Tag: Amit Shah

Amit Shah

  • Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস। মঙ্গলবার প্যাটেলের জন্মদিনে দেশজুড়ে নানা ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে পৌঁছে লৌহ মানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) দূরদর্শিতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

     নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখছেন,

    ‘‘সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে (Sardar Vallabhbhai Patel) আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব এবং অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করছি।’’

    রাজধানীতে পালন প্যাটেল জয়ন্তী

    এদিন রাজধানীতে  সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তিকেও মঙ্গলবার সকালে বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের পোস্টের সাহ লিখছেন ভারতের ঐক্য সমৃদ্ধি ছিল সরদার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জীবনের একমাত্র লক্ষ্য তার দীর্ঘ ইচ্ছা শক্তি রাজনৈতিক প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রম দিয়ে 550টিরও বেশি রাজ্যে বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে তিনি পরিণত করতে পেরেছিলেন।

    দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার প্যাটেল

    প্রসঙ্গত, ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। পেশায় আইনজীবী প্যাটেল ভারতের ইতিহাসে লৌহ মানব হিসেবে খ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kerala Blast: টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক! নমুনা সংগ্রহে নামল এনআইএ, মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের  

    Kerala Blast: টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক! নমুনা সংগ্রহে নামল এনআইএ, মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের  

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরির এলাকায় বিস্ফোরণ কাণ্ডে (Kerala Blast) তদন্তভার নিয়ে ঘটনাস্থলে পৌঁছল এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থা। একই ভাবে বিস্ফোরণের কারণ সন্ধানের জন্য পৌঁছল এনএসজি। শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে উদ্বিগ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনার খবর পেয়েই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ফোন করে খবর নিলেন তিনি। অপর দিকে, কেরলে ধারবাহিক বিস্ফোরণের পর দিল্লি এবং মুম্বইকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল। দিল্লি পুলিশ এবং মুম্বই পুলিশ জারি করেছে বিশেষ সতর্কতা। জনবহুল এবং বাণিজ্য কেন্দ্রগুলির নিরাপত্তাকে আরও কড়া করা হল।

    তদন্তে পৌঁছল এনআইএ (Kerala Blast)

    পুলিশ সূত্রের প্রথমিক ভাবে জানা গেছে, টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক। তবে বিস্ফোরণে (Kerala Blast) তুলনামূলক কম শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। এই বিস্ফোরণের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দেওয়া হয়েছে। কোচি শাখার তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। সেই সঙ্গে দিল্লি থেকে পাঁচ সদস্যের আরও একটি দল কেরলের উদ্দেশে রওনা দিয়েছে। অপর দিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের স্বাস্থ্যকর্মীদের জরুরি পরিষেবা দিতে সবরকম ভাবে প্রস্তুত থাকার কথা বলেছেন।

    কেরলের মুখ্যমন্ত্রী বক্তব্য

    বিস্ফোরণের (Kerala Blast) পর রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলেন, “এই বিস্ফোরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। প্রশাসনের সমস্ত অধিকর্তারা এর্নাকুলামে পৌঁছেছেন। ঘটনাস্থলে ডিজিপিও রয়েছেন। ডিজিপির সঙ্গে কথা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

    নমুনা সংগ্রহের ফলে, বিস্ফোরণে আইআইডি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই কোচি সংলগ্ন এলাকায় একটা সময় পিএফআই (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া)-এর শক্ত ঘাঁটি ছিল। ফলে এই ঘটনার পিছনে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কোনও হাত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।  

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরা উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত প্রথা রয়েছে অস্ত্রকে পুজো করার। ভারতীয়রা অস্ত্রকে পুজো করে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য। অন্য কোনও দেশকে দখল (Dussehra) করার জন্য নয়।’’ পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের শক্তি পুজো শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নয়, উপরন্তু সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা করে থাকি।’’ 

    ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

    চলতি ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই একই ধরনের মন্তব্য করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে কারণ ভারত ভূমি (Dussehra) একটা উদাহরণ তৈরি করতে পেরেছে। এখানে কখনও হিন্দুরা অন্য ধর্মকে আক্রমণ করেনি। হিন্দুদের পরধর্ম সহিষ্ণুতার কারণেই ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মত কোনও রকমের যুদ্ধ ভারতবর্ষে হয়নি।

    প্রসঙ্গ রামমন্দির

    দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দরজা খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ভগবান রাম, মন্দিরে প্রতিষ্ঠিত হবেন।’’ প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরের রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটায় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় রাম মন্দির তৈরি নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে ২০২০ সালের অগাস্ট মাসের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী।

    বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

    মঙ্গলবার সকালে দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।’’ 

     প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিজয় দশমীর শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Amit Shah: কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের (Amit Shah)  এই সফরকে সুন্দর এবং সুশৃংখলভাবে সম্পন্ন করতে আলোচনাতেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রসঙ্গত, কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম রাম মন্দির। সেই পুজোরই উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বিমানবন্দর থেকেই অমিত শাহের সফরসঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উপলক্ষে মানুষের ঢল নামতে দেখা গিয়েছে মহালয়া ঠিক পরের দিন থেকেই। রবিবার ব্যাপক ভিড় দেখা যায় প্যান্ডেলে। ২০২৪ সালের জানুযারিতে উদ্বোধন হতে চলেছে রামমন্দির, তার আগেই খাস কলকাতায় দেখা যাবে রামমন্দিরের এক ঝলক। এনিয়ে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

    শনিবার থেকেই মণ্ডপ চত্বরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী

    অমিত শাহের (Amit Shah)  সোমবারে সফরকে ঘিরে, শনিবার থেকেই মণ্ডপ চত্বরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, অমিত শাহের এই সফর ঘণ্টা দুয়েকের, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে রাজ্যের দুর্নীতি এবং আইন-শৃঙ্খলা সহ নানা বিষয়ে রিপোর্ট তুলে দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। সম্ভাবনা রয়েছে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে শাহি বৈঠকেরও।

    আরও পড়ুুন: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    সোমবার ঠিক দুপুর দুটো নাগাদ অমিত শাহ কলকাতা বিমানবন্দরে নামবেন

    সোমবার ঠিক দুপুর দুটো নাগাদ অমিত শাহের (Amit Shah)  কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। এরপর চপারে তিনি ফোর্ট উইলিয়ামের কাছে একটি মাঠে নামবেন। এরপর শাহি কনভয় যাবে মণ্ডপের কাছে। সন্ধ্যা ছয়টা নাগাদ ফের দিল্লি উড়ে যাবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আগামী ২০ অক্টোবর জেপি নাড্ডার পুজোর উদ্বোধনে আসার কথা রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম আয়োজক বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, ‘ভার্চুয়ালি নয়। সশরীরে এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah Meets Ananda Bose: রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ! শাহি দরবারে রাজ্যপাল বোস

    Amit Shah Meets Ananda Bose: রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ! শাহি দরবারে রাজ্যপাল বোস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Amit Shah Meets Ananda Bose)। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শাহের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে যান তিনি। সেখানেই প্রায় এক ঘণ্টা ছিলেন রাজ্যপাল। বেলা ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি বোস। সোমবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। 

    রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ

    সূত্রের খবর, মূলত একশো দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের নির্যাস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন বলে খবর। পাশাপাশি রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও তৃণমূলের ধরনা নিয়েও শাহি বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল (Amit Shah Meets Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, অভিষেকর ধরনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল। বৈঠকে রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করেছেন রাজ্যপাল বোস। 

    রাজ্যে আইনশৃঙ্খলার অভাব

    রাজনৈতিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা জনিত বিষয় নিয়েও রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah Meets Ananda Bose) সাক্ষাৎ হতেই পারে। কারণ, সব রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় দেখার দায়িত্ব থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করলেও, তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখেই রাজ্যে কাজকর্ম করতে হয়। এ ক্ষেত্রে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। রাজভবন সূত্রে খবর ১০০ দিনের কাজের বকেয়া টাকা সংক্রান্ত ইস্যু নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যপাল। তবে শাহ এর দরবারে রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যু নিয়েই একাধিক নালিশ রাজ্যপাল  জানিয়েছেন বলেই রাজভবন সূত্রে দাবি। যার মধ্যে নির্বাচন চলাকালীন রাজ্যে একাধিক খুন, হিংসার ঘটনা। রাজ্যপালের মুভমেন্ট কে ট্র্যাক করা, মহিলাদের উপর নির্যাতন, ১৪৪ ধারা কার্যকরী করার ক্ষেত্রে অবহেলা বিষয় নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যপাল।

    আরও পড়ুন: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই! কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি খতম

    পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সমন্বয়ের অভাবকেও এদিন শাহের সামনে তুলে ধরেন রাজ্যপাল বোস (Amit Shah Meets Ananda Bose)। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বেআইনি অস্ত্র কারখানা এবং আন্তঃরাজ্য সীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গও এদিন উল্লেখ করেছেন রাজ্যপাল। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এখনো পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রাজভবন সূত্রে খবর, দুর্গাপূজোর আগেই যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘নয়া সংসদ ভবনে, বয়সটা মাথায় রেখে কাজ করুন’’, সৌগতকে ‘শাহী’-বাণ

