Tag: Border Gavaskar Trophy

Border Gavaskar Trophy

  • Border Gavaskar Trophy: শুক্রে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি, প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা, চাপে পড়তে পারেন ব্যাটাররা

    Border Gavaskar Trophy: শুক্রে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি, প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা, চাপে পড়তে পারেন ব্যাটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্ট। দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পয়েন্ট টেবলে শীর্ষ দুই স্থানে রয়েছে। ফাইনাল নিশ্চিত করতে তাই দুই দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্ট সিরিজ হারের পর ভারতের কাছে পাখির চোখ এই ট্রফি। এখানে ভালো না খলেতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার স্বপ্ন ভারতকে ত্যাগ করতে হবে।

    পারথ টেস্টে বৃষ্টির সম্ভাবনা

    প্রথম টেস্ট শুরুর আগে দু’দিন বৃষ্টি হয়েছে পারথে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হবে। ফলে প্রভাব পড়তে পারে টসে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। সকালের দিকে বৃষ্টি হলে তা জোরে বোলারদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। যদি ভারতকে টস হেরে আগে ব্যাট করতে হয়, তা হলে বিপদে পড়তে পারেন ব্যাটাররা। প্রথম দিন বাদে বাকি চার দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রোহিত শর্মার বদলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। দল সম্পর্কে আত্মবিশ্বাসী ভারতের তরুণ পেসার বলেন, “নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে আমাদের। যখনই খেলতে নামি, যা-ই পরিস্থিতি হোক না কেন, জেতার চেষ্টা করি। এখানে প্রস্তুতিটাও ভালো হয়েছে। আপাতত মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করার পালা।”

    অস্ট্রেলিয়ায় যেতে পারেন শামি

    অস্ট্রেলিয়ার পিচ বরাবরই বাউন্সি। পেসাররা এখানে সুবিধা পান। এই আবহে ভারতীয় দলে মহম্মদ শামির অন্তর্ভুক্তি প্রসঙ্গে বুমরা বলেছেন, “মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।” রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তার পর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে চর্চা। অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন কি না, সেই নিয়ে আলোচনা চলছে। রঞ্জিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন শামি। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। প্রথম দু’-একটি ম্যাচে ভালো খেলতে পারলে দ্রুতই অস্ট্রেলিয়ার বিমানে উঠে পড়তে পারেন।

    অভিষেক হতে পারে নীতীশের

    পারথ টেস্টে অভিষেক হতে চলেছে ২১ বছরের তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডির। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল সেই ইঙ্গিতই দিয়েছেন। সাংবাদিক বৈঠকে মর্কেল নীতীশ রেড্ডির দক্ষতার প্রশংসা করেছেন। ভারতীয় পেসারদের সাহায্য করতে পারবেন নীতীশ রেড্ডি বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। মর্নি মর্কেল বলেন, ”উইকেট টু উইকেট বোলার নীতীশ রেড্ডি। পৃথিবীর সব টিমই চায় এমন একজন অলরাউন্ডার যে পেসারদের সাহায্য করতে পারবে। বুমরা ওকে কীভাবে ব্যবহার  করবে সেটাই দেখার। সিরিজে নীতীশের উপরে নজর রাখতে হবে।” 

    কখন-কোথায় ম্যাচ?

    ভারতীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। বর্ডার গাভাসকার ট্রফিতে প্রতিটা ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা হবে। ম্যাচ অনলাইনে দেখানো হবে হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়াও ডিডি স্পোর্টসে দেখানো হবে ম্যাচটি। একমাত্র বিনামূল্যে ডিডি স্পোর্টসে ম্যাচ দেখা যাবে।

    দুই দলের সম্ভাব্য একাদশ

    ভারত: কেএল রাহুল, যশস্বী জসওয়াল, শুভমন গিল/অভিমন্যু ঈশ্বরণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা/রবীচন্দ্রণ অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।

    অস্ট্রেলিয়া: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

    জাদেজা ও অশ্বিনের দাপট

    ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    অজিদের হার

    অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Australia: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    India vs Australia: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মূলত তাঁর ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের লিড পেতে চলেছে ভারত। তবে দ্বিতীয় দিনের শেষে শুধু রোহিত নন প্রথম দিনের নায়ক রবীন্দ্র জাদেজাও উঠে এসেছেন শিরোনামে। বৃহস্পতিবার বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে জাদেজা অপরাজিত ৬৬ রানে। দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২১। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত।

