Tag: Amit Shah in Bengal

Amit Shah in Bengal

  • Amit Shah Attacks Mamata: “মমতা বাংলার ঐক্য ভেঙে দিয়েছেন” বাগডোগরায় তৃণমূলকে আক্রমণ শাহের

    Amit Shah Attacks Mamata: “মমতা বাংলার ঐক্য ভেঙে দিয়েছেন” বাগডোগরায় তৃণমূলকে আক্রমণ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সমাজকে বিভক্ত করছে এবং বাংলার সামাজিক ঐক্য ধ্বংস করেছে। শনিবার বাগডোগরায় বিজেপির কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Attacks Mamata)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐক্য ছিন্নভিন্ন করেছেন। তিনি এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে দাঁড় করিয়েছেন। আদিবাসীদের সঙ্গে কুর্মিদের সংঘাত তৈরি করা হয়েছে। মমতা দিদি, আপনার সময় শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের সোনার বাংলা গঠনের সময় এসে গিয়েছে।”

    বাংলার মানুষ ক্ষমা করবে না

    বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে শাহ বলেন, গত সাড়ে চার দশক ধরে রাজ্য পিছিয়ে পড়েছে। প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে ‘মা, মাটি, মানুষ’ স্লোগান দিয়ে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে আরও ক্ষতিগ্রস্ত করেছেন বলে তাঁর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় প্রতীক বিরোধিতার অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে আলোচনার সময় তৃণমূলের বিরোধিতার কথা তুলে ধরে শাহ বলেন, “ব্যাঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার মানুষ। অথচ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তৃণমূল ‘বন্দে মাতরম’-এর বিরোধিতা করেছে। বাংলার মানুষ এটা ক্ষমা করবে না।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন শাহ।

    বাংলায় অনুপ্রবেশ, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    বাংলায় অনুপ্রবেশ ইস্যুকেও জাতীয় নিরাপত্তার প্রশ্ন বলে উল্লেখ করেন শাহ। তাঁর দাবি, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশে মদত দিচ্ছে। অসম, গুজরাট ও রাজস্থানের উদাহরণ টেনে তিনি বলেন, “যেখানে বিজেপি সরকার আছে, সেখানে অনুপ্রবেশ নেই।” কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু তৃণমূল সরকার তা মানবে না বলেই তাঁর আশঙ্কা। তিনি দাবি করেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যেই বিএসএফ-কে জমি হস্তান্তর করা হবে এবং অনুপ্রবেশ বন্ধ করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে।

    নারী নিরাপত্তা নিয়ে সরব শাহ

    পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তাঁর অভিযোগ, “আজ বাংলায় নারীরা নিরাপদ নন। তৃণমূল সরকারের আমলে বিজেপির এক আদিবাসী সাংসদের উপর হামলা হয়েছে, দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।” উত্তরবঙ্গে বিজেপির শক্ত অবস্থানের কথা তুলে ধরে শাহ বলেন, রাজ্যে ২৮টির মধ্যে সবকটি লোকসভা আসন জয়ের লক্ষ্য নিয়ে দল এগোচ্ছে। বিজেপির ভোট শতাংশ বেড়েছে বলেও দাবি করেন তিনি এবং বলেন, “পরিবর্তন আসছে, এটা অনিবার্য।”

  • Amit Shah: চলতি মাসে ফের রাজ্যে আসছেন অমিত শাহ, কী কী কর্মসূচি রয়েছে?

    Amit Shah: চলতি মাসে ফের রাজ্যে আসছেন অমিত শাহ, কী কী কর্মসূচি রয়েছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে। আজ ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলাকে যে পাখির চোখ করেছেন, তা বলাই যায়। জানা গিয়েছে, সব ঠিকঠাক চললে জানুয়ারি মাসের ২৮-২৯ তারিখে দু’দিনের সফরে কলকাতায় আসবেন তিনি। গেরুয়া শিবিরের অন্দরের খবর, মূলত দু’টি কর্মসূচি থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে।

