Tag: bangla khabar

bangla khabar

  • PM Modi: বিশ্বের অর্থনৈতিক মন্দা সারাতে পারে ভারতই, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    PM Modi: বিশ্বের অর্থনৈতিক মন্দা সারাতে পারে ভারতই, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। ২২ অগাস্ট তাঁর বক্তব্যে উঠে এল ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথা এবং তিনি জোর দিয়ে বলেন যে, এই দেশ শুধুমাত্র পৃথিবীর দ্রুত বর্ধনশীল অর্থনীতির (Indian Economy) দিকে এগিয়ে চলেছে তা নয়, একই সঙ্গে সারা বিশ্বজুড়ে যেভাবে অর্থনীতির মন্দা দেখা দিয়েছে, সেখান থেকেও সেই পরিস্থিতিকে টেনে তুলে আনতে পারে ভারতের অর্থনীতি।

    নতুনভাবে লেখা হয়েছে ট্যাক্স আইন (PM Modi)

    তিনি তাঁর বক্তব্যে আরও জানান যে, তাঁর সরকার ভারতের ইনকাম ট্যাক্স আইনকে নতুনভাবে লিখেছে এবং বিগত ৬০ বছরের মধ্যে এই প্রথমবার হয়েছে। এই ইনকাম ট্যাক্স আইনকে (PM Modi) দেশের জনগণের জন্য অতি সরল করে দেওয়া হয়েছে, যার ফলে এই আইন বুঝতে আর কারও অসুবিধা হচ্ছে না।
    তিনি আরও বলেন যে, যেভাবে সংস্কার চলছে তা আগামী দিনেও চলতে থাকবে। সম্প্রতি তিনি বড় ঘোষণা করেছেন জিএসটি সংস্কারের কথা এবং তা দীপাবলিতেই নয়া উপহার হিসেবে দেশবাসীকে (Indian Economy) দেবেন বলে জানিয়েছেন।

    জিসটি নিয়ে কী বললেন?

    তিনি বলেন যে, নতুন জিএসটিতে অনেক জটিল বিষয় সরল করা হয়েছে। এই নতুন জিএসটির ফলে অনেক জিনিসের দাম কমবে। এর ফলে উৎপাদন শিল্প আরও বাড়বে এবং জনগণের মধ্যে জীবনযাত্রার মানোন্নয়ন হবে। তাঁরা অনেক ভালোভাবেই ব্যবসা করতে পারবেন। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, ২০১৭-র পর থেকে মুদ্রাস্ফীতি এখন সবচেয়ে কম চলছে এবং ইন্টারেস্ট রেটও নিয়ন্ত্রণে রয়েছে। ইপিএফও রেজিস্ট্রেশনের মাধ্যমে ২৪ লাখ নয়া ফর্মাল চাকরির ক্ষেত্র তৈরি করা গিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

    প্রত্যেক মাসে বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন

    তিনি বলেন যে, প্রত্যেক মাসে বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন। প্রথমত স্বাধীনতা দিবসে তিনি যে কথা বলেছিলেন, নয়া দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামেও তিনি একই কথা বলেন এবং জানান যে ‘মেড ইন ইন্ডিয়া’ খুবই জনপ্রিয় হচ্ছে এবং ভারতেই তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। একইসঙ্গে ৬জি প্রযুক্তির অগ্রগতির নিয়েও তিনি বলেন। নরেন্দ্র মোদি (PM Modi) ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের কথা বলেন এবং এর ভিত্তি হবে ‘আত্মনির্ভর ভারত’—তাও তিনি জানান।

    ভারতের ‘স্পোর্টস ইকোনমি’ আরও বাড়ছে

    ভারতের ‘স্পোর্টস ইকোনমি’ আরও বাড়ছে বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে ওই মঞ্চ থেকে তিনি প্রাইভেট কোম্পানিগুলিকে আহ্বান জানান কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ক্লিন এনার্জি, ব্যাটারি স্টোরেজ—এই সমস্ত বিষয়গুলিতে এগিয়ে আসার জন্য। বক্তব্যের একেবারে শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান যে, ভারত সম্পূর্ণ প্রস্তুত বিশ্বের উন্নয়নের সামনের সারিতে থাকার জন্য।

  • RSS: শতবর্ষে আরএসএস, বিজয়াদশমীতে নাগপুরে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন রামনাথ কোবিন্দ

    RSS: শতবর্ষে আরএসএস, বিজয়াদশমীতে নাগপুরে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন রামনাথ কোবিন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। এই সংগঠন চলতি বছরের বিজয়া দশমীর দিনে ১০০ বছরে পা দিচ্ছে। এই দিনটি পড়েছে ২ অক্টোবর ২০২৫। ১০০ বছর উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আরএসএস। জানা যাচ্ছে, অক্টোবরের ২ তারিখে বিজয়া দশমী উৎসব সংঘটিত হবে ঠিক সকাল সাতটা চল্লিশ মিনিটে, নাগপুরের (Nagpur) রেশিমবাগ মাঠে। এখানেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে এবং তা প্রতিষ্ঠা করেছিলেন ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার(RSS)।

