Tag: CEO Jensen Huang

  • Nvidia CEO: চিনা গুপ্তচরবৃত্তি বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং! অন্তর্বর্তী দায়িত্বে কোলেট ক্রেস

    Nvidia CEO: চিনা গুপ্তচরবৃত্তি বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং! অন্তর্বর্তী দায়িত্বে কোলেট ক্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা গুপ্তচরবৃত্তি সংক্রান্ত বিতর্কের জেরে এনভিডিয়ার নেতৃত্ব (Nvidia CEO) ছাড়তে বাধ্য হলেন জেনসেন হুয়াং (Jensen Huang Resigns)। তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর সংস্থা এনভিডিয়ার নেতৃত্ব দিয়েছেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং।  তাঁর পদত্যাগের দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চিফ ফিনান্সিয়াল অফিসার কোলেট ক্রেসকে। বৃহস্পতিবার,  ১২ নভেম্বর পরিচালন পর্ষদের বৈঠকের পর অবিলম্বে প্রেসিডেন্ট ও চিফ এগজিকিউটিভ অফিসারের পদ ছেড়েছেন ৬৩ বছর বয়সি হুয়াং। তাঁর জায়গায় আপাতত সংস্থার আর্থিক বিভাগের প্রধান কোলেট ক্রেস দায়িত্ব সামলাবেন। তবে তিনি নিজের আগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও-র দায়িত্বও পালন করবেন।

    সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন

    ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন হুয়াং। তাঁর নেতৃত্বেই সংস্থাটি বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দীর্ঘদিনের প্রধানের বিদায় সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এনভিডিয়ায় হুয়াংয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থার প্রায় ৩.৬ শতাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিক সরাসরি তাঁর কাছে রিপোর্ট করতেন। ফলে তাঁর অনুপস্থিতিতে সংস্থার পরিচালন ব্যবস্থা কতটা স্থিতিশীল থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

    ব্যক্তিগত সম্পর্ক ও চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

    হুয়াং-এর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে অ্যালিস হুয়াং নামে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা উঠে এসেছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক সংস্থা মেগাস্পিডের প্রাক্তন এক্সিকিউটিভ ছিলেন। অভিযোগ, ওই ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একটি ব্যবসায়িক নেটওয়ার্কের মাধ্যমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনভিডিয়ার উন্নত এআই চিপ চিনা সংস্থাগুলির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মার্কিন গোয়েন্দা আধিকারিকদের একাংশের সন্দেহ, ওই ব্যবসায়ীর সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকতে পারে।

    এনভিডিয়ার শেয়ারে বড় পতনের ইঙ্গিত

    নেতৃত্ব পরিবর্তনের খবরের জেরে এনভিডিয়ার শেয়ারে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। দাবি করা হয়েছে, মার্কিন বাজারে প্রি-মার্কেট লেনদেনে সংস্থার শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। এর ফলে এক সপ্তাহে সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন কোলেট ক্রেস। আপাতত তাঁর হাতেই সংস্থার নেতৃত্বের ভার থাকছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সংস্থার ডেটা সেন্টার জিপিইউ ব্যবসার দায়িত্বে থাকা সিনিয়র এক্সিকিউটিভ ইয়ান বাকের নামও আলোচনায় রয়েছে।

LinkedIn
Share