    Amit Shah: ‘‘নয়া সংসদ ভবনে, বয়সটা মাথায় রেখে কাজ করুন’’, সৌগতকে ‘শাহী’-বাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোচনা চলছিল নয়া সংসদ ভবনে মহিলা বিল নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মাঝখানে স্বভাবসিদ্ধভাবেই ব্যাঘাত ঘটাচ্ছিলেন নারদা কেলেঙ্কারিকে অভিযুক্ত সৌগত রায়। নানা কটুক্তি করে বিরক্ত করারও চেষ্টা করছিলেন। তা নিয়ে সৌগত রায়কে চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, ‘‘নয়া সংসদ ভবনে তো বয়সটা মাথায় রেখে কাজ করুন।’’ প্রসঙ্গত, এটাই নতুন বা প্রথম কিছু নয় এর আগেও অমিত শাহের বক্তব্যে বাধাদানের অভিযোগ ওঠে সৌগত রায়ের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের সাংসদ নিজেকে শুধরানোর কোনও চেষ্টাই করেননি। ওয়াকিবহাল মহল বলছে, সংসদে বিতর্ক চলাকালীন ব্যাঘাত সৃষ্টি করাটা প্রায় অভ্যাসেই পরিণত করেছেন তৃণমূলের এই সাংসদ। 

    ঠিক কী ঘটেছিল?

    ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে জাতি গণনার দাবি করা হয়। রাহুল গান্ধীকে এদিন অযৌক্তিক অভিযোগ করতেও শোনা যায় যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারের শীর্ষ স্তরে আমলাদের মধ্যে ওবিসি সমাজের নাকি প্রতিনিধি নেই। প্রসঙ্গত, দিন কয়েক আগেই দেশের সব মোদিকে চোর বলেছিলেন রাহুল গান্ধী, মোদিসমাজও ওবিসি সম্প্রদায়ের তালিকাভুক্ত। এদিন সেই ওবিসিদের প্রতিনিধিত্ব নিয়ে সওয়াল করতে দেখা যায় রাহুল গান্ধীকে। এই প্রশ্নের জবাব দিতেই ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন যে কয়েকটি এনজিও ছোট ছোট চিরকুটে কিছু প্রশ্ন লিখে দেয় আর এরা এখানে সেগুলোকে তুলে ধরে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সময়ে বাধা দিতে শোনা যায় সৌগত রায়কে। তখনই অমিত শাহ (Amit Shah) এমন মন্তব্য করেন সৌগত রায়ের উদ্দেশে।

    ২০২২ সালের ডিসেম্বরেও এমন আচরণ করেছিলেন সৌগত

    ২০২২ সালের ডিসেম্বর মাসের শীতকালীন অধিবেশনেও এমন অসংসদীয় আচরণ করেছিলেন সৌগ । যেখানে অমিত শাহের বক্তব্যে বারবার বাধা দান করছিলেন সৌগত রায়। সে সময় একটি বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন অমিত শাহ (Amit Shah) এবং তৃণমূলের সাংসদ কটুক্তি করছিলেন বারবার। এতেই অমিত শাহ পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেন এবং বলেন, ‘‘দাদা আপনি বক্তৃতা দিতে চাইলে আমি বসে পড়ব। আপনি প্রবীণ সাংসদ, এই ধরনের আচরণ মোটেই আপনার কাছ থেকে আশা করা যায় না। এটা সংসদীয় রীতি-নীতির পরিপন্থী।’’ যদিও এরপরেও কোনওরকমের শোধরানোর চেষ্টাই সৌগত রায় করেননি। সেটা এদিনের ঘটনার ফের প্রকাশ্যে এল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: সনাতন ধর্মকে ডেঙ্গির সঙ্গে তুলনা স্ট্যালিন পুত্র উদয়নিধির, তীব্র প্রতিক্রিয়া শাহের

    Amit Shah: সনাতন ধর্মকে ডেঙ্গির সঙ্গে তুলনা স্ট্যালিন পুত্র উদয়নিধির, তীব্র প্রতিক্রিয়া শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রসঙ্গত তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ছিল, ‘‘কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে।’’ জুনিয়র স্ট্যালিনের আরও দাবি ছিল যে সামাজিক ন্যায় এবং সাম্যের বিরুদ্ধে রয়েছে সনাতন ধর্ম। তাই সমাজ থেকে যেকোনও মূল্যে এই ধর্মকে উপড়ে ফেলতে হবে।

