Tag: book fair

book fair

  • Kolkata Book Fair: কলকাতা আন্তর্জাতিক বইমেলার ঢাকে কাঠি, কবে শুরু হবে মেলা?

    Kolkata Book Fair: কলকাতা আন্তর্জাতিক বইমেলার ঢাকে কাঠি, কবে শুরু হবে মেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল কলকাতা বইমেলার সলতে পাকানোর কাজ। ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৭’ (Kolkata Book Fair) আয়োজনের প্রস্তুতি নিয়ে নবান্নের চোদ্দতলার কনফারেন্স হয়ে গেল বৈঠক (Meeting)। বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এবং ন্যাশনাল বুক ট্রাস্টের প্রতিনিধিরা। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের প্রধান সচিবও উপস্থিত ছিলেন এই বৈঠকে। জানা গিয়েছে, আসন্ন বইমেলায় আরও বেশি মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করতে চাইছে সরকার। পূর্বে উত্থাপিত বিভিন্ন প্রশাসনিক বা ব্যবস্থাপনাগত সমস্যা সমাধানের লক্ষ্যে বইমেলা কমিটিকে দিকনির্দেশনা দেবে একটি অ্যাডভাইজরি বোর্ড। এই বোর্ড গঠিত হবে প্রকাশনা শিল্পের সঙ্গে পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে।

    কারা ছিলেন সভায়? (Kolkata Book Fair)

    রামকৃষ্ণ মিশনের বই প্রকাশিত হয় উদ্বোধন কার্যালয় থেকে। এই প্রকাশনা সংস্থার তরফে বক্তব্য রাখেন স্বামী আর্যেশানন্দ। ভারত সেবাশ্রম সংঘের তরফে বক্তব্য রাখেন স্বামী সরস্বতানন্দ মহারাজ। এঁরা প্রত্যেকেই নিজস্ব মতামত দেন। নানা বিষয়ে পরামর্শও দেন। পরামর্শদাতা বোর্ডে কারা থাকবেন তা নিয়েও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। এঁরা হলেন, স্বামী আর্যেশানন্দ, প্রকাশনা প্রধান, উদ্বোধন (রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি), স্বামী সরস্বতানন্দ, প্রকাশনা প্রধান (ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি), শ্রী দেবজ্যোতি দত্ত (পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি) (Kolkata Book Fair), শ্রী অনিল আচার্য (পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি), শ্রী মিলিন্দ দে (পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি), শ্রী রাজকুমার বর্মন (পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি), শ্রীমতী তনুজা চক্রবর্তী (সমাজকর্মী), অ্যাডভোকেট দেবজিৎ সরকার (আইনজীবী ও সম্পাদক, দেশের ডাক), শ্রী সপ্তর্ষি চৌধুরী (সমাজকর্মী), শ্রীমতী অফেলিয়া সিং (শিক্ষক), শ্রী প্রসেনজিৎ বক্সী (পরামর্শদাতা সম্পাদক, দূরদর্শন), শ্রী অনির্বাণ দে (গ্রন্থ বিকাশ পরিষদ), ড. অরিন্দম ভট্টাচার্য (অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়), শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় (কবি), শ্রী সুকেশ মণ্ডল (স্বস্তিকা), শ্রী জয়ন্ত বিশ্বাস (ভিএইচ বার্তা), ড. রবিরঞ্জন সেন (কলামিস্ট), ড. মোহিত রায় (লেখক), শ্রী অমিতাভ রায় (ভারতীয় জন বার্তা), অ্যাডভোকেট ওসমান গণি (সেক্যুলার ফাউন্ডেশন), এনবিটি (ন্যাশনাল বুক ট্রাস্ট)-এর একজন প্রতিনিধি, শ্রী আশিস গিরি, নির্দেশক, ইজেডসিসি (ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার-এর প্রতিনিধি), মাকাইয়াস (MAKAIAS)-এর একজন প্রতিনিধি, এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের একজন প্রতিনিধি (Meeting)।

    বৈঠকের সিদ্ধান্ত

    এই বৈঠকে আরও বিষয়গুলিও সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে, সেগুলি হল ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৭’ (Kolkata Book Fair) ইস্ট জোন কালচারাল সেন্টার (ইজেডসিসি) এবং ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি)-এর সহযোগিতায়, উপদেষ্টা বোর্ডের দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দ্বারা আয়োজিত হবে। সুষ্ঠু সমন্বয় সাধনের লক্ষ্যে উপদেষ্টা বোর্ড প্রয়োজন অনুযায়ী সভা করবে এবং গিল্ডের অন্যান্য সদস্য ও আয়োজকদের আমন্ত্রণ জানাতে পারবে।

    ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ

    বইমেলা সংক্রান্ত বিভিন্ন ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের দায়িত্বে থাকা সাব-কমিটিগুলি প্রয়োজন (Kolkata Book Fair) অনুযায়ী উপদেষ্টা বোর্ড থেকে সদস্যদের অন্তর্ভুক্ত করে নিতে পারবে। উপদেষ্টা বোর্ডের বৈঠকগুলি ইজেডসিসি (EZCC)-তে অথবা উপদেষ্টা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্য কোনও সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে। বইমেলা শুরু হবে আগামী ২২ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধিরা জানান, মেলার জন্য নির্দিষ্ট মাঠ অর্থাৎ সল্টলেকের সেন্ট্রাল পার্ক বরাদ্দের অনুরোধ ইতিমধ্যেই নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। গিল্ডকে এই বিষয়টি নিয়ে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক (UDMA) বিভাগের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা ও তদারকি চালিয়ে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। বৈঠক শেষে তৈরি (Meeting) হয় সভার কার্য বিবরণী। তাতে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস ড. সুব্রত গুপ্ত (Kolkata Book Fair)।

