মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আরও শক্তিশালী বাহিনী গড়ার পথে রাজ্য সরকার। কলকাতা পুলিশের অধীনে নতুন একটি র্যাফ (র্যাপিড অ্যাকশন ফোর্স) ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিয়েছে (Suvendu Adhikari Government) রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নবান্নের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাহিনীর কাঠামো এবং কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নয়া ব্যাটালিয়নের জন্য মোট ৭৯০টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন বাহিনীতে নারী ও পুরুষ মিলিয়ে (New RAF Battalion) প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, সুপারিনটেনডেন্ট এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদেরও রাখা হবে। কলকাতা পুলিশের অধীনে আগে থেকেই র্যাফ বাহিনী থাকলেও, আইনশৃঙ্খলা রক্ষার কাজে আরও কার্যকর ও শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
ব্যাটালিয়নের মূল দায়িত্ব (Suvendu Adhikari Government)
এই ব্যাটালিয়নের মূল দায়িত্ব হবে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কোনও এলাকায় পরিস্থিতির অবনতি হলে দ্রুত সেখানে বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও বড় উৎসব, জনসমাগম কিংবা বিশেষ নিরাপত্তার প্রয়োজন রয়েছে এমন পরিস্থিতিতেও নতুন বাহিনী দায়িত্ব পালন করবে।
সম্প্রতি দুর্গাপুজোর সময়ে চোরবাগানের একটি ক্লাবে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সেই ঘটনার পর কলকাতায় জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে নতুন র্যাফ ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য
রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেও সরকার একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কলকাতা ও রাজ্য পুলিশের দক্ষতা বাড়ানোর বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, একসময় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দক্ষতা ও কর্মক্ষমতার দিক থেকে যথেষ্ট উন্নত অবস্থানে ছিল। কলকাতা পুলিশের সঙ্গে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পুলিশ বাহিনীর তুলনাও করা হত।
বিগত সরকারের আমলে পুলিশের দক্ষতা যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলেও অভিযোগ করেছিলেন শুভেন্দু। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে পুলিশ বাহিনীর কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হবে। কলকাতা পুলিশকে দেশের অন্যান্য বড় শহরের পুলিশ বাহিনীর সঙ্গে (Suvendu Adhikari Government) প্রতিযোগিতায় সক্ষম করে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের।
এদিকে বিধানসভা ভোট শেষ হওয়ার পরেও কলকাতায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। শহরের বিভিন্ন পুলিশ ডিভিশনে সেই বাহিনী ছড়িয়ে রয়েছে। ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীকে রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলেছে। কলকাতা পুলিশের নিজস্ব র্যাফ বাহিনীর সংখ্যা তুলনায় কম হওয়ায় সেই ঘাটতি পূরণ করতে নতুন ব্যাটালিয়ন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।
কেমন হবে নয়া বাহিনীর আদল
কেন্দ্রীয় আধাসেনা বাহিনী, বিশেষ করে সিআরপিএফ-এর অধীনে র্যাফের যে কাঠামো রয়েছে, সেই আদলেই কলকাতা পুলিশের নয়া বাহিনী গড়ে তোলা হতে পারে বলে প্রাথমিক ধারণা। আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত পরিস্থিতি (New RAF Battalion) নিয়ন্ত্রণে আনাই হবে তাদের অন্যতম প্রধান কাজ।
তবে নতুন বাহিনী গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে উদ্বেগও রয়েছে। তাদের আশঙ্কা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলন দমনেও এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে। ফলে নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত ঘিরে নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার—দুই দিক থেকেই শুরু হয়েছে (Suvendu Adhikari Government) জোর চর্চা।
