Tag: 26/11 terror attack

26/11 terror attack

  • Finnish President: “বৈশ্বিক শক্তির গতিপথ দ্রুত সরে যাচ্ছে নয়াদিল্লির দিকে”, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

    Finnish President: “বৈশ্বিক শক্তির গতিপথ দ্রুত সরে যাচ্ছে নয়াদিল্লির দিকে”, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: “বৈশ্বিক শক্তির গতিপথ দ্রুত সরে যাচ্ছে নয়াদিল্লির (New Delhi) দিকে।” কথাগুলি বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট (Finnish President) অ্যালেকজান্ডার স্টাব। ভারতের উজ্জ্বল সম্ভাবনার কথাও ঘোষণা করেন তিনি। তাঁর যুক্তি, ভারতের জনসংখ্যাগত ও অর্থনৈতিক শক্তি অত্যন্ত শক্তিশালী। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টাব আগামী দশক সম্পর্কে একটি পূর্বাভাস দেন। তিনি বলেন, “প্রথমত, আমি মনে করি ভবিষ্যৎটা ভারতেরই। আমি এখন ভারতে আছি, তা-ই বলছি, কিংবা কূটনৈতিক সৌজন্য দেখানোর জন্য বলছি, তা নয়। আমার মতে জনসংখ্যা, অর্থনীতি এবং ইতিহাস—সবই ভারতের পক্ষে কথা বলছে।”

    মোদি-স্টাব বৈঠক (Finnish President)

    রাষ্ট্রীয় সফরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিন ঘণ্টার বৈঠক করেন স্টাব। পরে তিনি এই বৈঠককে অসাধারণ বলে বর্ণনা করেন এবং বলেন যে এটি ফিনল্যান্ড ও ভারতের ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন,
    “এটি সত্যিই চমৎকার। আমি খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিন ঘণ্টা সময় কাটিয়েছি। এরপর রাইসিনা ডায়ালগে ভাষণ দিয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি।” ২০১৩ সালে ভারত সফরে এসেছিলেন স্টাব। সেই বারের সফরের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন ভারতের দ্রুত উন্নয়নের কথাও। তিনি বলেন, “আমি শেষবার এখানে এসেছিলাম ২০১৩ সালে। এখন উন্নয়ন, পরিকাঠামো, রাস্তা এবং ভবনগুলি দেখে সত্যিই ভালো লাগছে। ভারতে ফিরে আসতে সব সময়ই ভালো লাগে (Finnish President)।”

    চুক্তির কৌশলগত গুরুত্ব

    দ্বিপাক্ষিক চুক্তির কৌশলগত গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি সদ্য স্বাক্ষরিত মউয়ের পারস্পরিক সুবিধার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমি মনে করি এই মউগুলি স্বাক্ষরিত হওয়ায় দুই দেশের মধ্যে শ্রমিক বিনিময় আরও ভালো হবে। এটি দুই দিক থেকেই লাভজনক হবে (New Delhi)।” মুম্বই সফরের সময় প্রেসিডেন্ট স্টাব ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের স্মরণে তাজ প্যালেস হোটেলে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদ সর্বত্রই একটি বড় হুমকি। ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলাগুলি ছিল ভয়াবহ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো আমার পক্ষে বড় সম্মানের (New Delhi)।” পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন যে বর্তমান বিশ্ব পরিবর্তনের সময় পার করছে এবং পুরোনো ক্ষমতার কাঠামো থেকে বেরিয়ে আসা প্রয়োজন (Finnish President)।

