Tag: BCB

BCB

  • Tamim Iqbal: বিশ্বকাপ খেলবেন তামিম! প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপে নাটকীয় প্রত্যাবর্তন 

    Tamim Iqbal: বিশ্বকাপ খেলবেন তামিম! প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপে নাটকীয় প্রত্যাবর্তন 

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister Of Bangladesh) শেখ হাসিনার (Sheikh Hasina)সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিলেন এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক তামিম। প্রাক্তন অধিনায়ক মাশরফি মোর্তাজার (Mashrafe Mortaza) সঙ্গে তামিম ইকবাল (Tamim Iqbal) তাঁর স্ত্রী-কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত বদল করলেন তামিম। 

    তামিম যা বললেন

    তামিম ইকবাল (Tamim Iqbal) পরে সাংবাদিকদের বলেন, “শুক্রবার দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন। ওঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাঁকে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব।” এরপর ফের তিনি যোগ করেন, “আমার ফিরে আসার নেপথ্যে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আর একটু ফ্রি হতে পারি।” 

    আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের

    হাসিনার সঙ্গে সাক্ষাত

    বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক ডেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের মাঝপথেই ক্রিকেটকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন তামিম (Tamim Iqbal)। অবসরের ঘোষণা করতে গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তামিম। কেঁদে ফেলেছিলেন। অবসরের কথা জানালেও কেন হঠাৎ অবসর নিলেন, তার কোনও কারণ জানাননি তামিম। তামিম অবসর নেওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজে লিটন দাসকে অধিনায়ক করা হয়। তার মাঝেই জানা যায়, শেখ হাসিনা (Sheikh Hasina) নিজের বাড়িতে তামিমকে ডেকেছেন। তখনই জল্পনা শুরু হয়। তারপরই সিদ্ধান্ত বদল। তামিম জানান, আপাতত তিনি আবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন। দেড় মাসের ছুটি তাঁকে দিয়েছেন হাসিনা। দেড় মাস বিশ্রামের পরে এশিয়া কাপে (Asia Cup 2023) ফিরবেন। এবং বিশ্বকাপেও (ICC ODI World Cup 2023) খেলবেন তারকা ওপেনার। এই আলোচনায় তাঁদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ind vs Bang: দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম, দেখে নিন সূচি

    Ind vs Bang: দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম, দেখে নিন সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সাত বছর পর চলতি বছরেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে ভারতীয় ক্রিকেট টিম যাবে বাংলাদেশে (Ind vs Bang)। বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া ৩টি ওডিআই ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচের সিরিজ (Ind vs Bang) খেলবে। বৃহস্পতিবার ভারতের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এর আগে শেষবার ২০১৫ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল।

    গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং বিসিসিআই (BCCI) পারস্পারিক আলোচনার পর এই সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছে। সিরিজের তিনটি ওয়ানডেই হবে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। তারপর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দুই দল। সেখানে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু আবার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মিরপুরেই। ফলে তাঁদের আবার মিরপুরে ফিরে আসতে হবে। টি-২০ বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-২০ খেলার কথা ভারতের। এরপরই বাংলাদেশে চলে যাবে টিম ইন্ডিয়া (Ind vs Bang)। ফলে টি-২০ বিশ্বকাপের পরে বিশ্রাম নেই মেন ইন ব্লু-দের।

    আরও পড়ুন: সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ! পাকিস্তানকে হারিয়ে দিওয়ালিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান রোহিত

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেন, ‘অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক স্মরণীয় ম্যাচ হয়েছে।’ তিনি বলেন, ‘দুই দেশের ক্রিকেট ভক্তরা এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ আবার বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ প্রতিযোগীতা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে, এটি উভয় দলের সমর্থকদের জন্য উপভোগ করার একটি দুর্দান্ত সুযোগ হবে।”

    ওয়ান ডে সিরিজের সূচি

    প্রথম ওয়ান ডে ম্যাচ, ৪ ডিসেম্বর, মিরপুর

    দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ, ৭ ডিসেম্বর, মিরপুর

    তৃতীয় ওয়ান ডে ম্যাচ, ১০ ডিসেম্বর, মিরপুর

    টেস্ট সিরিজের সূচি

    প্রথম টেস্ট ম্যাচ, ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম

    দ্বিতীয় টেস্ট ম্যাচ, ২২-২৬ ডিসেম্বর, মিরপুর

    এরপর ২৭ ডিসেম্বর সফর শেষ করে দেশে ফিরবে ভারতীয় দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share