Tag: cooch behar

cooch behar

  • Cooch Behar: নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন, উত্তপ্ত দিনহাটা, বনধ

    Cooch Behar: নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন, উত্তপ্ত দিনহাটা, বনধ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় আটকানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ওই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে আসেন। ফলে দুজনেই প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়েন। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। মাথা ফেটেছে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রর। এই ঘটনার প্রতিবাদে বুধবার দিনহাটায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে তৃণমূল। পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে ফিরছিলেন নিশীথ। সেই সময় আবার দিনহাটা (Cooch Behar)  পুরসভার পুরপিতার বাড়িতে উদয়নের জন্মদিন পালন হচ্ছিল। অভিযোগ, নিশীথের কনভয় ওই এলাকায় আসতেই তা ঘিরে ধরার চেষ্টা করা হয়। তখনই নিশীথ প্রামাণিকের দেহরক্ষীরা লাঠিচার্জ করে উত্তেজিত তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর নজিরবিহীন ঘটনা আসে প্রকাশ্যে। গাড়ি থেকে বেরিয়ে আসেন নিশীথ প্রামাণিক। ওই সময়ই বেরিয়ে আসেন উদয়ন গুহও। তিনি নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খায় পুলিশ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    জেলা (Cooch Behar) বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “আমরা সারা দিনের সভা শেষ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় দিনহাটার পাঁচমাথা মোড়ে তৃণমূলের লোকজন জড়ো হয়। আমরা সেখানে পৌঁছতেই অতর্কিত তৃণমূল আক্রমণ করে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। আমাদের পক্ষ থেকে কোনও প্রকারের আক্রমণ করা হয়নি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে রাস্তা দিয়ে আসছিলাম। হঠাৎ আমার কনভয়ে ইট-পাটকেল, তির-ধনুক নিয়ে আক্রমণ করে তৃণমূল। তিনি বলেন, “গন্ডগোল দেখে আমায় নামতে হয়েছে গাড়ি থেকে।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    রাজ্যের মন্ত্রী উদয়ন বলেন, “লাঠিসোঁটা, তির-ধনুক নিয়ে ঘুরছে। পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা করেছে ওরা।” তিনি আরও বলেন, আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকা আমাদের দলের কর্মীদের ওপর হামলা করেছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: “এখান থেকে পদ্মফুলের কোনও প্রচার হবে না”, দিনহাটায় তৃণমূল নেতার হুঁশিয়ারি

    Cooch Behar: “এখান থেকে পদ্মফুলের কোনও প্রচার হবে না”, দিনহাটায় তৃণমূল নেতার হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে, প্রচারে গিয়ে বিজেপিকে ভোট দিলে দেখে নেবো বলে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলে নেতা। লোকসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে। নির্বাচনের আচরণবিধি লাগু হয়েছে। ইতিমধ্যে কোচবিহারে (Cooch Behar) তৃণমূল নেতার দৌরাত্ম্যের খবর উঠে এসেছে। ব্লকের তৃণমূল নেতা বলেন, “এখান থেকে পদ্মফুলের কোনও প্রচার হবে না।” দিনহাটার চওড়া বাজারে কোনও ব্যবসায়ী যদি বিজেপিকে ভোট দেন, তাহলে ফল ভুগতে হবে বলে মন্তব্য করেন এই তৃণমূল নেতা। ঘটনায় সরব হয়েছে বিজেপি।

    কোন তৃণমূল নেতা হুমকি দেন (Cooch Behar)?

