Tag: Bomb threat

Bomb threat

  • Bomb Threat: ফের মস্কো থেকে গোয়ামুখী বিমানে বোমাতঙ্ক, রুট বদলে উজবেকিস্তানে জরুরি ল্যান্ডিং

    Bomb Threat: ফের মস্কো থেকে গোয়ামুখী বিমানে বোমাতঙ্ক, রুট বদলে উজবেকিস্তানে জরুরি ল্যান্ডিং

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মস্কো থেকে গোয়া অভিমুখী বিমানে বোমাতঙ্ক। ২৩৮ জন যাত্রী নিয়ে রাশিয়া থেকে ভারতের উদ্দেশে ওড়ে বিমানটি (Bomb Threat)। গোয়া ডাম্বোলিম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে যে, গোয়ামুখী একটি চার্টার্ড ফ্লাইটে বোমা রয়েছে। তারপরেই কোনও রকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে উজবেকিস্তানে ঘুরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ১১ দিনে দু’বার এমন বোমাতঙ্ক  ছড়াল মস্কো-গোয়া বিমানে।

    কী জানা গিয়েছে? 

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার পার্ম আন্তর্জাতিক এয়ারপোর্ট (Bomb Threat) থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় আজুর এয়ারের একটি চার্টার্ড বিমান। ভারতীয় সীমান্তে ঢোকার আগেই একটি ইমেল আসে গোয়া বিমানবন্দরে। তারপরই বিমানটি ঘুরিয়ে দেওয়া হয় উজবিকেস্তানের দিকে। 

    সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল ৪:১৫ নাগাদ গোয়ার ডাম্বোলিম বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। রাত সাড়ে ১২:৩০ নাগাদ বিমানবন্দরের ডিরেক্টরের কাছে হুমকি ইমেল আসে। 

    প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক (Bomb Threat) ছড়িয়েছিল। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে আসা একটি ফোনে দাবি করা হয়েছিল, বিমানের মধ্যে বোমা রয়েছে। সেই বিমানে ছিল ২৪৪ জন যাত্রী। সেই সময় বিমানটিকে গুজরাটের জামনগরে নামানো হয়। তবে বিমানের মধ্যে তল্লাশি চালিয়েও কোনও বোমার সন্ধান মেলেনি। একইভাবে দিন কয়েক আগেও দিল্লি-পুণের স্পাইস জেট বিমানের মধ্যে বোমা রয়েছে বলে খবর মেলে। যদিও শেষ অবধি কোনও বোমা পাওয়া যায়নি।

    উজবেকিস্তানের বিমানবন্দরে অবতরণ করবে ওই বিমান। ওর পরই যাত্রীদের নামিয়ে এনে চলবে তল্লাশি। সূত্রের খবর, পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই ফের ওই বিমানকে গোয়ার উদ্দেশে রওনা করা হবে।

    আরও পড়ুন: ইডির জালে কুন্তল! কী মিলল চিনার পার্কের ফ্ল্যাট থেকে?

    এর আগের বিমানটিকে (Bomb Threat) জামনগরে অবতরণ করতেই তা ঘিরে ফেলেন এনএসজির কমান্ডোরা। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। প্রথমে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় তল্লাশি। প্রায় ন’ঘণ্টা ধরে তন্ন-তন্ন করে খোঁজা হয় বিস্ফোরক। খুঁজে দেখা হয় উড়ানের প্রতিটা কোনা। কিন্তু তাতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টার পর বিমানটি ফের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Bomb threat: মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক! উড়ো খবরে আতঙ্ক ছড়াল বিমানবন্দরে

    Bomb threat: মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক! উড়ো খবরে আতঙ্ক ছড়াল বিমানবন্দরে

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল হতে না হতেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সূত্রের খবর, মস্কো থেকে দিল্লিতে (Moscow-Delhi Flight) আসা একটি বিমানে বোমা রাখা হয়েছে বলে ফোন আসে। আর তারপরেই হাই অ্যালার্ট জারি হয় বিমানবন্দরে। ফোনের পাশাপাশি, হুমকি মেলও আসে বলে বিমানবন্দর সূত্রের খবর। সিআইএসএফের কাছে মেল করে ওই বিমানে বোমা রাখার কথা জানান হয়। সেই হুমকি মেল পেতেই গোটা বিমানবন্দরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এয়ারপোর্টে নিরাপত্তারক্ষীরা কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে। সঙ্গে সঙ্গে খবর যায় দিল্লি পুলিশে (Delhi Police)। খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও (Bomb Squad)। 

    আরও পড়ুন: ফের আইনি গেরোয় প্রাথমিকে নিয়োগ, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা 

    পুলিশি সূত্রে জানা গিয়েছে, ভোর ৩:১৫ নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে মস্কো থেকে ফ্লাইট নাম্বার SU232। ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু মেম্বার নিয়ে ২৯ নং রানওয়েতে বিমানটি অবতরণ করে। প্রত্যেক যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। তারপর গোটা বিমান জুড়ে চলে তল্লাশি। বিমান পরীক্ষা করে দেখার পরও কিছু পাওয়া যায়নি। তবে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একইসাথে বম্ব স্কোয়াডকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি সকল যাত্রীদের ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে এবং বিমানবন্দরের বাইরে ও ভিতরে দিল্লি পুলিশের (Delhi Police) পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মমতার নাম ইডির নথিতে, সব জানতেন মুখ্যমন্ত্রী

     দিল্লি পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল এবং কে করেছিল তার সন্ধান চালাচ্ছে পুলিশ। এর আগে সেপ্টেম্বরের ১০ তারিখে একটি লন্ডন থেকে আগত এয়ার ইন্ডিয়ার উড়ানে বোম আছে বলে হুমকি ফোন এসেছিল। সে সময়ও নিরাপত্তা জোরদার করা হয়। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই ভারতের আকাশসীমায় ইরানের যাত্রীবাহী বিমান ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইরানের তেহরান থেকে চিনের গুয়াংজু যাওয়ার পথে মাহান এয়ার সংস্থার তরফে দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়। মাঝ আকাশে বোমার হুমকি থাকায় বিমানটি দিল্লিতে অবিলম্বে অবতরণের জন্য অনুমতি চায় তারা। বিমানটিকে জয়পুর যাওয়ার পরামর্শ দেওয়া হয় দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে। তবে শেষমেশ বিমানের পাইলট ভারতের আকাশসীমা ছেড়ে চলে যান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share