Tag: Arunachal Pradesh

Arunachal Pradesh

  • Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। গণতন্ত্রের উৎসবের এই আনন্দ যজ্ঞে শামিল হবেন সবাই। একজনও যেন বঞ্চিত না হন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই নির্বাচন-যজ্ঞ থেকে। নির্বাচন কমিশনের এহেন স্বপ্ন রূপদান করতে মাত্র একজন ভোটারের জন্য পাহাড়ি ৩৯ কিলোমিটার রাস্তা উজিয়ে ভোট নিতে যাচ্ছেন পোলিং অফিসাররা।

    চিনকে জবাব ভারতের! (Lok Sabha Elections 2024)

    অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাকে মাঝে মধ্যে নিজেদের মানচিত্রে দেখিয়ে তাদের ভূখণ্ড বলে দাবি করে চিন। এহেন অরুণাচলের প্রত্যন্ত মালোগাম গ্রামে একটি মাত্র ভোট সংগ্রহ করতে পায়ে হেঁটে যে দুর্গম গিরি পার হচ্ছেন পোলিং আধিকারিকরা, তাতে ভারত (Lok Sabha Elections 2024) বিশ্বকে আরও একবার বুঝিয়ে দিল ‘অরুণাচল ভারতেরই ছিল, আছে এবং থাকবে’। ফেরা যাক খবরে। অরুণাচলের আনজ জেলার মালোগামে বাস করেন বছর চুয়াল্লিশের সোকেলা তায়াং। সেই সোকেলার ভোট নিতেই খোলা হয়েছে বুথ।

    পাহাড়ি পথে পাড়ি

    এবার সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল হবে প্রথম দফার নির্বাচন। সেদিনই ভোট হবে অরুণাচলের এই গাঁয়েও। চিন সীমান্ত ঘেঁষা মালোগামের বুথে গিয়ে ভোট দেবেন সোকেলা। নির্বাচন কমিশন সূত্রে (Lok Sabha Elections 2024) খবর, মালোগামে হাতে গোণা কয়েকটি পরিবার রয়েছে। তবে ভোটার তালিকায় নাম রয়েছে শুধুই সোকেলার। তাঁকে অন্য বুথে গিয়ে ভোট দিতে বলা হয়েছিল। তিনি রাজি নন। অগত্যা সোকেলার ভোট নিতে পোলিং অফিসারদের পার হতে হচ্ছে ৩৯ কিলোমিটার পাহাড়ি পথ। অরুণাচলের এই কেন্দ্রে লড়াই করছেন বশিরাম সীরাম এবং তাপির গাও। এঁদেরই একজনের নামের পাশে পড়তে পারে সোকেলার ভোট। মুখ্য নির্বাচন কমিশনার পবন কুমার সাইন বলেন, “এসব ক্ষেত্রে (সোকেলার ভোট নিতে যাওয়া) কতজন ভোট দিচ্ছেন, তা ম্যাটার করে না। কিন্তু আমরা এটি নিশ্চিত করতে চাই যে গণতন্ত্রে যেন প্রত্যেকেই তাঁর মতামত ব্যক্ত করতে পারেন। সোকেলা তোয়াংয়ের ভোট অন্তর্ভুক্তি ও সাম্যের প্রতি আমাদের দায়বদ্ধতার দলিল।”

    আরও পড়ুুন: এবার গ্রাউন্ড জিরো থেকে কোচবিহারের ওপর সরাসরি নজর দুই বিশেষ পর্যবেক্ষকের

    এদিকে, ওড়িশায় সখী বুথ খোলা হল নির্বাচন কমিশনের তরফে। এই বুথের সমস্ত পোলিং অফিসারই মহিলা। ওড়িশা হ্যান্ডলুমের কর্মী তাঁরা। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে গিয়ে মহিলারা যাতে অস্বস্তি বোধ না করেন, তাই এই আয়োজন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rajnath Singh: “যদি নয়াদিল্লি চিনের কিছু অঞ্চলের নাম বদলে দেয়…”, বেজিংকে খোঁচা রাজনাথের

    Rajnath Singh: “যদি নয়াদিল্লি চিনের কিছু অঞ্চলের নাম বদলে দেয়…”, বেজিংকে খোঁচা রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা যদি প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন করি, তাহলে কি সেগুলি আমাদের ভূখণ্ডের অংশ হয়ে যাবে?” মঙ্গলবার অরুণাচল প্রদেশ পূর্ব লোকসভা কেন্দ্রের নামসাইতে নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষায়ই চিনকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)।

