Author: subhra-katwa

  • Bihar Electoral Revision: বিহারে ১৮ লাখ মৃত ভোটার রয়েছে তালিকায়, দু’জায়গায় নাম ৭ লাখের, জানাল কমিশন

    Bihar Electoral Revision: বিহারে ১৮ লাখ মৃত ভোটার রয়েছে তালিকায়, দু’জায়গায় নাম ৭ লাখের, জানাল কমিশন

    মাধ্যম নিজ ডেস্ক: বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা (Bihar Electoral Revision) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে, সংক্ষেপে ‘SIR’, উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ভোটার তালিকায় নাম থাকা ১৮ লক্ষ মৃত ব্যক্তি এখনো তালিকায় রয়েছেন। এর পাশাপাশি, ২৬ লক্ষ ভোটারের নাম তালিকায় রয়েছে, যাঁরা ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। এছাড়াও নির্বাচন কমিশনের (ECI) তথ্যে জানা গেছে, ৭ লক্ষ ভোটারের নাম দুটি স্থানে একসঙ্গে রয়েছে।

    মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ৮৪৪ জন

    ইতিমধ্যে নির্বাচন কমিশন (ECI) যে পরিসংখ্যান দিয়েছে, তাতে জানানো হয়েছে, বিহারে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ৯৭.৩০ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৮ লক্ষ ৩৪ হাজার ৪২৮ জন ভোটারের নাম তালিকায় যাচাই করা হয়েছে। বাকি ২.৭০ শতাংশ এখনো যাচাই বাকি রয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, তারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে একযোগে কাজ করছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের (Bihar Electoral Revision) দেওয়া তথ্য অনুযায়ী, ৫২.৩০ লক্ষ ভোটার তালিকায় রয়ে গেছেন, যাঁরা আসলে বাতিল হওয়ার কথা — হয় তাঁরা মারা গেছেন, নয়তো স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, অথবা তাঁদের নাম দুটি জায়গায় রয়েছে।

    ১ অগাস্ট থেকে চলবে তালিকা সংশোধনের কাজ

    প্রসঙ্গত, নির্বাচন কমিশন (Bihar Electoral Revision) জানিয়েছে, এক মাস সময় ধরে — ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত — ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। এই সময়ের মধ্যে সংযোজন, সংশোধন ও অপসারণ হবে। এই পরিস্থিতিতে, একদিকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা শোনা যাচ্ছে, আবার বিরোধীরা ভোটার তালিকার সংশোধন বা সংযোজন প্রক্রিয়ায় সম্মত হচ্ছেন না। তাঁদের মতে, এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইন্ডিয়া সরকার। চলতি বছরের শেষের দিকে, অক্টোবর অথবা নভেম্বর মাসে বিহারে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার কার্ড ও তালিকা বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে। বিহারের (Bihar Electoral Revision) প্রধান রাজনৈতিক দলগুলো হলো বিজেপি, জেডি(ইউ) এবং এলজেপি।

  • Daily Horoscope 23 July 2025: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 23 July 2025: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।

    ২) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

      মিথুন

    ১) সকালের দিকে বন্ধুদের আচরণে বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে।

    ৩) সখ পূরণ হবে।

      কর্কট

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

      কন্যা

    ১) বাড়তি কিছু খরচ হতে পারে।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) কোথাও আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে।

    ২) সকালের দিকে একই ব্যাপারে বার বার খরচ হবে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) রক্তাল্পতায় ভুগতে পারেন।

    ২) কারও প্ররোচনায় দাম্পত্য কলহ।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।
    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ।

    ২) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 418: পথ ও উপায় জেনে নেওয়ার পর আর বই-শাস্ত্রের কী দরকার?

    Ramakrishna 418: পথ ও উপায় জেনে নেওয়ার পর আর বই-শাস্ত্রের কী দরকার?

    শ্রীরামকৃষ্ণ: “সুরেশ তুমি তো! কে ইনি?”

    সুরেশ (হাসিতে হাসিতে): “আজ্ঞে, হ্যাঁ, আমার বরদা।”

    (সকলের হাস্য।)

    গিরিশ (ঠাকুরের প্রতি): “আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করিনি, তবু লোকে বলে বিদ্বান।”

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি): “মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র-অস্ত্র দেখেছে, শুনেছে। খুব আধার।” “কেমন গা?”