    গতকাল মঙ্গলবার লোকসভা ভোটের প্রচার করতে গিয়ে দিনহাটা (Cooch Behar) ব্লক তৃণমূল নেতা বিশু ধর বিজেপিকে ভোট দিলে ফল খারাপ হবে বলে হুমকি দেন। যদিও এই এলাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের পরিচিত বলে জানা যায়। তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে প্রচারে যান। দোকানে দোকানে গিয়ে হুমকি দিয়ে নেতা বিশু ধর বলেন, “বিজেপিকে ভোট দেওয়ার পর যদি বিপদে পড়েন, তাহলে আমাদের কাছে যাবেন না, নিশীথ প্রামাণিকের বাড়ি যাবেন। এখানে কোনও পদ্ম ফুলের হয়ে প্রচার করা যাবে না। কেউ যদি মনে করেন এটা হুঁশিয়ারি, তাহলে হুঁশিয়ারিই এটা। উদয়নের দরজা সব সময় খোলা। বর্তমান বিজেপির এমপিকে একদম পাওয়া যায় না। যে কাজ করবে না, তাঁকে ভোট দেওয়া যাবে না।”

    বিজপির বক্তব্য?

    ব্লক (Cooch Behar) তৃণমূল নেতা বিশু ধর আরও বলেন, “এলাকার ভোট অন্য কোথাও পড়লে আমরা দেখে নেবো। আগের বারের ভোটে ৭০০০ ভোটে হেরেছি আমরা। এই চাওড়া বাজারে থাকতে গেলে তৃণমূল কংগ্রেসের হয়ে পাশে দাঁড়াতে হবে। যদি একটিও ভোট বাইরে যায় তাহলে আমরা পাশে থাকব না।” ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সমালোচনা করে বলেন, “ভোটের আগে থেকেই এলাকার মানুষকে উত্তপ্ত করা হচ্ছে। মানুষের মনে ভয় ঢোকানো হচ্ছে। তৃণমূল নরকের কিট ছাড়া আর কিছুনা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: বিয়েবাড়িতে যোগদান করে মোদির প্রশংসা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার

    Cooch Behar: বিয়েবাড়িতে যোগদান করে মোদির প্রশংসা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারে (Cooch Behar) বিয়েবাড়িতে এসে মোদির প্রশংসা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই জেলার গোপালপুরের ইকরচালা গ্রামের বাসিন্দা দীনবন্ধু প্রায় পনেরো বছর ধরে ওম বিড়লার পার্সোনাল অ্যাটেন্ড্যান্ট হিসাবে কাজ করছেন। তাঁর আমন্ত্রণে লোকসভার অধ্যক্ষ এদিন বিয়েবাড়িতে আসেন। স্বাভাবিকভাবেই এলাকার বিজেপির কর্মীরা সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। 

    বিয়েবাড়িতে লোকসভার অধ্যক্ষ (Cooch Behar)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভার অধ্যক্ষের পার্সোনাল অ্যাটেন্ড্যান্ট হিসাবে কাজ করেন দীনবন্ধু বর্মণ। তাঁরই নিজের বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসেন ওম বিড়লা। এই কোচবিহারের বিয়ে বাড়িতে যোগদান করে তিনি প্রধানমন্ত্রীর কাজের ব্যাপক প্রশংসা করেন তিনি। তিনি জোরালো ভাবে বলেন, “দেশে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

    ঠিক কী বললেন ওম বিড়লা? (Om Birla)

    এদিন কোচবিহারের বিয়েবাড়িতে গিয়ে ওম বিড়লা বলেন, “গত দশ বছরে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে বিরাট পরিবর্তন এসেছে। দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং ভরসা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দেশের প্রান্তিক এলাকার মানুষের জীবনের মান বদলে অনেক সক্রিয় হয়েছে সরকার। গরিব এবং বঞ্চিত মানুষের জন্য সরকারের বহু নীতি, যোজনা এবং পরিকল্পনাকে ব্যাপক ভাবে বাস্তবায়নের কাজ করতে সার্থক প্রচেষ্টা করা হচ্ছে। আজ দেশে তীব্র গতিতে বেড়ে চলছে অর্থ ব্যবস্থার গতি-প্রকৃতি, ফলে সামাজিক এবং আর্থিক পরিসরে নতুন ভারত নির্মাণের লক্ষ্যে ভারত উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে বিকশিত ভারতের যাত্রা সুদূর প্রসারী হবে।”

    দীনবন্ধুর পরিবারের বক্তব্য (Cooch Behar)

