Tag: bjp slams mamata banerjee

bjp slams mamata banerjee

  • BJP: সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে হোঁচট খেলেন মমতা, কী বলল বিজেপি?

    BJP: সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে হোঁচট খেলেন মমতা, কী বলল বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারের বারবেলায় সুপ্রিম কোর্টে নয়া ‘অবতারে’ হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রীতিমতো আইনজীবীর পোশাক কালো গাউন পরে দেশের শীর্ষ আদালতে হাজির হয়ে যান তিনি। আদালতে তাঁর (BJP) প্রথম বক্তব্য, “বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসমে এসআইআর নয় কেন?”

    মমতাকে কটাক্ষ ‘জায়ান্ট কিলারে’র (BJP)

    তৃণমূল নেত্রীর এই ‘নব কলেবর’কে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। এদিন আদালতে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ নিয়েই মমতাকে নিশানা করেন শুভেন্দু। বলেন, “গত ২-৩ দিন ধরে এসআইআর নিয়ে নাটক ও মিথ্যে প্রচার চালানোর চেষ্টা চলছে। প্রথম দিন কমিশনকে নিশানা, দিল্লি পুলিশকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। উল্টে দিল্লি পুলিশ ওঁর মিথ্যাচার ফাঁস করেছেন। উনি ইসিআইকে নিশানা করেছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারকে অহংকারী এবং মিথ্যেবাদীও বলেছিলেন। গতকাল সাংবাদিক সম্মেলনে থেকেও উনি এসআইআরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।”

    কী বললেন শুভেন্দু?

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “গতকাল থেকে সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে প্রচারের ঝড় চলছে সোশ্যাল মিডিয়াজুড়ে। যেন বড় বিস্ফোরণের অপেক্ষায় ছিল ভারত। কিন্তু আজ কোর্টে মমতা পেলেন রসগোল্লা। আইন বা রাজনীতির খোঁজ যাঁরা রাখেন, তাঁরা সকলেই জেনেছেন আজ শুনানি পর্বে ঠিক কী কী হয়েছে।” তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজে এদিন সওয়াল করেননি। তিনি কোর্টে হাজির ছিলেন পিটিশনার হিসেবে (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘুরিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেছেন। তার পরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উনি ওঁর কাজ করেছেন। ওঁর উচিত ছিল অনুবাদক নিয়ে যাওয়া। সাংসদ কল্যাণ ব্যানার্জি ওঁকে সংশোধন করে দিচ্ছিলেন। যেভাবে ভুল (BJP) ইংরেজি বলছিলেন, তা রাজ্যের পক্ষে লজ্জার!”

    শুভেন্দুর তোপ

    শুভেন্দু বলেন, “মূলত উনি বা ওঁরা প্রথম দিন থেকেই দুটো কাজ করার মরিয়া চেষ্টা করে চলেছেন। এক, এসআইআর ভন্ডুল করা। আর দ্বিতীয়ত, ২০২৪ সালে বাংলাদেশি ও মৃত ভোটার তালিকায় নির্বাচন করতে চাইছেন মুখ্যমন্ত্রী। যা ইতিমধ্যেই ওঁর বিএলওরাই বাদ দিয়েছেন। তাঁদের সুপারিশেরই পরিচ্ছন্নতার সঙ্গেই ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে।” শুভেন্দু বলেন, “এসআইআরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মমতা। উনি আজ যেগুলি চেয়েছেন শূন্য হাতে ফিরেছেন।” তিনি বলেন, “সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূল টার্গেট যেটা ছিল, সেটা হল মাইক্রো অবজারভারদের আটকানো। মাইক্রো অবজারভার নিয়োগে অসুবিধেটা কোথায়? ভারতের ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে, কেন বাংলায় মাইক্রো অবজারভার (Mamata Banerjee)? কারণ কমিশনের নির্দেশ মেনে এসডিও র‍্যাঙ্কের ইআরও নিয়োগ করেনি রাজ্য। ২২৫ জন্য যাঁরা ইআরও হতে পারেন না, তাঁদের নিযুক্ত করেছেন মমতা প্রশাসন। কানাগলিতে ঢুকেছেন মমতা ও তাঁর প্রশাসন”। তিনি বলেন, “আপনি নিয়ম ভেঙেছেন। কমিশনকে সহযোগিতা করেননি (BJP)।”

    আবেগপ্রবণ মমতা

    এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পঞ্চোলির বেঞ্চে শুনানি চলাকালীন আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। মুখ্যমন্ত্রীর হয়ে প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করলেও, মমতা নিজে আদালতের কাছে কিছু বলার অনুমতি চান। তিনি বলেন, “সমস্যা হল, আমাদের আইনজীবীরা লড়ছেন, আমরা শুরু থেকেই লড়ছি। কিন্তু সব শেষ হওয়ার পরেও যখন আমরা বিচার পাচ্ছি না, যখন বিচার দরজার আড়ালে কাঁদছে, তখন বাধ্য হয়েই আমায় আসতে হল। আমি সাধারণ পরিবারের মেয়ে, আমি আমার দলের জন্য লড়ছি না, লড়ছি সাধারণ মানুষের জন্য (Mamata Banerjee)।”

