Tag: Bidhan Nagar

  • Sabyasachi Dutta: হাতে পচা ডিম, টমেটো, গোবর নিয়ে আদালত চত্বরে অপেক্ষা করছিল জনতা, সব্যসাচী হাজির হতেই ছোড়া শুরু

    Sabyasachi Dutta: হাতে পচা ডিম, টমেটো, গোবর নিয়ে আদালত চত্বরে অপেক্ষা করছিল জনতা, সব্যসাচী হাজির হতেই ছোড়া শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালের একটি তোলাবাজির মামলায় সোমবার মধ্যরাতে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ভয় দেখিয়ে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ ও খুনের হুমকি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে মঙ্গলবার সকালে তাঁকে (TMC Ex MLA) থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং তিনি তীব্র জনরোষের মুখে পড়েন। পচা ডিম, টমেটো, গোবরে ‘স্বাগত’ জানায় উত্তেজিত জনতা।

    আদালত চত্বরে বিশৃঙ্খলা (Sabyasachi Dutta)

    মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর উত্তর থানার সামনে এবং আদালত চত্বরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। সব্যসাচী দত্তকে কড়া পুলিশি পাহারায় থানা থেকে বের করে আনা হলেও উত্তেজিত জনতার বিক্ষোভ আটকানো সম্ভব হয়নি। তাঁকে লক্ষ্য করে পচা ডিম ও টমেটো ছুড়ে মারেন বেশ কিছু বিক্ষোভকারী। এমনকি পুলিশের গাড়ির দরজার ফাঁক দিয়েও তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয়। উপস্থিত জনতার একাংশকে “চোর” (TMC Ex MLA) স্লোগান দিতেও শোনা যায়। সেখানে উপস্থিত এক বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই নেতা (Sabyasachi Dutta) ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়েছেন। আজ তাঁর উপযুক্ত শাস্তি হচ্ছে।”

    অভিযুক্তের প্রতিক্রিয়া

    যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত (TMC Ex MLA)। পুলিশের গাড়িতে ওঠার সময় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “২০১৮ সালের ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে। ১ টাকাও নেওয়ার প্রমাণ যদি কেউ দিতে পারেন, তবে আমি যেকোনও শাস্তি মাথা পেতে নেব। যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, তিনি নিজেই ওই একই বছর অর্থাৎ ২০১৮ সালে বিধাননগর উত্তর থানায় গ্রেফতার হয়েছিলেন। এটি সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছুই নয়।” ঘটনাটিকে কেন্দ্র করে বিধাননগর এবং তৎসংলগ্ন রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে এবং আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

  • Sabyasachi Dutta: তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, এবার গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

    Sabyasachi Dutta: তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, এবার গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: তোলবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। সব্যসাচীর বিরুদ্ধে এক ব্যবসায়ী থানায় এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে বারাসত থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সব্যসাচী। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। বিধাননগর পুরসভার মেয়রও ছিলেন সব্যসাচী।

    সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ

    পুলিশ সূত্রে খবর, বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta Arrested) বিরুদ্ধে। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, মধুসূদন চক্রবর্তী অভিযোগ করেছিলেন যে, এই তৃণমূল নেতা তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। তোলাবাজি ছাড়াও মানসিকভাবে নির্যাতন, খুনের হুমকির অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এর ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁর রাজারহাটের ফ্ল্যাটে প্রথমে যান বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে প্রথমে এক পর্ব তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর রাজারহাটের ফ্ল্যাট থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর উত্তর থানায়। রাত ১০টা নাগাদ আটক করে থানায় নিয়ে আসা হয় তাঁকে। রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ-পর্ব চলে। তারপর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    সব্যসাচীর বিরুদ্ধে রয়েছে প্রমাণ

    পুলিশের তরফে জানানো হয়, সল্টলেকের যে ব্যবসায়ী সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকদের কাছে একটি সি সি টিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন। সেই ফুটেজ এবং অন্যান্য যে তথ্যপ্রমাণ তা সামনে রেখেই পুলিশ সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সমস্ত তথ্যপ্রমাণ যখন তাঁর বিরুদ্ধে যায়, তখনই পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়। আজ, মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে। যদিও এই বিষয়ে বিধাননগর উত্তর থানা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, মধুসূদন চক্রবর্তী এর আগেও একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু, তৃণমূল সরকারের আমলে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। কিন্তু, পালাবদল হতেই সেই পুলিশই এবার সক্রিয়। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছে, দুর্নীতির সঙ্গে যুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না।

LinkedIn
Share