  • Anupam Roy: উপচে পড়া ভিড়ে বিপত্তি! হুড়োহুড়িতে জখম পাঁচ, বাতিল হয়ে গেল অনুপমের-শো

    Anupam Roy: উপচে পড়া ভিড়ে বিপত্তি! হুড়োহুড়িতে জখম পাঁচ, বাতিল হয়ে গেল অনুপমের-শো

    মাধ্যম নিউজ ডেস্ক: গায়ক অনুপম রায়ের (Anupam Roy) অনুষ্ঠান দেখতে ভিড় হবে তা প্রত্যাশা করেছিলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বইমেলা কমিটির সদস্যরা। তাই, প্রস্তুতিও নেওয়া হয়েছিল। মেলার ভিতরে তৈরি করা হয়েছিল ব্যারিকেড। কিন্তু, প্রত্যাশার বাইরে ভিড় আছড়ে পড়ে অনুষ্ঠানের মাঠে। আর তাতেই বিপত্তি বাধে। পাঁচজন জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। গন্ডগোলের জেরে অনুপমের গানের শো  বাতিল করে দেওয়া হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Anupam Roy)

    বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় অনুপমের রায়ের (Anupam Roy) শো হওয়ার কথা ছিল। সেই মতো করে এলাকায় কিছুটা প্রচারও করা হয়েছিল। শনিবার বিকেল থেকেই দর্শকদের ভিড় হতে শুরু করে। সন্ধ্যার নামতেই দেগঙ্গা ও আশপাশের একাধিক ব্লক ও শহর এলাকা থেকে মানুষ এসেছিলেন। বইমেলার মাঠে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়। মূল গেটে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সবাই কাছ থেকে অনুপমকে দেখতে হাজার হাজার মানুষ হুড়মুড়িয়ে বইমেলায় ঢুকতে গেলে বিপত্তি ঘটে। এই বিপুল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গেলে পড়ে গিয়ে জখম হন অনেকে। পরে বইমেলা কমিটির তৎপরতায় এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার জেরে টাকি রোড ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক বছর আগে নৈহাটি উৎসবে বলিউডের এক গায়িকার অনুষ্ঠানে দর্শকদের ভিড়ে উপচে পড়ে। হুড়োহুড়িতে বেশ কয়েকজন জখম হন। ফলে, কয়েকজন মাঝ পথে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন উদ্যোক্তারা।

    উপচে পড়া ভিড়ে বিপত্তি!

    দেগঙ্গা বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস বলেন, উপচে পড়া ভিড়ে বিপত্তি বাধে। অনুপম রায়ের (Anupam Roy) গান শুনতে এসে আবেগ ধরে রাখতে পারেননি শ্রোতারা। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী অনুষ্ঠান কমিটি সদস্যদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Ganguly: বই লিখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দুর্নীতি প্রসঙ্গ কতটা থাকবে তাতে?

    Justice Abhijit Ganguly: বই লিখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দুর্নীতি প্রসঙ্গ কতটা থাকবে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কিছুমাস ধরে আলোচনায় রয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। চাকরিপ্রার্থীদের জন্যে তিনি হয়ে উঠেছেন ‘মাসিহা’। নিয়োগ দুর্নীতি মামলায় দিয়েছেন  একের পর এক যুগান্তকারী রায়। দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনিই। এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতির যতগুলো মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছে, সেগুলোতে বিচারপতির পর্যবেক্ষণ এবং নির্দেশে তোলপাড় রাজ্য।           

    এবার এক নয়া সংবাদ দিলেন এই তারকা বিচারপতি। নিজেই জানালেন যে, বই লিখতে চান তিনি। আর তাতে থাকবে রাজ্যের নিয়োগ দুর্নীতির উল্লেখও। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলায় এসে হাল্কা মেজাজে এমনটা জানায় তিনি। এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ নিরাপত্তারক্ষী সহ বইমেলায় পৌঁছান বিচারপতি (Justice Abhijit Ganguly)। তাকে দেখা মাত্রই বাড়তে থাকে ভিড়।  

    বিচারপতির দেখা পেতেই তাঁকে ঘিরে ধরেন জনতা। সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনেকে তাঁর হাতে ফুলও তুলে দেন। কেউ কেউ প্রণাম করতেও যান। সকলের সাথে কথা বলেন বিচারপতি (Justice Abhijit Ganguly)। সেখানে একজন তাঁকে ভগবান বলে সম্মোধন করলে তার প্রেক্ষিতে বিচারপতি বলেন, “ভগবান আমি নই। ভগবান কেউ নন। ভগবান হল সংবিধান।’’ 

    কী বলেন বিচারপতি? 

    এরপরেই সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেন “বিচারপতি গঙ্গোপাধ্যায়ও (Justice Abhijit Ganguly) কি বই লিখবেন?” উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “নিশ্চয়ই লিখব। আত্মজীবনী লেখার ইচ্ছা রয়েছে। নিয়োগ দুর্নীতির কথা অবশ্যই থাকবে। ওই নিয়ে একাধিক মামলা রয়েছে আমার। সেগুলোর কথা থাকবে।’’ এদিন বিভিন্ন স্টলে ঘুরে কেনেন একাধিক বই।

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    বইমেলায় ছাত্রজীবনের স্মৃতিচারণও করেন বিচারপতি (Justice Abhijit Ganguly)। উঠে আসে কলেজের প্রসঙ্গও। বলেন, ‘‘কলেজের বন্ধুদের সঙ্গে আসতাম। অন্য রকম হত।’’ উপন্যাস পড়তে বেশি পছন্দ করেন  বলে জানিয়েছেন বিচারপতি। কিনেছেন বেশ কিছু উপন্যাস। শুধু বই নয় এদিন লেখার কালিও কেনেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share