Tag: Cricket

Cricket

  • Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ (Sri Lanka Series)। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দায়িত্বই বর্তেছে গম্ভীরের ওপর। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ বার্তা পেলেন বর্তমান কোচ গম্ভীর।

    ভিডিও বার্তা (Gautam Gambhir)

    বিসিসিআইয়ের তরফে এই বার্তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দ্রাবিড়কে বর্তমান কোচের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “ক্রিকেট দুনিয়ার সব চেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে, তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক কিংবা মুম্বইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনওদিন ভুলতে পারব না। আমি চাইব, কোচ হিসেবে তুমিও এই স্বাদ পাও। আশা করব, তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি, তুমি সেটা পাবে।”

    অগ্নিপরীক্ষা

    দ্রাবিড়ের রেখে যাওয়া জুতোয় পা গলিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাই এটা তাঁর অগ্নিপরীক্ষা। পরীক্ষা নয়া টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। গম্ভীরের উদ্দেশে দ্রাবিড়কে আরও বলতে শোনা যায়, “ব্যাট করার সময় তোমায় সঙ্গী হিসেবে দেখেছি, ফিল্ডার হিসেবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানার মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসার ক্ষমতাও রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিতও হবে। কিন্তু তুমি কখনওই একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকরা।”

    আরও পড়ুন: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    এদিকে, আজ, সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে অংশ নেয় টিম ইন্ডিয়া। এই সময় হার্দিক পান্ডিয়াকে দেখা গেল স্পিন বোলিং করতে। তাঁকে পেসারের ভূমিকায়ই দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা (Sri Lanka Series)। বস্তুত, বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেলেছেন গম্ভীর (Gautam Gambhir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s Asia Cup 2024: নেপালকে ৮২ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মেয়েরা

    Women’s Asia Cup 2024: নেপালকে ৮২ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে বিধ্বংসী মেজাজে নেপালকে ৮২ রানে হারিয়ে (India vs Nepal) সেমিফাইনালে উঠল ভারতীয় মেয়েরা। মঙ্গলবার এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পুরোপুরি নিশ্চিত করলেন স্মৃতি মন্ধানারা। অন্যদিকে ভারতের এই জয়ের সঙ্গে মেয়েদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2024) সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও। 

    ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে স্মৃতি মন্ধনা 

    এশিয়া কাপে (Women’s Asia Cup 2024) মঙ্গলবার ভারত-নেপাল ম্যাচ (India vs Nepal) হয়েছে শ্রীলঙ্কার ডাম্বুলা শহরের রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত। হরমনপ্রীত কৌর এই ম্যাচে খেলেননি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন মন্ধানা। মন্ধানার নেতৃত্বে শেফালি বর্মার সঙ্গে পাঠানো হয় দয়ালান হেমালতাকে। তাঁরা মিলে ১২২ রানের জুটি গড়েন। প্রথম উইকেট হিসেবে আউট হন হেমলতাই। ৪২ বলে ৪৭ রানে মূলত ইনিংস অ্যাঙ্কর করেন।

    আরও পড়ুন: অলিম্পিক্স ফুটবলের প্রথম দিনই মাঠে নামছে ইউরো জয়ী স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা

    অল্পের জন্য সেঞ্চুরি মিস শেফালির (Women’s Asia Cup 2024) 

    অন্যদিকে মেয়েদের এশিয়া কাপে একমাত্র সেঞ্চুরি হয়েছে দু-দিন আগেই। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ইতিহাস গড়েছেন। এদিনের ম্যাচেও হয়তো দ্বিতীয় সেঞ্চুরিয়ও পাওয়া যেত। বিধ্বংসী ব্যাটিং করছিলেন শেফালি ভার্মা। কিন্তু নেপালের বাঁ হাতি স্পিনার শর্ট লেন্থে বোলিং করেন, অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে। শেফালি স্টেপ আউট করেছিলেন। বড় শট খেলার চেষ্টা করলেও বলের লাইন মিস হয়। তবে স্টাম্পিং মিস করেননি নেপালের কিপার। ফলে ৪৮ বলে ৮১ রানে খেলা শেষ করেন শেফালি। তিনি আউট হন ইনিংসের ১৬তম ওভারে। ফলে সেঞ্চুরির দুর্দান্ত সুযোগ মিস করে শেফালি।  
    উল্লেখ্য, এদিন নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে দ্রুত ম্যাচ (Women’s Asia Cup 2024) শেষ করাই টার্গেট ছিল ভারতীয় বোলারদের। যদিও নেপালকে অলআউট করতে পারেনি ভারত। ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করে নেপাল। ভারতীয় বোলারদের মধ্যে অভিজ্ঞ অফস্পিনার দীপ্তি শর্মা মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: আগামী বিশ্বকাপেও দলে রোহিত-কোহলি! বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর

    Gautam Gambhir: আগামী বিশ্বকাপেও দলে রোহিত-কোহলি! বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের কোচের পদে আসার পর থেকেই কোহলির সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে জল্পনা শুনতে হয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ভারতের কোচ হিসেবে প্রথম প্রেস কনফারেন্সেও উড়ে এল একই প্রশ্ন। তবে সেই প্রশ্নকে সোজা বাউন্ডারির বাইরে পাঠালেন গুরু গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে মঙ্গলবার কলম্বো রওনা দিল ভারতীয় টিম। তার আগে মুম্বইয়ে প্রেস কনফারেন্স করেছেন গম্ভীর। সেখানে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গৌতম বলেন, ‘এই বিষয় নিয়ে আলোচনা টিআরপির জন্য ভালো। কিন্তু আমাদের সম্পর্ক কেমন, সেটা আমরা ভালো জানি। বিরাট কোহলি ও আমার সমীকরণ কেমন, সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার।’ 

    গম্ভীর-কোহলি রসায়ন

    অতীতে বহুবার আইপিএলের সময় বিরাট ও গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গিয়েছে। তবে, এবারের আইপিএলে অবশ্য ছবিটা বদলে যায়। কেকেআরের মেন্টর গৌতম (Gautam Gambhir) হাসিমুখে কোহলির সঙ্গে কথা বলেন, আলিঙ্গন করেন। যা দেখে চমকে গিয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গম্ভীর-বিরাট সেই সময় জানিয়েছিলেন, অনেকের এটা পছন্দ হয়নি। কারণ, তাঁরা মশলা পেলেন না। গম্ভীর জানিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর কোনও ঝামেলা নেই। এখন তাঁদের উদ্দেশ্য একটাই। দলকে সাফল্য দেওয়া।

    জিতে ড্রেসিংরুমে ফেরাই আসল

    গম্ভীর (Gautam Gambhir) এই প্রসঙ্গে বলেন, ‘মাঠের মধ্যে যে কোনও টিমের যে কেউ নিজের সেরাটা দিয়ে লড়তে পারে। তবে জিতে ড্রেসিংরুমে ফেরাই আসল। আমরা এখন ভারতীয় টিমের হয়ে একসঙ্গে প্রতিনিধিত্ব করব। ১৪০ কোটি ভারতীয়র হয়ে আমরা প্রতিনিধিত্ব করব। ভারতকে গর্বিত করাই আমাদের লক্ষ্য। মাঠের বাইরে আমাদের সম্পর্ক বেশ ভালো। আর সেটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ওর সঙ্গে আমার চ্যাট হয়। আমরা একে অপরকে মেসেজও করি। অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, শিরোনাম পাওয়ার জন্য। আমার মনে হয়, সেটা গুরুত্বপূর্ণ নয়।’

    বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি

    রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন? এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজাসাপ্টা জবাব, ‘খেলতেই পারেন। বড় মঞ্চে তাঁরা কীরকম খেলতে পারেন, তা তাঁরা ইতিমধ্যেই দেখিয়েছেন। দু’জনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক। তাঁরা ফিটনেস ধরে রাখলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারেন। তাঁরা যেমন খেলেন তা দেখে আমার মনে হয়, তাঁরা এখনও বিশ্বমানের এবং যে কোনও দল তাঁদের দু’জনকেই রাখতে চাইবে।’ 

    ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

    ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সিনিয়রদের সব সিরিজে খেলা নিয়ে গম্ভীর বলেন, ‘আমি আগেও বলেছি, বুমরার মতো ক্রিকেটারের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ব্যাটার হন এবং ভালো ফর্মে থাকেন, তাহলে সব খেলাই খেলতে পারেন। অবশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুধু বুমরার জন্য নয়, বেশিরভাগ ফাস্ট বোলারদের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ।’

    তিন ফর্ম্যাটে ভিন্ন দল

    ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটে ভিন্ন দল হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘ভবিষ্যতে এমনটা হলেও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে তো তেমনটা বলা যায় না। তবে টি২০ দলে বড়সড় পরিবর্তন আসবে। রোহিত, কোহলি, জাদেজার মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন। তবে যে ক্রিকেটাররা সব ফর্ম্যাটে খেলতে পারেন, তাঁদের দলে রাখাই ভালো।’

    গম্ভীরের সহযোগী নায়ার

    গম্ভীর এদিন নিজের সহকারীদের নামও জানান। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, শ্রীলঙ্কা সফরের পর প্রায় এক মাস সময় পাব সাপোর্ট স্টাফদের চূড়ান্ত করার জন্য়। আমি অভিষেক নায়ার,  রায়ান টেন ডসখাতের মতো লোকদের সঙ্গে আইপিএলে কাজ করেছি। ভীষণ পেশাদার ওরা। আশা করি রায়ান-অভিষেক শ্রীলঙ্কায় সফল হবে। আশা করি কোচ হিসেবে আমরা সাফল্য় পাব। বাকিদের সঙ্গেও কাজ করার জন্য় মুখিয়ে আছি। বাকিদের ব্য়াপারেও প্লেয়ারদের থেকে খুব ভালো ফিডব্য়াক পেয়েছি। আমি খুব সহজ-সরল ভাবে শিখি।’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Richa Ghosh: মেয়েদের ক্রিকেটে ইতিহাস ভারতের, চিনে নিন নেপথ্য কারিগরকে

    Richa Ghosh: মেয়েদের ক্রিকেটে ইতিহাস ভারতের, চিনে নিন নেপথ্য কারিগরকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত। কারিগর বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁর হাত ধরেই এই প্রথমবার টি-টোয়েন্টিতে ২০০ প্লাস স্কোর করল ভারত। বস্তুত, ভারত মহিলা এশিয়া কাপ (Womens Asia Cup 2024) অভিযান শুরুই করেছিল পাকিস্তানকে পর্যুদস্ত করে। রবিবার ছিল দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল সংযুক্ত আরব আমির শাহি। টস জেতে আরব। ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। তার পরেই রচিত হল ইতিহাস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলেন হরমনপ্রীত কৌররা। রেকর্ড গড়েন রিচা।

    রিচার রেকর্ড (Richa Ghosh)

    টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বাধিক স্কোর ছিল ৪ উইকেটে ১৯৮। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে এই স্কোর করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। মুম্বইয়ে গড়া সেই রেকর্ড এদিন শ্রীলঙ্কার ডাম্বুলায় ছাড়িয়ে গেল সে-ই ভারতই। কেবল তা-ই নয়, ভারতের প্রথম কিপার-ব্যাটার হিসেবে এশিয়া কাপে হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন রিচা। মাত্র ২৬ বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন রিচা। ইনিংসের শেষ ওভারের শেষ পাঁচ বলেই বাউন্ডারি হাঁকান রিচা।

    বিধ্বংসী মেজাজে শুরু ভারতের খেল

    এদিন স্মৃতি-শেফালিও ইনিংস শুরু করে বিধ্বংসী মেজাজে। শেফালি ২০৫-এর বেশি স্ট্রাইকরেটে করেন ৩৭ রান। তবে স্লগ ওভাবে মাঠ কাঁপিয়েছেন রিচাই (Richa Ghosh)। এক ডজন বাউন্ডারি ও একটি ছয় হাঁকান রিচা। ২৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। স্ট্রাইকরেট ২২০-র বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন তাঁর সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৪৭। স্মৃতি মান্ধানা মাত্র ১৩ রান করেন। ২ রান করে আউট হয়ে যান দয়ালন হেমলতা। এর পরেই শেফালি বর্মাকে নিয়ে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন হরমনপ্রীত।

