Tag: CBSE

CBSE

  • CBSE: ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর নিয়ে দু’নম্বরি করেছে স্কুলগুলি! বড় দাবি সিবিএসই-র

    CBSE: ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর নিয়ে দু’নম্বরি করেছে স্কুলগুলি! বড় দাবি সিবিএসই-র

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার নম্বর নিয়েই দু’নম্বরি করার অভিযোগ উঠল সিবিএসই-র (CBSE) পরীক্ষায়। দিল্লির এই বোর্ডের কর্মকর্তাদের ধারণা দশম-দ্বাদশে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরে ব্যাপক কারচুপি হয়েছে এবং এই কারচুপির পিছনে রয়েছে স্কুলগুলি। সিবিএসই-র কর্তাদের মতে স্কুলগুলি পরীক্ষার্থীদের খাতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজে লাগিয়ে দেখা গিয়েছে প্র্যাকটিক্যাল এবং থিওরির পেপারের নম্বরের মধ্যে ব্যাপক অমিল রয়েছ।

    ইন্টারনাল অ্যাসেসমেন্টে নম্বর বাড়িয়ে দেওয়র অভিযোগ

    সিবিএসই (CBSE) সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত পড়ুয়ারা স্কুলের হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্টে ভালো নম্বর পেয়েছে তাঁরাই আবার বোর্ডের থিওরি পরীক্ষায় খারাপ ফল করেছে। ভালো ছাত্র-ছাত্রী বা যুক্তি-তর্কের জায়গায় এই তারতম্য হওয়ার কথা নয়। এখানেই প্রশ্ন উঠছে স্কুলের হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্টের স্বচ্ছতা নিয়ে। এক্ষেত্রে স্কুলে হাতে থাকা ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনতে বেশ কিছু গাইডলাইন পাঠানো হচ্ছে স্কুলগুলিকে। যাতে আগামীতে এই ধরণের গরমিল না করা হয়। সিবিএসই মনে করছে সারা দেশের ৫০০-র বেশি স্কুল ৫০ শতাংশর বেশি ছাত্রছাত্রীকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বেশি নম্বর পাইয়ে দিয়েছে স্কুল। বোর্ডের পড়ুয়াদের মোট নম্বরের একটা বড় অংশ স্কুলের হাতে থাকে। সেখানে প্রাকটিক্যাল ও প্রজেক্টের মাধ্যমে স্কুল নিজেদের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করে থাকে। সেই মূল্যায়নের নম্বর বোর্ডের কাছে পরবর্তীকালে জমা দেওয়া হয়। সব মিলিয়ে চূড়ান্ত নম্বর দেওয়া হয় ছাত্রছাত্রীদের।

    আরও পড়ুন: এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তির সুযোগ! বড় সিদ্ধান্ত ইউজিসির

    এক্ষেত্রে কলকাতার নামকরা সিবিএসই স্কুল ভারতী বিদ্যাভবনের প্রিন্সিপাল অরুণ দাশগুপ্ত বলেন, “যদি সত্যিই গরমিল হয়ে থাকে তাহলে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী ক্লাসে ভর্তির ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি পরবর্তী ক্লাসে তাঁদের পড়া বুঝতে অসুবিধা হতে পারে। কেউ যদি মনে করে স্কুলগুলি এই গরমিল করেছে তাহলে সেই স্কুলগুলোর নাম প্রকাশে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।”

    কী ব্যবস্থা নিল সিবিএসই (CBSE)

