Tag: Agniveer

Agniveer

  • Suvendu Adhikari: স্কুল-কলেজে ফিরছে এনসিসি, আসছে অত্যাধুনিক ‘অর্জুন বাহিনী’, বড় সিদ্ধান্ত নয়া মুখ্যমন্ত্রীর

    Suvendu Adhikari: স্কুল-কলেজে ফিরছে এনসিসি, আসছে অত্যাধুনিক ‘অর্জুন বাহিনী’, বড় সিদ্ধান্ত নয়া মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে শিক্ষা, সুরক্ষা এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কোর পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে নতুন বিশেষ উদ্ধারকারী ‘অর্জুন বাহিনী’ (Arjun Bahini) গঠন এবং অগ্নিবীরদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সংরক্ষণের জোড়া ঘোষণা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী।

    শিক্ষা প্রতিষ্ঠানে ফেরানো হচ্ছে এনসিসি (Suvendu Adhikari)

    শিক্ষাঙ্গনে ছাত্রাবস্থা থেকেই শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের পাঠ ছড়িয়ে দিতে এনসিসি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকার আমাদের রাজ্যের স্কুল ও কলেজ থেকে পরিকল্পিতভাবে এনসিসি তুলে দিয়েছিল। আর তার বদলে শুরু করেছিল জয়হিন্দ বাহিনী। অত্যন্ত খারাপ মানসিকতা ও সংকীর্ণ ভাবনা নিয়ে ওই কাজটা করা হয়েছিল। অথচ এনসিসিতে নিয়মিত প্রশিক্ষণ নিলে ছাত্রাবস্থা থেকেই ছেলেমেয়েদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা এবং নির্ভেজাল রাষ্ট্রপ্রেম তৈরি হয়। আমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই বিষয়ে চিঠি লিখব।”

    তিনি জানান, এনসিসি চালুর জন্য নির্দিষ্ট সামরিক প্রোটোকল রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের নির্দেশিকা অনুযায়ী রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফের আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করতে চিঠি পাঠানো হবে।

    অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ

    প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান ও রাজ্য সুরক্ষায় প্রাক্তন সেনাদের যুক্ত করার কথা ভাবছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, “রাজ্যের প্রতিটি স্কুল-কলেজে যাতে এনসিসির কাজকর্ম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, সরকার সেই ব্যবস্থা করবে। এর পাশাপাশি আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি – পুলিশ, দমকলবাহিনী, বন দফতর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে এই অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”

    বিপর্যয় মোকাবিলায় সেপ্টেম্বরেই নামছে ‘অর্জুন বাহিনী’

    তারাতলার সাম্প্রতিক ভয়াবহ গোডাউন দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠনের নীল নকশা প্রকাশ করেন। তিনি জানান, উদ্ধারকাজ ও বিপর্যয় সামলাতে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ‘অর্জুন বাহিনী’ তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, “আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার যে কোনও রকম বিপর্যয়ের মোকাবিলা করতে। সেই কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে।” তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসেই তিনি নিজে এই বাহিনীর সূচনা ও ফ্ল্যাগ-অফ করবেন।

    এই বাহিনীর জন্য ইতিমধ্যেই আধুনিক ভবন, ক্যাম্পাসের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) মতো উচ্চপ্রযুক্তির সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে কোনো জীবিত ব্যক্তি আটকে আছেন কি না, তা জানার হাই-টেক ক্যামেরা, বিশেষ উদ্ধারকারী গাড়ি এবং গ্যাস কাটারের মতো আধুনিক সরঞ্জাম-সহ উন্নতমানের পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে।

    সৈনিক বোর্ডের মাধ্যমে সাময়িক ২০০ জওয়ান মোতায়েন

    অগ্নিবীরদের প্রথম ব্যাচ চাকরিতে যোগ দিতে দিতে আগামী বছরের জানুয়ারি মাস গড়িয়ে যাবে। তাই অন্তর্বর্তী সময়ে উদ্ধারকাজের শূন্যতা মেটাতে রাজ্য সৈনিক বোর্ড থেকে ২০০ জন প্রশিক্ষিত প্রাক্তন সেনাকর্মীকে এনলিস্ট করা হয়েছে। এই দলের ১০০ জন কলকাতায়, ৫০ জন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে এবং ৫০ জন দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা কাকদ্বীপে মোতায়েন থাকবেন।

    আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, “বিপর্যয় মোকাবিলার জন্য ভারত সরকার প্রচুর টাকা দিয়েছিল, কিন্তু আগের সরকার সেই অর্থ সঠিকভাবে খরচই করেনি। আমরা সেই ফান্ড ব্যবহার করে নতুন করে পরিকাঠামো তৈরি করছি। তারাতলার ঘটনায় আমরা দেখেছি এনডিআরএফ যেভাবে ২২ জন মানুষকে জীবন্ত উদ্ধার করেছে, তা একটা বিরাট অর্জন। কলকাতা পুলিশের ভূমিকাও সেখানে প্রশংসনীয় ছিল। এর আগে আমফানের সময় আপনারা দেখেছেন, একটানা তিন দিন ধরে কলকাতার রাস্তা থেকে (Arjun Bahini) উপড়ে পড়া গাছই সরাতে পারেনি তখনকার প্রশাসন। শেষে ওড়িশার বিপর্যয় ব্যবস্থাপনা দলকে এনে শহর পরিষ্কার করাতে হয়েছিল।”

    প্রতিরক্ষা উৎপাদন ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গের রূপরেখা

    রাজ্যের আর্থিক উন্নতি ও প্রতিরক্ষা উৎপাদনের সম্ভাবনা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর মতো সংস্থা স্বাবলম্বী ভারতের প্রতীক। ‘অপারেশন সিঁদুরে’র মতো সাম্প্রতিক সামরিক অভিযানের উদাহরণ দিয়ে তিনি লখনউয়ে তৈরি হওয়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সাফল্যের কথা উল্লেখ করেন এবং বলেন, বাংলায়ও প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে।

    তিনি বলেন, “আমরা তো একসময় রাজ্য হিসেবে পুরোপুরি ‘নির্ভরশীল পশ্চিমবঙ্গ’ হয়ে গিয়েছিলাম। সবাই কেবল ভাতা-নির্ভর হয়ে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে ভারত এখন স্বাবলম্বী ও আত্মনির্ভর হচ্ছে।”

    তিনি (Suvendu Adhikari) জানান, নতুন এই প্রশাসনিক রূপরেখায় কোনো অনভিজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হবে না। তিন মাস থেকে এক বছরের কঠোর পেশাদার প্রশিক্ষণ ছাড়া কাউকে এই জাতীয় ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত (Arjun Bahini) করা হবে না।

     

  • Agniveer Result: ২০২৫ সালে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হচ্ছে

    Agniveer Result: ২০২৫ সালে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর নিয়োগ পরীক্ষার ফলাফল (Agniveer Result) খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহ বা অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হতে পারে। যাঁরা কমন এন্ট্রান্স টেস্ট (CET) পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা joinindianarmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন (Agniveer Result 2025)।

    পরীক্ষার বিবরণ (Agniveer Result)

    সম্প্রতি, অগ্নিবীর ২০২৫ নিয়োগ প্রক্রিয়ার আওতায় বিভিন্ন পদে পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে ছিল:

    জেনারেল ডিউটি

    টেকনিক্যাল

    ট্রেডসম্যান

    নার্সিং অ্যাসিস্ট্যান্ট

    সিপাহী ফার্মা

    অনলাইন মোডে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০ জুন থেকে ১০ জুলাই এর মধ্যে।

    প্রতিটি পোস্ট অনুযায়ী পরীক্ষার ধরন এবং পূর্ণমান ভিন্ন ছিল।

    কিছু পরীক্ষার পূর্ণমান ছিল ৫০ নম্বর, যার জন্য ১ ঘণ্টা সময় নির্ধারিত ছিল।

    আবার কিছু পরীক্ষার পূর্ণমান ছিল ১০০ নম্বর, সেক্ষেত্রে ২ ঘণ্টা সময় দেওয়া হয়।

    আবেদন ও প্রবেশপত্র (Agniveer Result)

    অগ্নিবীর নিয়োগের আবেদন শুরু হয় ১২ মার্চ ২০২৫ থেকে।

    জানা যাচ্ছে, প্রায় ২৫,০০০ শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।

    ১৬ জুন তারিখে পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়।

    এই নিয়োগে পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলাদের (Agniveer Result 2025) জন্যও কিছু পদ সংরক্ষিত ছিল। এই পরীক্ষা ১৩টি ভাষায় অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল:
    ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম, কান্নড়, তামিল, তেলুগু, পাঞ্জাবি, ওড়িয়া, উর্দু, গুজরাটি, মারাঠি এবং অসমীয়া।

    উত্তরপত্র ও ফলাফল যাচাই (Agniveer Result)

    পরীক্ষার উত্তরপত্র (Answer Key) খুব শীঘ্রই প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা উত্তর মিলিয়ে বুঝতে পারবেন, তারা কতগুলি উত্তর সঠিক করেছেন। ফলাফল প্রকাশের সময় পরীক্ষার্থীদের রোল নম্বর ও জন্মতারিখ (Date of Birth) দিয়ে লগইন করতে হবে।

    কিভাবে রেজাল্ট চেক ও ডাউনলোড করবেন:

    ১. প্রথমে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ যান।
    ২. হোমপেজে ‘Indian Army Agniveer Result 2025’ লিংকে ক্লিক করুন।
    ৩. এরপর একটি নতুন লগইন পেজ আসবে। সেখানে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন। (Agniveer Result)
    ৪. লগইন হয়ে গেলে আপনার ফলাফল স্ক্রিনে দেখতে পারবেন।
    ৫.  সবশেষে এটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখতে পারেন।

  • Agniveer: জীবনের প্রথম অগ্নিপরীক্ষায় সফল ৩ হাজার অগ্নিবীর, পাকিস্তানকে পরাস্ত করতে তাঁদের অবদান কতখানি, জানেন?