    রাজনাথের কটাক্ষ-বাণ (Rajnath Singh)

    সম্প্রতি ফের একবার অরুণাচল প্রদেশের ৩০টি রাজ্যের নাম বদলে দিয়েছে বেজিং। তার পরেই চিনকে নিশানা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনিও বলেছিলেন, কোনও জায়গার নাম অন্য দেশ বদলে দিলেও, সেই ভূখণ্ড ওই দেশের হয়ে যায় না। এদিন রাজনাথের গলায়ও শোনা গেল প্রায় একই সুর। তিনি বলেন, “নাম বদলে দিলে ভারতের কিস্যু যায় আসে না।” এর পরেই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি নয়াদিল্লি চিনের কিছু অঞ্চলের নাম বদলে দেয়, তাহলে কি সেই জায়গাগুলি ভারতের হয়ে যাবে?”

    আরও পড়ুুন: “রাজ্যে চালু হবে সংগ্রামী ভাতা”, ঘোষণা শুভেন্দুর, কারা পাবেন?

    কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

    এদিনের সভায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “চিন অরুণচল প্রদেশের তিরিশটি জায়গার নাম বদলে দিয়েছে। সেটা আবার তারা ওয়েবসাইটে পোস্টও করেছে। আমি আমার প্রতিবেশীকে বলতে চাই, নাম বদলে দিলে ভারতের বয়েই যায়।” এর পরেই তিনি (Rajnath Singh) বলেন, “আগামিকাল যদি আমরা চিনের কিছু অঞ্চল ও প্রদেশের নাম পরিবর্তন করে ফেলি, তাহলে কি সেই জায়গাগুলি ভারতের হয়ে যাবে?” ভারত যে যেচেপড়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে চায় না, এদিন তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন রাজনাথ। তবে সম্মানের সঙ্গে কোনওরকম আপোশ করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, “অটল বিহারী বাজপেয়ী প্রায়ই বলতেন, বন্ধুরা জীবনে পরিবর্তন আনে, কিন্তু প্রতিবেশীরা নয়। ভারতের লক্ষ্যই হল, প্রতিবেশী সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা। কিন্তু কেউ যদি ভারতের সম্মানে ঘা দেওয়ার চেষ্টা করে, তাহলে আজ ভারত তাকে মুখের মতো জবাব দেবে।” ‘বিকশিত ভারত’ যে স্রেফ স্লোগান নয় তা জানিয়ে রাজনাথ বলেন, “এটা বিজেপির প্রতিশ্রুতি, যা পূরণ করতেই হবে।” তিনি (Rajnath Singh) বলেন, “আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “আপনার বাড়ির নাম যদি বদলে দিই, বাড়িটা আমার হয়ে যাবে?”, চিনকে তোপ জয়শঙ্করের

    S Jaishankar: “আপনার বাড়ির নাম যদি বদলে দিই, বাড়িটা আমার হয়ে যাবে?”, চিনকে তোপ জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজ যদি আমি আপনার বাড়ির নাম বদলে দিই, তাহলেই কী বাড়িটা আমার হয়ে যায়?” দক্ষিণ গুজরাট চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে প্রশ্নটি ছুড়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। অরুণাচল প্রদেশ ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। অথচ মাঝে মধ্যেই ভারতের এই অঙ্গরাজ্যটির বিভিন্ন অংশের নাম বদলে দিচ্ছে চিন।

    অরুণাচলের নাম বদলাচ্ছে চিন (S Jaishankar)

    ফি বছর মানচিত্র প্রকাশের আগে অরুণাচলের এক একটি এলাকার নাম বদলে দিচ্ছে চিন। সম্প্রতি ফের অরুণাচলের ৩০টি এলাকার নাম বদলে দিয়েছে বেজিং। চিন যে ৩০টি এলাকার নাম পরিবর্তন করেছে, তার মধ্যে রয়েছে ১২টি পর্বত, চারটি নদী, একটি হ্রদ, একটি পর্বত গিরিপথ, ১১টি আবাসিক এলাকা এবং একটি জমি। চিনা ভাষায় জায়গাগুলির নামও লিখে ফেলেছে ড্রাগনের দেশ। এদিনের অনুষ্ঠানে সেই কারণেই চিনকে নিশানা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar)।

    কী বললেন জয়শঙ্কর?

