Tag: Bhubaneswar

Bhubaneswar

  • Rice ATM: চাল চুরি, কালোবাজারি রুখতে অভিনব উদ্যোগ বিজেপির, ওড়িশায় চালু ‘রাইস এটিএম’

    Rice ATM: চাল চুরি, কালোবাজারি রুখতে অভিনব উদ্যোগ বিজেপির, ওড়িশায় চালু ‘রাইস এটিএম’

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার ভুবনেশ্বরে (Bhubaneswar) চাল বণ্টনের জন্য ভারতের প্রথম ‘রাইস এটিএম’ (Rice ATM) চালু করা হয়েছে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)-এর অধীনে এই বণ্টন ব্যবস্থার প্রবাহকে আরও গতি প্রদান করার প্রয়াসে বৃহস্পতিবার এই এটিএম-এর সফল পূর্বক উদ্বোধন করা হয়েছে। তবে এই ‘রাইস এটিএম’ মেশিনটি মঞ্চেশ্বরের একটি গুদামে স্থাপনা করা হয়েছে। এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, “এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে এই ব্যবস্থা চালু করা হয়েছে।”

    ‘রাইস এটিএম’ কীভাবে কাজ করে (Rice ATM)?

    পিডিএস-এর আওতায় যোগ্য রেশন কার্ড (Rice ATM) ধারকদের মধ্যে চাল বিতরণের কাজকে সহজ করার জন্য রাইস এটিএম তৈরি করা হয়েছে। এই মেশিনটি জনপ্রতি ২৫ কেজি পর্যন্ত চাল বিতরণ করতে পারবে। প্রথমে গ্রাহকদের মেশিনের টাচস্ক্রিন ডিসপ্লেতে রেশন কার্ড নম্বর টাইপ করতে হবে। এরপর বায়োমেট্রিক যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে আর ঠিক তারপরেই এটিএম থেকে নির্ধারিত চাল বের হতে শুরু করবে। গ্রাহকদের জন্য চাল বিতরণের এই ব্যবস্থা সময়কে যেমন সাশ্রয় করবে, তেমনি বিতরণ কেন্দ্রে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। আবার একই সঙ্গে চাল চুরি ও কালোবাজারি রোধ করতে ব্যাপক সহায়ক হবে।

    আরও পড়ুনঃ“ওরা হিন্দু, ওদের শেষ করে দাও”! মুসলিম যুবকদের প্রাণঘাতী হামলা, গুরুতর আহত ৪

    ‘এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীন’

    ওড়িশার খাদ্য সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র এই বিষয়ে বলেন, “রাইস এটিএম (Rice ATM) ভারতে এই প্রথম চালু করা হয়েছে। রাইস এটিএমের লক্ষ্য ভর্তুকিযুক্ত চালের কালোবাজারি রোধ করা। সুবিধাভোগীরা যে কোনও মানুষের সহযোগিতা ছাড়াই সঠিক পরিমাণে চাল পাবেন এবার থেকে। এই রাইস এটিএম প্রাথমিকভাবে ভুবনেশ্বরে (Bhubaneswar) চালু করা হল, এরপর রাজ্যের ৩০টি জেলায় প্রসারিত করা হবে। এই মডেলটি ‘এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে’র অধীনে, পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যেও প্রসারিত হবে। স্বয়ংক্রিয় চালের এটিএমের মাধ্যমে ভর্তুকিযুক্ত রেশন পেতে সহায়ক হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুবনেশ্বরে পৌঁছল বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডস পুরুষ হকি (Hockey Pro League) দল। রবিবার ওড়িশার বিজু পট্টনায়ক বিমানবন্দরে অবতরণ করে তারা। ভারতে রয়েছে এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪। ভুবনেশ্বরের কলিঙ্গ হকি স্টেডিয়ামে খেলা হবে। ১০ ফেব্রুয়ারি থেকে খেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

    কাদের মুখোমুখি কারা?