    রোহিতের রেকর্ড

    প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন রোহিত। টেস্ট কেরিয়ারের এটি রোহিতের নবম শতরান। তবে অধিনায়ক হিসাবেই এটিই তাঁর প্রথম টেস্ট শতরান। রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন। চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করেন রোহিত। ১২০ রান করে আউট হওয়ার আগেই এদিন স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসে পড়েন তিনি। ঘরের মাঠে সবচেয়ে বেশি গড়ের ক্ষেত্রে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার কোনও বোলারই এদিন তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। যে ভাবে স্পিনারদের খেলেছেন,সে ভাবেই জোরে বোলারদের সামলেছেন।

    রোহিত শতরান করলেও, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা কিন্তু এদিন বড় রান করতে সম্পূর্ণ ব্যর্থ হন। পূজারা সাত ও কোহলি মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচ ম্যান হিসাবে মাঠে নামা অশ্বিনও ২৩ রানের বেশি করতে পারেননি। এই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটানো সূর্যকুমার যাদবও ব্যার্থ। তাঁর রান আট।

    আরও পড়ুন: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    রোহিত ১২০ ছাড়া শেষবেলায় এদিন ভেলকি দেখালেন জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা এবং অক্ষর ৮১ রানের জুটি গড়েন। দিনের শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন অক্ষর। জাদেজা ক্রিজে রয়েছেন ৬৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে মারফি অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং নাথান লায়ন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Border Gavaskar: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    Border Gavaskar: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই স্পিন-মন্ত্রে অস্ট্রেলিয়াকে ঘায়েল করল টিম ইন্ডিয়া। মাত্র ১৭৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শেষে ভারতের রান এক উইকেটে ৭৭। দিনের খেলার মাত্র সাত বল বাকি থাকতে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। অভিষেক টেস্টে নামা টড মার্ফির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ২০ রানে আউট হন রাহুল। রোহিত অপরাজিত রয়েছেন ৫৬ রানে। 

    শামির ম্যাজিক ডেলিভারি

    এদিন প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। খেলাটা ভালই শুরু করেছিলেন ওয়ার্নাররা। কিন্তু শামির দুরন্ত ডেলিভারিতে দিশেহারা হয়ে যান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যাটার ডেভিড ওয়ার্নারকে ‘ম্যাজিক ডেলিভারি’তে ক্লিন বোল্ড করেন শামি। অনেকেই বলছেন, শামির এই ডেলিভারি গত একশো বছরের মধ্যে সেরা। মহম্মদ শামির সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডেভিড ওয়ার্নার ৫ বলে এক রান করে আউট হন। অপর ওপেনার উসমান খাওয়াজাকে ফেরত পাঠিয়ে ম্যাচে ভারতকে এগিয়ে দেন সিরাজ। এরপর শুরু হয় অশ্বিন-জাদেজা ভেলকি।

    অশ্বিনের ভেলকি

    ভারতের মাটিতে পা রেখেই অস্ট্রেলিয়া শিবির বুঝে গিয়েছিল বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) তাদের আসল ‘শত্রু’  রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ই টিম ইন্ডিয়ার সেই অন্যতম সেরা অস্ত্রের প্রতিষেধক হিসেবে স্টিভ স্মিথ-প্যাট কামিন্সরা বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রীর শহরের এক তরুণকে। যাকে অশ্বিন বলে ডাকা হয়। কথা হচ্ছে গুজরাটের মহেশ পিথিয়াকে নিয়ে। কিন্তু আসল-নকলে ফারাক থেকেইন যায়। তাই এদিন অশ্বিনের বিপক্ষে খেলতেই পারলেন না কামিন্সরা। । প্রথমে ক্যারি (৩৬) এবং তারপর অজি অধিনায়ক কামিন্সকে (৬) ফিরিয়ে দেন অশ্বিন। এদিন ৩ উইকেট নিয়ে টেস্টে ৪৫০ উইকেটের মাইলস্টোন পেরিয়ে গেলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সেশনে অ্যালেক্স কেরিকে আউট করে ৮৯ ম্যাচে ৪৫০ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

    আরও পড়ুন: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    জাদেজার জাদু

    অজি-দের দুই ওপেনার আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তোলেন তাদের দুই তারকা ব‍্যাটার স্টিভ স্মিথ ও লাবুশানে। তাদের মধ্যে একটি ৮২ রানের পার্টনারশিপ হয়। দুজনকেই ছন্দে দেখাচ্ছিল। কিন্তু এরপরই শুরু হয়ে জাদেজা ঝড়। তার বলে লাবুশানে ৪৯ রানের ব্যক্তিগত স্কোরে স্টাম্পড করেন শ্রীকর ভরত। পরের বলেই রেনেশকে এলবিডব্লিউ করেন তারকা ভারতীয় অলরাউন্ডার। এরপর স্টিভ স্মিথকে কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে দেখা যাচ্ছিল। অক্ষর প্যাটেলের বলে আক্রমণ শুরু করেছিলেন তিনি। কিন্তু এরপর তার ডিফেন্স ভেদ করে তাকেও বোল্ড করে ৩৭ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরত পাঠান সেই জাদেজা। এদিন ৫ উইকেট নেন জাদেজা।

  • Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ৪ ম্যাচের এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের মাধ্যমেই গড়তে পারে একের পর এক রেকর্ড। ৪ ম্যাচের এই টেস্ট সিরিজে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতের দুই তারকা রয়েছেন তাঁরা হলেন ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। তাঁদেরই এই ম্যাচে বেশি সংখ্যক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও রেকর্ড গড়ার তালিকায় পিছিয়ে নেই। এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ ও লিয়নের মত ক্রিকেটাররা।

    বিরাটের নজির গড়ার সুযোগ

    আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করার এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। তার জন্য বিরাটের দরকার মাত্র ৬৪ রান।

    আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার জন্য দরকার ১৫৩ রান। তা হলে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ হবে বিরাটের। এখনও পর্যন্ত ভারতে ৪৬টি টেস্ট খেলে কোহলির সংগ্রহ ৩৮৪৭ রান।

    বর্ডার গাভাসকার সিরিজে কোহলি সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনও পর্যন্ত ৩৬টি ইনিংসে ১৬৮২ রান করেছেন তিনি। এ ক্ষেত্রেও নিজের অবস্থান উন্নত করার সুযোগ রয়েছে তাঁর সামনে। বর্ডার গাভাসকর ট্রফিতে সবথেকে বেশি রান স্কোরারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (৩২৬২)।  বাকি পাঁচ জন ব্যাটার হলেন রিকি পন্টিং (২৫৫৫), ভিভিএস লক্ষ্ণণ (২৪৩৪), রাহুল দ্রাবিড় (২১৪৩), মাইকেল ক্লার্ক (২০৪৯) এবং চেতেশ্বর পুজারা (১৮৯৩)। ফলে বর্ডার গাভাসকর সিরিজে ২০০০ রানের ক্লাবে প্রবেশের খুব কাছে রয়েছেন বিরাট কোহলি। কোহলি করেছেন ১৬৮২ রান।

    নজির গড়তে পারেন পুজারাও

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে দু’হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। এখনও পর্যন্ত ২০টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯৩ রান।

    আরও পড়ুন: নাগপুরে ঘূর্ণি উইকেটই চান দ্রাবিড়! কাল থেকেই শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

    অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের রেকর্ড গড়ার সুযোগ

    নজির গড়তে পারেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। একটি উইকেট পেলেই তিনি হবেন ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ৪৫০টি টেস্ট উইকেটের মালিক। বর্ডার গাভাসকার সিরিজে অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও ভাঙতে পারেন অশ্বিন। এই সিরিজে কুম্বলের উইকেট সংখ্যা ১১১টি। অশ্বিনের এখনও পর্যন্ত সংগ্রহ ৮৯টি উইকেট।

    মাইল ফলক ছুঁতে পারেন রবীন্দ্র জাডেজাও। এখনও পর্যন্ত ৬০টি টেস্টে জাডেজা পেয়েছেন ২৪২টি উইকেট। টেস্টে ২৫০ উইকেটে মাইল ফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বাঁহাতি অলরাউন্ডারের সামনে।

    রেকর্ড গড়ার সামনে রয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামিও। মাত্র একটি উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট হবে শামির।

    অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারও গড়তে পারেন নজির

    রেকর্ড গড়ার প্রথমেই রয়েছেন স্টিভ স্মিথ। তাঁর দরকার ৩৫৩ রান। তা হলেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ন’হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়বেন তিনি।

    বর্ডার গাভাসকার সিরিজে সব থেকে বেশি শতরানের মালিক হওয়ারও সুযোগ রয়েছে স্মিথের সামনে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দু’দেশের টেস্টে করেছেন আটটি শতরান। তাঁর সামনে শুধু সচিনের ন’টি শতরান।

    রেকর্ড গড়তে পারেন অস্ট্রেলিয়ার নাথান লিয়নও। আর ছ’টি উইকেট পেলেই ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন লিয়ন। অশ্বিনের মত বর্ডার গাভাসকার সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনেও। বরং অশ্বিনের থেকেও সুবিধাজনক জায়গায় আছেন অসি স্পিনার। কুম্বলকে ছাড়িয়ে যেতে তাঁর দরকার মাত্র ১৮টি উইকেট।

LinkedIn
Share