    তিনি বলেন, “আজ যদি আমি আপনার বাড়ির নাম বদলে দিই, তাহলেই কী বাড়িটা আমার হয়ে যায়? অরুণাচল প্রদেশ চিরকাল ভারতের ছিল, আছে এবং থাকবে। তাই নাম পরিবর্তনের কোনও প্রভাব পড়বে না। আমাদের বাহিনী মোতায়েন রয়েছে সেখানে (প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়)।” ১৯১৭ সালে চিন অরুণাচলের ছ’টি জায়গার জন্য ‘প্রমিত’ নামের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। ২০২১ সালে ১৫টি জায়গার নাম সম্বলিত দ্বিতীয় তালিকা প্রকাশ করে। ২০২৩ সালে আরও একটি তালিকা প্রকাশ করে বেজিং। এতে নাম ছিল ১১টি জায়গার।

    তার পর এবার ফের বদলে ফেলল অরুণাচলের ৩০টি জায়গার নাম। তিনি বলেন, “এটা (অরুণাচলের জায়গার নাম বদল) নতুন কোনও ইস্যু নয়। এটা চিনের দাবির বর্ধিত অংশ। তাদের এই দাবি আগেও হাস্যকর ছিল, এখনও হাস্যকরই রয়েছে।”

    আরও পড়ুুন: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    দিন কয়েক আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বলেছিলেন, “অরুণাচল ইস্যুতে আমাদের অবস্থান বরাবর স্পষ্ট। তাই চিন যতবার ইচ্ছা, তার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করতে পারে। তবে কী জানেন, অরুণচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে (S Jaishankar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arunachal Pradesh: বিনা লড়াইয়ে বিধায়ক নির্বাচিত অরুণাচলের মুখ্যমন্ত্রী সহ পাঁচ বিজেপি প্রার্থী

    Arunachal Pradesh: বিনা লড়াইয়ে বিধায়ক নির্বাচিত অরুণাচলের মুখ্যমন্ত্রী সহ পাঁচ বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ পাঁচ জন বিজেপি প্রার্থী। বুধবারই ছিল অরুণাচলের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মুখ্যমন্ত্রীর আসন সমেত অন্য চার বিজেপি প্রার্থীর কেন্দ্রে অন্য কোনও মনোনয়ন জমা পড়েনি। তাই এই ৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এল গেরুয়া শিবিরের।

    কোন কোন আসন থেকে বিজেপি প্রার্থীরা জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়?

    প্রসঙ্গত, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। সে রাজ্যে বিধানসভার মোট আসন ৬০টি। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৪১টিতে। বিজেপির মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এ বারও তাঁর পুরনো কেন্দ্র, তাওয়াং জেলার মুক্তো থেকেই প্রার্থী হয়েছেন। সে রাজ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। পেমা খান্ডু ছাড়া অন্য যে চার বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন, তালি আসন থেকে জিকে টাকো, তালিহা কেন্দ্র থেকে নিয়াতো ডুকম, সাগালি আসন থেকে রাতু তেচি এবং রোয়িং বিধানসভা কেন্দ্র থেকে মুচ্চু মিথি।

    আরও পড়ুুন: লোকসভা ভোটের আগে পাঞ্জাবে ‘রামধাক্কা’, আপ ছেড়ে বিজেপিতে সাংসদ, বিধায়ক

    কী বলছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী?

    প্রসঙ্গত, ১৮তম লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের বেশ কয়েকটি রাজ্য বিধানসভার নির্বাচনও (Arunachal Pradesh) অনুষ্ঠিত হবে। অরুণাচল প্রদেশ ছাড়া বাকি রাজ্যগুলি হল- ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং সিকিম। উত্তর-পূর্ব ভারতের  দুই রাজ্য, অরুণাচল এবং সিকিমে ভোটগ্রহণ এক দফাতেই হবে। তা হবে আগামী ১৯ এপ্রিল। লোকসভার ভোটগণনার তারিখ ইতিমধ্যে কমিশন ঘোষণা করেছে ৪ জুন। তবে অরুণাচল এবং সিকিমে ভোট গণনা হবে ২ এপ্রিল। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আমরা আশা করি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও কয়েকটি আসনেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব।’’

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sela Tunnel: চিন সীমান্তে ‘সেলা টানেল’, দ্রুত যাতায়াত করতে পারবে সেনা, কত খরচ হল?