    বিশ্বব্যবস্থা সময়ে সময়ে বদলায়

    তিনি বলেন, “বিশ্বব্যবস্থা সময়ে সময়ে বদলায় এবং এখন আমরা সেই পরিবর্তনের সময় দেখছি। আমি চাই এটি বহুপাক্ষিক ব্যবস্থার ওপর ভিত্তি করে হোক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নিয়ম ও মানদণ্ডের মাধ্যমে, কেবল বহুমেরু ক্ষমতার লড়াই নয়, যেখানে কেবল স্বার্থ, চুক্তি ও লেনদেন প্রাধান্য পায়। বাস্তবে হয়তো এর মাঝামাঝি কিছু একটা ঘটবে।” ফিনল্যান্ডের প্রেসিডেন্ট পশ্চিমী দেশগুলিকে ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত নেতৃত্ব দিচ্ছে। এতে আমি আনন্দিত। আমার পশ্চিমী বন্ধুদের বলছি, যদি আমরা বহুপাক্ষিক ব্যবস্থাকে রক্ষা করতে চাই, তাহলে আজকের গুরুত্বপূর্ণ দেশগুলিকে সিদ্ধান্ত নেওয়ার টেবিলে যথাযথ ক্ষমতা ও জায়গা দিতে হবে (Finnish President)।”

    ভবিষ্যতের দিক নির্ধারণ করবে ভারত

    তিনি বলেন, “আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির উচিত ১৯৪৫ সালের যুদ্ধোত্তর বাস্তবতার বদলে বর্তমান সময়ের প্রতিফলন করা। আমরা ১৯৪৫ সালের পৃথিবীতে বাস করছি না, তাই প্রতিষ্ঠানগুলিতেও সেই বাস্তবতার প্রতিফলন হওয়া উচিত নয়। এগুলিকে ২০২৬ সালের পৃথিবীকে প্রতিফলিত করতে হবে। তাই আমি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের আহ্বান জানিয়েছি (New Delhi)।” নিজের গবেষণার প্রসঙ্গ তুলে স্টাব বলেন, “আন্তর্জাতিক সমাজের ভবিষ্যতের জন্য ভারতের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “আমি এই বিষয়টি নিয়ে ‘দ্য ট্রায়াঙ্গল অফ পাওয়ার’ (The Triangle of Power) নামে একটি বই লিখেছি। সেখানে আমি দেখিয়েছি যে গ্লোবাল সাউথ ভবিষ্যতের দিক নির্ধারণ করবে, এবং তার নেতৃত্ব দেবে ভারত (Finnish President)।”

     

  • Tahawwur Rana: প্রত্যর্পণ হবেই, ২৬/১১-র চক্রী রানার দ্বিতীয় আর্জিও খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে, কবে আনা হবে ভারতে?

    Tahawwur Rana: প্রত্যর্পণ হবেই, ২৬/১১-র চক্রী রানার দ্বিতীয় আর্জিও খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে, কবে আনা হবে ভারতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ফিরতেই হবে ২৬/১১ মুম্বই হামলায় (26/11 Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana)। ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আমেরিকার প্রধান বিচারপতির দরবারে রানার দায়ের করা নতুন পুনর্বিবেচনার আবেদনও নাকচ করে দিল সে দেশের সুপ্রিম কোর্ট। মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। সোমবার জানানো হয়েছে, সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের এ দিনের সিদ্ধান্তকে, মোদি সরকারের বড় কূটনৈতিক জয় বলা যেতে পারে।

    রানার দাবিতে আমল দেয়নি মার্কিন শীর্ষ আদালত

    পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তাহাউর রানা (Tahawwur Rana) বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করে রানা জানান, ভারতের প্রত্যর্পণ করা হল তাঁর উপর অত্যাচার চালানো হতে পারে। নিজেকে অসুস্থ বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু জরুরি ভিত্তিতে করা সেই আর্জিতে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তাহাউর রানা। সানফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর।

    রানার ভয় ভারতকে

    প্রত্যর্পণের বিরুদ্ধে প্রথম আবেদনে রানা (Tahawwur Rana) দাবি করেছিলেন যে, ভারতে তাঁকে নির্যাতন করা হবে এমন সম্ভাবনা বেশি কারণ তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম এবং একজন প্রাক্তন পাকিস্তানি সেনা কর্মকর্তা। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর ভারতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের হাইকোর্টের সাম্প্রতিক রায়ের উদ্ধৃতি দিয়ে রানা বলেন, এই আবেদনের পক্ষে তাঁকে ‘নির্যাতন’ করা হতে পারে। প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য রানা প্রথম যে আবেদন করেছিলেন, গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান তা খারিজ করে দিয়েছিলেন। এবার ফের রানার আবেদন খারিজ হয়ে গেল।

