।

    ২) কাজের চাপ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) অধিক খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bangladesh: ইউনূসে বিরক্ত ছাত্ররা! নয়া দলের আত্মপ্রকাশ বাংলাদেশে! ভারতের সঙ্গে সম্পর্কের কী ইঙ্গিত?

    Bangladesh: ইউনূসে বিরক্ত ছাত্ররা! নয়া দলের আত্মপ্রকাশ বাংলাদেশে! ভারতের সঙ্গে সম্পর্কের কী ইঙ্গিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্মেলনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে এই নয়া দল। ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (Jatiyo Nagarik Party)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাই তৈরি করেছেন এই নয়া দল। বাংলাদেশে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নতুন দলের আহ্বায়ক বা নেতা হয়েছেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। জানা গিয়েছে, তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এসেছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে নিযুক্ত হয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)। অন্যদিকে দলের প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক পদে এসেছেন আবদুল হান্নান মাসউদ। হাসনাত আবদুল্লাকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। নতুন রাজনৈতিক দলের হয়ে সাংবাদিক সম্মেলন করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

    কেন ইউনূসে বিরক্ত ছাত্ররা (Bangladesh)

    প্রসঙ্গত গত অগাস্ট মাসেই শুরু হয় বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটা সময় দেখা যায় এই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। পরে তা সাম্প্রদায়িক হিংসাতেও পরিণত হয়। নিজের বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আশ্রয় নেন ভারতে। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভেবেছিলেন যে অর্থনীতিতে নোবেল পাওয়া ইউনূস বাংলাদেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে সক্ষম হবেন। কিন্তু ইউনূস জামানায় বাংলাদেশের অর্থনীতি শুধু নয়, ভেঙে পড়েছে গোটা শাসন ব্যবস্থাও। দেশ জুড়ে চলছে বিশৃঙ্খলার রাজত্ব। শান্তি ও ঐক্যের বাংলাদেশ গঠনে বারবার তাঁর কাছে আবেদন জানিয়েছে নাগরিক সমাজ। প্রতি পদক্ষেপেই মুখ থুবড়ে পড়েছে ইউনূস সরকার। সত্যি কথা বলতে তা জামাত ও বিএনপির হাতের পুতুলই হয়ে গিয়েছে। ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলা। সেই হামলা বন্ধ করতে ইউনূস সরকার যেমন ব্যর্থ হয়েছে, তেমনই বাংলাদেশের পুলিশ প্রশাসনও হিন্দুদের বিপক্ষে কাজ করছে। একাধিক সাধু সন্ন্যাসীকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইউনূস সরকারের ওপর সেদেশের জনগণের ক্ষোভ যে বাড়ছে তা ক্রমে অনুধাবন করতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবস্থা খুবই খারাপ কর্মসংস্থানের ক্ষেত্রে। বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধিও হচ্ছে না, বেসরকারি সংস্থাগুলিতে কর্ম ছাঁটাই চলছে। বিশেষত পোশাকশিল্পে এবং আইটি সেক্টরে। সারা দেশ জুড়ে এক হতাশার পরিবেশ তৈরি হয়।

    এবার ইউনূসের কী হবে (Bangladesh)

    সব জায়গা থেকেই বর্তমানে একটি বড় প্রশ্ন উঠছে যে এবার ইউনূসের কী হবে? নতুন রাজনৈতিক দল তো ঘোষণা করে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সঙ্গে তারা ঘোষণা করে দিল যে তাদের কোনও যোগাযোগ নেই জামাত-ই-ইসলামী অথবা তার ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের সঙ্গে। কিন্তু ইউনূসও এই দুই মৌলবাদী সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এই জামাতের সঙ্গে বৈঠকের পরেই পাকিস্তানিদের তিনি দেশে ডেকে এনেছেন। পাক কূটনীতিকদের সঙ্গে বারবার বৈঠক করেছেন। এই অবস্থাতে পাকিস্তানের ভিসা ফ্রি হয়েছে বাংলাদেশে (Bangladesh)। শুধুমাত্র জামাত এবং তার ছাত্র সংগঠনের চাপে পড়েই আনসার বাংলা টিমের একাধিক নেতাকেও ছেড়ে দিয়েছে ইউনূস সরকার। আনসার বাংলা টিম সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত এবং তারা আল-কায়েদার হয়ে কাজ চালায় বলেই সবাই জানে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নেতা কোনওভাবেই ইউনূস হচ্ছেন না। অনেকে তাই মনে করছেন, এবার হয়তো ইউনূস সামাজিক কাজেই ফিরে যাবেন।

