Tag: Bandhan Express

Bandhan Express

  • Indian Railways: বাংলাদেশ-নেপাল সীমান্ত লাগোয়া রুটে সংরক্ষিত শ্রেণিতে পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেল

    Indian Railways: বাংলাদেশ-নেপাল সীমান্ত লাগোয়া রুটে সংরক্ষিত শ্রেণিতে পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ ও নেপাল সংলগ্ন রুটগুলিতে সংরক্ষিত শ্রেণিতে সফরকারী যাত্রীদের জন্য পরিচয়পত্র (ID Proof) যাচাই বাধ্যতামূলক করেছে রেলমন্ত্রক (Indian Railways)। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে দেশের সমস্ত জোনাল রেলওয়েকে পাঠানো এক চিঠিতে রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে, যাত্রাকালীন অন্তত একজন যাত্রীর কাছে অবশ্যই নির্ধারিত ও আসল ছবি-সহ পরিচয়পত্র থাকতে হবে। তা না হলে সংশ্লিষ্ট সকল যাত্রীকে টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হতে পারে।

    কড়া পদক্ষেপ (Indian Railways)

    এই কড়া পদক্ষেপ বিশেষভাবে ভারত-নেপাল ও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যেখানে একাধিক আন্তঃদেশীয় রেল সংযোগ চালু রয়েছে। যাত্রীরা যদি বৈধ ও প্রকৃত পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন, তবে তাঁদের যথাযথ অনুমতি ছাড়া ভ্রমণকারী হিসেবে বিবেচনা করা হতে পারে। এই নির্দেশ দেশের সমগ্র রেল নেটওয়ার্কে সমস্ত সংরক্ষিত শ্রেণির যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হবে।বর্তমানে ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে যৌথভাবে যাত্রী ও পণ্য পরিবহণ পরিষেবা চালায়, যার মধ্যে বাংলাদেশ ও নেপালের সঙ্গে সংযুক্ত একাধিক ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে।

    ভারতীয় রেল নেটওয়ার্ক

    বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতীয় রেল নেটওয়ার্ককে যুক্ত করা পাঁচটি সক্রিয় ক্রসিং পয়েন্ট রয়েছে। অন্যদিকে, ভারত-নেপাল রেল পরিষেবার মধ্যে জয়নগর–কুর্থা এবং রাক্সৌস–সিরসিয়া রুট উল্লেখযোগ্য। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলা ট্রেন পরিষেবার ক্ষেত্রে আগেই ভিসা ও পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে (Indian Railways)। বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস ভারতের বিভিন্ন শহরকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে, আর জয়নগর–কুর্থা রেলপথ নেপালের সঙ্গে সংযোগ রক্ষা করে। এই সমস্ত রুটে কাস্টমস চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে (ID Proof) যাত্রীদের তথ্য যাচাই করা যায় এবং অবৈধ সীমান্ত পারাপারের কার্যকলাপ রোধ করা সম্ভব হয় (Indian Railways)।

     

  • Bangladesh To Kolkata Train: ফের বাড়ল বাংলাদেশ-কলকাতা ট্রেনের ভাড়া, জানুন তালিকা

    Bangladesh To Kolkata Train: ফের বাড়ল বাংলাদেশ-কলকাতা ট্রেনের ভাড়া, জানুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এপার বাংলায় আসেন। বেশিরভাগ জনই চিকিৎসার স্বার্থে কলকাতায় আসেন এবং সুস্থ হয়ে ফের ফিরে যান। বাংলাদেশ থেকে কলকাতায় আসার বাস ও বিমান থাকলেও পকেট সাশ্রয়ী হিসেবে এবং আরও অন্যান্য সুবিধার জন্য মধ্যবিত্ত বাঙালির পছন্দের তালিকায় সর্বদাই শীর্ষে থাকে ট্রেন (Bangladesh To Kolkata Train)। তবে ফের একবার বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রেনগুলির ভাড়া বাড়ল বলে জানা গিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির জেরেই এমন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এমনটাই জানা গিয়েছে।