    কোচবিহারে (Cooch Behar) দীনবন্ধুর পরিবারের সদস্যরা বলেন, “দীনবন্ধুর বাবা এবং মা পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন জয়পুরে। সেই সময় ওম বিড়লার কাছে কাজের সুযোগ রয়েছে জানতে পেরে ছেলেকে নিয়ে তাঁর বাড়িতে যান। এরপর থেকে দীনবন্ধু ওম বিড়লার বাড়িতে কাজ শুরু করেন। স্পিকার যেখানে যেখানে যান, সেখানে সেখানে সঙ্গে সঙ্গে থাকেন দীনবন্ধু।” এদিন বিয়েবাড়িতে অধ্যক্ষের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তিনি ঘণ্টা খানেক উপস্থিত থাকেন, তারপর বেরিয়ে যান। এদিকে তাঁকে দেখার জন্য গ্রামের মানুষ ভিড় করেন। জেলার বিজেপির নেতৃত্বরা পৌঁছালে, তাঁদের সঙ্গে কথাও বলেন স্পিকার।

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: উদয়নের এলাকাতেও রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডাক পড়ত মহিলাদের

    Cooch Behar: উদয়নের এলাকাতেও রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডাক পড়ত মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির পর এবার জানা গেল, রাতে পার্টি অফিসে মহিলাদের ডাক পড়ত কোচবিহারেও (Cooch Behar)। পিঠে বানানোর নামে রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হত, আর না গেলেই বাড়ি ভাঙচুর করা হত বলে অভিযোগ মহিলাদের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এলাকা দিনহাটায় এই অভিযোগে ব্যাপক শোরগোল পড়েছে। পাল্টা মন্ত্রী বলেছেন, “বিজেপি নতুন কাহিনি নির্মাণ করছে।”

    মূল অভিযোগ কী (Cooch Behar)?

    দিনহাটা (Cooch Behar) বুড়িরহাট অঞ্চলের স্থানীয় নিপীড়িত এক মহিলা অভিযোগ করে বলেন, “তৃণমূল নেতা বিশু ধর, দিলীপ ভট্টাচার্যের গুন্ডাবাহিনী আমাকে রাত ১২ টার সময় পার্টি অফিসে ডাকত। আমি প্রতিবাদ করে বলি, রাত ১২ টায় কেন যাবো? আমি রাজি হইনি। আমার কি কোনও সম্মান নেই। আমাকে কি বাঁচতে দেওয়া হবে না! বাড়িতে বিকেল ৪ টের সময় তৃণমূল বুথ সভাপতি আসেন এবং আমার উপর ফরমান জারি করেন। আমি হাত জোড় করে না বলে দিই, সমাজে আমার একটা সম্মান রয়েছে নষ্ট করবেন না। আমি ওই ধরনের মহিলা নই। কিন্তু পার্টি অফিসে না যাওয়ার জন্য রাতে গুন্ডারা এসে আমার বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে।” তবে এই রকম ঘটনার শিকার এই মহিলা নন, আরও অনেকে নির্যাতনের শিকার হয়েছেন।

    মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি

    এই গ্রামের (Cooch Behar) আরও এক মহিলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “পার্টির গুন্ডারা রাতবিরেতে আমাদের পার্টি অফিসে যেতে বলে। পার্টি অফিসে পিঠে বানানোর নামে আমাদের ভোগ করতে চায়। ওদের মতলব অত্যন্ত খারাপ। আমি ঘটনা অস্বীকার হলে রাত ৯ টার সময় আমাদের বাড়িতে এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আক্রমণ করে এবং তারপর বাড়িতে ভাঙচুর চালায়।” ঠিক এমনই অভিযোগের কথা বলে আরও এক মহিলা বলেন, “ভোটের গণনার পর দিন আমাদের বাড়ির দরজা ভাঙে। এরপর আমার স্বামীকে না পেয়ে আমাকে ধরে।” গত কয়েক মাসের এই অভিযোগে ব্যাপকভাবে শোরগোল পড়েছে এলাকায়। কিন্তু তৃণমূল নেতাদের ভয়ে কেউ মুখ খোলেনি। সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের সাহসে দিনহাটায়ও প্রতিবাদ করতে দেখা গিয়েছে এদিন।

