Tag: breaking news

breaking news

  • STF: পাকিস্তানি জঙ্গি মডিউলে গ্রেফতার ঝাড়খণ্ডের তরুণী, সোশাল মিডিয়ার প্রেমেই নাশকতার জাল!

    STF: পাকিস্তানি জঙ্গি মডিউলে গ্রেফতার ঝাড়খণ্ডের তরুণী, সোশাল মিডিয়ার প্রেমেই নাশকতার জাল!

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানি জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের বছর বাইশের এক তরুণীকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF)। ধৃতের নাম অর্পিতা সরকার। এসটিএফের দাবি, সোশাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে প্রেমিক মহম্মদ হামিম মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পরে হামিমের মাধ্যমেই পাকিস্তানের জঙ্গি সংগঠনের হ্যান্ডলারদের সংস্পর্শে এসে নাশকতার ছকের শরিক হয়ে ওঠেন অর্পিতা।

    ঝাড়খণ্ড থেকে গ্রেফতার (Jharkhand Arrest) অর্পিতা

    প্রায় চার বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয় হামিম ও অর্পিতার। শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand Arrest) সাহেবগঞ্জ জেলার বরহারওয়া এলাকা থেকে অর্পিতাকে গ্রেফতার করা হয়। তার একদিন আগেই পূর্ব বর্ধমানের একটি আবাসন থেকে ধরা পড়েছিল তাঁর প্রেমিক হামিম। এসটিএফের (STF) অভিযোগ, হামিম পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে পশ্চিমবঙ্গে একটি নতুন নেটওয়ার্ক গড়ে তুলেছিল। সেই কাজে অর্পিতাও সক্রিয়ভাবে সহযোগিতা করছিল। হামিমের মাধ্যমেই অর্পিতা ওই চক্রে যুক্ত হয় এবং পরে সরাসরি পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের নির্দেশ মতো কাজ করতে শুরু করে।

    ডিজিটাল তথ্য থেকেই সূত্র!

    এসটিএফ (STF) সূত্রে খবর, হামিম ও অর্পিতার মধ্যে ইনস্টাগ্রামে হওয়া কথোপকথন এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র পান। সেই প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার হন অর্পিতা। তদন্তকারীদের নজরে তাঁর মোবাইল, সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এবং এনক্রিপ্টেড চ্যাট।

    ‘হানি ট্র্যাপে’র অভিযোগ

    এসটিএফের (STF) আইজি গৌরব শর্মার দাবি, হামিমের নির্দেশে অর্পিতা এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যকে ‘হানি ট্র্যাপে’ ফেলার চেষ্টা করেছিলেন। অভিযোগ, পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ছেলেকে টার্গেট করা হয়েছিল। বিদেশ থেকে কোনও অর্থ এসেছে কি না? তাও খতিয়ে দেখা হচ্ছে।

    মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর?

    তদন্তকারীদের দাবি, হামিম নিজেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বলে পরিচয় দিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখারও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এসটিএফের (STF) দাবি, পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে হামিমকে পুলিশের পোশাক সংগ্রহ করতে বলা হয়েছিল। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে সম্প্রতি হওয়া ছাত্র বিক্ষোভে একটি দল নিয়ে গিয়ে অশান্তি তৈরির পরিকল্পনাও করেছিল। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

    বড় নেটওয়ার্কের জাল?

    তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামিম একটি বড় ISI-সমর্থিত নেটওয়ার্কের অংশ। লক্ষ্য ছিল, পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, পুলিশ আধিকারিক এবং ভিআইপিদের ওপর নজরদারি চালানো। হামিমকে কয়েক মাস আগে পাকিস্তানি হ্যান্ডলাররা এই নেটওয়ার্ক সম্প্রসারণের দায়িত্ব দেয় বলে অভিযোগ। অর্পিতা ছিলেন তাঁর প্রথম দিকের সহযোগীদের একজন।

    একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার

    STF জানিয়েছে, যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এলিমেন্ট এক্স এবং সেশনের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করা হত। তদন্তে চারটি পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলের নাম উঠে এসেছে- আবির জাট৩৩৩, উজাইর, রানা এবং হামাদ। পুলিশের দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কট্টরপন্থী প্রচার চালিয়ে যুবকদের মগজ ধোলাইয়ের চেষ্টা করা হত। কথপোকথনের সময় ব্রিটেন ও মেক্সিকোর সিম কার্ডও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