    মাস্টার: “আজ্ঞে, হ্যাঁ।”

    গিরিশ: “কি বিদ্যা! ও অনেক দেখেছে—ওতে আর ভুলি না।”

    শ্রীরামকৃষ্ণ (হাসিতে হাসিতে) – এখানকার ভাব কী জানো? বই, শাস্ত্র—এইসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয়। পথ ও উপায় জেনে নেওয়ার পর আর বই-শাস্ত্রের কী দরকার? তখন নিজে কাজ করতে হয়।

    একজন একখানা চিঠি পেয়েছিল। কুটুমবাড়িতে তত্ত্ব করতে হবে—কী কী জিনিস নিতে হবে, চিঠিতে সব লেখা ছিল। কিন্তু জিনিস কিনতে যাবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

    কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ শুরু করলেন। অনেকক্ষণ ধরে, অনেকজন মিলে খুঁজে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন তিনি খুব আনন্দে, অতি যত্নে চিঠিখানা হাতে নিয়ে পড়তে লাগলেন—দেখতে লাগলেন কী লেখা রয়েছে। লেখা ছিল: ‘পাঁচ সের সন্দেশ পাঠাবে, একখানা কাপড় পাঠাবে’—আরও কত কী!

    তখন আর চিঠির দরকার রইল না। চিঠি ফেলে দিয়ে তিনি সন্দেশ, কাপড় আর অন্যান্য জিনিস কিনতে বেরিয়ে পড়লেন।

    চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ, কাপড় ইত্যাদির খবর জানা না যায়। খবর জেনে গেলে নিজে কর্মে প্রবৃত্ত হতে হয়।

    ঠিক এইরকমই—শাস্ত্রও কেবল ঈশ্বরকে পাবার উপায়ের কথা বলে। কিন্তু খবর সব জেনে গেলে নিজে সাধনা শুরু করতে হয়। তবেই তো বস্তু (ঈশ্বর) লাভ হয়।

  • India: চিন সীমান্তের গা ঘেঁষে ‘বিকল্প পথ’ নির্মাণ করছে ভারত, দু’দিনের যাত্রা করা যাবে ১২ ঘণ্টায়

    India: চিন সীমান্তের গা ঘেঁষে ‘বিকল্প পথ’ নির্মাণ করছে ভারত, দু’দিনের যাত্রা করা যাবে ১২ ঘণ্টায়

    মাধ্যম নিজ ডেস্ক: চিন সীমান্তের (China) গা ঘেঁষে সড়ক নির্মাণ করছে ভারত (India)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় রয়েছে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি, যার নাম দৌলত বেগ ওল্ডি (সংক্ষেপে ডিবিও)। লাদাখে অবস্থিত এই বিমানঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অস্ত্র, বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য সামগ্রী নিয়ে যেতে অসুবিধা হয়। এই আবহে এই সমস্ত সমস্যার সমাধান করতে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এর অদূরেই তৈরি হচ্ছে এই রাস্তা।

    লেহ থেকে ডিবিও-র দূরত্ব ৭৯ কিলোমিটার কমিয়ে আনবে এই রাস্তা

    এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতিও সামনে এসেছে কেন্দ্রীয় সরকারের (India)। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, লাদাখে অবস্থিত গাপসান ক্যাম্প থেকে এই রাস্তাটি সরাসরি ডিবিও পর্যন্ত যাবে। এই রাস্তাটি ১৩০ কিলোমিটার লম্বা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তা তৈরি করছে এবং তারা জানিয়েছে, নতুন এই রাস্তাটি লেহ থেকে ডিবিও-র দূরত্ব ৭৯ কিলোমিটার কমিয়ে আনবে।

    সহজেই পৌঁছানো যাবে রসদ (China)