    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বক্তব্য

    ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Cooch Behar) বলেন, “সন্দেশখালির প্রসঙ্গে বিজেপি নতুন পিঠেকাহিনি নির্মাণ করেছে। পিঠে খাওয়ার বয়স এখন নেই। কোনও নেতা ১০ টার পর বাড়ির বাইরে থাকেন না। যদি মনে হয় আমি করতে পারি, তাহলে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন।”

    বিজেপির বক্তব্য

    বিজপির বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “কোচবিহারের (Cooch Behar) অভ্যন্তরে অনেক জায়গায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা রয়েছে। উদয়নবাবু প্ররোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ খতিয়ে না দেখে অভিযোগ করছেন। নিজেরাই সর্বত্র সন্দেশখালি মডেল তৈরি করেছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Petrol Pump: বকেয়া মেটায়নি রাজ্য! উত্তরবঙ্গে পাম্প ধর্মঘট, রমরমিয়ে চলছে কালোবাজারি

    Petrol Pump: বকেয়া মেটায়নি রাজ্য! উত্তরবঙ্গে পাম্প ধর্মঘট, রমরমিয়ে চলছে কালোবাজারি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার বার আবেদন জানিয়েও পঞ্চায়েত ভোটে  কেন্দ্রীয় বাহিনীর গাড়ির জ্বালানির তেলের  টাকা দেয়নি রাজ্য। আর তাতে তৈরি হয়েছে সমস্যা। কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। আর বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতেই পেট্রল পাম্প (Petrol Pump) ধর্মঘট করলেন কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের পাম্প মালিকেরা। সেই সুযোগে কোচবিহারে চলল তেলের কালোবাজারি। এক লিটার তেল বিক্রি হল ১৫০ টাকায়। কোথাও আরও বেশি টাকা দিয়ে তেল কিনলেন গ্রাহকেরা।

    বকেয়া নিয়ে সরব পেট্রল মালিকরা (Petrol Pump)

    পঞ্চায়েত ভোটের সময়ে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার জ্বালানি তেল ব্যবহার হয়েছিল। যে টাকা এখনও বকেয়া থাকার অভিযোগ তুলে সূত্রের খবর, পেট্রল পাম্পগুলি (Petrol Pump) তাদের বকেয়া টাকা চেয়েছে রাজ্যের কাছ থেকে। এ দিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বোঝাপড়া করতে। ফলে, বকেয়া টাকা কে মেটাবে তা নিয়ে চলছে টানাপডেন। ‘উত্তরবঙ্গ পেট্রল মালিক সমিতি’র কোচবিহার জোনের দায়িত্বে রয়েছেন দীপঙ্কর বণিক। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময়ে শুধু কোচবিহারেই ৯০ লক্ষ টাকার তেল দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। সে বকেয়া কেউ মেটাচ্ছে না। এ ছাড়া, একাধিক ব্লক অফিসের লক্ষ-লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এমন হলে পেট্রল পাম্প চালানো কঠিন। তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।”

