Tag: Bollywood

Bollywood

  • Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচটি যুদ্ধক্ষেত্রে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। সেই ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরকে (Sam Bahadur) নিয়ে সিনেমা মুক্তি পেল আজকে। পর্দায় স্যাম বাহাদুরের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। মেঘনা গুলজারের সঙ্গে অভিনেতার এটা দ্বিতীয় ছবি। ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবি দেশে জাতীয়তাবাদী পরিবেশ নির্মাণ করবে এবং নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে প্রবেশের অনুপ্রেরণা জোগাবে এমনটাই আশা ওয়াকিবহাল মহলের। 

    কে ছিলেন স্যাম বাহাদুর?

    স্যাম বাহাদুরের (Sam Bahadur) পুরো নাম স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ। ১৯১৪ সালের ৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে একটি পারসি পরিবারে জন্ম গ্রহণ করেন স্যাম বাহাদুর। তিনিই ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রথম ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদ লাভ করেছিলেন। জানা যায়, সেনাবাহিনীতে ছেলে যাক এমনটা চাননি স্যাম বাহাদুরের (Sam Bahadur) পিতা। কিন্তু এক প্রকার বাবার ইচ্ছার বিরুদ্ধেই ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাডেমিক প্রবেশিকা পরীক্ষায় বসেন স্যাম বাহাদুর। ৪০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর কাজে যুক্ত ছিলেন তিনি। তার মধ্যে পাঁচটি প্রধান যুদ্ধ ক্ষেত্রেও অবতীর্ণ হয়েছিলেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে ছিলেন তিনি। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধেও দেখা যায় স্যাম বাহাদুরকে। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধেও ছিলেন তিনি। আবার ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধেও তাঁকে দেখা যায়। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

    ১৯৭২ সালে পদ্মবিভূষণ সম্মান পান স্যাম বাহাদুর

    ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন’টি গুলিতে বিদ্ধ হন স্যাম বাহাদুর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও তাঁর সখ্যতার কথা জানা যায়। ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ-ও পারসি ছিলেন। ১৯৭২ সালে স্যাম বাহাদুর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এর আগেই ১৯৬৮ সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। সেনাবাহিনীর কাজে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। তিনিই ছিলেন দেশের প্রথম ফিল্ড মার্শাল। ১ জানুয়ারি ১৯৭৩ সাল থেকে তিনি এই পদে কর্মরত হন। দেশের আমলা হওয়ার পরীক্ষা ইউপিএসসি-তে অন্যতম বিষয়বস্তু হল স্যাম বাহাদুর। ৯৪ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন তিনি। ২০০৮ সালের ২৭ জুন স্যাম বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়েলিংটনের একটি মিলিটারি হাসপাতালে। চিকিৎসকরা তাঁর (Sam Bahadur) মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া উল্লেখ করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন।

    কেন রটল এমন খবর

    সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই ক্লিনিকে ফোটোশিকারিদের মুখোমুখি হতেই বিরাট কোহলি নিজে তাঁদের ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন। তিনি নিজে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান। সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন সন্তান আগমনের খবর কোহলি ঘোষণা করবেন কিনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। 

    গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। এই কারণেই তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বর্তমানে তাঁদের মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে। ম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, তাতে তাঁকে দেখে গর্ভবতী বোঝা যায়নি। কারণ শাড়ি কিংবা ঢিলে‌ঢালা চুড়িদার পরেই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।

    আরও পড়ুন: নিবিড় অরণ্য আর ইছামতীর বুকে নৌ-বিহার, হাত বাড়ালেই “বিভূতিভূষণ অভয়ারণ্য”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan : ‘জওয়ান’ কংগ্রেস সরকারের দূর্নীতিকে তুলে ধরেছে! শাহরুখকে ধন্যবাদ বিজেপির 