    এতদিন পর্যন্ত এই দুর্গম পথে যাতায়াত করতে সময় লাগত প্রায় দুই দিন। পাহাড়ি ভূখণ্ড, প্রতিকূল আবহাওয়া এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর জন্য দৌলত বেগ ওল্ডি (ডিবিও)-তে পৌঁছানো ছিল যথেষ্ট সময়সাপেক্ষ ও কষ্টকর। কিন্তু এই নতুন বিকল্প সড়ক তৈরির ফলে সেই দীর্ঘ যাত্রা অনেকটাই সহজ এবং দ্রুততর হয়ে উঠবে। এই পথ ব্যবহার করে এখন মাত্র ১১ থেকে ১২ ঘণ্টার মধ্যেই ডিবিও-তে পৌঁছানো যাবে। এই রাস্তা নির্মাণ শুধু সময় সাশ্রয়েই সাহায্য করবে না, ভারত যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর নজরদারির ক্ষমতা বাড়াতে পারবে—তাও নিশ্চিত করবে। পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সীমান্তবর্তী এই স্পর্শকাতর এলাকায় প্রয়োজনে দ্রুত রসদ, অস্ত্র, গোলাবারুদ, সেনা সহায়তা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা পৌঁছে দেওয়া যাবে। চিনের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে, এই রাস্তা কেবল প্রতিরক্ষার দিক থেকেই নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত দৃষ্টিতেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে (India)।

    নয়টি সেতুকে সংস্কার করা হয়েছে, বহন করবে আরও বেশি ভার

    প্রতিরক্ষা মন্ত্রক (India) সূত্রে জানা গিয়েছে, ভারী যানবাহন ও কামান চলাচলের সুবিধার্থে এই নয়া রাস্তায় নয়টি সেতুকে সংস্কার করা হয়েছে। যার ফলে, এতদিন যা ৪০ টন ভার বহন করতে পারত, তা এখন ৭০ টন পর্যন্ত বহন করতে পারবে। সিয়াচেন সেনা ক্যাম্পের কাছে নুব্রা উপত্যকার শাসুমা থেকে এই রাস্তাটি শুরু হয়েছে এবং লেহকে সম্পূর্ণভাবে অতিক্রম না করেই ডিবিও-র সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে।

    প্রকল্পের বাস্তবায়নে মোট বাজেট ধরা হয়েছে ৫০০ কোটি

    জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে মোট বাজেট ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। শুধু তাই নয়, চরম আবহাওয়াতেও এই রাস্তা কার্যকর থাকবে। জানা গিয়েছে, ১৭ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে ভারী তুষারপাত হয় এবং অক্সিজেনের ঘাটতি রয়েছে, যার ফলে বছরে মাত্র পাঁচ থেকে ছয় মাস কাজ চালানো সম্ভব হয়। নির্মাণ শ্রমিকদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে ‘অক্সিজেন ক্যাফে’।

    দেশের সীমান্তে রাস্তা তৈরি হয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে

    এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, সারা দেশে (India) এবং সীমান্তবর্তী এলাকায় সড়ক নির্মাণের কাজ কখনো একভাবে হয় না। দেশের অন্যান্য অঞ্চলে রাস্তা তৈরির দায়িত্বে থাকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক, কিন্তু সীমান্ত এলাকায় সড়ক নির্মাণের দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রকের, আর সেই কাজ তদারকি করে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। লাদাখের এই নতুন সড়ক নির্মাণের দায়িত্বও তাদের হাতেই।

    আগামী বছরেই তৈরি হয়ে যাবে এই রাস্তা

    প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে চিনের সঙ্গে গালওয়ান সংঘর্ষ ঘটে। সেই আবহেই এই নির্মাণকাজ শুরু করে BRO। এই রাস্তা একবার সম্পূর্ণ হয়ে গেলে বহু সুবিধা মিলবে, যা দেশের প্রতিরক্ষা, বিশেষত লাদাখের নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন, কবে সম্পূর্ণ হবে এই নতুন সড়ক? প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বিকল্প পথ তৈরির কাজ ধাপে ধাপে শুরু করে কেন্দ্রের মোদি সরকার। তবে এই কাজ মোটেও সহজ ছিল না, আর তার বড় কারণ আবহাওয়া। তবুও সমস্ত বাধা অতিক্রম করে এই রাস্তা এখন অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, আগামী বছরেই বিকল্প এই পথ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে।

  • Islamic Conversion: গ্রেফতার আগ্রা ধর্মান্তকরণ চক্রের মাথা আবদুল রহমান, আগেই মিলেছিল কলকাতা-যোগ

    Islamic Conversion: গ্রেফতার আগ্রা ধর্মান্তকরণ চক্রের মাথা আবদুল রহমান, আগেই মিলেছিল কলকাতা-যোগ

