Tag: Cricket

Cricket

  • PM Modi: মহম্মদ শামিকে ‘ভাই’ সম্বোধন, ভারতীয় পেসারের আরোগ্যও কামনা করলেন মোদি

    PM Modi: মহম্মদ শামিকে ‘ভাই’ সম্বোধন, ভারতীয় পেসারের আরোগ্যও কামনা করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ১০২ কেন্দ্রে যখন চলছে লোকসভা নির্বাচন, তখন উত্তরপ্রদেশের আমরোহায় প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রচার চলাকালীন হঠাৎই তাঁর মুখে শোনা যায় ক্রিকেটার মহম্মদ শামির নাম। ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বললেন, “কামাল পারফরমেন্স দেখিয়েছেন ভাই মহম্মদ শামি।”

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    বিজেপি আয়োজিত এই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরোহার ঢোলক জিআই ট্যাগ পেয়েছে। আর শামি বাজিয়ে দিয়েছেন দেশের ডঙ্কা। এই ঢোলকের শব্দ যেন বারংবার বলে দিচ্ছে কমলে ছাপ।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরোহা কেবল ঢোল নয়, দেশের ডঙ্কাও বাজিয়ে দেবে। ক্রিকেট বিশ্বকাপে ভাই মহম্মদ শামি যে কামাল দেখিয়েছিলেন, তা উপভোগ করেছিল তামাম বিশ্ব। দুর্দান্ত পারফরমেন্সের জন্য কেন্দ্র তাঁকে অর্জুন খেলরত্ন পুরস্কারে ভূষিত করেছে। যোগ আদিত্যনাথের সরকার তাঁর জেলায় একটি স্টেডিয়াম বানিয়ে দিয়েছে।”

    শামিকে জড়িয়ে ধরেছিলেন মোদি

    প্রধানমন্ত্রীর মুখে আগেও শোনা গিয়েছে শামির নাম। বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল ভারত। মুষড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় সটান ড্রেসিং রুমে চলে যান প্রধানমন্ত্রী। শামিকে বুকে টেনে নেন। তারপর আর চোখের জল ধরে রাখতে পারেননি এই বোলার। এদিনের সভায় ফের আরও বেশি করে জনতাকে মতদান করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করবে আপনাদের মূল্যবান ভোটের ওপর। অ-বিজেপি সরকারের আমলে আমরোহার তেমন উন্নতি হয়নি। তবে উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন হয়েছে আমরোহায়।”

    আরও পড়ুুন: কোথাও তৃণমূলের বুথ দখল, কোথাও ছাপ্পা, হামলা! ভোটে অশান্ত উত্তরবঙ্গ

    প্রসঙ্গত, চলতি বছরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শামির হাতে তুলে দেন অর্জুন পুরস্কার। খ্যাতনামা এই পেসার চলতি বছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। গোড়ালিতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত সেপ্টেম্বরের আগে বাইশ গজে ফিরতে পারবেন না তিনি। গোড়ালিতে অস্ত্রোপচারের ছবি সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামি। সেই ছবি দেখে প্রধানমন্ত্রী এই পেসারের উদ্দেশে লেখেন, “আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল (IPL 2024) পর পর দু’টি ম্যাচে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৫ রান। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে পিচ থেকে বোলাররা ১০০ শতাংশ সাহায্য পেয়েছে সেখানে ১২ বলে ৩৭ রান করে অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা।   

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিবম!