    Sela Tunnel: চিন সীমান্তে ‘সেলা টানেল’, দ্রুত যাতায়াত করতে পারবে সেনা, কত খরচ হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার অরুণাচলের চিন সীমান্তে সেলা ট্যানেলের (Sela Tunnel) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নিরাপত্তার স্বার্থে এই সুড়ঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ সম্প্রতিক অতীতে একাধিকবার চিন সীমান্তে সংঘাত বেঁধেছে। শুক্রবারই আবার চিনা বিদেশ মন্ত্রক কার্যত হুমকি দেয় ভারতকে সীমান্তে সেনা মোতায়েন নিয়ে। ঠিক সেই আবহে শনিবারই প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিলেন সেলা টানেলের। দুর্গম এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থাও কঠিন হয়ে পড়ে সেনাবাহিনীর পক্ষে। সেই ছবিই এবার বদলে দিল মোদি সরকার। সেলা টানেলের (Sela Tunnel) মাধ্যমে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে যেতে বাধাহীনভাবে পৌঁছানো সম্ভব হবে এবার।

    কী বলছেন সেনার আধিকারিক?

    সেনার এক উচ্চপদস্থ আধিকারিক এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জওয়ানরা যাতে সীমান্তের কাছে অতি দ্রুত পৌঁছে যেতে পারেন, যাতে অস্ত্রশস্ত্র তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, তার জন্যই গুরুত্বপূর্ণ মাধ্যম হবে এই সেলা টানেল। ওই আধিকারিক আরও জানিয়েছেন, শীতকালে এই টানেল আরও অনেক বেশি কাজে আসবে। কারণ পার্বত্য অঞ্চলের রাস্তাগুলি শীতকালে সম্পূর্ণভাবে বরফে ঢেকে যায়। যেগুলি পেরিয়ে দ্রুত পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। প্রসঙ্গত, এই টানেল (Sela Tunnel) তৈরি করতে খরচ হয়েছে ৮২৫ কোটি টাকা। এক্ষেত্রে এই টানেল শুধু সেনা জওয়ানদের ক্ষেত্রে যে কাজে আসবে তা নয়, পর্যটন ক্ষেত্র হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তুষারপাতে যখন রাস্তা ঢেকে যাবে, পর্যটকরা এই পথে যাতায়াত করতে পারবেন।

    সেলা টানেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

    ১) ১৩,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই টানেল।

    ২) এই সুড়ঙ্গ পথ দিয়ে সহজেই সেনার গাড়ি যাতায়াত করতে পারবে এবং ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তাইওয়ানের কাছে পৌঁছে যাবে সেনাবাহিনীর গাড়ি।

    ৩) এই টানেল (Sela Tunnel) ব্যবহার করলে সেনাবাহিনীর যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।

    ৪) সুড়ঙ্গের প্রথম টানেলটি ৯৮০ মিটার দীর্ঘ সিঙ্গেল টিউব। অন্যদিকে ২ নম্বর টানেলটি হল ১,৫৫৫ মিটার দীর্ঘ।

    ৫) দ্বিতীয় টানেলে দুটি রাস্তা থাকবে একটি যাতায়াতের জন্য এবং অন্যটি জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য।

    ৬) প্রবল বর্ষা বা শীতকালেও সুড়ঙ্গটি ব্যবহার করা যাবে।

    ৭) টানেল তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার সুড়ঙ্গ পথ নির্মাণের প্রযুক্তি অনুযায়ী।

    ৮) সুড়ঙ্গের ভিতরে পর্যাপ্ত আলো এবং অগ্নি নির্বাপক সুবিধা রাখা হয়েছে।

    ৯) এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন হাজার গাড়ি এবং দু হাজার ট্র্যাক চলাচল করতে পারবে।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে টানেলের (Sela Tunnel) ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন করলেন ২০২৪ সালের মার্চে। টানেলটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘সেলা টানেল অনেক আগেই নির্মাণ হতে পারতো কিন্তু কংগ্রেস সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।’’ প্রসঙ্গত সেলা টানেলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন ১২৩টি উন্নয়নমূলক প্রকল্পের। ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ৯৫টি নতুন প্রজেক্টর। যেগুলিতে খরচ হবে ৫৫ হাজার ৬০০ কোটি টাকা। সবগুলিই উত্তর পূর্ব ভারতের মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এবং সিকিমে অবস্থিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

    ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

     মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার (২১ অক্টোবর) সকালেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter) মিগিং নামে এক গ্রামের কাছে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর, মিলেছিল তার ধ্বংসাশেষ। সেনা সূত্রে জানা গিয়েছিল, হেলিকপ্টারটির ৪ জন জওয়ানের দেহ পাওয়া গেলেও একজনের দেহ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার পঞ্চম জওয়ানের দেহও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল।

    আরও পড়ুন: অরুণাচলে ভেঙে পড়ল সেনার চিতা হেলিকপ্টার, মৃত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার 

    দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং জায়গাটি কোনও সড়কপথে যুক্ত নয়।একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া মিগিং গ্রামে যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। ফলে, গাড়ি বা অন্য কোনও যানবাহন যাওয়ার উপায় নেই। তাই, সেনাবাহিনী ও বায়ুসেনার তিনটি যৌথ দল একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্য চালাতে বেশ বেগ পেতে হয়েছিল।
    সেনাসূত্রে তরফে জানানো হয়েছে মৃত ৫ জন জওয়ানের মধ্যে ২ জন অফিসার পদমর্যাদার পাইলট ছিলেন। মৃতরা হলেন মেজর বিকাশ ভাম্ভু, মেজর মুস্তফা বোহরা, সিএনএফ অশ্বিন কে ভি, হাভিলদার ব্রিজেশ সিনহা, এবং রোহিতস্য কুমার। হাবিলদার ব্রজেশ সেনার দেহটি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানা যায়। এই জওয়ান অসমের বাসিন্দা ছিলেন।

    [tw]


    [/tw] 

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দুর্ঘটনার ঠিক আগেই এটিসিকে (ATC) সতর্কবার্তা পাঠিয়েছিলেন ওই বিমানের পাইলট। কপ্টারে যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, সেটা নাকি এটিসিকে জানিয়েও দিয়েছিলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে নাকি পাইলট নাকি এটিসিকে ‘মে ডে কল (May Day Call) পাঠিয়েছিলেন। যার অর্থ তাঁর কপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এ এস ওয়ালিয়া জানান,  কী ধরনের যান্ত্রিক ত্রুটি, সেটা দেখার জন্য ‘কোর্ট অব এনকোয়ারি’ বসানো হবে।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, চলতি মাসেই এনিয়ে দ্বিতীয়বার হেলিকপ্টার দূর্ঘটনা ঘটল।  ৫ অক্টোবর তাওয়াং এলালায় একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে একজন পাইলট মারা যান। ১৯৯৫ সাল থেকে থেকে অরুণাচল প্রদেশে এখন পর্যন্ত ১৩টি সেনা বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তাতে মারা গিয়েছেন ৪৭ জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Arunachal Pradesh: ‘‘চিনের দাবি অবৈধ’’, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, বলল আমেরিকা

    Arunachal Pradesh: ‘‘চিনের দাবি অবৈধ’’, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, বলল আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতেরই অংশ, এনিয়ে কোনও প্রশ্ন নেই মত আমেরিকার। ভারতের পাশে দাঁড়িয়ে অরুণাচল নিয়ে চিনের দাবি সম্পূর্ণ অবৈধ বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে চিন। বেজিংয়ের দাবি, ভারত-চিন সীমান্ত প্রশ্নে আমেরিকার মতদানের প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য আগেই অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছিল।

    কী বলল আমেরিকা

    ভারতীয় ভুখন্ড হিসাবে অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) স্বীকৃতি দিয়েছে আমেরিকা। সম্প্রতি মার্কিন সরকারের (US State Department) মুখপাত্র ভেদান্ত প্যাটেল (Vedant Patel) জানান, সীমান্ত পেরিয়ে কোনও ধরনের উস্কানি কিংবা একতরফা সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না। আমেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে বলেও জানিয়েছেন ওই মার্কিন আধিকারিক। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার এহেন দাবি চিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    চিনের দাবি

