Tag: Bollywood

Bollywood

  • Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    মাধ্যম নিউজ ডেস্ক: আট মাস আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। এবার ‘পাঠান’ এর সঙ্গে জওয়ানের লড়াই! বক্স অফিসে কে এগিয়ে থাকবে! বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বরে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ‘জওয়ান’ (Jawan) যে দেশজুড়ে ঝড় তুলতে চলেছে তার পূর্বাভাস মিলেছিল টিকিট বিক্রিতেই  প্রত্যাশা মতোই শাহরুখ খানের ছবি প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

    দেশজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’ (Jawan) ছবি

    শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে ভেঙে দিল যাবতীয় রেকর্ড। জানা গিয়েছে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ‘জওয়ান’ (Jawan) এর প্রায় ১৪ লাখ। বৃহস্পতিবার প্রায় দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ (Jawan) ছবি। জানা গিয়েছে, নির্মাতাদের হিসাব অনুযায়ী প্রথম দিনেই ভারতের বিভিন্ন বক্স অফিসে ‘জওয়ান’(Jawan) এর সংগ্রহ হতে পারে ৮৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশের সিনেমা হলগুলিতে সংগ্রহ হতে পারে ৫০ কোটি টাকা। অর্থাৎ ১০০ কোটি পার প্রথম দিনেই।

    প্রথম দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবি

    এত কিছুর মাঝেও ছবিটি ফাঁস হয়ে গেল অনলাইনে। রোখা গেল না প্রাইরেসি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে সমগ্র সিনেমাটি (Jawan)। তবে বিশেষজ্ঞদের ধারনা, প্রাযইরেসি রোখা না গেলেও তা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। সাধারণভাবে সিনেমা হলে গিয়ে কোনও দর্শক তাঁর মোবাইলের ক্যামেরার মাধ্যমে গোটা ছবিটির ভিডিও করেন এবং তা ছড়িয়ে দেন বিভিন্ন ইন্টারনেট সাইটে। তবে বিশেষজ্ঞদের ধারনা, শাহরুখ খানের অভিনীত ছবি প্রথমবারের জন্য সিনেমা হলে দেখতেই বেশি পছন্দ করেন দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই অনলাইনে ফাঁস হলেও তার প্রভাব খুব বেশি পড়বে না। তবে এটাই প্রথম নয় এর আগে গত ১০ অগাস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘জওয়ান’ (Jawan) ছবির বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। যা নিয়ে শাহরুখ পত্নী গৌরী খান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৩ বছর পর আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। নানান জল্পনার মধ্যেই সব বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। 

    সলমনের নতুন ছবি

    শেষবার সলমন কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ দেখতে ভিড় জমাবে শহরবাসী। আগামী ১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। আগামী কয়েকদিন সলমনের ব্যস্ততার মধ্যেই কাটবে। ইদে মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। সেই ছবির প্রচারও করবেন তিনি। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন সল্লু-ভাই। 

    আরও পড়ুুন: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!

    সলমনের কনসার্টের টিকিট

    সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। অনলাইনে দ্রুতগতিতে বিক্রি হচ্ছে টিকিট। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য। এর পরে দাম যথাক্রমে ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, দর্শকাসনকেও সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। গত চার-পাঁচদিন ধরে অসুস্থ তিনি। যার কারণে বড় পর্দা বা ছোট পর্দার তাঁর সব শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। ‘ভাইজান’ অসুস্থ, এই খবর শুনলে মন খারাপ হবে ভক্তদের।সূত্র মারফত জানা যাচ্ছে, সলমন খান গত দু’সপ্তাহ ধরে কিসি কা ভাই, কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।তার মাঝেই তিনি আক্রান্ত হন ডেঙ্গিতে (Dengue)। অভিনেতার শারীরিক অবস্থার কথা ভেবে আপাতত ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে নায়ককে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। বলিউডের ভাইজান না থাকলে, অনেকেই মুখ ফেরাতেন পারেন জনপ্রিয় ‘বিগ বস’ থেকে। তাই সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সলমন। যদিও এর আগেও করণ জোহর (Karan Johar) ‘বিগ বস ওটিটি’- সঞ্চালনা করেছেন। তাঁর নিজস্ব স্টাইলে এই শো হিট হয়েছে।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খুব বাড়াবাড়ি না হলেও চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সলমনের। ডেঙ্গিতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক। আগামীতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে ফের টাইগার ৩ তে দেখা যাবে ভাইজানকে।