    ১৫ জুন থেকেই বাড়ল ভাড়া 

    গতকাল ১৫ জুন শনিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়ে গিয়েছে। ওপার বাংলার ট্রেনের এক উচ্চপদস্থ আধিকারিক মেহরাবুর রশিদ খান একটি বিবৃতি জারি করে ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। ওই বিবৃতি অনুযায়ী দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে আসা তিনটি ট্রেন (Bangladesh To Kolkata Train) যথা- মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস এদের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ৩০৫ টাকা বেড়েছে। 

    কোন ট্রেনে কত ভাড়া বাড়ল

    প্রসঙ্গত, ২০০৮ সালের ১৪ এপ্রিল পথ চলা শুরু করে মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস ওপার বাংলা থেকে এপার বাংলায় ছোটে ২০১৭ সালের ১৬ নভেম্বর। মিতালী এক্সপ্রেস চালু হয় খুব সম্প্রতি ২০২১ সালের ২৬ মার্চ। ঢাকা থেকে কলকাতা চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। খুলনা থেকে কলকাতায় আসে বন্ধন এক্সপ্রেস ঢাকা। অন্যদিকে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করে মিতালী এক্সপ্রেস। জানা গিয়েছে, আগে মৈত্রী এক্সপ্রেসের এসি কামরার ভাড়া ছিল ৪,৯০০ টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা হল ৫,১১০ টাকা। আবার বন্ধন এক্সপ্রেসের (Bangladesh To Kolkata Train) ট্রেনের এসি ভাড়া ছিল ২,৯৫০ টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা হল ৩,০৫৫ টাকা। মিতালি এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া ছিল ৬,৭২০ টাকা। সেটা বেড়ে হল ৭,০২৫ টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Bangladesh train services: দু’বছর পর ফের চালু হল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

    India-Bangladesh train services: দু’বছর পর ফের চালু হল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে প্রায় দু’বছরের বিরতি কাটিয়ে ভারত-বাংলাদেশের (India-Bangladesh Relations) মধ্যে ফের চালু হল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। রবিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। একই সঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)। ইস্টার্ন রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। 

    রবিবার সকাল ৭টা ১০ নাগাদ কলকাতা স্টেশন থেকে রওনা দেয় ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস। দুই বছর বাদে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে এদিন যাত্রী-সংখ্যা অল্প ছিল। উৎসাহ দেখা গেছে কলকাতার রেল কর্তৃপপক্ষের মধ্যেও। এদিন ৯ জন বাংলাদেশি এবং ১০ জন ভারতীয়-সহ মোট ১৯ জন যাত্রী নিয়ে কলকাতা স্টেশন থেকে ১০ বগির বন্ধন এক্সপ্রেস ছাড়ে। অভিবাসন এবং নিরাপত্তারক্ষীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ডগ স্কোয়াড বিএসএফ, আরপিএফ এবং সিআরপিএফ কলকাতা স্টেশনটি ঘিরে ফেলেছিল। ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে যাত্রীরা আসা শুরু করেন। এরপর প্রত্যেকের টিকিট এবং পাসপোর্ট চেক করে যাত্রীদের আসন গ্রহণ করতে বলা হয়। নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে ছাড়ে বন্ধন এক্সপ্রেস।

    অন্যদিকে, রবিবার ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় মৈত্রী এক্সপ্রেস।  বাংলাদেশের সময় অনুযায়ী, সকাল ৮টা ১৫ মিনিটে  ১৬৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। এর উদ্বোধন করেন সেদেশের রেলওয়ে আধিকারিক ধীরেন্দ্র নাথ মজুমদার। ট্রেনটিতে আসন রয়েছে ৪৫৬টি। এর মধ্যে ভারতীয় যাত্রী ১৬ জন। আর একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বিকেল চারটে কলকাতা স্টেশনে পৌঁছায় মৈত্রী এক্সপ্রেস। সোমবার আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

    করোনাকালে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল (India Bangladesh passenger train service) বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২৬ মাস পর সেই কাঁটা সরল বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি ও রবি, সপ্তাহে দু’দিন করে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস (Kolkata-Khulna Bandhan express) চলবে বলে ঠিক হয়েছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (Dhaka Kolkata Maitree express) চলবে সপ্তাহে পাঁচদিন। অন্যদিকে, রেল সূত্রে খবর, চার দশক পর ১ জুন থেকে ফের চালু হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন মিতালি এক্সপ্রেস।  বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Baishnaw) এবং বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন। 

LinkedIn
Share