    পাম্প ধর্মঘটে শুরু হয়েছে কালোবাজারি

    আলিপুরদুয়ারেও ধর্মঘটের জেরে বন্ধ পেট্রল পাম্প বন্ধ ছিল গোটা দিন। আলিপুরদুয়ার শহর-সহ জেলার বিভিন্ন জায়গায় পাম্পের সামনেই পেট্রলের কালোবাজারি চলে বলে অভিযোগ। অভিযোগ, কোথাও লিটার প্রতি পেট্রল কিনতে গ্রাহকদের গুণতে হল বাড়তি কুড়ি টাকা, তো কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ টাকা। কোচবিহার স্টেশন মোড়ে একটি পেট্রল পাম্প (Petrol Pump) রয়েছে। সে পাম্প এ দিন বন্ধ ছিল। পেট্রল পাম্পের পাশেই রাস্তার ধারে ছোট-ছোট পাত্রে জ্বালানি তেল নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েক জন যুবক। লিটার প্রতি কেউ তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা বেশি নিয়ে পেট্রল বিক্রি করছিলেন। খোলা জায়গায় প্রায় সর্বত্র পেট্রল বিক্রির অভিযোগ রয়েছেই। এ দিন তা বেড়ে যায় কয়েক গুণ। দিনহাটা-মাথাভাঙা প্রধান সড়কের ধারে বোতলে পেট্রল ভরে তা বিক্রি করা হয়।

    জেলা প্রশাসনের আধিকারিক কী বললেন?

    কালোবাজারির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতেও দেখা যায়নি প্রশাসন বা পুলিশকে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, কালোবাজারির কোনও অভিযোগই আমাদের কাছে কেউ করেননি। জেলা পুলিশের এক কর্তাও বলেন, আমাদের কাছে তেমন অভিযোগ যায়নি। তবে, সাধারণ মানুষের স্বার্থে কর্তৃপক্ষকে রাজি করিয়ে জেলায় দুটি পেট্রল পাম্প সকালের দিকে খুলে রাখা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: “এত বড় সম্মান কোনওদিন ভাবতে পারিনি”, পদ্মশ্রী পেয়ে গীতা ধন্যবাদ জানালেন মোদিকে

    Cooch Behar: “এত বড় সম্মান কোনওদিন ভাবতে পারিনি”, পদ্মশ্রী পেয়ে গীতা ধন্যবাদ জানালেন মোদিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাওয়াইয়া গান একটি ব্যাপক জনপ্রিয় লোকসঙ্গীত। এই গানের বিশিষ্ট গায়িকা গীতা রায় বর্মণকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান। গতকাল বৃহস্পতিবার এই পুরস্কারের কথা শুনে অত্যন্ত উৎফুল্ল হয়েছেন তিনি। কোচবিহার (Cooch Behar) জেলায় এই নিয়ে খুশির আবহ। পুরস্কারের কথা শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    ছোটবেলা থেকে গান করেন গীতা(Cooch Behar)?

    কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মণ। ছোটবেলা থেকেই ভাওয়াইয়া গানের মধ্যে দিয়ে তাঁর বেড়ে ওঠা। ১৯৯৭-৯৮ সালে রাজ্য ভাওয়াইয়া উৎসবে প্রথম স্থান পেয়েছিলেন তিনি। গত ৩০ বছরের বেশি সময় ধরে আকাশবাণীতে গান গেয়ে চলেছেন তিনি। বর্তমানে রেডিও সেন্টারের এ গ্রেডের শিল্পী। তাঁর দুই ছেলে। স্বামী মনোরঞ্জন বর্মণ পেশায় একজন স্কুলশিক্ষক।

    কী বললেন গীতা?

    পদ্মশ্রী সম্মানের কথা শুনে অত্যন্ত আনন্দিত এবং অভিভূত এই সঙ্গীত শিল্পী। গীতা (Cooch Behar) বলেন, “খবর পাওয়ার পর আমার শরীর কাঁপছিল। এত বড় সম্মান কোনও দিন ভাবতে পারিনি। এই ভাওয়াইয়া গানকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার একমাত্র স্বপ্ন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে এই গানকে বাঁচিয়ে রাখে, সেই দিকে আমার নজর থাকবে। সকল সঙ্গীতের গুরুকে আমার বিনম্র প্রণাম জানাই। তাঁদের আশীর্বাদই আমার চলার পথকে সুগম করেছে।”

