Tag: Armenia

Armenia

  • Nora Fatehi: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’, নিষিদ্ধ করার দাবি

    Nora Fatehi: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’, নিষিদ্ধ করার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’। এটি ‘কেডি: দ্য ডেভিল’ চলচ্চিত্রের অংশ। আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দল গানটির বিরুদ্ধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে অভিযোগ দায়ের করেছেন। আপাতত গানটি নিষিদ্ধ এবং সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গানটির কথা ও দৃশ্যায়ন উভয়ই অশ্লীল, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর।

    জাতীয় মানবাধিকার কমিশনের আপত্তি (Nora Fatehi)

    মঙ্গলবার সন্ধে থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) গানটিতে আপত্তিকর বিষয়বস্তু ব্যবহারের অভিযোগে নোটিশ জারি করেছে। দিল্লি পুলিশের সাইবার সেলে একটি পৃথক ফৌজদারি মামলাও দায়ের হয়েছে। অভিযোগে গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম, সুরকার অর্জুন জন্যা এবং গায়িকা মঙ্গলি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ এবং অশোভন অভিব্যক্তি’ রয়েছে।

    গানটির দৃশ্যায়ন-নৃত্য উপস্থাপন উসকানিমূলক

    এছাড়াও দাবি করা হয়েছে, গানটির দৃশ্যায়ন ও নৃত্য উপস্থাপন উসকানিমূলক, যা শালীনতা নিয়ে বৃহত্তর উদ্বেগের সৃষ্টি করছে।গানটির বিরুদ্ধে সেকশন ২৯৪ ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট ২০০০ এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বিতর্ক আরও তীব্র হয় যখন গায়ক আরমান মালিক এক্স হ্যান্ডেলে গানটির সমালোচনা করে জানান, তিনি গানটি শুনে বিস্মিত হয়েছেন। তাঁর এই মন্তব্য কার্যত ঘি ঢালে সমালোচনার আগুনে।

    সোশ্যাল মিডিয়া ইউজারদের প্রশ্ন

    সোশ্যাল মিডিয়ায় বহু ইউজার একই ধরনের প্রতিক্রিয়া জানান, প্রশ্ন তোলেন মূলধারার সঙ্গীতের মান নিয়েও। একজন ইউজার লিখেছেন, “দুঃখজনক যে সস্তা ও অশ্লীল গানের কথা এখন মূলধারার সঙ্গীতে স্বাভাবিক হয়ে উঠেছে।” পরিচালক প্রেম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহি। ছবিটি গত সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও, পরে তা পিছিয়ে যায়। ৩০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এঁরা ছাড়াও ছবিতে রয়েছেন শিল্পা শেট্টি, ভি রবিচন্দ্রম, রমেশ অরবিন্দ, রিশমা নানাই এবং যীশু সেনগুপ্ত।

     

  • S Jaishankar: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে আর্মেনিয়ার জনগণকে ধন্যবাদ জয়শঙ্করের, জানুন আসল কারণ

    S Jaishankar: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে আর্মেনিয়ার জনগণকে ধন্যবাদ জয়শঙ্করের, জানুন আসল কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরান থেকে ৫৫০ জন ভারতীয় নাগরিককে নিরাপদে সরিয়ে আনতে সাহায্য করায় আর্মেনিয়ার (Armenia) জনগণকে ধন্যবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

    কী লিখেছেন জয়শঙ্কর (S Jaishankar)

    এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর লেখেন, “ইরান থেকে ৫৫০-রও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে সরিয়ে আনতে সাহায্য করায় আর্মেনিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ। এই কঠিন সময়ে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই।” এর আগে জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ৭০-এরও বেশি ভারতীয় ছাত্র, যাদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, উদ্ধার অভিযানের মাধ্যমে আর্মেনিয়া ও দুবাই হয়ে নিরাপদে ভারতে ফিরে এসেছেন।

    নিরাপদে দেশে ফিরছে ভারতীয় ছাত্ররা

    সংগঠনটি জানিয়েছে, এই অঞ্চলে যুদ্ধের মতো পরিস্থিতি ও নিরাপত্তার অবনতির জন্য এই ছাত্ররা ইরানে আটকে পড়েছিল। বর্তমানে তারা নিরাপদে দেশে ফিরছে। এই ব্যাচের অধিকাংশ ছাত্র আর্মিয়া ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস, তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস এবং ইরানের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ফ্লাইটে ওঠার আগে তারা ইরানের বিভিন্ন শহর থেকে বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আর্মেনিয়ায় পৌঁছয় এবং ইয়েরেভানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার অভিযানে পাঠানো বিমানে ওঠে। নয়াদিল্লি, ইয়েরেভান এবং তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে খবর।