    ১৩ দিনের এসটিএফ (STF) হেফাজত

    তদন্তকারীরা অর্পিতার কলেজ জীবনে কলকাতায় তাঁর মামারবাড়িতে দীর্ঘ সময় কাটানোর বিষয়টিও খতিয়ে দেখছেন। সেই সময় হামিমের সঙ্গে তাঁর সরাসরি দেখা-সাক্ষাৎ হত কি না, তাও জানার চেষ্টা চলছে। গ্রেফতারির পর অর্পিতাকে বর্ধমান আদালতে তোলা হলে ১৩ দিনের এসটিএফ (STF) হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারীদের মতে, এই মামলায় আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে এবং আগামী দিনে আরও গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে।

  • MEA: রুশ হামলায় বলি ৪ ভারতীয় নাবিক, মস্কোর দূতকে তলব করে ক্ষোভ প্রকাশ দিল্লির

    MEA: রুশ হামলায় বলি ৪ ভারতীয় নাবিক, মস্কোর দূতকে তলব করে ক্ষোভ প্রকাশ দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনে বাণিজ্যিক মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চার ভারতীয় নাবিক। এই ঘটনায় এবার রাশিয়ার বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ ভারতের। মঙ্গলবার নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভ-কে তলব (India Summons Russian Envoy) করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক (MEA)। একই সঙ্গে হামলার বিষয়ে রাশিয়ার কাছে ব্যাখ্যাও চেয়েছে ভারত।

    ঠিক কী ঘটেছিল?

    ১৯ জুলাই, ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা দিয়েছিল গিনি-বিসাউয়ের পতাকাবাহী মালবাহী জাহাজ MV Golden Leo। জাহাজটি ইউক্রেনের উপকূল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। হামলার পরেই জাহাজে আগুন ধরে যায়। জাহাজে মোট ছিলেন ১৭ জন নাবিক। তাঁদের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয়। ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। অপর এক ভারতীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    কী বলেছে বিদেশ মন্ত্রক?

    বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত এই হামলার তীব্র নিন্দা করেছে। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য ও নৌ-চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো উচিত বলেও জানিয়েছে কেন্দ্র।

    রাশিয়ার কাছে কী দাবি ভারতের?

    ঘটনার জেরে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভ-কে তলব (India Summons Russian Envoy)। চার ভারতীয়র মৃত্যুর ঘটনায় কড়া কূটনৈতিক প্রতিবাদ নয়াদিল্লির। হামলার বিষয়ে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিও তুলেছে ভারত।

    ভারতীয় দূতাবাসের ভূমিকা

    আহত ভারতীয় নাবিকের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নজরে রাখছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। পরিস্থিতির উপর কেন্দ্র সরকারও ঘনিষ্ঠভাবে নজর রাখছে।

    যুদ্ধের আবহেই নতুন উত্তেজনা

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষিপণ্য বহনকারী বাণিজ্যিক জাহাজে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরীহ নাবিকদের প্রাণহানি এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

  • RG Kar: আরজি করকাণ্ডে বদলে ফেলা হয়েছিল তিলোত্তমার সংরক্ষিত ভিসেরা নমুনা!

    RG Kar: আরজি করকাণ্ডে বদলে ফেলা হয়েছিল তিলোত্তমার সংরক্ষিত ভিসেরা নমুনা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নয়া বিতর্ক তিলোত্তমা ধর্ষণ ও খুন মামলায়। রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে সংরক্ষিত ভিসেরা নমুনা ইচ্ছাকৃতভাবে নষ্ট বা বদলে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছে আরজি করকাণ্ডে (RG Kar) নির্যাতিতার পরিবার। প্রাক্তন এক ফরেনসিক আধিকারিকের পাঠানো চিঠির ভিত্তিতেই এই অভিযোগ (Rape Murder Case) প্রকাশ্যে এসেছে। পরিবারের দাবি, চিঠিতে উল্লেখ রয়েছে, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক গুরুত্বপূর্ণ নমুনা পরিবর্তন বা নষ্ট করার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে।

    বদলে ফেলা হয়েছিল ভিসেরা নমুনা! (RG Kar)