    Agniveer: জীবনের প্রথম অগ্নিপরীক্ষায় সফল ৩ হাজার অগ্নিবীর, পাকিস্তানকে পরাস্ত করতে তাঁদের অবদান কতখানি, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালায় ভারত। ভারতীয় সেনা এই অপারেশনে পাকিস্তানকে কাবু করে ফেলে। এই অপারেশনে সেনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অন্তত ৩ হাজার অগ্নিবীরও (Agniveer)। এঁদের প্রায় সকলের বয়সই কুড়ির কোঠায়। গত দু’বছরের মধ্যে সশস্ত্র বাহিনীতে নিয়োগ পেয়েছিলেন তাঁরা।

    অগ্নিবীরদের ভূমিকা (Agniveer)

    ৭ থেকে ১০ মে-র মধ্যে একাধিক ভারতীয় সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং শহরগুলিতে পাকিস্তান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেও অগ্নিবীরদের হাঁটু কাঁপেনি। চার দিনের সামরিক সংঘর্ষের সময়ে বিভিন্ন ভূমিকায় সম্মানের সঙ্গে নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। এ বার অন্তত অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করছেন সেনাকর্তারা। জানা গিয়েছে, এয়ার ডিফেন্স ইউনিটে চারটি প্রধান পেশায় বিশেষজ্ঞ অগ্নিবীরদের মোতায়েন করা হয়েছিল – গোলন্দাজ, ফায়ার কন্ট্রোল অপারেটর, রেডিও অপারেটর এবং কামান ও ক্ষেপণাস্ত্র-সহ ভারী সামরিক যানবাহনের চালক। সেনা সূত্রে খবর, প্রতিটি ভূমিকায়ই দক্ষতার পরিচয় দিয়েছেন অগ্নিবীররা।

    অগ্নিবীরদের অবদান

    সেনা সূত্রে খবর, পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছিল যে এয়ার ডিফেন্স ইউনিটগুলি তার প্রতিটিতে ১৫০-২০০ জন করে অগ্নিবীর ছিলেন। দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম আকাশতীর পরিচালনার ভার ছিল তাদের হাতে। সংঘর্ষের সময় ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্স ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল এই আকাশতীর। সেনা সূত্রে খবর, অগ্নিবীররা যথারীতি নিয়মিত সৈন্যদের সঙ্গে কাঁধে রেখে চালানো যায় এমন ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের টার্গেট ধ্বংস করেছে। এল-৭০ এস, জেডইউ ২৩-২বি’র মতো কামান, পেচোরা, শিলকা, ওসাক, স্ট্রেলা এবং তুঙ্গুস্কা অস্ত্র ব্যবস্থা পরিচালনা করেছে। বিভিন্ন ধরণের রেডার পরিচালনা করেছে। যাঁরা সামরিক যান চালানোর দায়িত্বে ছিলেন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবস্থা মোতায়েন করার পরে তাঁরাও সৈন্য হিসেবে কাজ করেছেন (Agniveer)।

    প্রসঙ্গত, অগ্নিবীর পদে নিয়োগ নিয়ে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করেছিলেন বিরোধীরা। ওয়াকিবহাল মহলের মতে, নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিরোধীদের মুখের মতো জবাব দিয়েছেন অগ্নিবীররা। সূত্রের খবর, অগ্নিবীররা এই প্রথমবার যুদ্ধের মতো পরিস্থিতির (Operation Sindoor) মুখোমুখি হয়েছিলেন। সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা দুরমুশ করে দিয়েছেন পাক সেনাদের (Agniveer)।

  • Kargil Vijay Diwas: ‘সেনার স্বার্থে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ’, কার্গিল দিবসে বিরোধীদের জবাব মোদির

    Kargil Vijay Diwas: ‘সেনার স্বার্থে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ’, কার্গিল দিবসে বিরোধীদের জবাব মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে কিছু মানুষ জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে। সেনার স্বার্থে অগ্নিপথ খুব গুরুত্বপূর্ণ সংস্কার, বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার দ্রাসে কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas) অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

