Tag: Counterterrorism

Counterterrorism

  • Bangladesh: বাংলাদেশজুড়ে কালেমাখচিত কালো-সাদা পতাকার দাপাদাপি, কারা ওড়াচ্ছে এসব ঝান্ডা?

    Bangladesh: বাংলাদেশজুড়ে কালেমাখচিত কালো-সাদা পতাকার দাপাদাপি, কারা ওড়াচ্ছে এসব ঝান্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশজুড়ে (Bangladesh) ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই নতুন করে চর্চায় এসেছে কালেমাখচিত কালো-সাদা পতাকার (Kalema Flags) দাপাদাপি। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মিরপুর-সহ দেশের বিভিন্ন এলাকায় এই সব পতাকা টাঙানো এবং মিছিল-সমাবেশে বহন করার ঘটনা নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এক লপ্তে অনেকখানি। কারণ, একই ধরনের পতাকা অতীতে আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মতো জঙ্গি সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহৃত হত।

    কালেমাখচিত পতাকা (Bangladesh)

    জানা গিয়েছে, গত ১৭ জুন ঢাকার একটি ফ্লাইওভারে প্রথম কালেমাখচিত পতাকা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই ঝান্ডার রমরমা। সড়ক, আবাসিক এলাকা মায় সোশ্যাল মিডিয়ায়ও এই জাতীয় পতাকাকে পতপত করে উড়তে দেখা গিয়েছে। শুধু তাই নয়, মোটরসাইকেলে শোভাযাত্রা এবং ধর্মীয় সমাবেশেও একই ধরনের পতাকা বহন করা হচ্ছে। সেই ভিডিও-ও ছড়িয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। এমনই ছবি নজরে এসেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

    দু’ধরনের পতাকা

    মূলত দু’ধরনের পতাকা বেশি দেখা যাচ্ছে। একটি সাদার পটভূমিতে কালো অক্ষরে লেখা, আর, অন্যটিতে কালোর পটভূমিতে সাদা অক্ষরে আরবি ভাষায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বা ইসলামের কালেমা লেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাদা-কালো নকশার এই পতাকাগুলির একটির সঙ্গে তালিবানের, এবং অন্যটির সঙ্গে আল-কায়েদা, আইএস এবং হিজবুত তাহরীরের ঝান্ডার মিল রয়েছে। যদিও এখনও পর্যন্ত এসব নিশান ওড়ানোর সঙ্গে নির্দিষ্ট কোনও জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগের প্রমাণ মেলেনি (Kalema Flags)। কিছু মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের ‘তাওহিদী জনতা’ নামে পরিচয় দিয়েছেন। গত কয়েক সপ্তাহে এই ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় একাধিক সমাবেশ হয়েছে। একটি শোভাযাত্রায় প্যালেস্তাইনের পতাকাও দেখা গিয়েছে। গত বছর ‘তাওহিদী জনতা’ ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে মাজার, সুফি প্রতিষ্ঠান এবং বাউল সমাবেশে হামলা চালানোর অভিযোগ উঠেছিল (Bangladesh)।

    হিজবুত তাহরীরের তৎপরতা

    এদিকে, হিজবুত তাহরীরের সাম্প্রতিক তৎপরতাও নতুন করে আলোচনার বিষয় হয়েছে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও, ২০২৪ সালের রাজনৈতিক ডামাডোলের পর তাদের কার্যকলাপ বাড়ার অভিযোগ রয়েছে। গত বছর ঢাকার জাতীয় মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে দু’হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণ দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। যদিও বর্তমানে ঝান্ডা প্রদর্শনের ঘটনায় হিজবুত তাহরীরের যোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।সম্প্রতি ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, প্যালেস্তাইনের প্রতি জনসমর্থন থাকা স্বাভাবিক হলেও, বিদেশি জিহাদি মতাদর্শের পক্ষ্মবিস্তার নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক হতে পারে (Bangladesh)।

    কী বলছেন উদ্যোক্তারা?

    এদিকে, দিনাজপুরে আয়োজিত একটি শোভাযাত্রার উদ্যোক্তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য। আয়োজকদের একজন মুফতি আবু বকর সিদ্দিক। তিনি জানান (Kalema Flags), তারা মানুষের হৃদয়ে কালেমার বার্তা পৌঁছে দিতে চান। ফুটবল বিশ্বকাপকে ঘিরে অতিরিক্ত উন্মাদনা থেকে মানুষকে বিরত থাকার আহ্বানও জানান তাঁরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায়ও কালেমাখচিত পতাকার প্রচার বেড়েছে। বিভিন্ন ধর্মভিত্তিক ফেসবুক পেজ এবং অনলাইন মার্কেটপ্লেসে এসব পতাকা বিক্রি ও প্রচারের তথ্য সামনে এসেছে। একই সঙ্গে হেফাজতে ইসলাম-সংশ্লিষ্ট নেতা মুফতি হারুন ইজহারের একটি পুরোনো ভিডিওও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তরুণদের বিভিন্ন স্থানে কালেমার পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, “যদি এসব পতাকাকে জঙ্গিবাদের প্রতীক বলা হয়, তবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকাও নামিয়ে ফেলতে হবে।”

    উগ্রপন্থীদের ‘রিহার্সাল’! 

    এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনের অন্যতম নেতা তথা সাংসদ হাসনাত আবদুল্লাকে আল-কায়েদার মতো দেখতে একটি পতাকার সঙ্গে দেখা যাওয়ার ঘটনা নিয়েও বিতর্কের সৃষ্টি করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য এখনও মেলেনি (Bangladesh)। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ইউনিটের এক কর্তা সংবাদমাধ্যমে জানান, একটি গোষ্ঠী সাধারণ ধর্মপ্রাণ মানুষের আবেগকে ব্যবহার করে বিদেশি উগ্রবাদী সংস্কৃতিকে মূলধারায় আনার চেষ্টা করছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে উগ্রবাদী সংগঠনের উপস্থিতি জানান দেওয়ার একটি ‘রিহার্সাল’-ও হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তাই বিষয়টি নয়াদিল্লির কাছেও গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে দুই দেশেই দেখা দিয়েছে উদ্বেগ। যদিও, এখনও পর্যন্ত সরকার বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোনও নির্দিষ্ট সংগঠনকে দায়ী করেনি। তদন্ত শেষ না (Kalema Flags) হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানেই রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (Bangladesh)।

  • Counterterrorism: সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, বলল মার্কিন রিপোর্ট

    Counterterrorism: সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, বলল মার্কিন রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে তামাম বিশ্বের মাথাব্যথার কারণ সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ (Counterterrorism) দমনে বিশ্বের বিভিন্ন দেশ নানা পন্থা অবলম্বন করছে। তবে ভারতের পন্থাটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা মেনে নিল আমেরিকার জো বাইডেন (Joe Biden) প্রশাসন। সম্প্রতি কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১ : ইন্ডিয়া প্রকাশ করে ইউএস(আমেরিকা) ব্যুরো অফ কাউন্টার-টেররিজম। সেখানেই গাওয়া হয়েছে ভারত (India)-প্রশস্তি। ওই রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের সংগঠন চিহ্নিত, চূর্ণবিচূর্ণ করতে তাৎপর্যপূর্ণভাবে ব্যবস্থা নিয়েছে ভারত। শুধু তাই নয়, সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত ঠেকাতেও ব্যবস্থা নিয়েছে তারা।

    সন্ত্রাসবাদ বিরোধী (Counterterrorism) পদক্ষেপ…

    রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য এবং মধ্য ভারতে সন্ত্রাসবাদের (Counterterrorism) বাড়বাড়ন্ত দেখা যায়। লক্সর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আইএসআইএস, আল কায়দা এবং জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ- এই সব সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারতে সক্রিয় রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে সন্ত্রাসবাদীরা কৌশল বদলেছে। আগে তারা প্রশাসনের কর্মীদের ওপর হামলা চালালেও, বর্তমানে তারা আক্রমণ করছে সাধারণ মানুষকে। ড্রোনের সাহায্যে তারা হামলা চালিয়েছে ভারতের একটি এয়ার ফোর্স বেসেও। সন্ত্রাসবাদ দমনে ২০২১ সালে ভারত আমেরিকা বৈঠক করে।

    এটি ছিল অষ্টাদশতম বৈঠক। বৈঠক হয়েছে দুই দেশের কাউন্টার টেরটিরজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের।ওই বছরেরই নভেম্বর মাসে ভারত অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গেও যৌথ সামরিক মহড়া দেয়। কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১ : ইন্ডিয়া-র রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকার অনুরোধে সন্ত্রাসবাদীদের (Counterterrorism) সম্পর্কে বিভিন্ন তথ্য এবং তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত রিপোর্ট দিয়েছে ভারত। আমেরিকায় সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে এমন খবরও আগাম দিয়েছে ভারত।

    আরও পড়ুুন: পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে! দিনহাটায় পৌঁছেই বিস্ফোরক সুকান্ত

    ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, শুধু ২০২১ সালেই জম্মু-কাশ্মীরে ১৫৩টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। যার জেরে মৃত্যু হয়েছে ২৭৪ জনের। এর মধ্যে সাধারণ মানুষ রয়েছেন ৩৬ জন, নিরাপত্তারক্ষী ৪৫ জন। আর জঙ্গি রয়েছে ১৯৩ জন। উল্লেখযোগ্য আরও একটি জঙ্গি হানার ঘটনা ঘটেছিল মণিপুরে। জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে এক ভারতীয় সেনাও ছিলেন। জঙ্গিদের হামলায় নিহত হন তাঁর স্ত্রী এবং নাবালক সন্তানও। রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা স্কুল, ট্রেনিং কোর্স, নিয়োগ, মেডিক্যাল ক্যাম্প এবং এমার্জেন্সি সার্ভিসও চালু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share