    হাজির থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রামনাথ কোবিন্দ

    এই উপলক্ষে সেখানে হাজির থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রামনাথ কোবিন্দ এবং তিনি এই বিজয়া দশমীর সম্মেলনের প্রধান অতিথি হবেন। অন্যদিকে, শততম বর্ষে স্বয়ংসেবকদের (RSS) উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোহন ভাগবতজি এবং তিনি ব্যাখ্যা করবেন আগামী শতকে সংঘের কাজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে বিজয়া দশমী সর্বদাই একটি আলাদা গুরুত্ব পেয়েছে। এটাই সেই দিন যেদিন ডঃ কেশব বালিরাম হেডগেওয়ার এই সংগঠনের স্থাপন করেছিলেন (Nagpur)। তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংস্কৃতিক ভারত নির্মাণ করতে।

    জাগরণের বার্তা পৌঁছায় সংঘ

    ১০০ বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) সমাজের প্রত্যেকটি স্তরে কাজ করে চলেছে—তা সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, গ্রামীণ উন্নয়ন হোক, দুর্যোগ মোকাবিলা হোক কিংবা সমাজ সংস্কার হোক। প্রতিবছর আরএসএস-এর বিজয়া দশমী কেবলমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হিসেবে পালন করা হয় না বরং এই দিনের মাধ্যমে সারা দেশজুড়ে একটি গভীর ও শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়। এই বার্তা শুধুমাত্র একটি উৎসবের আবহ নয়—এটি এক জাতীয় চেতনার আহ্বান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়া হয় জাতীয় জাগরণের গুরুত্ব, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা, সাংগঠনিক শক্তির মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করার তাগিদ এবং মাতৃভূমির প্রতি আত্মনিবেদনের মহান আদর্শ।

  • Gujarat: গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! গুজরাট পুলিশের জালে সিরিয়ার ব্যক্তি

    Gujarat: গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! গুজরাট পুলিশের জালে সিরিয়ার ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় ইজরায়েলের আগ্রাসনের নামে গুজরাটের (Gujarat) বিভিন্ন মসজিদ থেকে চলছিল ধারাবাহিক অর্থসংগ্রহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই অর্থ তোলা হচ্ছিল একটি সিরিয়ার একটি গ্যাংয়ের মাধ্যমে, যারা ওই অর্থ গাজার (Gaza) জন্য নয়, নিজেদের লাভের উদ্দেশ্যেই ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম আলি মেগাত আল-আজহার, যিনি সিরিয়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

    নিজেদের স্বার্থেই ব্যবহার করা হত অর্থ (Gujarat)

    পুলিশ সূত্রে জানা গেছে, আজহার ও তাঁর আরও তিন সহযোগী গত কয়েক মাস ধরে গুজরাটের (Gujarat) বিভিন্ন মসজিদ থেকে অর্থ সংগ্রহ করছিলেন। তাঁরা দাবি করতেন, এই অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজার সহায়তার জন্য তৈরি একটি তহবিলে প্রদান করা হবে। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, এই অর্থ গাজার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল না বরং চক্রটি তা আত্মসাৎ করছিল। এরপরই অভিযান চালিয়ে আজহারকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি স্বীকার করেন যে, সংগৃহীত অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হত। তবে এখনও পর্যন্ত তার তিন সহযোগীর কোনো হদিস মেলেনি। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

    কী বললেন পুলিশ আধিকারিক

    পুলিশের এক আধিকারিক (Gujarat) বলেন, “আজহার-সহ চার যুবকই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাজা হিংসার নামে মসজিদগুলি থেকে অর্থসংগ্রহ করে তাঁরা নিজেরা আত্মসাৎ করতেন। তবে এর নেপথ্যে আরও কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।” গুজরাট ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার অফ পুলিশ শরৎ সিংহল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে ৩,৬০০ মার্কিন ডলার এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, এরা সকলেই সিরিয়ার নাগরিক এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে। ২২ জুলাই তারা কলকাতায় অবতরণ করে এবং এরপর ২ অগাস্ট আমেদাবাদে পৌঁছায়।

  • S Jaishankar: “ভারতকে আক্রমণ করতে যে যুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি চিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি,” পশ্চিমী বিশ্বকে নিশানা জয়শঙ্করের