    গড় বয়স কমানোই লক্ষ্য

    বিজয় দিবসের ২৫ (Kargil Vijay Diwas) বছর পূর্তি অনুষ্ঠানে কার্গিলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জওয়ানদের সামনেই প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘সেনার জন্য অগ্নিপথ ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কার। কয়েক দশক ধরে এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। বহু কমিটি তৈরি হয়েছে। সেই সব কমিটি সেনার উন্নয়নের স্বার্থে এই ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছিল। ভারতীয় জওয়ানদের গড় বয়স বিশ্বের অন্য সব দেশের থেকে বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু সদিচ্ছার অভাবে এই ধরনের কোনও পদক্ষেপ করতে পারেনি আগের সরকারগুলি।’ 

    মিথ্যার রাজনীতি (Kargil Vijay Diwas) 

    মোদি (PM Modi) বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন একটি স্পর্শকাতর বিষয়কে কিছু মানুষ রাজনীতির বিষয় বানিয়েছেন। সেনাবাহিনীর এই সংস্কার নিয়েও কেউ কেউ তাঁদের ব্যক্তিগত স্বার্থে মিথ্যার রাজনীতি করছেন।’’ ভারতীয় সেনার গড় বয়স কমানোর লক্ষ্যেই তাঁর সরকারের এই পদক্ষেপ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। ওই সভায় ব্যয়সঙ্কোচের উদ্দেশে অগ্নিপথ প্রকল্প চালু করার অভিযোগ খারিজ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কিছু লোক এমন ভুল ধারণাও ছড়াচ্ছেন যে সরকার পেনশনের টাকা বাঁচাতে এই স্কিম নিয়ে এসেছে। আমি এমন লোকদের জিজ্ঞাসা করতে চাই, আজকের নিয়োগকারীদের জন্য পেনশনের প্রশ্ন ৩০ বছর পরে উঠবে। সরকার কেন এখনই সিদ্ধান্ত নেবে?’’

    আরও পড়ুন: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    অগ্নিপথ প্রকল্প কী

    সেনাবাহিনীর আধুনিকীকরণের স্বার্থে ২০২২ সালের জুন মাসে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। ওই প্রকল্পে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’। সরকারি ঘোষণা অনুযায়ী, মাসে ৩০-৪৫ হাজার টাকা করে পান অগ্নিবীরেরা। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের  অবসরকালীন ভাতা হিসেবে ১১-১২ লক্ষ টাকা দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Agniveer Budget: বাজেটে অগ্নিবীর প্রকল্পকে বিশাল গুরুত্ব, বরাদ্দ বেড়ে ৫,২০৭ কোটি

    Agniveer Budget: বাজেটে অগ্নিবীর প্রকল্পকে বিশাল গুরুত্ব, বরাদ্দ বেড়ে ৫,২০৭ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে অল্প সময়ের জন্য সৈনিক ভর্তির উদ্দেশ্যে সরকার অগ্নিবীর (Agniveer Indian Army) প্রকল্প চালু করেছে। সরকারের উদ্দেশ্য অল্প সময়ের জন্য তিন বাহিনীতে তরুণ সৈনিক ভর্তি করা। ইতিমধ্যেই ভারতীয় সেনায় প্রায় এক লক্ষ অগ্নিবীর ভর্তি করা হয়েছে। বেশি সংখ্যায় তরুণ প্রজন্মকে ভর্তি করলে সেনায় তারুণ্য ও সংখ্যা বল দুটোই বাড়বে। এই লক্ষ্যেই সরকার অগ্নিবীরের (Agniveer Budget) বাজেটেও রেকর্ড হারে বৃদ্ধি করা হচ্ছে।

    অগ্নিবীরের বাজেট বরাদ্দ (Agniveer Budget)

    ২০২২-২৩ প্রাথমিকভাবে অগ্নিবীর প্রকল্পের জন্য ১৫৯.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শুধুমাত্র প্রকল্প চালু জন্য প্রাথমিক বাজেট ছিল এটি।

    ২০২৩-২৪ সালে ধাক্কায় এই বছর বাজেট বরাদ্দ (Agniveer Budget) বাড়িয়ে ৩,৮০০ কোটি টাকা করা হয়। এবারের বাজেট বরাদ্দ ছিল নিয়োগ, পরিকাঠামো বৃদ্ধি এবং বিভিন্ন খাতে খরচ বাবদ।

    ২০২৪-২৫ চলতি বছর বাজেট বরাদ্দ বৃদ্ধি করে ৫,২০৭.২৮ কোটি টাকা করা হয়। নিয়োগ পরিকাঠামো বৃদ্ধি সহ অগ্নিবীর প্রকল্পে আরও কিছু উল্লেখ্যযোগ্য পরিবর্তন ও উন্নয়নের জন্য এই উদ্যোগ সরকারের।

    অগ্নিবীরের উপর সরকারের ভরসা  (Agniveer Indian Army)