    Shah Rukh Khan : ‘জওয়ান’ কংগ্রেস সরকারের দূর্নীতিকে তুলে ধরেছে! শাহরুখকে ধন্যবাদ বিজেপির 

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের (Shahrukh Khan) ‘জওয়ান’ (Jawan) সিনেমা দূর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের কথা তুলে ধরেছে, অভিমত বিজেপির। এ জন্য বলিউডের বাদশাকে ধন্যবাদ জানিয়েছে পদ্ম শিবির। বিজেপির (BJP) দাবি, কংগ্রেসের দুর্নীতি ভরা ১০ বছরের শাসনকালকেই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সোশ্যাল মিডিয়ায় ‘জওয়ান’ ছবির একটি পোস্টার শেয়ার করে এই অভিমত ব্যক্ত করেন।

    কী বলল বিজেপি

    সোশ্যাল মিডিয়ায় জওয়ান সিনেমার পোস্টারের ছবি পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া লেখেন, “আমাদের শাহরুখ (Shahrukh Khan) খানকে ধন্যবাদ জানানো উচিত ২০০৪ থেকে ২০১৪ সাল অবধি কংগ্রেস জমানায় যে দুর্নীতি হয়েছিল, তা জওয়ান সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য। এই সিনেমা দর্শকদের ইউপিএ সরকারের দুঃখজনক রাজনৈতিক ইতিহাসকে মনে করায়।” 

    গৌরব ভাটিয়া আরও লেখেন যে ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন সিডব্লুজি, ২জি ও কোলগেটের মতো একাধিক দুর্নীতি হয়েছিল। সেখানেই বিগত সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নিষ্কলঙ্ক রেকর্ড রয়েছে। কোনও দুর্নীতি হয়নি। বিজেপি মুখপাত্র বলেন, “যেমন শাহরুখ বলেছেন, হাম জওয়ান হ্যায়, আপনি জান হাজার বার দাও পর লাগা সাকতে হ্যায়, লেকিন সির্ফ দেশ কে লিয়ে, তুমহারে জায়সে দেশ বেচনেওয়ালোকে লিয়ে নেহি- এই কথাটা গান্ধী পরিবারের জন্য একদম প্রযোজ্য।”

    আরও পড়ুন: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    কৃষক আন্দোলন, সেনা সহায়তা প্রসঙ্গে

    প্রসঙ্গত, যে কৃষকদের দুরবস্থার দৃশ্য দেখানো হয়েছে ‘জওয়ান’ ছবিতে সেটির উল্লেখ করেও কংগ্রেস আমলে প্রায় ২ লক্ষ কৃষক আত্মহত্যার কথা মনে করিয়েছেন বিজেপি মুখপাত্র। অন্যদিকে মোদি সরকারের আমলে যে ১১ কোটি কৃষক কেন্দ্রীয় ভাতার সুবিধা পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই পোস্টে। গৌতম ভাটিয়া লিখেছেন, কংগ্রেস যুগে ১.৬ লক্ষ কৃষক আত্মহত্যা করেছিলেন। অথচ বিজেপি সরকার নূন্যতম সহায়ক মূল্য হিসাবে ২.৫৫ লক্ষ কোটি টাকা ১১ কোটি কৃষককের অ্যাকাউন্টে পাঠিয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। বিজেপি সেনাদের ২.৩ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করেছে।  ১.২ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে। যেখানে কংগ্রেস আমাদের সৈন্যদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটের পরিবর্তে ভিভিআইপি হেলিকপ্টার কিনেছে। গৌতম ভাটিয়ে লিখেছেন, ২৬/১১ মুম্বই হামলার পরে কংগ্রেস প্রাক্তন এয়ার চিফ মার্শাল ফালি হোমি মেজরের সার্জিক্যাল স্ট্রাইকের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। অথচ যেখানে বিজেপি পুলওয়ামা হামলার সি দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, বালাকোট বিমান হামলা পরিচালনা করেছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Srijita Dey: পাত্র জার্মান ব্যবসায়ী! সাত পাকে বাঁধা পড়লেন বাঙালি অভিনেত্রী সৃজিতা

