Tag: Air India

Air India

  • Air India Flights: ‘অসুস্থ’ এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু! কর্মীসঙ্কটের জেরে বাতিল ৭০টির বেশি উড়ান

    Air India Flights: ‘অসুস্থ’ এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু! কর্মীসঙ্কটের জেরে বাতিল ৭০টির বেশি উড়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মীসঙ্কটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস। একসঙ্গে প্রায় ৩০০ কর্মী আচমকাই ছুটি নিয়েছেন। ফলে কর্মীসঙ্কটের জেরে বাধ্য হয়ে ৭০টির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল (Flights Cancelled) করতে বাধ্য হয়েছে বিমান সংস্থা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের অন্যতম বিমান পরিবহণ সংস্থার এই অব্যবস্থা যাত্রীদের চরম সমস্যায় ফেলেছে।

    ঠিক কী ঘটেছিল? (Air India Flights) 

    সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক সিনিয়র কেবিন ক্রু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে সকলেই ছুটি নিয়েছেন (Crews Mass Sick Leave)। এই খবর কর্তৃপক্ষকে জানিয়েই তাঁরা তাঁদের মোবাইল বন্ধ করে দেন। এরপর এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস ম্যানেজমেন্ট ওই সিনিয়র কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে তা বিফলে যায়। একসঙ্গে এত কর্মী আচমকাই ছুটি নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায়। বাতিল করতে হয়েছে ৭৯টির মতো বিমান।

    তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল? 

    শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছে বলেই জানাচ্ছে বিমান সংস্থাটি। তবে সূত্রের খবর টাটা গোষ্ঠীর সংস্থাটিতে চাকরির নতুন যে শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদেই এই ঘটনা (Flights Cancelled)ঘটেছে। নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। অভিযোগ, কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। তাই এই গণ অসুস্থতা বলে মনে করছেন অনেকে। 

    আরও পড়ুন: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    যাত্রীদের অভিযোগ

    এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হওয়ার খবর জানিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করছেন যাত্রীরা। 

    অনেকেরই অভিযোগ, বিমানবন্দরে এসে তাঁরা বিমান বাতিলের খবর পেয়েছেন। কেন তাঁদের আগে থেকে জানানো হল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন।

    এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের বক্তব্য 

    এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার (Air India Flights) মুখপাত্র বলেন, ‘‘বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় আমাদের যাত্রীরা সমস্যায় পড়েছেন। আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। বিমান বাতিলের কারণে সমস্যায় পড়া যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। কিংবা অন্য দিন বিমানে যেতে চাইলে তার ব্যবস্থাও করা হবে।’’ তবে হঠাৎ করে ৭৯ টি উড়ান বাতিল হওয়ায় নির্দিষ্ট সময় বিমান না পেয়ে বহু যাত্রীর সমস্যা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা করার কথা এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস ঘোষণা করলেও যাত্রীদের একটা বড় অংশ পুরো টিকিটের দাম ফেরত চাইছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের উপর হামলা করেছে ইরান (Iran-Israel Conflict)। শনিবার গভীর রাত থেকে ইজরায়েল লক্ষ্য করে অন্তত ৩০০ মিসাইল ছুড়েছে ইরান। তার প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে সেদেশে নিজেদের পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত আপাতত উড়ান চলাচল বন্ধ। রবিবার থেকেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

    কী বলল এয়ার ইন্ডিয়া

    রবিবার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল অভিভের (ইজরায়েলের অন্যতম প্রধান শহর) মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল, রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান দিল্লি থেকে ইজরায়েল যাতায়াত করে প্রতি সপ্তাহে। টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন উড়ান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। সেটা ২০২৩ সালের ৭ অক্টোবর। প্রায় পাঁচ মাস পর গত ৩ মার্চ আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু করেছিল সংস্থাটি। কিন্তু উদ্ভুত পরিস্থিতির দিকে নজর দিয়ে এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থে আবার পরিষেবা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হলে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