    আমেরিকা অরুণাচল (Arunachal Pradesh) নিয়ে ভারতের পাশে দাঁড়ানোর পরই চিন এর নিন্দা করে। চিনের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চিন-ভারত সীমান্ত প্রশ্ন দুই দেশের মধ্যে একটি বিষয় এবং মার্কিন পক্ষের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। চিন এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।” সম্প্রতি অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চিন। শুধু তাই নয়, জায়গাটির নাম ‘জাংনান’ বলেও মন্তব্য করেন চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাং।

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    ভারতের জবাব

    অরুণাচল (Arunachal Pradesh) নিয়ে চিনের দাবি কোনওভাবেই মানা হবে না বলে আগেই জানিয়ে দেয় ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘অরুণাচল প্রদেশ নিয়ে চিন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের জনগণ আমাদের উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকাঠামোগত প্রকল্প থেকে উপকৃত হতে থাকবেন।’’ গত ৯ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে বেজিং তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তিকে ভারত বিশেষ গুরুত্ব দেয়নি। আর, তারপরই নানা রকম মন্তব্য করে চিন। ভারতও এর কড়া জবাব দেয়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান অরুণাচলবাসী ভারত সরকারের পাশে রয়েছে। ভারত অরুণাচলের উন্নতির চেষ্টা করছে। চিন শুধুই দখল করতে চায় । যা বরদাস্ত করবে না দিল্লি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arunachal Pradesh: ‘‘অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে’’, চিনকে কড়া বার্তা দিল্লির

    Arunachal Pradesh: ‘‘অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে’’, চিনকে কড়া বার্তা দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের ছিল, আছে ও থাকবে। এই বিষয়ে কোনও অযৌক্তিক দাবিকে মান্যতা দেওয়া হবে না। মঙ্গলবার এ নিয়ে ফের স্পষ্ট বার্তা দিল বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, ‘‘অরুণাচল প্রদেশ নিয়ে চিন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চিনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলি নজরে রেখেছি।’’

    কী বলেছে চিন

    অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) তাদের অংশ বলে দাবি করে বসেছে চিন (India-China Conflict)। এবার আর কূটনৈতিক স্তরের কেউ নয়। চিনের সেনাবাহিনী এই দাবি করেছে। সোমবার চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অরুণাচলকে ‘চিনা ভূখণ্ডের অংশ’ বলে চিহ্নিত করেছিল। মঙ্গলবার তার কড়া জবাব দিল নরেন্দ্র মোদি সরকার। গত ৯ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে বেজিং তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তিকে ভারত বিশেষ গুরুত্ব দেয়নি। আর, তারপরই রবিবার চিনের সেনাবাহিনী দাবি করেছে যে অরুণাচল প্রদেশ তাদের ভূখণ্ড। চিন অরুণাচল প্রদেশের অন্য নাম দিয়েছে। শুধু তাই নয়, বারবার নিজেদের ম্যাপে অরুণাচল প্রদেশকে যুক্ত করে চিন বোঝাতে চায় যে, ওই অঞ্চল তাদের। বারবারই যার প্রতিবাদ করেছে ভারত।

    আরও পড়ুন: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী

    ভারতের জবাব

    অরুণাচলকে (Arunachal Pradesh) ভারতীয় ভূখণ্ড হিসাবে কখনওই স্বীকৃতি দেয়নি চিন। তাদের দাবি, উত্তর-পূর্ব ভারতের ওই প্রদেশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ। এই দাবিকে একেবারেই উড়িয়ে দিয়েছে ভারত। দিল্লির তরফে বলা হয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা ভারতেরই।  বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, এই ব্যাপারে চিনকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। তার ‘বাস্তব অবস্থান’ সম্পর্কে সচেতন করা হয়েছে।

    এই ব্যাপারে জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আমরা অরুণাচল প্রদেশ নিয়ে চিনের অযৌক্তিক দাবি লক্ষ্য করেছি। এই বিষয়ে চিন বারবার ভিত্তিহীন যুক্তি দিচ্ছে। বারবার ভিত্তিহীন যুক্তি দিলেই কোনও কিছু বৈধ হয়ে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের জনগণ আমাদের উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকাঠামোগত প্রকল্প থেকে উপকৃত হতে থাকবেন।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Assembly Polls 2024: সিকিম-অরুণাচলে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন এগোল, কেন জানেন?

