Tag: Cricket

Cricket

  • ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০টি ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। একটি দিন খারাপ যেতেই পারে, হতে পারে সেটা ফাইনাল। যোগ্য দল হিসেবে ট্রফিটা ভারতেরই প্রাপ্য ছিল। একদিন হিসেবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা ট্রফি পেলেন, ২২ গজে চরম পেশাদারিত্বের ফলে যাঁরা বিশ্ব সেরা তাঁরা কী করলেন? বিশ্বকাপ জিতে কি বিশ্বকাপ ট্রফির মর্যাদাটাই ভুলে গেলেন অজি তারকা মিচেল মার্শ? যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও কী সহবৎ ভুলে গিয়েছেন?

    ভারতীয় সংস্কৃতি বলে অন্য কথা

    ১৯৮৩-তে বিশ্বকাপ জিতে তা মাথায় করে রেখেছিলেন কপিল। বিশ্বকাপে চুম্বন দিয়েছিলেন সচিন। বিশ্বকাপকে আলিঙ্গন করেছিলেন ধোনি। আর সেখানে বিশ্বকাপের উপর পা তুলে বসে রইলেন মার্শ। তাঁর ভাবটা এমন কেমন দিলাম! বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, গলায় মেডেল পরা অবস্থায় দেশের জার্সিতে একটি সোফায় বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ঘরের মেঝেতে রাখা বিশ্বকাপের উপর জোড়া পা তুলে বসে ছিলেন তিনি।

    নেটিজেনদের সমালোচনা

    মার্শের এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে ক্রিকেটের পাশাপাশি শালীনতা শিখতেও পরামর্শ দিয়েছেন অনেকে। একজনের কথায় ‘এই ছবিটি শুধুমাত্রই অহঙ্কারকে প্রতিফলিত করছে।’ অন্য একজন লিখেছেন, ‘বিশ্ব জয়ের অর্থ এই নয় যে, তারা সেই জয়কে সম্মান করে। অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়ের পায়ের নীচে ট্রফি অসম্মানজনক। ভারতীয় দলের এই জয়টা প্রাপ্য ছিল।’

    আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির বিশ্বকাপ জড়িয়ে শুয়ে থাকার ছবিটি সেই সময়ে ভাইরাল হয়েছিল। সকলে তাতে মুগ্ধ হয়েছিল। সেই ছবিও শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, ‘যারা ট্রফির মূল্য বোঝে, এটা তাদেরই প্রাপ্য।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা! কার হাতে উঠবে সোনার কাপ, তা জানতে আগ্রহী গোটা ক্রিকেট বিশ্ব। আয়োজক দেশ, অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। রোহিতদের নিয়ে গর্বিত গোটা দেশ। ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন শচীন-কন্যা সারা, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সবার চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ। কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনায় মগ্ন সারা ভারত। ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ উপচে পড়ছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

    মথুরায় যজ্ঞ, বারাণসীতে প্রার্থনা

    রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ। এমনকি উত্তর প্রদেশের বারাণসীতেও ভারতের কাপ জয়ের প্রার্থনা করেছেন মহিলারা। ভারতীয় ক্রিকেট দল নিয়ে গর্ব প্রকাশ করে তারা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘যেভাবে দল এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে পৌঁছেছে, ঠিক একইভাবে ফাইনাল ম্যাচ জিতে দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে। এই উপলক্ষ্যে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা টিম ইন্ডিয়াকে’।

    এছাড়া দিল্লি, কলকাতা, আহমেদাবাদেও একাধিক জায়গায় যজ্ঞ করা হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মুথু মারিয়াম্মান মন্দিরে ক্রিকেট ভক্তরা আয়োজন করেন বিশেষ পূজাপাঠের।  পাঞ্জাবের অমৃতসরেও শিখ সম্প্রদায়ের লোকেরা টিম ইন্ডিয়ার কাপ জয়ের  প্রার্থনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কাপ জয় এবং টিম ইণ্ডিয়ার ভালো পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা পূর্ণ আচার মেনে আয়োজন করেন বিশেষ এক যজ্ঞের।  পূজার সময় শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং পুরো দলের ছবি এবং একটি বিশেষ ক্রিকেট ব্যাট নিবেদন করা হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাপ জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রোহিত-ব্রিগেড। টানা দশটা ম্যাচ জিতে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC Cricket World Cup 2023) অপরাজিত ভারত। আর একটি ম্যাচ, কোনও ভুল করতে নারাজ মেন ইন ব্লু। সতীর্থদের পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন নেই রোহিতের মনে। কিন্তু পিচ, তা নিয়ে সন্দেহ তো রয়েইছে! তাই আমেদাবাদে পৌঁছে ভারত অধিনায়ক রোহিত শর্মা সময় নষ্ট করলেন না একটুকুও। মোতেরাতে দলের ঐচ্ছিক অনুশীলনের সময়েই একেবারে সরেজমিনে পিচ পরীক্ষা করলেন রোহিত।