    আওয়ামি লিগ-বিএনপির কী হবে

    এই আবহে আওয়ামি লিগ এবং বিএনপি’র কি হবে? এই প্রশ্ন উঠছে। প্রসঙ্গত বর্তমানে দেশ ছাড়ার পরেও বাংলাদেশে (Bangladesh) বেশ প্রাসঙ্গিকই আছেন শেখ হাসিনা। নিয়মিতভাবে ভার্চুয়ালি তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আওয়ামি লিগের ফেসবুক পেজ থেকে তিনি লাইভও আসেন। তিনি তাঁর সমর্থকদের ভিডিও বার্তায় জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি দেশে ফিরবেন এবং যেভাবে অচলাবস্থা চলছে তা তিনি সামাল দেবেন। এই আবহে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে শেখ হাসিনা আসলে অপেক্ষা করছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘোষণার দিকে তাকিয়ে। কিন্তু কেউ কেউ মনে করছেন তাঁর অনুপস্থিতিতে আওয়ামি লিগের পক্ষে নির্বাচন লড়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে, হাসিনার বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা। তাই নির্বাচনের আগে দেশে ফিরলে তাঁকে গ্রেফতারও করা হতে পারে। অন্যদিকে, ইউনূসের কাজকর্মে বিএনপি নেতারাও ব্যাপক হতাশ হয়ে পড়েছেন। বর্তমানে আওয়ামি লিগ এবং বিএনপি নেতারা একে অপরের বিরুদ্ধে লড়া বন্ধ করেছেন। তাঁরা প্রত্যেকেই চাইছেন যে ইউনূস সেদেশের নির্বাচনকে ঘোষণা করুন। আওয়ামি লিগ ও বিএনপির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে জুড়ল আর এক নয়া দল।

    ভারতের সঙ্গে সম্পর্কের কী ইঙ্গিত

    নতুন রাজনৈতিক দল গঠনে ভারতের বিদেশ নীতি কি প্রভাবিত হবে? এমন চর্চাও শুরু হয়েছে। গত অগাস্ট মাসের পর থেকে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের প্রতি হতাশার কথাও অভিব্যক্ত করেছেন বিদেশমন্ত্রী এস জয় শংকর। প্রসঙ্গত, নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, তারা স্পষ্ট ঘোষণা করেছে তাদের বিদেশ নীতি নীতির ক্ষেত্রে ফোকাস করা হবে মূলত অর্থনীতিকেই। একইসঙ্গে, স্বচ্ছতা ও পারস্পরিক বিশ্বাসের মাধ্যমেই তাঁরা বিদেশে নীতি তৈরি করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বরাবর ভালো। তবে, শেখ হাসিনা সরকারের পতন ও ভারতে তাঁর আশ্রয় নেওয়ার পর সেই সম্পর্কে খানিক পরিবর্তন এসেছে, তা বলাই যায়। এই আবহে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর এর প্রভাব পড়বে ভারতের সঙ্গে সে দেশের বাণিজ্য, দ্বি-পাক্ষিক এবং নিরাপত্তার সম্পর্কে। এই আবহে বাংলাদেশের ওপর কড়া নজর রেখে চলেছে ভারত।

LinkedIn
Share