    আরও পড়ুন: “রামদেবের সমস্যা না থাকলে, রহমানের কেন?”, কানওয়ার বিতর্কে প্রশ্ন যোগগুরুর

    শেফালি আউট হন ৩৭ রান করে। শেফালি সাজঘরে (Womens Asia Cup 2024) ফিরে যাওয়ার পর মাঠে নামেন জেমিমা। ১৪ রানে আউট হন তিনি। শেষমেশ রিচা ও হরমনপ্রীত জয়ের ভিত মজবুত করে দেন টিম ইন্ডিয়ার। ৪৫ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা (Richa Ghosh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিসিসিআই ও আইসিসি-র সঙ্গে লড়াইয়ে নেমেছে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। আর ভারতীয় দল (India) পাক মুলুকে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে পাকিস্তান থেকে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১ মার্চ। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রীড়াসূচির খসড়া আইসিসি-কে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। 
    আইসিসি-র এই প্রতিযোগিতাটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি না-ও হতে পারে ভারত। গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি তারা। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে যেতে রাজি হবে বলেও মনে করা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে পাঠানো হবে রোহিত শর্মাদের। 

    কোথায় হতে পারে টুর্নামেন্ট? (Champions Trophy)

    জানা গিয়েছে, ভারতীয় দল পাক মুলুকে খেলতে না গেলে পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে। ভেতরের খবর অনুযায়ী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সমর্থন করবে। তারাও পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে। 
    উল্লেখ্য, ৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছিল পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হয়েছিল। সেই অনুযায়ী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা ছিল মেন ইন ব্লু’র। কিন্তু ভারত আপত্তি  জানানোয় এখন এই ম্যাচ (Champions Trophy) কোথায় অনুষ্ঠিত হবে সেটাই দেখার। 

    আরও পড়ুন: বিমানবন্দরে ফিরল পুরনো স্মৃতি, যাত্রীরা পেলেন হাতে লেখা বোর্ডিং পাস

    ভারতের ওয়ানডে দলে অনিশ্চিত হার্দিক পান্ড্য

    অন্যদিকে জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের (India) ওডিআই স্কোয়াডের জন্য নিশ্চিত নয় হার্দিক পান্ড্য। রিপোর্টে বলা হয়েছে যে, যার বারবার খেলার মাঠে আহত হওয়ার ইতিহাস রয়েছে, তাকে আগে ঘরোয়া সার্কিটে নিজেকে প্রমাণ করতে হবে। ম্যানেজমেন্ট তার অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে আরও ভালো করে যাচাই করে নিতে চায়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অলরাউন্ডারদের ক্ষেত্রে প্রাথমিক বাছাই-এ ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দিতে পারে বলে এমনটাই খবর মিলেছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s Asia Cup 2024: নির্ভীক ক্রিকেটই লক্ষ্য, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    Women’s Asia Cup 2024: নির্ভীক ক্রিকেটই লক্ষ্য, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2024) প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করে নিদা দারের দল ১৯.২ ওভারে করে ১০৮ রান। জবাবে হরমনপ্রীত কৌরেরা ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলল ১০৯ রান। অনুশীলন ম্যাচ খেলার মেজাজে সহজ জয় তুলে নিল ভারত (India beats Pakistan)। গোটা প্রতিযোগিতায় আগ্রাসী ক্রিকেট খেলাই লক্ষ্য ভারতের জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচের সেরা দীপ্তি শর্মা। ভারতের মেয়েদের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি জয় শাহ।

    পাক-ম্যাচে একাধিপত্ব ভারতের (Women’s Asia Cup 2024) 

    জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারতীয় দল। স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার প্রথম উইকেটের জুটিতে ৯.৩ ওভারে ওঠে ৮৫ রান। তাতেই ভারতীয় দলের জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। স্মৃতি ৩১ বলে ৪৫ রান করলেন। ৯টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। শেফালি করলেন ২৯ বলে ৪০। মারলেন ৬টি চার এবং ১টি ছক্কা। এর আগে টস জিতে ডাম্বুলার ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর সেই রণকৌশল সফল হল না ভারতীয় বোলারদের দাপটে। দীপ্তি শর্মা, রেণুকা সিং, পূজা বস্ত্রকারদের বল বুঝতেই পারলেন না পাক ব্যাটারেরা। ভারতের সফলতম বোলার দীপ্তি ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪ রানে ২ উইকেট রেণুকার। ১৪ রানে ২ উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। পূজার ২ উইকেট ৩১ রানের বিনিময়। 