    আরও পড়ুন: পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংয়ের হত্যাকারী নিহত অজ্ঞাতপরিচয়ের গুলিতে

    গন্তব্যে পৌঁছাতে দেরি 

    শনিবার টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, তারা ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। একইভাবে, ভিস্তারাও ঘোষণা করেছে যে এই পরিস্থিতির কারণে এই অঞ্চলের রুটগুলি পরিবর্তন করা হতে পারে এবং তাদের ফ্লাইটের রুট এবং সময় দীর্ঘায়িত হতে পারে। দুটি এয়ারলাইনই, এল আল ইজরায়েল এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া ইজরায়েল ও ভারতের মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা চালায়। প্যালেস্তাইনে যুদ্ধ এবং নতুন করে ইজরায়েল-ইরান উত্তেজনার (Iran-Israel Conflict) মধ্যে এই অঞ্চলে উদ্বেগ বেড়ে যাওয়ায়, মোদি সরকার দেশের নাগরিকদের ইরানে ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার পরামর্শ জারি করেছে । ভিস্তারার তরফে জানানো হয়েছে, “এর ফলে নির্দিষ্ট রুটে ফ্লাইটের সময় বেশি লাগতে পারে এবং সংশ্লিষ্ট ফ্লাইটের গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে ৷”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pannun: এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি, খালিস্তানি জঙ্গি পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের এনআইএ-র

    Pannun: এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতার হুমকি, খালিস্তানি জঙ্গি পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় আশ্রয় নেওয়া খালিস্তানি জঙ্গি পান্নুন (Pannun) গত সেপ্টেম্বরেই সে দেশে বসবাসকারী প্রবাসী হিন্দুদের ওপর হামলার হুমকি দিয়েছিলেন। এরপরেই চণ্ডীগড় এবং অমৃতসরে পান্নুনের বাড়ি, জমি সমস্ত কিছুই বাজেয়াপ্ত করেছিল এনআইএ। বিশ্বকাপের ফাইনালের দিনও এয়ার ইন্ডিয়ার বিমানে ফের নাশকতা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পান্নুনকে (Pannun) ভিডিওবার্তায় হুমকি দিতে শোনা যায়, (যদিও ওই ভিডিওর সত্যতা স্বীকার করেনি মাধ্যম) ‘‘১৯ নভেম্বরে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে প্রাণের বিপদ আছে।’’এর পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন পান্নুন। ঠিক এই কারণে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর নেতা পান্নুনের বিরুদ্ধে এবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করল এনআইএ।

    ভারত-বিদ্বেষী পান্নুন

    বিশ্বকাপের ফাইনাল চলাকালীন মাঠে ঢুকে যায় এক প্যালেস্তিনীয় সমর্থক। তাঁর টি-শার্টে লেখা ছিল প্যালেস্তাইনকে স্বাধীন করার কথা। ওই সমর্থককে নগদ ৮ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন পান্নুন। এনআইএ সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবে পান্নুনের (Pannun) বিরুদ্ধে বাইশটি অপরাধের মামলা বর্তমানে রয়েছে। তার মধ্যে রয়েছে তিনটি দেশদ্রোহিতার মামলা। আমেরিকা, কানাডা, ব্রিটেনসহ একাধিক দেশে বর্তমানে ‘শিখ ফর জাস্টিস’ সংগঠনকে নিয়ন্ত্রণ করেন পান্নুন (Pannun)। এই সংগঠন আলাদা শিখ রাষ্ট্র গড়ে তোলার দাবিও তুলেছে। পান্নুন মনে করেন, ভারত অবৈধভাবে দখল করে রেখেছে শিখদের ভূমি। এর আগে তিনি জানিয়েছেন, প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধের মতো এবার যুদ্ধ শুরু হবে ভারতেও।

