Author: subhra-katwa

  • Daily Horoscope 28 December 2025: শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 28 December 2025: শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 27 December 2025: কোনও ধর্মস্থানে যেতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 27 December 2025: কোনও ধর্মস্থানে যেতে পারেন এই রাশির জাতকরা

    মেষ

    ১) ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।

    ২) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মিথুন

    ১) সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে।

    ৩) চিকিৎসকের কাছে যেতে হতে পারে।

    কর্কট

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে অনেক বেশি।

    সিংহ

    ১) প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কন্যা

    ১) খরচ বাড়তে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    ৩) ব্যবসায় লোকসান হবে।

    তুলা

    ১) আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে।

    ২) সকালের দিকে একই খরচ বার বার হবে।

    ৩) নিজের মতো করে সিদ্ধান্ত নিন।

    বৃশ্চিক

    ১) রক্তশূ্ন্যতা বাড়তে পারে।

    ২) বাইরের লোকের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ।

    ৩) চিন্তিত থাকবেন।

    ধনু

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    ৩) কোনও ধর্মস্থানে যেতে পারেন।

    মকর

    ১) অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

    ৩) ধৈর্য্য ধরুন।

    কুম্ভ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মীন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 26 December 2025: পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 26 December 2025: পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দেবে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে।

    ২) চক্ষুরোগ দেখা দিতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 25 December 2025: গুরুজনের পরামর্শ মেনে চলুন এই রাশির জাতকরা

    Daily Horoscope 25 December 2025: গুরুজনের পরামর্শ মেনে চলুন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে।

    ২) প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে।

    ২) বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে।

    ২) অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা।

    ৩) বেশিরকাজ কাজেই সাফল্য মিলবে।

     

     

    কর্কট

    ১) নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন।

    ২) সারা দিন বহু দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে।

    ২) আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) অপরের কথায় চললে অশান্তি বাধতে পারে।

    ২) পুরনো কোনও আশা পূরণের চেষ্টা।

    ৩) বিবাদে জড়াবেন না।

    তুলা

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাধতে পারে।

    ২) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন।

    ৩) ধর্মস্থানে ভ্রমণ।

    ধনু

    ১) চাকরিজীবীদের জন্য খুব খরচের সময়।

    ২) কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারও সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা।

    ২) ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে সুখবর আসার পথে বাধা পড়তে পারে।

    ২) শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মীন

    ১) বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হওয়ায় মনঃকষ্ট।

    ২) অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 24 December 2025: আর্থিক দিক থেকে দিনটি শুভ এই রাশির জাতকদের

    Daily Horoscope 24 December 2025: আর্থিক দিক থেকে দিনটি শুভ এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শুধু শরীর সম্পর্কে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে।

    ২) রোজগার অনেকটাই বাড়বে, নিশ্চিত থাকুন।

    ৩) কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকছে।
    বৃষ
    ১) অর্থলাভের পক্ষে দিনটি আপনার ভালোই কাটতে চলেছে।
    ২) অপ্রত্যাশিত অর্থলাভের যোগও দেখা যাচ্ছে আজকে।
    ৩) বন্ধুদের সঙ্গে দিনটি আনন্দে কাটাবেন।
    মিথুন
    ১) শারীরিক ও মানসিক উৎকণ্ঠা আজ আপনাকে পোহাতে হবে।
    ২) কর্মক্ষেত্রেও থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।
    ৩) অর্থলাভের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন, অন্যদিকে ব্যয়ও বাড়বে।
    কর্কট
    ১) গৃহে বা বন্ধু স্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল রয়েছে।
    ২)  কোনও গুণের জন্য সমাজের কাছে সমাদর পাবেন।
    ৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি হবে আজ।
    সিংহ
    ১) উল্টোপাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বেন, এর ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে।
    ২) শারীরিক দিক থেকেও দিনটি ভালো যাবে না, অস্বস্তি বোধ করবেন কোনও কারণে।
    ৩) সতর্ক থাকুন, কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে।
    কন্যা
    ১) দিনটা খারাপ ভালো মিশিয়েই কাটবে।
    ২) শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি আজ আপনাকে বয়ে চলতে হবে।
    ৩) পূর্ব পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎলাভ হবে।
    তুলা
    ১) ছোটখাট ঘটনায় সাময়িক উদ্বেগ হবে, তবে তা ক্ষণস্থায়ী, বাকি দিনটা আনন্দেই কাটবে।
    ২) অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে আজ।
    ৩) গৃহে অতিথির আগমন হবে, এর ফলে ব্যয় বৃদ্ধি হবে।
    বৃশ্চিক
    ১) আর্থিক দিক থেকে দিনটি শুভ।
    ২) সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে।
    ৩) শারীরিক সুখ নষ্ট হবে, কোনও রোগের কারণে।
    ধনু
    ১) কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটি মোটেও ভালো নয়, তাই বিরত থাকুন।
    ২) আয় ও আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই আজকে।
    ৩) বাহ্যিক আনন্দ প্রকাশ পাবে, তবে পুরনো কোনও কারণে মনের দিক থেকে চাপা গুমোট ভাব থাকবে।
    মকর
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা আজকে আপনাকে মোকাবিলা করতে হবে।
    ২) শরীর আপনাকে বিপাকে ফেলতে পারে। তবে আয়ের ক্ষেত্রে শুভ দিন।
    ৩) তুলনামূলকভাবে ব্যবসায়ীদের আয় বাড়বে।
    কুম্ভ
    ১) অযথা অর্থ ব্যয় হবে আজকে।
    ২) কোনও পূর্ব পরিকল্পনা করে থাকলে তা হঠাৎ বানচাল হওয়ার প্রবল সম্ভাবনা।
    ৩) নিজ ভুলে অর্থহানির যোগ রয়েছে।
    মীন
    ১) পূর্বের কোনও ঘটনার জেরে ফের মানসিক আঘাত পেতে পারেন।
    ২) আইন সংক্রান্ত যে কোনও ঝামেলা এড়িয়ে চলুন।
    ৩) কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে আজকের দিনটা ভালোই কাটবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 23 December 2025: বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা এই রাশির জাতকদের