    এর পরে ওই হকি দলটি চলে যাবে রৌরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে। ১৯ ফেব্রুয়ারি থেকে সেখানে খেলা হবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪-এ খেলবে পাঁচটি জাতীয় দল। এগুলি হল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইন্ডিয়া, স্পেন এবং অস্ট্রেলিয়া। প্রতিটি দলই মুখোমুখি হবে একবার ভুবনেশ্বরে, পরে ফের রৌরকেল্লায়। ভুবনেশ্বরে ১০ ফেব্রুয়ারি প্রথম খেলবে নেদারল্যান্ডস। প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ড। পরের দিন নেদারল্যান্ডসের সঙ্গে খেলা রয়েছে পরের দিন। ১৩ তারিখ তারা মুখোমুখি হবে স্পেনের সঙ্গে।

    কারা খেলবে জানেন?

    ১৬ তারিখ তারা (Hockey) খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর পরেই টিমগুলি চলে যাবে রৌরকেল্লায়। সেখানেও প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে। নেদারল্যান্ডস হকি দলের ক্যাপ্টেন থিয়েরি ব্রিংকম্যান বলেন, “আমাদের প্রস্তুতি ভালোই চলছে। অনুশীলন-পর্বে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। ছেলেগুলো ভালো কাজ করেছে। ভারতে আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সকলের মধ্যে টিম স্পিরিটও খুব ভালো। খেলা কবে শুরু হবে সেদিকেই মুখিয়ে রয়েছি।”

    আরও পড়ুুন: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে আমরা উদগ্রীব। তারা আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বী। ভারতের মোকাবিলা করাটাও চ্যালেঞ্জিং হবে। কারণ দর্শকরা ওদের পক্ষে থাকবেন। বিশেষত ভুবনেশ্বর ও রৌরকেল্লায়। তাই এই দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলতে আমরা মুখিয়ে রয়েছি।” তিনি বলেন, “২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স। দুই শক্ত দলগুলির সঙ্গে খেলার এই সুযোগ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ভালোই খেলা হবে।”

    প্রসঙ্গত, দিন কয়েক আগে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপে বড় সাফল্য পেয়েছে নেদারল্যন্ডস। ভারতীয় মহিলাদের টিমকে তারা দুরমুশ করল ৭-২ ফলে। ভারতকে হারানোয় প্রথম মহিলা হকি বিশ্বকাপে বিজয়ী দল হয়েছে নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টের ফাইনালে জয় (Hockey Pro League) পেয়েছিল ডাচরাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Balasore Train Accident: শনাক্ত হয়নি ৪১টি লাশ, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কারণও জানালেন রেলমন্ত্রী

    Balasore Train Accident: শনাক্ত হয়নি ৪১টি লাশ, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কারণও জানালেন রেলমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার (Balasore Train Accident) পর কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনশোরও বেশি যাত্রী। এঁদের মধ্যে লাশ হয়ে স্বজনের কোলে ঠাঁই পেয়েছেন সিংহভাগ। তবে এখনও ৪১ জন যাত্রীর দেহ শনাক্ত করা যায়নি। তাই তাঁদের দেহের ঠাঁই হয়েছে ভুবনেশ্বর এইমসের ঠান্ডা ঘরে।

    এইমসের ঠান্ডা ঘরে…

    ভুবনেশ্বর এইমসের ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, “এখনও ৪১টি দেহের কোনও দাবিদার মেলেনি। লোকজন আসছেন আমাদের কাছে। আমরা ডিএনএর নমুনা মিলিয়ে দেহ হস্তান্তর করছি।” তিনি বলেন, “এখনও দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যাঁরা তাঁদের পরিজনদের দেহ নিতে আসছেন, ডিএনএর নমুনা মিললে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। যতদিন না দাবিদার খুঁজে পাওয়া যায়, ততদিন দেহগুলি সংরক্ষণ করে রাখা হবে।”