    ভারত বিরোধীদের নিরাপদ আশ্রয় কানাডা

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ জুলাই ‘শিখ ফর জাস্টিস’কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালে ‘শিখ ফর জাস্টিস’-এর নেতা পান্নুনকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবু তার পরে কানাডায় বহাল তবিয়তে রয়েছেন পান্নুন (Pannun) এবং সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের প্রশ্রয়েই ভারত-বিদ্বেষী, ভারত-বিরোধী এবং জাতিবিদ্বেষমূলক কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, ভারত বিরোধী জঙ্গিদের কানাডা আশ্রয় দিচ্ছে, ঠিক এই অভিযোগেই গত সেপ্টেম্বরে চরম কূটনৈতিক বিবাদ শুরু হয়েছিল দুই দেশের মধ্যে। ফের একবার কানাডায় আশ্রয় নেওয়া জঙ্গি পান্নুনের হুমকি-ভিডিও সামনে আসাতে প্রমাণ হল, ভারতের অভিযোগ মিথ্যা নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India: এবার পাইলট নিয়োগে জোর এয়ার ইন্ডিয়ার, বেতন শুনলে চোখ কপালে উঠবে!

    Air India: এবার পাইলট নিয়োগে জোর এয়ার ইন্ডিয়ার, বেতন শুনলে চোখ কপালে উঠবে!

     মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক বিমান অর্ডার করার পর কর্মী নিয়োগে জোর দিচ্ছে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। পাইলট ও অন্যান্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তারা।

    বেতন শুনলে চোখ কপালে উঠবে

     জানা গেছে, কোম্পানির আকর্ষণীয় কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত প্যাকেজ অফার করেছে তারা। জানা গেছে, এয়ার ইন্ডিয়া নতুন কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকারও বেশি প্যাকেজ দেবে। এই আকর্ষণীয় প্যাকেজটি বোয়িং B777 এয়ারক্রাফ্টের ক্যাপ্টেন পদের জন্য দেবে সংস্থা। B777 বিমানের ক্যাপ্টেন পদের জন্য প্রতি মাসে ২১ হাজার ডলার অফার করছে। ভারতীয় মুদ্রায় এটি বার্ষিক ২.০৮ কোটি টাকার সমান।

    এয়ার ইন্ডিয়ার (Air India) বর্তমানে ১১৩টি বিমান রয়েছে, যেখানে প্রায় ১৪০টি বিমান পরিচালনা করার মতো দক্ষ কর্মী রয়েছে সংস্থার হাতে। এখন সংস্থাটি বোয়িং ও এয়ারবাস থেকে ৪৭০ টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। নতুন এয়ারক্রাফটের ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত রেকর্ড অর্ডার। এর মধ্যে এয়ারবাস থেকে ২৫০টি বিমান অর্ডার করা হয়েছে। এবং বোয়িং থেকে ২২০টি প্লেন অর্ডার করেছে কোম্পানি। নতুন বিমানগুলি চালু হলে এয়ার ইন্ডিয়ার (Air India) কাছে বিমানের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে, ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো বিমানের সংখ্যার শীর্ষে রয়েছে, তবে এই চুক্তি শেষ হওয়ার পরে এয়ার ইন্ডিয়া বিমান সংখ্যায় অনেকটাই এগিয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই নতুন বিমানগুলির জন্য এয়ার ইন্ডিয়ার আরও অনেক দক্ষ কর্মী প্রয়োজন।

    ওয়াকিবহাল মহলের মতে, দক্ষ পাইলট পেতেই এত বড় প্যাকেজ দিচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে শুধু পাইলট নয়, আরও অনেক পদের জন্য নিয়োগ বেরিয়েছে। এর মধ্যে রয়েছে কেবিন ক্রু মেম্বার, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তা ও অন্যান্য প্রযুক্তিগত পদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Air India: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