    Srijita Dey: পাত্র জার্মান ব্যবসায়ী! সাত পাকে বাঁধা পড়লেন বাঙালি অভিনেত্রী সৃজিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মানির একটি চার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে (Srijita Dey)। যদিও বাংলার চেয়ে মুম্বইয়ের টেলি ধারাবাহিকের জগতে বেশ পরিচিত সৃজিতা।  ‘উত্তরণ’ থেকে ‘বিগ বস’ বাংলার মেয়েকে হিন্দি ধারাবাহিকের দর্শক চেনেন বেশ অনেক বছর ধরেই। নানা ধরনের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন সৃজিতা। সৃজিতার জার্মান স্বামী মাইকেল ব্লোম পাপে পেশায় একজন ব্যবসায়ী। 

    জার্মান চার্চে বিয়ে

    হিন্দি টেলিভিশনে সৃজিতার (Srijita Dey) প্রথম কাজ ‘কসৌটি জিন্দেগি কে’-তে। তার পর একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গেয়ি ওয়াহ ভাই ওয়াহ’-তে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালের জানুয়ারি মাসে তাঁর সঙ্গে আলাপ হয় মাইকেল ব্লোম পাপের। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। আগেই নায়িকা জানিয়েছিলেন একবার খ্রিস্টান এবং আরেকবার বাঙালি মতে বিয়ে করবেন তিনি।  লাল বেনারসির বদলে সাদা গাউনে দেখা গেল তাঁকে। মাথায় ছিল মাটি ছোঁয়া ভেল। রবিবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে তিনি লেখেন ‘আজ আমরা হাতে হাত রেখে চিরকালীন পথের যাত্রা শুরু করলাম’। একটি ছবিতে দেখা যাচ্ছে একটি সুসজ্জিত চার্চে স্বামী মাইকেলের সঙ্গে বিয়ের মন্ডপের দিকে হেঁটে যাচ্ছেন সৃজিতা। অন্য এক ছবিতে বিয়ে শেষে চুম্বনরত নবদম্পতি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sreejita De (@sreejita_de)

    আরও পড়ুন: দিশেহারা ভক্তরা! কেন নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল?

    মুম্বইয়ে রিসেপশন

    বাঙালি সৃজিতা (Srijita Dey) আসলে হলদিয়ার মেয়ে। যদিও বর্তমানে তাঁর বাসস্থান মুম্বই। ‘বিগ বস’ (Big Boss) -এ  প্রথম জানা গিয়েছিল সৃজিতার সম্পর্কের কথা। প্রায় চার বছরের সম্পর্ক ছিল অভিনেত্রীর। সৃজিতার প্রেমিক আসলে জার্মান। তাঁর সঙ্গে জার্মানির একটি চার্চেই বিয়ে সারলেন সৃজিতা। বিয়ে জার্মানিতে হলেও, শোনা যাচ্ছে আগামী ১৭ জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য এই আয়োজন। আলো আঁধারিতে ঢাকা সৃজিতার বিয়ের ছবি দেখ মুগ্ধ অনেকেই। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী, সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। সৃজিতার কথায়, মাইকেলই তাঁর জীবনকে স্থিতধী করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kajol: দিশেহারা ভক্তরা! কেন নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল?