    অমিত শাহের কর্মসূচি

    ২৮ জানুয়ারি কলকাতায় রাজ্য বিজেপি নেতাদের (Amit Shah) নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। নভেম্বর মাসের পরে ফের বাংলায় পা পড়তে চলেছে শাহের। লোকসভা ভোটে বাংলা থেকে ভালো ফলের আশা করছে কেন্দ্রীয় বিজেপি। সন্ত্রাস ও দুর্নীতির ইস্যুতে এমনিতেই বেশ ব্যাকফুটে শাসক দল। তাই এই শাহী সফর বলে জানা গিয়েছে। পরদিন ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে কর্মিসভায় অংশগ্রহণ করবেন শাহ। কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। বিগত পঞ্চায়েত ভোটে নজরকাড়া সাফল্য পেয়েছে বিজেপি, পূর্ব মেদিনীপুর জেলায়। মেচেদার কর্মসূচি সেরে ওই রাতেই বিশেষ বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। লোকসভা ভোটের আগে এই শাহী সফর বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    ৩৫ আসনের লক্ষ্য

    ২০২৩ সালের এপ্রিল মাসে সিউড়ির জনসভা থেকেই রাজ্য বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন শাহ (Amit Shah)। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও যে আদাজল খেয়ে নেমে পড়েছেন, তা বোঝাই যাচ্ছে। গ্রামে গ্রামে বর্তমানে বিজেপির পক্ষে বিপুল হাওয়া বইছে। এই আবহে লোকসভা ভোটে খুবই ভালো ফল গেরুয়া শিবিরের হবে বলে আশাবাদী রাজনৈতিক মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah on Article 356: ‘৩৫৬ ধারা নয়, রাজনৈতিকভাবে লড়াই করুন তৃণমূলের’, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ‘শাহি’-বার্তা

    Amit Shah on Article 356: ‘৩৫৬ ধারা নয়, রাজনৈতিকভাবে লড়াই করুন তৃণমূলের’, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ‘শাহি’-বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৫৬ ধারা (Article 356) প্রয়োগ করে নির্বাচিত রাজ্য সরকারকে (Mamata Government) ফেলে দেওয়া হবে না। বিজেপির (BJP) রুদ্ধদ্বার বৈঠকে দলীয় কর্মীদের সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) তথা বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে রাজ্যের শাসক দলের (TMC)। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে এপর্যন্ত রাজ্যে ভোট-পরবর্তী হিংসার (Post-poll violence) বলি হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের সিংহভাগই বিজেপির (BJP) বলে দাবি গেরুয়া শিবিরের। পরিস্থিতির মোকাবিলায় ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানায় বঙ্গ বিজেপির একাংশ। তবে বিজেপি যে ৩৫৬ ধারার বিরোধী, এদিন তা স্পষ্ট করে দেন কেন্দ্রীয় সরকারের দু’ নম্বর ব্যক্তিত্ব।

    শুক্রবার বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অমিত। ওই বৈঠকে ২০২৪-র লোকসভা ভোট-বৈতরণী কীভাবে পার হতে হবে, তাও জানিয়ে দেন শাহ। তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়েই রাজ্যের তখ্তে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা প্রয়োগ করে ফেলে দেওয়া হবে না। তৃণমূলের মোকাবিলা যে রাজনৈতিকভাবেই করতে হবে, এদিন তা স্পষ্ট করে দেন অমিত শাহ। বলেন, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু, বিজেপি করে। তাই তৃণমূলের মোকাবিলা রাজনৈতিকভাবেই করতে হবে। একমাত্র রাজনৈতিক পদ্ধতিতেই বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। এপ্রসঙ্গে গুজরাতে তাঁর অভিজ্ঞতার কথাও শোনান শাহ। তিনি বলেন, গুজরাতে আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের নামেও মিথ্যা মমলা সাজানো হয়েছে। রাজনৈতিকভাবেই আমরা তার মোকাবিলা করেছি। পরে ক্ষমতায় এসেছিল দল।

    আরও পড়ুন :বিজেপি যুব নেতার রহস্যমৃত্যু, রণক্ষেত্র কাশীপুর, সিবিআই চাইলেন অমিত শাহ

    বঙ্গ বিজেপির (West Bengal BJP) নিচুতলায় সংগঠন আরও মজবুত করার ওপর জোর দেন শাহ। তিনি বলেন, তৃণমূল স্তরে গিয়ে সংগঠনকে মজবুত করুন। বিধানসভা ভোটে যে ৭৭টি আসন বিজেপি পেয়েছিল, তা হেলাফেলার নয় বলেও মনে করেন তিনি। তৃণমূল স্তরে সংগঠন গড়ে লড়াই করলে যে রাজ্যের কুর্সিও অদূর ভবিষ্যতে বিজেপির অধরা থাকবে না, এদিন তাও মনে করিয়ে দেন অমিত শাহ।

     

LinkedIn
Share