    সরকার চাইছে আগামী কয়েক বছরের মধ্যে ৪ থেকে ৫ লক্ষ অগ্নিবীর ভারতীয় সেনার ৩ বিভাগে ভর্তি করা হবে। এর ফলে সৈন্যবাহিনীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ফলে ভারত যে কোন সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। সরকার পরপর বাজেট (Agniveer Budget) বৃদ্ধি করার পিছনে যুক্তি হল, অগ্নিবীদের প্রয়োজনীয় অস্ত্র, উর্দি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা। সরকার সব দিকে নজর রেখেই পরপর বরাদ্দ বাড়িয়ে চলেছে। প্রাথমিক বাজেটে সরকার পরিকাঠামগত উন্নয়নের দিকে নজর দিয়েছিল। ধীরে ধীরে সরকার অগ্নিবীদের কৌশলগত বৃদ্ধির সংক্রান্ত বিনিয়োগের দিকে নজর দিতে শুরু করে।

    অগ্নিবীর প্রকল্পে সরকারের আস্থা

    অগ্নিবীর প্রকল্পে ক্রমাগত (Agniveer Budget) বিনিয়োগ বৃদ্ধি সরকারের এই প্রকল্পের সাফল্যের দিক নির্দেশ করে। বিনিয়োগ বৃদ্ধিতে বোঝা যায় সরকার অগ্নিবীরদের  (Agniveer Indian Army) উপরে যথেষ্ট আস্থা রেখেছে। প্রসঙ্গত চীন ও পাকিস্তান দু দিক থেকেই ভারতের উপর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে।

    আরও পড়ুন: সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ সুমন, প্রত্যন্ত গ্রামে প্রথম সরকারি চাকরিতে খুশির হাওয়া

    একদিকে লাইন অফ একচুয়াল কন্ট্রোলে ড্রাগনের ক্রমাগত আগ্রাসন বৃদ্ধি অন্যদিকে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের পাঠানো জঙ্গিদের তান্ডব ও মাদক পাচারের সমস্যা ঠেকাতে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন বোধ করে সেনা। প্রয়োজনে অগ্নিবীদের দুই ফ্রন্টে পাঠানোর জন্য তৈরি করা হচ্ছে।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ সুমন, প্রত্যন্ত গ্রামে প্রথম সরকারি চাকরিতে খুশির হাওয়া

    Birbhum: সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ সুমন, প্রত্যন্ত গ্রামে প্রথম সরকারি চাকরিতে খুশির হাওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতারাতি সেলিব্রিটি বীরভূমের (Birbhum) গ্রামের ছেলে। না, কোনও সিনেমায় অভিনয় বা অন্য কোনও কাজ করে নয়, সরকারি চাকরি পেয়ে সেলিব্রিটি তিনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, গ্রামের প্রথম সরকারি চাকরি বলে কথা। বীরভূমের সিউড়ির নগরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গ্রামের এক সামান্য দিনমজুরের ছেলে সুমন। ছোট থেকেই পড়াশোনাতে অনেক সুনাম। তারই প্রতিফলন সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে সাফল্য পাওয়া। আর এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষজন শুভেচ্ছা জানাতে ভিড় করছেন সুমনের ছোট্ট মাটির কুঁড়ে ঘরে।

    সংসারের হাল ধরতে পড়াশোনা শেষের আগেই চাকরির সিদ্ধান্ত (Birbhum)

    নগরী গ্রামের সুধাংশু বদনি শিক্ষানিকেতন স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিশ্বভারতীতে বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা সুমনের। ইচ্ছে ছিল নেট-সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএইচডি করে অধ্যাপক হওয়ার। কিন্তু বিএসসি পঞ্চম সেমেস্টার সম্পূর্ণ হওয়ার পরেই সেনাবাহিনী থেকে ডাক পড়ে সুমনের। অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন যেত সুমনের। বাবা রাজমিস্ত্রির শ্রমিক, কোনও দিন হাতে কাজ থাকত, আবার কোনও দিন তাও থাকত না। তাই সুমনের মা সিউড়িতে বাড়ির পরিচারিকার কাজ করতেন। সেই থেকেই সুমনের পড়াশোনার খরচ চলত বলে জানিয়েছে পরিবার। কিন্তু সুমন থেমে থাকেননি, এত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। সংসারের হাল ধরতেই সেনাবাহিনীর জন্য আবেদন করেন সুমন, আর প্রথমবারেই সাফল্য। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে খুশির জোয়ার। কারণ বড়গ্রামের বাউড়িপাড়া অঞ্চলে প্রথম সরকারি চাকরি পেয়েছেন সুমন। আগামী ২২ এপ্রিল থেকেই সেনাবাহিনীর কর্মী হিসেবে নিযুক্ত হবেন তিনি (Birbhum)।

    সুমন নিজে কী জানিয়েছেন?

