Tag: Cricket

Cricket

  • KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়দানের রীতি মেনে ইডেনের উইকেটে এবার পুজো করলেন নাইটরা। দশ বছর ধরে আইপিএল ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধ পরিকর কেকেআর। মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইটদের দুবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর কৌশলেই এবার বাজিমাত করার কথা ভাবছেন রিঙ্কুরা।

    পুজো দিয়ে অনুশীলন শুরু

    শুক্রবার অনুশীলন শুরু করার আগে উইকেটে মালা পরিয়ে, নারকেল ভাঙলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। এই সময়ে ইডেন গার্ডেন্সে মাঠে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ একাধিক খেলোয়াড়। এদিন বৃষ্টির বাধা সত্ত্বেও অনুশীলন করেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়াররা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না। বিদেশিরা এখনও যোগ দেননি। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর ছিলেন অনুশীলনে। বিকাল পৌনে ৫টায় ক্রিকেটারেরা ইডেনে পৌঁছন। কিছু ক্ষণ ওয়ার্ম আপ করার পরে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন চলে কেকেআরের। অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন পণ্ডিত ও গম্ভীর। প্রথমে ফিল্ডিংয়ের অনুশীলন হয়। তার পরে ব্যাটিং ও বোলিং অনুশীলন চলে।

    নাইটদের কৌশল

    অনুশীলনে ফর্মে দেখা যায় রিঙ্কুকে। গত আইপিএল থেকেই ক্রিকেট জীবনে রিঙ্কুর সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় দলেও এখন নিয়মিত সদস্য তিনি। এদিন পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় শট মারেন রিঙ্কু। ভাল ব্যাটিং করেন বেঙ্কটেশ, নীতীশরাও। প্রথম দিনের অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা যায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীরকে। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় নাইট শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    India vs England: বিরল নজিরের সামনে যশস্বী! ধর্মশালা প্রস্তুত ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া যেমনই হোক ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের জন্য প্রস্তুত ধর্মশালা। বৃষ্টি হোক বা শিলাবৃষ্টি খেলা চালাতে অসুবিধা হবে না বলে জানালেন ধর্মশালার পিচ কিউরিটের সুনীল চৌহান। চলতি সিরিজ ৩-১ জিতে গিয়েছে ভারত। তবুও শেষ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবে ভারত। আর সম্মানরক্ষার ম্যাচে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England)  বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই সিরিজের চার ম্যাচে তাঁর রান ৬৫৫। এখনও একটি টেস্ট বাকি। পঞ্চম টেস্টে যশস্বীর সামনে রয়েছে বিরাট কোহলি ও সুনীল গাভাসকরকে টপকে যাওয়ার হাতছানি। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের একটি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ৩ বার ৬০০-এর বেশি রান করেছেন কোহলি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে কোহলি করেছিলেন ৬১০ রান। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৫৫ রান আর ২০১৪সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে করেছিলেন ৬৯২ রান। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সুনীল গাভাসকর। তিনি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে করেছিলেন ৭৩২ রান। যা আজও রেকর্ড। ধর্মশালায় যশস্বীর সামনে রয়েছে সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার হাতছানি। কিং কোহলির ৬৯২ রানকে স্পর্শ করতে যশস্বীর দরকার মাত্র ৩৮ রান। আর কিংবদন্তী গাভাসকরকে ছাপিয়ে সেরার শিরোপা নিতে যশস্বীর প্রয়োজন ১২০ রান।