    এই মুহূর্তে সলমনকে দর্শক দেখছেন বিগ বস (Bigg Boss) -এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলিপাড়া। মাঝে এমনটাও শোনা গিয়েছিল বিগ বস থেকে নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক।বিগ বস-এর পর নিজের প্রযোজিত আগামী ছবিতে মন দিতে চান সলমন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখে চোখ, আবেগঘন অবস্থায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাছাকাছি অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi), তবে কি তাঁরা দুজন নতুন জীবনে পা দিতে চলেছেন? সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সেই ছবিতেই তাঁদের একসঙ্গে রোম্যান্টিকভাবে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সবার মনে একটিই প্রশ্ন, তাঁরা কি ভালোবাসার সম্পর্কে রয়েছেন? তবে এমনটা কিন্তু নয়। জানা গিয়েছে, রিয়েল জীবনে নয়, রিলে হুমার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শিখরকে। অর্থাৎ হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ডাবল এক্সএল’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হতে চলেছে। বলিউডে এন্ট্রি নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় শিখর ধাওয়ান।

    [insta]https://www.instagram.com/p/CjkRAsxpbxt/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রখ্যাত খেলোয়াড়, ক্রিকেটারদের আপনারা প্রায়ই বহু বিজ্ঞাপনে দেখে থাকেন। কিন্তু একেবারে বড় পর্দায় এসে তাক লাগিয়ে দিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। মঙ্গলবার এই সিনেমার একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে শিখরকে কালো শ্যুট ও বো পরে হুমা কুরেশির সঙ্গে হাতে হাত ও চোখে চোখ রেখে নাচতে দেখা যাচ্ছে। হুমাকে (Huma Qureshi) গোলাপি ড্রেস, পার্লের সেট ও কোঁকড়ানো চুলে খুব সুন্দরী লাগছে।

    আরও পড়ুন: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    হুমার (Huma Qureshi) সঙ্গে শিখরের (Shikhar Dhawan) এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে হুমার পোস্টে। বাইশ গজের পিচ ছেড়ে বড় পর্দায় শিখর ধাওয়ানের এই ইনিংসকে দেখে তাঁর অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন। ক্রিকেটারের অভিনয় জগতে আসায় বেশ উত্তেজিত শিখরের ফ্যানরা। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড! এ তো বিরাট ব্যাপার’। আবার কেউ লিখেছেন, ‘ক্রিকেটের মতো এখানেও শিখর তাঁর জাদু দেখাবেন… ‘। তবে ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে বিষয়ে হুমার পোস্ট থেকে কিছু জানা যায়নি। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার।

    উল্লেখ্য, ‘ডাবল এক্সএল’ ছবিটিতে বডি পজিটিভিটি ও বডি শেমিং-এর মত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে। মুদ্দাসর অজিজের লেখা এটি একটি কমেডি ফিল্ম। পরিচালনায় রয়েছেন সত্রাম রমানি। ছবির দুই প্রধান চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি (Huma Qureshi) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। ছবিটির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং এলিমেন ৩ এন্টারটেইনমেন্ট। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

  • WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। উইমেন্স প্রিমিয়ার লিগের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান। ফলে কিং খান থাকায় প্রথম দিনই প্রতিযোগিতার উন্মাদনা আরও কয়ের গুণ বেড়ে যাবে। আজ, শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে।

    চমকপ্রদ সূচনা

    উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও পারফরম্যান্স করবেন কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুর। প্রথম মরশুমেই ব্যাপক সাফল্য পেয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। শুক্রবার থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। এবারই ৫টি দল নিয়েই হবে প্রতিযোগিতা। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এলিমিনেটর, ফাইনাল সহ বাকি ১১টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 

    চিন্নাস্বামীতে আজ তারকা সমাবেশ। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, গত বারের মতো সন্ধে ৭.৩০-এ শুরু হবে ম্যাচ। যদিও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু রাত ৮টায়। তার আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও থাকছেন বেঙ্গালুরুতে। আর মুম্বই ডাগআউটে মেয়েদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। মুম্বইয়ে যেমন রয়েছেন হরমনপ্রীত কৌর, তেমনই দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে রয়েছেন শেফালি ভার্মার মতো বিধ্বংসী ওপেনার। আর ভুললে চলবে না মেয়েদের ক্রিকেটে গ্রেটেস্ট অব অলটাইম মেগ ল্যানিংয়ের কথা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মেগ। অনেকটাই চাপমুক্ত হয়ে নামবেন দিল্লি অধিনায়ক।

    মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, হুমাইরা কাজী, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, জিন্টিমনি কলিতা, সাইকা ইসাক

    দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং, শেফালি ভার্মা, জেমিমা রডরিগজ, মারিজান কাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসন, অশ্বনী কুমারি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, তিতাস সাধু

    কখন সম্প্রচার: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, রাত ৮টা, জিও সিনেমায় স্ট্রিমিং, স্পোর্টস ১৮-এ সম্প্রচার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Poonam Pandey Death: সারভাইক্যাল ক্যান্সারে প্রয়াত পুনম পাণ্ডে! কী করে বাঁচবেন এই মারণরোগ থেকে?

    Poonam Pandey Death: সারভাইক্যাল ক্যান্সারে প্রয়াত পুনম পাণ্ডে! কী করে বাঁচবেন এই মারণরোগ থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিন আগেই সারভাইক্যাল ক্যান্সারে (Cervical Cancer) টিকাদানের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর শুক্রবার সকালেই এই মারণ রোগ কাড়ল নীল ছবির তারকা বিতর্কিত মডেল পুনম পাণ্ডের জীবন।  মাত্র ৩২-এই থেমে গেল পথচলা। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পুনমের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর সহকারী। বৃহস্পতিবার রাতেই নাকি মৃত্যু হয় অভিনেত্রীর।

    কী হয়েছিল পুনমের

    পুনমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তাঁর মৃত্যুর খবরটি শেয়ার করেন অভিনেত্রীর ম্যানেজার। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সার (Cervical Cancer) অর্থাৎ জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন। জনপ্রিয় মডেল ছিলেন পুনম। ২০১১ সালে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তার পরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাঁকে। ভারতে মহিলাদের যে ধরনের ক্যান্সার বেশি হয়, তার মধ্যে জরায়ু-মুখের ক্যান্সার দ্বিতীয় স্থানে। দেশে প্রতি বছর অন্তত ১ লক্ষ ২০ হাজার মহিলা এই রোগে আক্রান্ত হন। বছরে কমপক্ষে ৭৭ হাজার মহিলার মৃত্যু হয় এই রোগে। চিকিৎসকেরা বলেন, অল্প বয়সে টিকা দিলেই এই ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে। আর সেই কারণেই জরায়ু-মুখের ক্যানসার প্রতিরোধে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যান্সার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    কীভাবে চিনবেন সারভাইক্যাল ক্যান্সার

    চিকিৎসকদের মতে, এই ধরনের ক্যান্সার (Cervical Cancer) খুব সহজে ধরা পড়ে না। ভিতরে ভিতরে ছড়িয়ে পড়ে। যখন ধরা পড়ে, তখন দেরি হয়ে যায়। তাই এই ক্যান্সারের লক্ষণগুলি জেনে রাখা জরুরি। ওজন কমে যাওয়া, তলপেটে ব্যথা, কোমরে একনাগাড়ে যন্ত্রণা— এই উপসর্গগুলি দেখা দিলে সময় নষ্ট না করে সোজা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসকেরা জানাচ্ছেন, ২০ বছরের কমবয়সিদের মধ্যে এই রোগ দেখা যায় না। ৩৮ থেকে ৪২ বছর বয়সি মহিলাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে বয়স ৬০-এর কোঠা ছুঁলেও হানা দিতে পারে এই মারণরোগ। তাই সাবধানতা জরুরি। রোজ প্রচুর পরিমাণে জল খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা এসব মেনে চলতেই হবে। যোনিতে কোনও রকম ব্যথা বা সমস্যা হলে কিন্তু ফেলে রাখবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Maldives Relation: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    India Maldives Relation: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের কথা বলে মলদ্বীপের বিরুদ্ধে সুর চড়ালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লাক্ষাদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করে মলদ্বীপকে (India Maldives Relation) মোক্ষম জবাব দিলেন অমিতাভ। ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর থেকে। লাক্ষাদ্বীপের সৈকতে প্রধানমন্ত্রীর ছবি দেখে মলদ্বীপের নেতা-মন্ত্রীরা কটাক্ষ করতে শুরু করেন। শুধু তাই নয়, ভারতের সমুদ্র সৈকতগুলোকে নোংরা, দুর্গন্ধে ভরা বলেও বিদ্রুপ করেন। ওই মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয়দের রাগ কমছে না। মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