    পরিবারের বক্তব্য, কয়েক দিন আগে নির্যাতিতার বাবার নামে ওই চিঠি পৌঁছয়। সেখানে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের সময় সংগ্রহ করা লিভার, কিডনি ও পাকস্থলীর ভিসেরা নমুনা পরে বদলে ফেলা হয়। সাধারণত মৃত্যুর আগে কোনও বিষাক্ত পদার্থ বা ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল কি না, তা জানতে এই নমুনাগুলি পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়। অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণই পরে বদলে দেওয়া হয়েছে। পরিবারের আরও অভিযোগ, শুধু রাজ্য ফরেনসিক পরীক্ষাগারেই নয়, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর সময়ও নমুনা বদল করা হয়েছে। তাই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়েই উঠেছে প্রশ্ন। যদিও এই অভিযোগের সমর্থনে এখনও পর্যন্ত কোনও সরকারি নথি বা স্বাধীন তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি।

    সিবিআই তদন্তের দাবি

    এই পরিস্থিতিতে প্রাপ্ত চিঠিটি শিয়ালদহ আদালতে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। আদালতের কাছে তাদের আবেদন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হোক। পরিবারের দাবি, “এত গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না এবং (RG Kar) বিচারপ্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়বে।” চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি এবং সিপিএম কর্মীদের একাধিক মামলায়ও ওই তিন ফরেনসিক কর্মী ভিসেরা নমুনা নষ্ট করেছিলেন। যদিও এই দাবির পক্ষেও এখনও পর্যন্ত কোনও প্রমাণ পেশ করা হয়নি। এদিকে, তিলোত্তমার পরিবারের করা অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুললেও, সংশ্লিষ্ট ফরেনসিক বিভাগ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ (Rape Murder Case) বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন রাজ্যবাসী তাকিয়ে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে (RG Kar)।

     

  • Gangasagar Mela: মেলা শুরুর আগেই গঙ্গাসাগরে আগুনে ভস্মীভূত বহু ছাউনি, মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলা মমতা কী বলবেন?

    Gangasagar Mela: মেলা শুরুর আগেই গঙ্গাসাগরে আগুনে ভস্মীভূত বহু ছাউনি, মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলা মমতা কী বলবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরুর আগেই অগ্নিকাণ্ড। এতেই প্রশ্নের মুখে হিন্দু তীর্থযাত্রীদের নিরাপত্তা। কাঠগড়ায় মমতা প্রশাসন। বছরও ঘোরেনি, প্রয়াগরাজের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন মন্তব্যের কারণে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে হিন্দু সাধু-সন্ন্যাসী মহলে। এবার মমতা প্রশাসনের ( Mamata Banerjee) অব্যবস্থাপনায় গঙ্গাসাগরের মেলাতে অগ্নিকাণ্ড দেখল সারাদেশ। এই ঘটনাকে মুখ্যমন্ত্রী এবার কী হিসেবে ব্যাখ্যা করেন সেটাই এখন দেখার।

    বিজেপির কটাক্ষ

    এই ঘটনার জন্য প্রশাসনিক অব্যবস্থাকে দায়ী করেছে বিজেপি। বিজেপি নেতা অরুণাভ দাসের প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা মহাকুম্ভকে ‘মৃত্যু কুম্ভ’ বলেছিলেন। এখন কি তারা গঙ্গাসাগর নিয়ে একই কথা বলবেন? শুক্রবার ভোরে মেলায় কপিলমুনির মন্দির সংলগ্ন ২ নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে আগুন লাগার পরে হোগলা দিয়ে তৈরি অস্থায়ী ছাউনিগুলি জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, আগুন লাগার প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পরে দমকল এসে হাজির হয়। তার আগে পরিস্থিতি সামাল দিতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাই (Gangasagar Mela)।

    একাধিক অস্থায়ী শিবির ক্ষতিগ্রস্ত

    আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে (Gangasagar Mela)। প্রাথমিক খবরে জানা যাচ্ছে, মেলা উপলক্ষে বিভিন্ন দফতরের শিবির ও অস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছিল হোগলা ছাউনির মধ্যেই। সেগুলিতেই আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলে আশঙ্কা করা হচ্ছে। কী ভাবে আগুন লাগল, শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। গঙ্গাসাগর মেলার আগে এই অগ্নিকাণ্ড ঘিরে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে (Gangasagar Mela) নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঠগড়ায় এখন মমতা সরকার।