    মাধ্যম নিজ ডেস্ক: বড়সড় ধর্মান্তকরণ চক্র ফাঁস করেছে আগ্রা পুলিশ। এই আবহে দিল্লি থেকে ধর্মান্তকরণ চক্রের (Islamic Conversion) মাস্টারমাইন্ড আবদুল রহমানকে (Abdul Rehman) গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এটিএস এবং ইন্টেলিজেন্স ব্যুরো। আধিকারিকরা জানিয়েছেন, আবদুল রহমানের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে ধর্মান্তরের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, হিন্দুদের ধর্মান্তরিত করে পরে তাদেরকেই এই চক্রে কাজে লাগানো হত। এরমধ্যে কলকাতার দুজনের নাম সামনে এসেছে। যাদের হিন্দু থেকে মুসলিম করা হয়। পরে তাদেরকেই ধর্মান্তকরণের কাজে লাগানো হয় (Islamic Conversion)।

    এখনও পর্যন্ত গ্রেফতার ১১ জন (Islamic Conversion)

    প্রসঙ্গত, এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ফিরোজাবাদের বাসিন্দা আবদুল রহমান আগে হিন্দু ছিল এবং তার নাম ছিল মহেন্দ্র পাল। পরে সে প্রথমে খ্রিস্টধর্ম গ্রহণ করেন, এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে। জানা গেছে, এই চক্রে সে কলিম সিদ্দিকীর সংস্পর্শে আসে। তারপরেই কাজ শুরু করে। উল্লেখ্য, কলিম সিদ্দিকী বর্তমানে জেলবন্দি এবং ধর্মান্তকরণ নেটওয়ার্ক পরিচালনার দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, আবদুল রহমানের ভাগ্নে বর্তমানে লন্ডনে থাকে এবং সন্দেহ করা হচ্ছে, ধর্মান্তকরণ চক্র চালানোর জন্য বিদেশি তহবিল সংগ্রহে সে সহায়তা করত। তদন্তের স্বার্থে এটিএস ও ইন্টেলিজেন্স ব্যুরো বর্তমানে দিল্লি ও কলকাতাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, হেফাজতে থাকা ১০ জন ব্যক্তি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে (Islamic Conversion)। বর্তমানে তারা ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে (Abdul Rehman)।

    হিন্দুদের ধর্মান্তরিত করে কাজে লাগানো হত চক্রে

    এই দশজনের মধ্যে অনেকেই আগে হিন্দু ছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কীভাবে তাদের মগজধোলাই করা হয়েছিল এবং পরে এই চক্রে নিয়োগ করা হয়। তারা আরও জানিয়েছে, তাদের বলা হয়েছিল—ধর্মান্তরিত করার মাধ্যমেই ‘জান্নাত’-এর দরজা খুলবে। এজন্য তারা দুর্বল ব্যক্তিদের লক্ষ্য করতে শুরু করে এবং নতুনভাবে সম্পর্ক তৈরি করে। আবদুল রহমানের বাড়ি থেকে পুলিশ মমতা নামে এক মহিলাকে উদ্ধার করেছে, যাকে হরিয়ানা থেকে আনা হয়েছিল বলে জানা গেছে। তাকেও ধর্মান্তকরণের উদ্দেশ্যে আনা হয়েছিল। ধর্মান্তকরণ উৎসাহিত করে এমন বহু বইও উদ্ধার করা হয়েছে (Islamic Conversion)। প্রসঙ্গত, এই ঘটনায় তদন্তকারীরা ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের অনেকের পূর্ব পরিচয় সামনে এনেছেন। দেখা গিয়েছে, এদের অনেকেই একসময় হিন্দু ছিলেন। যেমন—

    গোয়ার এসবি কৃষ্ণাকে ধর্মান্তরিত করে ‘আয়েশা’ করা হয়।

    কলকাতার শেখর রায়কে ‘আলি হাসান’ করা হয়।

    দেরাদুনের রূপেন্দ্র বাঘেলকে ‘আবু রহমান’ করা হয়।

    জয়পুরের পীযূষ সিং পানোলকে ধর্মান্তরিত করে ‘মোহাম্মদ আলি’ করা হয়।

    দিল্লির মনোজকে ধর্মান্তরিত করে ‘মুস্তাফা’ করা হয়।

    কলকাতার রিত বণিককে ধর্মান্তরিত করে ‘মহাম্মদ ইব্রাহিম’ করা হয়।

  • National Flag Day: ২২ জুলাই ‘জাতীয় পতাকা দিবস’, ১৯৪৭ সালের এই দিনেই গণপরিষদে গৃহীত হয় ‘তিরঙ্গা’

