Tag: ballot papers

ballot papers

  • Bangladesh Election 2026: বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কী বললেন হাসিনা?

    Bangladesh Election 2026: বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কী বললেন হাসিনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শেষ হল বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh Election 2026)। এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তাঁর দল আওয়ামি লিগকে। এদিন ভোট শেষের পর তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘এই নির্বাচন অসাংবিধানিক’। এই ভোটারবিহীন, অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগও তুলেছেন বাংলাদেশের দেশান্তরিত প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বাংলাদেশ জাতীয় নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেন, “অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূস আয়োজিত আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত সুপরিকল্পিত একটি প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামি লিগকে বাদ দিয়ে এবং ভোটারবিহীনভাবে একটি প্রতারণামূলক নির্বাচন আয়োজন করা হয়েছে।”

    হাসিনার বক্তব্য (Bangladesh Election 2026)

    তিনি আরও বলেন, “১১ ফেব্রুয়ারির সন্ধ্যা থেকেই ভোটকেন্দ্র দখল, গুলিবর্ষণ, ভোট কেনাবেচায় অর্থের ব্যাপক ব্যবহার, ব্যালট পেপারে সিল মারা এবং ফলাফলের শিটে এজেন্টদের স্বাক্ষর করিয়ে নেওয়ার মাধ্যমে এই প্রহসন শুরু হয়। ১২ ফেব্রুয়ারির সকাল থেকে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। রাজধানী-সহ দেশের বিভিন্ন স্থানের বহু ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে ভোটারশূন্য ছিল।” তাঁর দাবি, “এই ভোটারবিহীন, অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল করতে হবে, খুনি-ফ্যাসিবাদী ইউনূসের পদত্যাগ চাই, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবী-সহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামি লিগের কার্যকলাপের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে (Bangladesh Election 2026)।”

    ভারতের প্রতিক্রিয়া

    এদিকে, ভারতের ক্ষেত্রে, ঢাকার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও হস্তক্ষেপের ধারণা এড়াতে ভারত কোনও সরকারি পর্যবেক্ষক পাঠায়নি। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। তবে (Sheikh Hasina) আমরা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাইনি (Bangladesh Election 2026)।”

     

  • Nadia: ভোট মিটে গেলেও স্কুলের পাশে কয়েকশো ব্যালট পেপার উদ্ধার, শোরগোল নদিয়াতে

    Nadia: ভোট মিটে গেলেও স্কুলের পাশে কয়েকশো ব্যালট পেপার উদ্ধার, শোরগোল নদিয়াতে

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) জঙ্গলে পড়ে রয়েছে কয়েকশো ব্যালট পেপার, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, ওই ব্যালট পেপারগুলিতে বিজেপিতে ভোট পড়েছিল। ভোট মিটে গেলেও কেন বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশের জঙ্গলে এইভাবে পড়ে রয়েছে ব্যালট পেপার! প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুড়েছে বিজেপি।

    কোথায় ঘটল ঘটনা (Nadia)?

    ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) রানাঘাট দু নম্বর ব্লকের ধানতলা থানার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে। ওই বিদ্যালয়ের বুথ নম্বর ৫৬/১। আজ সোমবার, সকালে বিজেপির বেশ কয়েকজন কর্মী দেখতে পান, পাশের জঙ্গলে পড়ে রয়েছে বিজেপির সিম্বল দেওয়া একাধিক ব্যালট পেপার। চোখ ঘোরাতেই তাঁদের নজরে পড়ে, কয়েকশো ব্যালট পেপার, যা ছেঁড়া ও পোড়া অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় ধানতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে তদন্তে আসে ধানতলা থানার পুলিশ এবং এরপরে শুরু হয় রাজনৈতিক চাঞ্চল্য। এলাকার এক সাধারণ ভোটার আনন্দ রায় বলেন, সবগুলিতে বিজেপিই ভোট পেয়েছে। কিন্তু ভোটের পর কেন এই ভাবে ব্যালট পড়ে থাকবে! অবিলম্বে সিবিআই তদন্ত চাই।

    বিজেপির বক্তব্য

    বিজেপির এই বুথের (Nadia) প্রার্থী অখিলচন্দ্র রাহা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন যেভাবে তৃণমূল ছাপ্পা মেরেছে এবং লুটপাট করেছে ব্যালট বক্সগুলিকে, এর দায় পুলিশকেই নিতে হবে। কেননা পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। ফলে এর দায় প্রশাসনকেই নিতে হবে। ব্যালট যত্রতত্র পড়ে থাকার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন বিজেপির এই প্রার্থী।

    তৃণমূলের অভিযোগ

    অন্যদিকে তৃণমূল স্থানীয় ১৭০ নম্বর বুথের জয়ী প্রার্থী (Nadia) অসিত পাণ্ডে বলেন, ঘটনা জানতে পেরে এসে দেখি, সই করা অবস্থায় ব্যালট পেপারগুলি পড়ে রয়েছে যেখানে সেখানে। তবে আদৌ কি ওই ভোটকেন্দ্রের ব্যালট পেপার! নাকি অন্য কোনও জায়গা থেকে ব্যালট পেপারগুলি এখানে নিয়ে আসা হয়েছে! এই নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করে তদন্ত করতে বলব। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রশাসন তদন্ত করে দেখুক এই ঘটনার পিছনে কী চক্রান্ত রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share