    প্রজাতন্ত্রের আগের দিন পদ্ম পুরস্কার ঘোষণা

    প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন ভারত সরকার পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে। এবার সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে মোট ৫ জনকে। পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে মোট ১৭ জনকে। এর মধ্যে বাংলার রয়েছে মোট ৩ জন। পদ্মশ্রী পুরস্কারে দেশে মোট রয়েছেন ১১০ জন। যার মধ্যে বাংলার রয়েছেন ১১ জন। এই ১১ জনের মধ্যে উত্তরবঙ্গের (Cooch Behar) শিল্পী গীতা রয়েছেন। পদ্মভূষণ সম্মান বাংলা থেকে পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: কোচবিহারে তৈরি হচ্ছে রাম মন্দির, উদ্যোগী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

    Ram Mandir: কোচবিহারে তৈরি হচ্ছে রাম মন্দির, উদ্যোগী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনে তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে। এই আবহের মধ্যে বাংলাতেই রাম মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বা দুটি নয়, তিনটি রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে কোচবিহারে। আর এই মন্দির তৈরির মূল উদ্যোক্তা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর একটি মন্দির তো অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

    কোচবিহারের কোথায় তৈরি হচ্ছে রাম মন্দির? (Ram Mandir)

    কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মাথাভাঙা এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রে রাম মন্দির (Ram Mandir) তৈরি করতে উদ্যোগী বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ছড়ারকুঠি গ্রামে দুই ট্রাক বেলেপাথর এসে পৌঁছেছে। খরচ প্রায় ৪২ লক্ষ টাকা। ওই বেলেপাথর রাজস্থান থেকে নিয়ে আসার তদারকি করছেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই। জানা গিয়েছে, কোচবিহার উত্তর বিধানসভার ছড়ারকুঠি এলাকায় প্রায় সাত দশক পুরানো কালীমন্দির রয়েছে। প্রত্যেক দীপাবলিতে সেখানে পুজো হয়। এবার দীপাবলিতে কালীপুজোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন এবং পরবর্তীতে তিনি মন্দিরের ফাঁকা স্থানে রামমন্দির তৈরি করার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হওয়ায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। মন্ত্রী নিজেই রাজস্থান থেকে প্রয়োজনীয় বেলেপাথর এবং কারিগরদের নিয়ে এসেছেন।

    অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে এই মন্দিরের উদ্বোধনের পরিকল্পনা

    কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ছড়ারকুঠি এলাকায় রাম মন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে। সেই মন্দির তৈরি করার জন্য সহযোগিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেও। মন্দিরটি ৩০ ফুট উচ্চতা এবং ১৫ ফুট চওড়া। মন্দিরের জন্য রাম সহ ৯টি মূর্তি চলে এসেছে। সব ঠিক থাকলে এই মন্দিরটি আগামী ২২ জানুয়ারি সূচনা করা হবে।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আগে প্রতিশ্রুতি দিয়ে এখানে স্পোর্টস হাব তৈরি করার ঘোষণা করেছিলেন এখনও সেটা হয়নি। নারায়ণী সেনা তৈরি করার আশ্বাস দিয়েছিলেন সেটাও হয়নি। রাম সকলের হৃদয়ে রয়েছেন। কাজেই তাঁকে নিয়ে রাজনীতি কখনওই করা উচিৎ নয়। সেটা না করে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির উচিৎ কোচবিহারের হাজার-হাজার মানুষের ১০০ দিনের বকেয়া টাকা দ্রুত প্রদান করা এবং বাংলা আবাস যোজনার আটকে রাখা টাকা প্রদান করা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: বন্ধ পার্টি অফিস খুলে মন্ত্রী উদয়ন গুহ শুনলেন, অনেকেই চলে গেছে বিজেপিতে

