Tag: Atal Pension Yojana

Atal Pension Yojana

  • Atal Pension Yojana: মেয়াদ বাড়ল অটল পেনশন যোজনার, কতদিন চলবে জানেন?

    Atal Pension Yojana: মেয়াদ বাড়ল অটল পেনশন যোজনার, কতদিন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়াদ বাড়ল অটল পেনশন যোজনার (Atal Pension Yojana)। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০৩০–৩১ অর্থবর্ষ পর্যন্ত এই পেনশন যোজনা চালু রাখার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে প্রচারমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে (Cabinet)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য হল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে প্রকল্পটির পরিসর বাড়ানো এবং এর দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করা।

    আর্থিক সহায়তা প্রদান (Atal Pension Yojana)

    সরকার সচেতনতা বৃদ্ধি, প্রচার অভিযান ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ-সহ বিভিন্ন প্রচার ও উন্নয়নমূলক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে। পেনশন প্রকল্পটির আর্থিক ভিত্তি নিশ্চিত করতে দশকের শেষ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থাও রাখা হবে। প্রসঙ্গত, ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অটল পেনশন যোজনায় নথিভুক্ত গ্রাহকের সংখ্যা ৮.৬৬ কোটিরও বেশি, যা ভারতের অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এই প্রকল্পটি নিম্নআয়ের মানুষ ও অসংগঠিত ক্ষেত্রের লাখ লাখ শ্রমিকের জন্য বার্ধক্য বয়সে আয়ের নিরাপত্তা নিশ্চিত করে। ৬০ বছর বয়স পূর্ণ করার পর গ্রাহকরা মাসিক ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পান (Atal Pension Yojana)।

    সরকারি ব্যাঙ্কগুলির আধিপত্য

    নথিভুক্তির ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কগুলির আধিপত্য রয়েছে। তাদের মাধ্যমে যুক্ত হয়েছে মোট গ্রাহকের প্রায় ৭০.৪৪ শতাংশ। আর আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির অবদান ১৯.৮০ শতাংশ (Cabinet)। বাকি অংশটি এসেছে বেসরকারি খাতের ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক, ক্ষুদ্র অর্থায়ন ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমে। ২০২৩–২৪ অর্থবর্ষের শেষে প্রকল্পটির মোট নথিভুক্তিতে ২৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই পেনশন প্রকল্পটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ভারতকে একটি পেনশনভিত্তিক সমাজে রূপান্তরের পথে সাহায্য করছে। একই সঙ্গে মজবুত সামাজিক সুরক্ষা প্রদান করে বিকশিত ভারত@২০৪৭-এর লক্ষ্যকেও শক্তিশালী করছে।

    ৯ মে ২০১৫ সালে চালু হওয়া অটল পেনশন যোজনা মূলত অসংগঠিত ক্ষেত্রের সেই সব শ্রমিকদের জন্য, যাদের প্রথাগত পেনশন পাওয়ার সুবিধা নেই। এটি দীর্ঘায়ুজনিত ঝুঁকি ও অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা (Cabinet) সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে (Atal Pension Yojana)।

  • Atal PensionYojana: অটল পেনশন যোজনায় বাড়তে পারে টাকার পরিমাণ, বাজেটে ঘোষণা করবে কেন্দ্র

    Atal PensionYojana: অটল পেনশন যোজনায় বাড়তে পারে টাকার পরিমাণ, বাজেটে ঘোষণা করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় বাজেট। এই বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রয়েছে অটল পেনশন যোজনা (Atal PensionYojana)। আসন্ন বাজেটে এই যোজনার আওতায় পেনশনের পরিমাণ বাড়াতে পারে নরেন্দ্র মোদির সরকার। এ বছরই রয়েছে লোকসভা নির্বাচন। তাই ১ ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে, তা পূর্ণাঙ্গ বাজেট নয়। পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। এই ভোট অন অ্যাকাউন্টেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

    কত টাকা বাড়তে পারে?

    পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দীপক মোহান্তি বলেন, “সরকারকে ইতিমধ্যেই প্রকল্পের পরিমাণ (Atal PensionYojana) বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে জনগণকে খুশি করতে সরকার মাসিক সর্বোচ্চ পেনশনের পরিমাণ পাঁচ হাজার থেকে বাড়িয়ে করতে পারে সাত হাজার।” তিনি জানান, দেশে যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, তাতে পাঁচ হাজার টাকার পেনশনে কিছুই হয় না। এই বিষয়টি মাথায় রেখেই পেনশনের সর্বোচ্চ পরিমাণ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে অটল পেনশন যোজনার শেয়ারহোল্ডার রয়েছেন ৫.৩ কোটিরও বেশি মানুষ।

    অটল পেনশন যোজনা

    অটল পেনশন যোজনায় প্রতি মাসে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এই প্রকল্পে ভারত সরকারের গ্যারান্টিও থাকে। এই পেনশন স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাতে বার্ধক্যে পৌঁছে আর্থিক কষ্টে না পড়েন, তাই ২০১৫-১৬ সালের বাজেটে অটল পেনশন যোজনা চালু করেছিল নরেন্দ্র মোদির সরকার। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এই প্রকল্পের জনপ্রিয়তা। এই যোজনার সুবিধা ভোগ করতে গেলে বেসরকরারি কিংবা অসংগঠিত ক্ষেত্রের কোনও শ্রমিক যদি মাসে পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান, তাহলে তাঁকে প্রতিদিন সাত টাকা করে জমা দিতে হয়। ভারতের যে কোনও নাগরিকই এই প্রকল্পের (Atal PensionYojana) সুবিধা নিতে পারেন। তবে যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না।

    আরও পড়ুুন: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Atal Pension Yojana (APY): অসংগঠিত ক্ষেত্রে চাকরি করলে নিশ্চিত করুন অবসরকালীন পেনশন

    Atal Pension Yojana (APY): অসংগঠিত ক্ষেত্রে চাকরি করলে নিশ্চিত করুন অবসরকালীন পেনশন

    মাধ্যম নিউজ ডেস্ক: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উৎসাহিত করতে এবং স্বেচ্ছায় তাঁদের অবসরের জন্য সঞ্চয় করতে ‘অটল পেনশন যোজনা’ চালু করা হয়।
    বার্ধক্যকালীন রোজগার বা অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসরকালীন অবস্থায় নিরাপত্তা নিয়ে ভারত সরকার বরাবরই উদ্বিগ্ন। সেই কারণে বার বার বাজেটে উঠে এসেছে একাধিক প্রকল্পের কথা। যে প্রকল্পগুলি অবসরকালীন অবস্থায় দেশের নাগরিকদের আর্থিক দিক থেকে নিরাপত্তা প্রদান করতে পারবে। এই লক্ষ্যেই সব ভারতীয়, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের নাগরিকদের বীমা এবং পেনশনের দিকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে ২০১৫-১৬ সালের বাজেটে তৎকালীন সরকার ‘অটল পেনশন যোজনা’ সংক্ষেপে এপিওয়াই (APY) চালু করার কথা ঘোষণা করে।
    এই পেনশন প্রকল্পটি ২০১৫ সালে আগের ‘স্বাবলম্বন’ প্রকল্পের বদলে চালু করা হয়। মাসিক অবদানের ভিত্তিতে অর্থ জমা দিলে কোনও নাগরিক ৬০ বছর বয়সে পৌঁছনোর পরে তাঁকে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় এই প্রকল্প। বলা যেতে পারে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উৎসাহিত করতে এবং স্বেচ্ছায় তাঁদের অবসরের জন্য সঞ্চয় করতে ‘এপিওয়াই’ যোজনা চালু করা হয়। অটল পেনশন যোজনা পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত।

LinkedIn
Share