Tag: bpd

  • Venezuela: যুদ্ধের জের, বিশ্ববাজারে জোরালোভাবে ফিরছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল

    Venezuela: যুদ্ধের জের, বিশ্ববাজারে জোরালোভাবে ফিরছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববাজারে জোরালোভাবে ফিরছে ভেনেজুয়েলার (Venezuela) অপরিশোধিত তেল(Crude Oil)। চলতি বছরের এপ্রিল মাসে দেশটির তেল রফতানি দৈনিক ১৪ শতাংশ বেড়ে গিয়ে ১২ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত সাত বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। শিপিং ডেটা (Crude Shipments) ও রাষ্ট্রীয় তেল সংস্থা পিডিভিএসএর নথি থেকেই জানা গিয়েছে এই তথ্য।

    উল্লেখযোগ্যভাবে বেড়েছে রফতানির পরিমাণ (Venezuela)

    বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ইউরোপে চাহিদা বাড়ার ফলেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে রফতানির পরিমাণ। মার্চ মাসে যেখানে রফতানির পরিমাণ ছিল দৈনিক ১০ লাখ ৮০ হাজার ব্যারেল, এপ্রিলেই তা একলপ্তে বেড়ে গিয়েছে অনেকখানি। একই সময়ে ভেনেজুয়েলার বন্দর থেকে ৬৬টি ট্যাঙ্কার তেল নিয়ে গন্তব্যে রওনা দিয়েছে, মার্চ মাসে এর সংখ্যা ছিল ৬১। এপ্রিল মাসে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল আমেরিকা। দেশটি প্রতিদিন আমদানি করেছে প্রায় ৪ লাখ ৪৫ হাজার ব্যারেল, মার্চে এর সংখ্যা ছিল ৩ লাখ ৬৩ হাজার ব্যারেল।

    আমদানির পরিমাণ বাড়িয়েছে ভারতও

    এদিকে ভারত প্রতিদিন আমদানির পরিমাণ বাড়িয়ে করেছে ৩ লাখ ৭৪ হাজার ব্যারেল। মার্চে এর পরিমাণ ছিল ৩ লাখ ৪২ হাজার ব্যারেল। ইউরোপেও রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ব্যারেল প্রতিদিন (Venezuela)। এপ্রিল মাসে মোট রফতানির ৫৬ শতাংশ বা প্রায় ৬ লাখ ৯১ হাজার ব্যারেল তেল পরিবহণ করেছে বড় ট্রেডিং বিভিন্ন হাউস। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিটল (Vitol) এবং ট্রাফিগুরা (Trafigura)। অন্যদিকে মার্কিন তেল কোম্পানি শেভরন (Chevron) প্রতিদিন একাই নিয়েছে প্রায় ৩ লাখ ৮ হাজার ব্যারেল। এটি মোট রফতানির ২৫ শতাংশ (Crude Shipments)।

    বিশ্ববাজারে খদ্দের বাড়িয়েছে ভেনেজুয়েলা

    ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) সরাসরি পিডিভিএসএ (PDVSA) থেকে একটি বড় কার্গো নিয়েছে। ট্রেডিং কোম্পানির মাধ্যমেও একাধিক চালান কিনেছে। মে মাসে আরও অন্তত তিনটি সুপারট্যাঙ্কার ভেনেজুয়েলা থেকে তেল তুলবে বলে খবর। মার্কিন নিষেধাজ্ঞা আংশিক শিথিল হওয়ায় এবং নতুন সরবরাহ চুক্তির ফলে ভেনেজুয়েলা আবারও আন্তর্জাতিক বাজারে গ্রাহক বাড়াতে পেরেছে। যদিও দেশটির তেলের আয়ের ওপর এখনও রয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের নজরদারি।

    অপরিশোধিত তেলের পাশাপাশি এপ্রিল মাসে ভেনেজুয়েলা ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ওয়েল বাইপ্রোডাক্টস এবং পেট্রোকেমিক্যালস রফতানি করেছে (Crude Shipments)। তবে ন্যাপথা (Naphtha) আমদানির পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে দৈনিক ১ লাখ ৪১ হাজার ব্যারেলে (Venezuela)।

     

  • India Russian Oil Imports: ভারতে রুশ তেলের চালান রেকর্ড স্তরের কাছাকাছি থাকার সম্ভাবনা

    India Russian Oil Imports: ভারতে রুশ তেলের চালান রেকর্ড স্তরের কাছাকাছি থাকার সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে রুশ তেলের চালান এপ্রিল এবং মে মাসজুড়ে রেকর্ড স্তরের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে (Supply Stability), এটি ভারতের কৌশলগত জ্বালানি পরিকল্পনা এবং বৈশ্বিক বিঘ্ন সত্ত্বেও সরবরাহ নিশ্চিত করার সক্ষমতারই প্রতিফলন (India Russian Oil Imports)।