    Air India: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রূপে আসতে চলেছে এয়ার ইন্ডিয়া! দেশের অন্যতম বিমান সংস্থা, এয়ার ইন্ডিয়া (Air India)-কে ইতিমধ্যে অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী। যার প্রেক্ষিতে বদলে গেল এয়ার ইন্ডিয়ার লোগো ও রং। বৃহস্পতিবার টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া নতুন লোগো এবং লিভারির রঙ প্রকাশ করেছে। এয়ার ইন্ডিয়ার লোগোর অংশ হিসেবে, এয়ার ইন্ডিয়া লাল এবং সাদা রং ধরে রেখেছে, তবে এর সঙ্গে যুক্ত করা হয়েছে বেগুনি রঙ। নতুন লোগোটির নাম হবে ‘দ্য ভিস্তা’। 

    লাল, সাদা রঙের সঙ্গে বেগুনির মিশেল

    নতুল লোগো প্রকাশ করে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন.চন্দ্রশেখরন বলেন, “এটি ‘সীমাহীন সম্ভাবনা’র ইঙ্গিত দেয়।” এয়ার ইন্ডিয়া মানেই চোখে ভেসে ওঠে আভিজাত্যপূর্ণ লাল-সাদা রঙের বিমান। সেই লাল, সাদা রং ধরে রেখেছে টাটা গোষ্ঠী। লোগোতেও থাকবে এই রং। তবে তার সঙ্গে সংযুক্ত হয়েছে বেগুনি রং। এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান আরও স্টাইলিশ করে তোলা হচ্ছে। সেজন্য এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের আইকনিক মহারাজা ম্যাসকটের আধুনিক রূপ লোগোয় তুলে ধরা হয়েছে। লাল, সাদা রঙের সঙ্গে বেগুনি রঙের মিশেলে এই নতুন লোগো করা হয়েছে।

    মিলবে ভিস্তারাও

    আগে এয়ার ইন্ডিয়ার (Air India) লোগো হিসাবে উঠে আসত কোনারক চক্র সম্বলিত একটি লাল রাজহাঁস। এদিন সংস্থার নতুন লোগোর সূচনা করে টাটা গোষ্ঠীর তরফে বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর প্রতীক ‘দ্য ভিস্তা’, সীমাহীন সম্ভাবনা, প্রগতিশীলতার দ্বারা অনুপ্রাণিত এবং ভবিষ্যতের জন্য সাহসী, আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। উল্লেখ্য, কয়েক বছর ধরেই লোকসানে চলছিল, ভারত সরকার অধীনস্থ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ২০২২ সালে এটি অধিগ্রহণ করে টাটা সন্স। পরবর্তীতে সংস্থার তরফে ঘোষণা করা হয় যে, টাটা সন্সের আরেকটি এয়ারলাইন্স ভিস্তারাও এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। আগামী বছরের মার্চের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী টাটা গোষ্ঠী।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায় (Air India Flight)! একের পর এক আজব ঘটনার সাক্ষী থাকছে এয়ার ইন্ডিয়া’র বিমানের যাত্রীরা। এবার এক যাত্রী মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেছেন বলে অভিযোগ। প্রস্রাব করা এবং থুতু ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কাজের সময়সীমা শেষ, তাই আর বিমান চালাবেন না বলে, ৩৫০ জন যাত্রীকে ককপিটে ছেড়ে চলে গেলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট।

    ‘অভব্যতা’র অভিযোগ

    মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে নিজের সিটের পাশেই মলত্যাগ করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। প্রস্রাব করে থুতুও নাকি ফেলেছেন তিনি। গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লির দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেখানেই ছিলেন রাম সিং। তাঁর আসনের নম্বর ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিক ভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়।যাত্রীর আচরণের কথা পাইলটকে জানানো হয়। বিমান সংস্থাকেও খবর দেওয়া হয় তৎক্ষণাৎ। দিল্লি বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়ার তরফে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে ওই যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশে খবর দেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পুলিশ গ্রেফতার করে ওই যাত্রীকে। জানা গেছে, ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    ককপিট ছাড়লেন পাইলট