    পিচ পর্যবেক্ষণে রোহিত

    এদিন অনুশীলনের সময়ে, ২২ গজ খতিয়ে দেখে পিচের চরিত্র, কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করতে পারে পিচ তা বোঝার চেষ্টা করেন রোহিত। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনাও করত দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। ২০১১ সালের পরে ফের একবার ভারতের সামনে সুযোগ এসেছে বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জয়ের। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত বাহিনী। শুক্রবার রোহিত-দ্রাবিড় পিচ পর্যবেক্ষণের পরই দেখা যায়, মাঠকর্মীরা ভারী রোলার দিয়ে পিচ রোল করছেন। প্রায় ২০ মিনিট ধরে এদিন পিচ রোলিংয়ের কাজ করা হয়।

    পিচ কিউরেটরের মত

    গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটরের মতে মোতেরার ওই উইকেটে নিরাপদ স্কোর হতে পারে ৩১৫ রান। প্রথমে ব্যাট করে কোন দল ৩১৫ রান করলেই তারা তা ডিফেন্ড করতে পারবে। তার এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ওই পিচ কিউরেটর। তাঁর মতে, ‘যদি পিচে ভারী রোলার ব্যবহার করা হয় তাহলে উইকেট স্লো ব্যাটিং উইকেট তৈরি হবে। ভারী রোলার দিয়ে কৃষ্ণমৃত্তিকাকে রোল করা হলে তা আস্তে আস্তে বসে যায়। যে সমস্ত ক্র্যাক পিচে থাকে তা ভরাট হয়ে যায়। ফলে আদর্শ স্লো ব্যাটিং উইকেটে পরিণত হয় ২২ গজ। যেখানে বড় স্কোর করা দুই পক্ষের পক্ষে কার্যত বড় ব্যাপার নয়। আর তা করে ডিফেন্ড করাটাও সম্ভব। কারণ ভারী রোলার চালানোর পরে উইকেটে বলকে ব্যাটাররা সহজে হিট করতে পারবে না।’ ফলে এই উইকেটেও টস জিতে প্রথম ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। না হলে পরে উইকেট স্লো হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হতে পারে।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    অনুশীলনে ভারত

    এদিন ভারতীয় দল অনুশীলনে স্লিপ ক্যাচিংয়ে জোর দেয়। রাহুল, জাদেজা, ইশান ব্যাটিং অনুশীলনও করেন। জাদেজা পাওয়ার হিটিং অনুশীলন করেন। কেএল রাহুল স্ট্রেট ব্যাট শট অনুশীলন করেন। এদিন রোহিতকে সুইপ শট অনুশীলনে জোর দিতে দেখা যায়। দুই লেগ স্পিনারের বিরুদ্ধে রোহিত দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC World Cup 2023) মুম্বই দেখেছে ম্যাক্সওয়েল-ম্যাজিক। ওয়াংখেড়েতে মঙ্গলবার রাতে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে ঝড় উঠেছিল। ২০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সি। তাঁর এই পাগল ইনিংস মুগ্ধ করেছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। বন্ধুর ঝড়ো ব্যাটিং দেখে অভিভূত কিং কোহলি (Virat Kohli)।

    বিরাট-বন্ধুত্ব

    আইপিএলে বিরাটের সতীর্থ ম্যাক্সওয়েল। দুজনেই  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একসঙ্গে খেলেন, তাঁরা বর্তমানে ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বকাপে মঙ্গলবার রাতে অজি তারকা ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল ২১টি চার ও ১০টি ছয়। এই ইনিংস তাবড় তাবড় ক্রিকেটাদের চমকে দিয়েছে। কিং কোহলিও চুপ থাকতে পারেননি এমন একটা মহাকাব্যিক ইনিংস দেখে। যে কারণে আইপিএলে নিজের সতীর্থ ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট। ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট লেখেন, ‘এমন পাগলামি কেবল তুমিই পারো ম্যাক্সওয়েল।’ এর সঙ্গে তিনি একটি মন ছুঁয়ে যাওয়া ইমোজিও শেয়ার করেছেন। বিরাটের এই পোস্ট ক্রমশই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

