Tag: bangla khabar

bangla khabar

  • Ganesh Chaturthi 2025: আজ দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, সিদ্ধিদাতার আরাধনায় জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

    Ganesh Chaturthi 2025: আজ দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, সিদ্ধিদাতার আরাধনায় জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

    মাধ্যম নিউজ ডেস্ক: সিদ্ধিদাতা গণেশকে সঙ্কট মোচক বলা হয়। জীবনের সকল বাধা দূর করেন গণপতি বাপ্পা। আজ, বুধবার, ২৭ অগাস্ট গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2025)। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে দেশজুড়ে সাড়ম্বরে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উদযাপিত হয়। আজ সারা দেশে পালন করা হচ্ছে গণেশ চতুর্থী। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের বিশ্বাস, গণেশের পুজো ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। অনেকেই সিদ্ধিদাতা গণপতির পুজো করে কষ্ট লাঘবের চেষ্টা করেন। গণপতির কৃপায় বহু কষ্টই লাঘব হতে পারে বলে মনে করা হয়।

    চতুর্দশী তিথিতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। আবির্ভাব দিবস থেকে বিসর্জন— মোট ১০ দিন গণেশ ভক্তরা পুজো, উপোস, প্রার্থনা, সঙ্গীত এবং নৃত্যের মধ্যে দিয়ে দিন নির্বাহ করেন। এই উৎসব অত্যন্ত পবিত্র। ভারতের জাতীয়তাবোধের উন্মেষের সঙ্গে সরাসরি সম্পর্কিত গণেশ পুজো। পরাধীন ভারতে মহারাষ্ট্রে গণপতি উৎসব (Ganesh Chaturthi 2025) শুরু করেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। হিন্দু জাতীয়তাবাদী উৎসব হিসেবে তা ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। বাল গঙ্গাধর তিলকের আগে ছত্রপতি শিবাজি মহারাজও সপ্তদশ শতকে গণেশ উৎসব করেছিলেন।

    গণেশ চতুর্থীর শুভ সময়

    চতুর্থী তিথি শুরু: ২৬ অগাস্ট, মঙ্গলবার দুপুর ১টা ৫৪ মিনিট থেকে
    চতুর্থীর তারিখ শেষ: ২৭ অগাস্ট, বুধবার দুপুর ৩টে ৪৪ মিনিটে
    গণেশ পুজোর মুহূর্ত: ২৭ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১টা ৬ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত
    গণেশ চতুর্থীর ব্রত পালন: ২৭ অগাস্ট

    গণেশ উৎসবের তাৎপর্য

    স্কন্দপূরাণ অনুযায়ী, শ্রী গণেশ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। এদিনই মা পার্বতীর কোলে এসেছিল গণেশ। সমস্ত দেব-দেবীর মধ্যে গণেশ হলেন প্রথম পূজিত দেবতা। ভগবান শিব গণেশকে এই বর দিয়েছিলেন। যে কোনও শুভ কাজে এবং আচার-অনুষ্ঠানে প্রথমেই ভগবান গণেশের পুজো করা হয়। গণেশের পুজো করলে সমস্ত বাধা দূর হয়। তাই গণেশ চতুর্থী নামে জনপ্রিয়। এই দিনটি আবার বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই মাসের চতুর্দর্শী তিথি পর্যন্ত ভগবান গণেশ পৃথিবীতে ১০ দিন অবস্থান করেন। গণেশ চতুর্থীতে প্যান্ডেল এবং বাড়িতে গণেশ স্থাপন করা হয়। কথিত আছে যে এই দিনগুলিতে যে ব্যক্তি বাড়িতে বসে ভক্তি ভরে গণেশের পূজা করেন, তার জীবন থেকে মানসিক চাপ দূর হয়। সুখ ও সমৃদ্ধি আসে।

    গণেশ চতুর্থী পুজো-বিধি

    গণেশ চতুর্থীর দিন সকালে স্নান সেরে বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। এরপর পুজো ও ব্রতর সঙ্কল্প নিন। এই দিনে শুভ সময়ে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ভক্তদের তাদের ইচ্ছানুযায়ী গণপতির মূর্তি স্থাপন করা উচিত। এরপর গঙ্গাজল দিয়ে প্রতিমাকে অভিষেক করুন। এবার গণেশকে ফুল ও দূর্বা ঘাস অর্পণ করুন। দূর্বা ভগবান গণেশের খুব প্রিয়। এমনটা বিশ্বাস করা হয় যে দূর্বা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন। ভগবান গণেশের পূজোর সময়, তাঁকে সিঁদুর লাগান এবং তাঁর প্রিয় ভোগ মোদক বা লাড্ডু নিবেদন করুন। পুজো শেষে আরতি করে তাঁকে প্রণাম করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। শেষে প্রসাদ বিতরণ করুন।

