Tag: Cricket

Cricket

  • Sachin Tendulkar: নিজের স্বপ্নের একাদশ খোলসা করলেন শচীন, কারা রয়েছেন সেই দলে?

    Sachin Tendulkar: নিজের স্বপ্নের একাদশ খোলসা করলেন শচীন, কারা রয়েছেন সেই দলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সর্বকালের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শচীনের ঝুলিতে রয়েছে অজস্র রেকর্ড। ব্যাটিং ইতিহাসে এমন কোন মাইলস্টোন নেই বললেই চলে যা শচীন ছোঁননি। একদিনের ক্রিকেটে তুলেছেন মোট ১৫,৯২১ রান। টেস্ট ক্রিকেটে ১৮,৪২৬ রান করেছেন তিনি। ১০০ টি সেঞ্চুরি এবং ২০১ টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।  

    সম্প্রতি নিজের স্বপ্নের একাদশের কথা উল্লেখ করেছেন শচীন। তিনি একটি ক্রিকেট টিম বানানোর সুযোগ পেলে কে কে স্থান পাবেন সেই দলে। শচীনের সেই দল থেকে বাদ পড়েছেন বেশ কিছু তাবড় তাবড় ক্রিকেটার। ‘কুলেস্ট ক্যাপ্টেন’ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ‘ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট’ এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবীড় (Rahul Dravid), ‘আক্রমনাত্বক ক্যাপ্টেন’ বিরাট কোহলি (Virat Kohli), শ্রীলঙ্কার জনপ্রিয় স্পিনার মুথাইয়া মুরলিধরণ (Muttiah Muralitharan) অবধি জায়াগা করে নিতে পারেননি শচীনের স্বপ্নের একাদশে। এমনকি ‘মাস্টার ব্লাস্টার’ নিজেকেও জায়গা দেননি সেই দলে।

    শচীন চান, দলের অধিনায়কের পদ সামলাক বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এছাড়াও বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এবং সুনীল গাভাস্করকে (Sunil Gavaskar) দলে চান শচীন। ব্রায়ান লারা (Brian Lara), জ্যাক ক্যালিস (Jacques Kallis), ভিভ রিচার্ডসের (Viv Richards) মতো সর্বকালীন সেরা ব্যাটসম্যানদের সেই দলে রেখেছেন শচীন। উইকেট-কিপারের ভূমিকায় শচীন দেখতে চান ‘অজি-লেজেন্ড’ অ্যাডাম গিলক্রিস্টকে। বোলিং-এর দায়িত্ব দিতে চান ক্রিকেট ইতিহাসের সেরা কিছু বোলারকে। তাঁরা হলেন, হরভজন সিং (Harbhajan Singh), শেন ওয়ার্ন (Shane Warne), ওয়াসিম আক্রম (Wasim Akram), গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)।   
     

  • India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2022) থেকে সোজা জাতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এমনই লম্বা উড়ান দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ফাস্ট বোলার উমরান মালিক (Umran Malik) এবং পাঞ্জাব কিংসের (PBKS) বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে (South Africa) টি-২০ সিরিজের (T-20 Series) ১৮ জনের ভারতীয় দলে জায়গা করে নিলেন এই দুই তরুণ ক্রিকেটার। জুন মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এই সিরিজ। 

    চলতি বছরই উমরান মালিককে দলে টেনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি। বল করার গড় গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। পাঞ্জাব কিংসের হয়ে এই মরশুমে ১০টি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। 

    টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Kohli)। বিশ্রামে থাকবেন জসপ্রীত বুমরাহও (Bumrah)। লোকেশ রাহুলের সহকারীর দায়িত্ব পালন করবেন ঋষভ পন্ত (Pant)। 

    আরও পড়ুনঃ আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    যেখানে বড় নামী ক্রিকেটাররা বাদ গেছেন সিরিজ থেকে সেখানে এই দুই তরুণ ক্রিকেটারদের দলে স্থান পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো অভিজ্ঞ ক্রিকেটারও এবার নিজের জায়গা করে নিতে পারেননি দলে। উমরান ও অর্শদীপ ছাড়া জায়গা পেয়েছেন হর্ষল প্যাটেল (Harshal Patel) ও আবেশ খান (Avesh Khan)। 

    রাহানে এবং চিতেশ্বর পুজারা এবছরের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজে নিজেদের জায়গা করতে পারেননি। যদিও পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন। চারটে সেঞ্চুরি নিয়ে কামব্যাক করেন রাহানে। 

    আরও পড়ুনঃ উমরান মালিক থেকে লকি ফার্গুসন, একনজরে দেখে নিন আইপিএলের ফাস্ট বোলারদের

    পুরোনোদের মধ্যে দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রয়েছেন দলে। ফর্মে না থাকা সত্ত্বেও স্থান পেয়েছেন ইশান কিষান (Ishan Kishan)। 

    এক নজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-২০ দল: 

    লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।  

     
     

  • IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    মাধ্য়ম নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) আইপিএলের (IPL) ম্যাচে নো-বল বিতর্কে মাথা গরম করে মাঠ থেকে দল তুলে নেওয়ার জের। ক্রিকেটীয় আদর্শ আচরণবিধি (Model code of conduct) ভঙ্গের জন্য বড় শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Pant) ও শার্দূল ঠাকুর (Shardul)। একইসঙ্গে শাস্তির কোপে পড়লেন দলের সহকারী কোচ প্রবীণ আমরে (Amre)। 

    দিল্লি-রাজস্থান ম্যাচের (RR vs DC) শেষ ওভারে নো-বল বিতর্কে (no-ball controversy) আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরে। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing council)। 

    এদিন পন্থকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে হয়। শার্দূলকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে, সবথেকে বড় শাস্তি পেলেন কোচ প্রবীণ আমরে। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর ফলে, ফলে আগামী ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না আমরে।  

    আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাঁকে জরিমানা করা হয়েছে। প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন শার্দুলও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

    রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল। ওভারের প্রথম তিন বলে নাগাড়ে তিনটি ছক্কা হাঁকান রোভম্য়ান পাওয়েল। তবে তৃতীয় বলটি ফুলটসে পাওয়েলে কোমরের উপরের ছিল বলে দিল্লির তরফে দাবি জানানো হলেও, আম্পায়ার নো বল দেননি। এক সময় তো ক্ষোভে দল তুলে নিতে উদ্যত হন পন্থ। এমনকী মাঠের মধ্যেই আমরেকেও পাঠিয়েও অভিযোগ জানান পন্থ। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ১৫ রানে ম্যাচ হেরে যায় দিল্লি এবং বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি।

     

LinkedIn
Share