    সম্প্রতি, আফগানিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস খেলার পর ম্যাক্সওয়েল  নিজের ইনস্টা স্টোরিতে বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন। যেটি তাদের আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে দেওয়া হয়েছিল। এতে কোহলির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেওয়া ছিল। আরসিবি-র এই পোস্টটি নিজের স্টোরিতে দেন ম্যাক্সওয়েল। দুজনে দুই ভিন্ন দেশের হয়ে লড়াই করলেও তাঁদের বন্ধুত্বের গভীরতা বোঝা যায় এই পোস্টগুলি থেকেই।

    আরও পড়ুন: অনুশীলনে নেই কোহলি! বেঙ্গালুরুতে মাঠে নেমে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের নন্দন কাননে শেষ হাসি হাসল রোহিত শর্মার ভারতই (ICC World Cup 2023)। বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি, রবীন্দ্র জাডেজার দাপট, সব মিলিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শেষতক অনায়স জয় পেয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকা বধ হয় ২৪৩ রানে।

    কোহলির জন্মদিন

    ৫ নভেম্বর, রবিবার ছিল বিরাট কোহলির জন্মদিন। এদিনই ৪৯তম সেঞ্চুরিটি হাঁকিয়ে ইডেনের দর্শকদের বাড়তি অক্সিজেন জুগিয়েছিলেন তিনি। এদিন পুরো দিনটাই বোধহয় ক্রিকেট-দেবতা ভারতের পক্ষেই ছিলেন! প্রথমে টসে জেতে ভারত। ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এতেই চাপে পড়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট হাতে নেমে দাপিয়ে খেলতে লাগলেন রোহিত ও শুভমন গিল। তাঁদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে হকচকিয়ে যান মার্কো জানসেনরা। পরিস্থিতির বদল ঘটাতে মাঠে নামানো হয় কেশব মহারাজ এবং তাবরেজ শামসিকে। তাতেও বিশেষ লাভ হয়নি। কারণ ততক্ষণে খেলা ধরে নিয়েছেন বিরাট। এদিন ১১৯ বলে তিনি করেছেন ১০১ রান। এর মধ্যে রয়েছে ১০টি চার।

    লেজেগোবরে দশা দক্ষিণ আফ্রিকার

    প্রথমে ব্যাট (ICC World Cup 2023) করতে নেমে ভারত করে ৩২৬ রান। এই রান তাড়া করতে গিয়েই কার্যত লেজেগোবরে দশা হয় দক্ষিণ আফ্রিকার। মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় টেম্বা বাভুমার টিম। পাওয়ার প্লে-র মধ্যেই তিন ব্যাটসম্যানকে ফিরে যেতে হয় সাজঘরে। স্কোরবোর্ডে যখন ৪০ দেখাচ্ছিল, তখনই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়াজরা। প্রত্যাশিতভাবেই তারপর আর কূল খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা। এদিন জাদেজার হাতে বধ হয় তিন ক্রিকেটার। দুটি করে উইকেট নেন কুলদীপ ও মহম্মদ শামি।

    আরও পড়ুুন: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
    এদিন রোহিতকে ফেরান কাগিসো রাবাদা। গিলকে আউট করেন কেশব মহারাজ। তার পর থেকে ইডেনের রাশ নিয়ে নেন কোহলি। শ্রেয়স আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে কোহলি ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে দলের বড় রানের মঞ্চ গড়ে দেন। ৮৭ বলে শ্রেয়স করেন ৭৭ রান। সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাডেজা যথাক্রমে ২২ ও ২৯ করে দলকে পৌঁছে দেন ৩২৬-এ। এদিন ভারতের জয়ের (ICC World Cup 2023) পর টিম ইন্ডিয়ার সঙ্গে উঠে দাঁড়িয়ে জনগণমন গাইছে ইডেন। এ দৃশ্য দীর্ঘ দিন দেখা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ নভেম্বর জন্মদিন বিরাট কোহলির। এদিনই সচিন তেন্ডুলেকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি (ICC World Cup 2023)। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন কোহলি। এবং সেটা হল ১১৯ বলে। এর মধ্যে ছিল ১০টি চার। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে তিনি অপরাজিত রইলেন ১২১ বলে ১০১ রান করে।