    National Flag Day: ২২ জুলাই ‘জাতীয় পতাকা দিবস’, ১৯৪৭ সালের এই দিনেই গণপরিষদে গৃহীত হয় ‘তিরঙ্গা’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবছর ২২ জুলাই জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়। এই দিনেই গৃহীত হয়েছিল ভারতের জাতীয় পতাকা। ১৯৪৭ সালের এই দিনেই ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ‘তিরঙ্গা’কে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। জাতীয় পতাকার (National Flag Day) বর্তমান নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ‘তিরঙ্গা’ শব্দের অর্থ হল ‘ত্রিবর্ণ রঞ্জিত’।

    নিবেদিতার পতাকা (National Flag Day)

    প্রসঙ্গত, সময়ের সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় পতাকা বিকশিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের জাতীয় পতাকা কেমন হবে, তার বিভিন্ন নকশা প্রস্তাবিত হয়েছিল। এর মধ্যে প্রথম পতাকাটি ছিল ১৯০৪ সালে, যা তৈরি করেছিলেন ভগিনী নিবেদিতা। এই পতাকাটি ছিল লাল এবং হলুদ রঙের এবং তা বিজয় ও শক্তির প্রতীক ছিল। ওই পতাকায় লেখা ছিল ‘বন্দেমাতরম’।

    বর্তমান জাতীয় পতাকায় তিনটি রঙ (National Flag Day)

    পরবর্তীতে জাতীয় পতাকার বিভিন্ন পরিবর্তন হয়। বর্তমানে যে জাতীয় পতাকা রয়েছে, তাতে তিনটি রঙ দেখা যায়—গেরুয়া, সাদা এবং সবুজ। জাতীয় প্রতীক হিসেবে চরকার পরিবর্তে অশোকচক্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ১৯৪৭ সালের ২২ জুলাই। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত (India) স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।

    ‘জাতীয় পতাকা দিবস’ দেশপ্রেমের অনুভূতিকে জাগিয়ে তোলে (India)

    ২২ জুলাই ‘জাতীয় পতাকা দিবস’ দেশবাসীর জন্য গর্ব, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের এক অনুভূতিকে জাগিয়ে তোলে। একই সঙ্গে, এই দিনটি নাগরিক কর্তব্যকেও মনে করিয়ে দেয়। ভারতের জাতীয় পতাকা ‘ফ্ল্যাগ কোড’-এ বর্ণিত রয়েছে। ভারতীয় জাতীয় পতাকার প্রতিটি রঙের একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে, যা দেশের মূল আদর্শ ও মূল্যবোধকে প্রতিফলিত করে।

    জাতীয় পতাকার তিন রঙ কিসের প্রতীক (National Flag Day)

    এছাড়া, এটি ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সংগ্রামকেও তুলে ধরে। যেমন—

    গেরুয়া রঙ সাহসিকতা ও ত্যাগের প্রতীক,

    সাদা রঙ পবিত্রতা, সত্য ও শান্তির প্রতীক,

    সবুজ রঙ উর্বরতা, বৃদ্ধি ও শুভভাগ্যের প্রতীক।

    পতাকার মাঝখানে নীল রঙের যে অশোকচক্র রয়েছে, তা জীবনের অবিচ্ছিন্ন গতির প্রতীক এবং একটি জাতির অগ্রগতিকে (National Flag Day) চিহ্নিত করে।

  • CBSE Schools: পড়ুয়াদের নিরাপত্তায় সিবিএসই-র নয়া নির্দেশিকা, সমস্ত স্কুলে বসাতে হবে সিসিটিভি

    CBSE Schools: পড়ুয়াদের নিরাপত্তায় সিবিএসই-র নয়া নির্দেশিকা, সমস্ত স্কুলে বসাতে হবে সিসিটিভি

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-এর অনুমোদিত সমস্ত স্কুলে (CBSE Schools) এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি (CCTV) বসানো হচ্ছে। সোমবার এমন নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসই-এর তরফ থেকে। স্কুলগুলোকে এই নির্দেশে বলা হয়েছে, স্কুলের সমস্ত প্রবেশপথ, প্রস্থানপথ, শ্রেণিকক্ষ, যেকোনও করিডর এবং অন্যান্য সাধারণ জায়গাতেও অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