    কিন্তু গণপতির পুজোরও বহু নিয়ম আছে। পুজো করার জন্য সেই নিয়মগুলি ঠিক করে পালন করতে হয়। সেই নিয়মগুল পালন না করলে গণপতির কৃপা পাওয়া থেকে এত কিছুর পরেও বঞ্চিত থেকে যেতে পারেন কেউ কেউ। শাস্ত্র অনুসারে, দূর্বা ছাড়া গণপতির পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও, কথিত আছে যে সিদ্ধিদাতাকে দূর্বা নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন।

    ভগবান গণেশকে দূর্বা ঘাস নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দূর্বা ভগবান গণেশের প্রিয়। দূর্বা সবসময় জোড়ায় জোড়ায় নিবেদন করা হয়। এমন অবস্থায় দুটি দূর্বাকে যুক্ত করে একটি গিঁট তৈরি করা হয়। এমন অবস্থায় ২২টি দূর্বা যোগ করে ১১ জোড়া তৈরি করুন। যদি তা সম্ভব না হয়, তবে সিদ্ধিদাতাকে ৩ বা ৫ গাঁট দূর্বাও নিবেদন করা যেতে পারে।

    গণেশের পুজোয় কখনই তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। পুজোর সময় শুধুমাত্র সাদা বা হলুদ কাপড় পরুন। কালো রঙের কাপড় পরিধান করা থেকে বিরত থাকুন। এদিন চাঁদ দেখা উচিত নয়। বিশ্বাস, চাঁদ দেখলে কলঙ্কের শিকার হতে হয়।

  • NCERT: অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে শারীর শিক্ষা অন্তর্ভুক্ত করল এনসিইআরটি, কী উপকারিতা?

    NCERT: অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে শারীর শিক্ষা অন্তর্ভুক্ত করল এনসিইআরটি, কী উপকারিতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়াদের ফিটনেস ও সুস্থতার দিকে নজর দিয়ে চলতি শিক্ষাবর্ষ থেকেই অষ্টম শ্রেণিতে “শারীর শিক্ষা এবং সুস্থতা” নামের একটি নতুন বিষয় চালু করল ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। জানা গেছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির (NEP 2020) অনুযায়ী এই পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিইআরটির এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের দৈহিক সক্ষমতা ও ক্রীড়া দক্ষতা বাড়বে। তারা অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ভলিবল ইত্যাদি খেলায় পারদর্শী হয়ে উঠবে। উল্লেখযোগ্যভাবে, এই পাঠ্যক্রমে যোগব্যায়ামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    প্রথম অধ্যায় শুরু হয়েছে বিভিন্ন খেলার মাধ্যমে (NCERT)

    নতুন পাঠ্যবইয়ের (NCERT) প্রথম অধ্যায় শুরু হয়েছে বিভিন্ন খেলার মাধ্যমে, যেখানে রয়েছে ভল্ট, দৌড়, এবং বরফ-জল নামের একটি দলগত খেলা। রয়েছে চারতালি নামের আরেকটি খেলার বর্ণনাও, যার মাধ্যমে নির্যাতন ও হেনস্থার বিরুদ্ধে সমাজের ভূমিকা কী হতে পারে, তা নাটকীয় উপস্থাপনায় তুলে ধরা হবে। পাঠ্যক্রমে রিলে দৌড় রয়েছে ‘অ্যাথলেটিক্স’ অধ্যায়ে (Physical Education)। সেখানে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, একজন দৌড়বিদকে কী কী শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন করতে হয়।

    চতুর্থ অধ্যায় জুড়ে রয়েছে টেবিল টেনিসের সম্পূর্ণ ধারণা

    চতুর্থ অধ্যায় জুড়ে রয়েছে টেবিল টেনিসের সম্পূর্ণ ধারণা, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ফুটওয়ার্ক, সাইড মুভমেন্ট, ফোরহ্যান্ড পুশ, ব্যাকহ্যান্ড পুশ ইত্যাদি কৌশল। এছাড়াও রয়েছে একটি অধ্যায়, যেখানে শেখানো হচ্ছে (NCERT) কীভাবে একজন দক্ষ ভলিবল খেলোয়াড় হয়ে ওঠা যায়। সেখানে পাস, সার্ভ, স্পাইক, ব্লক, ডিগ, রিকভারি মুভমেন্ট ইত্যাদি কৌশল (Physical Education) বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