    এদিন টসে জিতে ঋতুরাজদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত সঠিক ছিল। দলের ২৫ রানের মাথায় চেন্নাই প্রথম উইকেট হারায়। ৯ বলে ১২ রান করে চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন রাচিন রবীন্দ্র। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর এক দিক ধরে রেখেছিলেন অজিঙ্ক রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। শুক্রবার চারটি ছক্কা মারেন শিবম। তাঁর ছক্কা দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার দাবিও তোলেন যুবি। তিনি বলেন, “এত সহজ ভাবে শিবম শটগুলো মারছে দেখে ভাল লাগছে। আমার মনে হয় ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ও। সেই ক্ষমতা ওর আছে।” শুক্রবার কামিন্সের দেওয়া মন্থর বাউন্সার বুঝতে পারেননি শিবম। অর্ধশতরান থেকে ৫ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। এরপর চেন্নাইয়ের হয়ে কেউ দাগ কাটতে পারেনি।

    ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স ঝোড়ো সূচনা করে। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন। একটা সময়ে ৯.৪ ওভারে ১০৬ রানে ২ উইকেট হারিয়েছিল হায়দরাবাদের। তখনই তাদের জয় স্পষ্ট হয়ে যায়। এরপরে মার্কমার ৩৬ বলে ৫০ রান করেন। হেনরি ক্লাসেন এবং নীতীশ রেড্ডি জয়ের বাকি কাজটা করে দেন। পরাজয়ের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘পিচ ধীরগতির ছিল। ব্যাক এন্ডে ওরা খুব ভালো বোলিং করেছে। শেষ পাঁচ ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের বোলিংও খুব একটা ভালো হয়নি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঁচীতেই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে (India vs England) অভিষেক হল বাংলার তরুণ পেসার আকাশ দীপের। প্রথম দিনেই নজর কাড়লেন আকাশ। বুমরার অভাব আপাতত বোঝা গেল না আকাশের জন্য। তিন উইকেট নিলেন তিনি। তাঁর ভেলকিতেই চতুর্থ টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে দাপট দেখাল ভারত। রাঁচীতে প্রথম ২ ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ‘বাজবল’ ভুলে গেলেন বেন স্টোকসেরা। ধাক্কা সামলাতে ব্রেন্ডন ম্যাকালামের দল ফিরল টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে। ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটের রুটে (শিকড়) ফেরালেন প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর শতরানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৩০২।

    রুটের শতরান

    এদিন টস জিতেও সুবিধা করতে পারলেন না স্টোকসেরা। অভিষেককারী আকাশের দাপটে ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড (India vs England)। বাংলার জোরে বোলারের বলে পর পর ফিরে যান বেন ডাকেট (১১), অলি পোপ (শূন্য), জ্যাক ক্রলিরা (৪২)। দলের হাল ধরলেন রুট। রুট ২২ গজে সঙ্গে পেলেন ভারত সফরে এসে রান না পাওয়া বেয়ারস্টোকে। উইকেটরক্ষক-ব্যাটার খেললেন ৩৮ রানের ইনিংস। যদিও রান পেলেন না স্টোকস (৩)। রুটকে কিছুটা সঙ্গ দিলেন উইকেটরক্ষক-ব্যাটার বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এল ৪৭ রানের ইনিংস। ভরসা দিতে পারলেন না টম হার্টলি। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন অলি রবিনসন (৩১)। এদিন টেস্টে নিজের ৩১তম শতরান পেলেন রুট। দিনের শেষে তিনি অপরাজিত ১০৬ রানে।

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    আকাশের দাপট

    প্রথম দিন ৩ উইকেটে নিয়েছেন আকাশ। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। দিনের খেলা শেষে আকাশ বলেন, “খুব ভাল লাগছে। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।” আকাশ ছাড়াও এদিন মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। প্রথম দিন উইকেটহীন থাকতে হয় কুলদীপ যাদবকে। অশ্বিন এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ তম উইকেট নেন। ভারতের অন্য কোনও বোলারের এই কৃতিত্ব নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    Jasprit Bumrah: তিন ফর্ম্যাটেই বোলারদের তালিকায় শীর্ষে! ক্রিকেটে বিশ্বরেকর্ড যশপ্রীত বুমরার

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে সব থেকে বেশি উইকেট নিয়ে এক ঐতিহাসিক নজির গড়লেন তিনি। টেস্ট ম্যাচের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন। তাঁর এই অসাধারণ সাফল্য ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে।