    এক্ষেত্রে সিবিএসই স্কুলগুলির নাম প্রকাশ্যে না আনলেও অ্যাডভাইজরি জারি করেছে। যাতে আগামী দিনে এই ধরনের গরমিল ঠেকানো যায়। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের জন্য বোর্ডের তরফে একটা ক্লাসে সর্বোচ্চ কতজন ছাত্র ভর্তি নেওয়া যাবে তাও জানানো হয়েছে। ছাত্রের সঙ্গে শিক্ষকের অনুপাত কী হবে সেসব বিষয়ে গাইডলাইন দিয়েছে (CBSE) বোর্ড। এক্ষেত্রে উল্লেখ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের মার্কস বাড়িয়ে দেওয়ার রোগ শুধুমাত্র সিবিএসইতে রয়েছে এমনটা নয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদেও এই অভিযোগ উঠেছে এর আগেও। ২০২১ সালে করোনা কালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। সেবার স্কুলকে এই নম্বর দিতে বলা হয়েছিল। তখন দেখা যায় ২৫০ জন ছাত্রছাত্রী মাধ্যমিকে ফুল মার্কস পেয়েছিল। পরে বোর্ডে সন্দেহ হওয়ায় মার্কস ট্যাবুলেশন শিট চেয়ে পাঠানো হয়। পরে সেই সংখ্যা ২৫০ থেকে ৭৯তে নেমে আসে। এমনকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের প্রাকটিক্যাল পরীক্ষার যে নম্বর কলেজের হাতে থাকে, সেখানেও দেখা যায় ছাত্র-ছাত্রীদের বাড়তি নম্বর দেওয়া হয়। অনেক সময় এক্ষেত্রে নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগও ওঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBSE 12th Result 2024: এগিয়ে মেয়েরা, প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল

    CBSE 12th Result 2024: এগিয়ে মেয়েরা, প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল চলতি বছরের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE 12th Result 2024) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এ বছর পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছর ছিল ৮৭.৩৩ শতাংশ । ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ। ট্রান্সজেন্ডারদের পাশের হার ৫০ শতাংশ।

    অঞ্চলভিত্তিক পাশের হার

    এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা (CBSE 12th Result 2024)। যা শেষ হয় ২ এপ্রিল। সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির জন্য ২০২৪ সালে মোট ১৬,৩৩,৭৩০ জন নাম নথিভুক্ত করেছিলেন।  এ বছর মোট ১৬২১২২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪২৬৪২০ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম হয়েছে তিরুবনন্তপুরম। তারপর আছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (৯৯.০৪ শতাংশ), তামিলনাড়ুর চেন্নাই (৯৮.৪৭ শতাংশ) এবং কর্ণাটকের বেঙ্গালুরু (৯৬.৯৫ শতাংশ)।

    আরও পড়ুুন: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    কী ভাবে দেখবেন ফল:

    পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তাঁদের। এ ছাড়াও ফল দেখা যাবে ডিজিলকার অ্যাপের মাধ্যমেও। বেশ কয়েক দিন ধরেই সিবিএসই-র ফলাফল কবে বেরোবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই আবহে সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তি। বিষয়টি চোখে পড়ার পর এই নিয়ে সাবধান করেছিল সিবিএসই। অবশেষে প্রকাশিত হল দ্বাদশের ফল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিএসই (CBSE) বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বড়সড় বদল আনতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই বদল চালু হবে। নতুন পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নের বড় উত্তর লেখার বদলে এমসিকিউ প্রশ্ন বেশি রাখার কথা ভেবেছে বোর্ড। জানা গিয়েছে, এমসিকিউ প্রশ্নের ধরন ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হবে। অন্যদিকে, কমানো হবে বড় উত্তরের প্রশ্নগুলির সংখ্যাও। এই ধরনের প্রশ্নের সংখ্যা ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। বিভিন্ন বিষয়গুলির ওপর পরীক্ষার্থীদের দক্ষতা বাড়াতেই বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

    আরও পড়ুন: শুধু কচ্ছতিভু দ্বীপ নয়, দেশের অখন্ডতাকেও ভেঙেছে কংগ্রেস, অভিযোগ ভিএইচপির

    কী বললেন সিবিএসই-এর ডিরেক্টর

    সিবিএসই (CBSE) বোর্ডের তরফ থেকে ডিরেক্টর জোসেফ ইম্যানুয়েল জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই এই বদল আনা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হচ্ছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছে বোর্ড তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বোর্ডের ডিরেক্টর। এর পাশাপাশি শিক্ষকদের সক্ষমতা বাড়ানোও হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। তবে নবম-দশম শ্রেণির ফরম্যাটে কোনওরকম বদল হচ্ছে না বলেও জানিয়েছে সিবিএসই (CBSE) বোর্ড।