    পাকিস্তানের বিরুদ্ধে একডজন জয় (Women’s Asia Cup 2024) 

    এশিয়া কাপের (Women’s Asia Cup 2024)  ইতিহাসে সফলতম দল ভারত। টুর্নামেন্টে সাত বারের চ্যাম্পিয়ন। শুরুতেই পাকিস্তানের (India beats Pakistan) বিরুদ্ধে ম্যাচ হওয়ায় উত্তেজনা ছিল আরও তুঙ্গে। এর আগে টি-টোয়েন্টিতে ১৪ বারের সাক্ষাতে ১১ বার জিতেছিল ভারত। পরিসংখ্যান আরও উন্নত হল। পাকিস্তানের বিরুদ্ধে একডজন জয়। এদিনের জয়ের পর হরমনপ্রীত বলেছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে সবসময় চাপ থাকে। তিনি বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চাপ ছিল, কিন্তু ভারতীয় দল তা ভালোভাবে সামলেছে। ম্যাচের পর হরমনপ্রীত কৌর বলেন, ‘আমাদের বোলার এবং ওপেনিং ব্যাটসম্যানরা তাদের কাজ করেছেন। প্রথম ম্যাচ সবসময় চাপে পূর্ণ থাকে, কারণ আপনাকে মোমেন্টাম তৈরি করতে হয়। কিন্তু আমাদের পুরো দল এটাকে ভালোভাবে পরিচালনা করেছে এবং দুর্দান্ত খেলেছে। এরকমই গোটা টুর্নামেন্টে নির্ভীক ক্রিকেট খেলে যেতে চাই আমরা।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সত্যি হল জল্পনা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) ঘোষণা করলেন তিনি। একই পোস্ট করেছেন হার্দিকও। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by @natasastankovic__

    পুত্র অগস্ত্যকে নিয়ে কী সিদ্ধান্ত? (Hardik-Natasa Divorce) 

    বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক (Hardik Pandya) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম। আমাদের পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দুজনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

    চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু

    চার বছর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া। একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রোপোজ করেন ভারতীয় দলের এই তারকা অল-রাউন্ডার। এরপর ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক (Hardik Pandya) ও নাতাশা। বড় কোনও উত্‍সব নয়, আইনি মতেই চার হাত এক হয়েছিল। সেবছরই ৩০ জুন মা হন নাতাশা। ছেলের নাম অগস্ত্য। এরপর গতবছর অর্থাত্‍ ২০২৩ সালে ১৪ ফ্রেরুয়ারি হার্দিক-নাতাশার বিয়ের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুজনের পরিবার, বন্ধু ও ছেলে অগস্ত্যও। ১২ দিন পর অগস্ত্যের জন্মদিন। চার বছর পূর্ণ হবে তার। কিন্তু চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু।

    আরও পড়ুন: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    প্রসঙ্গত, আগেই হার্দিক এবং নাতাশা ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি সরিয়ে দিয়েছিলেন। তবে অগস্ত্যের সঙ্গে ছবি ছিল তাঁদের। তখনই জল্পনা তৈরি হয়েছিল হার্দিকদের বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও নাতাশাকে কোনও রকম পোস্ট করতে দেখা যায়নি। এক সময় হার্দিকের (Hardik Pandya) খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকতেন নাতাশা। কিন্তু এ বছর আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপের পর দেশে ফিরেও নাতাশার সঙ্গে দেখা করেননি হার্দিক। আর এর পরেই নাতাশা ও হার্দিকের এই পোষ্ট। স্বাভাবিকভাবেই এমন খবর পেয়ে মন খারাপ ফ্যানেদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ‘‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে’’, কেকেআর ছেড়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

