Tag: Attack Book Stall

  • ABVP: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপির বইয়ের স্টলে হামলা, ভাঙচুর ও পাথর ছোড়ার অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে

    ABVP: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপির বইয়ের স্টলে হামলা, ভাঙচুর ও পাথর ছোড়ার অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এবিভিপির (ABVP) উদ্যোগে বসানো বইয়ের স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল এসএফআইয়ের বিরুদ্ধে। অভিযোগ, এসএফআই সদস্যরা স্টল (Attack Book Stall) ভাঙচুর করেন, পাথর ছোড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। ঘটনায় এবিভিপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

    পড়ুয়াদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বৌদ্ধিক চর্চার প্রসার এবং শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে বইয়ের স্টলটি সাজিয়েছিল এবিভিপি। কিন্তু সেই উদ্যোগকে কেন্দ্র করে হিংসা ও ভাঙচুরের ঘটনা সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

    এবিভিপির দাবি (ABVP)

    এবিভিপির দাবি, স্বামী বিবেকানন্দ, ভারতের বিশিষ্ট চিন্তাবিদ এবং ঋষি-পরম্পরার অবমাননাকর উপস্থাপনার পর কলেজ স্ট্রিটে তাদের বইয়ের স্টলে হামলা ও কর্মীদের উপর আক্রমণের ঘটনা বামপন্থী ছাত্র সংগঠনগুলির মনোভাব ও আচরণকে সামনে এনেছে। দেশের মনীষীদের আদর্শ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অসম্মান করার পাশাপাশি বই এবং জ্ঞানচর্চার উদ্যোগকে হিংসার মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা নিন্দনীয় বলে জানিয়েছে তারা। এবিভিপির মতে, এই ধরনের আচরণ গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিপন্থী এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশের প্রতি অসম্মানজনক।

    এ ছাড়াও, গতকাল কলেজ স্ট্রিটে আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবতের ছবি বিকৃত করে অবমাননাকরভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছে এবিভিপি। সংগঠনটির বক্তব্য, কোনও গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যক্তিত্বের ছবি বিকৃত করা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা ব্যক্তিগত অপমান, ছবি বিকৃতি কিংবা হিংসাত্মক আচরণের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

    কী বলছেন সংগঠনের নেতা?

    এবিভিপির (ABVP) রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, “আদর্শগত মতপার্থক্যের মোকাবিলা যুক্তি, আলোচনা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। কিন্তু বইয়ের স্টল ভাঙচুর, পাথর ছোড়া এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার মতো ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র রাজনীতির নামে এই ধরনের হিংসা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। আমরা কলকাতা পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলা এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক। ক্ষয়ক্ষতির যথাযথ হিসাব করা এবং (Attack Book Stall) আহত কর্মীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাথরের জবাব বই দিয়ে দিতে হয়, অস্ত্র দিয়ে আদর্শের মোকাবিলা করা যায় না। জ্ঞানচর্চার উদ্যোগকে ভাঙচুরের মাধ্যমে বাধা দেওয়া উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে (ABVP) হিংসা ও ভয়ের পরিবর্তে যুক্তি, জ্ঞান, সহনশীলতা এবং গণতান্ত্রিক ছাত্রচর্চার পরিবেশ থাকা প্রয়োজন।”

     

LinkedIn
Share