    রাজ্যেও একাদশ দ্বাদশে সেমেস্টার চালু 

    এ প্রসঙ্গে বলা যেতে পারে, কেন্দ্রীয় বোর্ডের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার চালু করছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। দুটি ক্লাস মিলিয়ে মোট চারটি সেমেস্টার (CBSE) নেওয়া হবে। জানা গিয়েছে, এরমধ্যে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে শেষ দুটি সেমেস্টারে পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের ভিত্তিতে। প্রসঙ্গত, এনিয়ে পক্ষে ও বিপক্ষে দুই ধরনের মতামতই উঠে এসেছে শিক্ষা মহল থেকে।

    আরও পড়ুন: “রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান মানা যায় না” , কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গৌরব

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Manipur: সিবিএসই বোর্ডের ২৫টি স্কুলকে ভুয়ো ঘোষণা করল মণিপুর শিক্ষা দফতর

    Manipur: সিবিএসই বোর্ডের ২৫টি স্কুলকে ভুয়ো ঘোষণা করল মণিপুর শিক্ষা দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) ২৫টি সিবিএসই স্কুলকে ভুয়ো বলে ঘোষণা করা করল রাজ্যের শিক্ষা দফতর। গত ৩ মে গোষ্ঠী সংঘর্ষ যখন চলছিল সেই সময় চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় বেশ কিছু স্কুলে কুকি জঙ্গিদের কার্যকলাপ সক্রিয় ছিল বলে জনা গিয়েছে। এই সব স্কুলগুলি সিবিএসই বোর্ড পরিচালিত বলে খবর। উল্লেখ্য কুকি সমাজের এক ব্যক্তি গত ১৪ ডিসেম্বর একাটি সামজিক মাধ্যমে জানিয়ে ছিলেন, চুরাচাঁদপুরে ২০ এবং কাংপোকপিতে ১৬ টি স্কুলের অনুমোদন ছিল। উল্লেখ্য যখন হিংসার আবহ চলছিল সেই সময়ে কিভবে সিবিএসই-র অনুমোদন পেয়েছিল তাই এখন বড় প্রশ্ন।

    মণিপুর শিক্ষা দফতরের বক্তব্য (Manipur)

    প্রাথমিক ভাবে তদন্ত করে মণিপুরের শিক্ষা দফতরের সহকারী সেক্রেটারি অঞ্জলি চংথাম বলেন, “২০২৩ সালে চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে কোনও রকম অনুমোদন দেওয়া হয়নি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরিচালিত এই স্কুলগুলিকে। সেই সঙ্গে নো অবজেকশেনের কোনও রকম শংসাপত্র দেওয়া হয়নি।” উল্লেখ্য এই বছরের ২০২৩ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সিবিএসই স্কুলের অটোমেশন সিস্টেম অনুসারে দেশে মোট ২৮৯৪২ টির মধ্যে ১০৭ টি এই মণিপুর রাজ্যে অনুমোদিত হয়েছে। ফলে সবটা পরিকল্পনা কিনা তাও সন্দেহ করা হচ্ছে। 