    Gautam Gambhir: ‘‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে’’, কেকেআর ছেড়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর তিনি কেকেআর (Kolkata Knight Riders) মেন্টর নন, এখন তিনি ভারতীয় দলের কোচ। তবু মন যেন আটকে থাকে পার্পল জার্সিতেই। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল-এর ইতিহাসে  তিনবার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারই কোনও না কোনও ভাবে দলের দায়িত্বে ছিলেন গম্ভীর। তাই কেকেআর-কে বিদায় জানাতে চোখের কোণা চিকচিক করে উঠল গুরু গম্ভীরের। ভারতীয় দলের নতুন কোচ জানালেন, কলকাতার বাতাস তার সঙ্গে কথা বলে, তিনি কলকাতারই লোক।

    আবেগঘন পোস্ট গম্ভীরের (Gautam Gambhir)

    কয়েকদিন আগেই গম্ভীর (Gautam Gambhir) ইডেন গার্ডেন্সে এসে কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকদের জন্য নিজের ফেয়ারওয়েল ভিডিয়ো শ্যুট করে গিয়েছিলেন। এবার সেই ভিডিয়োর ক্লিপিংস গম্ভীর নিজেই শেয়ার করলেন। কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব ছাড়ার পর গম্ভীর যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। এই ভিডিয়োয় তিনি নিজের আবেগের কথা সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নেন। এই ভিডিয়ো গম্ভীরকে যেমন দেখা যাচ্ছে, তেমনই তাঁর কণ্ঠস্বরও শুনতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োয় তিনি বলেছেন, ‘তুমি হাসলে, আমার মুখেও হাসি থাকে। তুমি কাঁদলে, আমিও কাঁদি। তুমি জয়লাভ করলে, সেটা আমারও জেতা হয়। তুমি হারলে, আমি হারি। যখন তুমি স্বপ্ন দেখো, তোমার সঙ্গে আমিও স্বপ্ন দেখি। যখন তুমি কিছু অর্জন করো, সেটা আমিও অর্জন করি। আমি তোমাকে অগাধ বিশ্বাস করি। তোমার সঙ্গেই মিশে থাকি। আমি আসলে তুমিই, কলকাতা। আমি তোমারই একজন।’

    দুই মিনিট ৩০ সেকেন্ডের ভিডিয়োতে গম্ভীর (Gautam Gambhir) আরও বলেন, ‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে। তবে আমাকে এখনও হারাতে পারেনি। ওঁরা সবাই আমাকে জনপ্রিয় হতে বলে। আমি ওদেরকে বলি জয়ী হও। আমি তোমাদের সঙ্গে রয়েছি। এখানকার শব্দ, অলিগলি, রাস্তার জ্যাম সবকিছু আমাকে মনে করায় আমি কেমন উপলব্ধি করছি। আমি শুনতে পাই তুমি কী বলছ। তবে আমি জানি তুমি কী বলতে চাইছ। আমি জানি তোমরা আবেগী। আর আমিও কিন্তু আবেগী। আমরা একটা দৃঢ় বন্ধনের মতন। আমরা যেন একটা গল্প। আমরা দিনের শেষে একটা দল।’   

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    নতুন সফর (Gautam Gambhir)

    কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক বহু বছরের। তাঁর নেতৃত্বে কেকেআর দু’বার আইপিএল খেতাব জয় করেছে। তবে ২০১৪ সালের পর থেকে এই দলটা আর একবারও খেতাব জিততে পারেনি। অবশেষে ২০২৪ সালে ফের গম্ভীর ফ্যাক্টর কেকেআর ব্রিগেডের লাকি চার্ম হিসেবে প্রমাণিত হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স সবথেকে সফল দল হিসেবে সুখ্যাতি অর্জন করে। ৯ জুলাই ভারতীয় দলের নয়া কোচ হিসেবে অফিসিয়ালি দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হিসেবে তিনি আগামী ২৭ জুলাই থেকে কাজ শুরু করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা শর্মা। বিশ্বকাপ জয়ের রাতেই অনুষ্কার ভালোবাসা মাখা পোস্ট এসেছিল বিরাটের (Virat Kohli) জন্য। এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁর জবাব দিলেন কোহলি। স্ত্রীকে নিয়ে লিখলেন মনের কথা। 

    কী জানিয়েছিলেন অনুস্কা? (Anuska Sharma) 