    ৯ উইকেটে নিয়ে টেস্ট-তালিকার শীর্ষস্থানে

    ক্রিকেটের তিন রকমের তালিকার ক্রম প্রকাশ করে থাকে আইসিসি। টেস্ট ম্যাচ, এক দিনের ক্রিকেট এবং টি২০ ক্রিকেটে বোলার, ব্যাটার, ফিল্ডারদের আলাদা ক্রমতালিকা প্রকাশ করা হয়। বিশাখাপত্তনমের টেস্ট ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিবেচিত হয়েছিলেন বুমরা (Jasprit Bumrah)। ফলস্বরূপ, বুধবার আইসিসি-র টেস্ট-র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ পেলে দেখা যায়, বুমরা এক নম্বর জায়গাটি দখল করেছেন। আগে থেকেই তিনি একদিনের ক্রিকেট ও টি-২০ বোলারদের র‌্যাঙ্কিয়েও শীর্ষে ছিলেন। ফলে, তিনিই হলেন বিশ্ব ক্রিকেটের এখনও পর্যন্ত প্রথম ও একমাত্র বোলার, যিনি তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছেন। এটাই বিশ্বরেকর্ড।

    অশ্বিন-রবীন্দ্র-বিষেণ ছিলেন তালিকায় আগে

    বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় রবিচন্দন অশ্বিনকে টপকে শীর্ষ উঠে এসেছেন বুমরা (Jasprit Bumrah)। আইসিসি থেকে তাঁর পয়েন্ট ঘোষণা করা হয়েছে ৮৮১। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিনসো রাবাদা, তাঁর পয়েন্ট ৮৫১। আর তৃতীয় স্থান দখল করেছেন ৮৪১ পয়েন্টে রবিচন্দন অশ্বিন। পাশাপাশি, এই প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটের বোলারদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন। এর আগে ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং বিষেণ বেদি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Khardah: খেলার মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Khardah: খেলার মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে কামারহাটি এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাকপুর শিল্পাঞ্চলে অবাধেই আগ্নেয়াস্ত্র ঘোরাফেরা করছে দুষ্কৃতী থেকে সাধারণ যুবকদের হাতে। খড়দার (Khardah) খেলার মাঠে গন্ডগোলের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Khardah)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দা (Khardah) পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে শিবমন্দির এলাকায় রবিবার রাতে ক্রিকেট প্রতিযোগিতা চলছিল। সেখানে অনেক দর্শকও ছিল। খেলার কিছু সিদ্ধান্ত নিয়ে আচমকা দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। গন্ডগোলের কারণে মাঝপথেই খেলা বন্ধ হয়ে যায়। খেলোয়াড়রা ব্যাট, বল ছেড়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। অভিযোগ, সেই সময় খেলোয়াড়দের এক পক্ষের হয়ে বাইর থেকে দলবল নিয়ে খেলার মাঠে হাজির হয়। অন্যপক্ষের নেতৃত্বে ছিলেন বিকাশ রাজভর নামে এক খেলোয়াড়। তারা আগ্নেয়াস্ত্র বের করে বিকাশ রাজভর নামে ওই খেলোয়াড়ের উপর চড়াও হন। বন্দুকের বাঁট দিয়ে বিকাশের মাথায় আঘাত করা হয়। হামলার জেরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শটার বন্দুক উদ্ধার করে। যদিও পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালায়। ঘটনার পর থেকে অভিযুক্তদের আর খোঁজ পাওয়া যায়নি।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খেলার মাঠে কোনও বিষয় নিয়ে গন্ডগোল হতেই পারে, তার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হামলা চালাতে হবে? সেখানে প্রচুর দর্শক ছিল। গুলি চললে বড় বিপদ হতে পারত। পুলিশ প্রশাসনের নজরদারি অভাবের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাহলে এই ধরনের ঘটনা আগামীদিনে আরও অনেক বাড়বে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    Mohammed Shami: “আমি গর্বিত ভারতীয়”! সজদা-বিতর্কে পাকিস্তানি ট্রোলারদের কড়া জবাব শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিজ নিজ ধর্ম পালন করতে গেলে কারুর অনুমতি নিতে হয় না। সজদা বিতর্কে পাকিস্তানকে কড়া জবাব  দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপে (ICC World Cup 2023) শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর চর্চায় উঠে এসেছিল তাঁর সেলিব্রেশন। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই মনে করেছিল পাকিস্তানি নেট দুনিয়া। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন শামি (Mohammed Shami)। সাফ জানিয়ে দিলেন, মাঠের মধ্যে সজদা করতে চাইলে তিনি অবশ্যই করতেন, কেউ তাঁকে বাধা দিত না।