    শিক্ষামন্ত্রী অনুসন্ধান করতে দিল্লি গিয়েছেন

    মণিপুরের (Manipur) শিক্ষামন্ত্রী বসন্ত সিংহ এবং রাজ্যের শিক্ষা কমিশনার জ্ঞান প্রকাশ ইতিমধ্যে দিল্লিতে গিয়েছিলেন ভুয়ো স্কুলের বিষয়ে অনুসন্ধান করতে। সূত্রে জানা গিয়েছে, সিবিএসই মাত্র সাত দিনেই ২৫টি স্কুলের অনুমোদন দেওয়া হয়েছিল। উল্লেখ্য এখনও স্কুলের নাম এখনও ওয়েবসাইটে পাওয়া গিয়েছে। অনুমোদনের প্রক্রিয়াকে একপ্রকার কারসাজি হিসবে দেখেছে মণিপুরের শিক্ষা দফতর। ফলে কীভবে দিল্লি থেকে এই ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    হিংসার মধ্যে এই স্কুলের কিছু ভূমিকা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্য সাধারণ মানুষের আরও বলে থাকে গোষ্ঠী সংঘর্ষের সময় জঙ্গি মদতপুষ্ট কুকিরা যদি এয়ার লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করতে পারে তাহলে সিবিএসই স্কুলের অনুমোদ বিষয়ে কারচুপি করাও খুব একটা কঠিন কিছু হবেনা। উল্লেখ্য, গত কয়েক মাসের মণিপুরের হিংসায় ২০০ জনের বেশি মানুষের হত্যা হয়েছে। ২০০০ জনের বেশি মানুষ প্রত্যক্ষ ভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBSE: আজ থেকে শুরু সিবিএসই দশম-দ্বাদশ পরীক্ষা, ‘চ্যাটজিপিটি’ ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা 

    CBSE: আজ থেকে শুরু সিবিএসই দশম-দ্বাদশ পরীক্ষা, ‘চ্যাটজিপিটি’ ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হল সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ লক্ষ ৮৩ হাজার ৭১০। দশম শ্রেণির পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ৩৬ দিন ধরে চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হবে ৫ এপ্রিল। জানা গিয়েছে, দেশজুড়ে ৭ হাজার ২৫০ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

    কঠোরভাবে নিষেধ করা হয়েছে চ্যাটজিপিটি-র ব্যবহার

      
    বোর্ডের (CBSE) নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা হলে মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। সম্প্রতি প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে চ্যাটজিপিটি প্রযুক্তি। যার মাধ্যমে কঠিন পরীক্ষার উত্তরও পাওয়া যাচ্ছে সামান্য কয়েক সেকেন্ডে। এর আগে গুগলের ব্রাউজার সার্চ করে লিঙ্ক পাওয়া যেত, সেই লিঙ্কে প্রবেশ করে নির্দিষ্ট সাইট থেকে উত্তর খুঁজতে হত। কিন্তু চ্যাটজিপিটির সৌজন্যে এখন সবটাই হাতের মুঠোয়। তাই পরীক্ষা হলে অ্য়াপের ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ড।

    অ্যাডমিড কার্ডে কী নির্দেশ দিল বোর্ড (CBSE)

    পরীক্ষার অ্যাডমিট কার্ডে বলা হয়েছে, “আপনি পরীক্ষাকেন্দ্রে কোনও অবৈধ কাজ করবেন না।  কোনও পরীক্ষার্থীকে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে দেখা যায়, তাহলে তাকে Unfair Means (UFM) কার্যকলাপের অধীনে আটক করা হবে। এখানেই শেষ নয়, পরে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। “

    বিশ্বের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ চ্যাটজিপিটি

     মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক সিটি ও সিয়াটেলের কিছু পাবলিক স্কুলে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে চ্যাটজিপিটি-কে। ইতিমধ্য়েই বেশ কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় টেক-হোম  অ্য়াসেসমেন্ট ও হাতে লেখা প্রবন্ধ ও মৌখিক পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

    মাধ্যমিক পরীক্ষার্থীরা আজ থেকে পাবেন অ্যাডমিড কার্ড                                                                   

    এই মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, West Bengal Board of Secondary Education এর অফিস থেকে  গতকালই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে স্কুলগুলি। ছাত্র-ছাত্রীরা ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • CBSE: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    CBSE: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির  পরীক্ষা। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণও স্থির করা হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা হবে। আজকে আমরা আলোচনা করব সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তার উপরে, যাতে ছাত্রছাত্রীরা ভাল নম্বর পেতে পারে।

    নিম্নলিখিত বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের অবশ্যই মাথায় রাখতে হবে