    Cooch Behar: বন্ধ পার্টি অফিস খুলে মন্ত্রী উদয়ন গুহ শুনলেন, অনেকেই চলে গেছে বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারের (Cooch Behar) দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ ছিল। পঞ্চায়েত নির্বাচনর পর থেকে কার্যালয় খুলতে পারেনি তৃণমূল। পুলিশ-প্রশাসনের উপর ভরসা করেও সেভাবে কোনও লাভ হয়নি। এমনই অভিযোগ তৃণমূলের। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভেটাগুড়িতে একাধিক কার্যালয় খুললেন মন্ত্রী উদয়ন গুহ। পার্টি অফিস খুলে দাপট দেখাতে গিয়ে ফের মুখ থুবড়ে পড়ল তৃণমূল। কারণ, ভেটাগুড়ির কাছে শীতলকুচির লালবাজার এলাকায় ধস নামল তৃণমূলে। শনিবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে স্থানীয় অঞ্চল তৃণমূলের সহ সভাপতি বিনোদ বর্মন সহ শখানেক কর্মী বিজেপিতে যোগদান করেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ছিল কোচবিহারের (Cooch Behar) দিনহাটার ভেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে দফায় দফায়। ভেটাগুড়ির সব্জি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয়ই বন্ধ ছিল। শনিবার মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ জেলা নেতৃত্ব ওই দুটি কার্যালয়ে খোলার জন্য যান ভেটাগুড়িতে। দলীয় কার্যালয় খোলাও হয়। পাশেই পথসভা করছিল তৃণমূল। অভিযোগ, সেই সময় আচমকা তৃণমূলের কার্যালয় এবং পথসভায় পর পর দুটি বোমা মারা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই বোমাবাজির ঘটনায় জড়িত। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপির লাগামহীন সন্ত্রাসের কারণে স্থানীয় তৃণমূল কর্মী-সহ এলাকার মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন। তৃণমূলের দুটি দলীয় কার্যালয় বন্ধ রয়েছে। ব্লক সভাপতিকে তির মারা হয়েছে। পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা, তা পাও যাচ্ছে না। অন্যদিকে, মন্ত্রী উদয়ন গুহ বাইরে থেকে লোক নিয়ে এসে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করছেন। এই অভিযোগে মিছিল বের করেন ভেটাগুড়ির বিজেপি মহিলা সমর্থকেরা। মিছিল থেকে মন্ত্রীকে ঝাঁটাপেটা করার স্লোগান ওঠে। দিনভর দলীয় কার্যালয় খুলে তৃণমূল নিজেদের হারানো মাটি ফিরে পেয়েছে বলে দলীয় কর্মীদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু, কিছুক্ষণ পরই লালবাজার এলাকায় তৃণমূলের ধস নামে। অঞ্চল তৃণমূলের সহ সভাপতি বিনোদ বর্মন বিজেপিতে যোগদান করেন।

    বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কী বললেন বিনোদ বর্মন?

    বিজেপিতে যোগ দেওয়া নেতা বিনোদ বর্মন বলেন, তৃণমূল দলটা কোন্দলে ভরে গিয়েছে। পদে থেকে আমি কোনও কাজ করতে পারছিলাম না। তাই, আমি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এদিন বিনোদবাবুর নেতৃত্বে বহু কর্মী তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগদান করলেন। দলের সংগঠন আমাদের আরও মজবুত হল। যতদিন যাবে তৃণমূলের জমি তত আলগা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: বিজেপিতে যোগদান করলেন বংশীবদনের দাদা, লোকসভার আগে আরও মজবুত দল

    Cooch Behar: বিজেপিতে যোগদান করলেন বংশীবদনের দাদা, লোকসভার আগে আরও মজবুত দল

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেটার কোচবিহারের (Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান বংশীবদন বর্মণের দাদা সুদর্শন যোগদান করলেন বিজেপিতে। বুধবার কোচবিহারের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, ভেটাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে দলের পতাকা তুলে দেন সুদর্শনের হাতে। লোকসভা ভোটের আগে এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করল বলে মনে করছে জেলার বিজেপি নেতৃত্ব। 

    বিপাকে জেলা তৃণমূল (Cooch Behar)