  • Madrasa Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা, অবিলম্বে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    Madrasa Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা, অবিলম্বে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মাদ্রাসাগুলিতে শেষ নিয়োগ হয়েছিল বাম আমলে। মমতার জামানায় কোন নিয়োগ হয়নি। এবার রাজ্যের মাদ্রাসায় ৩ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে (Madrasa Service Commission) কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হল নিয়োগ নিয়ে টালবাহানা করার জেরে।

    মমতার জমানার মাদ্রাসায় নিয়োগ শূন্য

    মমতার জমানার ১৩ বছরে রাজ্যে মাদ্রাসায় নিয়োগ  হয়নি। বৃহস্পতিবার এই মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ এই নিয়োগ প্রক্রিয়ায় আর কোন ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে। তিন মাসের মধ্যে ৩ হাজার পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এতদিন ধরে নিয়োগ না করার জন্য জরিমানাও দিতে হবে মাদ্রাসায় সার্ভিস কমিশনকে (Madrasa Service Commission) । ২০১০ সালে বাম জমানায় মাদ্রাসার শেষ নিয়োগের পরীক্ষা হওয়ার কথাছিল। তবে শিক্ষক পদে নয়, মাদ্রাসার গ্রুপ ডি ৩ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত হয়।

    আরও পড়ুন: শেষ চার বছরে ২০০ কোটি টাকা উপার্জন শাহজাহানের, চার্জশিটে উল্লেখ ইডির

    এরপর বিষয়টি আদালতে চলে যায়। ২০১৯ সালে বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্যপদে ১৪ দিনের মধ্যে পূরণ করা নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন। পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপরেও নিয়োগ হয়নি। এরপর কোভিডের জন্য নির্দেশ কার্যকর করা যায়নি এ কথা জানিয়ে আরও সময় চেয়ে নেয় কমিশন। ছয় মাস পেরিয়ে গেলেও কোভিডের কারণ দেখিয়ে আরও ছয় মাস চেয়ে নেওয়া হয়। এক বছর পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের আওতায়।

    মামলাকারীদের বক্তব্য

    মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “সরকার আসলে চাকরি দিতে চায়না। তাই এ ব্যাপারে উদাসীনতা রয়েছে সরকারের। সরকারের এই উদাসীনতার জন্যই নিয়োগ সম্ভব হয়নি।” বৃহস্পতিবার বিচারপতি দুপক্ষের বক্তব্য শোনার পর আদালতের নির্দেশ কার্যকর না করার জন্য এবং বারংবার সময় চেয়েও নির্দেশ পালন না করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে (Madrasa Service Commission) ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিন মাসের মধ্যে তিন হাজার শূন্যপদে নিয়োগ নিশ্চিত করার কথা বলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ঘরছাড়াদের রাজভবনে ঢুকতে বাধা, অনড় শুভেন্দু

    Suvendu Adhikari: ঘরছাড়াদের রাজভবনে ঢুকতে বাধা, অনড় শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় শাসক দলের কর্মীদের হাতে আক্রান্তদের নিয়ে রাজভবনে ছুটলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের। রাজভবনে (Rajbhawan) গিয়ে রাজ্যপালের কাছে তাঁরা অভিযোগ জানাবেন বলে ঠিক ছিল। কিন্তু বাধ সাধল পুলিশ। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি আছে এই অজুহাতে পুলিশ তাঁদের আটকে দেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি কেন তাঁদের আটকানো হয়েছে তা পুলিশ জানায় নি।

    রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা (Suvendu Adhikari)

    এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করতে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। এদিন দুপুর থেকেই রাজভবনের সামনের রাস্তা ঘিরে রেখেছিল পুলিশ। এমনিতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। জমায়েত আটকাতে ‘ব্যারিকেড’ করে রেখেছিল পুলিশ। শুভেন্দু চেয়েছিলেন আক্রান্তদের কথা শুনুন রাজ্যপাল। সেইকারণেই তাঁদের রাজভবনে নিয়ে আসার সিদ্ধান্ত। অথচ পুলিশ তাঁদের কয়েকজন প্রতিনিধিকেও ভিতরে নিয়ে যেতে দিতে চায়নি বলে অভিযোগ। সেই কারণেই রাজভবনের সামনে নিজের গাড়িতে দীর্ঘক্ষণ বসে ছিলেন শুভেন্দু (Suvendu Adhikari) । বিজেপির অভিযোগ, লোকসভা ভোট মিটতেই রাজ্যে হিংসার শিকার হচ্ছেন তাঁদের কর্মী-সমর্থকেরা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহু জন। ‘আক্রান্ত’দের সঙ্গে দেখা করতে ইতিমধ্যে ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উলুবেড়িয়া গিয়েছেন শুভেন্দু। যাঁরা ভোট পরবর্তী সন্ত্রাসে ‘ঘরছাড়া’, তাঁদের নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। বিজেপি ভোট পরবর্তী সন্ত্রাসে ‘আক্রান্ত’দের বিষয়ে বার বার সরব হয়েছে। ‘ঘরছাড়া’ মানুষজনের জন্য উত্তর কলকাতায় বিজেপির উদ্যোগে ধর্মশালা ভাড়া নেওয়া হয়েছে। সেখানে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনিও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। দাবি করেছেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতী’রাই এ সব করেছেন।

    মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর হুঁশিয়ারি

    প্রসঙ্গত রাজভবনে প্রবেশের তিনটি গেটই এদিন দুপুর থেকেই ঘিরে ফেলে পুলিশ। শুধু শুভেন্দু অধিকারীই নন তাঁর সহায়ককেও এদিন রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ। কিন্তু ঘরছাড়াদের রাজভবনে (Rajbhawan) ঢুকতে বাধা কেন এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্ষেত্রে বলে রাখা ভাল ১৪৪ ধারা থাকাকালিনই ১০০ দিনের বকেয়ার দাবিতে দুদিন ধরনা ও কয়েক হাজার কর্মী রাজভবনে জমায়েত হয়েছিলেন তখন পুলিশের এই তৎপরতা চোখে পড়েনি। কাউকে সেবেলায় আটকায় নি পুলিশ এমনকি গোটা ধর্না মঞ্চের আশেপাশে সুরক্ষা দিয়েছিল পুলিশ।

    আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়া এক ক্রিকেটারের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

    আক্রান্তদের কণ্ঠরোধ করতে পুলিশের ততপরতা নিয়ে সমালোচনা করেন শুভেন্দু। এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, মমতা ব্যানার্জী আমাদের ডেপুটেশন দিতে দিলেন না। স্বাধীনতার পর এমন কখনও হয়নি। এভাবে পুলিশকে ব্যবহার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ায়ের নিষ্ঠুর ভাবমূর্তি জনগণ আজ দেখতে পেল। আমি ১৮ তারিখ প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি তুলে ধরব।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Apple Open AI: অ্যাপলের ডিভাইসে মিলবে চ্যাট জিপিটি

    Apple Open AI: অ্যাপলের ডিভাইসে মিলবে চ্যাট জিপিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাপেলের সঙ্গে ওপেন এআই-এর (Apple Open AI) চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপলের আগামী মোবাইল ফোন গুলিতে ios18-এর সঙ্গে চ্যাট জিপিটির (Chat GPT) সাপোর্ট দেওয়া হবে। মোবাইলের পাশাপাশি আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারেও চ্যাট জিপিটর সাপোর্ট দেওয়া হবে। সাধারণত চ্যাট জিপিটির বিনামূল্যে যে পরিষেবা পাওয়া যায় তার তুলনায় অনেক বেশি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পরিষেবা দেওয়া হবে এই অ্যাপেলের ডিভাইসে ।

    অ্যাপলের ইকো-সিস্টেমের মধ্যে থার্ড পার্টি টুলের প্রবেশ

    জানা গিয়েছে সিরি ও চ্যাট জিপিটি (Apple Open AI) যুক্ত হলে উপভোক্তারা আরও ভালভাবে উত্তর ও তথ্য পাবেন। কয়েক মাস আগেই খবর এসেছিল অ্যাপেল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর এটা পরিষ্কার হয়ে যায় অ্যাপেল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য অন্য সংস্থার উপর নির্ভরশীল হতে চলেছে। এতদিন অ্যাপল নিজেদের অ্যাপ ও সফটওয়্যারের উপরে জোর দিত। এবার অ্যাপলের ইকো-সিস্টেমের মধ্যে থার্ড পার্টি টুলের (Chat GPT) প্রবেশ হয়ে গেল। এর ফলে আপেলের সুরক্ষা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।

    ইলন মাস্কের প্রতিক্রিয়া (Apple Open AI)

