Tag: Bullet Train

Bullet Train

  • Bullet Train: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের অনুমোদন দিল মহারাষ্ট্র সরকার 

    Bullet Train: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেনের অনুমোদন দিল মহারাষ্ট্র সরকার 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই-আমেদাবাদ সুপার ফাস্ট বুলেট ট্রেনের (Bullet Train) জন্যে অনুমোদন দিল সদ্য গঠিত মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ (Darshana Jardosh) নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে জানিয়েছেন। তিনি লেখেন, “আজ মুম্বই-আমেদাবাদ হাইস্পিড বুলেট ট্রেনের অনুমোদন দিল মহারাষ্ট্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ‘গতি-শক্তি’ প্রকল্পের সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল (Indian Railways)। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) কে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে ধন্যবাদ।” 

    [tw]


    [/tw]

    ১৪ জুলাই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল কোরিডোরের জন্যে সমস্ত রকম অনুমোদন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। ৫০৮ কিলোমিটারের এই রেল কোরিডোর তৈরির দায়িত্বে আছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড। বরাদ্দ হয়েছে ১.১ লক্ষ কোটি টাকা।

    আরও পড়ুন: শিবসেনার তির-ধনুক প্রতীক কেউ কেড়ে নিতে পারবেন না, সাফ জানালেন উদ্ধব

    বুলেট ট্রেনটির যাত্রাপথে ১২ টি স্টেশন পড়বে। ৪ টি মহারাষ্ট্রে এবং ৮টি গুজরাটে। স্টেশনগুলি হল, সুরাট, ভাদোদরা, আনন্দ, আমেদাবাদ, সবরমতী, বিলিমোড়া, ভারুচ, মুম্বাই, থানে, ভিরার, বইসার, ভাপি। ট্রেনটি মাত্র দু’ঘণ্টায় সম্পন্ন করবে এই দূরত্ব।

    আরও পড়ুন: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের 

    এর আগেই এই ট্রেন নিয়ে জল্পনা ছিল। তারপরেই সামনে আসে এই খবর। রেলের জন্যে টানেলটি বানাতে বেশ কিছু পেট্রল পাম্পকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। তারও অনুমতি নিয়ে নিয়েছে রেল মন্ত্রক।

    গত মাসেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাধারণ ট্রেনের ফার্স্ট ক্লাস এসির মতোই রাখা হবে বুলেট ট্রেনের ভাড়া। যদিও ভাড়া কত হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি মন্ত্রী। তবে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই হবে, একথা নিশ্চিত করেছেন মন্ত্রী। 

    ইতিমধ্যে ৭৫ কিলোমিটার রেল লাইনের পিলারের কাজ হয়ে গিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড।  

     

  • Bullet Train in India: ভারতের মাটিতে কবে থেকে ছুটবে বুলেট ট্রেন? জানা গেল অবশেষে

    Bullet Train in India: ভারতের মাটিতে কবে থেকে ছুটবে বুলেট ট্রেন? জানা গেল অবশেষে

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই ভারতের মাটিতে ছুটতে চলেছে বুলেট ট্রেন। পরীক্ষামূলকভাবে ভারতে প্রথম বুলেট ট্রেন চালানো হবে। জানা গিয়েছে, শুধুমাত্র পরীক্ষার সময়ে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে বুলেট ট্রেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের টেক-অফ গতির সঙ্গে তুলনীয় বুলেট ট্রেনের ট্রায়ালের (Bullet Train Trial Run) এই গতি। তবে, যাত্রীবাহী ট্রেন চলবে প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে। 

    জানা গিয়েছে, পরীক্ষাকালীন প্রথম বুলেট ট্রেন চলবে গুজরাটের সুরাট এবং বিলিমোরার মধ্যে। তারপরে ধীরে অন্যান্য জায়গাতে এই ট্রায়াল পরিচালনা করা হবে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিক জানান, ২০২৬ সালে এই ট্রেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে জাপানের সহযোগিতায় অনেকটাই কাজ এগিয়েছে। 

    ভারতে বুলেট ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ঋণের ৮০ শতাংশই এসেছে জাপান থেকে। বুলেট ট্রেনের জন্য বিশেষ রেল লাইন বসানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই দেড় কিলোমিটার লম্বা একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ‘স্ল্যাব ট্র্যাক সিস্টেম’ নামক বিশেষ রেললাইন দিয়েই ছুটবে বুলেট ট্রেন। এই ট্রেনের মাধ্যমে আহমেদাবাদ থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

    কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে বুলেট ট্রেন চালু হলে মাত্র তিন ঘণ্টায় আহমেদাবাদ থেকে মুম্বই পৌঁছে যাওয়া যাবে। জাপান থেকে সংগ্রহ করা ডিজাইন ব্যবহার করে, ফুল স্প্যান লঞ্চিং মেথড (FLSM) এর মাধ্যমে নির্মাণ করা হচ্ছে রেলের সেতু, যা বিশ্বের অন্যতম অত্যাধুনিক সেতু নির্মাণ প্রযুক্তি। NHSRCL বিলিমোরা এবং সুরাতের মধ্যে প্রতি মাসে ২০০-২৫০ টি পিলার তৈরি করেছে।

    বুলেট ট্রেনের ভাড়া কত হতে পারে সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। এই প্রসঙ্গে জানা গিয়েছে, প্লেনের ইকোনমি ক্লাসের সমতুল্য ভাড়াই প্রযোজ্য হবে বুলেট ট্রেনের ক্ষেত্রে। 

     

LinkedIn
Share