    S Jaishankar: “ভারতকে আক্রমণ করতে যে যুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি চিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি,” পশ্চিমী বিশ্বকে নিশানা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতকে আক্রমণ করতে যে যুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি চিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি।” ঠিক এই ভাষায়ই পশ্চিমী বিশ্বকে আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ইকনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারশিপ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের রুশ তেল আমদানিকে সঠিক বলেই সমর্থন করেন। তিনি এদিন ফের একবার সাফ জানিয়ে দেন, ভারত (India) কেবলমাত্র তার জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে, এমনকি যদি তা অন্য দেশগুলির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না-ও হয়, তাহলেও।

    জয়শঙ্করের সাফ কথা (S Jaishankar)

    তিনি বলেন, “যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলি রাশিয়ার তেল পছন্দ না করে, তবে তাদের উচিত নয় ভারত থেকে সেই পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, যা রুশ অপরিশোধিত তেল শোধন করে তৈরি হয়।” তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত ভারতের নিজের স্বার্থে, আবার বৈশ্বিক স্বার্থেও। তিনি বলেন, “শেষ পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তই নেব, যা জাতীয় স্বার্থে হবে। ভারতের মতো একটি ক্রমবর্ধমান অর্থনীতির জন্য জ্বালানি নিরাপত্তা কোনওভাবেই আপসযোগ্য নয়।”

    বিমাতৃসুলভ আচরণ!

    পশ্চিমী দেশগুলির সমালোচনার জবাবে জয়শঙ্কর বলেন, “ভারতের তেল বাণিজ্যকে আলাদা করে দেখা উচিত নয়। একে তেলের সমস্যা হিসেবে দেখানো হয়, অথচ বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চিনের ক্ষেত্রে একই যুক্তি প্রয়োগ করা হয় না। ভারতকে আক্রমণ করতে যে যুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি চিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি।” এর পরেই ভারতের অবস্থান নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশে ভারতের বিদেশমন্ত্রী বলেন, “আপনারা যদি পছন্দ না করেন, তবে কিনবেন না। কিন্তু ইউরোপও কেনে, আমেরিকাও কেনে। যদি পছন্দ না হয়, আমাদের কাছ থেকে কিনবেন না (S Jaishankar)।” জয়শঙ্কর মনে করিয়ে দেন, ২০২২ সালে যখন বৈশ্বিক তেলের দাম দ্রুত বাড়ছিল, তখন অনেক দেশই ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়ে কোনও আপত্তি করেনি। কারণ এতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হয়েছিল (India)। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “সেই সময় অনেকে বলেছিল, যদি ভারত রাশিয়ান তেল কিনতে চায়, তাহলে কিনুক, কারণ এতে দামের স্থিতিশীলতা আসবে (S Jaishankar)।”

  • Illegal Betting Racket: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেফতার কংগ্রেস বিধায়ক

    Illegal Betting Racket: অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেফতার কংগ্রেস বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন বেটিং চক্র (Illegal Betting Racket) চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেফতার কর্নাটকের বিধায়ক কংগ্রেসের (Congress MLA) কেসি বীরেন্দ্র। শনিবার সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, অনলাইন বেটিং চক্র বন্ধে সম্প্রতি বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। তার ঠিক একদিন পরেই গ্রেফতার কংগ্রেস নেতা। শুক্রবার দেশের একাধিক রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ইডি বাজেয়াপ্ত করেছে নগদ ১২ কোটি টাকা, ৬ কোটি টাকা মূল্যের সোনা এবং প্রায় ১০ কেজি রুপো।

    বাজেয়াপ্ত বিপুল পরিমাণ সম্পদ (Illegal Betting Racket)

    জানা গিয়েছে, শুক্রবার এই অনলাইন বেটিং মামলায় বীরেন্দ্র, তাঁর ভাই ও অন্যান্য সহযোগীর একাধিক ঠিকানায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। তল্লাশি চলে তাঁদের ৬টি ক্যাসিনো-সহ অফিস এবং বাড়িতেও। তখনই বাজেয়াপ্ত হয় ওই বিপুল পরিমাণ সম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও। ইডির তরফে জানানো হয়েছে, শনিবার চিত্রদুর্গের বছর পঞ্চাশের ওই বিধায়ককে গ্রেফতার করার পর সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। তাঁকে বেঙ্গালুরুতে আনতে ইডির তরফে আবেদন জানানো হয় ট্রানজিট রিমান্ডের।

    দু’টি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম চালাতেন!

    তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিধায়ক কিং ৫৬৭ ও রাজা ৫৬৭ নামে দু’টি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম চালাতেন। বীরেন্দ্র ও তাঁর সহযোগীরা একটি ক্যাসিনো লিজ নিতে গ্যাংটকে গিয়েছিলেন। তল্লাশি অভিযানে বীরেন্দ্রর ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির দাবি, বীরেন্দ্রর আর এক ভাই কেসি থিপ্পেস্বামী দুবাইয়ে অনলাইন বেটিং গেমের কারবার চালান (Illegal Betting Racket)। আরও জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বিধায়কের সঙ্গীরা অনলাইন গেমিংয়ের মাধ্যমে টাকা তুলতেন। গোটা কাজটি করা (Congress MLA) হত দুবাই থেকে। বিধায়ক ওই টাকায় বহু জমি-জমাও কিনেছেন বলে খবর। অর্থ তছরুপের এই মামলাটির তদন্ত করছে ইডির বেঙ্গালুরু জোন (Illegal Betting Racket)।

  • S Jaishankar on US Tariff: ‘‘সমস্যা থাকলে কিনবেন না’’, ভারত থেকে শোধিত তেল কেনা নিয়ে আমেরিকাকে স্পষ্ট জবাব জয়শঙ্করের

    S Jaishankar on US Tariff: ‘‘সমস্যা থাকলে কিনবেন না’’, ভারত থেকে শোধিত তেল কেনা নিয়ে আমেরিকাকে স্পষ্ট জবাব জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া থেকে অশোধিত তেল কেনা নিয়ে মার্কিন সমালোচনার জবাবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar on US Tariff) শুক্রবার কঠোর মন্তব্য করেন। ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৫’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আপনার যদি ভারত থেকে (পরিশোধিত) তেল বা পণ্য কেনা নিয়ে সমস্যা থাকে, তাহলে কিনবেন না। কেউ আপনাকে জোর করছে না।” তিনি আরও বলেন, “যে প্রশাসন নিজেকে প্রো-বিজনেস বলে দাবি করে, তাদের মুখে অন্যদের ব্যবসা নিয়ে অভিযোগ শুনে একটু মজাই লাগে।”

    কৃষকদের স্বার্থেই সিদ্ধান্ত

    আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে এদিন জয়শঙ্কর বলেন, “কাউকে বাধ্য করা হয়নি ভারত থেকে রিফাইন্ড তেল বা অন্য কোনও পণ্য কিনতে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে জয়শঙ্কর আরও বলেন, ট্রাম্পের শুল্কবাণের জবাবে ভারতের নীতি খুব স্পষ্ট— কোনওভাবে ভারতবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, কৃষক-মজুরের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করা হবে না। ভারতের সিদ্ধান্ত জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত— বিশেষ করে কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের সুরক্ষার প্রশ্নে। তিনি বলেন, “আমাদের লাল রেখা হলো আমাদের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ এবং কিছুটা ক্ষুদ্র উৎপাদকদের ক্ষেত্রেও। সেই স্বার্থ রক্ষা করাই আমাদের অঙ্গীকার, এবং তা নিয়ে কোনও আপস নয়।”

    রাশিয়ান তেল অনেকেই কিনছে

    রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “রুশ তেলের বৃহত্তম ক্রেতা চিন। রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটাও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকা থেকেও তেল কিনি, সেই পরিমাণটাও বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটা খুবই অগোছালো, ভুলভাল।” অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রুশ তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, সেই পদক্ষেপকেই যুক্তিহীন বলে অভিহিত করলেন বিদেশমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, “আমরাই বা টার্গেট হচ্ছি কেন? চিন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা, তাদের ওপর তো এমন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

    মার্কিন-পাক সম্পর্ক নিয়ে মন্তব্য

    ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “তাদের একে অপরের সঙ্গে দীর্ঘ ইতিহাস আছে, এবং তারা নিজেদের ইতিহাসকে ভুলে যাওয়ারও ইতিহাস রাখে। যে সেনাবাহিনী অ্যাবোটাবাদে গিয়ে কাকে পেয়েছিল, মনে আছে তো?”— এই মন্তব্যে ওসামা বিন লাদেনের খোঁজ পাওয়ার ঘটনার দিকেই ইঙ্গিত করেন তিনি। জয়শঙ্করের কথায়, “এই বিষয়ে ১৯৭০ সাল থেকে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে। তা হল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা কারও মধ্যস্থতা গ্রহণ করি না। যদিও ট্রাম্প বারবার মধ্যস্থতার দাবি করে চলেছেন।”

    ট্রাম্পের কূটনৈতিক ধরন নিয়ে সমালোচনা

    ট্রাম্পের বিদেশনীতি নিয়েও মুখ খোলেন বিদেশমন্ত্রী। বলেন, “বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো গোটা বিশ্ব এমন কোনও মার্কিন প্রেসিডেন্ট দেখেনি যিনি এমন প্রকাশ্যে বিদেশনীতি ঠিক করেন।” রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টিও ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার আগে আলোচনা হয়নি বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ট্রাম্পের অস্বাভাবিক ও প্রকাশ্য কূটনৈতিক স্টাইল নিয়েও কটাক্ষ করেন জয়শঙ্কর। বলেন, “ট্রাম্পের বিশ্ব-সম্পর্কের ধরন ঐতিহ্যগত কূটনীতির থেকে একেবারেই আলাদা। কোনও সিদ্ধান্ত আগে ঘোষণা করা হয়, তারপর আলোচনা হয়— এই রীতির ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে।” তিনি আরও বলেন, “এটা শুধু ভারতের জন্য নয়, আমেরিকার অভ্যন্তরীণ বিষয়েও প্রযোজ্য।”