    অমিতাভের জবাব 

    দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমানের বদলায় অমিতাভ বচ্চন এক ঢিলে দুই পাখি মেরেছেন। আত্মনির্ভর ভারতের কথা বলে একইসঙ্গে দেশের জয়গান গেয়েছেন আর অন্যদিকে প্রতিপক্ষকে কড়া জবাব দিয়েছেন। মলদ্বীপ নিয়ে বীরেন্দ্র সেওয়াগের প্রতিবাদী ট্যুইটের প্রেক্ষিতে বিগ বি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা খুবই প্রাসঙ্গিক। আমাদের নিজেদের দেশেই সবথেকে ভালো জায়গা রয়েছে ঘোরার। আমি নিজেও লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি। এবং লোকেশন হিসেবে দারুণ অভূতপূর্ব জায়গা। অসাধারণ নীল জলরাশি, সমুদ্র সৈকত এবং সমুদ্র গভীরে জলের তলায় যে অভিজ্ঞতা হয়েছে আমার, তা এককথায় অবিশ্বাস্য‍! আমরা ভারত। আমরা আত্মনির্ভর। আর আমাদের আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না। জয় হিন্দ।”  

    সেওয়াগের বার্তা

    প্রসঙ্গত, বীরেন্দ্র সেওয়াগ, তাঁর এক্স হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেন। সঙ্গে সেই জায়গাগুলির নাম ও তাঁর বিশেষত্ব তুলে ধরেন। প্রাক্তন ভারতীয় ওপেনার লিখেছেন, ‘উদুপির সৈকত, পুদুচেরির প্যারাডাইস বিচ, আন্দামানের নীল দ্বীপ ও হ্যাভলক আরও অনেক সুন্দর সৈকত রয়েছে আমাদের দেশে। ভারতে এমন অনেক অজানা জায়গা রয়েছে। সামান্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে তুললে, এই জায়গাগুলিতে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে।’ সেওয়াগ আরও জানান, ভারত প্রতিকূল পরিস্থিতি থেকে নতুন সম্ভাবনার জন্ম দেয়। তিনি লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর অপমান আমাদের জেদ বাড়াবে। আমরা দেশের অনেক অজানা জায়গাকে আরও সুন্দর করে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাব। যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’ তিনি সকলকে অনুরোধ করেন দেশের এমন অনেক অজানা জায়গাগুলির খোঁজ দেওয়ার জন্য।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maldives: প্রধানমন্ত্রী মোদির অপমানে ক্ষুব্ধ অক্ষয়-সলমনরা, দেশের দ্বীপগুলিতে যাওয়ার আর্জি সচিনের

    Maldives: প্রধানমন্ত্রী মোদির অপমানে ক্ষুব্ধ অক্ষয়-সলমনরা, দেশের দ্বীপগুলিতে যাওয়ার আর্জি সচিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ— পর্যটন কেন্দ্র হিসাবে কোনটা সেরা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনের প্রচার নিয়েই আপত্তি মলদ্বীপের (India Maldives Relations)। সে দেশের তিন মন্ত্রীর অপমানজনক মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। দেশের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সকলেই বিদেশের বদলে দেশের এই মনমুগ্ধকর পর্যটনকেন্দ্রে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। সকলেই আওয়াজ তুলেছেন, বিদেশের বদলে দেশের দ্বীপগুলিতে যান। অক্ষয় কুমার থেকে সলমন খান, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কপূর, কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর সকলেরই দাবি—বয়কট করা হোক মলদ্বীপকে (India Maldives Relations)।

    লাক্ষাদ্বীপই হোক গন্তব্য

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “মলদ্বীপের বিশিষ্টজনেদের কথায় আমি স্তম্ভিত। ভারতই সবচেয়ে বেশি পর্যটক পাঠায় মলদ্বীপে। আর ভারতই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাহলে এই ঘৃণা আমরা সহ্য করব না। দেশের মর্যাদা রাখতে দেশের দ্বীপগুলিতেই যাওয়া উচিত আমাদের।”

    জন আব্রাহাম ও শ্রদ্ধা কাপুরও একই কথা বলেছেন। তাঁদের বক্তব্য, দেশকে যেখানে অপমান করা হয়, সেখানে না যাওয়াই শ্রেয়। লাক্ষাদ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করেছেন তাঁরা। 

    শ্রদ্ধা কাপুর তো বলেছেন, লাক্ষাদ্বীপের সৌন্দর্য দেখে এখনই ছুটি নিয়ে যেতে ইচ্ছে করছে।

