Tag: bjp news

bjp news

  • Amit Shah: লক্ষ্য ২০২৪, মেগা বৈঠকে বিজেপি, কী আলোচনা হল জানেন?

    Amit Shah: লক্ষ্য ২০২৪, মেগা বৈঠকে বিজেপি, কী আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে মহারণ। লোকসভা নির্বাচন (Lok Sabha Polls)। এই নির্বাচনে গত দু বারের চেয়েও বেশি ভোটে জিতে ক্ষমতায় ফিরতে চাইছে বিজেপি (BJP)। সেই কারণেই শুরু করে দিয়েছে সলতে পাকানোর কাজ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এ নিয়ে হয়ে গেল মেগা বৈঠক। যে ১৪৪টি আসনে অল্পের জন্য বিজেপি হেরেছে উনিশের লোকসভা নির্বাচনে, সেখানেই ড্যামেজ কন্ট্রোল করে এবার আরও বেশি আসন নিয়ে দিল্লির (Delhi) তখতে ফিরতে চাইছে গেরুয়া শিবির।

    এদিনের এই মেগা বৈঠকে হাজির ছিলেন মন্ত্রীরাও। পার্টি প্রধান জেপি নাড্ডা (JP Nadda) এবং প্রধান পরিকল্পনাকারী অমিত শাহ (Amit Shah) তাঁদের প্রত্যেককে তিন-চারটি আসনের দিকে অতিরিক্ত নজর দিতে বলেছেন। বিজেপির হিসেব, এটা করতে পারলেই চব্বিশের লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফেরা যাবে ক্ষমতায়। শাহ বলেন, গতবারের চেয়েও এবার আমাদের আরও বেশি আসনে জিততে হবে। চোদ্দর নির্বাচনে যেসব আসনে হেরে গিয়েছিলাম, উনিশের ভোটে তার তিরিশ শতাংশ আসন পুনরুদ্ধার করেছি। উনিশে যেসব আসনে হেরেছি, চব্বিশের ভোটে তার পঞ্চাশ শতাংশ আসনে আমাদের জিততে হবে।

    আরও পড়ুন : নীতীশের সঙ্গে বৈঠকে কেসিআর, সলতে পাকানো শুরু লোকসভা নির্বাচনের?

    ব্যক্তির আগেও যে সংগঠন, এদিনের বৈঠকে তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংগঠনই সুপ্রিম। সংগঠন ক্ষমতায় থাকলে আমরা ক্ষমতায় থাকব, সংগঠন থাকলে, থাকবে সরকারও। উনিশের ভোটে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি। ১০০রও বেশি আসনে জয়ী হয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে কংগ্রেস পেয়েছ ৫৩টি আসন। গত কয়েক মাসে মন্ত্রীরা বিজেপির ওই হেরে যাওয়া আসনগুলিতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। সূত্রের খবর, সরল নামের একটি পোর্টালে সংগৃহীত সেই তথ্য জমা দিতে বলা হয়েছে মন্ত্রীদের। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির সুফল ওই লোকসভা কেন্দ্রগুলির বাসিন্দারা পাচ্ছেন কিনা, সেখানে কেন্দ্র ও রাজ্যের কতগুলি করে প্রকল্প চালু রয়েছে, তাও জানাতে বলা হয়েছে। ওই আসনগুলিতে গিয়ে মন্ত্রীদের তৃণমূল স্তরে সংগঠন শক্তপোক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Sonali Phogat Murder: বিজেপি নেত্রী সোনালি ফোগাট খুনে নয়া মোড়, এ কী বললেন তাঁর সহকারী?

    Sonali Phogat Murder: বিজেপি নেত্রী সোনালি ফোগাট খুনে নয়া মোড়, এ কী বললেন তাঁর সহকারী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনালি ফোগাট (Sonali Phogat) হত্যায় নয়া মোড়! বিজেপি (BJP) নেত্রী তথা অভিনেত্রী সোনালির সহকারী সুধীর সাঙ্গওয়ানই (Sudhir Sangwan) তাঁকে খুনের পরিকল্পনা করেছে বলে পুলিশি জেরার স্বীকার করেছেন অভিযুক্ত। জানা গিয়েছে, ফোটেশ্যুটের নাম করে তিনি-ই গুরগাঁও থেকে বিজেপি নেত্রীকে নিয়ে এসেছিলেন গোয়ায় (Goa)। সেখানেই রহস্য মৃত্যু হয় সোনালির।

    মৃত্যুর দিন গোয়ার আঞ্জুনায় ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন বিজেপি নেত্রী সোনালি। সেই সময়ই অস্বস্তি শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সোনালির। যদিও তাঁর পরিবারের তরফে খারিজ করে দেওয়া হয় এই দাবি। তাঁদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। মৃতের ভাই রিঙ্কু ঢাকা আঙুল তোলেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীরের দিকেই। মৃতের পরিবারের তরফে অভিযোগ পেয়ে সুধীরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর সহযোগী সুখবিন্দর সিং এবং রেস্তরাঁর এডউইন নানসকে।

    ওই ঘটনায় মাদক পাচারকারী দত্তাপ্রসাদ গাঁওকর এবং রামদাস মান্ড্রেকরকেও গ্রেফতার করে পুলিশ। রেস্তরাঁয় থাকা সিসিটিভির ফুটেজেও দেখা গিয়েছে, সুধীর সোনালিকে মাদক মেশানো পানীয় খেতে জোরাজুরি করছেন। ঘটনার জেরে সুধীর এবং সুখবিন্দরের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করেছে গোয়া পুলিশ। গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে দ্রুত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। গোয়া পুলিশও খুনের ঘটনায় সুধীরের জড়িত থাকার স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করেছে। সূত্রের খবর, সোনালি ফোগাট হত্যায় অভিযুক্তকে আদালতে তোলা হলে দোষী প্রমাণ করার ব্যাপার আত্মবিশ্বাসী পুলিশ।

    আরও পড়ুন : সোনালি ফোগাটের পোস্টমর্টেম রিপোর্টে ঘনীভূত রহস্য, গ্রেফতার দুই সহকারী

    এদিকে, শুক্রবার গোয়া পুলিশ তিনটি লাল রংয়ের ডায়েরি উদ্ধার করেছে সোনালির হরিয়ানার হিসারের বাড়ি থেকে। যা থেকে জানা গিয়েছে সুধীর সঙ্গে সোনালির লেনদেনের সম্পর্ক ছিল। মোটা অঙ্কের টাকা ধার দেওয়ার পাশাপাশি ভিন রাজ্যে ইনভেস্ট করার জন্যও সোনালি তাঁকে টাকা দিয়েছিলেন বলে জেনেছে পুলিশ। তা থেকে পুলিশের অনুমান, সোনালি খুনের নেপথ্যে থাকতে পারে অর্থনৈতিক কোনও বিষয়ও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share