    মার্কিন হুমকি ওড়াল ভারত

    প্রসঙ্গত, ভারত-আমেরিকার সুসম্পর্ক থাকলেও, সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক এবং পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপান। এর পিছনে যুক্তি দেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে। তবে এই শুল্ক যুদ্ধের আবহে দীর্ঘদিনের ‘বাণিজ্যবন্ধু’ রাশিয়াকে আরও কাছে টানে ভারত। মস্কোর প্রতি বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়ার বার্তা দেন। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার। অর্থাৎ ট্রাম্পের হুমকিকে ‘ডোন্ট কেয়ার’ করেই আপাতত এগিয়ে চলেছে ভারতের বিদেশনীতি।

  • TikTok: খুলছে টিকটক, ছড়াল গুজব! তোলা হয়নি নিষেধাজ্ঞা, সাফ জানাল কেন্দ্র

    TikTok: খুলছে টিকটক, ছড়াল গুজব! তোলা হয়নি নিষেধাজ্ঞা, সাফ জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকটক (TikTok) কি আবার চালু হয়েছে ভারতে? এই নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে এবং এ নিয়েই চাঞ্চল্য ছড়ায় নেট নাগরিকদের মধ্যে। কেউ কেউ আবার লিখছেন যে ওয়েবসাইট খুলছে, কেউবা জানান ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু সাইটে প্রবেশ করা যাচ্ছে। শেষমেশ ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে এ দেশে টিকটক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। এই ধরনের খবর সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর। যেভাবে হঠাৎ টিকটক-এর ওয়েবসাইট প্রবেশযোগ্য হয়ে উঠেছিল, তা আসলে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা (Central Government)। কারণ, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর — কোথাও দেখা যাচ্ছে না টিকটক অ্যাপ (TikTok)।

    ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার

    এরই মধ্যে কিছু ব্যবহারকারী দাবি করতে থাকেন যে চিনের অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম আলি এক্সপ্রেস নাকি ব্যবহার করা যাচ্ছিল। তবে এই আলি এক্সপ্রেসকেও নিষিদ্ধ করেছে ভারত সরকার। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন,পাঁচ বছর আগে — ২০২০ সালের জুন মাসে গালওয়ান সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হন। তার পরে ভারতের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলির (TikTok) বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ব্যবহারকারীদের (TikTok) ব্যক্তিগত তথ্য চুরি করে এবং তা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করে।

    ৩১ অগাস্ট চিন সফরে মোদি

    প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই শীর্ষ সম্মেলনে তিনি বহু দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে চিনের তৈরি টিকটক এবং আলি এক্সপ্রেস সংক্রান্ত নতুন করে জল্পনা ফের একবার কৌতূহল বাড়িয়ে দিল। তবে সরকারের (Central Government) পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়া হচ্ছে না।

  • Amit Shah: “সুদর্শন রেড্ডিই মাওবাদীদের সাহায্য করেছিলেন”, ‘ইন্ডি’ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থীর বিরুদ্ধে তোপ শাহের

    Amit Shah: “সুদর্শন রেড্ডিই মাওবাদীদের সাহায্য করেছিলেন”, ‘ইন্ডি’ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থীর বিরুদ্ধে তোপ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ইন্ডি’ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডির বিরুদ্ধে মাওবাদীদের সমর্থনের অভিযোগ আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২২ অগাস্ট একটি সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে শাহ অভিযোগ করেন, যদি রেড্ডি বস্তারের আদিবাসী নেতৃত্বাধীন মাওবাদবিরোধী (Naxalism) আন্দোলন ‘সলওয়া জুডুমে’র বিরুদ্ধে রায় না দিতেন, তাহলে ২০২০ সালের মধ্যেই দেশ থেকে নির্মূল হয়ে যেত মাওবাদীদের সন্ত্রাস। তিনি বলেন, “সুদর্শন রেড্ডিই মাওবাদীদের সাহায্য করেছিলেন। তিনি সলওয়া জুডুম বিষয়ে রায় দিয়েছিলেন। যদি সেই রায় না দেওয়া হত, তাহলে ২০২০ সালের মধ্যেই নকশাল সন্ত্রাসের অবসান হয়ে যেত। তিনি সেই মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন, যার ফলেই সলওয়া জুডুমের রায় দেওয়া হয়েছিল।” ২০১১ সালে সুপ্রিম কোর্টের ‘সলওয়া জুডুম’ সংক্রান্ত রায় প্রসঙ্গে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ (Amit Shah)