    Kajol: দিশেহারা ভক্তরা! কেন নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজমাধ্যম থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেত্রী কাজল (Kajol)। শুক্রবারের বিকেলে আচমকা কাজলের এক পোস্টে উত্তাল নেটপাড়া। ইনস্টাগ্রামে কালো-সাদায় লেখা সেই পোস্ট। সঙ্গে একটি ক্যাপশন। লেখা, ‘জীবনের অন্যতম কঠিন একটা সময় পেরোচ্ছি।’কী হয়েছে কাজলের? সে উত্তর অবশ্য অজানা অনুরাগীদের। 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Kajol Devgan (@kajol)

     

    জল্পনায় মুখর নেটদুনিয়া

    ইনস্টাগ্রাম থেকে নিজের যাবতীয় ছবি আর্কাইভ করে নেন কাজল (Kajol)। আর্কাইভ করার অর্থ, সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিছু লুকনো। নায়িকার যে প্রোফাইল ভরে থাকত বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তে, এখন সেই প্রোফাইলেই রয়েছে কেবল একটি সাদা-কালো ছবি। ট্যুইটার হ্যান্ডলও তাই। ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে অভিনেত্রী লিখেছেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি অবশ্য। যদিও উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা, “সব ঠিক আছে তো?” কেউ আবার ভাবছেন, পারিবারিক সমস্যা। জল্পনায় মুখর নেটদুনিয়া।

    আরও পড়ুন: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    উদ্বিগ্ন অনুরাগীরা 

    ইনস্টাগ্রামে প্রায় ১৪ মিলিয়ন অনুরাগী নিয়ে রাজত্ব ছিল নায়িকার। নিত্যদিন সেখানে ভেসে আসত তাঁর রোজকারের আপডেট। কখনও মেয়ে নাইসা, ছেলে যুগ আবার কখনও বা অজয় দেবগণের সঙ্গে তাঁর মিষ্টি ছবিতে বুঁদ হয়ে থাকতেন নেটিজেন। কিন্তু আচমকাই কাজল (Kajol) ঘোষণা করলেন সব ধরনের সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন তিনি। হালফিলের ভাষায় যাকে বলে ‘সোশ্যাল ডিটক্স’। পারিবারিক কোনও সমস্যা নাকি ব্যক্তিগত কোনও কারণ, তা খোলসা করেননি কাজল। বন্ধুরা অবশ্য লিখেছেন, প্রার্থনা। অনেকে লিখেছেন, ‘আপনি যথেষ্ট শক্ত। ঝড় সামলে নিতে পারবেন।’এক অনুরাগী লেখেন, “জানি না কেন, এই সিদ্ধান্ত নিলেন আপনি, বা কী কারণে নিত্যে বাধ্য হলেন। কিন্তু জেনে রাখুন, আপনার ভক্তরা কিন্তু আপনাকে ভীষণ ভালবাসে। আপনার সেই মনমুগ্ধকর ক্যাপশন আমরা মিস করব। মিস করব সেই সব মিষ্টি পোস্টও। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Nitesh Pandey: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলি অভিনেতা নীতেশ পাণ্ডে

    Nitesh Pandey: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলি অভিনেতা নীতেশ পাণ্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের টেলি জগতে শোকের ছায়া। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে (Nitesh Pandey)। বহু সিরিয়াল এবং ছবিতে কাজ করেছেন নীতেশ। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। রূপালি গঙ্গোপাধ্যায়ের হিট টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন নীতেশ পাণ্ডে। 

    ২৫ বছর ধরে কাজ করছেন

    ১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত নীতেশ পাণ্ডে (Nitesh Pandey)। ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। ‘মঞ্জিলে আপনি’, ‘অস্তিত্ব… এক প্রেম কাহানি’, ‘সায়া’, ‘জুস্তজু’ এবং ‘দুর্গেশ নন্দিনি’র মতো ধারাবাহিকে কাজ করেছেন। মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন তিনি। এ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’, সলমন খানের সঙ্গে ‘দবাং’ ও পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘খোসলা কা ঘোশলা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতা পাণ্ডে।

    আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

    গভীর রাতে হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

    উত্তরাখণ্ডের আলমোড়া কুমায়ুনের বাসিন্দা ছিলেন নীতেশ (Nitesh Pandey)। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ পাণ্ডে। নাসিকের লাগাতপুরী অঞ্চলে শ্যুটিং করছিলেন অভিনেতা। রাত দুটোর সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে নীতেশের শ্যালক ও প্রযোজক সিদ্ধার্থ নগর নীতেশের মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘জামাইবাবুর মৃত্যুতে বোন গভীরভাবে শোকাহত। আমরাও এই খবর শুনে একেবারে স্তম্ভিত হয়ে যাই। আমি তো অর্পিতার সঙ্গে কথা বলার সাহসই পাচ্ছি না। জামাইবাবুর বাবা ট্রেন ধরে লাগাতপুরী আসছেন। ‘অর্পিতার ভাই আরও বলেন, ‘নীতেশ আমার থেকে অনেকটাই ছোট। ভীষণ হাসিখুশি একজন মানুষ ছিলেন। ওঁর হার্টের কোনও সমস্যা ছিল বলে আমি তো জানতাম না।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya Singh Rajput: বলিউডে ফের রহস্যজনক মৃত্যু! বাথরুমে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ

    Aditya Singh Rajput: বলিউডে ফের রহস্যজনক মৃত্যু! বাথরুমে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রহস্যজনক মৃত্যু বিনোদন জগতে। চলে গেলেন প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput)। সোমবার, ২২ মে, নিজের ফ্ল্যাটের বাথরুম থেকে আদিত্যর নিথর দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নায়কের এক বন্ধুর দাবি, নায়কের হার্ট অ্যাটাক হয়েছে। অথবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। যদিও সূত্রের দাবি, অতিরিক্ত মাদক সেবন অর্থাৎ ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে নায়কের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না বেরনো পর্যন্ত কিছু বলা যাবে না। তবে পুলিশ অভিনেতার শরীরে দু’টি আঘাতের চিহ্ন দেখেছে। মাথার পিছনে ফোলা এবং বাঁদিকের কানে কেটে যাওয়ার চিহ্ন।

    মাত্র ১৭ বছর বয়সে মডেল

    মুম্বইয়ের আন্ধেরিতে ১১ তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকতেন আদিত্য (Aditya Singh Rajput)। সেই ফ্ল্যাটের বাথরুম থেকেই সোমবার তাঁকে উদ্ধার করা হয়। তাঁর এক বন্ধু তাঁকে বাড়ির বাথরুমে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি সেই বন্ধু ও অ্যাপার্টমেন্টের দারোয়ান তাঁকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে ইমারজেন্সিতে তাঁকে পরীক্ষা করেই চিকিৎসকেরা জানান যে, তিনি মৃত। মাত্র ১৭ বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রেখেছিলেন দিল্লির এই তরুণ। সেখান থেকেই পথচলা শুরু। দিল্লির ‘গ্রিন ফিল্ডস স্কুল’-এ লেখাপড়ার পর মাত্র ১৭ বছর বয়সে মডেল হিসাবে র‌্যাম্পে পা রাখেন আদিত্য। একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। প্রায় ৩০০ বিজ্ঞাপনে দেখা গেছে আদিত্য সিং রাজপুতকে। 

    আরও পড়ুুন: “১০০ চাকরি বিক্রি করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত”, দাবি শুভেন্দুর

    শোকস্তব্ধ বি-টাউন

    বিজ্ঞাপন ছাড়াও ‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধী কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন আদিত্য সিং রাজপুত (Aditya Singh Rajput)। রিয়ালিটি শো স্প্লিটসভিলা সিজন ৯-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও টেলিভিশনে লাভ, আশিকী, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ সহ একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য। তিনি সেখানকার কাস্টিং গ্রুপের সঙ্গে কাজ করতেন। মুম্বইয়ের গ্ল্যামার সার্কিটের চেনা মুখ ছিলেন আদিত্য। তাঁর এই অকালমৃত্যুতে কার্যত শোকস্তব্ধ বি-টাউন। 

    তাঁর মৃত্যুতে শোকাহত পরিচালক ওনির। সমাজমাধ্যমের পাতায় শোকপ্রকাশ করেছেন পরিচালক অশোক পণ্ডিত, পোশাকশিল্পী রোহিত বর্মা, রিয়্যালিটি তারকা বরুণ সুদের মতো ব্যক্তিত্বরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sanjay Dutt: শ্যুটিংয়ে বোমা ফেটে আহত অভিনেতা সঞ্জয় দত্ত! কেমন আছেন তিনি?