    অ্যাপলের সঙ্গে চ্যাট জিপিটির চুক্তির পর প্রতিক্রিয়া এসেছে ইলন মাস্কের তরফে। নিজের টুইটার একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করে ইলন মাস্ক অ্যাপলের সঙ্গে ওপেন এর চুক্তি উপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইলন মাস্কের ইঙ্গিত, এই চুক্তির ফলে অ্যাপলের ডিভাইসের নিরাপত্তা আগের মত থাকবে না। উপভোক্তাদের তথ্য চুরি হওয়া সম্ভাবনা প্রবল। অন্যদিকে তাঁদের ডেটাও বেশি নষ্ট হবে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি অপারেটিং সিস্টেম পর্যায়ে অ্যাপেল ওপেন এআইকে (Chat GPT) ইন্টিগ্রেট করে তাহলে অ্যাপেলের ফোনগুলি তাঁর সংস্থায় নিষিদ্ধ করে দেওয়া হবে। তিনি সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি কোনভাবেই মেনে নেবেন না বলে জানান।

    আইফোনে কীভাবে ব্যবহার করা যাবে চ্যাট জিপিটি 

    জানা গিয়েছে অ্যাপল ফোন ব্যবহারকারীরা লগইন না করেই (Apple Open AI) সরাসরি চ্যাট জিপিটির ব্যবহার করতে পারবেন। অন্যদিকে পেড ইউজাররা নিজেদের অ্যাকাউন্টকে ডিভাইসের সঙ্গে কানেক্ট করে যোগ করে ব্যবহার করতে। অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরি এই ইন্টিগ্রেশন থেকে উপকৃত হবে। এটি ব্যবহারকারীর প্রশ্নের আরও কার্যকরভাবে উত্তর দিতে চ্যাট জিপিটির বুদ্ধিমত্তা ব্যবহার করতে সক্ষম হবে।

    আরও পড়ুন: ফিচার্ড ফোন থেকেও ইউপিআই পেমেন্ট! সম্ভব করল এইচএমডি

    গুরুত্বপূর্ণভাবে, ব্যবহারকারীদের এই বৈশিষ্ট্যটির উপর নিয়ন্ত্রণ থাকবে, কারণ চ্যাট জিপিটিতে কোনও প্রশ্ন, নথি বা ছবি পাঠানোর আগে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে। একবার সম্মতি দেওয়া হলে, সিরি সরাসরি ব্যবহারকারীদের কাছে উত্তরগুলি উপস্থাপন করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Central Force Deployment: ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    Central Force Deployment: ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ২১ জুন পর্যন্ত মোতায়েন থাকবে (Central Force Deployment) কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি শেষে বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (High court)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আদালতে দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ। এর আগে ১৯ জুন পর্যন্ত বাহিনী থাকবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁদের অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী-সমর্থকরা শাসকদলের হিংসার শিকার হচ্ছেন। অনেকে বাড়িছাড়া হয়েছেন, বাড়ি ভাঙচুর হয়েছে, মারধর করা হচ্ছে । এমতাবস্থায় যাতে রাজ্য থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার না করা হয় সেই আর্জি ছিল তাঁদের।

    বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ

    প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ফের শাসক দলের তাণ্ডব। বিরোধী দলগুলির, বিশেষ করে বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার প্রবণতা দেখা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতায় অবস্থিত মহেশ্বরী ভবনে কয়েকশো বিজেপি কর্মী ঠাঁই নিয়েছেন। তাঁরা যে কবে বাড়ি ফিরে যেতে পারবেন সেই নিশ্চয়তা নেই। একই ধরনের ঘটনা ঘটেছিল ২১-এর বিধানসভা নির্বাচনের পরেও। প্রসঙ্গত কমিশনের সিদ্ধান্ত ছিল ১৯ জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force Deployment) রাখা হবে। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন: নিটে খারাপ ফল হতেই বেপাত্তা সৌদীপ, দুর্নীতির অভিযোগে সরব পরিবারের লোকজন

    ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট (High court)। তবে কেন্দ্রীয় বাহিনী মাত্র দুদিন অতিরিক্ত মোতায়েন নিয়ে ভোট পরবর্তী হিংসা আদৌ কি কমবে এবং এই সিদ্ধান্তে বিরোধীদলের কর্মীরা কতটা উপকৃত হবেন তা নিয়ে সংশয় কিন্তু থাকছেই।