    Daily Horoscope 23 December 2025: বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ২) পিঠে ব্যথার সমস্যা থাকবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ২) মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ২) সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 22 December 2025: শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 22 December 2025: শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে।

    ২) চক্ষুরোগ দেখা দিতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মিথুন

    ১) বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কর্কট

    ১) শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) চিকিৎসকের কাছে যেতে হতে পারে।

    সিংহ

    ১) শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) গৃহে আনন্দের পরিবেশ।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    ধনু

     

     

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) বন্ধুদের সঙ্গে সময় কাটান।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কুম্ভ

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) ধর্মস্থানে ঘুরে আসুন।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • RSS: ব্যক্তি-চরিত্র গঠনই সংঘের কাজ, কলকাতায় বললেন আরএসএস প্রধান

    RSS: ব্যক্তি-চরিত্র গঠনই সংঘের কাজ, কলকাতায় বললেন আরএসএস প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শতবর্ষ উদযাপন উপলক্ষে দেওয়া ভাষণে সমাজ ও সংগঠন নিয়ে নিজের ভাবনা স্পষ্টভাবে তুলে ধরেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন, সম্পূর্ণ সমাজকে আপন করে নেওয়ার অর্থ হলো—জাতি, ভাষা বা প্রান্তের ভেদাভেদ ভুলে সকল মানুষকে নিজের বলে গ্রহণ করা। মোহন ভাগবত বলেন, সমাজে মতভেদ ও ভিন্ন চিন্তাধারা থাকা স্বাভাবিক। কিন্তু সেই ভিন্নতার মধ্যেও মন এক রেখে এগিয়ে চলাই সমাজের প্রকৃত শক্তি। ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্য বজায় রেখে চলতে পারলেই একটি সমাজ পরিণত ও শক্তিশালী হয়ে ওঠে।

    মানুষের চরিত্র গঠনের কাজ করে সংঘ (RSS)

    তিনি উদাহরণ দিয়ে বলেন, আমেরিকার মতো বড় রাষ্ট্র বিভিন্ন ধরনের মানুষের সহাবস্থানের মধ্য দিয়েই গড়ে উঠেছে। এমনকি গৃহযুদ্ধের সময়েও সেখানে পারস্পরিক বিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়েনি। সংঘপ্রধানের বক্তব্যে উঠে আসে সংঘের কাজের মূল দর্শন। তিনি বলেন, সমাজে ঐক্যের দৃষ্টিভঙ্গি তৈরি করতে হলে প্রথমেই মানুষকে বিতর্ক বা সংঘর্ষে জড়িয়ে দেওয়া উচিত নয়। বরং মানুষের চরিত্রগঠনই সবচেয়ে জরুরি। এই উদ্দেশ্যেই সংঘ মানুষের গঠনমূলক কাজ করে, যাতে ভবিষ্যতে সেই মানুষরাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব নিতে পারে।