    ১) পরীক্ষা পদ্ধতির সম্পর্কে নির্ভুল বিশ্লেষণ দরকার

    সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে, বিগত বছরগুলিতে কোন কোন বিভাগ থেকে প্রশ্ন বেশি দেওয়া হয়েছে, প্রশ্নের ধরন, সর্বোচ্চ কত নম্বরের প্রশ্ন আসে এবং কতগুলি প্রশ্নের উত্তর পরীক্ষা কেন্দ্রে বসে করতে হয় সে সম্পর্কে স্বচ্ছ ধারণা পরীক্ষার্থীদের থাকতে হবে। তাহলেই ভালো রেজাল্ট সম্ভব।

    ২) পাঠ্য বই যত্ন সহকারে পড়তে হবে

    বইয়ের প্রতিটি অধ্যায়কে নিখুঁতভাবে পড়তে হবে এবং সমস্ত টপিকগুলি ভালোমতো বুঝতে হবে। যেকোনও টপিক সম্পর্কে ধারণা স্বচ্ছ হলে প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে এবং বেশি সংখ্যক প্রশ্নের উত্তর লেখা যাবে।

    ৩) নোট তৈরি করতে হবে

    পাঠ্যবই ভাল করে পড়ার পরে নোট তৈরি করতে হবে এবং যেগুলো বেসিক পয়েন্ট সেগুলোকে‌ লিখে রাখতে হবে।

    ৪) টেস্ট পেপার অনুশীলন করতে হবে

    বারবার অনুশীলন করতে হবে বিভিন্ন স্যাম্পেল প্রশ্নপত্রগুলিকে এবং প্র্যাকটিস সেটগুলিকে। যেগুলি মূলত সিবিএসই (CBSE) বোর্ডের সায়েন্স পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এগুলোতে বুঝতে সুবিধা হবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং নিজেদের দুর্বলতার দিকগুলিও সেখানে যাচাই করা সম্ভব হবে।

    ৫) টাইম ম্যানেজমেন্ট

    টাইম ম্যানেজমেন্ট একটি খুব গুরুত্বপূর্ণ দিক। যেগুলি পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে তার কারণ সময় নির্দিষ্ট  থাকে সম্পূর্ণ প্রশ্নপত্র শেষ করার জন্য। তাই কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় পাওয়া যায়, সেটা অবশ্যই জানতে হবে। সেইমতো বাড়িতে অভ্যাসও তৈরি করতে হবে।

    ৬) গাণিতিক সমস্যা এবং ডায়াগ্রাম ভালমতো অনুশীলন করতে হবে

    পদার্থবিদ্যার ক্ষেত্রে ছাত্রদেরকে পদার্থবিদ্যার অঙ্কগুলি এবং ডায়াগ্রাম যেগুলি থাকবে সেগুলিকে নিয়মিতভাবে অনুশীলন করতে হবে।

    কেমিস্ট্রির জন্য ছাত্রদেরকে ব্যালেন্স রিঅ্যাকশন এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে প্রিয়োডিক টেবিলের গুরুত্বপূর্ণ মৌলগুলিকেও মনে রাখতে হবে। তাদের গ্রুপ মনে রাখতে হবে।

    বায়োলজির ক্ষেত্রে ছাত্রদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ডায়াগ্রামগুলি এবং সেই ডায়াগ্রামের বিভিন্ন অংশের যে টার্ম, সেগুলোর নাম, সংজ্ঞা ইত্যাদি মনে রাখতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পক্ষ্ম বিস্তার করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। খুব শীঘ্রই দুবাইতে স্কুল খুলছে তারা। মঙ্গলবার একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান আহলান মোদি (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যালো মোদি)-তে যোগ দেন তিনি। সেখানেই জানান সিবিএইর স্কুল খোলার খবর।