    মামলার পরবর্তী শুনানি ১৮ জুন (Central Force Deployment)

    এই মামলায় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ১৪ই জুন আদালতে হলফনামা হিসেবে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে (High court)। তাতে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বহাল রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে যাওয়া হয়েছে। একইসঙ্গে কতজন রাজনৈতিক কর্মী অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন তাও জানাতে বলা হয়েছে। রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে  তা সেই রিপোর্টে উল্লেখ করা করতে বলা হয়েছে। ১৮ জুন এই (Central Force Deployment) মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: শেষ চার বছরে ২০০ কোটি টাকা উপার্জন শাহজাহানের, চার্জশিটে উল্লেখ ইডির

    Sheikh Shahjahan: শেষ চার বছরে ২০০ কোটি টাকা উপার্জন শাহজাহানের, চার্জশিটে উল্লেখ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি দখল, মহিলাদের নির্যাতন সহ ইডির (Enforcement Directorate) উপর হামলার একাধিক অভিযোগ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে। তদন্তকারী আধিকারিকরা এবার জানতে পেরেছেন শেখ শাহজাহান মাত্র চার বছরে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে। শাহজাহানের ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে জেরা করে টাকার পাহাড় তৈরি করতে ব্যবসার মডেল জানতে পেরেছেন ইডি আধিকারিকরা।

    ৯০০ বিঘা জমি দখল করে মাছের ব্যবসা

    চার্জশিটে ইডি উল্লেখ করেছে প্রায় ৯০০ বিঘা জমি শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা দখল (Sheikh Shahjahan) করে রেখেছিল। সেই জমিতে মাছের চাষ করত তাঁরা সেই মাছ রফতানি করা হত। মাছ রফতানি করেই কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ। চাষ করা মাছের একটা অংশ স্থানীয় বাজারেও বিক্রি করা হত। শেখ শাহজাহানের নিজস্ব একটি বাজারও ছিল। সেই বাজারেও যে মাছ বিক্রি হত। মাছের ব্যবসার নিয়ন্ত্রনের পাশাপাশি ইটভাটাও ছিল শেখ শাহজাহানের নিয়ন্ত্রণে। অর্থাৎ চাষ থেকে শুরু করে একাধিক ব্যবসা চালাত শেখ শাহজাহান। জানা গিয়েছে শেখ শাহজাহানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মোট পাঁচ জন ব্যক্তি। তাঁরা শাহজাহানের কোটি কোটি কালো টাকা সাদা করত এবং এর হিসেব রাখত। সূত্রের খবর এই পাঁচ জন ব্যক্তির খোঁজেও রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

    মেয়ের নামেও অগাধ সম্পত্তি

    আরও জানা গিয়েছে, শেখ শাহজাহানের মেয়ে সাবিনার নামে (Sheikh Shahjahan) রয়েছে একটি সংস্থা। এই সংস্থা প্রায় ৯০ কোটি টাকা উপার্জন করেছে। এই সংস্থার মাধ্যমেই বেশিরভাগ কালো টাকা সাদা করা হয়েছে এমনটাই অভিযোগ ইডি আধিকারিকদের। প্রসঙ্গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন ইডি (ED) আধিকারিকরা (Enforcement Directorate)। এরপর দীর্ঘ টালবাহানের পর রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) হাতে গ্রেপ্তার হয় শাহজাহান। সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়। ১৪ দিনের জেল হেফাজত শেষে ৭ জুন ফের সন্দেশখালির বেতাজ বাদশাহ জেলবন্দি শেখ শাহজাহানকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। তাঁর সঙ্গেই তাঁর ভাই শেখ আলমগীর, শেখ শাহজাহানের অনুগামী দিদার বক্স মোল্লা সহ আরও কয়েকজনকে আদালতে তোলা হয়েছিল।  

    অস্ত্র লুকোতে ইডির উপর হামলা

    অন্যদিকে, তদন্তকারী সংস্থা সিবিআই আরও দাবি করেছে ইডির উপর ৫ জানুয়ারি যে হামলা হয়েছিল সেই হামলা শেখ শাহজাহানের নির্দেশেই হয়েছিল। শেখ আলমগীর ও জিয়াউদ্দিনকে ফোন করে তিনি ইডি আধিকারিকদের উপর হামলা করার নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। শাহজাহানের নির্দেশেই শেখ আলমগীর ও জিয়াউদ্দিন এলাকার মহিলা ও পুরুষদের ঢাল হিসেবে ব্যবহার করে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল।