    সুমনের এই সাফল্যের পর খুশি গোটা গ্রামবাসী থেকে তাঁর পরিবার। এই বিষয়ে সুমন বলেন, “যেহেতু আমি একটি গরিব ঘরের ছাত্র, আমার বাবা দিনমজুর এবং মা পরিচারিকার কাজ করে, তাই সংসার খুব কষ্ট করেই চলত আমাদের। এতে আমার পড়াশোনার খরচও চালাতে হত। তাই আমি সিদ্ধান্ত নিই সেনাবাহিনীতে আবেদন করার। প্রথমবারই আমি সাফল্য পেয়েছি। আর গ্রামে প্রথম সরকারি চাকরিজীবী হিসেবে নিজেকে আজ প্রতিষ্ঠা করেছি। তাই গ্রামবাসীও খুব খুশি।” সুমনের মা বলেন, “ছেলের পড়াশোনা করার খুবই ইচ্ছে ছিল। তাই খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছিলাম। ও সরকারি চাকরি পাওয়ায় আমরা খুবই খুশি। এবার পরিবারের (Birbhum) অভাব কিছুটা হলেও মিটবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agniveer: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর

    Agniveer: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌবাহিনী ০১/২০২৩ (May ২৩) ব্যাচের জন্য অগ্নিবীর (Agniveer) হিসাবে  অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীদের নিয়োগ করছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪০০টি শূন্যপদ রয়েছে (মহিলাদের জন্য রয়েছে ২৮০টি)। প্রার্থীর জন্ম ০১ মে ২০০২ – ৩১ অক্টোবর ২০০৫ এর মধ্যে হতে হবে। নির্দিষ্ট বার্ষিক ইনক্রিমেন্ট সহ প্রতি মাসে ৩০০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাতা দেওয়া হবে।

    ভারতীয় নৌবাহিনী নিয়োগ ২০২২-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীর (SSR) – ০১/২০২৩ ব্যাচের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে হবে। শর্টলিস্টিং (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা), ‘লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা’ এবং চূড়ান্ত নিয়োগ। সবশেষে হবে মেডিক্যাল পরীক্ষা। আবেদনের শেষ তারিখ ১৭-১২-২০২২।

    শিক্ষাগত যোগ্যতা:

    প্রার্থীকে অবশ্যই গণিত ও পদার্থবিদ্যার সঙ্গে ১০+২ পরীক্ষায় পাশ করতে হবে। এরসঙ্গে রসায়ন/জীববিদ্যা/কম্পিউটার সায়েন্স, এই তিনটি বিষয়ের মধ্যে একটি থাকতে হবে।

    পরীক্ষার বিভিন্ন ধাপ

    প্রথম ধাপ (INET – কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা)

    প্রথমে All India computer-based examination, INET পরীক্ষা হবে। প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।

    দ্বিতীয় ধাপ (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা)

    INET পরীক্ষায় বাছাই করা প্রার্থীদের (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা) দ্বিতীয় পর্যায় (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা) জন্য একটি কল-আপ লেটার দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়টি ভারতীয় নৌবাহিনীর ঠিক করে দেওয়া কেন্দ্রগুলিতে হবে। দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার সিলেবাস, অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ের জন্য আধার কার্ড সঙ্গে আনতেই হবে।

    তৃতীয় ধাপ (চূড়ান্ত নিয়োগের জন্য মেডিক্যাল পরীক্ষা)

    সমস্ত নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষা INS চিল্কায় নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।

    পরীক্ষার ফি:

     অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে ৫৫০ টাকা তার সঙ্গে ১৮% জিএসটি দিতে হবে।

    কীভাবে আবেদন করবেন:

    পদ্ধতিটি ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https: www.joinindiannavy.gov.in  গিয়ে  অনলাইন আবেদন করতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ

  • Agniveer: ভারতীয় নৌসেনার সমস্ত শাখায় মেয়েরা! অগ্নিবীর প্রকল্পে প্রথমেই ৩৪১ জন মহিলা নিয়োগ

    Agniveer: ভারতীয় নৌসেনার সমস্ত শাখায় মেয়েরা! অগ্নিবীর প্রকল্পে প্রথমেই ৩৪১ জন মহিলা নিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রথম ব্যাচে ভারতীয় নৌসেনায় (indian navy) যোগ দিলেন ৩৪১ জন মহিলা। এই ব্যাচে মোট ৩ হাজার অগ্নিবীর নিয়োগ করেছে নৌসেনা। রবিবার নৌসেনা দিবসের আগে শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। পরবর্তী পর্যায়ে ভারতীয় নৌসেনায় অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগ আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