    প্রস্তুত ধর্মশালা

    ভারত বনাম ইংল্যান্ড (India vs England)  টেস্ট যে সময়ে অনুষ্ঠিত হবে, সেই সময়ে ধর্মশালায় বৃষ্টিপাত এমন কী শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে সমর্থকদের কপালে স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ। তবে তাদেরকে আশ্বস্ত করছেন এখানকার পিচ কিউরেটর। তিনি জানিয়েছেন, বৃষ্টিপাত হোক কিংবা শিলাবৃষ্টি সব ধরনের পরিস্থিতিতেই তৈরি রয়েছে  ধর্মশালা। পিচ কিউরিটের সুনীল চৌহান বলেছেন, ‘আমাদের কাছে সমস্ত ধরনের টেকনলেজি রয়েছে। সাব এয়ার সিস্টেম রয়েছে। যার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে, বেশিক্ষণের জন্য যাতে কোনও শিলা তৈরি না হয়। এর আগেও কঠিন পরিবেশে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচ আয়োজন করেছে। এটা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেটাররা কখনও কোন সমস্যায় পড়েনি।তাদেরকে কোনও সমস্যা অনুভব করতেই দেওয়া হয়নি। কোনও প্রাকৃতিক দুর্যোগ হলে, ম্যাচ ফের শুরু করতে আমাদের মাত্র ৩০ মিনিট সময় লাগবে। মাঠে দৌড়তে ক্রিকেটারদের কোনও অসুবিধা একেবারেই হবে না।’

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

    দল ঘোষণা ইংল্যান্ডের

    শেষ ম্যাচে নামার আগেও ইংল্যান্ড (India vs England)  তাদের পুরনো স্টাইলেই হাঁটল। ম্যাচের একদিন আগে তারা প্রথম একাদশ ঘোষণা করে দিল। প্রতিটা ম্যাচেই তারা একদিন আগে দল ঘোষণা করে দিচ্ছে। টানা তিনটে ম্যাচ হারলেও দলে সেভাবে পরিবর্তন করলেন না বেন স্টোকসরা। মাত্র একটা মাত্র পরিবর্তন করেছে ইংরেজরা। স্লো টার্নার পিচের কথা ভেবে অলি রবিনসনকে বসিয়ে খেলানো হচ্ছে মার্ক উডকে।

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: বিরাট সম্মান! কোহলিকে ম্যানুয়েল ন্যুরের সমতুল্য ঘোষণা করল বায়ার্ন মিউনিখ

    Virat Kohli: বিরাট সম্মান! কোহলিকে ম্যানুয়েল ন্যুরের সমতুল্য ঘোষণা করল বায়ার্ন মিউনিখ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে তিনি রাজা। ব্যাট হাতে বাইশ গজে বারবার নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন কিং কোহলি (Virat Kohli)। শুধু ম্যাচ জেতানোই নয়, বহু কঠিন পরিস্থিতি থেকেও দলকে জিতিয়েছেন তিনি। তাই তাঁর জনপ্রিয়তা মাত্রা ছাড়িয়েছে প্রতিদিন। ক্রিকেটের বাইরে সম্পূর্ণ ক্রীড়া জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। জার্মানির জনপ্রিয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ এফসি এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করল। ৬ বারের ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল দাবি করেছেন যে কিং কোহলি, তাদের দলের কিংবদন্তি গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল ন্যুরের সমতুল্য। 

    বিরাট বন্দনা

    সম্প্রতি এক ফুটবলপ্রেমী নিজের এক্স হ্যান্ডেল থেকে বায়ার্ন মিউনিখ এফসি দলকে জিজ্ঞেস করেন দুটি আলাদা খেলার অ্যাথলিটদের নাম করতে যারা একে অপরের সমতুল্য। এই প্রশ্নের উত্তরে ক্লাবের তরফ থেকে দেওয়া হয় বিরাট কোহলি ও ম্যানুয়েল ন্যুরের নাম। জনপ্রিয় এই ফুটবল ক্লাবের একাধিক ভারতীয় সমর্থক এই উত্তর দেখেই আবেগ তাড়িত হয়ে পড়েন। চোখের নিমেষে ভাইরাল হয় ট্যুইট।। সকলেই ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এর জন্য। জার্মান ক্লাবের এই উত্তর দেখে খুশি হয়েছেন বহু ভারতীয় ক্রিকেট দলের সমর্থকও। আগামী ম্যাচগুলির জন্য বায়ার্নকে শুভেচ্ছা জানিয়েছে কোহলির (Virat Kohli) ভক্তরা।

    কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। গতসপ্তাহে নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই খুশির খবরটি দেন। স্ত্রী অনুষ্কার পাশে থাকার জন্য বর্তমান ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন কোহলি। তবু বাইশ গজের রাজা তিনি। তাই কবে তিনি ফের বাইশ গজে ফিরবেন তা নিয়ে জের জল্পনা চলছে। আইপিএলের প্রথম পর্বে না হলেও দ্বিতীয় পর্বে নিশ্চয় তাঁকে দেখা যাবে, আশায় কোহলি অনুরাগীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: নেই রাহুল, ফিরছেন বুমরা! ধর্মশালা টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজনকে

    India vs England: নেই রাহুল, ফিরছেন বুমরা! ধর্মশালা টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত ও ইংল্যান্ডের (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই টেস্টেও ইনিশ্চিত লোকেশ রাহুল। দলে ফিরতে পারেন তারকা পেসার যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ মাসের টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজেদের পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। রাঁচিতে চতুর্থ টেস্ট তারা জিতে নিয়েছে ৫ উইকেটে। এই জয়ের সঙ্গে এই মুহূর্তে সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ৩-১। ফলে অতিরিক্ত ক্রিকেটের ক্লান্তি কাটাতে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজন তারকা ক্রিকেটারকে।

    ফিট নন রাহুল

    টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় কেএল রাহুলকে (KL Rahul) ধর্মশালা টেস্টে (India vs England) খেলানো কঠিন বলে মনে করা হচ্ছে। রাহুল এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তিনি। ডান কোয়াড্রিসেপসে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রাহুল। বিসিসিআই সূত্রে খবর, এখনও কিছুটা অস্বস্তি রয়েছে রাহুলের। লন্ডনের একজন বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন তিনি। 

    ফিরছেন বুমরা

    সিরিজের প্রথম তিন টেস্টে খেলেছিলেন যশপ্রীত বুমরা। বল হাতে ইংরেজ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা (India vs England)। ৩ টেস্টে ১৭ উইকেট তাঁর ঝুলিতে। রাঁচিতে চতুর্থ টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে রক্ষা করতে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সপ্তাহ খানেকের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে ফিরতে চলেছেন বুম বুম বুমরা। যদিও ধর্মশালা টেস্টেও কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। তবে কাদের বিশ্রাম দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।

    আরও পড়ুন: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩ বলে সেঞ্চুরি! জানেন দ্রুততম ১০০ করলেন কে?

    ছুটিতে ভারতীয় দল

    মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটারেরা যে যাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। লম্বা সিরিজের মাঝে ক্রিকেটারদের দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রত্যেকে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। ভারতীয় শিবির সূত্রে খবর, ২ মার্চ ফের সমস্ত ক্রিকেটারদের চণ্ডীগড়ে পৌঁছতে বলা হয়েছে। সেখান থেকেই ৩ মার্চ ধর্মশালায় উড়ে যাবে ভারতীয় (India vs England) দল। একই বিমানে ইংল্যান্ডের ক্রিকেটারোও ধর্মশালায় পৌঁছবেন। সেই কারণে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২ মার্চ চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা বুমরারও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কি বলবেন একে, মুখের গ্রাস কেড়ে নেওয়া? আজ্ঞে হ্যাঁ। ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় ম্যাচে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও, ম্যাচ ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে থাকলেও, ভারতের কামব্যাক ছিল দুর্দান্ত। যশস্বী জয়সওয়াল শুরুটা দাপিয়ে করেন। শেষ করেন ধ্রুব জুরেল। ৯০ রান করেছেন তিনি। এদিন কার্যত জয়ের দোরগোড়ায় রয়েছে ভারত।

    ম্যাচের তৃতীয় দিন

    রবিবার ম্যাচের তৃতীয় দিন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭ উইকেটে ২১৯। ধ্রুব ৩০ ও কুলদীব যাদব ১৭ রানে শেষ করেন দ্বিতীয় দিন। তৃতীয় দিনে ভারত (India vs England) নিজেদের ইনিংস শেষ করে ৩০৭ রানে। কুলদীপ ১৩১ বলে ২৮ রানের ইনিংস খেলে দেন। ধ্রুব করেন ৯০ রান।