    উল্লেখ্য, কোচবিহারের (Cooch Behar) বংশীবদন সরাসরি তৃণমূল না করলেও মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। এই বংশীবদনকেই তৃণমূল সুপ্রিমো রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান এবং রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। ফলে দাদা যোগদান করায় বংশীবদন রীতিমতো বিপাকে পড়েছেন বলে মনে করছে বিজেপি। সেই সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসও চরম অস্বস্তির মধ্যে রয়েছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্র বর্মণ বলেন, “এটা কোনও দলীয় সিদ্ধান্ত নয়। ব্যক্তি বিশেষে রাজনৈতিক ভাবনা আলাদা হতেই পারে। তবে বিজেপি তাঁকে দলে নিয়েও কিছু করতে পারবে না। লোকসভায় বিজপির হার নিশ্চিত।”

    বংশীবদনের বক্তব্য

    দাদার দলীয় কার্যালয়ে (Cooch Behar) বিজেপিতে যোগদান প্রসঙ্গে বংশীবদন বলেন, “গণতান্ত্রিক দেশে সকলের মত প্রকাশের অধিকার রয়েছে। সৌগত রায় তৃণমূলে আবার দাদা তথাগত রায় বিজেপিতে। ওঁরাও আপন ভাই। রাজবংশী জনজাতির উন্নয়ন আমাদের কাছে বড় বিষয়। মানুষের জন্য কাজ করব।”

    দাদা সুদর্শন কী বললেন?

    বংশীবদনের দাদা সুদর্শন বিজেপিতে যোগদান করে বলেন, “আমি এক সময় কংগ্রেস করতাম এলাকায় (Cooch Behar)। এখন মনে হচ্ছে দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে বিজেপি। মমতা একসঙ্গে রাজবংশী এবং কামতাপুরি ভাষার অ্যাকাডেমি তৈরি করেছেন, এটা আমার পছন্দ নয়। আর তাই বিজেপিতে যোগদান করেছি।”

    জেলা বিজেপির বক্তব্য

    কোচবিহার (Cooch Behar) জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “অনেক মানুষ বিজেপিতে যোগদান করার জন্য আবেদন করছেন। তাঁদের মধ্যে অনেক তৃণমূল কর্মী-নেতাও রয়েছেন। তবে এবার থেকে বাছাই করে নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: বিজেপি-র মিটিংয়ে দলীয় নেতার উপর হামলা, ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    Cooch Behar: বিজেপি-র মিটিংয়ে দলীয় নেতার উপর হামলা, ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি মিটিংয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা এলাকায়। দলের মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথকে চাকু দিয়ে হামলা চালানো হয়। আক্রান্ত তিনজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    শনিবার দুপুরে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় বিজেপির মিটিংয়ে ছিল। সেখানে মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের নেতৃত্বে কর্মী, সমর্থকরা হাজির হয়েছিলেন। বৈঠক চলার পরই আচমকাই তৃণমূলের নেতৃত্বে হামলা চালানো হয়। কর্মীদের মারধর করার পাশাপাশি চেয়ার ভাঙচুর করা হয়। মণ্ডল সভাপতি করতে গেলে তাঁকে চাকু হামলা চালানো হয়। এই ঘটনায় আহত হন মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট  এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। যদিও পরে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে, তৃণমূলের এই হামলার প্রতিবাদে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি নেতা অজয় কর বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বুঝে গিয়েছে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তাই, আমাদের দলীয় মিটিং দেখেই ওরা আতঙ্কিত হয়ে পড়ছে। আমাদের মিটিংয়ে এভাবে হামলা চালিয়ে আমাদের মনোবল কোনওভাবেই ভাঙতে পারবে না। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাব। অবিলম্বে তাদের গ্রেফতার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা আমীর আলম। তিনি বলেন, দিনহাটার ঝুড়িপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম, সেই সময় বিজেপি কর্মীরা আমাদের পথ আটকে মারধর শুরু করে। আমরা ওদের মিটিংয়ে কোনও হামলা চালাইনি। ওরা নিজেরা চেয়ার ভেঙে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করলেই বুঝতে পারবে তারা হামলা চালিয়েছে। নিজেদের হামলার ঘটনা ঢাকতে বিজেপি এখন নাটক করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share