    সনাতন ধর্ম বিরোধী এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া অমিত শাহের (Amit Shah)

    ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকে নেতার এই মন্তব্যে তোপ দাগলেন অমিত শাহ (Amit Shah)। রাজস্থানে বিজেপির সাংগঠনিক কর্মসূচি পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘উদয় নিধি স্ট্যালিন যে কথা বলেছেন তা আসলে ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিকের মনের কথা।’’ অমিত শাহের (Amit Shah) আরও সংযোজন, ‘‘ওই জোট হিন্দু ধর্মের বিরোধী এবং হিন্দুত্বকে ঘৃণা করে।’’ জুনিয়র স্ট্যালিনের এই মন্তব্য যে সনাতন ভারতীয় ঐতিহ্যকে আঘাত করেছে তাও এদিন স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  অমিত শাহের (Amit Shah) আরও সংযোজন, ‘‘উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য লস্কর-ই-তৈবার থেকেও ভয়ঙ্কর।’’

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও একহাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী

    এদিন কংগ্রেস নেতার রাহুল গান্ধীকেও এক হাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এবং তিনি বলেন, ‘‘বিরোধীদের এই জোট সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করছে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) আরও সংযোজন, ‘‘জোটের নেতারা বলছেন মোদি পুনরায় ক্ষমতায় এলে সনাতন ধর্মের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তাদের জানা উচিত সনাতন ধর্ম মানুষের হৃদয়ে রয়েছে। কেউ সেটাকে সরাতে পারবে না। প্রসঙ্গত বিজেপি নেতা অমিত মালব্য উদয়নিধি স্ট্যালিনের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। অমিত মালব্যর, দাবি স্ট্যালিন পুত্র গণহত্যারও ডাক দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: দত্তপুকুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

    Sukanta Majumdar: দত্তপুকুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখেছেন। বালুরঘাটের সাংসদের (Sukanta Majumdar) মতে, এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। প্রসঙ্গত, রবিবারই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৭ জন। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ১০। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায় সেই আওয়াজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের মদতেই বেআইনিভাবে বাজি তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছিল।

    চিঠিতে কী লিখলেন সুকান্ত (Sukanta Majumdar)?

    জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় ৬-৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনা খুবই উদ্বেগজনক। এই বিস্ফোরণের উৎস, কারণ খুঁজে পেতে যথাযথ তদন্তের প্রয়োজন।’’  

    সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) আরও সংযোজন, ‘‘স্থানীয় বাসিন্দারা এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে পুলিশের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু, তাঁদের উদ্বেগের নিরসন করা হয়নি বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি উদ্বেগজনক। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে এই বিস্ফোরণের যথাযথ তদন্ত হওয়া জরুরি।’’

    বালুরঘাটের সাংসদের (Sukanta Majumdar) আরও মত, ‘‘এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি-যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। এনআইএ তদন্ত হলে এই বিস্ফোরণের প্রকৃত কারণ যেমন প্রকাশ পাবে, তেমনই রাজ্যবাসীও আশ্বস্ত হবেন যে, কেন্দ্রীয় সরকার তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

    সুর চড়ালেন শুভেন্দুও

    অন্যদিকে, এই ঘটনায় এনআইএ দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। দত্তপুকুরের এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। নন্দীগ্রামের বিধায়কের মতে, ‘‘আজ থেকে তিন মাস আগে অবৈধ বাজি কারখানা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কাজের কাজ যে কিছু হয়নি, রবিবারের ঘটনা তার প্রমাণ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: বালুরঘাটে রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ, উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, উদ্যোগী সুকান্ত

    Sukanta Majumdar: বালুরঘাটে রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ, উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, উদ্যোগী সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। আগামী জানুয়ারি মাসে ওই মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তার আগেই এই রাজ্যে রাম মন্দিরের উদ্বোধন করতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবাক মনে হলেও এটা সত্যি। তবে, অযোধ্যার রাম মন্দির নয়, স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে পারেন বালুরঘাটে রাম মন্দিরের আদলে তৈরি দুর্গা পুজোর মণ্ডপের। অযোধ্যার রাম মন্দিরের আগেই সেটির উদ্বোধন হবে। আসলে বালুরঘাটের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ক্লাব বলে পরিচিত নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারের এবারের দুর্গাপুজোর থিম করা হচ্ছে রাম মন্দির।

    কী বললেন ক্লাবের সম্পাদক?