    কামাল স্পিনারদের

    রবিবার ওপেন করতে নামেন রোহিত শর্মা ও যশস্বী। এদিন দ্বিতীয় ইনিংসে আট ওভার খেলে ভারত করে ৪০ রান। রোহিত ও যশস্বী করেন যথাক্রমে ২৪ ও ১৬ রান। জয় পেতে ভারতের প্রয়োজন ১৫২ রান। ইংল্যান্ডের দরকার ১০ উইকেট। এদিন মাঠ দাপিয়ে বেড়ান তিন বোলার। ব্রিটিশদের পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। চারটি উইকেট নেন কুলদীপ। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

    এদিন ইনিংসের (India vs England) পঞ্চম ওভারে জোড়া উইকেট নিয়ে শুরু করেন অশ্বিন। দুই ইনিংসেই শূন্য ওলি পোপ। জ্যাক ক্রলি ধরে খেলায় চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চা পানের বিরতির পর দ্রুত চার উইকেট নেয় টিম ইন্ডিয়া। খেলা যায় ঘুরে।

    আরও পড়ুুন: ২৫ কেজি সোনা-রুপোর গয়না, এক মাসে বালক রামের আয় কত জানেন?

    ইংল্যান্ডের রান যখন ১৩৩, তখনই তারা খুইয়েছে আট উইকেট। এর মধ্যে কুলদীপ একাই নিয়েছে চার উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত একটি ফরওয়ার্ড ডাইভিং ক্যাচ নেন সরফরাজ খান। ইংল্যান্ডের নবম উইকেট জুটি ভারতকে কিছুটা চাপে রেখেছিল। শেষমেশ অশ্বিন কট অ্যান্ড বোলে ফেরান বেন ফোকসকে। এর পর বাইশ গজে আসেন জেমস অ্যান্ডারসন। উল্টো দিকে ছিলেন শোয়েব বশির। দু বলের ব্যবধানে জিমিকে ফেরান অশ্বিন। ১৪৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের এখনও দু দিন রয়েছে। জিততে হলে ভারতের প্রয়োজন আরও ১৫২ রান (India vs England)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট। রাঁচি টেস্ট ম্য়াচ জয়ের জন্য় দুই দলই মরিয়া।  ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করলে চলতি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটা নেহাতই সম্মানরক্ষার হয়ে দাঁড়াবে। আর যদি ব্রিটিশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করে, তাহলে তারা এই সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে। তার ফলে জমে যাবে শেষ ম্যাচ।

    রাঁচিতে কেমন খেলে ভারত

    শুক্রবার থেকে রাঁচিতে (Ranchi Test) শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচি স্টেডিয়ামে ২০১৭ সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও পাঁচদিন খেলার পরও এই টেস্ট ম্যাচে কোনও ফলাফল হয়নি এবং শেষপর্যন্ত ড্র হয়ে গিয়েছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় ক্রিকেট দল ২০১৯ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়। সেই ম্যাচে জয় পায় ভারত। এই মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচির পিচ দেখে অবশ্য অবাক বনে গিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে কোনও দিন নাকি এই ধরনের পিচ তিনি দেখেননি।

    রাঁচির পিচ নিয়ে স্টোকস

    রাঁচির পিচ প্রসঙ্গে স্টোকস বলেন, “আমি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভাল করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি।” স্টোকস জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। ইংরেজ অধিনায়ক বলেন, “সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভাল করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগল। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম।” তবে এখনও পর্যন্ত ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররা। সিরিজে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজ, মার্ক উড, জেমস অ্যান্ডারসনরাও উইকেট কুড়িয়েছেন। অর্থাৎ একথা বলাই যায় যে, চলতি টেস্টে সিরিজে পিচ থেকে কম-বেশি সাহায্য পেয়েছেন সকলেই। কিন্তু স্টোকসের কথা যথার্থ হলে, রাঁচি টেস্টের একপ্রান্ত দিয়ে পেসাররা এবং অপর প্রান্ত দিয়ে স্পিনাররা সাহায্যে পেতে পারেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajkot Test: মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড, রাজকোট টেস্টে জয়ী রোহিতের ভারত