    জন্মদিন উপলক্ষে সেজেছিল ইডেন

    কোহলির জন্মদিন উপলক্ষে এদিন সাজানো হয়েছিল ইডেন। দর্শকদের জন্য মুখোশ দেওয়ার পরিকল্পনা করেছিলেন সিএবি কর্তারা। কিন্তু আইসিসির অনুমোদন না মেলায় কোহলির জন্মদিন পালনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে সিএবিকে। এদিন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান কোহলি-পত্নী অনুষ্কা শর্মা। সন্ধ্যায় রেকর্ড করে ফের একবার নিজেকে বিরাট প্রমাণ করলেন কোহলি। বছর তিনেক পর ২০২২ সালের এশিয়া কাপে (টি- টোয়েন্টি) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরির খরা কাটে কোহলির। তার পর থেকে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন তিনি (ICC World Cup 2023)।

    ইডেনের অভিনন্দন

    তেইশের বিশ্বকাপেও একটি সেঞ্চুরি করেছেন। চলতি বিশ্বকাপে তিনবার শতরানের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছে কোহলিকে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে চলতি বিশ্বকাপেই যে তিনি ‘বিরাট’ মাপের কিছু করে দেখাবেন, সে প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের ছিলই। শেষমেশ তা পূরণ হল ক্রিকেটের নন্দনকাননে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান পূর্ণ করতেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় ইডেন।

    আরও পড়ুুন: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    এদিনও কেশব মহারাজের একটি ডেলিভারিতে আতঙ্ক তৈরি হয়েছিল। মিডল স্টাম্পে পড়ে বল টার্ন নিয়ে কিপার কুইন্টন ডিককের হাতে। অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। রিভিউয়ে দেখা যায়, প্যাড-ব্যাটের সাউন্ডই ছিল। ৬৭ বলে কোহলি হাফ সেঞ্চুরিতে পৌঁছতেই বাড়তে থাকে অপেক্ষা। কাগিসো রাবাডার একটা ভয়ঙ্কর ইয়র্কার সামলে দিতেই হাসি ফোটে গ্যালারিতে। প্রথম একশো বলে এদিন ছক্কা মারেননি কোহলি। ধরে খেলছিলেন। মার্কো জানসেনের বলে বাউন্ডারি মেরে ৮৬ রান করতেই গ্যালারিতে ধ্বনিত হয় কোহলি…কোহলি। শেষমেশ ১১৯ বলে আসে সেঞ্চুরি। উদযাপন (ICC World Cup 2023) হয় জন্মদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

    স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

    মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

     

  • ICC Cricket World Cup 2023: লক্ষ্য চারে-চার! বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড চিন্তায় রাখছে রোহিতদের

    ICC Cricket World Cup 2023: লক্ষ্য চারে-চার! বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড চিন্তায় রাখছে রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। টানা ৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ভারত। অপরদিকে হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি বাংলাদেশের সামনে। শেষ ২ ম্যাচ হেরে জয়ে ফিরতে মরিয়া বেঙ্গল টাইগার্সরা। তবে বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটে দুই দল চারবার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। যেখানে তিনটেতে জিতেছে বাংলাদেশ, একটি ম্য়াচ এশিয়া কাপেরও রয়েছে। তার আগে বাংলাদেশের ঘরের মাঠে ওডিআই সিরিজে দুটো ম্যাচ জিতেছিল সাকিবরা। বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড তাই কিছুটা চিন্তায় রাখছে রোহিতদের।

    সেরা দল বাছা কঠিন 

    ম্যাচের আগের দিন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন যে, জয়ের ধারা অব্যাহত রাখতে চান তাঁরা। তিনি বলেন, “বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ব্যাপারে কোনও আলোচনা হয়নি। আমাদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।’’ বাংলাদেশ ম্যাচের দল নিয়ে তিনি বলেছেন, ‘‘১১ জনের বেশি খেলানোর সুযোগ নেই। সেরা দল বেছে নেওয়ার কাজটা ভীষণ কঠিন। কারণ সকলেই দুর্দান্ত ক্রিকেটার।’’ বাংলাদেশ ম্যাচের আগে সাবধানী রোহিতরা। কারণ বিশ্বকাপে কিন্তু একের পর এক অঘটন ঘটছে। আফগানিস্তান হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। নেদারল্যান্ড আবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, সেখানে বাংলাদেশ কিন্তু তুলনামূলক ভাবে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। তাই কোনওভাবেই ঢিলেমি নয়। 