    সংঘের কাজ পরিচালিত হয় বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও শুদ্ধ ভালোবাসার ভিত্তিতে

    মোহন ভাগবত (Mohan Bhagwat) জানান, সংঘের (RSS) সঙ্গে যুক্ত বহু প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বাধীনভাবে কাজ করেন। তাঁদের উপর কোনও রকম সরাসরি নিয়ন্ত্রণ বা রিপোর্টিং সিস্টেম নেই। সংঘের কাজ পরিচালিত হয় বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও শুদ্ধ ভালোবাসার ভিত্তিতে। তিনি বলেন, সংঘ সম্পর্কে ‘কন্ট্রোল’, ‘ডিরেকশন’ বা ‘ভ্যাকসিন ড্রাইভিং’-এর মতো শব্দ ব্যবহার করে যে প্রচার চালানো হয়, তা বাস্তবসম্মত নয়। সংঘের দায়িত্বশীল কর্মী ও স্বয়ংসেবকেরা এই ধরনের প্রচার থেকে সচেতনভাবে দূরে থাকেন। সংঘ গঠিত হওয়ার পর কেউ যে ক্ষেত্রে কাজ করেন, সেখানে তিনি সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ম ও শৃঙ্খলা মেনেই কাজ করেন। বহু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বয়ংসেবকদের নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হয়। তিনি স্পষ্ট করেন, সংঘ কোনোভাবেই স্বয়ংসেবক বা তাঁদের পরিবারের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না। প্রয়োজনে পরামর্শ ও সহায়তা দেওয়া হয়, এবং সমাজকল্যাণমূলক কাজে সংঘ সবসময় পাশে থাকে। সংঘের এই কার্যপদ্ধতির সূচনা হয় ১৯২৫ সালেই। বিভিন্ন স্বভাব, আর্থিক অবস্থা ও ভৌগোলিক পরিবেশের মানুষের মধ্যে কাজ কীভাবে কার্যকরভাবে করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। মাসে একদিন মিলিত হওয়া থেকে শুরু করে প্রতিদিন মিলিত হওয়ার মতো নানা পদ্ধতি অনুসরণ করে কার্যকর পথ নির্ধারণ করা হয়।

    সমাজকল্যাণমূলক কাজে সংঘ (RSS) সবসময় পাশে থাকে

    সংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যত বেশি সম্ভব কর্মীকে যুক্ত করা হয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে সামষ্টিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘের ইতিহাসে দীর্ঘদিন ধরে বিরোধিতা, আক্রমণ ও কষ্টের মধ্যেও স্বয়ংসেবকেরা অবিচল থেকে কাজ করে গেছেন। মোহন ভাগবত বলেন, সংঘের মূল লক্ষ্য সম্পূর্ণ সমাজকে একত্রিত করা—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা নয়। জাতীয় স্বার্থে কাজ করার সময় শালীন ভাষা, শালীন আচরণ ও আত্মসংযম বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    সংঘ সম্পূর্ণভাবে স্বনির্ভর

    সংঘ সম্পূর্ণভাবে স্বনির্ভর এবং সমাজের সাধারণ মানুষের ছোট ছোট অবদানের উপরেই তার কার্যক্রম চলে। ভবিষ্যতে সংঘের লক্ষ্য হলো সমাজের সর্বস্তরে এমন নেতৃত্ব তৈরি করা, যারা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের ভেতর থেকেই দৃষ্টান্ত স্থাপন করবে। ভাষণে তিনি বলেন, সমাজে নীরবে ও নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া সজ্জন শক্তিকে একত্রিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সংযোগ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আচরণগত পরিবর্তন হঠাৎ আসে না; ধীরে ধীরে অভ্যাস ও আচরণ সংশোধনের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

    পরিবর্তনের শুরু করতে হবে নিজের জীবন, পরিবার ও দৈনন্দিন আচরণ থেকে

    এই পরিবর্তনের শুরু করতে হবে নিজের জীবন, পরিবার ও দৈনন্দিন আচরণ থেকে। জাতি, ভাষা, পেশা বা ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলাই সামাজিক ঐক্যের ভিত্তি। সমাজের ভাঙন সৃষ্টিকারী শক্তিকে রুখতে পারস্পরিক যোগাযোগ, বিশ্বাস ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন সংঘপ্রধান। পাশাপাশি ‘মঙ্গল সংলাপ’-এর মাধ্যমে নিজের জীবন, দেশ ও সমাজের প্রতি দায়িত্ব নিয়ে নিয়মিত আলোচনা ও আত্মসমালোচনার গুরুত্বও তুলে ধরেন তিনি।