    Rajkot Test: মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড, রাজকোট টেস্টে জয়ী রোহিতের ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজকোট টেস্টে (Rajkot Test) জয়ী ভারত। ৪৩৪ রানে ইংল্যান্ডকে দুরমুশ করে দিল রোহিত শর্মার ভারত। রবিবার ম্যাচ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, “টসে জেতার পরেই কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। জানতাম ভালো রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে। এর পাশাপাশি যে লিড পেয়েছিলাম সেটাও গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডের ব্যাটারদের দাপটের পর যেভাবে ম্যাচে ফিরে এলাম, সেটাও মনে রাখার মতো। শান্ত থাকা প্রয়োজন ছিল।”

    কী বললেন অধিনায়ক?

    তিনি বলেন, “মনে রাখবেন দলের সব চেয়ে অভিজ্ঞ বোলারকে আমরা পাইনি। কিন্তু বাকিদের নিয়ে আমি গর্বিত। দারুণ মানসিকতা দেখিয়েছে ওরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই বুঝে গিয়েছিলাম অর্ধেক কাজ হয়ে গিয়েছে। দুজন তরুণ ব্যাটারের ইনিংস অনেকটাই এগিয়ে দিয়েছে আমাদের।” পিঠে চোট নিয়ে খেলতে (Rajkot Test) নেমেও এক গুচ্ছ রেকর্ড করেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তাঁরও ভূয়সী প্রশংসা করেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেন, “অনেক কথা বলছি ওকে নিয়ে। সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে। ওকে নিয়ে প্রচুর কথা বলতে চাই না। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক দূর যাওয়া বাকি।”

    ২-১ এ এগিয়ে গেল ভারত

    রবিবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের টার্গেট রেখেছিল ভারত। অনেকেই ভেবেছিল, বাজবলে ভারতের এই টার্গেটকে জবাব দেবে ইংল্যান্ড। কিন্তু রবীন্দ্র জাডেজার স্পিনের কাছে কুপোকাত তারা। ঘরের মাঠে বেশ কয়েকটি নজির গড়ে ফেলেছেন জাডেজা। এই টেস্টেই শতরান করেছেন তিনি। নিয়েছেন ২০০ উইকেট। ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ভারতকে উপহার দিলেন সব চেয়ে বড় জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত।

    আরও পড়ুুন: শিবুর দাদাগিরি! ঋষি অরবিন্দ ময়দানের নাম বদলে করা হয় শেখ শাহজাহান ফ্যান ক্লাব

    জয়ের জন্য ৫৫৭ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটাররা। ২৯ রানের মধ্যেই পড়ে যায় চার উইকেট। প্রথম ইনিংসে শতরান করা ডাকেট রান আউট হন। তার পর একে একে পড়তে থাকে ক্রলি, পোপ এবং বেয়ারস্টোরের উইকেট। পঞ্চাশ রানের মাথায় আউট হয়ে যান রুট ও স্টোকস। ৮২ রানের মাথায় পড়ে যায় ইংল্যান্ডের অষ্টম উইকেট। ৯১ রানের মাথায় পড়ে যায় নবম উইকেট। ১২২ রানে হয়ে যায় অল আউট (Rajkot Test)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Yashasvi Jaiswal: মাঠে ফিরেই গুচ্ছ রেকর্ড যশস্বী জয়সওয়ালের, জানুন বিশদে

    Yashasvi Jaiswal: মাঠে ফিরেই গুচ্ছ রেকর্ড যশস্বী জয়সওয়ালের, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেই রেকর্ড গড়লেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টেস্ট ক্রিকেটে করলেন দ্বিশতরান। রাজকোটের স্টেডিয়ামে দুরমুশ করলেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর যশস্বীই তৃতীয় ভারতীয় ব্যাটার যিনি পর পর দুটি টেস্টে করলেন দ্বিশতরান। এদিন ৪৩০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। তাই জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৫৫৭ রান।