    তাঁর মতে, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের কারণে কেরালায় কংগ্রেসের জেতার সম্ভাবনা আরও কমে গিয়েছে। তিনি বলেন, “কেরলের মানুষ অবশ্যই বুঝতে পারবেন যে বামপন্থী দলগুলির চাপে কংগ্রেস এমন একজন প্রার্থীকে দাঁড় করাচ্ছে, যিনি নকশালবাদের পক্ষে ছিলেন এবং সুপ্রিম কোর্টের মতো একটি পবিত্র মঞ্চকে ব্যবহার করেছিলেন।” প্রসঙ্গত, ২০১১ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ পুলিশ অফিসার (SPO) বা সালওয়া জুডুম সদস্যদের অন্তর্ভুক্তিকে অসাংবিধানিক ও বেআইনি বলে ঘোষণা করেন। তিনি এ-ও নির্দেশ দেন, জুডুম সদস্যদের অবিলম্বে নিরস্ত্র করতে হবে।

    লাল-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধাক্কা

    ‘নন্দিনী সুন্দর ও অন্যান্য বনাম ছত্তিশগড় রাজ্য’ মামলায় সুপ্রিম কোর্টের এই রায়কে তখন রাজ্যের লাল-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হয়। এর ফলে সালওয়া জুডুমের সদস্যরা নিরাপত্তার জন্য অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন। সুপ্রিম কোর্টের রায়ের পর তৎকালীন ছত্তিশগড় সরকার রাজ্যে মাওবাদীদের বাড়বাড়ন্ত রুখতে ছত্তিশগড় অক্সিলিয়ারি আর্মড পুলিশ ফোর্স আইন পাশ করে (Naxalism)। প্রসঙ্গত, ২০১৩ সালে মাওবাদীরা ছত্তিশগড়ের ঝিরম ঘাঁটিতে রাজনৈতিক নেতাদের এক কনভয়ে হামলা চালায়। এই হামলায় কংগ্রেসের প্রবীণ নেতা এবং সলওয়া জুডুম  আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব মহেন্দ্র করমা-সহ দু’ডজনেরও বেশি মানুষ নিহত হন (Amit Shah)।

    আগামী মাসে দেশে উপ-রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। এজন্য মনোনয়নপত্র জমা পড়েছে ৬৮টি। এর মধ্যে ১৯ জন প্রার্থীর জমা দেওয়া ২৮টি মনোনয়নপত্র রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২ অনুযায়ী বাতিল করা হয়েছে। ২০২৫ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, মোট ২৭ জন প্রার্থীর ৪০টি মনোনয়নপত্র পরীক্ষার জন্য গ্রহণ করা হয়েছে। জানা (Naxalism) গিয়েছে, ৯ সেপ্টেম্বরের ওই নির্বাচনে এনডিএর প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। আর তাঁর প্রধান প্রতিপক্ষ ‘ইন্ডি’ জোটের বি সুদর্শন রেড্ডি (Amit Shah)।

  • Dharmasthala Mass Burial: মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন সাফাইকর্মী! কর্নাটকে ধর্মস্থল মামলায় গ্রেফতার মূল অভিযোগকারী

    Dharmasthala Mass Burial: মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন সাফাইকর্মী! কর্নাটকে ধর্মস্থল মামলায় গ্রেফতার মূল অভিযোগকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: গণকবর কাণ্ডে নয়া মোড়। কর্নাটকের ধর্মস্থল (Dharmasthala Mass Burial) থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়ে। তা নিয়ে অভিযোগ করেছিলেন সুজাতা ভাট নামে এক মহিলা। শুক্রবার সেই সুজাতাই জানালেন, তিনি পুলিশকে যা বলেছিলেন সে সবটাই নাকি মিথ্যে। তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার গল্পটা পুরোটাই সাজানো। তাঁর কোনও মেয়েই নেই। তাঁর এই জবানবন্দির পর শনিবার সকালে ধর্মস্থল কাণ্ডের মূল অভিযোগকারীকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল।

    সাফাইকর্মীর মিথ্যা তথ্য

    দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত কর্নাটকের ধর্মস্থল মন্দির এখন চাঞ্চল্যের কেন্দ্রে। এক প্রাক্তন সাফাইকর্মীর বিস্ফোরক অভিযোগ, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে তিনি “শত শত মৃতদেহ” কবর দিয়েছেন, যার মধ্যে রয়েছে বহু নারী, কিশোরী এবং কিছু দরিদ্র পুরুষের দেহ, যাদের অনেককেই ধর্ষণ ও হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু বিশেষ তদন্তকারী দল অনুসন্ধানের পর দেখেছে, ওই সাফাইকর্মী মিথ্যা তথ্য দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে (SIT) বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