    কেন এই নির্দেশিকা (CBSE Schools)

    সিবিএসই-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই নির্দেশিকার লক্ষ্য হল যাতে ক্যাম্পাসজুড়ে পড়ুয়াদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় এবং যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ রোধ করা যায়। ছাত্রদের যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (CCTV)।

    ১৫ দিনের ফুটেজ ধারণের ক্ষমতাসম্পন্ন স্টোরেজ ডিভাইস থাকতে হবে

    সিবিএসই (CBSE Schools) আরও জানিয়েছে, এই সিসিটিভি ক্যামেরাগুলিতে কমপক্ষে ১৫ দিনের ফুটেজ ধারণের ক্ষমতাসম্পন্ন স্টোরেজ ডিভাইস অবশ্যই থাকতে হবে এবং সেই অনুযায়ীই ক্যামেরা স্থাপন করতে হবে। অর্থাৎ, সমস্ত স্কুলকে নিশ্চিত করতে হবে যেন কমপক্ষে ১৫ দিনের ব্যাকআপ সংরক্ষণ করা যায়, যাতে প্রয়োজনে সিবিএসই কর্তৃপক্ষ তা অ্যাক্সেস করতে পারে—এমনটাই বলা হয়েছে সিবিএসই-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

    পড়ুয়াদের সুরক্ষা (CBSE Schools)

    সিবিএসই জানিয়েছে, পড়ুয়াদের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুলগুলিকে অভ্যন্তরে এমন একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে যা পড়ুয়াদের যে কোনও ধরনের নির্যাতন, হিংসাত্মক কার্যকলাপ, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ, অগ্নিকাণ্ডের ঝুঁকি ও পরিবহন সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। এই প্রসঙ্গে সিবিএসই মানসিক নিরাপত্তার ওপরেও জোর দিয়েছে। তারা বলেছে, এটি একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষক ও অভিভাবকদের পক্ষে পড়ুয়াদের মানসিক সমস্যা ও অসুবিধাগুলি সনাক্ত করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। সিবিএসই (CBSE Schools) জানিয়েছে, স্কুলে একটি নিরাপদ এবং সুসংগঠিত পরিবেশ গড়ে তুলতে হবে।

  • Agniveer Result: ২০২৫ সালে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হচ্ছে

    Agniveer Result: ২০২৫ সালে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর নিয়োগ পরীক্ষার ফলাফল (Agniveer Result) খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহ বা অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হতে পারে। যাঁরা কমন এন্ট্রান্স টেস্ট (CET) পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা joinindianarmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন (Agniveer Result 2025)।

    পরীক্ষার বিবরণ (Agniveer Result)

    সম্প্রতি, অগ্নিবীর ২০২৫ নিয়োগ প্রক্রিয়ার আওতায় বিভিন্ন পদে পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে ছিল:

    জেনারেল ডিউটি

    টেকনিক্যাল

    ট্রেডসম্যান

    নার্সিং অ্যাসিস্ট্যান্ট

    সিপাহী ফার্মা

    অনলাইন মোডে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০ জুন থেকে ১০ জুলাই এর মধ্যে।

    প্রতিটি পোস্ট অনুযায়ী পরীক্ষার ধরন এবং পূর্ণমান ভিন্ন ছিল।

    কিছু পরীক্ষার পূর্ণমান ছিল ৫০ নম্বর, যার জন্য ১ ঘণ্টা সময় নির্ধারিত ছিল।

    আবার কিছু পরীক্ষার পূর্ণমান ছিল ১০০ নম্বর, সেক্ষেত্রে ২ ঘণ্টা সময় দেওয়া হয়।

    আবেদন ও প্রবেশপত্র (Agniveer Result)

    অগ্নিবীর নিয়োগের আবেদন শুরু হয় ১২ মার্চ ২০২৫ থেকে।

    জানা যাচ্ছে, প্রায় ২৫,০০০ শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।

    ১৬ জুন তারিখে পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়।

    এই নিয়োগে পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলাদের (Agniveer Result 2025) জন্যও কিছু পদ সংরক্ষিত ছিল। এই পরীক্ষা ১৩টি ভাষায় অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল:
    ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম, কান্নড়, তামিল, তেলুগু, পাঞ্জাবি, ওড়িয়া, উর্দু, গুজরাটি, মারাঠি এবং অসমীয়া।