    আরও পড়ুন: অবাক বিশ্বকাপ! শুধু আফগান বা ডাচ নয়, ২২ গজের বিশ্বযুদ্ধে অঘটন ঘটেছে বারবার

    ম্যাচের খুঁটিনাটি

    কখন ম্যাচ: ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। তার আগে ১টা ৩০ মিনিটে হবে টস।

    কোথায় দেখা যাবে: স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে খেলা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশ্বকাপ 2023 ম্যাচের লাইভ স্ট্রিমিং Disney+ Hotstar অ্যাপে।

    সম্ভাব্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ

    বাংলাদেশর সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশিফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। তবে এদিন ম্যাচে চোট পেয়ে বসেন দু’দলের অধিনায়ক। শুক্রবার চেন্নাইয়ে চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন।  কিন্তু ম্যাচ শেষ হতেই মাঠ ছাড়েন তিনি। সোজা হাসপাতালে যান শাকিব। আজ, শনিবার চকিৎসকের পরামর্শ নেবেন কেন উইলিয়ামসনও।

    দুরন্ত কিউইদের সামনে দিশেহারা টাইগাররা

    চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জয়ের হ্যাটট্রিকও করল এদিন। টস হেরে শুক্রবার শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    কেমন আছেন কেন  উইলিয়ামসন

    আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচে এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে এদিনও ফের চোট পেলেন তিনি। ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, “আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    India vs Pakistan: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকিট নিয়ে উন্মাদনা। হাউজফুল স্টেডিয়াম। শহর জুড়ে কড়া নিরাপত্তা। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে সরগরম আমেদাবাদ। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল। বাইশ গজের বিশ্বযুদ্ধে ভারত-পাক ম্যাচ বরাবরই অন্য মাত্রা পায়। এবারও তার ব্যতিক্রম নয়। জানা গিয়েছে এই ম্যাচ দেখতে উপস্থিত হবেন বিশ্বকাপের গোল্ডেন টিকিটধারী সচিন তেন্ডুলকর, রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। তারকার সমাগম ঘটবে এই ম্যাচে।

    ম্যাচের শুরুতে সঙ্গীত অনুষ্ঠান

    এবারের বিশ্বকাপে কোনও উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিসিআই-কে। সেই ক্ষোভ মেটাতেই ভারত পাকিস্তান ম্যাচের শুরুতে হবে সঙ্গীত অনুষ্ঠান। গানে মাতাবেন অরিজিৎ সিং। এছাড়াও অনুষ্ঠানে একাধিক বলিউড তারকা হাজির থাকবেন। ১৪ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে ১টা ১০ মিনিট পর্যন্ত। গ্ল্য়ামারে ভরা অনুষ্ঠানের পর হবে টস। তবে অনুষ্ঠানে কোন কোন তারকা উপস্থিত থাকবেন তা জানা যায়নি। 

    টিকিট নিয়ে উন্মাদনা

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। প্রথম দফায় সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। বিসিসিআই-এর পক্ষ থেকে সম্প্রতি দ্বিতীয় দফায় যে টিকিট ছাড়া হয়েছে সেটার ন্যূনতম দাম রাখা হয়েছে ২ হাজার টাকা। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। সাতবার লড়াইয়ে প্রতিবারই শেষ হাসি হেসেছে ভারত।  বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দলই প্রথম তিনের মধ্যে আছে। 

    আরও পড়ুন: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ

    বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। নিজের শেষ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কুইন্ট ডি’কক। পরপর দুই ম্যাচে শতরান করলেন তিনি। ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা কিপার-ব্যাটার। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৩১১ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরুটা দুর্দান্তভাবে করেন। মার্কো জানসেন ও লুনগি এনগিডির সঠিক লাইন এবং লেংথের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। অজি শিবিরকে প্রথম ধাক্কা দেন মার্কো জানসেন। তিনি তুলে নেন মিচেল মার্শকে (৭)। লুনগি এনগিডির বলে ফেরেন ডেভিড ওয়ার্নার (১৩ রান)। এরপর জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। স্টিভ স্মিথকে এলবিডব্লিউ করেন। জশ ইংলিসকে বোল্ড করেন। ২৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৯৫/৬। কোনও মিরাকেল না ঘটলে ম্যাচের ফল যাবে ব্যাগি গ্রিনদের বিপক্ষেই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share