    দুর্ঘটনার কারণ 

    এদিকে, শুক্রবার রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সিগন্যালিং সার্কিট অল্টারেশনের ভুলেই ২ জুনের ওই মর্মান্তিক দুর্ঘটনা (Balasore Train Accident) ঘটেছিল। তিনি বলেন, “গত পাঁচ বছরে ২০১টি দুর্ঘটনার তদন্ত করা হয়েছে বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা। রেলওয়ে নিরাপত্তা কমিশন দ্বারা ১৮টি মামলার তদন্ত করা হয়েছে। বিভিন্ন দুর্ঘটনা তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী রেলওয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে।”

    আরও পড়ুুন: ‘তৃণমূলের সন্ত্রাসের জেরে ভিন রাজ্যে বিজেপির বহু জয়ী সদস্য,’ বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

    রেলমন্ত্রী বলেন, “সিগন্যাল গুমটিতে সিগন্যালিং-সার্কিট পরিবর্তনের ত্রুটির কারণে এবং লেভেল ক্রসিং গেট নম্বরের জন্য বৈদ্যুতিক উত্তোলন বাধা প্রতিস্থাপন সম্পর্কিত সিগন্যালিংয়ের কাজ ব্যাহত হওয়ায় সংঘর্ষটি হয়েছিল। স্টেশনে ৯৪ নম্বর গেটের এই ত্রুটিগুলির ফলে ১২৮৪১ নম্বর ট্রেন ভুল সংকেত পায়। যেখানে আপ সিগন্যাল স্টেশনের আপ লাইনে রান-থ্রু চলাচলের জন্য গ্রিন সিগন্যাল নির্দেশ করে, কিন্তু আপ মেইন লাইনকে আপ লুপ লাইনের সঙ্গে সংযোগকারী ক্রসওভারটি আপ লুপ লাইনে সেট করা হয়েছিল। ভুল সিগন্যালিংয়ের ফলে ট্রেন নম্বর ১২৮৪১ আপ লুপ লাইনের ওপর দিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকা গুডস ট্রেনের সঙ্গে সংঘর্ষ (Balasore Train Accident) হয়। প্রসঙ্গত, ২ জুন বালেশ্বরের অদূরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী শালিমার এক্সপ্রেস ও একটি মালগাড়ির সংঘর্ষ হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Intercontinental Cup 2023: নিয়ম রক্ষার ম্যাচে ড্র সুনীলদের! রবিবার ফাইনালে লেবাননের সামনে ভারত

    Intercontinental Cup 2023: নিয়ম রক্ষার ম্যাচে ড্র সুনীলদের! রবিবার ফাইনালে লেবাননের সামনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই ঠিক হয়ে গিয়েছিল কোন দুটি দল হিরো ইন্টার কন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) ফাইনালে খেলবে। ভানুয়াটুরকে হারানোর পর সুনীল ছেত্রীদের খেতাবী লরাইয়ে নামার টিকিট প্রায় পাকা ছিল। তা নিশ্চিত হয়ে যায় ভানুয়াটুরের কাছে মঙ্গোলিয়া হেরে যাওয়ায়। ফলে লেবাননের বিরুদ্ধে বৃহস্পতিবার কার্যত নিয়ম রক্ষার ম্যাচ ছিল ভারতের কাছে। ফিফা ক্রম তালিকায় এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পেল না ভারত। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি। রবিবার ফাইনালে লেবাননের বিরুদ্ধেই খেলবে ভারত।

    লেবানন কঠিন প্রতিপক্ষ

    এদিন কোচ ইগর স্টিমাচ তাই রিজার্ভ বেঞ্চ বড় করে নিতে চেয়েছিলেন। সেই লক্ষ্যই তিনি সাজিয়েছিলেন দল। দুরন্ত ছন্দে থাকা, ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে (Sunil Chetri) শুরু থেকে খেলানো হয়নি। উল্টোদিকে লেবানন যেহেতু ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছিল, তাই ভারতের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে তেমন গা ঝাড়া দেয়নি। এমনিতে লেবানন কঠিন প্রতিপক্ষ। অতীতে ভারতকে বেশ কয়েকবার বেগ দিয়েছে। তবে বৃহস্পতিবার লেবাননের খেলা দেখে মনে হয়েছে তারা ফাইনালের জন্য নিজেদের গুটিয়ে রাখলেন।