    Sanjay Dutt: শ্যুটিংয়ে বোমা ফেটে আহত অভিনেতা সঞ্জয় দত্ত! কেমন আছেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুটিং চলাকালীন আচমকাই সেটে বোমা ফেটে আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সূত্রের খবর, বেঙ্গালুরুর কাছেই সঞ্জুবাবা একটি কন্নড় ছবির শ্যুটিং করছিলেন। সেটেই আচমকা বিস্ফোরণ হয়। ঘটনায় হাতে, মুখে এবং কনুইয়ে আঘাত লাগে অভিনেতার। দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় ছবির কাজ।

    অ্যাকশন দৃশ্যের সময় বিপত্তি

    বর্তমানে দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছে অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ কয়েকটি ছবির কাজ করছেন একসঙ্গেই। তারই মাঝে ঘটল বিপত্তি। এদিন শিডিউল শুটের জন্য ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অভিনেতা। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে ঘটে এই দুর্ঘটনা। ছবির অ্যাকশন সিক্যুয়েন্সে উপস্থিত ছিলেন অভিনেতা। অধিকাংশ সময়ই তাঁকে অ্যাকশন দৃশ্যে নজর কাড়তে দেখা যায়। দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন কেজিএফ ২-তে। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল এই দৃশ্যের শুটিং। এমনই সময় হঠাৎই একটি বোমা ফেটে যায়, যা শুটের কাজে ব্যবহারের জন্য রাখা ছিল। তখনই একটি বিস্ফোরণের দৃশ্যের সময় বোমাটি একেবারে অভিনেতার সামনেই ফেটে যায়। 

    আরও পড়ুন: চালিয়ে খেলছে চৈত্র! জানেন হাঁসফাঁস গরমে সুস্থ থাকতে কী কী করবেন?

    কন্নড় ছবি ‘কেডি- দ্য ডেভিল’-এ মূল অ্যান্টাগোনিস্টের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। ‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই নতুন ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন শিল্পা শেট্টি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। এদিন সঞ্জয়ের আঘাত লাগার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নির্মাতারা জানান, সঞ্জয় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই আবার ছবির কাজ শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pradeep Sarkar: চলে গেলেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার! শোকস্তব্ধ বলিউড-টলিউড

    Pradeep Sarkar: চলে গেলেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার! শোকস্তব্ধ বলিউড-টলিউড

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে আবার ইন্দ্রপতন। শুক্রবার ভোর রাতে চলে গেলেন পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। রাত ৩.৩০ মিনিট নাগাদ প্রয়াত হন ‘পরিণীতা’-র পরিচালক। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে অন্যতম লগা চুনরি মেঁ দাগ, মর্দানী, হেলিকপ্টার ইলা, লাফাঙ্গে পরিন্দে। সূত্রের খবর, আজ বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁকে। পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টিনসেল টাউন।

    ট্যুইটারে শোকজ্ঞাপন

    আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা (Hansal Mehta)। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। শোকস্তদ্ধ টলিউড থেকে শুরু করে বলিউড। বাঙালি পরিচালক (Pradeep Sarkar) বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন ভীষণ সফলভাবে।

    অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। জানা গিয়েছে তাঁর ডায়লাসিস চলছিল। শরীরে মাত্রাতিরিক্তভাবে কমে গিয়েছিল পটাশিয়ামের পরিমাণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় রাত তিনটে নাগাদ। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