    সাফাইকর্মীকে গ্রেফতার

    সূত্রের খবর, ধর্মস্থল মন্দির (Dharmasthala Mass Burial) প্রশাসনের ওই প্রাক্তন সাফাইকর্মীকে শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয়। তিনি দাবি করেছিলেন যে তিনি বহু মৃতদেহ কবর দিয়েছেন। তবে তদন্তে উঠে আসে, তিনি যে খুলি সিট-কে দেখিয়েছিলেন, সেটি ছিল নকল। তাঁর বলা ১৫টি কবরস্থলের মধ্যে শুধুমাত্র একটি জায়গা থেকে একটি পুরুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। বাকি স্থানে কিছুই পাওয়া যায়নি। যদিও ওই সাফাইকর্মীর দাবি, জঙ্গলের বৃদ্ধি ও নির্মাণকার্য চলার ফলে বাকি স্থানগুলো ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন, “আমি মন্দিরের বদনাম করে কী পাব? আমি হিন্দু, তাও আবার তফসিলি জাতির মানুষ।”

    পুলিশকে ভুয়ো তথ্য

    অন্যদিকে, এই ঘটনার অপর সাক্ষী, সুজাতা ভাট সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, অনন্যা ভাট নামে তাঁর কোনও মেয়ে ছিল না। ২০০৩ সালের মে মাসে তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার যে গল্প তিনি পুলিশকে বলেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে। মেয়ের যে ছবি প্রমাণ হিসেবে তিনি পুলিশকে দেখিয়েছিলেন তা ভুয়ো। সুজাতার দাবি, তাঁকে গিরিশ মাত্তান্নাভার এবং টি জয়ন্তী নামে দুই ব্যক্তি এই মিথ্যে গল্প বানানোর জন্য চাপ দিয়েছিলেন। তাঁর দাবি, ধর্মস্থল মন্দির কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের পরিবারিক জমি নিয়ে একটি পুরনো বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করেই দুই প্রধান আন্দোলনকারী গিরিশ মত্তন্নাভর এবং টি জয়ন্তী তাঁকে মিথ্যা কথার বলার জন্য জোর দিয়েছিলেন। সুজাতা জানিয়েছেন, তিনি মিথ্যে কথা বলার জন্য কখনও কারও কাছে টাকা চাননি। এমনকী নেননি। সুজাতার দাদুর সম্পত্তি মন্দির কর্তৃপক্ষ তাঁর সই ছাড়াই নিয়ে নিয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ করতেই সুজাতাকে এই মিথ্যে গল্প বলতে হয়েছিল।

    ধর্মস্থলের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা

    প্রসঙ্গত, এর আগে সুজাতা পুলিশকে জানিয়েছিলেন, তাঁর ১৮ বছরের মেয়ে অনন্যা ভাট ২০০৩ সালের মে মাসে বন্ধুদের সঙ্গে ধর্মস্থলে (Dharmasthala Mass Burial) ঘুরতে এসে নিখোঁজ হয়ে যান। সুজাতা জানিয়েছেন, এর পরে তিনি যখন নিজের মেয়েকে খুঁজছিলেন তখন তাঁকে অপহরণ করে মারধর করা হয়। তাঁকে মুখ বন্ধ করে রাখার পাশপাশি ধর্মস্থলে ফিরে না আসার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সুজাতার দাবি, তাঁকে তখন এত মারধর করা হয়েছিল যে তিনি এক মাস কোমায় ছিলেন। পুলিশের কাছে মেয়ের নিখোঁজের অভিযোগ জানাতে এসে এ সবই বলেছিলেন সুজাতা। কিন্তু শুক্রবারের বিবৃতিতে তিনি নিজের বলা সমস্ত কথা অস্বীকার করে কর্নাটকের মানুষ এবং ধর্মস্থলের ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

  • Indian Railways: বিমানের মতো মালপত্রের ওজন ও মাপ নিয়ে এবার কড়া নিয়ম আনছে ভারতীয় রেল

    Indian Railways: বিমানের মতো মালপত্রের ওজন ও মাপ নিয়ে এবার কড়া নিয়ম আনছে ভারতীয় রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত ব্যাগের নির্দিষ্ট ওজন এবং সেই ব্যাগের মাপ নিয়ে বিমানবন্দরের ক্ষেত্রেই কড়াকড়ি দেখা যেত। এবার ওই একই নিয়ম চালু হতে চলেছে ট্রেন যাত্রীদের (Indian Railways) জন্য। এই নিয়ম কার্যকর করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে তারা বিবৃতিও দিয়েছে। জানা যাচ্ছে, উত্ত-মধ্য রেলের দুটি স্টেশন — উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ চেওকি স্টেশনে — এই নিয়ম ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে।