    Assembly Polls 2024: সিকিম-অরুণাচলে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন এগোল, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাদ্যি বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। দেশজুড়ে নির্বাচন হবে সাত দফায়। এই সময়ের মধ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls 2024) হবে উত্তর-পূর্বের দুই রাজ্যে। এই রাজ্যগুলি হল, অরুণচল প্রদেশ ও সিকিম। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ২ জুন। রবিবার এই খবর জানিয়েছে নির্বাচন কমিশন। আগে ঠিক ছিল, লোকসভা নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে, সেই ৪ জুন ফল ঘোষণা হবে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেরও। পরে ঠিক হয়, সিকিম, অরুণাচল প্রদেশের ফল প্রকাশ করা হবে দুদিন (Assembly Polls 2024) আগেই।

    এগিয়ে এল ফল প্রকাশের দিন (Assembly Polls 2024)

    কেন এই দুই রাজ্যের ফল প্রকাশের দিন এগিয়ে আনা হল? জানা গিয়েছে, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ হবে ২ জুন। ৪ জুন ফল ঘোষণা হলে, পরিস্থিতি দাঁড়াবে এই যে দু’দিন রাজ্যে বিধানসভাই থাকবে না। এই পরিস্থিতি এড়াতেই ফল ঘোষণার দিন এগিয়ে আনা হয়েছে। দু’তারিখই ফল ঘোষণা করা হলে রাজ্য বিধানসভাহীন হল, এমন পরিস্থিতি তৈরি হবে না। কারণ সেদিনই বিধায়ক নির্বাচিত হয়ে যাবে।

    নির্বাচন কবে?

    তবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এগিয়ে নিয়ে আসা হলেও, লোকসভা নির্বাচনের যে সূচি এ রাজ্যের জন্য ঘোষণা করা হয়েছে, তার হেরফের হবে না। ১৯ এপ্রিল শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। ভোট হবে সাত দফায়। লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হবে। অরুণাচল প্রদেশে লোকসভার আসন ২টি। আর সিকিমে রয়েছে একটি। এই তিন আসনেই ভোট হবে ১৯ এপ্রিল, প্রথম দফায়। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে এই দিনই।

    আরও পড়ুুন: বাকি আসনের প্রার্থী ঘোষণা শীঘ্রই? রাজ্যের ৪ শীর্ষ নেতাকে দিল্লি তলব বিজেপির

    ২০১৪-র বিধানসভা নির্বাচনে অরুণাচল প্রদেশে সরকার গড়ে কংগ্রেস। পরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিংহভাগ বিধায়ককে নিয়ে যোগ দেন বিজেপিতে। উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। আর উনিশের নির্বাচনে সিকিমে পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে গদিচ্যুত করে সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিংহ তামাং (Assembly Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arunachal Pradesh: অরুণাচল সীমান্তে নয়া সড়কপথের পরিকল্পনা, ভারতের প্রয়াসে ভয় পাচ্ছে চিন?

    Arunachal Pradesh: অরুণাচল সীমান্তে নয়া সড়কপথের পরিকল্পনা, ভারতের প্রয়াসে ভয় পাচ্ছে চিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন সীমান্ত ঘেঁষা অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রত্যন্ত অঞ্চলগুলির বিকাশের জন্য, সড়ক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার এই অঞ্চলের সড়ক যোগাযোগ বিকাশের জন্য বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। অরুণাচল প্রদেশের সীমান্ত মহাসড়ক হিসেবে মনোনীত জাতীয় মহাসড়ক-৯১৩ নির্মাণের জন্য ইতিমধ্যেই ৬ হাজার ৬২১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। অরুণাচল প্রদেশের ফ্রন্টিয়ার হাইওয়ের বিভিন্ন অংশের জন্য মোট ১৭,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেন্দ্র।