    উত্তরপত্র ও ফলাফল যাচাই (Agniveer Result)

    পরীক্ষার উত্তরপত্র (Answer Key) খুব শীঘ্রই প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা উত্তর মিলিয়ে বুঝতে পারবেন, তারা কতগুলি উত্তর সঠিক করেছেন। ফলাফল প্রকাশের সময় পরীক্ষার্থীদের রোল নম্বর ও জন্মতারিখ (Date of Birth) দিয়ে লগইন করতে হবে।

    কিভাবে রেজাল্ট চেক ও ডাউনলোড করবেন:

    ১. প্রথমে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ যান।
    ২. হোমপেজে ‘Indian Army Agniveer Result 2025’ লিংকে ক্লিক করুন।
    ৩. এরপর একটি নতুন লগইন পেজ আসবে। সেখানে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন। (Agniveer Result)
    ৪. লগইন হয়ে গেলে আপনার ফলাফল স্ক্রিনে দেখতে পারবেন।
    ৫.  সবশেষে এটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখতে পারেন।

  • Ramakrishna 417: শ্রী রামকৃষ্ণ (মাস্টারের প্রতি) “ও! স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা!”

    Ramakrishna 417: শ্রী রামকৃষ্ণ (মাস্টারের প্রতি) “ও! স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা!”

    ১৮৮৫, ১১ই মার্চ — ভক্ত সংঘে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন, এই ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানার এক ঘর লোক; সকলেই তাঁহার পানে চাহিয়া আছেন—কি বলেন, শুনিবেন? কি করেন, দেখিবেন।

    শ্রীযুক্ত তারাপদ গাইতেছেন: “কেশব গুরু করুণাধীনে কুঞ্জকাননচারি মাধব, মনমোহন, মুরলীধারী। হরিবল, হরিবল, হরিবল মন আমার। ব্রজকিশোর, কালীয়-হর, কাতর-ভয়-ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা, শিখী পাখা, রাধিকা হৃদয়রঞ্জন। গোবর্ধন-ধারণ, বন-কুসুম-ভূষণ, দামোদর, কংস-দর্প-হারী— শ্যামরসো রসবিহারী। হরিবোল, হরিবোল…”

    শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি— “নিতাই-এর গান গাইতে পারো।”

    আবার গান হইল, নিতাই গাইতেছেন: “কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জোয়ার বয়ে যায়। বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায়, তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায়, সাধ করি রাধার প্রেমে বল রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ না চায়— রাধার প্রেমে হরি বলি, আয়, আয়, আয়।”

    সকলেই মাস্টারকে অনুরোধ করিতেছেন, “তুমি একটি গান গাও।”
    মাস্টার একটু লাজুক, ফিসফিস করে মাফ চাহিতেছেন।

    গিরিশ (ঠাকুরের প্রতি সহাস্য): “মহাশয়, মাস্টার কোন মতে গান গাইছে না।”

    শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, “ও! স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা!”

    মাস্টার মুখ চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন।

    শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসে ছিলেন।
    ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহস্র বদনে কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ:
    “সুরেশ তুমি তো! কে ইনি?”

    সুরেশ (হাসিতে হাসিতে):
    “আজ্ঞে, হ্যাঁ, আমার বরদা।”

    (সকলের হাস্য।)

    গিরিশ (ঠাকুরের প্রতি):
    “আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করিনি, তবু লোকে বলে বিদ্বান।”

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি): “মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র-অস্ত্র দেখেছে, শুনেছে। খুব আধার।” “কেমন গা?”

    মাস্টার: “আজ্ঞে, হ্যাঁ।”

    গিরিশ: “কি বিদ্যা! ও অনেক দেখেছে—ওতে আর ভুলি না।”

  • Daily Horoscope 22 July 2025: সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 22 July 2025: সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুচক্রে পড়ে কোনও ক্ষতি হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ।

    ৩) মোটামুটি কাটবে দিনটি।

    কন্যা

    ১) পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে।

    ২) ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) সংসারে খুব সংযত থাকতে হবে।

    ২) সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে।

    ২) নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির প্রতি অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

LinkedIn
Share