    ভারতে নিজ ধর্মাচরণে বাধা নেই

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের তারকা পেসারকে  জিজ্ঞাসা করা হয়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরেই পাকিস্তানিদের একাংশ দাবি করেন যে ভারতীয় মুসলিম বলেই খেলার মাঠে সজদা করতে পারেননি শামি। কারণ ভারতে থেকে প্রকাশ্যে সজদা করতে ভয় পেয়েছিলেন তিনি। এর উত্তরে শামি বলেন, “সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারোওর ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।”

    আরও পড়ুন: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    অযথা বিতর্ক তৈরির প্রয়াস

    পাকিস্তানে থাকা একদল মানুষের কাজই  অযথা বিতর্ক সৃষ্টি করা। এসব থেকে দূরে থাকা প্রয়োজন। অযথা বিতর্ক বন্ধ করা দরকার। শামির কথায়, “সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।” 

    বল বিকৃত করার অভিযোগ

    পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বিশ্বকাপে ভারতীয় বোলারদের বিশেষ বল দেওয়ার অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ভারতীয় বোলারেরা বলে অতিরিক্ত সুইং পাচ্ছেন, তাঁদের বলে বিশেষ যন্ত্র লাগিয়ে দেওয়া হচ্ছে। এর  জবাবে শামি বলেন, ‘‘বলে কি কোনও যন্ত্র লাগানো যায়? আমি যখন এই কথা শুনেছিলাম তখন অবাক হয়েছিলাম। ভেবেছিলাম, কেউ কী ভাবে এ কথা বলতে পারে। আমি হাসি চেপে রাখতে পারিনি। আমি ভেবেছিলাম একটা ভিডিয়ো করব। সেখানে বল ফাটিয়ে দেখাব যে ভিতরে কিছু রাখা যায় না। কিন্তু তেমন করলে প্রচণ্ড বিতর্ক হত। সেই কারণে করিনি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC: ক্রিকেটে নয়া নিয়ম! সময় নষ্ট বন্ধ করতে উদ্যোগী আইসিসি, আসছে স্টপ-ক্লক

    ICC: ক্রিকেটে নয়া নিয়ম! সময় নষ্ট বন্ধ করতে উদ্যোগী আইসিসি, আসছে স্টপ-ক্লক

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে সক্রিয় আইসিসি। ক্রিকেট ম্যাচে সময় নষ্ট করা আটকাতে নতুন পদক্ষেপ হিসেবে সাদা বলের ক্রিকেটে স্টপ-ক্লক (Stop-Clock) চালু করতে চলেছে আইসিসি (ICC)। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ-ক্লক ব্যবহার করা হবে। এক ওভার শেষ হওয়ার পর পরের ওভার শুরু করতে ফিল্ডিং টিম অতিরিক্ত সময় নিয়ে ফেলছে কি না, সেটাই মেপে দেখা হবে স্টপ-ক্লকে।

    স্টপ ওয়াচ-এর ব্যবহার

    সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও একাধিক দলকে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে। এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে স্টপ ওয়াচ। বিশ্বকাপ ফাইনালের আগে আমদাবাদে হওয়া আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচে এই পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার করা হবে।

