Tag: 2036 Olympics

  • 2036 Olympics In India: ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে, দাবি প্রধানমন্ত্রীর

    2036 Olympics In India: ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে, দাবি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্স-এর আসর বসবে ভারতে, স্বপ্ন দেখছেন প্রতিটি ভারতবাসী। ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স (2036 Olympic Games) আয়োজনের জন‌্য সর্বাত্মক ভাবে চেষ্টা করবে। পূর্ণশক্তিতে প্রস্তুতি চালানো হচ্ছে। রবিবার বারাণসীতে ৭২তম সিনিয়র জাতীয় ভলিবল চ‌্যাম্পিয়নশিপ উদ্বোধনের আগে ভিডিয়ো কনফারেন্সে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভলিবল প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। মোট ৫৮টি দল প্রতিনিধিত্ব করবে।

    ভারতে ফের কমনওয়েলথ গেমস

    রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, “২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে ভারতে। পাশাপাশি দেশ ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন‌্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে আরও বেশি করে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়।” তিনি যোগ করেছেন, “খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ‌্যমে অনেক যুব প্রতিভা জাতীয় পর্যায়ে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। আরও খেলোয়াড় যাতে বড় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, সেই চেষ্টা করা হচ্ছে। খেলো ইন্ডিয়া প্রচারের মাধ্যমে শয়ে শয়ে তরুণ-তরুণী জাতীয় স্তরে প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে।” ক্রীড়া জগতে তাঁর সরকার আমূল সংস্কার নিয়ে আসায় তরুণ প্রতিভারা আরও বেশি করে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং খেলো ভারত পলিসি ২০২৫ শুধুমাত্র প্রতিভাদের বিকাশেই নয়, ক্রীড়াসংস্থা গুলির স্বচ্ছতা বজায় রাখতেও সাহায‌্য করবে।

    টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম

    ভারতে খেলার পরিকাঠামো উন্নয়নে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টপ্‌স)-এর ভূমিকাও উল্লেখ করতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শক্তিশালী পরিকাঠামো, তরুণ প্রতিভাদের বিশ্ব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া দেশের ক্রীড়া সংস্কৃতিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। ২০১৪ সাল থেকে ক্রীড়াক্ষেত্রে বেশি সাফল্য পাচ্ছে ভারত। গত দশ বছরে ভারত প্রায় কুড়িটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। তাঁর কথায়, “গত দশ বছরে ভারত কুড়ির বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। তার মধ‌্যে উল্লেখযোগ‌্য অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং দাবার নানা আন্তর্জাতিক প্রতিযোগিতা।”

  • Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক আয়োজনের আবহে এ বার ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) জন্য বিড করল বা প্রস্তাব পেশ করল ভারত। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের সময়েই সামনে এসেছিল ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। অলিম্পিকের জন্য মঞ্চ প্রস্তুত করার মধ্যেই তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিল ক্রীড়ামন্ত্রক।

    ত্রাতা নয়াদিল্লি

    বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবেই না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের অগাস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে আলবার্টাও সরে দাঁড়ায়। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ত্রাতা হয়ে উঠে এল নয়াদিল্লি।

    বিড জমা দিল ভারত

    ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। তার আগেই কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারতের বিড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জমা দিয়েছে। ২০৩০ সালে গেমস (Commonwealth Games 2030) আয়োজনের জন্য আহমেদাবাদকে বেছে নেওয়া হয়েছে। ভারত বিড জমা দেওয়ার পর এ বার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ স্পোর্টস। যদি ভারত আয়োজনের অনুমতি পায়, তা হলে ২০১০ সালের পর ফের ভারতে কমনওয়েলথ গেমসের আসর বসবে। যদি সব ঠিকঠাক থাকে তা হলে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করবে ভারত। পরপর দুটো মেগা ইভেন্ট। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে যেই ইভেন্টগুলো বাদ দেওয়া হয়েছিল, ২০৩০ সালে সেই ইভেন্টগুলো ফেরানো হবে। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই গেমস সফলভাবে আয়োজন করা গেলেও পরে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

LinkedIn
Share