  • RSS: হিন্দুদের সংগঠিত করতেই তৈরি হয় আরএসএস, কলকাতায় বললেন মোহন ভাগবত

    RSS: হিন্দুদের সংগঠিত করতেই তৈরি হয় আরএসএস, কলকাতায় বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় আয়োজিত “সংঘের ১০০ বছরের যাত্রা – নতুন দিগন্ত” শীর্ষক বক্তৃতামালার প্রথম অধিবেশনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা, উদ্দেশ্য ও ভাবনা স্পষ্টভাবে তুলে ধরলেন সরসংঘচালক ড. মোহন ভাগবত। রবিবার সকাল দশটায় অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সংঘকে ঘিরে প্রচলিত নানা ভুল ধারণার জবাব দেন।

    সংঘ কোনও রাজনৈতিক সংগঠন নয়

    ড. ভাগবত বলেন, সংঘের স্বয়ংসেবকেরা (RSS) প্যারেড করেন ঠিকই, কিন্তু তাদের প্যারামিলিটারি সংগঠনের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল। তিনি জানান, স্বয়ংসেবকেরা দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজ করেন। তিনি বলেন, সংঘের বহু কর্মী বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করেন। কিন্তু তার মানে এই নয় যে সংঘ কোনও রাজনৈতিক সংগঠন। সংঘ কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে শুরু হয়নি। এটি কোনও প্রতিক্রিয়ার ফলও নয়।

    সংঘের (RSS) কোনও শত্রু নেই

    সরসংঘচালকের কথায়, সংঘের কোনও শত্রু নেই। তবে সংঘ বড় হলে যাঁদের স্বার্থে আঘাত লাগে, তাঁরাই বিরোধিতা করেন এবং মিথ্যা প্রচার চালান। সংঘ চায়, মানুষ যেন বাস্তব তথ্যের ভিত্তিতে সংঘকে বিচার করে, ভুল প্রচারের ভিত্তিতে নয়। ড. ভাগবত বলেন, সংঘের প্রতিষ্ঠা হয়েছিল এমন একটি সমাজ গড়ার জন্য, যা ভবিষ্যতে বিশ্বে ভারতের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে। ভারত বিশ্বগুরু হবে—এই লক্ষ্যেই সমাজকে প্রস্তুত করার প্রয়াস সংঘের।

    হিন্দু সমাজকে সংগঠিত করার কাজ করে (RSS)

    তিনি স্পষ্ট করে বলেন, সংঘ বিশুদ্ধভাবে হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য শুরু হয়েছিল। কাউকে ধ্বংস করা বা বিরোধিতা করা সংঘের লক্ষ্য নয়। সম্পূর্ণ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করাই উদ্দেশ্য। ড. ভাগবত জানান, ১৮৫৭ সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর একটি বড় প্রশ্ন উঠে আসে—যোগ্য যোদ্ধা, শাসক ও বিদ্বান থাকা সত্ত্বেও কীভাবে অল্প কয়েকজন ইংরেজ ভারত শাসন করল। এই চিন্তা থেকেই সংগঠনের ভাবনা তৈরি হয়।

    হেডগেওয়ারের জীবনের নানা দিক তুলে ধরেন

    তিনি (Mohan Bhagwat) ড. হেডগেওয়ারের জীবনের নানা দিক তুলে ধরেন। জানান, মাত্র ১১ বছর বয়সে ড. হেডগেওয়ার বাবা-মাকে হারান। তাঁরা প্লেগ রোগীদের সেবা করতে গিয়ে আক্রান্ত হন। চরম দারিদ্র্যের মধ্যেও ড. হেডগেওয়ার মেধাবী ছাত্র ছিলেন। দেশসেবাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। ড. ভাগবত বলেন, ড. হেডগেওয়ার কখনও ব্রিটিশ শাসন মেনে নেননি। তিনি স্পষ্ট বলেছিলেন, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। তিনি চাকরি করেননি, বিবাহ করেননি। গ্রামে গ্রামে ঘুরে স্বাধীনতা আন্দোলনে অংশ নেন এবং রাজদ্রোহের মামলার মুখোমুখি হন।