    খোলা হবে স্কুল

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেড় লাখেরও বেশি ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহির স্কুলে পড়াশোনা করছে। গত মাসে দিল্লি আইআইটির এখানকার ক্যাম্পাসে মাস্টার্স কোর্স চালু হয়েছে। এবার দুবাইতে খুব শীঘ্রই খুলতে চলেছে সিবিএসই বোর্ডের স্কুল। এখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেরা শিক্ষাটা দেবে এই সব প্রতিষ্ঠান।” প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।”

    ভারত-প্রশস্তি 

    তিনি বলেন, “এই ঐতিহাসিক স্টেডিয়ামে আমাদের প্রত্যেকের হৃদস্পন্দনে, প্রত্যেকের শ্বাসে, প্রত্যেকের কণ্ঠে একই সুর বেজে চলেছে, ভারত-সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।” প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ভারতীয়ই ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতে চান। কোন সেই দেশ যার অর্থনীতি দ্রুত সমৃদ্ধশালী হচ্ছে? ভারত। বিশ্বের কোন দেশে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ রয়েছে? আমাদের ভারত। কোন দেশ প্রথম চেষ্টায়ই পৌঁছে গিয়েছে বুধে? আমাদের ভারত।”ভারতের চন্দ্রযান মিশন সাফল্যের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, “বিশ্বের কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে? আমাদের ভারত। কোন দেশ নিজেদের চেষ্টায় ফাইভ-জি প্রযুক্তি তৈরি করেছে এবং ব্যবহার করা শুরু করে দিয়েছে? আমাদের ভারত। কোন দেশ একই সঙ্গে একশোটি স্যাটেলাইট লঞ্চের রেকর্ড করেছে? আমাদের ভারত।”

    প্রসঙ্গত, এদিন আবু ধাবি পৌঁছে প্রধানমন্ত্রী (PM Modi) বৈঠক করেন ইউএইর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। দুই দেশ অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ, বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য এবং ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সংক্রান্ত বিষয়ও।

    আরও পড়ুুন: “আমি ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ”, সন্দেশখালিকাণ্ডে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBSE Exam: প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি! কত দিন চলবে?

    CBSE Exam: প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি! কত দিন চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশমের পরীক্ষা শুরু ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ মার্চ। অন্যদিকে, দ্বাদশের পরীক্ষাও শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হচ্ছে ২ এপ্রিল।  মোট ৫৫ দিন ধরে চলবে দু’টি শ্রেণির পরীক্ষা। মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয় বোর্ডের তরফে।

    কবে থেকে শুরু পরীক্ষা

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। শেষ হবে সাড়ে ১২টার সময়। তবে কিছু পরীক্ষা শেষ হচ্ছে দেড়টায়। অর্থাৎ সময় তিন ঘণ্টা। ১৩ মার্চ শেষদিন নেওয়া হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তথ্য-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা। অন্যদিকে দ্বাদশের পরীক্ষাও শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। তবে কিছু পরীক্ষা শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। কিছু পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। ২ এপ্রিল শেষ দিনের পরীক্ষার তালিকায় রয়েছে ইনফোরমেটিকস প্র্যাকটিস, কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তির পরীক্ষা। পরীক্ষা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পরের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

    প্রসঙ্গত, ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত চলেছিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশের পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। দু’টি পরীক্ষারই ফল ঘোষণা করা হয় গত ১২ মে।  উল্লেখ্য, এই শিক্ষাবর্ষে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে ২৮ মার্চ। পাশাপাশি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হচ্ছে ১৩ এপ্রিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBSE: সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত! পাশের হার ৮৭ শতাংশের বেশি

    CBSE: সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত! পাশের হার ৮৭ শতাংশের বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-এর (CBSE) দ্বাদশ শ্রেণির ফল। বোর্ডে সূত্রে জানা গেছে এবারে পাশ করেছেন ৮৭.৩৩ শতাংশ। চলতি বছরে সিবিএসই (CBSE) কোন রকমের মেধাতালিকা প্রকাশ করেনি। ১ থেকে ১০ এর মধ্যে মেধাতালিকায় কতজন রয়েছেন সে বিষয়েও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস অবধি চলে সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা। জানা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ ৯৬ হাজার ৭০ জন। পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা যাতে তৈরি না হয় সে কারণেই সিবিএসই (CBSE) এবার সিদ্ধান্ত নিয়েছে যে কোনও রকমের মেধা তালিকা প্রকাশ করা হবে না। সিবিএসই-এর তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা যেসমস্ত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই ০.১ শতাংশ পড়ুয়াকে মেধা শংসাপত্র দেওয়া হবে।