    গোল নষ্ট, তবে জমাট রক্ষণ

    ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননের বিরুদ্ধে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রক্ষণ জমাট করে আক্রমণ সারতে চেয়েছিলেন। এক্ষেত্রে কিছুটা সফল কোচ ইগর স্তিমাচ। বেশ কয়েকবার ভারতীয় ডিফেন্সে লেবাননের আক্রমণে ঝড় আছড়ে পড়েছিল। তবে অভিজ্ঞতাকে পুঁজি করে সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বে ভারতীয় ডিফেন্ডাররা তা সহজে ই প্রতিরোধ করে। ম্যাচের সেরাও হন সন্দেশ। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল ভারতীয় দল। আশিক কুরিয়া সহজ সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত গোলের খোঁজে সেই সুনীল ছেত্রীর উপরে ভরসা রাখতে হয় কোচকে। ৮১ মিনিটে মাঠে নামেন ভারত অধিনায়ক। চেষ্টার কসুর করেননি সুনীল। তবে গোল পাননি। ভারতীয় দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় অবদান রয়েছে সুনীল ছেত্রীর। গত ম্যাচে ভানুয়াটুর বিরুদ্ধে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে। জার্সির ভেতরে বল নিয়ে অভিনব সেলিব্রেশনে তিনি বার্তা দিয়েছিলেন সমর্থকদের যে বাবা হতে চলেছেন।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    কোচ স্টিমাচের পরিকল্পনা

    ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেন, “আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। গোল হজম না করাটা খুবই ইতিবাচক। যা ফাইনালের আগে ছেলেদের মনোবল বাড়াবে।” গোল খেতে না হওয়াটাকে ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয় দলের হেড কোচ। এই পারফরম্যান্সের পর কোচ স্টিমাচও আশাবাদী। তিনি বলেন, “আমরা রক্ষণে খুব ভালো করেছি। অনেক সুযোগও তৈরি করেছি। এমনকী সুনীল শেষে নেমেও দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিল। আমরা ক্লিন শিট রাখতে চেয়েছিলাম, পেরেছি। কিন্তু গোল করতে হবে। অনেক কাজ বাকি। আগামী তিন দিনে সেগুলো করতে হবে আমাদের।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Sunil Chhetri: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত 

    Sunil Chhetri: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স ৩৮ হলেও অপ্রতিরোধ্য। গোলমুখ খুলতে এখনও ভারতের ভরসা সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অধিনায়কের বিশ্বমানের গোলে ইন্টার-কন্টিনেন্টাল কাপের ফাইনালে দেশ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াটুর বিরুদ্ধে  ১-০ গোলে জয় পায় সুনীলরা। জয়সূচক গোলটি করেন সুনীল। গোল করেই বলটিকে জার্সির ভেতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান অধিনায়ক। দেখা যায়,সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন। বাবা হচ্ছেন সুনীল।

    সুসংবাদ দিলেন সুনীল

    ম্যাচের পর নিজেই সুসংবাদ দেন সুনীল (Sunil Chhetri)। তিনি বলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।” কবে সন্তানের জন্ম, তা অবশ্য জানা যায়নি। তবে সুনীলের পরিবার বাড়তে চলেছে এটা শুনেই খুশি ফুটবলপ্রেমীরা। 

    ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত

    এদিন ১৩৫তম আন্তর্জাতিক ম্যাচে ৮৬তম গোল করলেন সুনীল (Sunil Chhetri)। ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২–০ ব্যবধানের হারিয়েছিল ভারত। সোমবার ভানুয়াটুর বিরুদ্ধে জিতলেই ফাইনাল নিশ্চিত ছিল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে চাপ ক্রমশ বাড়ছিল। শেষ পর্যন্ত পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সুনীল ছেত্রী। ৮১ মিনিটে বিশ্বমানের গোল করে ভারতকে ফাইনালে তোলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