    সুকান্তর নিশানায় মমতা

    মমতার এদিনের সওয়ালকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সুকান্ত মজুমদার। তিনি বলেন, “দিল্লিতে ড্রামা করলেন মমতা ব্যানার্জি। প্রথমে বঙ্গভবনের সামনে ড্রামা করলেন, তারপর তার নাটক চলল নির্বাচন কমিশনে ও একেবারে শেষে সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে দিলেন। বিচারপতির অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে রাজনৈতিক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট তাঁকে বলেছিল আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, আমরা তাঁদের কথাই শুনব। এর থেকে (BJP) খারাপ শব্দে সুপ্রিম কোর্ট একজন মুখ্যমন্ত্রীকে বলতে পারেন না যে আপনি চুপ থাকুন, আপনার কথা আমরা শুনতে চাইছি না।” মমতার এদিনের আচরণকে নাটক বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও।

    আক্রমণ শানালেন শমীকও

    বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “পদবি বদল হয়ে গিয়েছে বলে মিথ্যে দাবি করা হয়েছে। জেনেবুঝে পরিকল্পনা করে নামের গন্ডগোল করছে তৃণমূল কংগ্রেস। আর তাই বয়স্ক, অসুস্থ মানুষদের এসআইআরের লাইনে দাঁড়াতে হচ্ছে। এসব পরিকল্পনা করে এসআইআর বন্ধ করতে চাইছে।” তিনি বলেন, “পুরো প্রশাসনকে এই এসআইআর বন্ধ করতে লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনওভাবেই যেন এসআইআর চলতে না পারে, সেই চেষ্টাই চলছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে শুধু এসআইআরের জন্য যাননি। আনন্দপুরের ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রাজ্যবাসীর নজর ঘোরাতেই গিয়েছেন। সেখানে ২৫ জন মারা গিয়েছেন, এখনও ৩০ জন নিখোঁজ। মাত্র ১০ কিমি দূরে দুর্ঘটনা ঘটল, এখনও তিনি সেখানে যাওয়ার সময় পেলেন না, অথচ ১৫০০ কিমি পথ পেরিয়ে দিল্লি পৌঁছে গেলেন (Mamata Banerjee)! যে মুখ্যমন্ত্রী ইডির তল্লাশিতে চলে যান, পুলিশ আধিকারিকদের নিয়ে এই রকম পরিস্থিতি তৈরি করে রেখেছেন তিনি। পশ্চিমবঙ্গের জনতা বুঝে গিয়েছেন এই সরকার চলতে দেওয়া যাবে না।”

    শমীক বলেন, “ভোটার লিস্ট শুদ্ধিকরণে ভারতের কোনও জায়গা থেকে এত অশান্তি হয়নি। তাহলে শুধু পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২০০৫ সালের অগাস্টে ভোটার কার্ডের দাবি করেছিলেন? যিনি ৪ অগাস্ট ২০০৫-এ সব পেপার স্পিকারের টেবিলের ওপর ছুড়ে ফেলে দিয়ে সেই সময় বলেছিলেন, ওই ভোটার তালিকা বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরা (BJP)। ২০০৫-এর যে নেত্রী এর বিরোধিতা করতেন আজ তিনিই এসআইআরের বিরুদ্ধে ধর্না দিতে দিল্লি পৌঁছে গেলেন। বিএলএদের কীভাবে হুমকি দেওয়া হচ্ছে? তৃণমূলের অ্যাজেন্ডা পরিষ্কার যে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভুয়ো ভোটাররা (Mamata Banerjee) ভোটার তালিকায় থাকুক। এটা কী করে চলতে পারে? সব বিএলওদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন উনি (BJP)।”

     

  • BJP: ‘‘বিনাশকারী’’, আরজি কর ইস্যুতে মমতাকে তুলোধনা করে পদত্যাগ দাবি বিজেপির

    BJP: ‘‘বিনাশকারী’’, আরজি কর ইস্যুতে মমতাকে তুলোধনা করে পদত্যাগ দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলের শাসনে মহিলারা নিরাপদে (Women Security) নেই।” এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ভাটিয়া। সেখানেই নিশানা করেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল উল্লেখ করেছেন এ রাজ্যে মহিলারা নিরাপদ নন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা। জাতীয় মহিলা কমিশনও তৃণমূল সরকারকে এ ব্যাপারে নোটিশ পাঠিয়েছে। তার পরেও পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।”

    আরজি করকাণ্ডে ক্ষোভ (BJP)

    কলকাতার আরজি কর হাসপাতালে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, সে ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন ভাটিয়া। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তিনি স্বাস্থ্যমন্ত্রীও। তিনিই আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেও ঘটে গেল আরজি করকাণ্ড।” বিজেপির জাতীয় মুখপাত্র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বিনাশকারী হয়ে উঠেছেন। অপকর্মের দ্বারা মহিলাদের মর্যাদা নষ্ট করছেন তিনি। একজন চিকিৎসক, যিনি সমাজের সেবা করেছেন, তাঁকেও রেয়াত করা হয়নি।” বিজেপির এই মুখপাত্র বলেন, “মুখ্যমন্ত্রী আইনের শাসন ধ্বংস করে দিচ্ছেন।” মুখ্যমন্ত্রীকে নৈরাজ্যবাদী আখ্যাও দেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নৈরাজ্যবাদী। তিনি এই নারকীয় অপরাধের প্রমাণ ধ্বংসকারী। তিনি আমাদের দেশের সংবিধান ধ্বংস করেছেন। তিনি মমতা নন, নি-র্মমতা!”