    অভিনেতা সলমন খান প্রধানমন্ত্রীর ভিডিওর প্রসঙ্গ টেনেই বলেন, “কী দারুণ লাগছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদিকে লাক্ষাদ্বীপের সুন্দর, পরিষ্কার সৈকতে ঘুরতে দেখে। আর সবথেকে ভাল বিষয় হল এটা আমাদের দেশেই রয়েছে।”

    প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেণ্ডুলকর লাক্ষাদ্বীপ নিয়ে পোস্ট না করলেও, ‘অতিথি দেব ভব’-র দর্শন ও মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের সৌন্দর্য্য নিয়ে লম্বা এক পোস্ট লেখেন।

     

    আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে ৩ মন্ত্রীকে সাসপেন্ড মলদ্বীপের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anup Ghoshal: কণ্ঠহারা গুপী! প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল

    Anup Ghoshal: কণ্ঠহারা গুপী! প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। নজরুলগীতির জন্যই সঙ্গীত জগতে সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। নজরুলগীতি ছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান, আধুনিক বাংলা গান এবং লোকগীতিতে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গান গেয়ে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি।

    গুপীর গানের নেপথ্যে

    মায়ের উৎসাহেই মাত্র চার বছর বয়সে অনুপ ঘোষালের সঙ্গীতের তালিম শুরু হয়। শিল্পীর যখন ১৯ বছর বয়স তখন সত্যজিৎ রায়ের নজরে পড়েন। এর ফলে সৃষ্টি হয় “ভূতের রাজা দিল বর”-এর মতো কালজয়ী গান। ১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ১৯৮১ সালে ‘হীরক রাজার দেশে’র জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

    আরও পড়ুুন: বৈঠক ডাকতে পারেন অন্তর্বর্তী উপাচার্যরা, সাফ জানালেন রাজ্যপাল

    অন্য ভাষায় গান

    শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমিয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি।  ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ আজও কেউ ভুলতে পারেননি। তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। দেবব্রত বিশ্বাসের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন তিনি। হিউম্যানিটিজ নিয়ে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন শিল্পী। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর ও পিএইচডি করেন। সঙ্গীতজগতের পাশাপাশি অনুপবাবু পা রেখেছিলেন রাজনীতিতেও। ২০১১ সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ওই একবারই ভোটে দাঁড়িয়েছেন তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Junior Mahmood: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’

    Junior Mahmood: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র মেহমুদ’ (Junior Mahmood) নামে। ‘মেরা নাম জোকার’, ’হাথি মেরে সাথি’, ’কারাভান’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। পাঁচ দশক ধরে চলচিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাত্র ৬৭ বছর বয়সে ক্যানসার কেড়ে নিল প্রাণ।

    শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা

    ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।  শুক্রবার ভোরবেলা মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তাও লাভ করেন তিনি। তাঁর নাম জুনিয়র মেহমুদ হয় ১৯৬৮ সাল থেকে। যখন তিনি মেহমুদের সঙ্গে ‘সুহাগ রাত’ সিনেমায় কাজ করেছিলেন, তখন থেকে তিনি এই নামে পরিচিত। শুধুমাত্র সিনেমা নয় বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছিলেন নঈম।

    আরও পড়ুন: আত্মহত্যা না খুন! চিনের প্রাক্তন বিদেশমন্ত্রী কিন গ্যাং-এর মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে প্রেসিডেন্ট জিনপিং

    শোকস্তব্ধ বলিউড

    অভিনেতার ছোট ছেলে জানিয়েছেন, ক্যানসারের কারণে মাত্র ১ মাসেই তাঁর ৩০-৪০ কেজি ওজন কমে গিয়েছিল। গত ১৭ দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। মাত্র ১৮ দিন আগে তাঁরা অভিনেতার ফোর্থ স্টেজ ক্যানসারের ব্য়াপারে জানতে পারে। সেই মূহুর্তে তাঁদের হাতে করার মতো কিছুই ছিল না। ডাক্তারই তাঁদেরকে বলেছিলেন বাড়িতে রেখে অভিনেতার খেয়াল রাখতে। মেডিক্যাল রিপোর্টে জানা যায়, অভিনেতা লিভার ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাঁর অন্ত্রে একটি টিউমার ছিল। জন্ডিসেও ভুগছিলেন তিনি। শুধু কৌতুকশিল্পী হিসাবে নয়, পরে পার্শ্ব অভিনেতা হিসেবেও দর্শকদের বিনোদন জুগিয়ে গিয়েছেন জুনিয়র মেহমুদ। ২০১৯ সাল পর্যন্ত সিনেমা-সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share