    ত্রিবান্দ্রমে পাশ করেছে ৯৯.৯১ শতাংশ… 

    সারা দেশের নিরিখে সিবিএসই-এর এই ফলাফলে সবথেকে বেশি সাফল্য অর্জন করেছে ত্রিবান্দ্রম। দেখা যাচ্ছে সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ আবার বেঙ্গালুরুতে পাশের হার দেখা যাচ্ছে ৯৮.৬৪ শতাংশ। ফলাফলে রয়েছে অন্য চমকও, দেখা যাচ্ছে ছাত্রীদের পাশের হার বেশি ছাত্রদের তুলনায়। ছাত্রীদের মধ্যে পাশের হার ৯০.৬৬ শতাংশ, অন্যদিকে ছাত্রদের পাশের হার ৮৪ শতাংশের কিছু বেশি।

    ট্যুইট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর…

    ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তাদের কঠিন পরিশ্রমের পরামর্শও দিয়েছেন মন্ত্রী।

  • CBSE: থাকবে না মুঘল আমল! সিবিএসই-র দ্বাদশের ইতিহাসে বদল, একই সিদ্ধান্ত যোগীরাজ্যেও

    CBSE: থাকবে না মুঘল আমল! সিবিএসই-র দ্বাদশের ইতিহাসে বদল, একই সিদ্ধান্ত যোগীরাজ্যেও

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ বোর্ড ও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(CBSE) দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ যাচ্ছে মুঘল আমলের বিষয়গুলি। যোগী রাজ্যের শিক্ষা দফতর একথা জানিয়েছে। এনসিইআরটি এবার ইতিহাস বই থেকে Kings and chronicles: The Mughal courts(C 16th and 17th centuries) বাদ দিচ্ছে। ইতিহাস বই Themes of Indian History Part II থেকে মুঘলদের সম্পর্কিত অংশটি বাদ দেওয়া হল এবার। জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বইয়ের এই অংশটি পড়তে হবে না। পাশাপাশি সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস, কনফ্রন্টেশন অফ কালচারস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একাদশ শ্রেণির পাঠ্যবই থিমস ইন দ্য ওয়ার্ল্ড হিস্টরি থেকে বাদ দিয়ে দেওয়া হল।

    বাদ যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা লড়াই-এর প্রসঙ্গও

    অন্যদিকে US Hegemony in world politics, The cold War Era এগুলিও দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে। এর সঙ্গেই বাদ যাচ্ছে  Rise of popular movements , Era of one party dominance ইত্যাদি বিষয়গুলিও।

    দশম শ্রেণির কিছু অধ্যায়ও বাদ যাচ্ছে

    এদিকে ডেমোক্র্যাটিক পলিটিকস ২ বই থেকে পপুলার স্ট্রাগলস অ্য়ান্ড মুভমেন্ট, ডেমোক্র্যাসি অ্যান্ড ডাইভার্সিটির মতো চ্যাপ্টারকেও বাদ দেওয়া হচ্ছে দশম শ্রেণির বই থেকে। কংগ্রেসের শাসন, সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিজেপি এই বিষয়গুলির উল্লেখ থাকছে সেখানে।

    আরও পড়ুন: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’

    অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিশদে জানা যাবে বিষয়গুলি

    এদিকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসের এই বদল প্রসঙ্গে ইউপি বোর্ডের সেক্রেটারি জানিয়েছেন, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট  https://www.upmsp.edu.in তে সবটা জানা যাবে। নতুন যে বইগুলি প্রকাশ করা হয়েছে তা বাজারে শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share