    ভারত চিরকাল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ

    সরসংঘচালক (Mohan Bhagwat) বলেন, ভারত কোনও নতুন রাষ্ট্র নয়। ইংরেজদের আগেও এই দেশ ছিল। ভারত চিরকাল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। হিন্দু কোনও একক ধর্ম বা উপাসনা পদ্ধতি নয়। হিন্দু একটি স্বভাব। যে এই সংস্কৃতি, এই ভূমিকে মানে, সে-ই হিন্দু। তিনি বলেন, হিন্দু মানে সর্বসমাবেশী চিন্তা। সকলের মঙ্গল ভাবাই হিন্দু স্বভাব। এই বৈচিত্র্যই ভারতের সৌন্দর্য। ড. ভাগবত জানান, সংঘের কাজের পদ্ধতি অনন্য। ব্যক্তি গঠনের মাধ্যমে সমাজকে সংগঠিত করাই লক্ষ্য। সংঘের শাখা মানে প্রতিদিনের ব্যস্ততা ভুলে এক ঘণ্টা দেশের কথা ভাবা। তিনি বলেন, সংঘ সমাজের ভেতরে আলাদা কোনও শক্তিকেন্দ্র গড়তে চায় না। সমাজকেই সংগঠিত করতে চায়। ভালো কাজ যেখানে হচ্ছে, সেখানে নিঃস্বার্থভাবে সহযোগিতা করাই সংঘের নীতি। সবশেষে ড. ভাগবত বলেন, সংঘ থেকে তৈরি হওয়া স্বয়ংসেবকেরা সমাজের সব ক্ষেত্রে কাজ করছেন। দেশের কল্যাণে যে কোনও সৎ উদ্যোগে সংঘ সবসময় পাশে থাকে।

  • Arunachal Pradesh: অরুণাচলে বৌদ্ধ সম্মেলনে আপত্তি চিনের, পাল্টা প্রতিক্রিয়া দিল্লির

    Arunachal Pradesh: অরুণাচলে বৌদ্ধ সম্মেলনে আপত্তি চিনের, পাল্টা প্রতিক্রিয়া দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং-এ একটি আন্তর্জাতিক বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু, পণ্ডিত ও গবেষকরা অংশ নেন। সম্মেলনের উদ্দেশ্য ছিল বৌদ্ধ দর্শন, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা। এই সম্মেলনকে কেন্দ্র করেই চিন সরকারের প্রতিক্রিয়া সামনে আসে। সম্মেলন শেষ হওয়ার ঠিক তিন দিন পরে চিনের সরকারি একটি ওয়েবসাইটে কটুক্তিমূলক মন্তব্য প্রকাশ করা হয়। সেখানে অরুণাচল প্রদেশকে আবারও “দক্ষিণ তিব্বত” বলে উল্লেখ করা হয়। চিনের ওই লেখায় সম্মেলনটিকে “একটি হাস্যকর নাটক” বলা হয়। ভারতের উদ্যোগকে খাটো করার চেষ্টা করা হয় । অরুণাচল প্রদেশকে “তথাকথিত অরুণাচল প্রদেশ” বলা হয়। রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকেও “তথাকথিত মুখ্যমন্ত্রী” বলে কটাক্ষ করা হয় (Arunachal Pradesh) ।

    অস্বস্তি চিনের (Arunachal Pradesh)

    এই ধরনের ভাষা থেকেই চিনের বিরক্তি ও অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, তাওয়াং-এর মতো একটি ঐতিহাসিক বৌদ্ধ কেন্দ্র আন্তর্জাতিক গুরুত্ব পাওয়ায় চিন (China) তার অবস্থান হারানোর আশঙ্কা করছে। চিন আরও দাবি করেছে, ষষ্ঠ দালাই লামা গ্যালওয়া সাঙইয়াং গিয়াতসোর জন্ম অরুণাচল প্রদেশে হওয়ায় ওই এলাকা তাদের অংশ হওয়া উচিত। এই যুক্তি দেখিয়ে চিন বহুদিন ধরেই ভৌগোলিক দাবি জারি রাখছে।

    কী বলল ভারত?

    ভারতের গবেষকদের বড় অংশ এই বক্তব্যকে ইতিহাসের বিকৃতি বলে মনে করছেন। তাঁদের মতে, তাওয়াং (Arunachal Pradesh) বহু শতাব্দী ধরে ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলের অংশ। বৌদ্ধ ধর্ম কোনও এক দেশের একচেটিয়া বিষয় নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদলানোর চেষ্টা করেছে। ভারত প্রতিবারই স্পষ্ট করে জানিয়েছে, নাম বদলালেই বাস্তব বদলায় না। অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং থাকবে ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই ঘটনার ফলে আবারও অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত–চিন (China) রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন সামনে এসেছে। তবে ভারত শান্ত ও দৃঢ় অবস্থান নিয়েছে। ভারত জানিয়েছে, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অন্য দেশের আপত্তি গ্রহণযোগ্য নয়।

LinkedIn
Share