    রেকর্ডের খতিয়ান

    ডন ব্র্যাডম্যান ২১ বছর ৩১৮ দিন বয়সে টেস্টে দুটি দ্বিশতরান করেছিলেন। এই একই রেকর্ড বিনোদ কাম্বলি করেছেন ২১ বছর ৫৪ দিন বয়সে। আর যশস্বী (Yashasvi Jaiswal) এই কৃতিত্ব অর্জন করেছেন ২১ বছর ৪৯ দিন বয়সে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এই রেকর্ড করেছিলেন ২২ বছর ১৭৩ দিন বয়সে।

    সর্বোচ্চ ইনিংস 

    বিশাখাপত্তনমে যশস্বী প্রথম ইনিংসে ২০৯ রান করেন। রাজকোটে ফের এল দ্বিশতরান। ২৩১ বলে তিনি করলেন ২১৪। টেস্টে এটাই তাঁর সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসে তিনি মেরেছেন ১২টি ছয় এবং ১৪টি চার। এদিন পর পর তিন বলে তিনটি ছক্কাও মেরেছেন তিনি। ৮৫ তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। ফাইন লেগ, এক্সট্রা কভার এবং তিন নম্বর ছক্কাটি অ্যান্ডারসনের মাথার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন যশস্বী। অ্যান্ডারসনের এই ওভারে মোট ২০ রান করেন ভারতের এই তরুণ ব্যাটার।

    আরও পড়ুুন: রাম মন্দির নির্মাণের মধ্যে দিয়েই শুরু হল রাম রাজ্যের, পাশ রেজলিউশন

    ভারতের প্রথম ব্যাটার হিসেবে যশস্বী ইতিমধ্যেই এক ইনিংসে ১০টিরও বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে টেস্টের এক ইনিংসে আটটি ছয় মেরেছিলেন নভজোত সিং সিধু। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ম্যাচ খেলতে নেমে এক ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালও ছয় মেরেছিলেন আটটি।

    যশস্বীর রেকর্ড আরও আছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২৯টি ইনিংস খেলে ছক্কা হাঁকানোর হাফ সেঞ্চুরি করে ফেলেছেন যশস্বী। ১৪৭ বছরের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে টেস্ট সিরিজে ২০টি ছক্কা মারার নজির গড়েছেন তিনি। যশস্বীই (Yashasvi Jaiswal) প্রথম ভারতীয় ব্যাটার যিনি টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি দ্বিশতরান করার নজির গড়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India vs England: নেই কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে বাংলার আকাশ দীপ

    India vs England: নেই কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে বাংলার আকাশ দীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন বাংলার আরও এক পেসার। তিনি আকাশ দীপ। তাঁর আগে এই স্কোয়াডে ঠাঁই হয়েছিল মুকেশ কুমারের। ইংল্যান্ড সিরিজের (India vs England) শেষ তিনটি টেস্টের স্কোয়াডে বাংলার পেসারের ঠাঁই হলেও, জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। বাদ পড়েছেন আবেশ খানও। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছেন আকাশ।

    আকাশ দীপ

    ভারতীয়-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেন আকাশ। সেই কারণেই তাঁর কপালে শিকে ছিঁড়েছে বলে ধারণা ক্রীড়া মহলের একাংশের। এই সিরিজে থাকছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত (India vs England) কারণেই বাকি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রথম দুটি টেস্টের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্ট ম্যাচেও মাঠে নামছেন না কোহলি। দ্বিতীয় টেস্টের পরেই পিঠ ও কুঁচকির সমস্যার কথা শ্রেয়স জানিয়েছিলেন ম্যানেজমেন্টকে। তাই বাদ দেওয়া হয়েছে তাঁকেও।