    যোগব্যায়ামের উপর আলাদা অধ্যায় রয়েছে

    ষষ্ঠ অধ্যায়টি তৈরি করা হয়েছে যোগব্যায়ামের (NCERT) উপর। এখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে যোগব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখে। আলোচিত হয়েছে সূক্ষ্ম ব্যায়াম, স্থূল ব্যায়াম, সূর্য নমস্কার, বিভিন্ন আসন, প্রাণায়াম (শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম), ইন্দ্রিয় সংযম, ধ্যান ইত্যাদি। এই পাঠ্যক্রমের লক্ষ্য, পড়ুয়াদের মধ্যে শারীরিক সক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ, মনঃসংযোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সার্বিক বিকাশ নিশ্চিত করা।

  • RSS: শতবর্ষে পা আরএসএসের, জেনে নিন এই সংগঠনের ইতিহাস

    RSS: শতবর্ষে পা আরএসএসের, জেনে নিন এই সংগঠনের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শতবর্ষ উদযাপন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (সংক্ষেপে আরএসএস)। ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন এই সংগঠনের (RSS) প্রাণপ্রতিষ্ঠা করেন ড. কেশব বালিরাম হেডগেওয়ার। প্রধান লক্ষ্য ছিল, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা এবং হিন্দু সংস্কৃতি প্রচার করা (Mohan Bhagwat)। হেডগেওয়ার প্রাণিত হয়েছিলেন ভিডি সাভারকরের দ্বারা। সংগঠনের প্রথম কেন্দ্র খোলা হয়েছিল নাগপুরে। তখন থেকে মহারাষ্ট্রের এই শহর সংগঠনের প্রধান কেন্দ্র হিসেবেই রয়ে গিয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৬০ লাখ। দেশের প্রতিটি রাজ্যে রয়েছে আরএসএসের কার্যালয়, ঐতিহ্যগতভাবে এগুলি “শাখা” নামে পরিচিত।

    নবজাগ্রত হিন্দু জাতির মাধ্যমে ব্রিটিশ শাসনের পতন ঘটানো (RSS)

    সংগঠনের বহু সদস্যের মধ্যে কংগ্রেসের বেশ কিছু নেতাও ছিলেন, যাঁরা মহাত্মা গান্ধীর হিন্দু-মুসলিম ঐক্যের আদর্শে হতাশ হয়েছিলেন। প্রথম দিকে আরএসএস ব্রিটিশ সরকারের বিরাগভাজন হতে চায়নি। তাই স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। যদিও হেডগেওয়ারের উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত একটি নবজাগ্রত হিন্দু জাতির মাধ্যমে ব্রিটিশ শাসনের পতন ঘটানো। পরবর্তীকালে আরএসএস যুবকদের নিয়োগ করে, তাঁদের যুদ্ধবিদ্যা শেখানো হত। ব্রিটিশ পুলিশের মতোই উর্দিও পরতেন তাঁরা। পরে ধীরে ধীরে আরএসএস নিতে শুরু করে এক আধাসামরিক সংগঠনের রূপ। গত একশো বছরে আরএসএসের ওপর দিয়ে বয়ে গিয়েছে একাধিক ঝড়, সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে চারবার – ১৯৪৭, ১৯৪৮, ১৯৭৫ এবং ১৯৯২ সালে।

    জনসংঘ থেকে বর্তমানে বিজেপি

    ১৯৫১ সালে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন আরএসএস (RSS) সরসংঘচালক ‘শ্রী গুরুজি’র সহায়তায় জনসংঘ প্রতিষ্ঠা করেন। প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ ৩.০৬ শতাংশ ভোট পেয়েছিল, নির্বাচিত হয়েছিলেন তিনজন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন মুখার্জি স্বয়ংও। এরপর জনসংঘ জাতীয় দলের মর্যাদা পায়। পরে বহু উত্থান পতনের পর ১৯৮০ সালের ৬ এপ্রিল গঠিত হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এর প্রধান নেতারা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও তাঁর ডেপুটি এলকে আডবাণী, প্রাক্তন মন্ত্রী মুরলী মনোহর যোশী ছিলেন আরএসএসের সদস্য। আজও বিজেপির প্রধান নেতা, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা আরএসএসের সঙ্গে যুক্ত। এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। মঙ্গলবার আরএসএস প্রধান মোহন ভাগবত দিল্লির বিজ্ঞান ভবনে তিন দিনব্যাপী বক্তৃতা সিরিজের মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা করেছেন। শতবর্ষ উপলক্ষে সংগঠনটি সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এই বক্তৃতা সিরিজের মূল উদ্দেশ্য হল সমাজের সামনে সংগঠনের (RSS) একটি পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করা (Mohan Bhagwat)।

  • Mohan Bhagwat: “নিজের বিশ্বাসের পথ অনুসরণ করার পাশাপাশি যিনি ভিন্ন বিশ্বাসের প্রতিও শ্রদ্ধাশীল, তিনিই হিন্দু,” বললেন ভাগবত