    আরও পড়ুন: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    নয়া নিয়মে জরিমানা

    নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে দলগুলিকে। নিয়ম না মানলে থাকছে জরিমানা। নতুন ওভার শুরু করতে ১ মিনিটের বেশি দেরি ফিল্ডিং টিম যদি তিনবার করে ফেলে, তাহলে তাদের পাঁচ রান জরিমানা হবে। ব্যাটিং টিম ভালো খেললে অনেক সময় খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করে বোলাররা। তাতে সম্পূর্ণ মদত থাকে অধিনায়ক এবং অন্যান্য ফিল্ডারদের। এসব আটকাতেই স্টপ-ক্লকের আমদানি। আইসিসি কর্তাদের ধারণা নতুন এই নিয়ম দুই ওভারের মাঝে ক্রিকেটারদের সময় নষ্ট করার প্রবণতা কমাবে। তাতে বৃদ্ধি পাবে খেলার গতি। মন্থর বোলিংয়ের প্রবণতা কমানোর পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে আইসিসির বৈঠকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দলই অপরাজেয়। প্রথম চারটি ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত ও নিউজিল্যান্ড। অষ্টমীতে পাঁচে পাঁচ করার লক্ষ্য নিয়েই পুনেতে নামবে দুই দল। ভারতের কাছে বড় ধাক্কা বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি দলের সঙ্গে ধরমশালায় যাচ্ছেন না। ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে। 

    কেমন আছেন হার্দিক

    শুক্রবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ-গোড়ালিতে চোট লাগে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অল-রাউন্ডারকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’  

    ভারতীয় বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘লাগাতার বিসিসিআই মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন (হার্দিক)। (সেই পরিস্থিতিতে) ২০ অক্টোবর (শুক্রবার) দলের সঙ্গে ধরমশালার বিমানে উঠবেন না হার্দিক। উনি সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে ভারত (২৯ অক্টোবর ম্যাচ আছে)।’

    হার্দিকের পরিবর্তে কে

    সেই পরিস্থিতিতে ধরমশালায় হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে কে ঢুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হার্দিক দলে না থাকায় রোহিত শর্মাকে বাড়তি ব্যাটার বা বাড়তি বোলার খেলাতে হবে। ধরমশালায় ম্যাচ হওয়ায় মহম্মদ শামি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন শার্দুল ঠাকুর। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন। আর ট্রেন্ট বোল্টদের বিরুদ্ধে বাড়তি ব্যাটার চাইলে দলে ঢুকবেন সূর্যকুমার যাদব। কিন্তু সেক্ষেত্রে ৫০ ওভার করার জন্য মাত্র পাঁচজন থাকবেন। শার্দুল ফর্মে না থাকায় সেটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে রোহিতদের কাছে। এমনিতে এবার বিশ্বকাপের জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। ১০০ শতাংশ রেকর্ড বজায় রেখেছে। অষ্টমীতে যে দল ম্যাচ জিতবে, সেই দল সেমিফাইনালের দিকে এককদম এগিয়ে যাবে। 

    আরও পড়ুন: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    শীর্ষ স্থানের লক্ষ্যে ভারত

    বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতেও লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি ভারতের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বিরুদ্ধে টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। পয়েন্টের নিরিখে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেললেও নেট রান-রেটে পিছিয়ে থাকতে হয় রোহিত শর্মাদের। ভারতের নেট রান-রেট +১.৬৫৯। ভারত আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যায়। আপাতত লিগ টেবিলে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখে নিউজিল্যান্ড। তারাও চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়েছে। ৪ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। তাদের নেট রান-রেট +১.৯২৩। ধরমশালায় কিউইদের হারাতে পারলে তবেই লিগ টেবিলে শীর্ষস্থানে উঠবে রোহিত-ব্রিগেড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share