    রবিবার লন্ডন থেকে দিল্লি আসার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানটি দিল্লিতে অবতরণের সময় খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এরফলে জরুরি অবতরণ করতে হয় রাজস্থানের জয়পুর এয়ারপোর্টে। নির্ধারিত সময় অনুসারে, রবিবার ভোর চারটে নাগাদ দিল্লি পৌঁছনোর কথা যদি এয়ার ইন্ডিয়ার বিমানটির। কিন্তু দিল্লির আবহাওয়া অনুকূল না থাকায় জয়পুরে নামতে হয়। জয়পুরে আপৎকালীন অবতরণের দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দিল্লি যাত্রার ছাড়পত্র পাওয়া যায়। তখনই বিমান চালাতে অস্বীকার করেন পাইলট। বিমানে ছিলেন ৩৫০ জন যাত্রী। পাইলটের দাবি, তাঁর ডিউটির সময়  পেরিয়ে গিয়েছে, এরপর বিমান চালাতে তিনি অপারগ। পাইলটের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সত্যিই পাইলটের কাজের সময় শেষ হয়ে গিয়েছিল, বিকল্প ব্যবস্থা রাখা উচিৎ ছিল কোম্পানির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India Flight: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    Air India Flight: ৩৬ ঘণ্টা পর! সানফ্রান্সিসকো উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মাগাদন বিমানবন্দর থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিকল্প (Air India Flight) একটি বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার সানফ্রান্সিসকোগামী একটি বিমান। সেই ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর অন্য একটি বিমানে করে যাত্রীদের পাঠানো হল।

    যাত্রীরা সুরক্ষিত

    বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকল যাত্রীরা সুরক্ষিত অবস্থাতেই রয়েছেন। উল্লেখ্য, গত সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার ওই বিমান (Air India Flight) দিল্লি থেকে সানফ্রান্সিসকোর দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ আকাশেই বিমানের ‘ফ্লাইট ইঞ্জিনে’ গোলমাল ধরা পড়ে। বিপদ বুঝেই নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। মাগাদনের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সঙ্কেত পেতেই তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় সেখানে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, সেই বিমানে ২১৬ জন যাত্রী ও ১৬ জন ক্রু মেম্বার ছিলেন। 

    আরও পড়ুন: করমণ্ডল কেড়েছে ছেলের প্রাণ, সেই ট্রেনে চড়ে দেহ আনতে গেলেন বাবা

    বিকল্প বিমানের ব্যবস্থা

    এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, মুম্বই থেকে বিকল্প বিমান (Air India Flight) মাগাদনে গেলে যাত্রীদের নিরাপদে সান ফ্রান্সিসকো পৌঁছে দেওয়া হবে। যাত্রীদের থাকার জন্য আপৎকালীন পদক্ষেপও করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানের যাত্রীদের একটি গ্রামীণ স্কুলে রাখা হয়। কিন্তু প্রান্তিক ওই শহরে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ছিল না বলে অভিযোগ ওঠে। সমালোচনার মুখে পড়তে হয় বিমান কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত ৩৬ ঘণ্টা আটকে থাকার পর অন্য একটি বিমানে যাত্রীদের আমেরিকায় পাঠানো হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Air India: বান্ধবীকে নিয়ে ককপিটে, পাইলট সাসপেন্ড, জরিমানা এয়ার ইন্ডিয়ার

    Air India: বান্ধবীকে নিয়ে ককপিটে, পাইলট সাসপেন্ড, জরিমানা এয়ার ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়ম ভেঙে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন বিমানের ককপিটে। অন্তত এমনই অভিযোগ এয়ার ইন্ডিয়ার (Air India) এক পাইলটের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত পাইলটকে সাসপেন্ড করা হয় দু মাসের জন্য। জরিমানা করা হয়েছে এয়ার ইন্ডিয়াকেও। ওই সংস্থাকে জরিমানা বাবদ দিতে হবে ৩০ লক্ষ টাকা। এমনই নির্দেশ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA)।