    Mohan Bhagwat: “নিজের বিশ্বাসের পথ অনুসরণ করার পাশাপাশি যিনি ভিন্ন বিশ্বাসের প্রতিও শ্রদ্ধাশীল, তিনিই হিন্দু,” বললেন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: “যিনি নিজের বিশ্বাসের পথ অনুসরণ করেন এবং ভিন্ন বিশ্বাসের মানুষদেরও সম্মান করেন, তিনিই হিন্দু।” রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(সংক্ষেপে আরএসএস)-এর শতবর্ষ (RSS Centenary) উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বক্তৃতা সিরিজে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি সাফ জানিয়ে দেন, “আমাদের প্রাকৃতিক ধর্ম সমন্বয়ের, সংঘাতের নয়।”

    ‘আরএসএস: শতবর্ষের পথচলা’ শীর্ষক এই বক্তৃতা (Mohan Bhagwat)

    মঙ্গলবার দিল্লিতে ‘আরএসএস: শতবর্ষের পথচলা’ শীর্ষক এই বক্তৃতা সিরিজে সরসংঘচালক আরএসএসের ইতিহাস, দর্শন এবং ভারতীয় সমাজে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভাবগত বলেন, “ভারতীয় সংস্কৃতি কখনও বিভেদ কিংবা সংঘাতের পক্ষে ছিল না। আমাদের ধর্ম শিখিয়েছে যে, সকল পথই সত্যের দিকে নিয়ে যায়।” আরএসএসের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “সংঘের লক্ষ্য হল সমাজে ঐক্য ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করা, যেখানে প্রত্যেকে তাদের বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”

    হিন্দুত্বের সংজ্ঞা

    এর পরেই আরএসএস প্রধান হিন্দুত্বের সংজ্ঞা দেন। তিনি বলেন, “হিন্দুত্ব কোনও সংকীর্ণ ধর্মীয় ধারণা নয়। এটি একটি জীবনদর্শন, যা বৈচিত্র্যকে গ্রহণ করে এবং সমন্বয়ের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যায়।” তিনি বলেন, “হিন্দু হলেন সেই ব্যক্তি, যিনি নিজের বিশ্বাসে অটল থাকেন এবং অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।” সরসংঘচালক বলেন, “১৯২৫ সালে ড. কেশব বলিরাম হেডগেওয়ার প্রতিষ্ঠিত আরএসএস গত ১০০ বছরে ভারতীয় সমাজে ঐক্য, সেবা এবং শৃঙ্খলার মাধ্যমে অবদান রেখেছে। আরএসএসের শাখাগুলি আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সেবা ও সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে।” তিনি বলেন, “ভারতের অগ্রগতির জন্য আমাদের সমাজের প্রতিটি অংশকে একত্রিত করতে হবে। ধর্ম, জাত বা বিশ্বাসের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা আমাদের সংস্কৃতির পরিপন্থী।”

    আরএসএসকে ‘সমাজের মেরুদণ্ড’ আখ্যা দিয়ে ভাগবত (Mohan Bhagwat) বলেন, “সংঘ কোনও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সামাজিক সংগঠন, যার লক্ষ্য জাতীয় চরিত্র গঠন এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠা করা।” তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল (RSS Centenary) এমন একটি ভারত গড়ে তোলা, যেখানে প্রত্যেকে নিজের বিশ্বাসের সঙ্গে স্বাধীনভাবে বাঁচতে পারে এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে (Mohan Bhagwat)।”

  • Asia Cup 2025: প্রস্তুতি তুঙ্গে, এশিয়া  কাপে ভারত-পাক মহারণ ১৪ সেপ্টেম্বর

    Asia Cup 2025: প্রস্তুতি তুঙ্গে, এশিয়া কাপে ভারত-পাক মহারণ ১৪ সেপ্টেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2025) মানেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে আলাদা আবেগ। ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে থাকে তুমুল উত্তেজনা। এবার, পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বেশ প্রভাব দেখা দিয়েছে। এমনকি, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মুখোমুখি না হওয়ার দাবিও জানিয়েছিল। তবে, সে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। প্রতিযোগিতায় দু’বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে তো খেলা হবেই। ফাইনালেও আবার দেখা হতে পারে তাদের।

    কবে কবে ভারতের ম্যাচ

    ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর নামবে ভারত। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া। যারা গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচটি রয়েছে ওমানের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর। সব খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকায় সেমিফাইনালে দেখা হবে না তাদের। যদি তারা নিজেদের সেমিফাইনাল জেতে তা হলে ফাইনালে আবার দু’দেশ মুখোমুখি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ের মাঠেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। সেটা ছিল এক দিনের ম্যাচ। তার আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।