    কবে ভারতে আসছেন রানা

    ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) এক আধিকারিক জানিয়েছেন, সিবিআই আশা করছে, দ্রুত রানাকে (Tahawwur Rana) বিচারের মুখোমুখি করতে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসার তারিখ জানাবে মার্কিন প্রশাসন। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তৈবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আবার রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। তার পরে ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করেছিল আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার তরফে জামিনের আবেদন জানানো হলেও বছর দেড়েক আগে তা খারিজ হয়ে গিয়েছিল। ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে পাক জঙ্গি অজমল কসাব এবং তার সঙ্গীদের হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ছ’জন মার্কিন নাগরিকও।

    ভারতের কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে রানাকে

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকদের মতে, ভারতে পৌঁছে রানাকে (Tahawwur Rana) মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে – যেখানে হামলা হয়েছিল এবং তার অভিবাসন সংস্থা, ফার্স্ট ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের শাখা খোলা হয়েছিল। ডেভিড কোলম্যান হেডলি চক্রান্ত করার জন্য মুম্বই ভ্রমণের সময় এই সংস্থাকে কভার হিসাবে ব্যবহার করেছিলেন। মুম্বই ছাড়াও রানাকে আগ্রা, হাপুর, কোচিন ও আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি হামলার ঠিক আগে ২০০৮ সালের ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য,  ২৬/১১ হামলা নিয়ে মুম্বই পুলিশ যে ৪০০ পাতার চার্জশিট পেশ করেছে, সেখানে বলা হয়েছে, ২০০৮ সালের ১১ নভেম্বর ভারতে এসেছিলেন তাহাউর রানা। ওই মাসের ২১ তারিখ পর্যন্ত ভারতেই ছিলেন তিনি। মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে ২ দিন কাটিয়েছিলেন রানা। সেখানেই হয়েছিল হামলার শেষ পরিকল্পনা।

    রানাকে প্রথম জিজ্ঞাসাবাদ

    রানাকে (Tahawwur Rana) শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর এনআইএ আধিকারিকরা আশা করছেন, পাকিস্তান ভিত্তিক ষড়যন্ত্রকারীদের সঠিক ভূমিকা এবং পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআই-এর মধ্যে যারা এই হামলার তদারকি ও অর্থ জোগাড় করেছিল তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই প্রথম রানাকে ভারতীয় এজেন্সিগুলি জিজ্ঞাসাবাদ করবে। ২০১০ সালের জুন মাসে এনআইএ-র একটি দল যখন ডেভিড কোলম্যান হেডলিকে জিজ্ঞাসাবাদ করতে আমেরিকায় গিয়েছিল, তখন রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

  • Trump Modi Meets: ট্রাম্প-মোদি বৈঠকে সাফল্য, মুম্বই হামলার অভিযুক্ত রানাকে ভারতে ফেরাতে রাজি আমেরিকা

    Trump Modi Meets: ট্রাম্প-মোদি বৈঠকে সাফল্য, মুম্বই হামলার অভিযুক্ত রানাকে ভারতে ফেরাতে রাজি আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Modi Meets)। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ট্রাম্পের। তারপরই রানাকে প্রত্যর্পণের কথা জানান ট্রাম্প। ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। আমেরিকার এই সিদ্ধান্তে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    ট্রাম্প-মোদি বৈঠকের পর ঘোষণা

    বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা। গত কয়েক বছর ধরে বারবার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও। তাই মোদির (Trump Modi Meets) সঙ্গে বৈঠকের পর ট্রাম্প (Donald Trump) যে ঘোষণা করেছেন, তা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, “২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত, এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি। আমরা এক ভয়ঙ্কর অপরাধীকে ভারতের হাতে তুলে দিচ্ছি।” এদিন ট্রাম্প যে ঘোষণা করেছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। মুম্বই হামলার অভিযুক্তকে প্রত্যর্পণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    তাহাউর রানাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত

    সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয়। ভারত-মার্কিন (Trump Modi Meets) বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের ১৩ নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ গত ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। পাকিস্তানের নাগরিক তাহাউর রানা পেশায় ব্যবসায়ী বলেই জানা যায়। ২০০৮ সালে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় ১৬৪ জনের মৃত্যু হয়, সেই ঘটনায় জড়িত হিসেবে রানার নাম উঠে আসে। এবার সেই রানাকে ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা। জানা গিয়েছে, রানাকে ভারতে ফিরিয়ে এনে জাতীয় তদন্ত সংস্থা (NIA), মুম্বই পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করবে। তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ২৬/১১ হামলায় ভূমিকার কথা মাথায় রেখে কড়া শাস্তির মুখে পড়বেন তিনি।

  • Sadanand Date: ২৬/১১ জঙ্গিদমনের নায়ক মুম্বই এটিএস প্রধান সদানন্দ দাতে এবার এনআইএ-র মাথায়

    Sadanand Date: ২৬/১১ জঙ্গিদমনের নায়ক মুম্বই এটিএস প্রধান সদানন্দ দাতে এবার এনআইএ-র মাথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯০ সালের আইপিএস ব্যাচের অফিসার ডক্টর সদানন্দ দাতে (Sadanand Date) এনআইএ-র নতুন প্রধান হলেন। ২০০৮ সালের ২৬/১১ হামলাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি মোকাবিলা করেন বলে জানা যায়। ২০০৮ সালের ২৬ নভেম্বর লস্কর জঙ্গিরা হানা দিয়েছে মুম্বইতে, শোনা মাত্রই নিজের বাসভবন ছেড়ে দক্ষিণ মুম্বই পুলিশ স্টেশনের যান সদানন্দ। এরপর সেখান থেকে সোজা মাদাম কামা হাসপাতালে যান। সেখানেই জঙ্গিদের ছোড়া গ্রেনেড দাতের পায়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি অচৈতন্য হয়ে পড়েন। চোখ, গলা, বুক, হাঁটুতে আঘাত লাগে। সদানন্দ দাতে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর সাহসিকতার জন্য পুলিশ পদকও লাভ করেছেন।

    জন্ম ১৯৬৬ সালে

    এর আগে তিনি মহারাষ্ট্রের আন্টি টেরোরিজম (Sadanand Date) স্কোয়াড-এর দায়িত্বে ছিলেন এবং অসংখ্য গুরুত্বপূর্ণ কেস দক্ষতার সঙ্গে সামলেছেন। ১৯৬৬ সালের ১৪ ডিসেম্বর জন্ম সদানন্দ দাতের। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর (Sadanand Date) জেনারেল পদেও দায়িত্ব পালন করেছেন। সদানন্দ দাতে পুনে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। প্রসঙ্গত, পুনে হল তাঁর জন্ম শহর। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেট থেকেও পাশ করেন। অপরাধ বিষয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ পাঠ লাভ করেছেন বলে জানা যায়।

    আরও পড়ুুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    কী বলছেন তাঁর সহকর্মীরা 

    যে সমস্ত পুলিশ আধিকারিক সদানন্দ দাতের (Sadanand Date) সঙ্গে কাজ করেছেন তাঁরা প্রত্যকেই জানিয়েছেন, তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ একজন পুলিশ অফিসার। দাতের এক সহকর্মীর মতে, সকাল সাড়ে নটার সময় অফিস ঢোকার কথা থাকলেও, তিনি সকাল সাড়ে আটটা থেকেই অফিসে চলে আসতেন। নিজের কাজের প্রতি তিনি এতটাই ডেডিকেটেড ছিলেন। নিজের কাজের প্রতি দাতে অত্যন্ত স্বচ্ছ বলেও জানিয়েছেন, তাঁর অপর এক সহকর্মী। তাঁর ওপরে যে কোনওভাবেই রাজনৈতিক প্রভাব খাটানো যায় না সে কথাও জানিয়েছেন সদানন্দ দাতের ওই সহকর্মী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lashkar-e-Taiba: পাকিস্তানে এ বার মৃত হাফিজ ঘনিষ্ঠ ২৬/১১ সন্ত্রাসের চক্রী ভুট্টভি