    কোন কোন জায়গা দিয়ে যাবে এই সড়ক

    এই প্রকল্পের অন্তর্গত মহাসড়কের মোট দৈর্ঘ্য ১৭০০ কিলোমিটার। অরুণাচল প্রদেশের জনবসতিহীন বা অল্প জনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে এই রাস্তা যাবে। এতে ভারত-চিন সীমান্তে নতুন টানেল এবং সেতু ছাড়াও ৮০০ কিলোমিটার গ্রিনফিল্ড সেকশন থাকবে। এটি বোমডিলা থেকে শুরু হয়ে নাফরা, হুরি ও মনিগং হয়ে যাবে। কিছু পয়েন্টে, রাস্তাটি প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছাকাছি— চিন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরত্ব দিয়ে যাবে। রাস্তাটি শেষ হবে বিজয়নগরে— ভারত-মায়ানমার সীমান্তের কাছে। এই সড়ক তৈরি হলে যেমন একদিকে চিনের সীমান্তবর্তী অরুণচলে ভারতীয় (India-China Border) সেনা জওয়ানদের যাতায়াতে সুবিধা হবে। তেমনি পর্যটন শিল্পেরও প্রসার ঘটবে। অঞ্চলের আর্থ সামাজিক উন্নতি হবে।

    কবে শেষ হবে এই রাস্তা

    ২০২৭ সালের মধ্যে এই রাস্তা তৈরির কাজ শেষ করা যাবে বলে আশা করছে কেন্দ্র। রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ স্থান— তাওয়াং, মেচুকা, টুটিং, কিবিথু এবং ডং-কে সংযুক্ত করবে এই নতুন রাস্তা। এটা তৈরি করতে মোট খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। গত কয়েক সপ্তাহে, সড়ক পরিবহণ মন্ত্রক এই মহাসড়কের ৭৭০ কিলোমিটারের জন্য তহবিল অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন এখনও পর্যন্ত হুরি-তালিহা বিভাগ, বিলে-মিগিং বিভাগ, খারসাং-মাইও-গান্ধীগ্রাম-বিজয়নগর বিভাগ এবং বোমডিলা-নাফরা-লাদা বিভাগের জন্য ছয়টি প্যাকেজের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। 

    চিনকে ঠেকাতে এই প্রকল্পের গুরুত্ব

    গালওয়ানকাণ্ডের পরে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের এলএসি-তে চিনা ফৌজের সক্রিয়তার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে ভারত। যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত সেনা এবং সামরিক সরঞ্জাম চিন সীমান্তে পাঠানোর জন্য বিশেষ ভাবে সড়কপথ (Arunachal Pradesh) নির্মাণে গুরুত্ব দিতে চাইছে নয়াদিল্লি। কিছুদিন আগেই, অরুণাচলেই সেলা টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জওয়ানরা যাতে সীমান্তের কাছে অতি দ্রুত পৌঁছে যেতে পারেন, যাতে অস্ত্রশস্ত্র তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, তার জন্যই গুরুত্বপূর্ণ মাধ্যম হবে এই সেলা টানেল।  ঠিক একইভাবে, নতুন সড়ক পথও কেন্দ্রের সেই ভাবনার প্রতিফলন ঘটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    সামরিক সরঞ্জাম এবং রসদ পরিবহণের পাশাপাশি এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল স্থানীয় পর্যটন শিল্পে উন্নতি আনা। এই সড়ক পথের ফলে বহু দুর্গম জায়গায় সহজে পৌঁছনো যাবে। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা দূরবর্তী গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে পর্যটন শিল্পও প্রসার পাবে।

    আরও পড়ুন: ‘ওয়ান মিশন টু রকেট’! একযাত্রায় দু’দফায় উৎক্ষেপণ, চন্দ্রযান ৪ নিয়ে কী জানাল ইসরো?

    চিনকে গুরুত্ব নয়

    সম্প্রতি অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে তিনি ৮২৫ কোটি টাকার সেলা টানেল উদ্বোধন করেন। ভারতের অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ বলে বরাবর দাবি করে আসছে চিন। ফলে অরুণাচল প্রদেশে যে কোনও ভারতীয় কর্মকাণ্ডকে নিশানা করে বেজিং। তবে চিনের সমস্ত কৌশল, সওয়ালকে বারংবার নস্যাৎ করেছে কেন্দ্র। দিল্লির তরফে বলা হয়েছে, বাস্তব অবস্থার কোনও পরিবর্তন হবে না অরুণাচল, ভারতের অংশ ছিল ও থাকবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share