    আরও পড়ুন: আরজি করের প্রতিবাদ, পুজোর অনুদান প্রত্যাখ্যান করে ‘অভয়া’কে স্মরণ

    আত্মসম্মান ধ্বংস

    মুখ্যমন্ত্রী আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে রক্ষা করছেন বলেও অভিযোগ বিজেপির (BJP) এই জাতীয় মুখপাত্রের। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে রক্ষা করেছেন। তাঁর বিরুদ্ধে কোনও রকম তদন্ত না করেই তাঁকে ছেড়ে দিয়েছেন। অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীর নিরাপত্তার। কিন্তু তিনি ব্যর্থ হওয়ার পরেও, তাঁকে পুরস্কৃত করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা।” তিনি বলেন, “মমতার (Mamata Banerjee) এই পদক্ষেপ একজন নারীর সম্মান ও আত্মসম্মান ধ্বংস করে দিয়েছে। মমতা যে সাংবিধানিক মূল্যবোধরক্ষার শপথ নিয়েছিলেন, তাও ধ্বংস হয়ে গিয়েছে।” বিজেপির (BJP) জাতীয় মুখপাত্রের আগে মমতা সরকারকে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছিলেন, “এই রাজ্য নারীদের জন্য নিরাপদ নয়। বাংলা তার নারীদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। রাজ্য সরকার যে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকার। আরজি করের ঘটনায়ই এটা প্রমাণ হয়ে গিয়েছে।”

    পুলিশকে নিশানা ভাটিয়ার

    কলকাতা পুলিশকেও একহাত নিয়েছেন ভাটিয়া (BJP)। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে নির্যাতিতার পরিবারকে বিপথে চালিত করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেও এটা স্পষ্ট। এই একই অভিযোগ করেছেন মৃত ট্রেনি চিকিৎসকের মা-ও। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে মৃতের পরিবারকে বলেছিল, তাঁদের মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পরেই আবার জানানো হয়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে যখন নির্যাতিতার পরিবার হাসপাতালে পৌঁছালেন, তখন তাঁদের অপেক্ষা করতে হয়েছে তিন-চার ঘণ্টা। তাঁদের মেয়ের বডিও দেখতে দেওয়া হয়নি।”

    “কালপ্রিটের পাশে দাঁড়িয়েছেন মমতা”

    বিজেপির (BJP) জাতীয় মুখপাত্রের প্রশ্ন, “এই তিন-চার ঘণ্টায় কোন কোন প্রমাণ লোপাট করা হয়েছে?” তিনি বলেন, “নির্যাতিতা নন, কালপ্রিটের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।” মুখ্যমন্ত্রীকে কেন প্রমাণ লোপাটকারী বলা হচ্ছে তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “প্রত্যকেই জানেন, অপরাধ ঘটার প্রথম ৪৮ ঘণ্টাই হচ্ছে তদন্তকারীদের জন্য গোল্ডেন পিরিয়ড। এই সময়ের মধ্যেই পুলিশ সমস্ত এভিডেন্স সংগ্রহ করে। ধর্ষণ কিংবা খুনের ঘটনার ক্ষেত্রে এই প্রমাণের মধ্যে থাকে ছেঁড়া চুল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ। এই সময়টা পেরিয়ে গেলে অপরাধীর অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রীও, তিনি কিনা কেসটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছেন।”

    লজ্জাহীনতার চূড়ান্ত নিদর্শন!

    আরজি করকাণ্ডে দোষীর শাস্তির দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়েছেন মমতা। বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র বলেন, “ওঁর মিছিলে হাঁটাটা লজ্জাহীনতার চূড়ান্ত নিদর্শন। উনি মিছিলে হাঁটছেন দেখে গোটা দেশ হতভম্ব হয়ে গিয়েছে।” ভাটিয়ার প্রশ্ন, “কার বিরুদ্ধে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলায় আইন-শৃঙ্খলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনে কমপ্লিট ডিসঅর্ডার রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায় তাঁর। তার পরেও তিনি নির্যাতিতার পরিবারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ক্রিমিনালদের ধরার বদলে উল্টে নির্লজ্জের মতো তিনি আবার মিছিল করছেন।” ভাটিয়া বলেন, “এই মিছিলই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। তাই তাঁর উচিত যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করা। কারণ তাঁর কাজই প্রমাণ করে দিচ্ছে, তিনি নিষ্ক্রিয়।”

    প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে হত্যা করা হয় বছর একত্রিশের এক ট্রেনি মহিলা চিকিৎসককে (Women Security)। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share