    এদিন বিশ্বকাপ জয়ের পরেই অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের (Virat Kohli)  একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সেই পোস্টে অনুষ্কা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এ বার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।” নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে জল পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষ ভাবে তৈরি সেই জলের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন অনুষ্কা।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

    উত্তরে কী বললেন বিরাট? (Virat Kohli) 

    আর অনুষ্কার এই পোস্টের পরেই বিরাট রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন। আনুষ্কাকে (Anuska Sharma) সব সময় পাশে থাকার কৃতিত্ব দিয়ে বিরাট লিখলেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    প্রসঙ্গত, এবারে ফাইনালের (T20 World Cup 2024 ) দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি অনুস্কা (Anuska Sharma)। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে। 

    আরও পড়ুন: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    উল্লেখ্য, এদিন ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট (Virat Kohli), রোহিতেরা। আনন্দে কাঁদছিলেন তাঁরা। সেই কান্না দেখে বিরাট-ঘরনি অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। অনুষ্কা সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: রবিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান! বিশ্বকাপ জয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল রোহিত শর্মার দল

    T20 World Cup 2024: রবিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান! বিশ্বকাপ জয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল রোহিত শর্মার দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। ২০০৭ সালে শেষ বার টি২০ বিশ্বকাপে জিতেছিল ভারত। ২০১১ সালে আইসিসি এক দিনের বিশ্বকাপে জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির দল। তার পর দীর্ঘ খরা। তবে শনিবার রাতে আবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতল ভারত। আর এই জয়ের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছে রোহিত শর্মার দল। রাভিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান, একের পর এক সেলেবরা টি-টোয়েন্টি জয়ে তাঁদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। 

    শুভেচ্ছাবার্তায় কী বলল বলিউড স্টারেরা? (Bollywood Celebrities)

    এদিন বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরে বলিউড স্টার রবিনা ট্যান্ডন তার এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আশ্চর্যজনক! অনেক অনেক অভিনন্দন! টিম ইন্ডিয়া জানে না যে তারা দেশকে কতটা খুশি করেছে! ভারত মাতা কি জয়!!!!!!”

    রবিনা ট্যান্ডনের পাশাপাশি বলিউড (Bollywood Celebrities) ডিভা কাজল লিখেছেন, ”আমি এখনও চিৎকার করছি এবং আমার মুখ থেকে হাসি সরাতে পারছি না…। আমি খুশি এবং গর্বিত!” অন্যদিকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, ”টিম ইন্ডিয়া,আজ বিশ্ব কাপ নয়,ঐতিহাসিক জয়।” একইসঙ্গে অনিল কাপুর এবং রশ্মিকা মান্দানা এক্স-এ বিসিসিআই-এর সেলিব্রেটরি পোস্টটি “চ্যাম্পিয়নস!” লিখে শেয়ার করেছেন। 

    আর বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “কী দল! প্রতিটি খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিরাট কহলি, ভারতের হয়ে তার শেষ টি-টোয়েন্টি খেলে প্রত্যেক ভারতীয়কে অনেক আনন্দ দিয়ে গেল।” অন্যদিকে আবেগাপ্লুত আয়ুষ্মান খুরানা ভারতকে শুভেচ্ছা (T20 World Cup 2024) জানিয়ে লিখেছেন, “কি ম্যাচ! এই ভারতীয় দল কোটি কোটি ভারতীয়কে আনন্দ দিয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! আমাদের প্রজন্ম সবচেয়ে ভাগ্যবান যে ভারতকে তিনবার বিশ্বকাপ জয়ী হিসেবে আবির্ভূত হতে দেখল।”

    আরও পড়ুন: সন্ত্রাস রুখতে অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা! চলবে ড্রোনে নজরদারি

    শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি লেখেন, ”ইন্ডিয়া চ্যাম্পিয়নস।” অজয় দেবগন লিখেছেন, ”এ জয়ের আনন্দ শব্দ বর্ণনা করা যায় না। অভিনন্দন টিম ইন্ডিয়া। এই জয় আমাদের হৃদয়ে গেঁথে গেছে।” এছাড়াও অনুপম খের, চিরঞ্জীবী, মোহনলাল, শশী থারুর সহ আরও অনেক সেলেবরাই ভারতের জয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
LinkedIn
Share