    বিশেষ প্রস্তুতি

    এশিয়া কাপ নিয়ে এবার বিশেষ পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রসঙ্গত, দলের বেশ কিছু ক্রিকেটার দীর্ঘদিন ধরেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে (asia cup 2025)। সেই তালিকায় আছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেও। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও ছিলেন না। তাই প্রতিযোগিতা শুরুর আগে কয়েকদিনের জন্য বিশেষ প্রস্তুতি শিবির করার সিদ্ধান্ত নিয়েছেন হেডকোচ গৌতম গম্ভীর। সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই সেই বিশেষ প্রস্তুতি শিবির শুরু করে দেবে টিম ইন্ডিয়া। আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হয়ে যাচ্ছে সেই প্রস্তুতি শিবির।

    ১৫ জনের ভারতীয় দল: সূর্যকুমার যাদব, শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।

  • PM Modi: মার্কিন শুল্ক-যুদ্ধের আবহে চলতি সপ্তাহেই জাপান ও চিন সফরে নরেন্দ্র মোদি, কী কী কর্মসূচি?

    PM Modi: মার্কিন শুল্ক-যুদ্ধের আবহে চলতি সপ্তাহেই জাপান ও চিন সফরে নরেন্দ্র মোদি, কী কী কর্মসূচি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই জাপান ও চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশ সচিব বিক্রম মিশ্রি মঙ্গলবার জানিয়েছন, ২৮ অগাস্ট সন্ধ্যায় জাপানের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই সফরে তাঁর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দেখা হবে ৷ জাপান সফর শেষে চিনে যাবেন প্রধানমন্ত্রী ৷ এশিয়ার বিভিন্ন দেশেরে প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর ৷ চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর তিয়ানজিনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organization) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী মোদির অষ্টম জাপান সফর

    প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে সাতবার জাপানে গিয়েছেন মোদি৷ এটি তাঁর অষ্টম সফর৷ তবে জাপানের প্রধানমন্ত্রী বদলের পর এই প্রথমবার সূর্যোদয়ের দেশে যাবেন মোদি৷ দীর্ঘদিন দেশের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলে আসার পর জাপানের প্রধানমন্ত্রী হয়েছেন ইশিবা৷ তাঁর অনুরোধে ১৫তম ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতেই এবার জাপান সফরে যাচ্ছেন মোদি ৷ ২৯ ও ৩০ অগাস্ট হবে এই বার্ষিক সম্মেলন৷ বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, “প্রধানমন্ত্রী ইশিবার সাথে এটি প্রধানমন্ত্রী মোদির প্রথম বার্ষিক শীর্ষ সম্মেলন। প্রায় ৭ বছরের মধ্যে এটিই তার প্রথম জাপান সফর। তিনি শেষবার ২০১৮ সালে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।” তারপর থেকে, তিনি জাপান সফর করেছেন, তবে তা বহুপাক্ষিক অনুষ্ঠান এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য। এই সফরটি সম্পূর্ণরূপে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সূচির প্রতি নিবেদিত। ভারত-জাপান বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ।”

    জাপানের সঙ্গে আলোচনা

    ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ প্রতিরক্ষা থেকে শুরু করে নিরাপত্তা, ব্যবসা, অর্থনীতি এবং প্রযুক্তি ক্ষেত্রে দুটি দেশ একে অপরকে কীভাবে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলবেন দুই দেশের প্রধানমন্ত্রী৷ এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ এমন কয়েকটি বিষয় নিয়েও কথা বলবেন দুই নেতা৷

    চিনের পথে মোদি

    সফরের দ্বিতীয় পর্যায়ে চিনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর চিন সফর সমস্ত দিক থেকেই তাৎপর্যপূর্ণ৷ বাড়তি শুল্ক চাপিয়ে ভারতের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা৷ এই পরিস্থিতিতেই চিনে যাবেন মোদি ৷ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনের শহর তিয়ানজেন শহরে যাচ্ছেন মোদি৷ কমপক্ষে ২০টি দেশের প্রধানরা এই সম্মেলনের অংশ নেবেন৷ এশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বেশ কয়েকটি দেশের প্রশাসনিক প্রধানরা এই বৈঠকের অংশ হবেন ৷

    মোদির চিন সফরের গুরুত্ব

    আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে তো বটেই গালোয়ান সীমান্তে হওয়া ভারত ও চিন সংঘাতের পর এই প্রথম সে দেশের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদি৷ তাছাড়া ঠিক যেদিন মোদির চিন সফরের কথা সরকাররে তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল ঠিক সেদিনই বেজিংকে ‘হুমকি’ দিয়েছেন ট্রাম্প৷ তিনি চাইলে চিনকে ধ্বংস করে ফেলতে পারেন বলে দাবি করেন ট্রাম্প৷ এই ঘো৷ষণা আবশ্যিকভাবে মোদি-সফরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিনে এসসিও এর রাষ্ট্রপ্রধানদের ২৫তম বৈঠকে যোগদান করবেন মোদি। তিয়ানজিনে ৩১ অগাস্ট সন্ধ্যায় একটি স্বাগত ভোজের আয়োজন করা হয়েছে এবং ১ সেপ্টেম্বর প্রধান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

    পুতিন-মোদি-জিনপিং এক মঞ্চে!