    আরও পড়ুন: “‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সোর্স অফ মানি কি?” প্রশ্ন আদালতের

    ইডি অধিকারিকরা (Enforcement Directorate) আক্রমণের শিকার হয়ে ফিরে যেতেই শাহজাহানের বাড়ি থেকে অস্ত্র সরানো হয় আবু তালেবের বাড়িতে। সিবিআই চার্জশিটে এমনটাই দাবি করেছে। শাহজাহানের বাড়িতে রাখা বিপুল অস্ত্র লুকোতেই ইডির উপরে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এমনকি ওই চার্জশিটে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) পাশাপাশি তার ভাই শেখ আলমগীরকেও গোটা ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Featured phone with UPI: ফিচার্ড ফোন থেকেও ইউপিআই পেমেন্ট! সম্ভব করল এইচএমডি

    Featured phone with UPI: ফিচার্ড ফোন থেকেও ইউপিআই পেমেন্ট! সম্ভব করল এইচএমডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিচার্ড ফোনেও এবার থেকে ব্যবহার করা যাবে ইউপিআই! নোকিয়ার অফিসিয়াল ব্রান্ড লাইসেন্স ব্যবহার করা মোবাইল সংস্থা এইচএমডি সম্প্রতি তাঁদের দুটি ফিচার্ড যুক্ত মোবাইল ফোনে ইউপিআই (Feature phone with UPI) পরিষেবা যুক্ত করেছে।

    ইউপিআই ছাড়াও অনেক পরিষেবা পাওয়া যাবে  

    জানা গিয়েছে এইচএমডি ১০৫ এবং এইচএমডি ১১০ মোবাইল ফোনে ইউপিআই পরিষেবা ছাড়াও এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, ফোন কলার, কল রেকর্ডিং সহ আরও বহু সুবিধা পাওয়া যাবে। নোকিয়ার বর্তমান কিপ্যাড যুক্ত ফিচার্ড ফোনগুলির মতোই দেখতে এইচএমডির মোবাইল ফোনগুলি। ঝাঁ চকচকে এই মোবাইল ফোনগুলি পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি রঙে। এইচএমডি মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ররি কুয়ঁর বলেন, “এইচএমডি ১০৫ এবং এইচএমডি ১১০ আমাদের দুটি কীপ্যাড যুক্ত ফিচার্ড ফোন যা ভারতের লঞ্চ হয়েছে। ইউপিআই পরিষেবার সঙ্গে আমরা আগামী দিনে এই ফোনে আরও পরিষেবা যুক্ত করব। এই সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ইউপিআই এখন দৈনন্দিন কাজে প্রয়োজন হয়। এর জন্য যাতে কমদামি ফোনেও (Feature phone with UPI) মানুষ ইউপিআই পরিষেবা উপভোগ করতে পারেন সেই চিন্তা-ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের আরও নতুন নতুন ফোনে এই পরিষেবা যুক্ত করা হতে পারে।”

    ১৮ দিনের ব্যাটারি ব্যাকআপ (Feature phone with UPI)

    জানা গিয়েছে এইচএমডি ১০৫ মোবাইলের দাম ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই মডেলটি কালো, নীল ও বেগুনি রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে এইচএমডি ১১০-এর দাম ১,১৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি কালো ও সবুজ রঙে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার এই ফোনগুলি (Feature phone with UPI) লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোন কোম্পানির ওয়েবসাইট ছাড়াও রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে।

    আরও পড়ুন: অ্যাপলের পথে হাঁটছে গুগল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সংস্থা

    ফিচার্ড ফোন হলেও দুটি ফোনেই মোবাইল ক্যামেরা ও ফ্ল্যাশ রয়েছে। কোম্পানি দাবি করছে এই মোবাইলের স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ ১৮ দিনের। দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী এই ফোন। দীর্ঘক্ষণ ফোনে কথা বললেও একবার রিচার্জ করলে কমপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করা যাবে। দুটি ফোনেই ১০০০ এমএএইচ শক্তশালী ব্যাটারি দেওয়া হয়েছে। যেহেতু এই ফোনের ডিসপ্লে ছোট এবং ইন্টারনেট স্মার্টফোনের মতন ব্যবহার করা যাবে না, তাই এই ফোনে ব্যাটারির অপচয় কম হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share