    ইজরায়েলি এয়ারফোর্সের বক্তব্য

    এদিকে, সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করতেই ইজরায়েলি এয়ারফোর্স তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি নেতৃত্বের ব্যবহৃত একটি বিমান ধ্বংস করেছে। এই ঘটনা তাদের কৌশলগত চলাচলের ওপর বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে (S Jaishankar)। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বিমানবাহিনী জানিয়েছে, “তারা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানি শাসকগোষ্ঠীর নেতার বিমান ধ্বংস করেছে।” এই বিমানটি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনেই, অন্য শীর্ষ আধিকারিক এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কূটনৈতিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হত। ইজরায়েলি এয়ারফোর্স জানিয়েছে, এই বিমানটি সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং তথাকথিত ‘অ্যাক্সিস’ দেশগুলির সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফলে এই অভিযানটি বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছিল তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সম্পর্ক ব্যাহত করতে।

    হাইপ্রোফাইল হামলা

    সামরিক আধিকারিকদের মতে, “এই বিমান ধ্বংসের ফলে ইরানি নেতৃত্ব ও তাঁদের মিত্র দেশগুলির মধ্যে সমন্বয়, সামরিক শক্তি গঠন এবং পুনর্গঠন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (Armenia)।” এই গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংসের মাধ্যমে ইজরায়েল দাবি করেছে, তারা ইরানি শাসনের সামরিক ও কূটনৈতিক নেটওয়ার্ককে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে এবং আর একটি কৌশলগত সম্পদ সরিয়ে দেওয়া হয়েছে। এই হাইপ্রোফাইল হামলাটি একটি বৃহত্তর ও তীব্র বিমান অভিযানের অংশ ছিল। ইজরায়েলি এয়ারফোর্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানে ২০০-রও বেশি টার্গেটে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল (Armenia) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা দফতর এবং অপারেশনাল সদর দফতর (S Jaishankar)।

  • Armenia: আর্মেনিয়ার সঙ্গে ২৪ কোটি ডলারের অস্ত্র চুক্তি ভারতের, রফতানি হবে পিনাকা রকেট লঞ্চারও

    Armenia: আর্মেনিয়ার সঙ্গে ২৪ কোটি ডলারের অস্ত্র চুক্তি ভারতের, রফতানি হবে পিনাকা রকেট লঞ্চারও

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আবারও সম্মুখ সমরে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। আজারবাইজানের হামলার মোকাবিলা করতে এবার ভারত থেকে ২৪ কোটি ৪০ লক্ষ ডলারের অস্ত্র কিনছে আর্মেনিয়া। পিনাকা মিসাইল (Pinaka Launchers) থেকে শুরু করে বিপুল গোলাবারুদ আর্মেনিয়ায় (Armenia)  রফতানি করছে ভারত সরকার (India)। ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ারও বেশ কিছু দেশ আর্মেনিয়ায় অস্ত্র রফতানি করেছে। আজারবাইজানের সঙ্গে বিবাদের জেরেই আর্মেনিয়াকে এইধরনের বিপুল অস্ত্র ভারতের তরফে রফতানি করা হচ্ছ বলে জানা গিয়েছে।  

    আরও পড়ুন: দেশের নয়া সিডিএস হচ্ছেন অনিল চৌহান, জানেন তিনি কে?

    এ ব্যপারে দেশ দুটির মধ্যে চলতি মাসেই একাধিক চুক্তি সাক্ষর হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা ক্ষেপণাস্ত্রব্যবস্থা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়। ট্রাকের ওপর বহন করা যায় এই রকেট লঞ্চার। ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) চিনের হামলা মোকাবিলায় মোতায়েন করেছে ভারতীয় সেনা। এই ‘মাল্টিপল রকেট লঞ্চার’ মাত্র ৪৪ সেকেন্ডে একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মেনিয়া ফৌজের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।   

     



    এর আগেও এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। ২০২০ সালে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে লাগা যুদ্ধে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময় রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশে শান্তি ফেরে। কিন্তু এই মুহূর্তে পুতিনও মধ্যস্থতা করার অবস্থায় নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে দেশে তৈরি অস্ত্র যাতে আরও বেশি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লির তরফে। ২০২৫ সালের মধ্যে ভারত যাতে ৩৫ হাজার কোটি টাকার দেশীয় অস্ত্র রফতানি করতে পারে, সে বিষয়ে নেওয়া হয়ছে বিশেষ উদ্যোগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share