    Lashkar-e-Taiba: পাকিস্তানে এ বার মৃত হাফিজ ঘনিষ্ঠ ২৬/১১ সন্ত্রাসের চক্রী ভুট্টভি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ হামলার অন্যতম ষড়যন্ত্রী এবং লস্কর-ই-তৈবার নেতা হাফিজ আবদুল সালাম ভুট্টভির মৃত্যুর খবর মিলেছে পাকিস্তানে। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তরফে বৃহস্পতিবার এ নিয়ে এক বিবৃতি দিয়েছে। লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ওই নেতা। সালাম ভুট্টভির মৃত্যু লস্করের (Lashkar-e-Taiba) কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এক এক করে ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা লস্কর গোষ্ঠীর প্রধান হাফিজ সইদের দলের লোকজনের মৃত্যু হচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠেছে হাফিজের ডান হাত এবং লস্কর গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা হাফিজ আবদুল সালাম ভুট্টভির। ২০১৯ সাল থেকেই অবশ্য পাক কারাগারে বন্দি ছিল ভুট্টভি (Lashkar-e-Taiba)। লস্কর প্রধান হাফিজ সঈদ বর্তমানে পাক কারাগারে রয়েছে। 

    আরও পড়ুন: পাক জেলে বন্দি মুম্বই হামলার চক্রী হাফিজ সঈদ, জানাল রাষ্ট্রসংঘ

    ১ বছরে পাকিস্তানে ১২ জন ভারত বিরোধী জঙ্গি খুন

    গত এক বছরে মোট ১২ জন ‘ভারত-বিরোধী চক্রী’ খুন হয়েছে পাকিস্তানে। কয়েকজনের মৃত্যু বেশ রহস্যজনক। কখনও বিষক্রিয়াতে কখনও বা অজ্ঞাত পরিচয়তেদর গুলিতে মৃত্যু হয়েছে। lভুট্টভির মৃত্যু এখন নয়, গত বছরের মে মাসে হয়েছে। যদিও, সেই রিপোর্ট এখন প্রকাশিত হচ্ছে। নিরাপত্তা পরিষদের রিপোর্ট অনুযায়ী, ভুট্টভির মৃত্যুর কারণ হৃদ্‌যন্ত্র বিকল হওয়া। রিপোর্টে লেখা হয়েছে, “২০২৩ সালের ২৯ মে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে ভুট্টভির। তিনি সে সময় পাকিস্তান সরকারের হেফাজতে ছিলেন।” পাক পঞ্জাবের মুরিদকেতেই রয়েছে লস্করের (Lashkar-e-Taiba) সদর দফতর। সাম্প্রতিককালে, হাফিজের ছেলে ও ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু হয়েছে পাকিস্তানে।

    আরও পড়ুন: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের

    ভারত বিরোধীদের ওপর আঘাত চলছেই

    প্রসঙ্গত, ২৬/১১ মুম্বই হামলার এক অন্যতম ষড়যন্ত্রকারী (Lashkar-e-Taiba) সাজিদ মির পাকিস্তানের ডেরা গাজি খানের সেন্ট্রাল জেলে মারা যায় সম্প্রতি। তখন তদন্তে জানা যায়, তাকে কেউ বা কারা খাবারে বিষ দিয়েছিল। গত বছরের ডিসেম্বরে করাচিতে নিজের বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি চালিয়ে খুন করে ২০১৫ সালে জম্মু-কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী, লস্কর নেতা আদনান আহমেদকে। অন্যদিকে চলতি মাসের প্রথমেই জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে বিস্ফোরণে নিহত হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে এ এই ঘটনার কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share