    ২০০৫ সালে বিদ্যা বালন (Vidya Balan), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘পরিণীতা’ ছবির হাত ধরে পরিচালনার জগতে পা রাখেন প্রদীপ (Pradeep Sarkar)। প্রথম ছবিতেই তাঁর কাজ মন ছুঁয়ে গিয়েছিল টলিউড ও বলিউডের দর্শকদের। এরপর রানি মুখোপাধ্যায় (Rani Mukherji), কঙ্গনা সেনশর্মা (Kankana Sensharma), অভিষেক বচ্চন (Abhishek Bacchan) অভিনীত ছবি ‘লগা চুনরি মে দাগ’ তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। অন্যধারার এই ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল।

    এরপর লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde), ‘হেলিকপ্টার এলা’ (Helicopter Eela)-র মত ছবিও উপহার দেন তিনি। তাঁর মৃত্যুতে ট্যুইটারে শোকজ্ঞাপন করেন অভিনেতা-অভিনেত্রীরা।

    আরও পড়ুন: ‘আরআরআর’-র হাত ধরে ভারতে এল অস্কার, ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে সেরা ‘নাটু নাটু’

    ক্রিয়েটিভ আর্ট-ডিরেক্টর হিসাবে মূলধারার বিজ্ঞাপনে ১৭ বছর কাটিয়েছিলেন প্রদীপ (Pradeep Sarkar)। জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা ১৯৭৯ সালে দিল্লি কলেজ অফ আর্ট থেকে স্বর্ণপদক নিয়ে স্নাতক হন। ছবি পরিচালনা শুরুর আগে তিনি অসংখ্য় জনপ্রিয় মিউজিক ভিডিয়োর পরিচালক ছিলেন। লেখক ও পরিচালক হিসেবে তিনি সম্মানজনক অ্যাবি পুরস্কার, রাপা পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংবাদ দেন সহ অভিনেতা অনুপম খের। ট্যুইটে তিনি লেখেন, “জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।”

     

    দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর (Satish Kaushik)। ময়না তদন্তের পর মুম্বই নিয়ে যাওয়া হবে মরদেহ।

    আরও পড়ুন: ডিএ-এর জন্য সরকারি কর্মীদের ধর্মঘট! আন্দোলন ব্যর্থ করতে সক্রিয় তৃণমূল 

    মাত্র দেড় দিন আগেই রঙের উৎসবে যোগ দিয়েছিলেন সতীশ (Satish Kaushik)। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে জাভেদ আখতারের পার্টিতে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে হইহুল্লোড় করেছিলেন তিনি। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পার্টিতে ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধরি, শাবানা আজমি, রিচা চড্ডা, আলি ফজলের মতো তারকারা।

    ১৯৫৬ সালে পাঞ্জাবে জন্ম হয় সতীশ কৌশিকের (Satish Kaushik)। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। তারপর থেকে বলিউডের একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এই জাত অভিনেতা। মিস্টার ইন্ডিয়ার ‘ক্যালেন্ডার’ তাঁর অভিনয় গুনে হয়ে উঠেছিল আইকনিক চরিত্র। কিংবা দিওয়ানা মস্তানার ‘পাপ্পু পেজার’।

    আদতে সতীশের নিজের শিকড় ছিল মঞ্চ। থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন অনন্য। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে ।
     
    অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। কঙ্গনা ৯ মার্চ সকালে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “ঘুম ভাঙল এরকম ভয়াবহ খবরে। তিনি আমাকে সবসময়ে উৎসাহ দিয়ে এসেছেন। সফল অভিনেতা, পরিচালক। সতীশ কৌশিকজি ব্যক্তি মানুষ হিসেবেও প্রচণ্ড অমায়িক ছিলেন। এমার্জেন্সি’তে ওঁকে নির্দেশনা দিতে ভাল লেগেছিল। তাঁর কথা মনে পড়বে। ওম শান্তি।”

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share