    কী বললেন নৌসেনা প্রধান

    আগামী বছর থেকে মহিলাদের জন্য নৌবাহিনীর সমস্ত পদই খুলে দেওয়া হবে এবং এই প্রথমবার নাবিক পদে মহিলাদের নিয়োগ করা হবে জানিয়ে অ্যাডমিরাল হরি কুমার বলেন, “আমরা ৩৪১ মহিলা অগ্নিবীর নিযুক্ত করেছি। শারীরিক সক্ষমতা সহ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে তাঁদের নিয়োগ করা হয়েছে। সমস্ত দিক বিবেচনা করেই জাহাজ, যুদ্ধজাহাজের নাবিক পদে মহিলা নিয়োগ করা হবে। তাঁদের সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হবে।” তিনি বলেন, “এটা আমাদের জন্য যুগান্তকারী ঘটনা। কারণ আমরা গত ১৬-১৭ বছর ধরে মহিলা অফিসার নিয়োগ করলেও এই প্রথম মহিলা নাবিকদের নিয়োগ দিলাম। এরপরেই নৌসেনা প্রধান জানান, আগামী বছর থেকে নৌসেনার সমস্ত বিভাগে মহিলাদের নিয়োগ করা হবে। অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, “বর্তমানে মাত্র সাত-আটটি শাখায় নিয়োগ দেওয়া হয়ে থাকে মহিলাদের। আগামী বছর অফিসার-সহ সমস্ত বিভাগ মহিলাদের জন্য খুলে দেওয়া হবে।”

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প আরও অনেক আগে হওয়া উচিত ছিল, বললেন নৌসেনা প্রধান

     সেনা সূত্রে জানা গিয়েছে, অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল নেভাল এয়ার মেকানিকস, কমিউনিকেশনস (অপারেশনস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার)-এ মহিলাদের নিয়োগ করা হচ্ছে। নৌ গোলন্দাজ বাহিনীতেও নিয়োগ করা হচ্ছে মহিলাদের।প্রসঙ্গত, অগ্নিবীর প্রথম ব্যাচে মহিলাদের নিয়োগের জন্য গত ১ জুলাই থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছিল নৌসেনা। তারই ভিত্তিতে এই নিয়োগ হয়েছে। এর আগে নৌসেনা জানিয়েছিল,অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগের লক্ষ্য রয়েছে। সেই মোতাবেকই নৌসেনায় ৩০০০ জন অগ্নিবীরের মধ্যে ৩০০-র বেশি মহিলা নিয়োগ করা হল। 

    এদিন অ্যাডমিরাল আর. হরি কুমার দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত নৌসেনায় ‘আত্মনির্ভর হবে’। প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা জাহাজের গতিবিধি সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সহ গোটা দেশ। তবে সেদিকে কড়া নজর রাখা হয়েছে জানিয়ে নৌপ্রধান হরি কুমার বলেন, “আমাদের কাজ হল, ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা করা এবং ভারতীয় স্বার্থের বিরুদ্ধে যাতে এমন কিছু না হয়, সেটা দেখা।”

  • Indian Navy Agniveer: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া

    Indian Navy Agniveer: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনাতে (Indian Navy) অগ্নিবীর (Agniveer) নিয়োগ করার জন্যে গতকাল থেকেই আবেদন পত্র দেওয়া শুরু হয়েছে। বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশ বিক্ষোভ করলেও এখন এই প্রকল্পের মাধ্যমেই দেশের যুবকরা এগিয়ে এসেছে ভারতীয় বাহিনীতে যোগদান করার জন্যে। এবারে ভারতীয় নৌসেনার অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসায় আবেদন করতে শুরু করে দিয়েছে প্রার্থীরা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। সব মিলিয়ে মোট ২০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২৫ জুলাই থেকে ৩০ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। পুরুষ, মহিলা নির্বিশেষে এই পদে নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয় নাগরিকের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই তবে এই পদে আবেদন করতে পারবেন। ফলে যেসব পুরুষ, মহিলারা ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর পদে ভর্তি হতে চান, তারা শীঘ্রই আবেদন করে নিন।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া

    কী কী যোগ্যতা লাগবে?

    এই পদে নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। আর যাদের জন্ম ১৯৯৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ৩১ মে-এর মধ্যেই তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

    কী কী পদ্ধতিতে নিয়োগ করা হবে?

    • দশম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে প্রথমে বাছাই করা হবে।
    • এরপর বাছাই করা প্রার্থীদের লেখা পরীক্ষা ও পিএফটি-এর জন্য চিঠি পাঠানো হবে।
    • এরপর লেখা পরীক্ষা ও পিএফটি-এর ওপর ভিত্তি করেই মেরিট লিস্টে প্রার্থীদের বাছাই করা হবে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    কীভাবে আবেদন করবেন?

    • অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ যান।
    • এরপর রেজিস্টারে গিয়ে প্রোফাইলের রেজিস্ট্রেশন করুন।
    • যে কোর্সের জন্য আবেদন করছেন সেটির ফর্ম পূরণ করুন ও বিভিন্ন ডকুমেন্ট আপলড করুন।
    • ফর্ম পূরণের টাকা দিন ও ফর্মটি জমা দিয়ে দিন।
    • এরপর ফর্মটি ডাউনলোড করে একটি প্রিন্ট করে নিন।

     

  • Agnipath Syllabus: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    Agnipath Syllabus: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই নিয়োগ প্রকল্পের মাধ্যমে আগামীতে সেনাকর্মী, বায়ুসেনা কর্মী ও নৌসেনা কর্মী নিয়োগ করা হবে।  প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের ‘অগ্নিবীর’ হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রকল্প অনুসারে সাড়ে ১৭ থেকে ২৩ বছর বয়সীদের বাহিনীতে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা দশম বা দ্বাদশ ঊত্তীর্ণ প্রার্থীরা সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক বেতন ৪.৭৬ লক্ষ টাকা থেকে ৬.৯২ লক্ষ টাকা পর্যন্ত। আয়ের ৩০ শতাংশ সেবা নিধিতে জমানো যাবে। সমপরিমাণ টাকা দেবে সরকারও। চার বছরের মেয়াদ শেষে কাজের ভিত্তিতে ২৫ শতাংশকে দেওয়া হবে সেনার স্থায়ী কমিশন পদে চাকরি।

    ভারতীয় সেনা (Indian Army), বায়ুসেনা (Indian Air Force) এবং নৌসেনায় (Indian Navy) চাকরির জন্যে এই প্রকল্পে আবেদন করেছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। ইতিমধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে নিরাপত্তা বিভাগের এই তিন দফতর। 

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করল সেনা ও নৌসেনা

    যারা এখন অনলাইনে আবেদন করবেন, তাঁদের নিয়োগের পরবর্তী ধাপ অগাস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু করবে ভারতীয় সেনা। প্রথম ব্যাচের কমবাইন্ড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ১৬ অক্টোবর এবং ১৩ নভেম্বর। ২০২৩ সালের জুলাইয়ের শেষেই ট্রেনিং শেষ করে কাজে যোগ দেবে প্রথম ব্যাচ। এমনটাই মনে করা হচ্ছে।

    অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছে নৌসেনাও। চলতি মাসের ১৫-৩০ তারিখের মধ্যেই খুলে যাবে অ্যাপ্লিকেশন উইন্ডো। লিখিত এবং শারীরিক পরীক্ষা নেওয়া হবে অক্টোবরের মাঝামাঝি। এই বছরেই ৩ হাজার অগ্নিবীর নিয়োগের পরিকল্পনা নিয়েছে নৌসেনা। 

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    ২৪ জুন থেকেই অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। বায়ুসেনায় আবেদন প্রক্রিয়া চলেছে ৫ জুলাই অবধি। ২৪-৩১ জুলাইয়ের মধ্যে অনলাইন পরীক্ষা নেবে ভারতীয়  বায়ুসেনা। ডিসেম্বরের ১ তারিখের মধ্যে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।

    এবার পরীক্ষার পাঠক্রম (Syllabus) প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU.pdf -এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন পিডিএফ (PDF)। 

    কী পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা?

    বিজ্ঞান এবং আরও কিছু বিষয়ে পরীক্ষা নেবে বায়ুসেনা।

    কোন পদের জন্যে আবেদন করছেন তার ওপর নির্ভর করবে পাঠক্রম। 

    দ্বাদশ শ্রেণীর ইংরেজি, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের ওপর ভিত্তি করে নেওয়া হবে পরীক্ষা।

    যারা বিজ্ঞানের ছাত্র নন, তাঁদের জন্যে ইংরেজি, রিজনিং এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন করা হবে।

    প্রতি প্রশ্নে ১ নম্বর করে থাকবে।

    ভুল প্রশ্ন প্রতি ১/৪ নম্বর করে কাটা হবে।

    কোনও প্রশ্নের উত্তর না দিলে কোনও নম্বর কাটা হবে না।

    যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাঁদের দ্বিতীয় ধাপের পরীক্ষায় ডাকা হবে।

    পাঠক্রমের পিডিএফটি কী করে ডাউনলোড করবেন? 

    প্রথমে agnipathvayu.cdac.in – এই লিঙ্কে যান। 

    নীচের ‘নোটিফিকেশন’ বাটনটিতে যান। 

    এরপর ‘সিলেবাস’ বলে লিঙ্কটিতে যান।

    তারপর ডাউনিলোড করুন। 

    একটি প্রিন্টআউট নিজের কাছে রাখুন।

     

     

     

LinkedIn
Share