Tag: Asian Games

Asian Games

  • Asian Games 2023: মিলল কেন্দ্রের ছাড়পত্র! এশিয়ান গেমস খেলবেন সুনীলরা

    Asian Games 2023: মিলল কেন্দ্রের ছাড়পত্র! এশিয়ান গেমস খেলবেন সুনীলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে এ কথা ঘোষণা করেছেন। ফলে ভারতের পুরুষ ও মহিলা দল এবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ভারতের ফুটবল মহলে।

    অনুরাগের ট্যুইট-বার্তা

    বুধবার, অনুরাগ ঠাকুর ট্যুইটে লেখেন, ‘আমাদের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে। পুরনো নিয়ম অনুযায়ী, দুই দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেটা শিথিল করা হচ্ছে। বর্তমান সময়ে তাদের পারফরম্যান্স দেখে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে। আমি নিশ্চিত দল এবার নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।’

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    বিশেষ অনুমতি

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নীতি অনুযায়ী, কোনও দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয়। অর্থাৎ, বিবেচনা করা হয় পদক পাওয়ার সম্ভাবনা কতটা। সেই নিরিখে ফুটবল দলের এশিয়ান গেমসের ছাড়পত্র পাওয়ার কথা ছিল না। কারণ এশীয় ক্রমতালিকায় সুনীলেরা রয়েছেন ১৯ নম্বরে। এই নিয়মের অবশ্য ব্যতিক্রম রয়েছে। নির্দিষ্ট কোনও খেলার সাম্প্রতিক পারফরম্যান্স ভাল হলে সংশ্লিষ্ট খেলার বিশেষজ্ঞ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ চায় কেন্দ্র। তার ভিত্তিতে বিশেষ অনুমতি দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ১৯ তম এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের বিশ্ব কাপের ঠিক আগে এশিয়ান গেমস হওয়ায় কোনও সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে মেয়েদের এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    তরুণদের নিয়ে গড়া দল

    আলিগড়ের ছেলে, কলকাতা নাইট রাইডার্স টিমের পরিচিত মুখ রিঙ্কু ২০২৩ আইপিএলের অন্যতম সুপারস্টার। ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। এবার জাতীয় দলে জায়গা পেতে চলেছেন রিঙ্কু। শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে বোর্ড। যে দলে রয়েছে একাধিক চমক। এই টিমে রয়েছেন রিঙ্কু। প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের এশিয়ান গেমস টিমে এমন কয়েকজন মুখ রয়েছে যাঁরা আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিঙ্কু ছাড়াও তিলক ভার্মা, প্রভসিমরন সিং এবং জীতেশ শর্মার মতো তরুণরাও ডাক পেয়েছেন এশিয়ান গেমসের জন্য। বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার জায়গা পেয়েছেন দলে। রয়েছেন যশস্বী জসওয়ালও। তরুণদের নিয়ে গড়া  দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের উপর ভরসা রেখেছে বোর্ড। 

    পূর্ণশক্তির মহিলা দল

    অপরদিকে, এশিয়ান গেমসে ভারতীয় মহিলাদের মূল দলই খেলতে যাচ্ছে। রিচা ঘোষ বাংলাদেশ সফরে দলের বাইরে থাকলেও এশিয়ান গেমসে দলে ফিরেছেন তিনি। এছাড়া বাংলা থেকে রিচা ঘোষ ছাড়া সুযোগ পেয়েছেন তিতাস সাধু। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।

    আরও পড়ুন: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    স্কোয়াড : ঋতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াংশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরন সিং।

    ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি। স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share