    কোন শ্রেণির কামরার জন্য কত ওজন নির্দিষ্ট (Indian Railways)

    নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসের ট্রেন যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র সঙ্গে নিয়ে ট্রেনে উঠতে পারেন। এবং এসি ও স্লিপার ক্লাসকে বাদ দিলে, যে সাধারণ কামরাগুলি রয়েছে, সেখানকার যাত্রীদের ক্ষেত্রে এই মালপত্রের ওজনদায় ৩৫ কেজি — এমনটাই ছিল নিয়ম। তবে তা খাতায়-কলমে ছিল, সেভাবে কার্যকর হত না। এবার এই নিয়ম বাস্তবে প্রয়োগ করতে চাইছে রেল কর্তৃপক্ষ।

    ভারতীয় রেল অবশ্য জানাচ্ছে যে, এমন নিয়ম আগেও কার্যকর ছিল

    রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, এই দুই স্টেশনে (উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছেওকি স্টেশন) ট্রেন যাত্রীদের মালপত্র স্ক্যান করে দেখা হবে। এবং ওই মালপত্রে ওজন যদি নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে যাত্রীদের। ভারতীয় রেল অবশ্য জানাচ্ছে যে, এমন নিয়ম আগেও কার্যকর ছিল। কিন্তু তা খাতায়-কলমে থাকলেও, সেভাবে কার্যকর করা হয়নি। এবার উত্তরপ্রদেশেরই এই দুটি স্টেশনে ব্যাগ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফল যদি ইতিবাচক হয়, তাহলে ধাপে ধাপে ভারতের সব স্টেশনে এই নিয়ম চালু করা হবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

    কী বলছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিক?

    এই বিষয়টি কার্যকর করতে নির্দেশ দিয়েছেন উত্তর-মধ্য রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) হিমাংশু শুক্ল। তিনি বলেন, “অনেকেই নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিয়ে ট্রেনে যাতায়াত করেন। এমনকি ব্যাগে কী আছে, তাতে কোনও বেআইনি জিনিসপত্র আছে কি না, বা সেই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে (Train Passengers) যাতাযাত করা যায় কি না, তার নিয়মিত কোনও পরীক্ষা হয় না। কিন্তু আপনি বিমানবন্দরে গেলে জিনিসপত্রের পরিমাণ তো বটেই, ব্যাগে কী আছে, তা কঠোর ভাবে স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়। আমরা তাই একটা পাইলট প্রজেক্ট নিয়েছি। আপাতত প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ চেওকি স্টেশনে এই কাজ হবে।”

    কীভাবে হবে মালপত্র পরীক্ষা?

    কী ভাবে এই পরীক্ষা হবে তা ব্যাখ্যা করে হিমাংশু বলেন, “স্টেশনে আরপিএফ মালপত্র স্ক্যান করবে (Train Passengers) এবং রেলের (Indian Railways) বাণিজ্য বিভাগ (কমার্শিয়াল ডিপার্টমেন্ট)-এর কর্মীরা সেই ব্যাগের মাপ ও ওজন পরীক্ষা করবেন। যদি ব্যাগে বেআইনি কিছু থাকে, তবে তা আরপিএফ ধরবে। আর ব্যাগের ওজন যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, তবে বাণিজ্য বিভাগের কর্মীরা ধরবেন। দ্বিতীয় ক্ষেত্রে জরিমানা করা হবে। এর ফলে রেলের সুরক্ষা যেমন বাড়বে, রাজস্বও বাড়বে।” তিনি আরও বলেন, “স্টেশনের যে সমস্ত জায়গা খোলা রয়েছে, অর্থাৎ যে কেউ ঢুকে পড়তে পারেন, এমন অংশ আমরা ঘিরে দেব। আমাদের আশা, আগামী দু’-তিন মাসের এই কাজ আমরা শুরু করতে পারব।”

    ফুটওয়েতে মালপত্র রাখলেও হবে জরিমানা

    একই সঙ্গে ভারতীয় রেল (Indian Railways) জানিয়েছে, ট্রেনের ভিতরে ফুটওয়েতে চলাফেরার জায়গায় যদি কেউ মালপত্র রাখে, তাহলেও জরিমানা করা হবে। এই প্রসঙ্গে উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী বলেন, “ট্রেনে যেমন টিকিট কেটে ওঠাটা নিয়মের মধ্যে পড়ে, তেমনই একটি নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। সেই ওজনের বেশি হলে মালপত্রের জন্য বেশি ভাড়া দিতে হয়। এটাই নিয়ম। সেই নিয়মের কথাই এক বার মনে করিয়ে দেওয়া হয়েছে।”

LinkedIn
Share