    আরও পড়ুন: পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    আরও এক বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতের। এর আগে ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালের আগে গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে লেবাননের বিরুদ্ধে। ১৫ তারিখ সেই ম্যাচ ফাইনালের প্রস্তুতিও বলা যায়। হেড কোচ ইগর স্টিমাচ প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে নামাচ্ছেন। সেই ম্যাচেও প্লেয়ার রোটেশন হতে পারে। নতুনদের দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে।

    ম্যাচে দাপট সুনীলদের

    এদিন প্রথমার্ধে সুনীল ছেত্রী (Sunil Chhetri), লিস্টন কোলাসোরা বেশ কয়েকবার ভানুয়াটুর রক্ষণে হানা দেন। ১৮ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নন্দকুমার। শুভাশিস বসুর মাইনাস বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় পেয়েও বাইরে মারেন। প্রথমার্ধে দাপট থাকলেও গোল তুলে নিতে পারেনি ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট অব্যাহত থাকে ভারতের। মহেশ সিংয়ের সেন্টার ভাল জয়গায় পেয়েও জালে রাখতে পারেননি সুনীল ছেত্রী। অবশেষে ৮১ মিনিটে এল কাঙ্খিত গোল। বাঁদিক থেকে উঠে এসে বক্সের মধ্যে সেন্টার করেন শুভাশিস বসু। বল ধরে হাফ টার্নে ঘুরে বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করেন সুনীল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Football: ইন্টার কন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের

    Indian Football: ইন্টার কন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা তালিকায় (Fifa Ranking) অনেক পিছনে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের (Indian Football)। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে চেঙ্গিজ খানের দেশকে ২-০ গোলে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ (Inter Continental Cup) অভিযান শুরু করল সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)।

    এশিয়ান কাপের প্রস্তুতি

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ভিশন ২০৪৭-এর মূল লক্ষ্যই হল, ভারতীয় ফুটবলাররা (Indian Football) আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে যাতে বছরে অন্তত ৫০টা ম্যাচ খেলার সুযোগ পায়। আইএসএল শেষ হতেই তিন-দেশীয় টুর্নামেন্ট খেলেছিল ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান কাপ রয়েছে। এশিয়ান কাপের সেরা প্রস্তুতিই পাখির চোখ সুনীল ছেত্রীদের। এদিন মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় ভারত। অনিরুদ্ধ থাপার পাসে গোল করেন সাহাল আব্দুল সামাদ। ১২ মিনিটের ব্যবধানে গোল সংখ্যা বাড়ান লালিনজুয়ালা ছাংতে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও প্রত্যক্ষ ভূমিকা থাকতে পারতো অনিরুদ্ধ থাপার। তাঁর অনবদ্য কর্নারে হেড করেন সন্দেশ ঝিংগান। গোল লাইন সেভ করে মঙ্গোলিয়ার ডিফেন্স। এই মুভ থেকেই ভারতের দ্বিতীয় গোল। ফিরতি বলে অনবদ্য গোল করেন ছাংতে।

    আরও পড়ুন: পাল্লা ভারী অস্ট্রেলিয়ার! গ্যালারিতে ভিড়, উড়ছে তেরঙ্গা, মিরাকেলের আশায় ভারত

    গোটা ম্যাচেই আধিপত্য ভারতের

    গোটা ম্যাচেই মাঝমাঠ এবং উইং নিয়ন্ত্রণ করেন ইগর স্তিমাচের ছেলেরা। উদান্তা সিংহ এবং ছাংতের গতিতে বার বার পরাস্ত হয়েছে মঙ্গোলিয়া। মাঝমাঠ দাপিয়েছেন থাপা এবং সাহাল। যোগ্য সঙ্গত দিয়েছেন আপুইয়া। বক্সের বাইরে থেকে তাঁর দুটি প্রচেষ্টা বারের উপর দিয়ে উড়ে যায়। কলকাতা কিংবা গোয়া নয়, সিনিয়রদের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আসর এবার বসেছে ভুবনেশ্বরে। কলিঙ্গ স্টেডিয়ামে এদিন হাজির হয়েছিলেন ৫৯৫৪ দর্শক। সমর্থক সংখ্যা প্রত্যাশার তুলনায় কম হলেও তাঁদের মনোরঞ্জনে কোনও খামতি রাখেননি সুনীলরা। সোমবার ভানুয়াতুর মুখোমুখি হবে ভারত (Indian Football)। এই জয় যে সুনীলদের বাড়তি অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bhubaneswar: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে ওড়িশার লেডি ব্ল্যাকমেলারের কাহিনী! জানেন অর্চনার গল্প?