    বালুরঘাটের নিউটাউন ক্লাব এবং পল্লি পাঠাগারের দুর্গাপুজো এবারে ৭০ তম বর্ষে পদার্পণ করবে। প্রতি বছর থিম পুজোর মধ্যে দক্ষিণ দিনাজপুরের অন্যান্য বড় ক্লাবগুলির মত নিউটাউন ক্লাব নজর কাড়ে। থিম পুজো করে জেলার সেরা পুজোগুলির মধ্যে বেশ কয়েক বার স্থান পেয়েছে এই ক্লাব। গতবছর পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপ গড়ে সকলকে চমকে দিয়েছিল এই ক্লাব। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। অনলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেও, উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আগামী বছরের এপ্রিল-মে নাগাদ দেশে হতে চলেছে লোকসভা নির্বাচন। তৃতীয় বারের জন্য এই নির্বাচনে জয় পেতে মরিয়া বিজেপি, দেশ জুড়ে তাদের প্রচার অভিযান শুরু করেছে। পশ্চিমবাংলাতেও তাদের প্রচার ধীরে ধীরে গতি পাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে তাই এবারে দুর্গা পুজোতে অংশ নিতে, দলের রাজ্য নেতাদের নির্দেশ দিয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এতদিন বালুরঘাটের শহরের নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকলেও, সম্প্রতি ওই ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর বালুরঘাটের এই  রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনবার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত বলেন, রবিবার আমাদের ক্লাবে দুর্গা পুজোর খুঁটি পুজো করা হল।  ক্লাবেস সমস্ত সদস্যরা হাজির হয়েছিলেন। এবারের পুজোয় স্বরাস্ট্রমন্ত্রীকে দিয়ে  উদ্বোধন করাবার চেষ্টা শুরু হয়েছে। বালুরঘাটে আমরা একটু ভিন্ন স্বাদের পুজো করি। আমাদের  গতবারের  বুর্জ খলিফার আদলে মন্ডপ প্রশংসিত হয়েছে। এবারে রাম মন্দিরের রেপ্লিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, মানুষ রাম মন্দিরের কিছু অনুভূতি এখানে পাবেন। আমাদের এই  উদ্যোগ মানুষের পছন্দ হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: গান্ধীনগর লোকসভা কেন্দ্রে অমিত শাহের ১০৫২ কোটি প্রকল্পের শিলান্যাস

    Amit Shah: গান্ধীনগর লোকসভা কেন্দ্রে অমিত শাহের ১০৫২ কোটি প্রকল্পের শিলান্যাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুজরাটের জন্য ১০৫২ কোটি টাকার বিশেষ প্রকল্পের শিলান্যাস করলেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে এই মোটা অঙ্কের প্রকল্পের শিলান্যাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গান্ধীনগরে স্বাস্থ্য, রাস্তা এবং পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য এই প্রকল্প বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের কাজ গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে সুসম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)?

    এদিন গান্ধীনগরে এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল সহ রাজ্যের বিজেপি নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) প্রকল্পের সূচনা করতে গিয়ে বলেন, ৭৯২ টি পরিবার নিজেদের নতুন বাড়ি পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে। এই পরিবারগুলির প্রতি শুভকামনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই দিনে রেবাবাই জেনারেল হাসপাতালের নতুন ভাবে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। অনেক দিন ধরে এই হাসপাতালের পরিকাঠামো ঠিকঠাক ছিল না। পাশাপাশি শেঠ এনএন প্যাটেল হাসপাতালেরও শিলান্যাস করেন তিনি। এই হাসপাতাল হলে অনেক মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন।

    স্বাস্থ্য প্রকল্প নিয়ে কী বললেন? 

    এদিন অমিত শাহ (Amit Shah) প্রধানমন্ত্রীর আয়ুষ্মান প্রকল্পের কথা বলে, ভারত সরকারের সাফল্যের বিশেষ দিকগুলি তুলে ধরেন। মোদি সরকারে আমলে গরিব মানুষের জন্য স্বাস্থ্য বিমা এবং চিকিৎসার বিশেষ সুবিধা কীভাবে জনমুখী হয়েছে, সেই কথাও তুলে ধরেন। গান্ধীনগরে ১৫০ টি বিশেষ শিশু সুরক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি স্থাপনের কথা বলেন। এই কেন্দ্রগুলি শিশুদের সুরক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান তিনি। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বেশ কিছু সবুজ বাগানের কথা ভাবা হয়েছে। এই বাগানগুলি কিভাবে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের অনুকূল হবে, সেই দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সারা গান্ধীনগরের উন্নয়নের জন্য বেশ কিছু রাস্তার কথা বলা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের রান্দেজা থেকে বালোয়া পর্যন্ত ফোর লেন রাস্তার শিলান্যাস করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share