    ভারত ২০১৭ সাল থেকে এসসিও-এর সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করছে এবং ২০২২-২৩ সালে এসসিও রাষ্ট্রপ্রধান কাউন্সিলের সভাপতিত্বও পালন করেছে। এই সফর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কূটনৈতিক মহল। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক আয়োজিত হচ্ছে এসসিও শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলনের সময়, সমস্ত এসসিও দেশ একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে পারে। এর পাশাপাশি, সমস্ত সদস্য দেশ এসসিও উন্নয়ন কৌশল অনুমোদন করবে এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পদক্ষেপগুলি নিয়েও আলোচনা করবে। এই ঘোষণাপত্রে আমেরিকার শুল্ক নীতির উপযুক্ত জবাব দেওয়া হতে পারে। এই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

  • PM Modi: ১০০-র বেশি দেশে যাবে ভারতে তৈরি গাড়ি, “‘মেক ইন ইন্ডিয়া’ হল ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড”, বললেন মোদি

    PM Modi: ১০০-র বেশি দেশে যাবে ভারতে তৈরি গাড়ি, “‘মেক ইন ইন্ডিয়া’ হল ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘মেক ইন ইন্ডিয়া’ হল ‘মেক ফর দ্য ওয়ার্ল্ডে’র সূচনা।” মঙ্গলবার গুজরাটে মারুতি সুজুকির বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle) ই-ভিটারার উৎপাদনের শুভারম্ভ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি। তাদের প্রথম ব্যাটারি-চালিত এসইউভি ই-ভিটারার উৎপাদন শুরু করেছে। গুজরাটের হানসালপুর প্ল্যান্ট থেকে গাড়িটির প্রথম ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়িটির।

    ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় নয়া অধ্যায় (PM Modi)

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং ভারতের জাপানি রাষ্ট্রদূত কেইচি ওনো। এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গণেশ উৎসবের এই আবহে আজ ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় একটি নয়া অধ্যায় যুক্ত হচ্ছে। ভারত এখন মেক ইন ইন্ডিয়া ছাড়িয়ে মেক ফর দ্য ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আজ থেকে ভারতে তৈরি বৈদ্যুতিক গাড়ি রফতানি করা হবে ১০০টি দেশে। এর সঙ্গে সঙ্গে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোলাইট উৎপাদনও আজ থেকে শুরু হচ্ছে।” তিনি বলেন, “আমরা এখানেই থামব না এবং ভারত সেমি-কন্ডাক্টর সেক্টরে এগিয়ে যাচ্ছে। একে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আগামী সপ্তাহে জাপান সফরে যাচ্ছি। আমাদের মধ্যে একটি সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মারুতি দিয়ে শুরু হওয়া যাত্রা এখন বুলেট ট্রেনে পৌঁছেছে। ২০ বছর আগে গুজরাট-জাপান সম্পর্ক এখান থেকেই শুরু হয়েছিল।”

    ভারত-জাপান বন্ধুত্বে নয়া মাত্রা

    প্রধানমন্ত্রী বলেন, “গণেশ উৎসবের আবহে ভারত-জাপান বন্ধুত্ব এক নয়া মাত্রা পেয়েছে। ভারতের গণতন্ত্রের শক্তি আছে। ভারতের জনসংখ্যার সুবিধা আছে। আমাদের দক্ষ কর্মী রয়েছে। আজ সুজুকি জাপান ভারতে উৎপাদন করছে। এখানে তৈরি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে জাপানে। এটি কেবল ভারত ও জাপানের সম্পর্কের শক্তির প্রতীক নয়, বরং ভারতের প্রতি বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন।” তিনি বলেন, “এক অর্থে, মারুতি সুজুকির মতো (Electric Vehicle) কোম্পানিগুলি মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছে। এখন বিশ্বের কয়েক ডজন দেশে যে ইভিগুলি চলবে, সেগুলির গায়ে লেখা থাকবে – মেড ইন ইন্ডিয়া। আজ, সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময়ে কোনও রাজ্যেরই পিছিয়ে থাকা উচিত নয়। এই সুযোগ কাজে লাগানো উচিত প্রতিটি রাজ্যেরই। যার ফলে ভারতে আসা বিনিয়োগকারীরা এতটাই বিভ্রান্ত হয়ে ভাবতে শুরু করেন যে – আমি কি এই রাজ্যে যাব নাকি ওই রাজ্যে (PM Modi)।”

    এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজকের দিনটি ভারতের আত্মনির্ভরতার অভিযাত্রা এবং সবুজ পরিবহণের কেন্দ্র হওয়ার ক্ষেত্রে একটি বিশেষ দিন। হানসালপুরের অনুষ্ঠানে ই-ভিটারা উদ্বোধন করা হবে। এই ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল সম্পূর্ণভাবে ভারতে নির্মিত এবং এটি একশোরও বেশি দেশে রফতানি করা হবে। আমাদের ব্যাটারি ইকোসিস্টেমকে (Electric Vehicle) আরও শক্তিশালী করতে, গুজরাটের একটি কারখানায় হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোড উৎপাদনও শুরু হবে (PM Modi)।”

  • Suvendu Adhikari: ‘‘জন্ম হারের চেয়ে আড়াই গুণ বেশি ভোটার রাজ্যে, কারচুপিতেই জেতে তৃণমূল’’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘জন্ম হারের চেয়ে আড়াই গুণ বেশি ভোটার রাজ্যে, কারচুপিতেই জেতে তৃণমূল’’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় বছরের পর বছর কারচুপি করেই জিতে আসছে তৃণমূল (Trinamool), সাংবাদিক সম্মেলনে এভাবেই শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) এই রাজ্যে কতটা জরুরি, তাও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন নন্দীগ্রামের বিধায়ক। অন্যদিকে, সংবিধান সংশোধন নিয়ে দেশজুড়ে হৈ-চৈ শুরু করেছে বিরোধী শিবির। এদিন ইন্ডি জোটকে একহাত নিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘১৩০তম সংবিধান সংশোধনী বিল পর্যালোচনার জন্য যে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে, তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু দুর্নীতিবাজ রাজবংশ। কারণ তারা বুঝতে পেরেছে এর প্রধান প্রভাব পড়বে ইন্ডি জোটের ওপরেই। এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকায় গ্রোথ আর বার্থ রেট—এই দু’টোকে তুলনা করে দেখা গিয়েছে, জন্মের তুলনায় আড়াই গুণ বেশি ভোটার রয়েছে এই রাজ্যে।’’

    প্রসঙ্গ এসআইআর

    সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘এসআইআর করতে হবে, এসআইআর হওয়া উচিত আর হবেও। এটা নতুন কিছু নয়। শেষ জনগণনা ২০১১-তে হয়েছিল। ভোটারের জন্ম-মৃত্যু-হার তুলনা করতে হবে। শেষ ১০ বছরে জন্মগ্রহণের তুলনায় আড়াই শতাংশেরও বেশি নাম রয়েছে ভোটার তালিকায়। ভোটার তালিকার গ্রোথ আর বার্থ রেটের গ্রোথ, দুটো তুলনা করে দেখা গিয়েছে জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার রয়েছে। এরা কারা? এরা মৃত ভোটার, ফেক ভোটার, বাংলাদেশি মুসলমান, যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, রঙপুরে, লালমনির হাটে। মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া টপকে (Trinamool) ঢুকে এখানে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। সেই জন্যই জন্মসংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে পশ্চিমবঙ্গে আকাশ-পাতাল পার্থক্য আছে।’’

    গত লোকসভা ভোটে রিগিংয়ের প্রমাণ রয়েছে

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন আরও বলেছেন, ‘‘চব্বিশের নির্বাচনে ওরা (তৃণমূল) যা করেছে সেটাও দেখাব। চার ঘন্টা ক্যামেরা বন্ধ রেখেছিল। সকালে ৮টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। আমার কাছে পুরো তথ্য আছে। এক্সপোজ করব। ৮০,৫০০ বুথের মধ্যে ৩৫ হাজার বুথে রিগিং হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এটা আমি ধরিনি। টেলিকম বিভাগ থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আইপ্যাক-এর মনোনীত ভাড়া করা এজেন্সি শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গল বেঞ্চে গিয়েছিল হেরেছে। ডিভিশন বেঞ্চে মামলা ঝুলে আছে। তবে এবারে দু’নম্বরি করতে দেব না।’’

  • UP: নাশকতার বড় ছক বানচাল! দিল্লিগামী বাস থেকে ২০০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ২ সন্দেহভাজন জঙ্গি

    UP: নাশকতার বড় ছক বানচাল! দিল্লিগামী বাস থেকে ২০০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ২ সন্দেহভাজন জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশ ও সন্ত্রাস দমন শাখা (ATS) যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল। বাঘপত থেকে দিল্লিগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গি মহম্মদ উজাইর ও মহম্মদ শাহনওয়াজকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই সাহারানপুর জেলার বাসিন্দা এবং তাদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।