    Bhubaneswar: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে ওড়িশার লেডি ব্ল্যাকমেলারের কাহিনী! জানেন অর্চনার গল্প?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার লেডি ব্ল্যাকমেলারের কাহিনী হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। ওড়িশার কালাহান্ডির গরীব ঘরের মেয়ে অর্চনা নাগ। এখন প্রাসাদের মতো বাড়ি। বাড়ির সাজসজ্জা চোখ ধাঁধাবে। বিদেশি আসবাবপত্র, বিলাসবহুল গাড়ি, চারটি দামি কুকুর এবং একটি সাদা ঘোড়া কী নেই অর্চনার অন্দরে। তবে এখন তার স্থান গারদের পিছনে। তোলাবাজি,মধুচক্র চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  তার জালে ধরা দিয়েছিল প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে সিনেমার প্রযোজক। অর্চনার বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ও ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তোলাবাজি চালাত অর্চনা। তোলাবাজির মাধ্যমে তুলত কোটি কোটি টাকা। ২৫ বছরের অর্চনার উত্থান-পতন নিয়ে ওড়িশার এক চলচ্চিত্র পরিচালক একটি সিনেমা তৈরির কথাও ভাবছেন।

    আরও পড়ুন : মুদ্রাস্ফীতির দিকে চোখ রেখে তৈরি হবে আগামী বাজেট, জানালেন সীতারমন

    পুলিশ সূত্রে খবর, কালাহান্ডির লাঞ্জিগড়ে জন্ম অর্চনার। ওই জেলারই কেসিঙ্গা নামে ছোট্ট এক শহরে বড় হয়েছে সে। ২০১৫ সালে অর্চনা ভুবনেশ্বরে চলে আসে। প্রথমে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করে। পরে একটি বিউটি পার্লারে কাজ করতে থাকে। সেখানে বালেশ্বরের জগবন্ধু চাঁদের সঙ্গে পরিচয় হয় তার। জগবন্ধুর একটি পুরনো গাড়ির শোরুম ছিল। সেই সূত্রে তার সঙ্গে রাজ্যের বহু বিত্তশালী লোকেদের পরিচয় ছিল। অর্চনা ও জগবন্ধু বিয়ে করে ২০১৮ সালে। তারপরই শুরু হয় মধুচক্র চালানোর কাজ। অর্চনা প্রভাবশালী ও ধনী লোকেদের সঙ্গে ভাব জমাত এবং তাঁদের নিয়মিত নারীসঙ্গের ব্যবস্থা করে দিত। পুলিশের দাবি, সেই সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলত জগবন্ধু। এরপরই শুরু হত ব্ল্যাকমেলের পালা। এইভাবে কোটি কোটি টাকা তুলেছে তারা। 

    আরও পড়ুন: ফের আইনি গেরোয় প্রাথমিকে নিয়োগ, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা 