    এয়ার ইন্ডিয়া (Air India)…

    চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি বিমানের এক পাইলট তাঁর বান্ধবীকে ককপিটে ডেকে নিয়ে যান বলে অভিযোগ। এক বিমানকর্মীর অভিযোগ, নিয়ম অনুযায়ী ককপিটে যাত্রীরা কেউ ঢুকতে পারেন না। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে ওই পাইলট তাঁর বান্ধবীকে সেখানে ঢোকার অনুমতি দেন। কেবল তাই নয়, ওই পাইলটের বান্ধবীর জন্য ককপিটে সব রকম ব্যবস্থা করতে বলা হয়। ককপিটেই মদ এবং খাবার দেওয়ার নির্দেশও ওই পাইলট বিমানকর্মীদের দেন।

    ওই বিমানকর্মীর অভিযোগ, ককপিটে বান্ধবীর জন্য বালিশের ব্যবস্থাও করতে বলা হয়। ওই বিমানকর্মী বলেন, আমাকে যখন মহিলার জন্য পানীয় এবং খাবার আনতে বলা হয়, তখন ক্যাপ্টেনকে বলেছিলাম, ককপিটে (Air India) আমি মদ পরিবেশন করতে পারব না। এ কথা শুনেই তিনি একটু চটে যান। তিনি বলেন, তার পর থেকেই পাইলট আমার সঙ্গে পরিচারকের মতো ব্যবহার করতে শুরু করেন।

    আরও পড়ুুন: ‘দ্য কেরালা স্টোরি’তে নিষেধাজ্ঞা কেন? রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

    জানা গিয়েছে, ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে ওই পাইলট ও তাঁর বান্ধবী ছিলেন ককপিটে। এর পরেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করে, সঠিক সময়ে তারা ঘটনার কথা জানায়নি। বিষয়টি যতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল, এয়ার ইন্ডিয়ার (Air India) পক্ষে তাতেও ঘাটতি ছিল বলে মনে করছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয় ৩০ লক্ষ টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India: বান্ধবীকে ককপিটে বসিয়ে মদ্যপান, ফূর্তি! পাইলটের ‘কীর্তি’তে এয়ার ইন্ডিয়াকে শো-কজ

    Air India: বান্ধবীকে ককপিটে বসিয়ে মদ্যপান, ফূর্তি! পাইলটের ‘কীর্তি’তে এয়ার ইন্ডিয়াকে শো-কজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাই-দিল্লি বিমানে (Air India) সুরক্ষাবিধি ভঙ্গের অভিযোগে এয়ার ইন্ডিয়ার সিইও-কে নোটিস দিল ডিজিসিএ। গত ২৭ শে ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট তাঁর এক বান্ধবীকে ককপিটে বসান এবং সেই সঙ্গে মদ্যপান করেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই বিমানেরই এক কর্মী। এই ধরনের অভিযোগ যে খুবই মারাত্মক, তা বুঝতে পারে নিয়ন্ত্রক সংস্থা। তাই সেই ঘটনাতেই কারণ দর্শাতে বলে নোটিস পাঠানো হল।

    ঘটনা কী ঘটেছিল?  

    বিমানের (Air India) মধ্যে ককপিট কক্ষে সাধারণত বিশেষ অনুমতি ছাড়া কোনও ব্যক্তির প্রবেশাধিকার থাকে না। কারণ এই কক্ষটি যাত্রীদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। এয়ার ইন্ডিয়ার এক চালক সুরক্ষাবিধি অমান্য করে ককপিটে তাঁর বান্ধবীকে নিয়ে মদ খেয়ে ফূর্তি করেন বলে জানা যায়। এবং এ নিয়ে ওই বিমানের এক কর্মী অভিযোগ করায় গত ২১ শে এপ্রিল এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসনকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) বিশেষ নোটিশ পাঠায়। বিমানের সুরক্ষাবিধি কীভাবে অমান্য করা হয়েছে, তা নিয়ে সংস্থার আধিকারিককে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    কর্তৃপক্ষের অবস্থান 

    ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা (DGCA) বিমানের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে নজর রাখে। বিমান পরিষেবায় (Air India) যাত্রীদের জন্য সুরক্ষাবিধির বিশেষ গুরুত্ব থাকে। এই সুরক্ষার উপর বিমান পরিষেবার সম্মানও নির্ভর করে। সেই সঙ্গে থাকে বিশ্বাসযোগ্যতা, দায়িত্ব ও কর্তব্যবোধ। তাই এই অভিযোগ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বিনা অনুমতি এবং বিশেষ কারণ ছাড়া ককপিটে বসার আদেশ থাকে না। এক্ষেত্রে প্রাথমিকভাবে তা যে অমান্য করা হয়েছে, তা পরিষ্কার। এই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাত্রীদের একটি অংশও এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। তদন্তের ফলাফল কী হয়, তাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India: আরও বড় হতে পারে এয়ার ইন্ডিয়ার চুক্তি, মোট ৮৪০টি বিমান কেনার সুযোগ থাকছে টাটাদের

    Air India: আরও বড় হতে পারে এয়ার ইন্ডিয়ার চুক্তি, মোট ৮৪০টি বিমান কেনার সুযোগ থাকছে টাটাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও বড় আকার নিতে পারে এয়ার ইন্ডিয়া (Air India) ঐতিহাসিক চুক্তি। এই অবধি ৪৭০ টি বিমান কেনার চুক্তি করা হলেও, সুযোগ থাকছে তার সঙ্গে আরও অতিরিক্ত ৩৭০ বিমান কেনার। এমনটাই জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক নিপুন আগরওয়াল। 

    গত মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল যে তারা এয়ার বাসের কাছ থেকে ২৫০ টি এবং বোয়িংয়ের কাছ থেকে ২২০ টি বিমান কিনতে চলেছে। এই চুক্তিকে রীতিমতো ঐতিহাসিক বলে উল্লেখ করেছিল টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থা। 

    কী জানাল এয়ার ইন্ডিয়া 

    নিপুন আগরওয়াল জানান, আরও ৩৭০টি বিমান কেনা যাবে। ফলে এয়ার ইন্ডিয়ার (Air India) কাছে মোট ৮৪০ টি বিমান কেনার সুযোগ থাকছে। আগামী ১০ বছরের সময় সীমায় এই বিমানগুলি কিনতে পারবে এয়ার ইন্ডিয়া।

    এয়ার ইন্ডিয়ার (Air India) চুক্তি অনুযায়ী, মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের কাছ থেকে কেনা হবে ১৯০ টি B737Max, ২০ টি B787s এবং ১০ টি B777s। এছাড়াও ইঞ্জিন মেরামতির জন্যে দীর্ঘ মেয়াদী একটি চুক্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। চুক্তি করা হয়েছে সিএফএম ইন্টারন্যাশানালের সঙ্গে। রোলস রয়েস এবং জি এয়ারস্পেসের সঙ্গেও এয়ার ইন্ডিয়া একটি চুক্তি করেছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে থেকে এই বিমানগুলি ভারতে আসা শুরু করবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: এখনই বেতন ফেরাতে হচ্ছে না গ্রুপ ডি কর্মীদের, স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে

    এদিকে এয়ারবাসের (Air India) A350 বিমানও ২০২৩ সালের শেষের দিকে দেশে আসা শুরু করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে মনে করা হচ্ছে, A321 বিমানগুলি পেতে এয়ার ইন্ডিয়ার আরও বেশ কিছুটা সময় লাগবে। নিপুন আগরওয়াল এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বছর দুয়েক আগেই বেসরকারি করণের প্রক্রিয়া শুরু হয় এয়ার ইন্ডিয়ার। আর এরপর থেকেই ৮৪০টি বিমান কেনার পরিকল্পনা। টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর এটা তাঁরই পদক্ষেপ। এমনটাই জানান, ওই আধিকারিক। নিপুন জানান, ভারতের সঙ্গে যাতে বিশ্বের যে কোনও দেশের যোগাযোগ অব্যাহত থাকে সেই উদ্যোগই নেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

          

         

LinkedIn
Share