    এক নজরে টিম ইন্ডিয়া 

    চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। তবে সিরিজের শেষ তিনটি স্কোয়াডে ঠাঁই হয়েছে তাঁদের। অবশ্য শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দিলে তবেই মাঠে নামতে পারবেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের জন্য ঘোষিত দলে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

    আরও পড়ুুন: দুয়ারে লোকসভা নির্বাচন, সমন্বয় বৈঠকে বসছে আরএসএস-বিজেপি

    বাংলার ছেলে আকাশ সুযোগ পাওয়ায় খুশি বাংলার ক্রীড়াপ্রেমীরা। ৯টি লাল বলের ম্যাচে আকাশ নিয়েছেন ১০৩টি উইকেট। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা অন্যতম বড় নাম তিনি। আকাশ ভারতীয় দলের ভবিষ্যতের তারকা বলেও মনে করছেন সিংহভাগ ক্রীড়াপ্রেমী। এতদিন আবেশকে ব্যাকআপ পেসার হিসেবে রেখেছিলেন নির্বাচকরা। তাঁকে এবার ছেড়ে দিতে চান তাঁরা। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আকাশকে। জানা গিয়েছে, আকাশের পেস ও বল মুভ করতে পারার ক্ষমতার জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে (India vs England)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Mayank Agarwal: বিমানে পানীয় গ্রহণের পরেই অস্বস্তি, ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ মায়াঙ্ক 

    Mayank Agarwal: বিমানে পানীয় গ্রহণের পরেই অস্বস্তি, ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ মায়াঙ্ক 

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরা থেকে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) ম্যাচ খেলে ফিরছিল কর্ণাটক। আগরতলা থেকে দিল্লি যাওয়ার বিমানে উঠেই অসুস্থ হয়ে পড়েন ভারতের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তাঁর গলা-বুক জ্বালা করতে থাকে। দ্রুত মায়াঙ্ককে আগরতলার হাসপাতালে ভর্তি করা হয়। ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব বাসুদেব চক্রবর্তী জানান, মায়াঙ্ক জলের বোতল ভেবে এমন কিছু পান করে ফেলেন, যার পর থেকে তার গলা-বুক মারাত্মক জ্বালা করতে থাকে। হাসপাতালে পৌঁছনোর পর তিনি দেখেন মায়াঙ্কের মুখ পুরো ফুলে রয়েছে। তখন মায়াঙ্ক কথা বলার মত অবস্থায় ছিল না। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তৎক্ষণাৎ তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

    কবে ছাড়া পাবেন মায়াঙ্ক

    কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (Karnataka State Cricket Association) সূত্রে খবর, এই ঘটনার পর দলের ম্যানেজার রমেশ রাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উক্ত জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকের বক্তব্য আপাতত সঙ্কট মুক্ত মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তবে গলায় স্বর আসতে দিন দু’য়েক মতো সময় লাগতে পারে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি কর্ণাটক দলের ম্যানেজমেন্ট। কর্ণাটক রঞ্জি ট্রফি দলের অধিনায়ক মায়াঙ্ক। 

    শীর্ষে কর্ণাটক

    ত্রিপুরার বিরুদ্ধেরঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) এক লো স্কোরিং ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়ক ময়ঙ্ক দুরন্ত অর্ধশতরান হাঁকান। কিষাণ বেদারে এবং বিজয়কুমার বিশাখও হাফসেঞ্চুরি করেন। এই তিন অর্ধশতরানের সুবাদে কর্ণাটক ২৪১ রান তোলে। জবাবে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা ২০০ রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে কর্ণাটককে মাত্র ১৫১ রানে অল আউট করার পর ত্রিপুরার জয়ের বড় সুযোগ তৈরি হয়েছিল। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায় অনবদ্য ৮২ রানের ইনিংসও খেলেন। তা সত্ত্বেও মাত্র ১৬৩ রানে অল আউট হয়ে যায় ত্রিপুরা। বিশাখ তিন ও কাভেরাপ্পা চার উইকেট নেন। ২৯ রানে জয় পায় কর্ণাটক। এই জয়ের সুবাদে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রয়েছে কর্ণাটক। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রেলওয়েজের সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share