    অপরিশোধিত তেলের চাহিদা (India Russian Oil Imports)

    ভারতীয় রিফাইনারিগুলি ইতিমধ্যেই বিকল্প, নিষেধাজ্ঞামুক্ত চ্যানেলের মাধ্যমে তাদের অপরিশোধিত তেলের চাহিদার একটি বড় অংশ নিশ্চিত করেছে। চিনের পরে রাশিয়ান অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এবং রাশিয়ার প্রধান উরালস গ্রেডের শীর্ষ আমদানিকারী দেশ হিসেবে ভারত জ্বালানির সাশ্রয়ী মূল্য এবং সরবরাহ নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে চলেছে। মার্চ মাসে দেশটি প্রতিদিন রেকর্ড ২.২৫ মিলিয়ন ব্যারেল (bpd) রাশিয়ান তেল আমদানি করেছে, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় দ্বিগুণ এবং মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা একটি অস্থির বৈশ্বিক পরিবেশে জ্বালানি সংগ্রহে ভারতের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।

    বাড়ছে রুশ অপরিশোধিত তেলের আমদানি

    সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অল্প সময়ের বিঘ্নের পর ফের ভারতীয় বন্দরে রুশ অপরিশোধিত তেলের আমদানি বাড়ছে। ২০–২৭ এপ্রিল সপ্তাহে আমদানি ২.১ মিলিয়ন বিপিডিতে পৌঁছনোর পূর্বাভাস রয়েছে, যা তার আগের সপ্তাহের ১.৬৭ মিলিয়ন বিপিডি থেকে বেশি। এপ্রিলের শুরুতে সাময়িক পতনের প্রধান কারণ ছিল মার্চের শেষ দিকে রাশিয়ার বন্দর পরিকাঠামোর ওপর ড্রোন হামলার ফলে রফতানি বিঘ্ন। তবে বর্তমানে সরবরাহ স্থিতিশীল হয়েছে এবং মাসিক গড় ২ মিলিয়ন বিপিডির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, মে মাসে আরও বৃদ্ধির সম্ভাবনাও আছে। ভারতীয় রিফাইনারিগুলি ইতিমধ্যেই মে মাসের কার্গো আগেভাগেই নিশ্চিত করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া-সংক্রান্ত ছাড় বাড়ানোর আগেই (India Russian Oil Imports)। এই সক্রিয় ক্রয় কৌশল সরবরাহের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করেছে। বর্তমানে ভারতীয় রিফাইনারিগুলি মে মাসের সরবরাহের জন্য ডেটেড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে ৭ থেকে ৯ ডলার বেশি মূল্য দিচ্ছে, যা এপ্রিলের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্থিতিশীল চাহিদা ও অনুকূল বাণিজ্যিক ব্যবস্থার প্রতিফলন (Supply Stability)।

    ভূ-রাজনৈতিক উত্তেজনা

    মার্চের মাঝামাঝি সময়ে জারি করা এবং সম্প্রতি বাড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া-সংক্রান্ত ছাড় ভূ-রাজনৈতিক উত্তেজনা—বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত জনিত বৈশ্বিক জ্বালানির বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করেছে। যদিও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এই ছাড়ের ফলে নিয়ম মেনে চলা সংস্থাগুলির মাধ্যমে রাশিয়া তেল সরবরাহ অব্যাহত রাখতে পেরেছে, ফলে দেশগুলি বড় ধরনের কোনও বিঘ্ন ছাড়াই আমদানি করে চলেছে (India Russian Oil Imports)। জ্বালানি কাঠামোকে আরও শক্তিশালী করতে ভারত তার সামুদ্রিক বীমা ব্যবস্থাও সম্প্রসারণ করেছে। অনুমোদিত রাশিয়ান বীমা সংস্থার সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। এই পদক্ষেপ লজিস্টিক নমনীয়তা বাড়ায় এবং চালানের জন্য বন্দরের কার্যকলাপকে আরও মসৃণ করে (Supply Stability)।

    সামগ্রিকভাবে, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারতের ভারসাম্যপূর্ণ ও কৌশলগত অংশগ্রহণ তার ক্রমবর্ধমান প্রভাব এবং স্থিতিস্থাপকতাকে তুলে ধরে। নির্ভরযোগ্য ও সাশ্রয়ী অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করে দেশটি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে এবং জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার (Supply Stability) মধ্যেও এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে (India Russian Oil Imports)।

     

LinkedIn
Share