    বড় নাশকতার ছক

    সোমবার, ২৫ অগাস্ট রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সন্ত্রাস দমন শাখার যৌথ বাহিনী একটি চেকপয়েন্টে বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসের লাগেজ কম্পার্টমেন্ট থেকে ২০০ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলো সাধারণ যাত্রীর ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল যাতে কারও নজরে না আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক এতটাই শক্তিশালী ছিল যে জনবহুল এলাকায় ব্যবহার করা হলে ব্যাপক ক্ষতি হতে পারত। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সন্ত্রাস দমন শাখা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইনে এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

    রাজ্যজুড়ে সতর্কতা

    বিস্ফোরক উদ্ধারের পর, উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে। বিশেষ করে দিল্লি-উত্তরপ্রদেশ করিডরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পুরো চক্রটির খোঁজ চলছে। সংশ্লিষ্ট বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক ও কন্ডাক্টরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা তারা এই বিষয়ে কিছু জানতেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও সন্ত্রাস দমন শাখার এই তৎপরতার প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই ঘটনায় প্রমাণ হয় যে উত্তরপ্রদেশে জঙ্গিবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের বাহিনীর সতর্কতা ও দ্রুত পদক্ষেপ বহু নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়েছে।” উত্তরপ্রদেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টাই কঠোরভাবে দমন করা হবে, বলে জানান যোগী।

  • India Alerts Pakistan: ‘মানবিক মুখ’ ভারতের, পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিল নয়াদিল্লি

    India Alerts Pakistan: ‘মানবিক মুখ’ ভারতের, পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিল নয়াদিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একবার তামাম বিশ্ব দেখল ভারতের ‘মানবিক মুখ’ (India Alerts Pakistan)। যে দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অহি-নকুলের, সেই দেশকেই বন্যার ব্যাপারে আগাম সতর্ক করল নরেন্দ্র মোদির ভারত (Indus Treaty Abeyance)। ফেরা যাক খবরে। প্রবল বর্ষণের জেরে জম্মুর তাওয়ি নদীতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। স্বাভাবিকভাবেই বিপদ বাড়ছে পাকিস্তানেরও। নদী তীরবর্তী অঞ্চলের পাক নাগরিকরা যাতে ভয়াল বন্যার কবলে না পড়েন, তাই আগেভাগেই পাকিস্তানের আধিকারিকদের বন্যা পরিস্থিতি সম্পর্কে সম্যক অবহিত করল ভারত। সূত্রের খবর, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনার মঙ্গলবার সকালে এই সতর্কবার্তার বিষয়ে পাক আধিকারিকদের জানান।

    জলস্তর বৃদ্ধি তাওয়ি নদীর (India Alerts Pakistan)

    প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও তাওয়ি নদীর উৎপত্তিস্থলে প্রবল বৃষ্টির জেরে দ্রুত জলস্তর বৃদ্ধি পাচ্ছে (India Alerts Pakistan) ওই নদীর। তার পরেই পাক কর্তাদের এ ব্যাপারে অবহিত করেন ভারতীয় আধিকারিকরা। জানা গিয়েছে, ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার পরেই বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তান। সতর্ক থাকতে বলা হয়েছে জনগণকে। স্থানান্তরিত করা হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের (Indus Treaty Abeyance)। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার জেরে ওই মাসেই সিন্ধু জলচুক্তি স্থায়ীভাবে স্থগিত করে দেয় ভারত। স্বাভাবিকভাবেই এর পর আর ভারত পাকিস্তানকে জলপ্রবাহের তথ্য এবং প্রযুক্তিগত তথ্য দিতে বাধ্য নয়।

    সিন্ধু জলচুক্তি

    প্রসঙ্গত, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু জলচুক্তি (India Alerts Pakistan)। তার পর থেকে এতদিনেও একবারও ছেদ পড়েনি এই চুক্তিতে। তবে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ইতি পড়েছে এই চুক্তিতে। অথচ, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার আগে দু’পক্ষই জলপ্রবাহের বিষয়ে একে অপরকে অবহিত করত। চুক্তি স্থগিত হওয়ায় তা আর করতে বাধ্য নয় ভারত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিল, “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন (India Alerts Pakistan)!”

    যদিও সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, “সিন্ধু জলচুক্তি অন্যায্য, ওই জল ভারত ও তার কৃষকদের। রক্ত ও জল এক সঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারত আর পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না। তাই ভারত এই চুক্তি মেনে নেবে না।” প্রসঙ্গত, গত সপ্তাহেই এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছিলেন, “নেহরু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন (Indus Treaty Abeyance)। সংসদে আলোচনা ছাড়াই একতরফাভাবে ওই চুক্তি করা হয়েছিল (India Alerts Pakistan)।”

LinkedIn
Share