    সম্প্রতি, নয়াপল্লি থানায় ওড়িয়া সিনেমার প্রজোযক অক্ষর পারিজা অভিযোগ করেন, অশ্লীল ছবি ভাইরাল করে দিয়ে তাঁর থেকে তিন কোটি টাকা দাবি করেছিল অর্চনারা। সূত্রের খবর, শুধু পারিজা নয়, অর্চনাদের নিশানায় ছিল রাজ্যের শাসক দল বিজেডির একাধিক নেতা, ব্যবসায়ীরাও। এরপর একটি মেয়ে অর্চনার বিরুদ্ধে মধুচক্রে কাজ করানোর অভিযোগ জানানোর পরই গ্রেফতার করা হয় তাকে।  ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার প্রতীক সিং জানিয়েছেন, যে মহিলা অর্চনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। ওই পুলিশ কর্তা বলেছেন, ‘সংবাদমাধ্যমের কাছে যাতে কোনও তথ্য ফাঁস না হয়ে যায়, সেজন্য উনি আমাদের কাছে আর্জি জানিয়েছেন। তাঁর আশঙ্কা যে পরিচয় ফাঁস হয়ে গেলে তাঁর জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই এই বিষয়টি নিয়ে আমরা আপাতত বেশি কিছু বলতে পারব না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SSC Recruitment scam: এসএসকেএমে নয়, ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

    SSC Recruitment scam: এসএসকেএমে নয়, ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার, ২৫ জুলাই ভোরেই এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হবে রাজ্যের শিল্প-বানিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ভুবনেশ্বর এইমসেই হবে তাঁর শারিরীক পরীক্ষা। সেই রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসকেএমের চিকিৎসকদের রিপোর্ট। বিকেল ৪টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। ইডি আর পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষের আইনজীবিদের সওয়ালের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী অন্তর্বর্তী আদেশ অনেকটা এই রকমই।

    এর আগে এসএসকেএমে পার্থর চিকিৎসা নিয়ে দুই পক্ষের আইনজীবীর বাদানুবাদ হয় এজলাসে। বিচারপতিও নিজের অবজারভেশনও জানান। ইডির দাবি, এসএসকেএম হাসপাতালে পার্থ ডনের মত আচরণ করছেন। ইডিকে ধমকাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষও সহযোগিতা করছে না ইডির সঙ্গে।” এরপরই রাজ্যের মন্ত্রী পার্থকে এইমসে চিকিৎসার প্রস্তাব দেয় ইডি। যদিও পার্থর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে রেখেই চিকিৎসার পক্ষে সওয়াল করেন। দীর্ঘ শুনানির পর। অন্তর্বর্তী আদেশ দেন বিচারপতি চৌধুরী।   

    অন্তর্বর্তী আদেশে বিচারপতি চৌধুরী বলেন পার্থর সঙ্গে তাঁর একজন অ্যাডভোকেট ও এসএসকেএমের একজন চিকিৎসক থাকবেন। ভুবনেশ্বরের এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম পরীক্ষা করবেন। চিকিৎসক দলে থাকবেন, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজির, রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভুবনেশ্বর এইমস, বেলা তিনটের মধ্যে তাঁদের রিপোর্টের কপি দেবেন, তদন্তকারী সংস্থার অফিসার, এসএসকেএমের চিকিৎসক ও অভিযুক্তের আইনজীবীর হাতে। তদন্তকারী অফিসার তাঁর সফটকপি পৌঁছে দেবেন কলকাতায় তাঁর আধিকারিকদের কাছে। সোমবার বেলা চারটের সময় ফের স্পেশাল কোর্টে হবে শুনানি। 

    ভুবনেশ্বর থেকেই অভিযুক্তকে ভারচ্যুয়ালি হাজির করতে হবে মহামান্য হাইকোর্টের সামনে। সেই রিপোর্ট দেখে আর দুপক্ষের সওয়াল শুনে পার্থ মামলায় চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করেছিলেন, তিনি অসুস্থ। জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, শারীরিক ভাবে সুস্থ অর্পিতা। জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকরা পার্থকেও সুস্থ বলে সার্টিফিকেট দেন। তারপরই তড়িঘড়ি তিনি অসুস্থতার দাবি করে এসএসকেএমে ভর্তি হন। ইডির দাবি নিম্ন আদালত এই বিষয়ে তাঁদের কোন আপত্তিই শোনেনি। এরপরই শনিবার রাতেই জরুরী ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপিল করে ইডি।  

     

LinkedIn
Share